Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পুষ্পমঞ্জরি – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প780 Mins Read0
    ⤶ ⤷

    প্রজন্ম

    বেশ বাড়িটা পেয়েছিস যা-হোক। যেমন সুন্দর জঙ্গুলে জায়গা, প্রাকৃতিক পরিবেশ, পলিউশান বলে কিছু নেই আর তেমনই বাংলোখানা। তিমির বলল অর্ণবকে।

    হয়ে গেল যোগাযোগ। জামশেদপুর থেকে গাড়িতে চলেও আসা যায় ঘণ্টা তিনেকের মধ্যে। সঙ্গের পারক্যুইজিটসও খারাপ নয়। বলে, মুণ্ডা মালির বউ-এর দিকে তাকাল।

    সমীর বলল, এসব এম সি সি-র এরিয়া। খিচুড়ি রান্না হচ্ছে। বিয়ার পেঁদিয়ে খিচুড়ি খেয়ে নিজের বউ-এর বুকে হাত দিয়ে শুয়ে থাকো লক্ষ্মীছেলের মতো। ওসব এদিক-ওদিক তাকিয়ো না। ধড় থেকে মুন্ডু আলাদা করে দেবে। তোমাদের মতো শহুরে বাবুদের নানারকম অত্যাচারেই তো আজ ওরা এত মিলিট্যান্ট হয়ে উঠেছে।

    তা হোক। ফিগারখানা দেখেছিস। আর কী টরসো। আফ্রিকানদের মতো।

    এ হচ্ছে, মুণ্ডাদের ‘সোনা লুকানো রূপা লুকানো’ দেশ। এখানের সবই ভালো। তার পর বলল, এ মেয়েটি মালির দ্বিতীয় মেয়ে। বিয়ে হয়েছে টেবোতে। বেড়াতে এসেছে মা-বাবার কাছে ক-দিনের জন্যে। বড়োমেয়েটি বিধবা। তার একটি বাচ্চা মেয়ে আছে। মেয়েটার খুব জ্বর দু-দিন হল। কেমন একটা হেঁচকি তুলছে আর বেড়ালের মতো কাঁদছে।

    ডাক্তার দেখিয়েছে?

    না মনে হয়।

    তুই তো দেখাতে পারতিস।

    দেখাব। দেখাব ভেবেছি। এখানে তো ডাক্তার নেই। নিয়ে যেতে হবে, গাড়িতে করে খুঁটি কিংবা চাঁইবাসা। তা তোরা এতজনে আসছিস তোর বিয়ের দশ বছরের পার্টির জন্যে, এ ক-দিন সময় পেলাম কই? রাঁচি গেছিলাম তোদের সকলের খাদ্যপানীয়, সব আনতে। মেয়েরা কে কে জিন খায়? তিন বোতলে হবে তো? নইলে বিয়ার অবশ্য অনেক আছে, শ্যাণ্ডি করেও খেতে পারে।

    ভদকা আনিসনি?

    আনবনা? জানো তো শীলা শুধু ভদকাই খায়।

    আর আমাদের হুইস্কি?

    হুইস্কি আর রাম-এর অভাব নেই। চান করতে পারিস। মেয়েদের জন্যে ওয়াইন পেলে ভালো হত, রাঁচিতে ভালো পেলাম না।

    জয় নিয়ে এসেছে রেড ওয়াইন। হোয়াইট ওয়াইন তো আবার ঠাণ্ডা করে নিতে হয়। তোর এই জঙ্গুলে ডেরাতে তো আর ফ্রিজ নেই। সমীর বলল।

    কে বলেছে নেই? ডিপ ফ্রিজও আছে। পবিত্রও ওয়াইন নিয়ে এসেছে। হোয়াইট ওয়াইন চলে গেছে ডিপ ফ্রিজে। রেড ওয়াইন তো রুম টেম্পারেচারে খেতে হয় তাই রেড ওয়াইন নিয়ে চিন্তা নেই।

    কী ওয়াইন এনেছে?

    রিভিয়েরা। এখন তো দেশেই নানারকম ভালো ওয়াইন হচ্ছে। রিভিয়েরা, বসকা। সেদিন ক্যালকাটা ক্লাব-এ একটা ওয়াইন খেলাম। নামটা ভুলে গেছি। রেড। খুব ভালো ওয়াইন।

    পবিত্র কলকাতা থেকে এত সব বয়ে নিয়ে এসেছে?

    ওর নতুন মাহিন্দ্র স্করপিয়ন গাড়ি। অনেক জায়গা। তা ছাড়া ও হাঁড়িতে করে কইমাছও এনেছে। সালামি, ককটেইল সসেজ, বেকন, হ্যাম এবং ফ্রস্টেড চিকেন, আইস বক্সে করে।

    চিকেনের এখানে অভাব কী? ফ্রেশ মুরগি। স্বাদও ভালো।

    পবিত্ররা কখন এসে পৌঁছেছে?

    কাল রাতে। অরবিন্দও এসেছে। একইসঙ্গে ওর হণ্ডা সিটি গাড়িতে।

    তারা সব কোথায়? এ তো নরক গুলজার দেখছি।

    তারা সব গেছে টেবো ফলস দেখতে। তবে তুই বুদ্ধিমানের কাজ করেছিস। জামশেদপুরে নেমে ট্যাক্সিতে আসাই ভালো। গাড়ি খারাপ হওয়ার ঝামেলা বা রিস্ক নেই। এয়ারকণ্ডিশানড ক্লাস-এ জামশেদপুরে এসে, ট্যাক্সিতে। আজকাল এ সি ট্যাক্সিও পাওয়া যায়। তবে এখন তো শীতকাল, প্লেজেন্ট ওয়েদার— ড্রাইভটিও খুব সুন্দর।

    সবসুদ্ধু ক-জন এসেছে সবমিলে?

    তোর ফ্যামিলি, মানে তোর বউ, শালি, ভায়রাভাই, আর রাজীবকে নিয়ে আমাদের ছাড়া এগারো জন। সন্ধেবেলা বার-বি-কিউ হবে বাংলোর সামনে বাইরে।

    এমন সময়ে সত্যিই বেড়ালের কান্নার মতো একটা কান্না ভেসে এল মালির কোয়ার্টার থেকে, নীচু গ্রামে। কিন্তু কান্নাটা ভারি ডিপ্রেসিভ। মন খারাপ হয়ে যায়।

    অর্ণব বলল, শুনলি তো। মুড নষ্ট করে দিচ্ছে। আমি কি নিয়ে যাব ডাক্তারের কাছে?

    তুই তো এদিকের কিছু চিনিস না। গেলে, আমারই যেতে হত। আজ রাতটা ভালোয় ভালোয় পোয়াক। তোর অ্যানিভার্সারির পার্টিটা হয়ে যাক তার পর কাল সকালে দেখা যাবে। আসলে মালির বউ ও দু-মেয়েই তো কিচেনে রান্না নিয়ে ব্যস্ত। এতজনের রান্না করে তো অভ্যস্ত নয় ওরা। তা ছাড়া মালির বউ ভালো রাঁধুনি তার মেয়েগুলো হেল্পার। হেল্পেরও তো দরকার। মালি বলেছিল গতকাল, বাসে করে ওকে নিয়ে যাবে খুঁটিতে। আমিই বললাম, একটু ধৈর্য ধরো কাল আমি নিজে গাড়িতে নিয়ে যাব।

    অসুখ তো করেছে দু-তিন দিন হল বললি।

    তাইতো। কিন্তু কী করা যাবে। তোদের কোনো কষ্ট তো হতে দিতে পারি না। এই প্রথম বার এলি আমার বাংলোতে।

    ২

    টেবো ঘাট থেকে ওরা সকলে যখন হইহই করে ফিরল বারোটা নাগাদ ততক্ষণে তিমির এবং ওর পার্টির সকলের চান-টান হয়ে গেছে। তারা চেরি গাছতলাতে বিয়ার খাওয়া শুরু করে দিয়েছে। মাঝে মাঝেই সেই বেড়াল-কান্নার মতো আওয়াজটা ভেসে আসছে আর মধ্যে মধ্যে হিক্কা।

    তিমিরের ভায়রাভাই শ্যামল বলল, এত ভালো ব্যাকগ্রাউণ্ড মিউজিক-এর বন্দোবস্ত করেছে অর্ণবদা। কিন্তু কান্নাটা Eerie। মেজাজ খারাপ করে দেয়।

    শোন এই নতুন ব্যাকগ্রাউণ্ড মিউজিক।

    লাঞ্চ-এর পরে সকলেই ঘুম লাগাল। সকলেই জার্নি করে এসেছে তার পর রাতে তো লেট নাইট হবেই।

    মালির বউকে অর্ণব একবার জিজ্ঞেস করে এল, গুণিন-এর ওষুধ খেয়ে একটুও উন্নতি হয়নি কি তোমার নাতনির?

    না সাব। উন্নতির তো কিছু দেখছি না। এদিকে আমরা তো কেউ ওর কাছেও থাকতে পারছি না।

    দেখো, রাতটা পেরোক।

    তিন দিন হয়ে গেল। না-দানা না-পানি। এ যে কী অসুখ হল কে জানে!

    অর্ণব মনে মনে বলল, গরিবের প্রাণ কচ্ছপের মতো। অত সহজে প্রাণ যায় না।

    মুখে বলল, কাল সকাল দশটা নাগাদ নিয়ে যাব। তোমরা দুজনও যেয়ো আমার সঙ্গে, ভালো ডাক্তার দেখিয়ে দেব।

    ৩

    বিকেলে চা খাওয়ার সময় শীলা বলল, তোমার বাড়িতে কি পেতনি আছে নাকি অর্ণবদা? মাঝে মাঝেই পেতনির ডাকের মতো ডাক শুনছি। অন্যরাও সকলে বলল, সত্যিই তাই।

    শীলা বলল, আমি তো ঘুমোতেই পারলাম না।

    একটা ফিক্সড ইনটারভ্যালে হচ্ছে আওয়াজটা।

    এবং অনবরত। কোনো পজ নেই।

    অর্ণব বলল, মালির নাতনিটার অসুখ করেছে। তিন দিন হল এই ন্যাগিং কান্না। মেজাজ খারাপ হয়ে যায়।

    শীলা বলল, আজ মেজাজ খারাপ কোরো না।

    তিমিরদা আর ঝিঙ্কু বউদি মনে কষ্ট পাবেন।

    তবে এই কান্নাটা যে ন্যাগিং তাতে কোনো সন্দেহ নেই। মনে হয় বেড়ালবাচ্চা কাঁদছে।

    ৪

    সন্ধে হতে না হতেই, পার্টি একেবারে জমে গেল। বাইরে মালি আরও দুজন লোককে নিয়ে এসেছিল। বার-বি-কিউ-এর সব বন্দোবস্ত ঠিকঠাক করে ফেলেছে ওরা। রাত আটটাতে শুয়োর ছানাটাকে শিকে ফুঁড়ে আগুনে ঝলসানো হবে। চামাররা যেভাবে শুয়োর মারে, পেছন দিকে গরম শিক ঢুকিয়ে, তেমন করেই মারবে ওরা। সেইসময় শুয়োর ‘ত্রাহি ত্রাহি’ চিৎকার করে, তাই অর্ণব তার ড্রাইভারকে বলেছে, ওদের নিয়ে, শুয়োর নিয়ে গাড়িতে জঙ্গলের মধ্যে মাইল খানেক গিয়ে সেখানেই যেন মারে শুয়োরটাকে নইলে শুয়োরের কান্না অতিথিদের আপসেট করবে। তারা ঠিক সাতটাতে বনে যাবে গাড়ি নিয়ে।

    ওরা গাড়ি নিয়ে ফিরে আসতে আসতে এদিকে সকলেই তৈরি।

    ঝিঙ্কু বলল, এরকম ঠাণ্ডা না-হলে কি ড্রিঙ্ক করে আরাম হয়?

    যা বলেছিস ঝিঙ্কু।

    শীলা বলল।

    তখনই শীলার তিনটে ভদকা হয়ে গেছে। মিউজিক সিস্টেমে মাইকেল জ্যাকসন-এর গান বাজছে। পার্টি একেবারে জমজমাট।

    মলিনা বলল, এবার আমরা রবীন্দ্রসংগীত গাইব। কোরাস।

    কী গান?

    বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি নেই কেন?

    দুস। ওটা তো বসন্তের গান।

    আসলে ঝিঙ্কু ওই গানটাই কেবল জানে কিনা।

    অর্ণব বলল।

    ঝিঙ্কু বলল, ভালো হবে না কিন্তু।

    তাহলে পুরোনো সেই দিনের কথা। সকলেই জানে ও গান।

    আরে গানটা তো বড়ো কথা নয়। ফুর্তিটাই আসল।

    সকলেই কি আর সুরে গাইবে? ফুর্তি হলেই হল।

    রবীন্দ্রসংগীতই যদি গাইবে তাহলে ইন্দ্রাণী সেনকেই নিয়ে আসতে পারতাম আগে বললে।

    ওর স্বামী, যোগেশের খুব বন্ধু।

    প্রমিতা মল্লিককেও আনা যেত।

    তপনদা খুব হুল্লোড়ে মানুষ। তবে শুয়োরের মাংস খেয়ে কী একটা অসুখ করেছিল— খুব ভুগে উঠল। এখন আর একেবারেই ড্রিঙ্ক করে না। আর ড্রিঙ্ক ছেড়ে দেওয়াতে পার্সোনালিটিই বদলে গেছে। আগের মতো হুল্লোড় আর করতে পারে না।

    যাকগে। সেলিব্রিটিরা যখন নেই-ই তখন, আমরা শুরু করি। কী বল?

    মাধবী বলল, উঃ সেই বেড়াল-কান্নাটা কি একটুক্ষণের জন্যেও বন্ধ হবে না?

    কন্টিনিউয়াসলি হয়েই চলেছে।

    রেসপাইট নেই কোনো।

    ডিসগাস্টিং।

    তার পরই গান শুরু হল।

    বেড়াল-কান্না আর শোনা গেল না, সেই তুমুল হইহল্লায়।

    গান শেষ হল। বার-বি-কিউও আরম্ভ হল।

    একটা গাছের ডালের সঙ্গে শুয়োরটাকে বেঁধে আগুনের ওপরে আস্তে আস্তে ঘোরাতে লাগল, মালি আর তার সঙ্গীঁরা। ভালো করে তৈরি হলে মালির বউ প্লেট আর ফর্ক নিয়ে আসবে—মালি কেটে কেটে স্লাইস তুলে দেবে প্রত্যেকের প্লেটে। মাস্টার্ড, নুন, গোলমরিচ এবং টাবাসকো সস দিয়ে সকলেই খাবে আর বলবে ‘ডিল্লিসস’।

    শীলা বেশ হাই হয়ে গেছিল। বলল, আমি একটা সোলো গাইব।

    তিমির গলা তুলে বলল, সাইলেন্স সাইলেন্স—

    এবার শীলা একটা সোলো গাইবে।

    কী গান?

    বাংলা ব্যাণ্ডের গান।

    কী গান?

    ‘গান ভালোবেসে গান।’

    ইতিমধ্যে আবার সেই কান্নাটা ভেসে এল।

    শীলা বলল, ইম্পসিবল। কী গানের সঙ্গে কী ব্যাকগ্রাউণ্ড মিউজিক!

    সকলে হো হো করে হেসে উঠল।

    ঝিঙ্কু বলল, গাও গাও, শুরু করো শীলা।

    শীলা গান শুরু করে ঘুরেঘুরে হাতে তালি দিয়ে গাইতে লাগল। সকলেই হাতে তালি দিতে লাগল। দু-একজন ড্রাঙ্ক হয়ে যাওয়াতে সোলোর শর্ত লঙ্ঘন করে সঙ্গে গাইতে লাগল।

    শীলার গান থামলে হাততালির ঝড় উঠল। এরইমধ্যে মানসী বলল, এবারে আমি গাইব।

    যা পেসিমিস্টিক ব্যাকগ্রাউণ্ড মিউজিক—বেড়াল-কান্না। আমি একটা দুঃখের গান গাইব।

    প্রতিমা বলল, এত আনন্দের মধ্যে দুঃখের গান কেন?

    আই ফিল লাইক। আমার ইচ্ছা করছে।

    আবার অর্ণব বলল, কোয়াইট কোয়াইট।

    সোলো গান হবে।

    সকলে নিস্তব্ধ হতেই প্রতিমা বলল, কই ব্যাকগ্রাউণ্ড মিউজিক কই? থেমে গেল কেন?

    সকলেই উৎকর্ণ হয়ে পর পর বলে উঠল, সত্যিই বন্ধ হয়ে গেছে। বাবা:। বাঁচা গেল। এমন একটা পার্টিকে বড়োই খারাপ করে দিচ্ছিল একান্নাটা।

    মালির বউ ঝিঙ্কুর কাছ থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি কোয়ার্টারের দিকে গেল। এবং একটু পরেই ফিরে এসে বলল, বন্ধ হয়ে গেছে।

    যাক তাহলে ভালো হয়ে গেল। কাল সকালে হ্যাংওভার নিয়ে আমাকে খুঁটি বা চাঁইবাসা যেতে হবে না আর তাহলে।

    মালির বউ-এর দু-গাল বেয়ে দু-ফোঁটা জল গড়িয়ে গেল ওপরের ঠোঁটটা নীচের ঠোঁট দিয়ে কামড়ে ধরে ঝিঙ্কুকে বলল, ঔর আপলোগোঁকি তনক নেহি করেগি ও।

    কী হয়েছে?

    চলি গ্যয়ি।

    মরে গেছে?

    বলেই, অর্ণবকে বলল, শুনছ, মরে গেছে। কী ইনকনসিডারেট। এইরকম একটা পার্টির মধ্যে কেউ মারা যায়?

    সবাই বলল, হাউ স্যাড। মেয়েটা মরে গেল?

    যতীন গলা তুলে বলল, লেটস ড্রাউন দ্য সরো বাই ড্রিঙ্কিং। চলো, আজ সকলে আমরা ওর অনারে ডান্স করব। কী নাম ছিল তোমার নাতনির?

    দুখিয়া।

    চলো সকলে মিলে দুখিয়ার অনারে ‘সমুখে শান্তি পারাবার’ গাই। চলো, প্লিজ লেণ্ড ইয়োর ভয়েসেস টু শো রেসপেক্ট টু দ্য ডিপার্টেড।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রত্যানীত – বুদ্ধদেব গুহ
    Next Article পাখসাট – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }