Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আঁধারে গোপন খেলা – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প107 Mins Read0
    ⤶ ⤷

    আঁধারে গোপন খেলা – ৩

    ৩

    ওক কাঠের তৈরি বিরাট একটা সেক্রেটারিয়েট টেবিল ঘিরে বসেছিলেন বেশ কিছু লোক৷ তাঁদের কারোরই পরনে বর্তমানে সামরিক পোশাক না থাকলেও তাঁদের মধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ সামরিক বিভাগের উচ্চপদস্থ কর্তা, বিশেষত সামরিক গুপ্তচর বিভাগের লোকজন৷ আর আছেন এমন কিছু লোকজন, যাঁরা পেশাগতভাবে কেউ বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ক্রিপ্টোবিশেষজ্ঞ বা গণিতবিদ হলেও বর্তমানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে নৌসেনা বিভাগের অধীনে ব্লেচলি পার্কে ‘গভর্নমেন্ট কোড অ্যান্ড সাইফার স্কুল’-এর জন্য কাজ করছেন৷ যাঁদের কাজ হল শত্রুপক্ষের গুপ্ত সংকেত উদ্ধার করা, প্রয়োজন হলে ব্রিটিশ সরকারের খবরাখবর আদান-প্রদানের জন্য সাংকেতিক ভাষা নির্মাণ করা৷ এই শেষোক্ত দলের মধ্যে রয়েছেন অ্যালান, আলেকজান্ডার, আর ওয়েলেশম্যান৷ সদর দপ্তরে সবাই অপেক্ষা করছিলেন বিশেষ একজনের জন্য৷ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পলিটিক্যাল এজেন্ট ও যুদ্ধের সময় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন৷ তাঁর নাম একটা নিশ্চয়ই আছে, কিন্তু তিনি তাঁর সাংকেতিক নাম ‘মিস্টার চার্লি’ হিসাবেই পরিচিত৷

    গ্র্যান্ডফাদার ক্লকে ঢং করে শব্দ হল৷ আর শব্দটা হবার সঙ্গে সঙ্গেই ঘরের গুঞ্জন থেমে গেল৷ কাঁটায় কাঁটায় ঠিক দশটাতে আলোচনা কক্ষে প্রবেশ করলেন মিস্টার চার্লি৷ ঘরের জানলাগুলো আগে থেকেই বন্ধ ছিল৷ এবার দরজাটাও বাইরে থেকে বন্ধ হয়ে গেল৷ অতি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার গোপন বৈঠক করতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব৷ লোকটার সাংকেতিক নাম শুনলেও এর আগে তাঁকে এ ঘরে উপস্থিত কোনো লোকই দেখেননি, একমাত্র অ্যাডমিরাল ফক্স ছাড়া৷ কারণ, নিরাপত্তার কারণেই মিস্টার চার্লির ছবি কোথাও ছাপা হয় না৷ সরকারি অনুষ্ঠানেও প্রকাশ্যে তিনি যোগ দেন না নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখার জন্য৷ মাঝবয়সি স্থূলকায় লোক, টাক মাথা, গালে লালচে দাড়ি৷ চোখে বাইফোকাল লেন্স৷ হাতে একটা ফাইল৷ ভদ্রলোক ঘরে প্রবেশ করতেই সবাই আসন ছেড়ে উঠে দাঁড়ালেন৷ অ্যাডমিরাল ফক্স তাঁর উদ্দেশে বললেন, ‘সুপ্রভাত মিস্টার চার্লি৷’

    মিস্টার চার্লিও অভিবাদন গ্রহণের ঢঙে মাথাটা একটু ঝুঁকিয়ে বললেন, ‘আপনাদের সবাইকেও সুপ্রভাত জানাই৷’ কথাটা বলে টেবিলের কাছে এগিয়ে এসে তাঁর জন্য নির্ধারিত আসন গ্রহণ করলেন তিনি৷

    চেয়ারে বসার পর তাঁর দৃষ্টি একবার ঘুরে গেল টেবিলের চারপাশে বসে থাকা লোকগুলোর প্রত্যেকের মুখের ওপর৷ শান্ত অথচ অন্তর্ভেদী সেই দৃষ্টি৷ এ কক্ষে যাঁরা বর্তমানে উপস্থিত আছেন তাঁদের নামের তালিকা আর পরিচিতি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছিল মিস্টার চার্লির কাছে৷ তাঁর হাতে ধরা ফাইলেই আছে সেসব তথ্য৷ উপস্থিত সবার মুখের দিকে তাকিয়ে সম্ভবত তিনি একবার বুঝে নিতে চাইলেন যে এ কক্ষে কোনো অবাঞ্ছিত ব্যক্তি আছে কি না৷ ব্রিটিশ গুপ্তচর বিভাগ সক্রিয় থাকলেও শত্রুপক্ষের, বিশেষত জার্মানির গুপ্তচর বিভাগও যে একইরকম সক্রিয়, তা জানা আছে চার্লির৷ কাজেই সাবধানের মার নেই৷

    সবার মুখের দিকে তাকিয়ে দেখে মিস্টার চার্লি ফাইলটা তাঁর সামনে রেখে সেটা খুললেন৷ তারপর ফাইলে রাখা কাগজটার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে কোনো ভণিতা না করেই বললেন, ‘আমি এখানে এসেছি জার্মানদের গুপ্ত সংকেত এনিগমা কোড নিয়ে আলোচনা করার জন্য৷ যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে, বিশেষত আটলান্টিকে রেডিয়ো সংকেতের মাধ্যমে সামরিক নির্দেশ পাঠাচ্ছে জার্মান সেনাদল৷ ইতিমধ্যেই একটা এনিগমা যন্ত্র আমাদের হাতে এসেছে৷ পোল্যান্ডের সামরিক ক্রিপ্টোগ্রাফি বিভাগ প্রথম দিকে এনিগমা যন্ত্রের সাংকেতিক কার্যপ্রণালী উদ্ধার করতে সমর্থ হলেও, বর্তমানে সেই সাংকেতিক বার্তা উদ্ধার সম্ভব হচ্ছে না কেন? আমি রাজনীতির লোক, প্রযুক্তিবিদ বা গণিতবিদ নই৷ ব্যাপারটা যদি আমাকে একটু সহজভাবে বোঝাবার চেষ্টা করেন তবে ভালো হয়৷ তারপর আমি আমার বক্তব্য আপনাদের জানাব৷’

    প্রধানমন্ত্রী চার্চিলের পলিটিক্যাল এজেন্টের কথায় ফক্স বললেন, ‘মিস্টার আলেকজান্ডার, আপনি ব্যাপারটা বুঝিয়ে বলুন৷’

    আলেকজান্ডার উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় জ্ঞাপন করে তাঁর বক্তব্য শুরু করলেন—‘বছর দশেকের বেশি সময় ধরে জার্মান সেনাবাহিনী এবং তাদের রাজনৈতিক দপ্তর গোপন নির্দেশ পাঠাবার জন্য এনিগমা যন্ত্রের রেডিয়ো বার্তা ব্যবহার করে আসছে৷ এর সুবিধা হচ্ছে এই রেডিয়ো বার্তা অন্য কারও কাছে ধরা পড়লেও তার পাঠোদ্ধার করা সম্ভব নয়, কী কৌশলে তা পাঠ করতে হবে তা না জানার কারণে৷ যার কাছে সংবাদ পাঠানো হচ্ছে তার কাছে আগেই সংকেত ভাঙার কৌশল জানিয়ে রাখে বা রাখত জার্মানরা৷ ক্রিপ্টোগ্রাফির এনক্রিপশন অর্থাৎ সংকেত উদ্ধারের স্থলে রয়েছে তার ‘কি-ওয়ার্ড’৷ ক্রিপ্টোগ্রাফি অর্থাৎ তথ্যগুপ্তবিদ্যার রহস্য লুকিয়ে থাকে এই ‘কি-ওয়ার্ড’ বা শব্দের চাবিকাঠির মধ্যে৷ ধরা যাক একটা শব্দ ‘টর্পেডো৷’—’TORPEDO’৷ আমি প্রথমেই আপনাকে সংকেত উদ্ধারের কৌশল জানিয়ে রাখলাম৷ বললাম অক্ষরগুলো দুই ঘর করে এগিয়ে রাখা আছে৷ অর্থাৎ ‘T’-মানে V, ‘O’ মানে Q, ‘R’ মানে ‘T’—এমন ব্যাপার৷ এখন এনিগমা যন্ত্রের মাধ্যমে যে রেডিয়ো বার্তা পাঠানো হল, তাতে বলা হল VQTRGFQ৷—এ শব্দের কোনো অর্থই হয় না৷ কিন্তু আপনার কাছে রহস্য সমাধানের আগাম বার্তা যদি থাকে তবে আপনি বুঝে যাবেন এর মানে হল TORPEDO৷ বছর ছয়েক আগে পোল্যান্ডের গণিতবিদরা এনিগমা কোডের ব্যাপারটা বুঝতে পারেন৷ মারিয়ান রেজস্কি নামের এক গণিতবিদের নেতৃত্বে ১৯৩৮-এ অর্থাৎ গত বছর, পোলিশরা এক যন্ত্র তৈরি করতে সক্ষম হয়, যা এনিগমা মেশিন প্রেরিত সংকেত শব্দের অর্থ নিরূপণে সমর্থ হয়৷ কিন্তু তারপর…৷’ এ পর্যন্ত বলে সম্ভবত মিস্টার চার্লির প্রতিক্রিয়া পাবার জন্য থামলেন আলেকজান্ডার৷ মিস্টার চার্লি মৃদু হেসে বললেন, ‘আপনার কথা বুঝতে আমার অসুবিধা হয়নি৷ কিন্তু তারপর?’

    ফক্স বললেন, ‘এনিগমার সমস্যা সমাধানের জন্য রেজস্কি যে যন্ত্র তৈরি করেন তার নাম পোল্যান্ডের এক জনপ্রিয় আইসক্রিমের নাম অনুসারে রাখা হয় ‘বোম্বা’৷ সাংকেতিক নাম৷ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর থেকেই জার্মানরা প্রতি চব্বিশ ঘণ্টায় তাদের ‘কি-ওয়ার্ড’ বা সমাধান কৌশলের সূত্র পরিবর্তন করছে৷ ফলে অকার্যকর হয়ে পড়েছে বোম্বা…৷’

    ‘আর সম্ভবত এ কারণেই পোলিশরা এ বিষয় সংক্রান্ত তাদের সংগৃহীত তথ্য আর যন্ত্র তুলে দিয়েছে ব্রিটিশ আর ফরাসি ইন্টেলেজেন্সির হাতে৷’—বললেন মিস্টার চার্লি৷

    আলেকজান্ডার বলে উঠলেন, ‘আপনার বক্তব্য সঠিক স্যার৷’

    কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন মিস্টার চার্লি৷ তারপর সরাসরি প্রশ্ন করলেন, ‘আপনারা কি পারবেন এনিগমা কোডের সমাধান করতে?’

    কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল সভাকক্ষে৷ অ্যাডমিরাল একটু আমতা আমতা করে বলে উঠলেন, ‘আমরা চেষ্টা করব স্যার৷’

    মিস্টার চার্লি বললেন, ‘চেষ্টা নয়, পারতেই হবে৷ যুদ্ধ শুরু হয়েছে৷ এ যুদ্ধ কত মাস বা কত বছর ধরে চলবে তা এখনও পর্যন্ত আমাদের জানা নেই৷ তবে জার্মানদের এই এনিগমা কোড যদি আমরা উদ্ধার করতে পারি তবে আমাদের মিত্রবাহিনীর জয় সম্পর্কে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে৷ এখানে যাঁরা গণিতবিশেষজ্ঞ, ক্রিপ্টোবিশারদ আছেন তাঁরা বলুন, এনিগমা বিশ্লেষণ করা কি অসম্ভব?’

    আবারও নিস্তব্ধতা নেমে এল সভাকক্ষে৷ পৃথিবীতে কোনো গাণিতিক রহস্য সমাধানই হয়তো অসম্ভব নয়, কিন্তু কারও পক্ষেই তিনি সেই সমাধান করবেন তা নিশ্চিতভাবে দাবি করা কঠিন৷ তাও আবার এই যুদ্ধের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পলিটিক্যাল এজেন্টের সামনে৷ পরবর্তীকালে কাজে ব্যর্থ হলে কোনো বিপত্তির সম্ভাবনা থেকেই যায়৷

    সভাকক্ষের নিস্তব্ধতা লক্ষ করে মিস্টার চার্লি এবার মৃদু শ্লেষের সঙ্গে বললেন, ‘আপনাদের কথাতেই তো জানলাম, এনিগমা যন্ত্রের প্রাথমিক রহস্য উৎঘাটন তো পোলিশ অঙ্কবিদরা করেই দিয়েছিলেন৷ বাকিটা আপনারা করতে পারবেন না? সাইফার স্কুলের কর্মকাণ্ড সম্বন্ধে যতটা শোনা যায় তবে তা কি অতিরঞ্জিত?’

    মিস্টার চার্লি পাকা রাজনৈতিক বিশ্লেষক হলেও প্রযুক্তিবিদ বা গণিতবিদ নন৷ তিনি কী করে বুঝবেন যে এনিগমাতে কোনো তথ্য বিশ্লেষণ করলে তার সমাধান বেশ কয়েক কোটিও হতে পারে! তার মধ্যে থেকে আসল বক্তব্য উদ্ধার করা কি সোজা ব্যাপার?

    তাই চার্লির এ বক্তব্যের জবাবে মাথা নীচু করে বসে তাঁকে কী জবাব দেবেন তা ভাবতে লাগলেন সবাই৷ আরও কয়েক মুহূর্ত নিস্তব্ধভাবে কেটে গেল৷ পলিটিক্যাল এজেন্ট এবার কাঁধ ঝাঁকিয়ে একটু যেন হতাশ ভঙ্গিতেই বললেন, ‘অথচ আপনাদের সংস্থার চারজন লোক, মিলান, আলেকজান্ডার, ওয়ালেশম্যান ও টিউরিং সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন গবেষণার অর্থ বৃদ্ধির জন্য এবং তা করা হয়৷ ভাগ্য ভালো আমাদের ফ্রন্ট লাইনে কাজ করা সৈনিকরা এমন হতাশ নয়৷ হয়তো বা তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেনি বলেই৷’

    অ্যালান বসেছিলেন টেবিলের শেষ প্রান্তে৷ পলিটিক্যাল এজেন্টের শেষ কথাটা শুনে উপস্থিত অন্যদের কার কতটা লাগল তা তাঁর জানা নেই৷ কিন্তু মিস্টার চার্লির চূড়ান্ত বিদ্রুপাত্মক কথাগুলো যেন সপাটে চড় কষাল এতদিন ধরে লালিত অ্যালানের আত্মবিশ্বাসে৷ যে বিশ্বাস তাঁকে শিখিয়েছে যে চেষ্টা করলে যে-কোনো গাণিতিক রহস্যের সমাধান করতে পারেন তিনি৷ নিজের অজান্তেই যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি৷ সভাকক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তাঁকেই সর্বকনিষ্ঠ বলা যায়৷ মাত্র ছাব্বিশ বছর বয়স তাঁর৷ আর সেজন্যই হয়তো তাঁকে ‘ইয়ং বয়’ সম্বোধন করে মিস্টার চার্লি বললেন, ‘আপনি কিছু বলবেন ইয়ং বয়?’

    অ্যালানের ছেলেবেলা থেকেই একটু তোতলামির ধাত আছে৷ বিশেষত উত্তেজিত হলে তো বটেই৷ তাই তিনি পলিটিক্যাল এজেন্টের দিকে তাকিয়ে ধীরে ধীরে কেটে কেটে বললেন, ‘আমার নাম অ্যালান টিউরিং৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গত বছর গণিতবিদ্যা সংক্রান্ত গবেষণাতে পিএইচ. ডি লাভ করেছি৷ আমি পারব৷ পারতে আমাকে হবেই৷’

    এই লোকটাই তবে অ্যালান টিউরিং! প্রধানমন্ত্রীর দপ্তরে যাঁরা চিঠি দিয়েছিলেন, তার মধ্যে এঁর নাম আছে৷ তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক মুহূর্ত টিউরিং-এর দিকে তাকিয়ে রইলেন পলিটিক্যাল এজেন্ট৷ মনে হয় তিনি এই যুবক গণিতবিদের মুখ দেখে বোঝার চেষ্টা করলেন, আত্মবিশ্বাস নাকি প্রগলভতা? কোনটা লুকিয়ে আছে সদ্য পিএইচ. ডি ডিগ্রি লাভ করা এই যুবকের মধ্যে৷ অভিজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ চার্লির শেষ পর্যন্ত মনে হল, আত্মবিশ্বাসের সঙ্গেই যেন কথাগুলো বলছেন অ্যালান নামের এই গণিতবিদ৷ উপস্থিত অন্য ব্যক্তিদের নিশ্চুপভাব দেখে একটু হতাশই হয়ে পড়েছিলেন মিস্টার চার্লি৷ বাইফোকাল লেন্সের পিছনে তাঁর চোখ জোড়া এবার উজ্জ্বল হয়ে উঠল৷ তিনি অ্যালানের মুখের দিকে তাকিয়ে তাঁকে উৎসাহদানের ভঙ্গিতে বললেন, ‘হ্যাঁ, আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন বলে আমার মনে হয়৷ কাজটা যদি আপনি করতে পারেন তবে অ্যাক্সিস পাওয়ারকে পরাজিত করা যে আমাদের পক্ষে শুধু সহজ হয়ে যাবে তাই নয়, সবথেকে বড় ব্যাপার, আমরা বহু মানুষের জীবনহানি রুখতে পারব৷ আমার এই শেষ কথাটা মনে রাখবেন৷’

    অ্যালান সংক্ষিপ্ত জবাব দিলেন, ‘ইয়েস স্যার৷’

    মিস্টার চার্লি এরপর অ্যাডমিরাল ফক্সের দিকে তাকিয়ে বললেন, ‘মিস্টার টিউরিং দায়িত্ব নিতে চাইছেন, এ ব্যাপারে আপনার বা নৌবিভাগের কোনো আপত্তি নেই তো?’

    অ্যাডমিরাল জবাব দিলেন, ‘না, না, আপত্তির কোনো ব্যাপারই নেই৷ আমাদের নৌসেনাবিভাগ থেকে ওঁকে সবধরনের সহযোগিতা করা হবে৷ এই প্রোজেক্টের মূল দায়িত্বে অর্থাৎ সর্বাধিনায়ক থাকবেন মিস্টার টিউরিং৷ আর তাঁর কাজের জন্য সহকারী হিসাবে আলেকজান্ডার, ওয়ালেশম্যান, মিলানও থাকবেন৷’

    চার্লি বললেন, ‘ধন্যবাদ৷ যথাসম্ভব দ্রুত এনিগমা যন্ত্র, বোম্বা যন্ত্র সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি মিস্টার টিউরিং-এর হাতে তুলে দেবার ব্যবস্থা করুন৷ আমি কথা দিচ্ছি সরকারি তরফে এই প্রোজেক্টের জন্য, সামরিক গবেষণার জন্য অর্থের কোনো কার্পণ্য হবে না৷ আমি নিজে তো এই গবেষণার অগ্রগতি সম্বন্ধে খবর রাখবই, প্রয়োজনে মিস্টার টিউরিং যাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার ব্যবস্থাও করব৷ মিস্টার টিউরিং-এর গবেষণার সুরক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারটার দায়িত্ব নৌবিভাগের পাশাপাশি দেখবে ব্রিটিশ পুলিশের সিক্রেট ইন্টেলেজেন্সি সার্ভিসও৷ একশো শতাংশ সুরক্ষিত থাকবেন মিস্টার টিউরিং ও তাঁর গবেষণা৷’

    এরপর একটু থেমে তিনি বললেন, ‘এনিগমা সংকেতের রহস্য উৎঘাটনের জন্য এই গবেষণার সাংকেতিক নামকরণ করা হল ‘হাট-৮’৷ অর্থাৎ আট নম্বর কুঁড়েঘর৷ কোড অ্যান্ড সাইফার স্থলের এই ‘হাট-৮’-এ মিস্টার টিউরিং-এর সফলতার প্রত্যাশায় দিন গুনবে ব্রিটিশ রাজনৈতিক এবং সামরিক বিভাগ৷ মিস্টার টিউরিং, সম্ভব হলে আজ থেকেই ‘হাট-৮’-এর কাজ শুরু করে দিন আপনি৷ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভয় ভয়ঙ্কর – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article অন্ধকার যখন নামল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }