Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আঁধারে গোপন খেলা – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প107 Mins Read0
    ⤶

    আঁধারে গোপন খেলা – ১২

    ১২

    ছুটছে অ্যালান, ছুটছে৷ এ ছুটে চলার যেন কোনো বিরাম নেই৷ নিজের মনের আনন্দে সে ছুটে চলেছে৷ পথের দুপাশে কত অচেনা প্রান্তর, সোনালি গমের খেত, শান্ত পল্লিগ্রাম, তার মধ্যে দিয়ে সে নিজের মনের আনন্দে ছুটছে৷ ঠিক যেমন ডরমেটের শেরবর্ন স্কুলে যাবার জন্য সে ছুটছিল৷ আনন্দে ঘেরা জীবনের এক ম্যারাথন রেস৷ হঠাৎই একটা রাস্তার মোড়ে অ্যালান দেখতে পেল অন্যদিকের একটা রাস্তায় একদল ছেলেকে৷ অ্যালান চিনতে পারল তাদের৷ শেরবর্ন স্কুলের সেই শয়তান ছেলেগুলো!—মার্টিন, হ্যারি, গুচ, পিটার, জন্টি….৷ তাকেও চিনতে পারল ছেলের দল৷ মার্টিন চিৎকার করে উঠল—‘ধর! ধর! ওর পোশাক খুলে ফেল!’ ছেলের দল সঙ্গে সঙ্গে ছুটল তাকে ধরার জন্য৷ অ্যালানও সঙ্গে সঙ্গে আরও জোরে ছুটতে শুরু করল তাদের হাত থেকে বাঁচার জন্য৷ কিছুটা ছোটার পর প্রথমে তার চোখে পড়ল ‘সেন্ট মাইকেলস স্কুল’৷ অ্যালানের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান৷ ছ-বছর বয়সে এই ইস্কুলেই গণিতের প্রথম পাঠ পেয়েছিল সে৷ স্কুলের প্রবেশতোরণের মুখে দাঁড়িয়ে আছেন এক ভদ্রমহিলা৷ অ্যালান চিনতে পারল তাঁকে৷ মিস মার্গারেট, প্রধান শিক্ষিকা৷ অ্যালানকেও নিশ্চয়ই তিনি চিনতে পারবেন৷ ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্য অ্যালান স্কুল গেটে উপস্থিত হল৷ কিন্তু তাকে দেখেই মার্গারেট বললেন, ‘অ্যালান তুমি এখন অনেক বড় হয়ে গেছ৷ এখন আর তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না৷’—এ কথা বলে অ্যালানের মুখের ওপর গেট বন্ধ করে দিলেন মার্গারেট৷ তা দেখে ছেলেদের উল্লাসধ্বনি ভেসে এল পিছন থেকে৷ আবার ছুটতে শুরু করল অ্যালান৷ এবার তার চোখে পড়ল সাদা প্রাচীর ঘেরা কিংস কলেজ৷ ভিতরে ঢুকতে পারলেই অ্যালান নিশ্চিন্ত৷ এই কলেজের এযাবৎকালের সেরা ছাত্র অ্যালান৷ কিন্তু গেটের কাছে পৌঁছোতেই কে যেন বলে উঠল, ‘এখানে আর তোমাকে অঙ্ক শেখাবার কেউ নেই৷’ তারপর কিংস কলেজের গেটটাও বন্ধ হয়ে গেল! আবারও হিংস্র উল্লাসধ্বনি ভেসে এল পিছন থেকে৷ অ্যালানের তা শুনে মনে হল, ছেলেদের দলটা যেন আরও পুরু হয়েছে! আরও অনেকে তাদের সঙ্গে যোগ দিয়েছে অ্যালানকে ধরার জন্য৷ খরগোশকে ধরার জন্য নেকড়ের পাল যেমন পিছু ধাওয়া করে, তেমনই৷ বাঁচার জন্য কিংস কলেজের গেট ছেড়ে আবারও ছুটতে শুরু করল অ্যালান৷ দূর থেকে অ্যালান এরপর দেখতে পেল ব্লেচলি পার্কের সাইফার স্কুল৷ ওর ভিতরে একবার ঢুকে যেতে পারলে যারা তার পিছু ধাওয়া করছে তারা কিছুই করতে পারবে না৷ প্রাচীরের ওপর কাঁটাতার ঘেরা সাইফার স্কুল৷ প্রবেশতোরণে আগ্নেয়াস্ত্র হাতে পাহারা দেয় সামরিক বাহিনীর লোকেরা৷ বাইরের লোক দূরের কথা, অ্যালান আর তার সহকর্মীরা ছাড়া মাছিও প্রবেশ করতে পারে না সেখানে৷ অ্যালানের মনে ভরসা জেগে উঠল এবার৷ গতি আরও বাড়িয়ে ছুটতে শুরু করল সাইফার স্কুলের দিকে৷ গেটের কাছে পৌঁছেই সামরিক পোশাক পরা একটা লোককে দেখতে পেল অ্যালান৷ আরে এ যে জেনারেল মন্টগোমারি! অ্যালান তাঁকে বলল, ‘আমাকে তাড়াতাড়ি ভিতরে ঢুকতে দিন৷ ওরা পিছনে আসছে!’ জেনারেল ভরাট গলায় প্রশ্ন করলেন, ‘কে তুমি?’

    অ্যালান বলল, ‘আপনি চিনতে পারছেন না আমাকে? আমি অ্যালান টিউরিং, গণিতবিদ, ক্রিপ্টোবিশেষজ্ঞ৷ এনিগমা কোড উদ্ধার করেছিলাম আমি৷ থামিয়ে দিয়েছিলাম বিশ্বযুদ্ধ৷ অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার খেতাব পেয়েছিলাম৷’ অ্যালানের কথা শুনে জেনারেল বললেন, ‘না, তোমাকে আমরা চিনি না৷ আর চিনলেও, যুদ্ধ এখন শেষ৷ তোমাকে আমাদের এখন প্রয়োজন নেই৷’—এ কথা বলার পর জেনারেল যেন ভোজবাজির মতো মিলিয়ে গেলেন অ্যালানের চোখের সামনে থেকে৷ তাকে তাড়া করে আসা দলটা এবার অনেকটা কাছে এসে পড়েছে৷ অ্যালান তাদের দিকে তাকিয়ে দেখল শুধু সেই ছেলেরা নয়, তাদের সঙ্গে সামিল হয়েছে আরও অনেকে! শেরবর্ন স্কুলের সেই টাক মাথা পরকলা পরা হেডমাস্টার, কোর্টরুমের সেই সরকারি উকিল, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের যে সহকর্মীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা, সিরিঞ্জ হাতে ডাক্তার, লুসি নামের সেই বেশ্যা, এমনকি অ্যালানের পরিচারকও সামিল সেই দলে! প্রচণ্ড আক্রোশে তারা নানারকম চিৎকার করছে অ্যালানের প্রতি৷ হেডমাস্টার বলছেন, ‘অ্যালান, তুমি ‘আসল বিষয়’-এ শিক্ষিত হতে পারোনি৷’ সরকারি উকিল চেঁচাচ্ছেন, ‘এই সেই অ্যালান৷ সমকামী, পৃথিবীর ঘৃণ্যতম মানুষ!’ বেশ্যা লুসি তার উন্মুক্ত স্তন নাচিয়ে ছুটতে ছুটতে বলছে, ‘ম্যাড সোয়াইন!’ ডাক্তার বলছে, ‘ওকে ধরো, ইনজেকশন দেব৷’ আর ছেলের দল চেঁচাচ্ছে, ‘ওর প্যান্ট খুলে নাও, প্যান্ট খুলে নাও’ বলে!—এই হিংস্র বাহিনীকে দেখে আবার ছুটতে শুরু করল অ্যালান৷ কিন্তু একসময় দম ফুরিয়ে এল তার৷ হূৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছে৷ হাঁফাতে লাগল অ্যালান, ছোটার গতি শ্লথ হয়ে এল৷ দলটা একদম কাছে চলে এসেছে অ্যালানের৷ তাদের জান্তব উল্লাসে কানে তালা ধরে যাচ্ছে৷ নেকড়েরা বুঝতে পেরেছে শিকার এবার তাদের হাতের মুঠোতে চলে এসেছে৷ মাটিতে পড়ে যাবে অ্যালান৷ তারপর তারা অ্যালানের ওপর ঝাঁপিয়ে পড়ে তার পোশাক খুলে নেবে, আঁচড়ে-কামড়ে শেষ করে দেবে অ্যালানকে৷ অ্যালানও বুঝতে পারল তার আর বাঁচার পথ নেই৷ পা ভারী হয়ে এল তার৷ সামনে একটা গাছ৷ হয়তো বা অ্যালান এবার মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে পেল অ্যালান—‘তোমার কোনো ভয় নেই৷ এই তো আমি এসেছি৷’

    অ্যালান সামনে তাকিয়ে দেখল তার সামনের গাছটার নীচে অ্যালানের উদ্দেশে দু-বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে ক্রিস্টোফার মরকম! তার চিরজীবনের বন্ধু মরকম! সে হাত বাড়িয়ে আছে অ্যালানকে বুকে টেনে নেবার জন্য৷ মরকম আবারও বলল, ‘আমি এসেছি অ্যালান৷ আমার কাছে এসো…৷’ সঙ্গে সঙ্গে পিছনের সব চিৎকার যেন মিলিয়ে গেল! অ্যালান বলল, ‘আমি আসছি মরকম৷’

    ‘আমি আসছি মরকম’—এ কথাটা বিড়বিড় করে বলতে বলতেই বিছানাতে উঠে বসলেন অ্যালান৷ স্বপ্নটা তখনও তাঁর চোখে লেগে আছে৷ ঈষৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অ্যালানের কানে এখনও বাজছে মরকমের কণ্ঠস্বর, ‘আমি এসেছি অ্যালান, আমার কাছে এসো…৷’ স্বপ্নের রেশটা কাটিয়ে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগল অ্যালানের৷ ঘড়িতে পাঁচটার ঘণ্টা বাজল৷ অবসন্ন শরীরটাকে নিয়ে বিছানা ছেড়ে নামলেন অ্যালান৷ ওয়াশরুমে গিয়ে মুখে-ঘাড়ে জল দিয়ে মৃদু আরামবোধ করলেন তিনি৷ যদিও মাথার ঝিমধরা ভাবটা এখনও রয়েছে৷ ওয়াশরুম থেকে বেরিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন অ্যালান৷ বিকেল হয়েছে৷ অন্ধকার নামতে এখনও অনেক দেরি থাকলেও প্রকৃতির নিয়ম মেনে পাখিরা দিনের শেষ উড়ান শুরু করেছে আকাশে৷ ঘরে ফিরছে তারা৷ মিলিয়ে যাচ্ছে আকাশ যেখানে পৃথিবীর সঙ্গে মিশেছে সেই দিকচক্রবালের দিকে৷ সেদিকে তাকিয়ে অ্যালানের মনে হল, সত্যি কি ওই পৃথিবী আর আকাশের সংযোগস্থলে কোথাও তাঁর জন্য আজও দু-বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে মরকম?

    জানলার গরাদ ধরে দাঁড়িয়ে ছিলেন অ্যালান৷ একটা গাড়ি এসে থামল বাড়ির সামনে৷ গাড়িটা দেখেই অ্যালান অনুমান করলেন সেটা সরকারি গাড়ি৷ গেটম্যান দরজা খুলে দিল৷ একটা লোক প্রবেশ করল কম্পাউন্ডের ভিতর৷ মিনিটখানেকের মধ্যেই অ্যালানের দরজাতে টোকা পড়ল৷ দরজা খুলতেই পরিচারক জানাল, লন্ডন থেকে একজন সরকারি আধিকারিক এসেছেন অ্যালানের নামে একটা চিঠি নিয়ে৷

    ‘চিঠি!’ শব্দটা শুনেই মুহূর্তের মধ্যে সব বিষণ্ণতা কেটে গেল৷ নিশ্চয়ই সেই চিঠিটাই এসেছে! অ্যালান আবার নতুন করে শুরু করতে পারবেন তাঁর জীবন, তাঁর গবেষণা৷ অ্যালান কোনোরকমে স্লিপারে পা গলিয়ে পরিচারকের পিছন পিছনই গিয়ে উপস্থিত হলেন ড্রইংরুমে৷ সোফায় নির্লিপ্তভাবে একটা ফাইল কোলে নিয়ে বসেছিলেন সেই বার্তাবাহক ভদ্রলোক৷ অ্যালান উৎসাহিত ভাবে তাঁকে বললেন, ‘আপনি লন্ডন থেকে সরকারি চিঠি নিয়ে এসেছেন?’

    লোকটি তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘হ্যাঁ৷ আপনি মিস্টার অ্যালান টিউরিং? হোম ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি আছে আপনার নামে৷ স্বাক্ষর করে নিতে হবে৷’

    অ্যালান বললেন, ‘হ্যাঁ, আমিই অ্যালান৷ চিঠিটা দিন৷’

    ফাইল খুলে সরকারি মোহর লাগানো মুখবন্ধ একটা নীল খাম আর প্রাপ্তি স্বীকার স্বাক্ষর করার কাগজ বার করলেন সরকারি আধিকারিক৷ কাগজটাতে অ্যালান স্বাক্ষর করার পর তিনি চিঠিটা তুলে দিলেন অ্যালানের হাতে৷ তারপর বাইরে বেরোবার জন্য পা বাড়ালেন অ্যালানের ধন্যবাদ জানানোর অপেক্ষা না করে৷ উত্তেজিত অ্যালানও চিঠিটা নিয়ে সে ঘর ছেড়ে এগোলেন তাঁর শয়নকক্ষের দিকে৷

    সে ঘরে ফিরে প্রথমে দরজা বন্ধ করলেন অ্যালান৷ খাটের ওপর বসে কাঁপা কাঁপা হাতে অতি সাবধানে খামের মুখটা ছিঁড়লেন তিনি৷ চিঠির কাগজটা বার করে এনে সেটা খুলে তার দিকে তাকিয়ে রইলেন অ্যালান৷ ব্রিটিশ হোম ডিপার্টমেন্টের উচ্চপদস্থ এক আধিকারিকের স্বাক্ষরিত টাইপ করা একটা চিঠি৷ তাতে লেখা—

    ‘‘মিস্টার অ্যালান টিউরিং,

    আপনার চিঠির প্রসঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে ব্রিটিশ সরকার আপনার গবেষণা সংক্রান্ত আবেদন মঞ্জুর করছেন না৷ একই সঙ্গে আপনাকে এও জানানো হচ্ছে যে ব্রিটিশ সরকার আপনাকে সরকারি যাবতীয় কর্মকাণ্ড, গবেষণা ও যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সেসব জায়গা থেকে বহিষ্কার করছেন এবং গৃহের বাইরে পা রাখার ক্ষেত্রে আজকের তারিখ থেকে নিষিদ্ধ ঘোষণা করছেন৷’’

    অ্যালান বেশ কিছুক্ষণ চেয়ে রইলেন লেখাটার দিকে৷ নিজের অজান্তেই যেন অ্যালানের হাত থেকে এরপর মেঝেতে খসে পড়ল চিঠিটা৷ আর তারপরই অ্যালান যেন শুনতে পেল মরকমের কণ্ঠস্বর—‘চলে এসো অ্যালান, চলে এসো আমার কাছে৷ আমরা দুজনে আবার আকাশ দেখব৷’ জানলার বাইরে ওই যে দূরে দিকচক্রবাল৷ সেখান থেকে যেন ভেসে আসছে মরকমের আহ্বান৷

    অ্যালান সেই আহ্বানে সাড়া দিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাঁর চোখ পড়ল বিছানার ওপর পড়ে থাকা বাচ্চা ছেলেটার দেওয়া লাল টুকটুকে আপেলটার দিকে৷ অ্যালানকে দেওয়া এই পৃথিবীর শেষ ভালোবাসা৷ বাচ্চা ছেলেটার দেওয়া স্বার্থহীন নিষ্পাপ ভালোবাসা৷ ওই বাচ্চা ছেলেটাই হয়তো কোনো একদিন কোনো অ্যালান টিউরিং হবে৷ সারা পৃথিবীকে চমকে দেবে নতুন কোনো গবেষণায়, গণিতবিদ্যাতে৷ না, তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করা অ্যালানের উচিত হবে না৷—এ কথাটা ভেবে নিয়ে মরকমের কাছে যাবার আগে অ্যালান আপেলটা তুলে নিয়ে কামড় বসালেন তাতে৷ কী অপূর্ব তার স্বাদ! এ পৃথিবীর শেষ ভালোবাসার স্বাদ!

    অ্যালান আবার শুনতে পেলেন মরকমের ডাক—‘চলে এসো অ্যালান…৷’

    অ্যালান জবাব দিলেন, ‘এখনই আসছি আমি৷’

    অ্যালান উঠে দাঁড়ালেন সেখানে যাবার জন্য৷ যেখানে মরকম দু-বাহু বাড়িয়ে অ্যালানের জন্য অপেক্ষা করে আছে, অ্যালানকে আকাশ দেখাবে বলে৷

    পরিশিষ্ট : পরদিন অর্থাৎ ৮ জুন, ১৯৫৪, দরজা ভেঙে উদ্ধার করা হল অ্যালানের মৃতদেহ৷ তাঁর খাটে পড়ে ছিল একটা আধখাওয়া আপেল৷ ময়না তদন্তের রিপোর্টে অ্যালানের শরীরে পাওয়া যায় সায়ানাইড৷ বিষক্রিয়াতে মৃত্যু হয়েছে অ্যালানের৷ আত্মহত্যা করেছেন তিনি৷ তবে পরীক্ষাতে আপেলে কোনো সায়ানাইড মেলেনি৷ কয়েকটি ব্রিটিশ ট্যাবলয়েড অবশ্য মৃদু প্রশ্ন তুলেছিল অ্যালানের মৃত্যুর ব্যাপার নিয়ে৷ অ্যালান যেসব গবেষণাতে লিপ্ত ছিলেন, তার সঙ্গে সায়ানাইডের সম্পর্ক ছিল না! সায়ানাইড তো সহজে পাওয়া যায় না৷ ব্রিটিশ সরকারের তীক্ষ্ণ নজরদারির মধ্যে সায়ানাইড অ্যালানের হাতে পৌঁছোল কীভাবে? নাকি তাঁর মৃত্যুর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?

    সমাপ্ত

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয় ভয়ঙ্কর – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article অন্ধকার যখন নামল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }