Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    সাগরময় ঘোষ এক পাতা গল্প85 Mins Read0
    ⤶ ⤷

    একটি পেরেকের কাহিনী – ১০

    ॥ দশ ॥

    বৈদ্যনাথ হাল ছাড়েনি, হার মানতে সে রাজী নয়। আরেকবার সে তার ভাগ্যের সঙ্গে লড়াই করে দেখতে চায়। পরদিন থেকে সকালে সে বেরিয়ে যায়, ফেরে অনেক রাত্রে। কোথায় যায়, কোথায় ঘোরে, বাড়িতে সে কিছুই বলে না। যখন ফেরে শ্রান্ত ক্লান্ত অবসন্ন বৈদ্যনাথের তখন আর কথা বলবার মতো মনের অবস্থা নয়। এমনি করেই চাকরির ব্যর্থ চেষ্টায় তিন মাস কেটে গেল। মা আবার নীরবে চোখের জল ফেলেন, স্ত্রী দীর্ঘ নিশ্বাস ফেলে সমবেদনা জানায়। সংসারের এই থমথমে ভাব ছেলেমেয়ে দুটিকেও মুহ্যমান করে ফেলেছে। এই তিন মাসেই বৈদ্যনাথের চেহারা অর্ধেক হয়ে গিয়েছে। সঞ্চয় সামান্য যা-কিছু ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছে। শখ করে যে পাখা রেডিও কিনেছিল, একে একে সেগুলি বিক্রী করে দিয়েছে, এবার টান পড়েছে বৌ-এর গয়নার উপর।

    ডাঃ রায়ের কথা একদিনও বৈদ্যনাথ ভোলেনি। প্রচণ্ড অভিমান নিয়ে সেদিন সে ডাঃ রায়ের ঘর থেকে বেরিয়ে এসেছিল। অভিমান এই জন্যে যে তার কথা ডাঃ রায় কিছুতেই শুনলেন না। অপরাধটাকেই বড় করে দেখলেন, অপরাধের কারণটা জানতে চাইলেন না। একটা ভুল ধারণার জন্য তার জীবনদাতা ডাঃ রায়ের কাছে সে চিরদিনের মতো ঘৃণার পাত্র হয়েই থাকবে, এই মানসিক যন্ত্রণা তাকে অস্থির করে তুলছিল। বৈদ্যনাথ এটুকু জানত যে একবার যদি ডাঃ রায়কে সে সব কিছু বলবার সুযোগ পেত তা হলে নিশ্চয় তিনি তাঁর মত পালটাতেন।

    পরদিন খুব ভোরে বৈদ্যনাথ চলে গেল ওয়েলিংটন স্কোয়ারে ডাঃ রায়ের বাড়ি। সে জানতো, সকাল আটটার মধ্যেই ডাঃ রায় আজকাল রাইটার্স বিল্ডিং-এ চলে যান। ঘরে ঢোকবার অধিকার আজ আর তার নেই। এখন গেট-এ থাকে বন্দুকধারী সান্ত্রী, ছাড়পত্র ছাড়া তাকে ঢুকতে দেবেই বা কেন! বাড়ির দক্ষিণ দিকের যে গেটটায় পুলিস ভ্যান দাঁড়িয়ে থাকে এবং যে গেট দিয়ে ডাঃ রায় বাড়ি থেকে বেরোন সেই গেট-এর উল্টোদিকের ফুটপাথে চুপ করে দাঁড়িয়ে রইল বৈদ্যনাথ।

    আটটা বাজবার একটু আগেই ডাঃ রায়ের গাড়ি গেট-এর সামনে দাঁড়াল। মিনিট দশ বাদেই ডাঃ রায় বেরিয়ে এসে গাড়িতে ঢুকে বসলেন। বৈদ্যনাথের মনে হল গাড়িতে বসে ডাঃ রায় তার দিকে একবার বিস্ময়-ভরা দৃষ্টিতে তাকিয়েই চোখ ফিরিয়ে নিলেন। গাড়ি চলে গেল।

    বৈদ্যনাথ তার কর্তব্য স্থির করে ফেলেছে। যতদিন না ডাঃ রায় ওর প্রতি প্ৰসন্ন মুখ তুলে তাকাচ্ছেন ততদিন রোজ সকাল আটটায় সে বাড়ির দক্ষিণ গেট-এর উল্টো ফুটপাথে দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয় দিনেও একই অবস্থা, তৃতীয় দিনেও তাই। ডাঃ রায় বৈদ্যনাথকে দেখেও যেন দেখতে পাননি।

    চতুর্থ দিন সকাল সাড়ে সাতটায় ফুটপাথে সবে এসে দাঁড়িয়েছে, সামনের পুলিস ভ্যান থেকে এক বন্দুকধারী সেপাই এসে বললে—‘বাবুজী, কয়ী রোজ সে দেখতা হুঁ আপ ইসি বখ্ত্, ইধর খাড়ে রহ্তে হেঁ। আপকা মতলব?’

    বৈদ্যনাথ ম্লান হেসে বললে—‘মতলব কিছু নেই সিপাহীজী, স্রিফ দর্শনকে লিয়ে।’

    সেপাই মাথা দুলিয়ে বললে—‘হ্যাঁ, ওহ্, তো সহী বাত। তব ঠিক হ্যায়।’

    আটটা বাজবার একটু পরেই ডাঃ রায় বেরিয়ে এলেন। অপর দিকের ফুটপাথে বৈদ্যনাথকে দাঁড়িয়ে থাকতে দেখে আজ আর উপেক্ষা করতে পারলেন না। তাছাড়া এই ক’মাসে বৈদ্যনাথের চেহারার যে হাল হয়েছে তা দেখে ডাঃ রায়ের মনেও বোধহয় আশংকা দেখা দিয়েছিল যে, আবার একটা শক্ত অসুখে পড়তে পারে।

    ডাঃ রায় হাতের ইশারায় বৈদ্যনাথকে কাছে ডাকলেন। বৈদ্যনাথ সশংকিত চিত্তে এগিয়ে এল। ডাঃ রায় শুধু বললেন—‘গাড়িতে উঠে বোসো।’

    নিঃশব্দে বৈদ্যনাথ সামনে ড্রাইভারের পাশে উঠে বসল। পুলিস ভ্যানের সিপাহীর দল ফ্যাল ফ্যাল করে বৈদ্যনাথের দিকে তাকিয়ে। গাড়িতে যেতে যেতে ডাঃ রায় কোনো কথা বললেন না, খুবই গম্ভীর। রাইটার্স বিল্ডিং-এ এসে গাড়ি থামতেই ডাঃ রায় আবার মুখ খুললেন— ‘আমার সঙ্গে এসে বৈদ্যনাথ।’

    বৈদ্যনাথকে নিয়ে নিজের ঘরে ঢুকবার সময় ডাঃ রায় তাঁর খাস বেয়ারাকে বলে দিলেন যেন ওঁর ঘরে এখন কেউ না ঢোকে। যে দরজা একদিন নিজের হাতে বন্ধ করে এই কামরা থেকে বেরিয়ে গিয়েছিল বৈদ্যনাথ, এবার সে দরজার পর্দাটা ডাঃ রায় নিজের হাতে তুলে বৈদ্যনাথকে ভিতরে আসতে বললেন।

    নিজের চেয়ারে বসে ডাঃ রায় প্রথমেই জিজ্ঞাসা করলেন—‘তোমাকে আমি বলে দিয়েছিলাম যে আমার সঙ্গে আর কোনোদিন দেখা করবে না।’

    বুকভরা অভিমান জমিয়ে রেখেছে বৈদ্যনাথ এতদিন ধরে, এবার তা প্রকাশ হতে লাগল। সে বললে—‘আমি তো আপনার সঙ্গে দেখা করতে যাইনি।’

    ‘তাই যদি হবে, আমি রোজ বেরোবার সময় ফুটপাথে দাঁড়িয়ে থাকতে কেন?’

    বৈদ্যনাথ আগের মতোই অভিমানী কণ্ঠে বললে—‘কলকাতা শহরের যে-কোনো ফুটপাথে যে-কোনো নাগরিকের দাঁড়াবার অধিকার আছে বলেই আমি জানি। অবশ্য যদি সেটা প্রোটেকটেড এরিয়া না হয়।’

    ডাঃ রায় এবার হেসে বললেন—‘যাক, নাগরিক অধিকার সম্পর্কে তোমার জ্ঞান দেখছি টনটনে! তাহলে আনলাইসেন্সড্, পিস্তল নিয়ে তোমার আপিসের লোককে ওভাবে মারতে গিয়েছিলে কেন? অবশ্য আমি শুনেছি যে পিস্তলে গুলি ভরা ছিল না। কিন্তু পিস্তলটাই বা তুমি পেলে কোথায়?’

    বৈদ্যনাথ বললে—‘পিস্তল কোথায় পাওয়া যায় আপনি ভা ভালো করেই জানেন, তবু কেন আমায় জিজ্ঞাসা করছেন।’

    ডঃ রায় গম্ভীর হয়ে বললেন—‘হুঁ বুঝেছি। তা কত টাকায় কিনেছিলে?’

    ‘দু’শো টাকায়।’

    ডাঃ রায় অবাক হয়ে বললেন—‘তোমার সামান্য আয়, তুমি দু’শো টাকা দিয়ে পিস্তল কিনতে গেলে কেন?’

    এবার বৈদ্যনাথ ডাঃ রায়কে আদ্যোপান্ত সব ঘটনা খুলে বলল। তারপর বলল—‘আমার মনে একটা সন্দেহ দেখা দিয়েছিল যে করনক্ আমাকে গুণ্ডা লাগিয়ে শায়েস্তা করবার মতলব করছে। বালীগঞ্জ সার্কুলার রোডের দোকানে কাজ সেরে অনেক রাত্রে নির্জন অন্ধকার রাস্তা দিয়ে প্রায়ই আমাকে হেঁটে বাড়ি ফিরতে হত। আত্মরক্ষার জন্যই এই পিস্তলটি আমি সংগ্রহ করেছিলাম।’

    সব শুনে ডাঃ রায় আবার বললেন—‘তোমার কি সত্যিই উদ্দেশ্য ছিল আপিসের লোকটাকে খুন করার? না কি শুধু ভয় দেখাতেই চেয়েছিলে!’

    ‘খুন করতেই চেয়েছিলাম স্যার। তখন রাগ মাথায় এত চড়ে গিয়েছিল যে, পোর্টফোলিও ব্যাগের অন্য খোপে যে গুলি আছে তা পিস্তলে ভরে নেবার খেয়ালই হয়নি।’

    একথা শুনে ডাঃ রায় স্তম্ভিত হয়ে গেলেন। বিস্মিত হয়ে বললেন— ‘তুমি খুন করতেই চেয়েছিলে? ছিঃ বৈদ্যনাথ, ছিঃ।’

    বৈদ্যনাথ বললে—‘আপনি আমাকে ধিক্কার দিতে পারেন কিন্তু উত্তেজনার যথেষ্ট কারণ ছিল বলেই আমি তাকে খুন করতে গিয়েছিলাম।’

    ডাঃ রায় বিস্মিত হয়ে বললেন—‘কী এমন কারণ থাকতে পারে যে তুমি তোমার আপিসের একজন পদস্থ কর্মীকে খুন করবে।’

    চুপ করে রইল বৈদ্যনাথ।

    ডাঃ রায় আবার বললেন—‘চুপ করে রইলে যে, বলো।’

    বৈদ্যনাথ গম্ভীর হয়ে বলল—‘সে জানে আপনার সঙ্গে আমার কী সম্পর্ক। সে জানে আমি আপনার লোক, আপনার রেকমেণ্ডেশনে আমি ওখানে চাকরি পেয়েছি। তা সত্ত্বেও তার এতবড় দুঃসাহস, সে আমার মুখের উপর আপনার নামে জঘন্য কুৎসা বলে যাবে?’

    বৈদ্যনাথের কথা শেষ হতে না হতেই ডাঃ রায় প্রচণ্ড শব্দে হেসে উঠলেন, সে-হাসি আর থামে না। বৈদ্যনাথ অবাক হয়ে গেছে ডাঃ রায়ের এই দমকা হাসি শুনে। তখনো ডাঃ রায় হাসছেন, হাসতে হাসতে বললেন—‘এইজন্যে তুমি মানুষ খুন করতে গেলে? এ-ব্যাপারে তুমি বাংলাদেশে খুন করার মতো হাজার হাজার লোক পাবে। বহুকাল ধরেই আমার নামে অনেক কুৎসাই লোকমুখে রটনা হচ্ছে। ইদানীং তোমাদের মুখ্যমন্ত্রী হবার পর সেটা বেড়েছে বই কমেনি।’

    বৈদ্যনাথ বললে—‘আপনি কথাটা হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি পারি না।’

    ডাঃ রায় বললেন—‘থাক, তোমার আর খুনখারাপির মধ্যে গিয়ে দরকার নেই। বারবার তোমার হয়ে জামিন নিতে পারব না বাপু। কুৎসা রটনাকারীরা বলবে আমিই তোমাকে এ-কাজে লাগিয়েছি।’

    বৈদ্যনাথ এতক্ষণে বুঝতে পারল যে ডাঃ রায়ের মন থেকে ওর প্রতি পুঞ্জীভূত ঘৃণার রেশ খানিকটা অপসারিত হয়েছে। এইটুকুই ওর কাম্য ছিল। হাতজোড় করে নমস্কার জানিয়ে বৈদ্যনাথ বলল—‘আপনার কাজের অনেক ক্ষতি করলাম, এবার আমি যাই।’

    ডাঃ রায় বললেন—‘কিন্তু একটা কথা তো কিছুই আমাকে বললে না, তুমি কী করছ এখন।’

    ‘কিছুই নয়। চেষ্টাচরিত্র করেছিলাম, মনের মতো কাজ পাইনি, আর পেলেও মাইনে দিতে চায় নিতান্ত কম।’

    ‘সংসার চলছে কি করে?’

    ‘শৌখিন জিনিস দু-চারটে করেছিলাম, তা বেচে দিয়েছি। তাছাড়া গয়না কিছু ছিল স্ত্রীর কাছে, এখন তাই বিক্রী করে চলছে।’

    ডাঃ রায় কিছুক্ষণ চিন্তা করে বললেন—‘ছেলেমেয়ে দুটির কী অবস্থা?’

    বৈদ্যনাথ বললে—‘তাদের দিকে তাকানো যায় না। হাড়-জিরজিরে হয়ে গেছে। আজ তিন মাস চাকরি নেই, ওদেরই বা খাওয়াব কি।’

    ডাঃ রায় আবার গম্ভীর হয়ে গেলেন। বললেন—‘খুব অন্যায় করেছে বৈদ্যনাথ। আচ্ছা, তুমি আমার এখানে একটা কাজ নেবে? স্টেট ট্রান্সপোর্টে আমার একজন বিশ্বস্ত লোক দরকার। তুমি যদি এ-কাজটা নাও আমি নিশ্চিন্ত হই।’

    বৈদ্যনাথ বললে—‘না। সরকারী চাকরি আমি নেব না। আপনার সঙ্গে আমার পিতাপুত্র সম্পর্ক। সে সম্পর্ক আমি নষ্ট হতে দিতে চাইনে।’

    ডাঃ রায় চুপ করে রইলেন, কোনো কথা নেই। বৈদ্যনাথ বললে— ‘এবার আমি যেতে পারি স্যার?’

    ‘হ্যাঁ, তুমি যেতে পারো। তবে একটা কাজ তোমাকে করতে হবে। ওষুধের কোম্পানি সম্বন্ধে তোমার যা-কিছু অভিযোগ তা লিখিতভাবে আমাকে তুমি পাঠিয়ে দিও। আরেকটা কথা। যদি কখনো কোনো প্রয়োজন হয় অসংকোচে তা জানাবে।’

    বৈদ্যনাথ বললে—‘আমার একটা শুধু অনুরোধ আছে আপনার কাছে। চাকরির চেষ্টা আমি নিজেই করব, তবে আপনার নাম করে যদি পরিচয় দিই আপনার আপত্তি হবে না তো?’

    ডাঃ রায় বললেন—‘কোনো আপত্তি নেই। প্রয়োজন হলে কাউকে যদি কিছু বলে দিতে হয় আমায় জানিও।’

    বৈদ্যনাথ আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল, মনের সব গ্লানি ওর মুছে গেছে।

    খবরের কাগজের ওয়ান্টেড কলম দেখে দেখে বৈদ্যনাথ গিয়ে হাজির হল এক বিলিতি তেল কোম্পানির আপিসে। বেয়ারার হাতে একটা চিরকুট লিখে জানালে যে সে ডাঃ বিধানচন্দ্র রায়ের কাছ থেকে এসেছে, বড় সাহেবের সঙ্গে দেখা করতে চায়।

    সঙ্গে সঙ্গে বৈদ্যনাথের ডাক পড়ল বড় সাহেবের ঘরে। কী ব্যাপার? বৈদ্যনাথও বললে যে সে কাগজে বিজ্ঞাপন পড়ে জেনেছে একজন অ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার প্রয়োজন, সে সেই পদে চাকরিপ্রার্থী।

    বড় সাহেব এই যুবকের দুঃসাহসিক অভিযানে বিরক্ত না হয়ে কৌতুক বোধ করলেন। জিজ্ঞাসা করলেন—‘তোমার কোয়ালিফিকেশন?’

    ‘ম্যাট্রিক পাস।’

    ‘এ-কাজে যে গ্র্যাজুয়েট ছাড়া নেওয়া হবে না বিজ্ঞাপনে তা লেখা আছে দেখোনি?’

    ‘দেখেছি। তবু আমি সাহস করে এসেছি এই কারণে যে এ ধরনের কাজে আমার পূর্ব অভিজ্ঞতা আছে এবং আমার বিশ্বাস যোগ্যতার সঙ্গেই এ-কাজ আমি করতে পারব।’

    বড় সাহেব ঘণ্টা বাজিয়ে আপিস ম্যানেজারকে ডেকে পাঠিয়ে বৈদ্যনাথের নাম ঠিকানা সমেত একটা অ্যাপ্লিকেশন লিখিয়ে রাখার নির্দেশ দিয়ে ছেড়ে দিলেন। দিন সাতেক বাদেই বৈদ্যনাথের নামে তেল—কোম্পানির বড় সাহেবের চিঠি এসে হাজির। তাকে চাকরিতে নিয়োগ করা হল। মাইনে ৩০০ টাকা। অ্যাসিস্টেন্ট সেলস্ মানেজারের পোস্ট। চাকুরিস্থল আসানসোল। ফ্রি কোয়ার্টার। নির্দেশ দেওয়া হয়েছে, পয়লা তারিখে আসানসোল আপিসে রিপোর্ট করতে হবে। সেখানেও এই মর্মে নির্দেশ দেওয়া হল।

    চিঠি পেয়েই পরের রবিবার সকালে বৈদ্যনাথ ডাঃ রায়ের বাড়ি হাজির। চিঠি দেখে ডাঃ রায় হাসতে হাসতে বললেন—‘আমি জানি চিঠি তোমার কাছে যাবে। সাহেব টেলিফোন করে তোমার কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার যা বলবার বলে দিয়েছি। কাজটা পেয়ে খুশি তো?’

    কৃতজ্ঞতায় ভরে গেল বৈদ্যনাথের মন। বললে—‘এ আমার কল্পনার অতীত। কিন্তু—’

    ‘এর মধ্যে আবার কিন্তু কেন? লেগে যাও কাজে।’

    ‘কিন্তু স্যার, কলকাতা ছেড়ে আসানসোল যেতে মন চাইছিল না। তাছাড়া ওখানে গেলে আপনার সঙ্গে দেখা হবার সুযোগ কমে যাবে!’

    ডাঃ রায় হেসে বললেন—‘কলকাতায় থেকেই বা আমার সঙ্গে ক’দিন তোমার দেখা হয়। ভুল কোরো না, আসানসোলেই যাও। ওখানে খরচ কম, ফ্রি কোয়ার্টার পাচ্ছ, ছেলেমেয়েদের এডুকেশন ফ্রি, জিনিসপত্রের দাম কলকাতার থেকে সস্তা। খোলামেলা জায়গায় স্বাস্থ্যও ভালো থাকবে। আমার সঙ্গে দেখা করা? সে তো যে-কোনো ছুটির দিন এলেই দেখা হতে পারে।’

    আসানসোল যাওয়া স্থির করে বৈদ্যনাথ ডাঃ রায়ের কাছ থেকে চলে এল। আসবার আগে শুধু একটি কথা তিনি বলে দিলেন—‘কাজে কখনো আলস্য প্রকাশ কোরো না। দেখো, এবার যেন আমার মুখে চুনকালি না পড়ে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Our Picks

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }