Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প603 Mins Read0
    ⤶ ⤷

    রুপোর গাছ – বাণী বসু

    রুপোর গাছ – বাণী বসু

    সে অনেক দিন আগেকার কথা। পৃথিবী তখন নবীনা ছিল। আমরা যাকে মৌল বলি, সেই সব মৌল বোধহয় তখন কোনও দুর্বোধ্য নিয়মের খেয়ালখুশিমতো ভাঙছে, চুরছে, সৃষ্টি করছে নব নব রূপ। পৃথিবীর সমস্ত পদার্থেই তখন কেমন একটা টলোমলো, অস্থির, চঞ্চল ভাব। পৃথিবী ভরা শুধু মায়া, জাদু, ইন্দ্রজাল। জাদুকর, ডাইনি, এদেরও তখন তাই খুব সুবিধে। চট করে এক জিনিস হয়ে যায় আর। মানুষ হয়ে যায় পাখি, পাখি হয়ে যায় হাওয়া, হাসি হয়ে যায় মোতি, চোখের জল হয়ে যায় মুক্তোর দানা। আসলে, পৃথিবীটা তখন ছিল একটা সত্যিরূপকথার দেশ।

    এই সময়ে পৃথিবীর এক লাল মাটির দেশে থাকত এক মেয়ে। বড্ড রূপসী বলে সবাই তাকে রূপসী বলেই ডাকত। পূর্ণিমা রাতের জ্যোৎস্নার মতো তার গায়ের রং। বর্ষার মেঘের গায়ে বিদ্যুৎ-চমকের মতো তার হাসি। আর ছায়ায় ঘেরা কালো দিঘির মতো তার চাউনি। রূপসীর মা ছিল না, বাপ ছিল না। ছিল শুধু এক দাদা। সে-ও কতকতদিন নিরুদ্দেশ।

    তখনকার দিনে দেশলাই বলে কোনও জিনিসের কথা লোকে জানত না। বারুদ-টারুদের কথাও তাদের অজানা ছিল। আগুন জ্বালাতে হত চকমকি পাথর ঠুকে। লোকের বাড়িতে থাকত ছোট ছোট আগুন-ঘর। দাবানল-লাগা বনের জ্বলন্ত কাঠকয়লা মাটির মালসায় করে সেই ঘরে রেখে দিত লোকে। তার থেকেই কাঠ ধরিয়ে চলত রান্নার কাজ। সন্ধেবেলায় জ্বলত তেলের পিদিম। তবে তা সংগ্রহ করা ছিল বড় কষ্টসাধ্য ব্যাপার। আমাদের রূপসী মেয়ে এই কাজই করত। তাদের গাঁয়ের ধারে ছিল প্রকাণ্ড দিক-দিশাহীন এক জঙ্গল। সেখানে থেকে থেকে দাবানল লাগত। গাঁয়ের লোক জড়ো হয়ে অনেক কষ্টে লাঠি পিটিয়ে পিটিয়ে, ঘড়া ঘড়া জল ঢেলে সামলাত সেই দাবানল। আর রূপসী তখন গরম গরম কাঠকয়লা সংগ্রহ করে বাড়ি বাড়ি দিয়ে আসত। কাজেই বেচারার হাত দুটি পুড়ে ফোসকা পড়ে পড়ে কালো বীভৎস দেখতে হয়ে গিয়েছিল।

    সেবার দাউদাউ করছে গ্রীষ্ম। খাউখাউ করছে রোদ। থেকে থেকে পশ্চিম থেকে একটা গরম হাওয়া ঝড়ের মতো বইছে। একদিন শেষরাতে রূপসী দেখল, তার কুঁড়েঘর আলোয় আলো হয়ে গেছে। অর্থাৎ কাছের বনে দাবানল লেগেছে। রূপসীর তো প্রাণের ভয় করলে চলে না। তাই সে বনের ঠান্ডা দিকটাতে ঢুকে আঙুলে ভর দিয়ে মুখ উঁচু করে দেখতে লাগল আগুন কত দুরে, কতখানি ছড়িয়েছে। তার আশপাশ দিয়ে তখন প্রাণভয়ে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালাচ্ছে বনের যাবতীয় পশু, পাখি। সিংহ, নেকড়ে, শেয়াল, হরিণ, বাঁদর, বরা, খরগোশ, শজারু…।

    রূপসীর অনেক দিনের অভ্যেস, তাই সে পাশ কাটিয়ে কাটিয়ে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে ঠিক। এমন সময়ে তার পায়ের কাছে এসে ধড়াস করে পড়ল একটা মানুষ। তার দেহটা জীর্ণশীর্ণ। জামাকাপড় লণ্ডভণ্ড। সারা শরীরে থিকথিক করছে রক্ত। রূপসী কাঠকয়লা তোলার কথা ভুলে গিয়ে তার দেহে যত শক্তি আছে সমস্ত দিয়ে কোনওমতে লোকটিকে তার কুটিরে নিয়ে এল। তারপর দিনরাত চলল তার সেবা। নদীর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিল রক্ত, নিজের একখানা কাপড় জড়িয়ে দিল তার গায়ে, তারপর বন থেকে কত রকম শেকড়বাকড় এনে বেটে বেটে তার সর্বাঙ্গে মাখিয়ে দিতে লাগল। একটু একটু করে খাওয়াতে লাগল জল আর খাদ্য। একদিন, দু’দিন, তিন দিনের দিন লোকটার জ্ঞান ফিরল। তখন জানা গেল, কয়েক মাস হল সে এই বনে বাসা বেঁধে ছিল। দাবানল লাগতে প্রথমটা সে চেষ্টা করে আগুন নেভাতে। বিফল হয়ে যখন পালাতে শুরু করে, তখন একটা বন্য বরাহের পরিবারের পথে পড়ায় তারা দাঁত দিয়ে তার শরীরটাকে ফালাফালা করে দিয়ে চলে গেছে। এইটুকু পরিচয় দিয়ে লোকটা আর কথা বলতে পারল না, আবার নেতিয়ে পড়ল।

    পাঁচ দিনের দিন গভীর রাতে আবার লোকটার জ্ঞান ফিরে এল। ক্ষীণ কণ্ঠে সে রূপসীকে কাছে ডাকল, তারপর ধীরে ধীরে বলল, সে একটা জাদুকর। অনেক দেশে অনেক লোকের সর্বনাশ করায়, সবাই তাকে মেরে ধরে দেশছাড়া করেছিল। তাই সে অবশেষে বনের মধ্যে বাসা করে। বড় কষ্টে লোকটা বলল, “লোকের যত ক্ষতি সারা জীবন করেছি, তারই শাস্তি আজ পাচ্ছি। কিন্তু মৃত্যুর আগে তোমার মতো লক্ষ্মী মেয়ের একটা উপকার করতে পারলে হয়তো আমার দোষ কাটবে। মুক্তি হবে।” বলে লোকটা তার থলির ভেতর থেকে একটা বীজ বার করল। তার কথামতো রূপসী ঘড়া-ভরতি জল এনে দিল। ঘড়ার জলে মন্ত্র পড়ে জাদুকর বলল, “যাও বোনটি, তোমার কুঁড়ের পাশেই বীজটা পুঁতে দিয়ে এসো। যতদিন ঘড়ায় জল থাকবে, একটু একটু করে ওই মাটিতে ঢালবে। আর দেখো, যা ঘটবার তা ঘটবে, খবরদার লোভ করবে না। যা পড়বে, যা ঝরবে, শুধু তাই নেবে। নাড়াবে না, ঝাঁকাবে না। আর, এ কথা যেন কাউকে বোলো না। বললে হবে ভীষণ সর্বনাশ।” এই পর্যন্ত বলে লোকটা চুপ করে গেল। রূপসী ঝুঁকে পড়ে দেখল, তার রুগ্‌ণ মুখে ভারী সুন্দর একটা তৃপ্তির হাসি। প্রাণটা বেরিয়ে গেছে।

    ঘড়ার জল যেদিন ফুরোল, সেদিন রূপসী দেখল, মাটি থেকে ছোট্ট একটু অঙ্কুর বেরিয়েছে। রুপোলি রঙের সরু একটা কাঠির মতো, দুপাশে দুটো সবুজ পাতা। প্রতিদিন সেই গাছ চড়চড় করে বেড়ে যেতে লাগল। সাত দিনের-দিন ভোরবেলায় রূপসী দেখল, ওরেব্বাস, বিশাল এক লম্বা গাছ একপায়ে খাড়া দাড়িয়ে আছে। রুপোলি, মসৃণ গা। রোদ পড়ে চোখ ঝলসে যাচ্ছে। অনেক উঁচুতে দু’ধার থেকে সরু সরু ডাল বেরিয়েছে। তাতে হালকা-সবুজ ঝিরিঝিরি পাতা। রূপসী গাছের গোড়াতে দাঁড়াতেই ঝরঝর করে ঝরে পড়ল একমুঠো পাতা, খসে পড়ল টুকরো টুকরো বাকল। সেগুলো তুলে অবাক হয়ে গেল রূপসী। বাকল রুপোর, পাতা পান্নার।

    ধীরে ধীরে ছোট্ট কুঁড়ের জায়গা নিল মস্ত এক প্রাসাদ। প্রাসাদ-ভরতি দাসদাসী, আসবাবপত্র, বাসনকোসন, শয্যা, মণিমুক্তো, খাবারদাবার। রূপসীর নিজের তো কোনও অভাব রইলই না। গ্রামের লোকেদেরও কোনও অভাব সে রাখল না। কার অসুখে চিকিৎসা হচ্ছে না, ছোট্‌ রূপসীর কাছে। কার বিদেশ যাওয়ার দরকার, টাকা দেবে রূপসী। কার বাড়ি বিয়ের উৎসব, রূপসীর প্রাসাদ থেকে ভারে ভারে জিনিস এসে পৌঁছয়। কিন্তু লোকেদের হাজার প্রশ্নের জবাবেও রূপসী কখনও কাউকে বলে না, তার এত ধনরত্ন কোথা থেকে হল। বলতে যে বারণ। বললে হবে মহা সর্বনাশ। তাই সে তার রুপোর বাকল, পান্নার পাতা টুকরো টুকরো করে দূর শহরে বেচে আসে, কেউ জানতেও পারে না।

    এমনি করে দিন যাচ্ছিল। হঠাৎ একদিন কোথা থেকে এসে উদয় হল তার সেই নিরুদ্দিষ্ট ভাই। ছেঁড়াখোঁড়া জামাকাপড় পরা, ভিখিরির মতো চেহারা। কত দিন স্নান করেনি, খায়নি, তার নেই ঠিকানা। রূপসী তো তার একমাত্র দাদাকে নিয়ে কী করবে ভেবেই পায় না। দাসদাসীদের কাছে নির্দেশ যায়। কেউ গোলাপজলে স্নানের টব ভরতি করে, কেউ সুগন্ধি ছড়ায় দুধের মতো ধবল শয্যায়। ভাল ভাল খাবারের গন্ধে ম-ম করতে থাকে প্রাসাদ।

    বেশ কিছু দিন আরামে আয়েসে যত্নে আদরে আস্তে আস্তে তার আসল চেহারা ফিরে পেল দাদা। তেল চুকচুক করছে গা, মাথার ঝাঁকড়া চুলে আলো পিছলাচ্ছে। দাড়িতে চেকনাই। বেশ নধর গোপাল-গোপাল শরীরটি। এইবারে তার টনক নড়ল। রোজ সে বোনকে ডেকে একবার করে জিজ্ঞেস করে, কোথা থেকে তার এত ধনদৌলত হল। বোন চুপ। বেশি পীড়াপীড়ি করলে বলে, ভগবান খুশি হয়ে দিয়েছেন। কিন্তু এ-উত্তরে কি আর চালাক-চতুর ভাই খুশি হয়?

    বছর ঘুরে গেল। বসন্তকাল। আকাশ জ্যোৎস্নায় ম-ম। ফুলের গন্ধে ভেসে যাচ্ছে চার দিক। রাত্তিরের খাওয়া-দাওয়ার পর ভাই ঠিক করলে, আজ বোনের পেট থেকে আসল কথাটা সে বের করবেই। বোনকে নিজের ঘরে ডেকে সে দরজা বন্ধ করে দিল। তারপর কঠিন গলায় বলল, “দ্যাখ রূপসী, ভালয় ভালয় কথার জবাব দে, নইলে তোরই একদিন কি আমারই একদিন! বল, কোথা থেকে গরিব অনাথ মেয়ে এত ধনদৌলত পেলি! তুই কি ডাকাতনি বা ডাইনি? একবারটি যদি গাঁয়ে রটিয়ে দিই তুই ডাইনি, তোর কী হবে বুঝতে পারছিস তো?”

    রূপসী শিউরে উঠে বলল, “না দাদা, আমি ডাকাতনিও নই, ডাইনিও নই, বিশ্বাস করো। কিন্তু ও কথা আমায় জিজ্ঞেস কোরো না। বলতে বারণ আছে। বললে মহা সর্বনাশ হবে।”

    “কী সর্বনাশ?”

    “তা তো জানি না!”

    হাসিতে ফেটে পড়ল ভাই, “কী সর্বনাশ তাই-ই জানিস না, ভয়েই মরে যাচ্ছিস এ-দিকে? এই না হলে আর মেয়ে-বুদ্ধি? ভাল চাস তো সব খুলে বল।”

    রূপসী অনেক দিন ভাইকে ঠেকিয়ে রেখেছিল। আর পারল না। ভাইয়ের রুদ্রমূর্তি দেখে সে ভয়ে ভয়ে একটি একটি করে সমস্ত কথা খুলে বলল।

    ভাই বলল, “কী বোকা! কী বোকা! ওই জাদুকরটার কথায় বিশ্বাস করে তুই নিজের পায়ে এমনি করে কুড়ুল মেরেছিস? দ্যাখ, এবার তোতে-আমাতে গোটা পৃথিবীর মালিক হয়ে যাব। এক ঝটকায় খসিয়ে নেব রুপোর বাকল। বাকল আবার গজাবে। এক ঝাঁকুনিতে ঝরিয়ে নেব পান্নার পাতা। ডালে ডালে পাতা আবার গজাবে। তুই কী বোকা! কী বোকা!”

    রূপসী বলতে গেল, “না দাদা, তোমার পায়ে পড়ি, অমন কোরো না, ভয়ানক সর্বনাশ হবে।” কিন্তু তার কণ্ঠ বড় ক্ষীণ শোনাল। দাদার অট্টহাসির তলায় বুঝি চাপাই পড়ে গেল। তারপর দাদা যখন বলল, “চল রূপসী, দু’জনে মিলে গাছের পাতা আজই সমস্ত খসিয়ে ফেলি..”তখন ঘরের মধ্যে তাকিয়ে সে আর বোনকে দেখতে পেল না। সেখানে যেন খানিকটা জমাট জ্যোৎস্না। সেই জ্যোৎস্নার মেঘ আস্তে আস্তে হাওয়ায় ভেসে জানলা দিয়ে বেরিয়ে গেল।

    ভাই যতই যাই করুক, বোনকে ভালবাসত খুব। সে ভাবল, বোন রাগ করে লুকিয়ে পড়েছে বুঝি। জানলা দিয়ে লাফ মেরে সে বাইরে বেরিয়ে পড়ল। রুপোর গাছ তখন তার রাশি রাশি পান্নার পাতা মেলে অপূর্ব মহিমায় দাঁড়িয়ে আছে। যেন স্বর্গের দেবতা গাছ হয়ে মাটিতে নেমে এসেছেন। ভাই লোভে পাগল হয়ে কুপিয়ে কুপিয়ে তুলতে লাগল বাকল, মুঠো মুঠো করে ছিঁড়তে লাগল পাতা। কোঁচড় ভরে নীচে নেমে এসে দেখল, হায়, কতকগুলো সাধারণ সবুজ পাতা, সাধারণ গাছের বাকল তার কোঁচড়ে পড়ে আছে। রাগে অস্থির হয়ে সে মাথার চুল ছিঁড়তে লাগল। গাছটাকে প্রাণপণে নাড়াতে লাগল রেগেমেগে। আঘাত করতে লাগল তার কঠিন কাণ্ডে। আর পাগলের মতো বোনকে ডাকতে লাগল, “বোনটি, তুই কই? তুই কই?”

    কিন্তু তখন আর উপায় নেই, যা হবার তা হয়েছে। ধীরে ধীরে ভাইয়ের স্বর বদলে যেতে লাগল, শরীর বদলে যেতে লাগল, “তুই কই? তুই কই?” ডাক বদলে গিয়ে শোনাতে লাগল: ‘তু কু? তু কু?’ ভরা জ্যোৎস্নায় কালো একটা ছোট্ট পাখি হয়ে গাছের মাথায় মাথায় করুণ সুরে ডেকে ফিরতে লাগল রূপসীর ভাই।

    সেই থেকে এই পাখি যেখানেই মুখে করে বীজ ফেলে, জন্ম নিতে থাকে রুপোর গাছ, তাতে ঝিলমিল করে পান্নার পাতা। কিন্তু এ শুধু মনে হওয়া। গাছের বাকল রুপোলি হলেও তো তা সত্যি রুপো নয়! পাতাও নয় সত্যি পান্নার! বৃক্ষবিদরা বলেন, এ-গাছের নাম ইউক্যালিপটাস স্যালিসিফোলিয়া। গুঁড়িতে ঘুণ ধরে না, তাই খুব দামি। পাতা-ভরা এর তৈল-গ্রন্থি। কত রকমের কষ্টকর অসুখের ওষুধ হয় তাতে। গাছের পাতা হাতে চটকালে মন-কেমন-করা সুবাস ছড়ায়। বুঝি আবছা ভাবে মনে করিয়ে দেয় সেই সব ইন্দ্রজালময় আশ্চর্য দিনগুলির কথা, পৃথিবী যখন তরুণী ছিল।

    শুধু কোনও কোনও বাসন্তী-পূর্ণিমার রাতে, নদীতে যখন ভরা কোটালের বান, আলোয় আলোয় পৃথিবী ভেসে যায়, কেউ থাকে না, কেউ ডাকে না চরাচরে, তখন অলৌকিক মধ্যযামে রুপোলি গাছ আবার হয়ে যায় সত্যি রুপোর গাছ। তাতে দোলে সত্যি পান্নার পাতা। তখন কান পাতলে শুনতে পাবে, একটি ছোট্ট কালো পাখির দেহে করুণ সুরে ক্ষমাপ্রার্থনা করে ডেকে ডেকে ফিরছে একটি একদা-লোভী, একদা-অধীর, কিন্তু এখন বড় ক্লান্ত, বড় অনুতপ্ত মানুষের অভিশপ্ত আত্মা। আর সে-ডাকে। সাড়া দেবার আকুল চেষ্টায় জ্যোৎস্না বার বার জমাট বাঁধবার চেষ্টা করছে, আর ভেঙে যাচ্ছে।

    ১৯ আগস্ট ১৯৮৭

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
    Next Article পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }