Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নির্বাচিত প্রবন্ধ – আবুল ফজল

    লেখক এক পাতা গল্প339 Mins Read0
    ⤶ ⤷

    সাহিত্যে বিদ্রোহ

    এক

    সাহিত্যে বিদ্রোহ কথাটার দুটো দিক আছে–একটা ভাবগত অন্যটা আঙ্গিক বা প্রকাশগত। দুইই গভীরতর উপলব্ধি আর জীবনকে দেখার বিশেষ এক দৃষ্টিভঙ্গিরই ফল। যা গতানুগতিকের বিপরীত একটা বৈশিষ্ট্য আর স্বাতন্ত্র্য-চেতনায় যা দীপ্যমান। এ দুই মোটেও বিচ্ছিন্ন বা সম্পৰ্করহিত নয় বরং একটা আর একটারই পরিণতি। গতানুগতিক ভাবই গতানুগতিক ভাষায় রূপ পেয়ে থাকে–স্বতন্ত্র ভাব-চেতনা ভাষা আর প্রকাশেও নিয়ে আসে অভিনবত্ব। সাহিত্যের ভাষা আর ব্যবহারিক আটপৌরে ভাষার পার্থক্যটাও লক্ষ করবার মতো–এ পার্থক্যটাও ঘটে ভাবগত তারতম্যের জন্যেই। নিত্যদিনের বস্তুগত প্রয়োজনে যে ভাষা আমরা প্রয়োগ করে থাকি তা দিয়ে কখনো মানস প্রয়োজন পুরোপুরি মিটতে পারে না, বিশেষত মননশীল মানুষের। আমাদের মানস-খোরাক যেমন দৈহিক খোরাক থেকে আলাদা তেমনি তার প্রকাশের মাধ্যম আর আঙ্গিকও পৃথক। সাহিত্যে মৌখিক বুলির দাবি যখন উত্থাপিত হয় তখন আমরা এ মৌলিক কথাটা ভুলে যাই।

    বিদ্রোহের মূল উৎস ভাব বা আইডিয়া–সেখানে বিদ্রোহ দানা না বাঁধলে প্রকাশের বিদ্রোহ কখনো খাঁটি হতে পারে না। নকল পালোয়ানিতে যেমন শক্তির পরিচয় মেলে

    তেমনি স্রেফ আঙ্গিকগত বিদ্রোহেও শিল্পগত সৌন্দর্যের থাকে না কোনো পরিচয়। তা দু দিনেই আসে ফিকে হয়ে। এককালে বাংলা সাহিত্যের ত্রিশের কিছু সংখ্যক কবি আর লেখককে ‘বিদ্রোহী’ মনে করা হতো, কিন্তু সে বিদ্রোহও যতখানি ভাবগত ছিল তার চেয়ে বেশি ছিল ভঙ্গিগত–ফলে তা সৃষ্টিশীল ফসলের দিক দিয়ে শোচনীয়ভাবেই হয়েছে ব্যর্থ। বাংলা সাহিত্যের ঐ যুগে এমন কোনো সাহিত্যকর্ম সৃষ্ট হয় নি যা শিল্পোত্তীর্ণের দাবি রাখে।

    শুধু প্রচলিত ধারা কি গতানুগতিকতার বিরোধিতা কিংবা সমাজ, দেশ, রাষ্ট্র বা পারিপার্শ্বিকের সমালোচনা কি তার নিখুঁত রূপায়ণ কখনো সাহিত্যে-শিল্পে বিদ্রোহ বলে স্থান পেতে পারে না যদি তা সত্যিকার সৃষ্টিতে রূপায়িত হয়। সৃষ্টির জন্যে যে গ্রহণশীলতা, সহনশীলতা আর ঔদার্য প্রয়োজন তা ‘প্রতিবাদমুখী’ মনে অনেক সময় আশ্রয় পারে না। তেমন মন কখনো যথার্থ সৃষ্টিশীল হতে পারে না এ কারণে। আমাদের সমাজের হত-শ্রী অবস্থা দেখে আমরা অনেকেই অনেক সময় বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর হয়েছি। আমাদের বহু রচনায় তার প্রতিফলন ঘটেছে। এ সবকেও। স্রেফ প্রতিবাদী’ সাহিত্যই বলা যায়। যথার্থ ‘বিদ্রোহী সাহিত্য’ এ নয়। আমরা জীবনে। যা মেনে নিয়েছি অনেক সময় তারই প্রতিবাদ করেছি কলমের মুখে। ফলে আমরা খটি হতে পারি নি, সাহিত্য-কর্মে হতে পারি নি ‘সত্য’। ত্রিশের লেখকদেরও এ দশা ঘটেছিল। এ হয়তো প্রাচ্য সমাজ-ব্যবস্থা আর তাতে লালিত মনেরই এক স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের লেখকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক স্ববিরোধী সমাজেই বাস করতে হয়। এ সমাজকে অস্বীকার করা আজ কোনো শিল্পীর পক্ষেই সম্ভব নয়। এর পেছনে বহু কারণ রয়েছে। বিশ্বের তাবৎ দেশের সঙ্গে আমাদের ভাবের আদান প্রদান এখন দ্রুত ও সহজতর হয়েছে। যে কোনো ভাবতরঙ্গ এখন আমাদের শিল্পীদের মনেও হানা দেয়, নব-চেতনায় উদ্বুদ্ধ করে তোলে তাদেরও। কিন্তু শিল্পে এর অভিব্যক্তি এখন দু কারণে অসম্ভব। এক, সমাজ তথাকথিত ঐতিহ্য-বিরোধী রচনার প্রতি মোটেও সহিষ্ণু নয়। বলা বাহুল্য, এ সামাজিক সহিষ্ণুতাটুকু শিল্পের জন্য অত্যাবশ্যক–সমজদারির কথা নাই বা বললাম। দ্বিতীয়ত, গাছের মতো যে কোনো ভাব-চেতনাও একটা মাটি বা পরিবেশকে অবলম্বন করেই গড়ে ওঠে, সেখান থেকে রস আর খাদ্য গ্রহণ করেই ওঠে বেঁচে, হয় পল্লবিত। কাজেই বিদেশের যে কোন ভাবতরঙ্গ আমাদের মনে দোলা দেওয়া খুবই স্বাভাবিক বটে কিন্তু তা আমাদের শিল্পকর্মের সহজাত অবলম্বন হতে পারে বলে আমার মনে হয় না। দেখা গেছে, যতবারই এ চেষ্টা হয়েছে। ততবারই তা হয়েছে ব্যর্থ।

    লেখকের ব্যবহারিক জীবন আর তাঁর শিল্প-সত্তায় যে কিছুটা পার্থক্য নেই তা নয়–তা হলেও তার ভাববস্তু যদি তার কাছে ‘বিজাতি থেকে যায় তা নিয়ে সার্থক শিল্প-সৃষ্টি তাঁর পক্ষে সম্ভব নয়। বিদেশী জীবন বা সাহিত্য থেকে আহরিত ভাব চেতনা এমন কি আঙ্গিক চেতনাও আমাদের অনেকের কাছে বিজাতি’-ই থেকে যায়। এমন ভাব-চেতনা নিয়ে কিছুটা আকাশকুসুম হয়তো রচিত হতে পারে কিন্তু সাহিত্যের পুষ্পোদ্যান রচিত হয় না। যে পরিবেশ চেতনায় লেখকের শিল্পীসত্তার বিকাশ ঘটে সেটাকে অতিক্রম করে যে শিল্পকর্ম তাতে কৃত্রিমতার অনুপ্রবেশ অনিবার্য। শিল্পের পক্ষে কৃত্রিমতা সবচেয়ে মারাত্মক।

    নানা অভিঘাতে মানুষ অহরহই পরিবর্তিত হচ্ছে–কিন্তু এ পরিবর্তন অত সহজে ঘটে না। সাহেবি পোশাক পরে বাইরে সাহেব হওয়া অতি সোজা ব্যাপার কিন্তু মনের দিক দিয়েও সাহেব হওয়া অত সহজ নয়, এমন কি অসম্ভবও বলা যায়। অথচ মনই সৃষ্টি করে সব রকম সাহিত্য আর শিল্প কর্ম। গতানুগতিকতার বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহের একটা লক্ষণ হতে পারে, এ লক্ষণ আমাদের অনেকের রচনায় আছে কিন্তু মনে-প্রাণে পুরোপুরি বিদ্রোহী না হলে সাহিত্যে সত্যিকার বিদ্রোহ আমদানি সম্ভব নয় কিছুতেই। রাজনৈতিক আর সামাজিক বিদ্রোহের চেয়ে সাহিত্যের বিদ্রোহ স্বতন্ত্র। এর উৎস মূল শিল্পীর আভ্যন্তরীণ সত্তায়–আর এর অভিব্যক্তি নবতর ভাব-চেতনায় আর তার রূপায়ণে।

    দুই

    সব সাহিত্য-শিল্পই সভ্যতার উপকরণ–লেখক আর শিল্পীরা সভ্যতা নির্মাতা আর সভ্যতার কারিগর। মহৎ সাহিত্য-কর্মের ওপরই রচিত হয় সব রকম সভ্যতা ও সংস্কৃতির ভিত। মহৎ সাহিত্য মানে মানবাত্মার উদ্ঘাটন ও অভিব্যক্তি। ব্যক্তি আর সমষ্টিগত সব মানুষের জীবনেই বাইরের সঙ্গে ভেতরের দ্বন্দ্ব এক চিরকেলে ব্যাপার। বাহ্যিক জীবনের দাবি আর আভ্যন্তরীণ জীবনের চাহিদা বা আকুতির সংঘর্ষ যেমন অনিবার্য তেমনি তার সমাধান সন্ধানও মানুষের অবিরাম সাধনা। অতীত বা বর্তমান সব মহৎ সাহিত্যে এ সাধনাই প্রতিফলিত। এর সমাধানের পথে বিদ্রোহেরও আবির্ভাব। এ বিদ্রোহ যখন গভীর জীবন-জিজ্ঞাসায় রূপান্তরিত হয় অথবা রচনা আর শিল্পকর্মে যখন তারই সার্থক প্রতিফলন ঘটে তখনই তাকে বিদ্রোহী’ আখ্যা দেওয়া যেতে পারে। এই বিদ্রোহ মানবাত্মারই অনুষঙ্গ, সভ্যতারই অঙ্গ। এ ছাড়া সভ্যতা এগুতে পারে না, পারে না হতে নবায়িত। স্থির, স্থাণু আর একটা অচলায়তনে বাঁধা পড়া কখনো সভ্যতার আদর্শ নয়। সভ্যতাকে সচল ও সজীব রাখার জন্যেই বিদ্রোহ অত্যাবশ্যক–সভ্যতার প্রধান বাহন। সাহিত্য বলে তাতেই রূপায়িত হয় এ বিদ্রোহ সর্বাগ্রে। এ কারণেই উন্নত সাহিত্যে–বলা বাহুল্য, উন্নত সাহিত্য মানে উন্নত সমাজও–বারে বারে বিদ্রোহ দেখা দেয়–যার ফলে তা হয়ে ওঠে প্রাণ-চঞ্চল ও চলিষ্ণু। তখনই দেখা দেয় সাহিত্যে নবতর ফসল–যা স্বাদে, ভঙ্গিতে আর বৈচিত্র্যে পূর্ববর্তীদের থেকে আলাদা।

    বলা হয়ে থাকে গ্রিক সভ্যতাই আধুনিক সভ্যতার জনক। তার আগে মানুষের ভাবনা-চিন্তা আর সব রকম উপলব্ধি ছিল অশরীরী, অপার্থিব আর অপৌরুষের চেতনায় সীমাবদ্ধ। গ্রিকরাই প্রথম ফিরে তাকায় মানুষের দিকে, মানুষের মন আর মনের অসীম দিগন্ত রেখার পানে। মন আর আত্মা–এ দুয়ের অধিকারী বলেই মানুষ মানুষ। তার স্বাতন্ত্র আর শ্রেষ্ঠত্বও এ কারণে। এ দুয়েরই চর্চা গ্রিক সভ্যতার অবদান। পরবর্তী য়ুরোপীয় সভ্যতাও গড়ে উঠেছে এ পথের অনুসরণ করেই। ‘The Greeks were the first intellectualists. In a world where the irrational had played the chief role, they came forward as the protogonists of the mind.’ (Edith Hamilton. The Greek Way to Western Civilization)

    অন্যত্র : ‘Mind and spirit together make up that which separates us from the rest of the animal world, that which enables a man to know the truth and that which enable him to die for truth.’ (ঐ)

    মননশীলতার সূচনা যেমন এখান থেকে তেমনি মননশীলতার ফলে যে স্বাধীন চিন্তার উদ্ভব, যা সব বিদ্রোহের মূল কারণ, তারও শুরু এখান থেকেই। ফলে যুক্তিহীন স্বৈরাচারী ও নির্মম পৌরহিত্যতন্ত্রের যে শুধু অবসান ঘটলো তা নয়; ধর্ম, দর্শন, সাহিত্য-বিজ্ঞান, শিল্প ও রাষ্ট্রতন্ত্রেও দেখা দিল নতুন ধ্যান-ধারণা, নতুন রূপ ও চেহারা। ব্যক্তি-স্বাধীনতা বা গণতন্ত্রেও দেখা দিল নতুন ধ্যান-ধারণা, নতুন রূপ ও চেহারা। ব্যক্তি-স্বাধীনতা বা গণতন্ত্রেরও আবির্ভাব এ কালে। ব্যক্তি-স্বাধীনতা মানে স্বতন্ত্র চিন্তা–আর স্বতন্ত্র চিন্তাই জন্ম দেয় শিল্প-সাহিত্য, দর্শন আর বিজ্ঞানের, যা সব। সভ্যতার পাদপীঠ। গ্রিকরা মনের আবিষ্কার করেছে, মনের বিচিত্র ফসলে তাদের সভ্যতাও হয়েছে সমৃদ্ধ। মনকে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া মানে জীবনকে খুঁজে পাওয়া–জীবনের আনন্দ আর উল্লাসকে ফিরে পাওয়া। গ্রিক সভ্যতায় জীবনের আনন্দেরই অভিব্যক্তি ঘটেছে নানাভাবে। এ সভ্যতার ভাব-সন্তান বলে য়ুরোপীয় সভ্যতায়ও আমরা জীবনের বিচিত্র আনন্দেরই প্রকাশ দেখতে পাই।

    আমাদের মুশকিল, আমাদের সভ্যতা জীবনমুখী নয়, অনেকখানি পরলোকমুখী। ফলে জীবনের বিচিত্র বিকাশ আর তার আনন্দের প্রকাশ আমাদের সভ্যতায় তেমন ঘটে নি। সভ্যতায় না ঘটা মানে সাহিত্য-শিল্পেও না ঘটা। এ যুগেও আমাদের সমাজ যতখানি অনুষ্ঠান-অনুরাগী ততখানি জীবন-প্রেমিক নয়। মন আমাদের অনেকখানি একই বৃত্তে বাধা। আমাদের সাহিত্যিক-শিল্পীরাও এ বৃত্তরেখা ডিঙিয়ে যেতে পারে না–না পারার কারণ ওপরে উল্লেখিত হয়েছে। মন যদি অবাধে বিচরণ করতে না পারে আর না পারে তাকে অবাধে প্রকাশ করতে, তাহলে সেখানে জীবন-চেতনা তথা জীবনের আনন্দের প্রকাশও অবাধ হতে পারে না। আমাদের এ সীমাবদ্ধতাই আমাদের বিদ্রোহের প্রতিকূল। এ যুগে আধুনিকতার পথেই সাহিত্যে বিদ্রোহের আবির্ভাব–আধুনিকতা মানে সমকালীন জীবন ও জীবনের সমস্যার মুখোমুখি হওয়া; উন্মুক্ত চোখে তার নগ্ন রূপটা দেখে নেওয়া আর তাকে শিল্পায়িত করা। এ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে আমাদের আধুনিকতাও হচ্ছে না খাঁটি। ফলে বলিষ্ঠ কোন বিদ্রোহের সুরও আমরা শুনতে পাচ্ছি না আমাদের সাহিত্য ও শিল্পে। মনে হয়, বিদ্রোহী সাহিত্য-শিল্পীর জন্য আমাদের আরো দীর্ঘকাল অপেক্ষা করতে হবে।

    বিদ্রোহ বলিষ্ঠ জীবন আর জীবনমুখী দর্শনের অভিব্যক্তি–আমাদের জীবন তার বিপরীত। কবর বা সমাধিসৌধের যত কদর আমাদের সমাজে তার সিকির সিকিও রঙ্গমঞ্চের নয়। বলা বাহুল্য, সমাধিসৌধ পরলোকমুখী দর্শনেরই প্রতীক আর রঙ্গমঞ্চ বা থিয়েটার জীবনমুখী দর্শনের।

    (মার্চ, ১৯৬৮)

    [‘সাহিত্যে বিদ্রোহ’ প্রথম প্রকাশিত হয় মার্চ ১৯৬৮ সালে। এটি পরে সাহিত্য বিষয়ক প্রবন্ধে গ্রন্থভুক্ত হয়।]

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমানবতন্ত্র – আবুল ফজল
    Next Article শেখ মুজিব : তাঁকে যেমন দেখেছি – আবুল ফজল

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }