Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পুষ্পমঞ্জরি – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প780 Mins Read0
    ⤶ ⤷

    বানপ্রস্থ

    লাইমুকরা থেকে বাসে চেপে এসে বসন্তবাবু পুলিশ বাজার আর জি এস রোডের মোড়ে নামলেন। জি এস রোডের বড়ো দোকান থেকে উল কিনে নিয়ে যাবেন। শ্রীমতী উলের লাছি দিয়ে দিয়েছেন। রঙে রঙে মিলিয়ে আনতে হবে। জামাইয়ের জন্য সোয়েটার বুনবেন। মেয়ের বিয়ের পর প্রথম সোয়েটার বুনে দেবেন তিনি গুণমণি মডার্ন জামাইকে।

    বাস থেকে নামতেই বাঁ-হাঁটুটা কটকট করে উঠল।

    বাসটা চলে যেতেই শিলং ক্লাবের পেছনে ওয়ার্ড লেকের আশপাশের পাইন গাছগুলোর মধ্যে একটা বেহিসেবি উদাত্ত হলুদ চাঁদকে উদ্ভাসিত দেখতে পেলেন।

    বসন্তবাবু বললেন, মনে মনে: আদিখ্যেতা।

    পূর্ণিমা-অমাবস্যার ‘জো’য়ে বাতের ব্যথাটা বড়ো বাড়ে। পূর্ণিমার চাঁদকে চাবকাতে পারলে খুশি হতেন বসন্তবাবু।

    সিনেমা হলটার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বসন্তবাবু মনে করার চেষ্টা করতে লাগলেন শ্রীমতী তাঁকে কখনো কোনো সোয়েটার বুনে দিয়েছিলেন কি না। তেইশ বছর বিয়ে হয়েছে। তেইশ বছরের স্মৃতিকে দু-হাত দিয়ে হাতড়ালেন, থাবড়ালেন, তার পর মনে পড়ল, দিয়েছিলেন একবার। প্রথম এবং শেষ। কালো উলের। শ্রীমতীর বাপের বাড়ির লোকেদের মাপ প্রমাণ ছিল বলে কয়েকঘর বেশিই নিয়ে বুনেছিলেন সোয়েটারটা শ্রীমতী। ফলে, দুবলা-পাতলা বসন্তবাবুর সেটা ভোগে বিশেষ লাগেনি। একবার খুব শীতে আগরতলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে গায়ে দিয়েছিলেন। এক চা-বাগানের লালমুখো সাহেব তাঁর ওই কিম্ভূতকিমাকার সোয়েটারে তাঁকে কালো ভাল্লুক ভুল করে একটু হলে গুলিই করে দিয়েছিলেন কিন্তু বসন্তবাবু ভালোভাবেই জানেন যে, জামাইয়ের বেলা তা হবে না। বিশেষ যত্ন নিয়ে জামাইয়ের বক্ষ ও মধ্যপ্রদেশের মাপ নিয়েই বানাবেন শ্রীমতী। আজকাল অল্পবয়েসি মেয়েদের বয়ফ্রেণ্ড আর বর্ষীয়সী মহিলাদের জামাইদের সমান স্ট্যাটাস।

    ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স ইত্যাদির কথা তাঁর জানা আছে কিন্তু বসন্তবাবুর দৃঢ় বিশ্বাস যে, শাশুড়ি আর জামাইয়ের মধ্যেও এরকম কোনো গূঢ় গোপন হাশ-হাশ ব্যাপার থাকে; ফলে জামাই সম্বন্ধে এই রসাধিক্য, ঔৎসুক্য এবং স্নেহ-ভালোবাসার যাবতীয় আধিক্য বসন্তবাবুর ভালো লাগে না। শ্রীমতীর বয়েস যেন দিন দিন কমছে।

    পুলিশবাজার আর জি এস রোডের মোড়ে তাঁর সুপুত্তুরের মতো বহু ভ্যাগাবণ্ড, বাপের হোটেলে-খাওয়া ছেলে-ছোকরারা ভিড় করে থাকে সন্ধের সময়ে। মেয়ে দেখে, সিগারেট ফোঁকে লম্বা লম্বা টানে, মাইয়াগুলানও ত্যামনি। লাজ নাই, লজ্জা নাই, সহবত নাই, ক্যামন কইরা হাঁটে, ক্যামন কইরা কথা কয়, ঠারে ঠারে চায়। চাহন যায় না।

    আসলে বসন্তবাবুর মেজাজ আজ দুপুর থেকেই খারাপ। আজ ছুটি নিয়েছিলেন লক্ষ্মীপুজোর। মেঘালয় গভর্নমেন্ট এসব ছুটি মঞ্জুর করেন না। ছেলে মুকু, দর্জি-দোকান থেকে ফিরে এসেই প্রচন্ড চেঁচামেচি করে তুলকালাম কান্ড বাধিয়ে তুলেছিল। শীতের মুখে মুখেই বসন্তবাবুর ‘ওয়ান অফ দ্য বেস্ট উলেন কোট’ ছেলেকে দিয়ে বলেছিলেন ‘অলটার’ করে নিতে। ছেলে দর্জি-দোকান থেকে ফিরে এসে বলল, তোমার এই কোট অলটার করে পরার চেয়ে স্টাফ টমাটো হওয়া অনেক সুখের কথা। থ্যাঙ্ক ইউ। আমার গরম জামা লাগবে না। যা আছে তাই দিয়েই চালাব। এই কোট পরলে লাবান আর রিলবঙের কুকুরগুলো আমাকে ধাওয়া করে আমার পেছন খুবলে নেবে। যার নেই, যার বাবা অ্যাফোর্ড করতে পারে না, সে পরবে না। সো-হোয়াট?

    হঠাৎ পাশের দোকানটার সামনে দাঁড়িয়ে পড়লেন বসন্তবাবু। গুয়া পান খাবেন একটা। শ্রীমতী, তাঁর মাইয়া মালতী আর পোলা মলয় ওরফে মুকু সব য্যান এক্কেরে, সাহেব হইয়া গ্যাছে গিয়া। বাসায় আর পান খাওন চলে না। ভদ্দরলোকে নাকি অ্যাহনে পান খায় না। যারা খায়, তারা হকলেই ছোটোলোক। যারা খাইত, তারাও রাতারাতি ছাইড়্যা দিয়া ভদ্দরলোকোগো দলে নাম লিখাইছে। পোলাডার কী অডাসিটি! ‘ফাদার’ বইলা কোনো রেসপেক্টই নাই। আরে তগো লইগ্যা কী-ই না করলাম! আর তগোই নাই কোনো কনসিডারেশন? হঃ!

    গুয়ায় একটা করে কামড় দেন, আর পানে একটু করে চুন লাগান খাসিয়াদের মতো। গা-টা আস্তে আস্তে গরম হয়ে ওঠে। কানের লতিটা গরম হয়ে ওঠে। পান খেতে খেতে উলের দোকানের দিকে চলেন বসন্তবাবু।

    হঠাৎ রাজেন সেনের সঙ্গে দেখা হয়ে যায়।

    কোথায় চলেছেন?

    এই-ই তো! এটটু উলের দোকানে।

    চলুন উল কিনে নিয়ে তার পর আমার সঙ্গে আমার বাড়ি।

    না না, এহন থাউক।

    বসন্তবাবুর হঠাৎ শ্রীমতীর রাগে দেদীপ্যমান মুখখানি মনে পড়ে যায়। তাঁর ফতোয়া সন্ধ্যা আটটার মধ্যে ডিনার খেতে হবে—সাহেবরা তাই-ই খায়—পাঞ্জাবিরা খায়—সিন্ধিরা-মাড়োয়ারিরা—যারাই জীবনে উন্নতি করেছে তারাই সকাল সকাল ডিনার খায়।

    অতএব উন্নতি না করলেও জীবনের লাস্ট ইনিংসে এসে তাঁকেও খেতে হবে।

    ওয়াক থু: থু:।

    বলেন, না না, আইজ থাউক। আরেকদিন হইব খনে। আছেন তো কিছুদিন।

    হ্যাঁ, তা আছি সাত দিনের মতো। তা হলে চলে আসবেন যেকোনো দিন সন্ধের পর।

    আসুম অনে—স্যরি, আসব।

    রাজেন সেন এখন কলকাতায় বড়ো চাকরি করে। ওঁদের বাড়ি ছিল গোয়ালপাড়ায়। অরিজিন্যালি সিলেটে। এই রাজেনবাবুর মতো লক্ষ লক্ষ লোক যে কেন নিজেদের ভাষায় কথা বলেন না তা ভেবে অবাক হন বসন্তবাবু। কাউকে ‘আইসেন’ বা ‘আসেন’ বলে বললে আপ্যায়নটা যতটা আন্তরিক হয়, হতে পারে, তা কখনো আসুন আসুন বললে হতে পারে? অথচ তবু লুঙ্গি-ধুতির মতো, গুয়া পানের মতো, বিনা প্রতিবাদে মুখের ভাষাটাও এঁরা সকলে ত্যাগ করেছেন। ‘দ্যাশি’ ভাষায় কথা বললে লোকে ‘বাঙাল’ ভাববে। যেন বাঙাল ভাষায় যারা কথা কয় তারা মনুষ্যেতর জীব!

    আসলে মানুষগুলানের অরিজিন্যালিটিই নষ্ট হইয়া গ্যাছে গিয়া।

    গুয়া খেয়ে গা গরম হয়ে ওঠে। উৎসাহ উদ্দীপনা বোধ করেন তিনি। তাঁদের দেশেও সুপুরি, মাটির নীচে, মাটির কলসিতে পোঁতা রেখে মজানো হত। যখন সেই কলসি উঠত—উসস রে! কী বদ গন্ধ! সেইসবই এখন তামাদি হয়ে গেছে—সেইসব শব্দ, গন্ধ, স্পর্শ, সেইসব রূপ—রূপ-গুণের সংজ্ঞা—সবকিছুই পালটে গেছে।

    উলের দোকানটায় ঢুকলেন! এই দোকানটা সিন্ধুপ্রদেশের একজনের। পার্টিশানের আগে পূর্ব ভারতে সিন্ধিদের কেউ চিনত না, পাঞ্জাবিদেরও নয়। কিন্তু এখন মেঘালয়, অরুণাচল, মণিপুর, ত্রিপুরা এবং অসমে পশ্চিম ভারতীয় ব্যবসায়ীরা ভালো ব্যাবসা করছে। শ্রীমতী, মুকু ও মালতী তো এই দোকানের জামা-কাপড় ছাড়া পরেনই না, বা পরে না। বলে, ‘বাঙালি দোকানগুলোয় সব বেঢপ জামা-কাপড় রাখে। বাঙালিরা ব্যাবসা জানে না।’

    অনেক-রঙা উলের লাছি নাড়তে চাড়তে অত আলোর মধ্যে বসন্তবাবুর মাথাটা কেমন রঙের প্রাচুর্যে ঘুরে গেল।

    নাকে নদীর জলের গন্ধ পেলেন বসন্তবাবু—বহু যুগের ওপার হতে বন্দরের আওয়াজ এল কানে—হীরালাল সা-র দোকানে যেন দাঁড়িয়ে আছেন তিনি—কতরকমের উল—তাঁর মা তাঁকে উল কিনতে পাঠিয়েছেন—একপাশে উল, অন্য পাশে আর সব। বাজার থেকে পাটালি গুড় আর তামাকের গন্ধ আসছে। ইলিশ মাছের নৌকো ভিড় করছে ঘাটে। বড়ো বড়ো ইলিশ। নাকে গন্ধ এখনও আছে। টাকায় আটটা।

    আট টাকা! বড্ড দাম!

    জিনিসটাভি দেখুন দাদা। জিনিসটাভি ফার্স্ট ক্লাস আছে।

    তা আছে।

    তবে?

    বড্ড দাম।

    একদাম—আমরা দর-দাম করি না।

    স্বাধীনদের বাড়ি ছিল হরিসভার পুকুরপাড়ে। কদমগাছ দুটো? আহা! বর্ষাকালে কেমন কদম ফুল ঝরে পড়ত। স্বাধীনদের বাড়ির সিঁড়ির দু-দিকে হাতির শুঁড় তোলা ছিল। শুঁড়ের মধ্যে পাথরের বল। একটা লটকা গাছ—বাড়িতে ঢুকতেই।

    মালতীর ছেলে-মেয়ে যদি হয়—এখন হওয়ার চান্স নেই—জামাই-মেয়ে এখন নাকি পাঁচ বছর হানিমুনিং করবে—মালতী তার মাকে বলেছে—কিন্তু যদি হয়, তখন অবাক চোখে শুধোবে, বসন্তবাবুকে, লটকা গাছ কী গাছ দাদু?

    বসন্তবাবু যে ওদের দেখাবেন, চেনাবেন যে এইটেই লটকা গাছ তেমন কোনো সম্ভাবনা নেই। এদেশে লটকা গাছ নেই। যাগো দ্যাশে ছিল তাগো দ্যাশ অ্যাহনে বাংলা দ্যাশ। বাংলা-ভাষী বাংলা।

    হরিসভার পুকুরে ভাসানের দিন। গাঁটিয়া ফোটাত পুজো কমিটির লোকেরা মাঠের পাশের মিউনিসিপ্যালিটির রাস্তায়। পরদিন মাঠময় বারুদের গন্ধ—উচ্ছ্বাসী হাউইয়ের স্তব্ধপক্ষ মুখ থুবড়ানো স্বপ্ন—কালো, পোড়া ঘাস, তারই ওপর একরাশ নরম কমলা-সাদা রাতে-ঝরা শিশিরভেজা শিউলি ফুল।

    ভুল, ভুল, সব ভুল।

    সবুজ মাঠের মধ্যে থেকে ফুলমণি গাই ডাকত হাম্বা—আ-আ-আ করে। অত মিষ্টি করে পৃথিবীর আর কোনো গোরু কখনো ডাকেনি, ডাকবে না। অমন ফড়িং উড়বে না, বৃষ্টির পর বৃষ্টিকে ধাওয়া করে। বাঁশবনে অমন করে জোনাকি জ্বলে না, জ্বলবে না কখনো কোনো দেশে—যে-দেশ বসন্তবাবুর মস্তিষ্কে সুরেলা কিন্তু বড়ো করুণ জলতরঙ্গেই কেবলমাত্র বেঁচে আছে—থাকবে আরও কিছুদিন। তার পর খুলি ফাটবে ফট। বসন্তবাবুর চিতা জ্বলবে। স্মৃতিগুলি ফুটে যাবে ঘিলুর সঙ্গে—দাউ দাউ করবে আগুন।

    আগুনই থাকে শেষপর্যন্ত। মানুষই একদিন আবিষ্কার করেছিল আগুনকে। আগুনের মধ্যেই মানুষের সমাপ্তি। পাবক। মানুষ দাহ্য। বসন্তবাবু দাহ্য। স্মৃতি, বোধ, সবই দাহ্য।

    উঃ এত দাম! আগুন! আগুনই থাকে। জামাইও তো একদিন চিতায় জ্বলবে। কিছুদিন পরে। বসন্তবাবু শিগগিরি। তিনি পথিকৃৎ। ঘাটের মড়া। টাইম আপ। ফসিল। কিন্তু জামাই-ও জ্বলবে।

    আজ-ইয়া-কাল। হিন্দি সিনেমা। তবে আর মিছে আগুন দামের উল কেন?

    আরে ওঃ শাম্মা! আমজাদ খান। শোলে। প্রতিবেশীর রেকর্ড ওরে ওঃ শাম্মা। বড়ি নটখট। ই দুশমনি বড়ি মাঙ্গা পড়েগা ঠাকুর!

    শোলে মানে কী? স্ফুলিঙ্গ? মুকু বলেছিল। আগুন।

    আপনার দেশ কোথায়?

    বসন্তবাবু শুধোলেন দোকানদারকে।

    হিঁয়া।

    না না, ওরিজিন্যাল দেশ?

    ওঃ আমরা রিফিউজি! সিন্ধের লোক। উদবাস্তু। জিন্না আমাদের ছিলেন।

    নেতাজি আমাদের। বসন্তবাবু পানের ঢোক গিলে বললেন।

    নেতাজি কে? গান্ধি আর জিন্না আর নেহরু। পার্টিশান। পার্টিশান, জিন্না আর নেহরু।

    গোবর খড়ের গন্ধ; গোয়ালঘরে সাপ আর ফুলমণি গোরু।

    বসন্তবাবু বললেন, ও তা হলে আপনারাও উদবাস্তু। দ্যান দ্যান উল দ্যান। উলগুলান ভালোই কী কন?

    দোকানি হাসলেন। একগাল। বললেন, ভালোই।

    উল কিনে বসন্তবাবু ভাবলেন একটু কিছু খাবেন কোনো রেস্তরাঁতে। ডায়াবেটিস বলে খাওয়া-দাওয়ার বড়ো কষ্ট। শ্রীমতী কিছুমাত্র খেতে দেন না। লাভ কী? বসন্তবাবু জীবদ্দশাতেই যা দিয়েছেন, গত হলেও তাই-ই দেবেন। পলিসিগুলোর প্রিমিয়াম ঠিক ঠিক দিয়ে এসেছেন গত পঁচিশ বছর।

    প্রভিডেন্ট ফাণ্ড, গ্র্যাচুইটির টাকাও শ্রীমতীর ইচ্ছানুযায়ী খরচ হবে। না বেশি; না কম। তবে এত খাতির কেন? বাঁচিয়ে রাখার চেষ্টা কেন? আগুন ছাড়া আর কোনো প্রকৃত বন্ধু তাঁর নেই।

    উল কেনা হল। কিনতে হল। শ্রীমতীর আদেশ।

    এবার একটু কিছু খেলে হয়। রসমালাই? হোক। এই পাহাড়ি গোরুগুলোর দুধে গাধার দুধের গন্ধ। দ্যাশের গোরুর বাঁটের রং ছিল শিউলি ফুলের বোঁটার মতো। পাথরের বাটিতে জমানো লাল সরের পায়েস। রসমালাই এখানের? হউক। আর কী করণের আছে?

    সিঁড়ি দিয়ে উঠলেন রেস্তরাঁতে। বললেন, একপ্লেট রসমালাই নিয়া আসসো, আর বেশি চিনি দিয়া চা।

    এখানে চাইনিজ পাওয়া যায়। কী যে খায় ছ্যামড়াগুলান। খাওয়া-দাওয়া সব পাল্টে গেল। জামাকাপড়, নৈতিকতা, শুভ-অশুভ বোধের মতো।

    পাটশাক আর কাঁঠালের বিচির তরকারি? আহা! লোত লোত। জিভ দিয়া জল আসে। থানকুনি পাতা, পেঁপে, কাঁচকলার সুক্তানি। ভেটকি মাছের কাঁটাচচ্চড়ি। মৌরলা মাছ ভাজা—কুটুর-পুটুর। ভাপা ইলিশ। কাঁচালঙ্কা, কালোজিরা দিয়া তেল-কই। আহা! চিতল মাছের পেটি—ধনেপাতা আর কাঁচালঙ্কা দিয়া আর গাদার মুঠা—মুঠ মুঠ, য্যান মাংস! কচি পাঁঠার ঝোল! সরপুঁটি, সরষে বাটা দিয়া।

    না:, মুখটা জলে ভরে এল বসন্তবাবুর। আজকাল বাড়িতে চাওমিয়েন, চপসুই, পর্ক-চপ, হ্যাম, ব্যাকন হেইসবেরই চলন। ব্যাং শুয়ার না-খাইলে আইজকাল আর মডার্ন হওন যায় না। আর নিজে যখন প্রথম প্রথম কাউঠ্যার মাংস আনতেন হাতে কইর‌্যা—কী চিৎকার আর চেঁচামেচি। শ্রীমতী বলতেন, ঐতিহাসিক প্রস্তর যুগের লোক তিনি। আহা কাউঠ্যার চর্বি! কত্তদিন খান না। আর নিজেরা জামাই-পোলা লইয়া পা-ছড়াইয়া ব্যাঙের ঠ্যাং, শুয়ার খাইতাছ, তার বেলা? না, ব্যাং চালান যায়—সায়েবরা খায়।

    খাউকখাউকনিপাত যাউক।

    সারাটা দ্যাশ আজ বড়োই সায়েব-ভক্ত হইয়া গ্যাছে। সায়েবদের গু-ও ভালো। তাইলে আর চরকা কাইট্যা জেলে গিয়া সত্যাগ্রহ কইর‌্যা পড়াশুনায় ইস্তফা দিয়া তাগো তাড়াইলা ক্যান? সত্যই সেলুকস! কী বিচিত্র এই দ্যাশ!

    খেয়ে দেয়ে মুখ মুছে ভুরুক-সুরুক করে চায়ে চুমুক লাগালেন বসন্তবাবু! বাড়িতে জিভ পুড়াইয়া নি:শব্দে চিনি ছাড়া স্যাকারিন গোলা চা গিল্যা খাইতে হয়। শব্দ করণ অসভ্যতা। সায়েবরা শব্দ কইর‌্যা খায় না। বোঝলানি!

    বাইরে এসে ভাবলেন, একটুখানি হেঁটে যান। একপক্কর চা খাইয়া একচক্কর হণ্টন মারেন। লেকের চাইর-পাশের রাস্তা ধইর‌্যা—গবর্নরের বাসার আশপাশ। রাস্তাটা নির্জন।

    সন্ধের পর ফুটবল খেলে যখন বাঁশবনের রাস্তা দিয়ে গ্রামের বাড়িতে ফিরতেন তখনকার কথা মনে পড়ে।

    এদিকটায় বড়ো বড়ো গাছ। ভারী-ভারী ছায়াগুলান হুমড়ি খাইয়া পড়ছে। আলো। তাগো সরাইতে পারে না। বড়ো ভালো লাগে।

    শঙ্কামারীর শ্মশানের রাস্তায় হরিধ্বনি তুইল্যা শব লইয়া যাইত কারা য্যান। বলো হরি, হরি বোল। মুসলমান ছাওয়ালগুলান রংপুর শহরে দুধ বিক্রি কইর‌্যা শূন্য মাটির কলস বাজাইয়া কী মিষ্টি সুরের গান গাইতে গাইতে খোঁয়াড়ের পথ ধইর‌্যা তাগো বাসার পথে ফিরত।

    আঃ! কী নির্জন পথ। ঠাণ্ডা। বড়ো আরাম। সংসার নাই, অফিস নাই, ছাওয়াল-মাইয়া-জামাই কেউই নাই।

    বসন্তবাবুর বড্ড ঘুম পেয়ে যায়। চিরদিনের মতো ঘুমোতে ইচ্ছে করে এই শান্তির মধ্যে।

    সেই ঘুমের মধ্যে যদি সহস্র স্বার্থপর মুখ ঝুঁকে পড়ে তাঁর ঘুমন্ত চোখকে জাগতে বলে—যদি কেউ জিগগায়: কী করেন?

    বসন্তবাবু উত্তরে শুধু অস্ফুটে বলবেন, কিছুই করি না।

    কিছু করি না, কিছু করতেও চাই না: একটু ঘুমোতে চাই। ফুলমণির ডাকের মধ্যে, বসন্তবৌরির চমকে-ওঠা ঘুমপাড়ানি সুরের মধ্যে, বাঁশবনে হাওয়ার শব্দের মধ্যে, হাওয়ায় ওড়া সজনেফুলের মধ্যে, চোতরা পাতার কটুগন্ধে ভারী মন্থর পরিবেশের পরিচ্ছন্নতায় একটু ঘুমোতে চান বসন্তবাবু।

    হঠাৎ চোখ মেলে দেখেন পাইনের জঙ্গল ঘন হয়ে এসেছে।

    জঙ্গল গভীর, গভীরতর; ছায়াচ্ছন্ন। ওপরে হারামজাদি হলুদ চাঁদ। পায়ে বাত। বসন্তবাবু জঙ্গলের দিকে দৌড়ে যেতে চান—পালিয়ে যেতে চান, হারিয়ে যেতে চান সংসার থেকে জরাজীর্ণ ভবিষ্যৎহীন গার্হস্থ্যর এই ন্যক্কারজনক নোংরামি ও হল্লা-গুল্লা থেকে।

    বসন্তবাবু খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের দিকে এগোন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রত্যানীত – বুদ্ধদেব গুহ
    Next Article পাখসাট – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }