Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প603 Mins Read0
    ⤶ ⤷

    ভুনিকাকার চৌরশতম্‌ – বিমল কর

    ভুনিকাকার চৌরশতম্‌ – বিমল কর

    আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরাও ভীষণ চালাক-চতুর হয়ে উঠেছে। চট করে তাদের কিছু বিশ্বাস করানো যায় না। আমি যখন বললুম, আমাদের লয়াবাদে ভুনিকাকার একটা চোর-ধরা খাতা ছিল, খাতার নাম ছিল ‘চৌরশতম্‌’—তখন আমার নাতনি বুলবুলি ধমক মেরে আমাকে থামিয়ে দিল। বলল, বাজে কথা বোলো না তো, চোর ধরার খাতা! তোমাদের লয়াবাদের গল্প অনেক শুনেছি। ভুনিকাকা না আর কিছু! যত্ত সব বানিয়ে বানিয়ে গল্প…!!

    নাতনির ধমক খেয়ে আমি চুপ। কেমন করে তাকে বোঝাই, ভুনিকাকা আমার বানানো মানুষ নয়; ভগবান তাকে বানিয়েছিলেন। বানানোর পর ব্রহ্মা যখন তাকে মর্ত্যে পাঠান তখন বুঝতে পারেননি, ঠিকানা ভুল হয়ে গেছে। ধোপার বাড়িতে কাপড় কাচতে দিলে মাঝে মাঝে অন্যের কাপড়-জামা যেমন এ বাড়িতে চলে আসে, দাগ ভুল হয়ে; কিংবা নম্বর ভুল হয়ে লন্ড্রি থেকে যেমন অন্যের ধুতি-পাঞ্জাবি আমার কাছে চলে এসেছে। কখনও-সখনও, এটাও সেই রকম ভুল। ভুনিকাকার যাবার কথা ছিল লন্ডনে ভুল করে লয়াবাদে এসে পড়েছেন। তাতে অবশ্য কাকার দুঃখ ছিল না। বলতেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি! লয়াবাদের লোকরা অবশ্য বলত, ঠিকানা ভুল নয়, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট।

    আমরা কি অত বুঝতাম তখন! বারো-তেরো বছরের ছেলেপুলে সব, ভুনিকাকা যা বলত তাই বিশ্বাস করতাম। খাতিরও করতাম সেই রকম। কেন করব না? স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ভুনিকাকার নামে চিঠি আসত। কোথায় বিলেত, আর কোথায় লয়াবাদ।

    আমাকে চুপচাপ দেখে বুলবুলি বলল, “কেঁদেই ফেললে যে! ঠিক আছে, তোমাদের লয়াবাদের ভুনিকাকার গল্প বলো। এই কিন্তু লাস্ট। আর কোনও দিন বলবে না লয়াবাদের গল্প। শুনে শুনে কান পচে গেছে।” বলে নিতান্তই যেন আমাকে দয়া দেখাতে একটু গা ঘেঁষে বসল।

    খানিকটা চুপ করে থেকে আমি বললাম, “তোরা যেসব লোকজন দেখিস, এরা লোকই নয়; লোক ছিল ভুনিকাকা।…গেঁয়ো যোগী ভিখ পায় না, বুঝলি! কিং কিং-এর প্রথম ডিজাইন যে ভুনিকাকার মাথায় এসেছিল এটা কেউ বিশ্বাস করবে! কপাল মন্দ না হলে কাকা তখনই ফেমাস হয়ে যেত।”

    “বেশ তো বাবা, কিং কং হংকং-তোমাদের ভুনিকাকার মাথায় এসেছিল। এখন তার গল্প বলো। তার কটা হাত ছিল, পা ছিল, নাক ছিল বলে যাও…।”

    “ইয়ার্কি মারিস না। ভুনিকাকার হাত-পা দুটো করেই ছিল। মাথাও ছিল একটা। কিন্তু সেই মাথার মধ্যে ছিল ক্যালকুলেটর। তখনকার দিনেই।”

    “ব্যাটারি দেওয়া?” বুলবুলি ঠাট্টা করে বলল। ক্যালকুলেটর সে দেখেছে। জানে। কাজেই ঠাট্টা করল। আজকালকার ছেলেমেয়েদের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। এত পাকামি করে।

    “এই, তুই গল্প শুনবি তো চুপ করে বসে শোন, বকবক করবি না।”

    “বলোনা গল্প! বলছ কোথায়?”

    আমি বললাম, “শোন তা হলে। ভুনিকাকার আসল নাম ছিল ভানু মুখুজ্যে। ভানু থেকে ভুনি হয়েছিল। ভুনিকাকার চেহারা ছিল দেখার মতন। ইয়া লম্বা, অ্যায়সা চওড়া। মুখ ছিল গোল। মাথাখানা হাঁড়ির মতন। চোখ দুটো বড় বড়। মোচ ছিল, মদ্দা মোচ। কাকা লয়াবাদে এসেছিল বাইশ-চব্বিশ বছর বয়েসে। চাকরি নিয়ে। এসেই একটা চোর ধরেছিল, পাকা চোর, সে নাকি এমন বড় দরের চোর ছিল যে, পুলিশ তাকে মেডেল দিয়েছিল।”

    “চোরকে আবার কেউ মেডেল দেয় নাকি?” নাতনি আমাকে এক ধাক্কা মারল।

    “দেয়। বড়-বড়দের দেয়। বড়দের সম্মানই আলাদা। কাগজে নাম ছাপে, ছবি ছাপে।…তবে এ মেডেল অন্যরকম। গলায় ঝুলিয়ে ঘুরতে হত না। হাতে পরে থাকতে হত। তাবিজের মতন। না পরলেই কোতোয়ালিতে ধরে নিয়ে যেত।”

    “তোমাদের ভুনিকাকা কি পুলিশে চাকরি করত?”

    “একেবারেই নয়। ভুনিকাকা ছিল রেলের গার্ডসাহেব। মালগাড়ি নিয়ে ঘুরে বেড়াত।”

    “ও! তারপর?”

    গল্পটা বলতে বসে বারবার খেই হারিয়ে যাচ্ছিল বলে এবার একটু রাগ করে বললুম, “নো টকিং। চুপ করে শোন। না হলে আমি উঠে যাব।”

    হেসে হেসে নাতনি আমার গলা জড়িয়ে বলল, “বলো, বলো।”

    গল্পটা আবার শুরু করলাম।

    “ভুনিকাকা মানুষটা ছিল সব দিক দিয়ে দেখার মতন। চেহারার কথা তো আগেই বলেছি, বিশাল। দৈত্য যেন। খাওয়াদাওয়াও ছিল সেই রকম। এক হাঁড়ি ভাত, দু’বাটি অড়হর ডাল, ঠিক পঁচিশখানা লাল গমের রুটি, আধ পো ভঁইসা ঘি, সের-দেড়েক মাংস, এক সের রাবড়ি—মানে খেতে ইচ্ছে করলে পালোয়ানের খাওয়া খেতে পারত কাকা। নেশার মধ্যে ছিল নস্যি, আর ছিপ বগলে করে মাছ ধরতে যাওয়া। অমন চেহারা, ওই খাওয়াদাওয়া হলে কী হবে, ভুনিকাকার মন ছিল নরম, একেবারে সরল। শিশুর মতন। ভুনিকাকা বিয়ে করেনি। বাড়িতে ছিল দিদি। আমরা বলতাম, লক্ষ্মীপিসি।

    “ভুনিকাকা লয়াবাদে এসেই একটা পাকা চোর ধরেছিল, তখনকার দিনের সবচেয়ে বড় চোর। অবশ্য তখন আমরা জন্মাইনি। আমরা যখন কাঁথায় শুয়ে তখনই নাকি ভুনিকাকার পঞ্চাশটা চোর ধরা হয়ে গিয়েছিল। আসলে প্রথম চোরটা ধরার পর ভুনিকাকার দারুণ নাম হয়ে গিয়েছিল। সেই খ্যাতির চোটে চুরিচামারি হলেই লোকে এসে ভুনিকাকাকে ধরত। তা আমাদের যখন দশ বারো বছর বয়েস, তখন কাকা আশি পেরিয়ে গেছে। আশি মানে বয়েসে আশি নয়, চোর ধরার ব্যাপারে আশি ক্রস করেছে।”

    বুলবুলি তার চোখের গোল গোল চশমার ফাঁক দিয়ে চোখ পাকিয়ে বলল, “বছরে ক’টা করে চোর ধরত তোমাদের ভুনিকাকা?”

    এ একেবারে অঙ্কের ব্যাপার। অঙ্ক আমার মাথায় আসে না। আন্দাজে বললাম, “তা ধর, বছরে তিনটে-চারটে। কম করে দুটো।”

    নাতনি মনে মনে অঙ্ক কষতে লাগল।

    আমি বললাম, “তোকে হিসেব করতে হবে না। আমি কি গুনে রেখেছি কটা করে চোর ধরত ভুনিকাকা! আশি পেরিয়ে গিয়েছিল এই মাত্র বলতে পারি।”

    “তুমি একেবারেই ম্যাথ জানো না। বছরে দুটো করে চোর ধরলে আশিটা চোর ধরতে চল্লিশ বছর লেগে যাবে। চারটে করে ধরলে কুড়ি বছর। তোমাদের জন্মের আগেই পঞ্চাশটা চোর ধরা হয়ে গিয়েছিল বলছ। তা হলে পরের দশবারো বছরে আড়াই না তিন করে ধরেছে…?”

    “প্লিজ! তুই বড় ফ্যাচাং করিস। আমি কি খাতা-কলম নিয়ে গল্প শোনাতে বসেছি। না ভাল লাগে উঠে যা…।”

    বুলবুলি আমার ঘাড়ের কাছে সুড়সুড়ি দিয়ে হেসে হেসে বলল, “না না, বলো তুমি। ভুনিকাকার সেঞ্চুরি করতে আর ক’বছর লাগল গো দাদুমণি?”

    কী পাকা মেয়ে! কেমন ঠোক্করটা মারল আমায়। বললাম, “এ কি তোদের গাভাসকর, ফটাফট সেঞ্চুরি করবে। চোর ধরা আর ক্রিকেট খেলা এক জিনিস নয় গো নাতনি!”

    “সেঞ্চুরি হয়নি?”

    “সেটাই তো গল্প! শুনছিস কোথায় তুই! ভুনিকাকা নব্বই পেরোল টপাটপ। বছর দুই আমাদের লয়াবাদের আশেপাশে ভীষণ চুরি বেড়ে গিয়েছিল। মানে, ভুনিকাকার জন্যে লয়াবাদে চোর-ছ্যাঁচড় উৎপাত করতে না পেরে আশেপাশে জড়ো হচ্ছিল। যত চুরি-চামারি সেখানে। তারা এসে কোতোয়ালিতে নালিশ করল। বলল, এটা হচ্ছে কী? এ-দিককার চোর-ছ্যাঁচোড়রা ওদিকে চলে যাচ্ছে। তাদের অন্ন তোমরা উঠিয়ে দিচ্ছ, আর আমরা মরছি। হয় ভুনিকাকাকে লোন দাও, আমাদের ওদিককার চোর ধরে দিক; না হয় তোমরা তোমাদের চোর রিটার্ন নাও।”

    বুলবুলি হেসে ফেলল। বলল, “তোমাদের ভুনিকাকা অন্যদের জায়গায় চোর ধরতে গেল?”

    “ঠিক বলেছিস। উপায় কী না গিয়ে। কোতোয়ালির দারোগা এসে বলল, এ ভুনিবাবু, কুছু চোর ইধারে লিয়ে আসুন। সব উধারে চলে গেলে হামলোগকো জিলাবি-উলাবি কোন খিলাবে?”

    “চোররা পুলিশকে জিলাবি খাওয়ায়?”

    “ওখানে খাওয়াত। জিলিপি, গজা, বালুসাই, পান-জরদা…আরও কত কী! চোর না-খাওয়ালে যাদের বাড়িতে চুরি হত তারা সেপাইদের খাওয়াত। বাড়িতে এলে অতিথিকে খাওয়াতে হবে না?”

    “ও! তা ভুনিকাকা কী করল?”

    “করবে আর কী! বেপাড়ায়, মানে অন্য জায়গায় গিয়ে চোর ধরতে লাগল। এক বছরেই আট-দশটা ধরে ফেলল। নব্বই পেরিয়ে গেল।”

    “ছক্কা মেরে মেরে নব্বই পেরোল।”

    “তা বলতে পারিস।”

    “তারপর?”

    “তার পরই হল মুশকিল। বিরানব্বই না চুরানব্বই পেরোবার পর আর চোর পাওয়া যায় না। চোরের আকাল পড়ে গেল। আমাদের লয়াবাদ নি-চোর হয়ে গেল। বড় বড় চোরদের কথা বাদ দে, ছিঁচকে চোর, ঘটিবাটি চোর, কাপড়-চোর, আলুপটল-চোর, কোনও চোরই আর পাওয়া যায় না। কী বিশ্রী অবস্থা! লোকে দরজা-জানলা হাট করে খুলে রাখে, কলতলায় ঘটিবাটি ফেলে রাখে, কাপড়চোপড় সময়মতন তুলে নেয় না। জানে কোনও জিনিসটি চুরি যাবে না, যেমনটি যে-জায়গায় আছে তেমনি পাওয়া যাবে।”

    “তোমাদের ভুনিকাকার খুব মনখারাপ হচ্ছিল নাকি?”

    ‘ভীষণ। ভুনিকাকার খাওয়া কমতে লাগল। মুখের হাসি গেল, ছিপ বগলে করে মাছ ধরতে যাওয়া বন্ধ হল, শুকিয়ে যেতে লাগল কাকা!”

    “কেন?”

    “সেটাই তো কথা। ভুনিকাকা চৌরশতম্‌ বলে যে-খাতাটা লিখছিল, সেটা বই করে বের করার ইচ্ছে। চুরানব্বইয়ে এসে আটকে যাচ্ছে। বাকি ছ’টা পায় কোথায়?”

    “সত্যি তো! কোথায় পাবে?”

    “একটা বছর হাত গুটিয়ে বসে থাকার পর কাকা একটা কুকুর-চোর ধরল। মল্লিক ডাক্তারের বাড়ি থেকে একটা লোক মল্লিকদের নেড়িফক্সের ছানা নিয়ে পালাচ্ছিল। কাকা হাতেনাতে ধরে ফেলল।”

    “নাইন্টি ফাইভ?”

    “হ্যাঁ। পঁচানব্বই। আর পাঁচটা।”

    “ইশ—! কোনও রকমে একটা ছক্কা—!”

    “কোত্থেকে মারবে ভুনিকাকা ছক্কা? লয়াবাদ যে ফক্কা হয়ে রয়েছে। চোর নেই। কাকার চোখে জল পড়তে লাগল। বড় বড় নিশ্বাস ফেলত।”

    “বেচারি?”

    “মাস চার-পাঁচ অপেক্ষা করে ভুনিকাকা বলল, “ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে। ব্যবস্থাটা কী বলতে পারিস?”

    “কেমন করে বলব?”

    “তা হলে শোন ব্যাপারটা। ভুনিকাকার দেহটা যেমনই হোক মনটা ছিল নরম, মায়ায় ভরা। কারও কষ্ট সহ্য করতে পারত না। কাকা যে চোর ধরত তাদের কী করত জানিস?”

    “থানায় ধরিয়ে দিত?”

    “না না। গোড়ায় দু’-একবার দিয়েছিল। তারপর চোরদের কান্নাকাটি দেখে আর থানায় দিত না।”

    “কী করত?”

    “বলেছি না, ভুনিকাকা মালগাড়ির গার্ডসাহেব ছিল। কাকা করত কী, ধরাপড়া চোরগুলোকে নিজের গাড়িতে, মানে ব্রেকভ্যানে বসিয়ে নিয়ে তিরিশ পঞ্চাশ ষাট একশো মাইল দূরে নিয়ে গিয়ে কোথাও নামিয়ে দিত। বলত, ‘যা, আর চুরি করবি না, খেটে খেগে যা।’ এক-আধটা টাকাও তাদের হাতে দিয়ে দিত ভুনিকাকা।”

    “সেই প্রথম থেকে?”

    “হ্যাঁ রে, দু-চারটে বাদ গিয়েছে। গোড়ার দিকে যাদের নামিয়ে দিয়ে এসেছিল, তারা তো এত দিনে বুড়োসুড়ো হয়ে গিয়েছে। তাদের আর পাত্তা পাবে কোথায়! চোররা স্বভাব পালটেছে, না এখনও ছেলেপুলেকে চুরিবিদ্যে শেখাচ্ছে কে জানে!”

    “ভুনিকাকা কী করল, তাই বলো?”

    “কাকা বলল, “দাঁড়া, মাথায় বুদ্ধি এসেছে। দু’-পাঁচ বছর আগে যাদের আদ্রা, বাঁকড়ো, চক্রধরপুরে ছেড়ে এসেছি, তাদের খোঁজ করে ক’টাকে ধরে আনব। পাঁচটা হলেই আমার হয়ে যাবে। বই শেষ।”

    বুলবুলি গালে হাত তুলে অদ্ভুত এক শব্দ করল।

    আমি বললাম, “তারপর কী হল শোন। ভুনিকাকা মাসখানেক পর থেকে একটা-দুটো করে পুরনো চোর ধরে আনতে লাগল লয়াবাদে। এনেই আবার ধরতে লাগল। নিরানব্বই হয়ে গেল। চৌরশতম্‌ বই রেডি। কলকাতার ছাপাখানাকে টাকাপয়সা দিয়ে ছাপার ব্যাপার সব ঠিক করে ফেলল ভুনিকাকা। আর মাত্র একটা। ওনলি ওয়ান। তা শেষ চোরটাকে আনবার সময় ভুনিকাকাতে আর চোরেতে একটা শর্ত হয়ে গেল। চোর বলল, বাবু আমি ধরা পড়তে রাজি। কিন্তু ধরা পড়ার পর আপনি আমাকে আপনার মালগাড়ি করে পাচার করতে পারবেন না। আমাকে থানায় জমা করে দিতে হবে। ভুনিকাকা রাজি হয়ে গেল। বইটা শেষ করাই আসল। একটার জন্যে আটকে থাকবে নাকি?”

    “লাস্ট চোর আমাদের লয়াবাদে এল?”

    “এল। ধরা পড়ল। থানায় জমা করা হল তাকে। ভুনিকাকার চৌরশতম্‌ বইও ছাপা হয়ে বেরোল! কিন্তু তোকে কী বলব রে বুলবুলি, দেখতে দেখতে লয়াবাদে চোরে চোরে ছেয়ে গেল। পাঁচ-সাত বছরের মধ্যে কত চোর হয়ে গেল!”

    “তোমাদের ভুনিকাকা কী করল?”

    “ভুনিকাকা আর চোর ধরত না। বলত, কেষ্টর জীব। থাকুক। থানা পুলিশ যা করার করুক। আমি আর চোর ধরব না। বুড়ো হয়ে গিয়েছি। রিটায়ার করেছি। লোকের মনে আর কষ্ট দেব না। ভুনিকাকার বইটা আর পাওয়া যায় না। ফুরিয়ে গেছে। নয়তো হরেক রকম চোরের গল্প শোনাতে পারতাম তোকে।”

    ২০ আগস্ট ১৯৮৬

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
    Next Article পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }