Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান

    দিলওয়ার হাসান এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    বেকারিতে হামলা

    বেকারিতে হামলা

    সেদিন আমাদের পেটে কোনো দানা-পানি ছিল না। বরং বলা ভাল, আমরা উপোস দিচ্ছিলাম। কিন্তু আমাদের ওই সর্বগ্রাসী ক্ষুধার জন্ম কোথায়? এ কথা তো ঠিক খাবার দাবারের অভাব আমাদের ছিল। কেমন করে খাবারের অভাব হলো? এর কারণ হচ্ছে এই যে, আমাদের হাতে কোনো মুদ্রা অর্থাৎ কোনো টাকা পয়সা ছিল না। এর কারণ হয়ত এই যে, আমাদের ভেতর কল্পনা শক্তির অভাব ছিল। না, আমাদের ক্ষুধার জন্য আমাদের কল্পনা শক্তির অভাবই সরাসরি দায়ী।

    ঈশ্বর, মার্ক্স আর জন লেনন সবাই মারা গেছেন। যে ভাবেই হোক আমরা ভীষণ ক্ষুধার্ত এখন; আর এ কারণে একটা অপরাধই করতে যাচ্ছি প্রায়। ক্ষুধার কারণে আমরা অপরাধ করতে যাচ্ছি না বরং অপরাধ-ই আমাদেরকে ক্ষুধার সঙ্গে ছুটতে বাধ্য করছে। ব্যাপারটা ভাল করে বুঝি না, তবে এর অস্তিত্ব আছে।

    “খারাপ হবে ব্যাপারটা,” খুব অল্প কথায় বলল আমার সঙ্গী আর তাকে আমি সমর্থন করলাম।

    গত দু’দিনে পানি ছাড়া আমরা আর কিছুই খাইনি। একবার কেবল সূর্যমুখীর একটা পাতা খেয়েছিলাম শুধু এটা বোঝার জন্য যে, জিনিসটা খেতে কেমন; কিন্তু ভালো লাগেনি বলে আর খাইনি।

    আর এ জন্যই রান্নাঘরের কাটাকুটিতে ব্যবহৃত হয় এ রকম একটা ছুরি নিয়ে বেকারিতে এসেছি। একটা শপিং অঞ্চলের কেন্দ্রস্থলে বেকারিটি অবস্থিত। এক টেকো-বুড়ো বেকারিটির মালিক যার বয়স ৫০ এর ওপরে এবং তিনি কমিউনিস্ট পার্টির সদস্য।

    ছুরি হাতে আমরা ধীরে ধীরে শপিং এলাকার ভিড়বাট্টার ভেতর হাঁটতে লাগলাম। আমার অনুভূতি তখন হাইনুন চলচ্চিত্রের মতোন। হাঁটার সময় রুটির সুঘ্রাণ তীব্র হচ্ছিল আমাদের কাছে। ওই ঘ্রাণ যত তীব্র হচ্ছিল আমাদের ভেতরকার অপরাধের ঝোঁকও তত গম্ভীর হচ্ছিল। আমরা উত্তেজিত ছিলাম এ কারণে যে, একই সঙ্গে আমরা বেকারি ও কমিউনিস্ট পার্টির একজন সদস্যকে হামলা করতে যাচ্ছি।

    সময়টা বিকেলের শেষ দিকে হওয়ায় বেকারিতে একজন মাত্র লোক ছিল। তবে দেখে রাগ ধরে এমন একজন বুড়ি ছিল সেখানে। তার হাতে ছিল একটা নোংরা শপিং ব্যাগ। তাকে ঘিরে ছিল বিশ্রি একটা গন্ধ। এই ধরনের কদর্য মহিলাদের কারণে অপরাধীদের পরিকল্পনা সবসময়ই বাধাগ্রস্ত হয়। অপরাধ নাটকে বিষয়গুলো এ ভাবেই কাজ করে। চোখের ইশারায় সঙ্গীকে এই বার্তা পাঠালাম যে, ওই বদখত মহিলা না যাওয়া পর্যন্ত আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হবে না। অতএব ছুরিটি লুকিয়ে রুটিক্রেতা হওয়ার ভান করলাম।

    জিনিসপত্র বাছাবাছি করতে গিয়ে বুড়ি অতিশয় বেশি সময় নিয়ে ফেলেছিল। দেখে শুনে মনে হচ্ছিল সে তার ট্রেতে ভাজা রুটি আর তরমুজের রুটি রাখার বদলে তিন আয়না লাগানো দেরাজঅলা লেখার ডেস্ক নির্বাচন করছে। তবে তার মানে এই নয় যে, ওগুলো কিনতে যাচ্ছে সে। কিংবা এমনও হতে পারে এটা তার ভাজারুটি আর তরমুজের রুটি সংক্রান্ত তত্ত্বের একটা দিক ছাড়া আর কিছুই নয়। অবশ্য এর একদম বিপরীত একটা কিছুও হতে পারে। আবার এমনও হতে পারে পরিস্থিতির সঙ্গে জুতসইভাবে খাপ খাওয়ানোর জন্য তার দীর্ঘ সময়ের প্রয়োজন।

    ওই তত্ত্বে তরমুজের রুটি তার অবস্থান হারাচ্ছিল। সে এমনভাবে তার মাথা ঝোকাল যেন সে ভাবছিল- এ রকম একটা জিনিস কেন আমি বেছে নেব? সবচেয়ে বড় কথা এটা খুব বেশি মিষ্টি।

    খানিকক্ষণ চিন্তা করে তরমুজের রুটি সে শেলভের নির্ধারিত জায়গায় রেখে দিল আর ট্রেতে তুলল বাঁকানো একটা ব্রেডরোল। একট নতুন তত্ত্বের জন্ম হলো। মেঘের মাঝখান থেকে বসন্তের রোদের আলো উপচে পড়ে সমুদ্রের ওপর ভাসমান বরফস্তূপকে গলিয়ে দিল খানিকটা।

    “এ কী জ্বালাতন?” নিচুস্বরে আমার সঙ্গী বলল, “এই বজ্জাত বুড়িটাকে দেই শেষ করে। তাকে যথাস্থানে রাখার জন্য একটুখানি ধাক্কা দিয়ে বলি, “থাম না রে বাপু। নট নড়ন চড়ন।”

    বেকারির মালিক ক্যাসেট প্লেয়ারে ভাগনারের সঙ্গীত শোনায় মগ্ন ছিলেন বলে এসব ব্যাপারে দৃষ্টি দিলেন না। আমার ঠিক বুঝে এল না ভাগনারের সঙ্গীত শ্রবণ কমিউনিস্ট পার্টির কোনো সদস্যের জন্য সঠিক কাজ কিনা।

    বুড়ি বাঁকানো ব্রেডরোল আর ভাজা রুটির দিকে বড় বড় করে তাকিয়ে রইল। মনে হলো ধাঁধায় পড়ে গেছে। ভাবল, “ব্যাপারটা অদ্ভুত আর অস্বাভাবিক। কোনোভাবেই বাঁকানো ব্রেড রোল আর ভাজা রুটি পাশাপাশি স্থান পেতে পারে না।” নির্ঘাত তার মনে হচ্ছে দুই ধরনের রুটির দুই ধরনের আদর্শ আছে। বুড়ির হাতে ধরা ট্রেটার ওপর রুটিটা ভাঙা রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাটের মতো ঠকঠক করে কাঁপছিল। রুটি নিশ্চয়ই সত্যি সত্যি কাঁপছিল না। কাজেই শেষমেষ ওই ঠনঠন করে কপার ব্যাপারটা নেহাতই আলংকারিক।

    “শালা মেরে ফেলবো বুড়িটাকে,” বলল আমার সঙ্গী। প্রচণ্ড খিদে, ভাগনারের সঙ্গীত আর বুড়িকে নিয়ে সৃষ্ট টেনশন পরিস্থিতিকে একেবারে যাচ্ছেতাই নাজুক করে তুলেছিল। কোনো কথা না বলে মাথা নাড়ালাম।

    বুড়িটা তখনও ট্রে হাতে ঘুরঘুর করছিল, যেন দস্তয়েভস্কি বর্ণিত নরকের ভেতর দিয়ে চলাফেরা করছে। মনে হচ্ছিল ভাজা রুটিটা একটা মঞ্চে দাঁড়িয়ে রোমের নাগরিকদের উদ্দেশে ভাষণ দিচ্ছে আর তাতে তারা দারুণ রকম মুগ্ধ। ওই ভাষণে এমনসব চমকার শব্দালংকার ব্যবহার করা হয়েছিল আর পরিবেশিত হয়েছিল এমন সুন্দর ভরাট, গমগমে আর স্নিগ্ধ গভীর কণ্ঠে যে, জনতা করতালিতে ফেটে পড়েছিল মুহুর্মুহু। ভাজা রুটির পরেই মঞ্চে আবির্ভূত হয়েছিল বাঁকানো ব্রেডরোল। ট্রাফিক সিগনালের ওপর একটা বক্তৃতা ঝাড়ল সে যা ছিল খুবই অসংলগ্ন। বলল, সিগনালের বাতি যখন সবুজ থাকে তখন যেসব গাড়ি বাঁয়ে মোড় নেয় তাদের সোজা যাওয়া উচিত, আর কোনো গাড়ি নেই এটা নিশ্চিত হওয়ার পর তাদের বামে যাওয়া। উচিত। রোমের নাগরিকগণ তার বক্তৃতা ঠিক বুঝতে পারল না, তবে ওটা খুব জটিল প্রকৃতির ছিল বলে প্রশংসা করল। ভাজা রুটির চেয়ে বাঁকানো ব্রেডরোল বেশি প্রশংসা পেয়েছিল বলে ভাজা রুটিকে তার শেলভের এর নির্দিষ্ট স্থানে ফিরিয়ে নিল বুড়ি। তখন বুড়ির ট্রেতে যে দুটি বাঁকানো ব্রেডরোল বসেছিল তারা ছিল সিম্পল পারফেকশনের ভাবমূর্তি। প্রবল সম্ভষ্টি বুকে নিয়ে বুড়ি বেকারি থেকে বেরিয়ে গেল।

    এবার আমাদের পালা।

    খুব আন্তরিকতা নিয়ে বেকারির মালিককে বললাম, “আমরা খুবই ক্ষুধার্ত,” ছুরিটা তখনও আমার পেছনে লুকান, “তবে আমাদের হাতে একটি পয়সাও নেই।”

    মাথা নাড়িয়ে বেকারির মালিক বললেন, “ও তাই নাকি?” আমরা দুজনেই একযোগে কাউন্টারের ওপর রাখা ফিঙ্গারনেইল ক্লিপারের দিকে তাকালাম। ক্লিপার জোড়া ছিল বেশ বড়সড়। সম্ভবত শকুনের নখ কাটার কাজে ব্যবহৃত হয়।

    বেকারির মালিক বললেন, “খিদে যখন লেগেছে রুটিফুটি কিছু খেয়ে নাও।

    “কিন্তু টাকা-পয়সা নেই যে।”

    বিরক্ত হয়ে বেকারির মালিক বললেন, “সে কথা তো বাপু শুনলাম-ই। পয়সা। টয়সা লাগবে না। মনে যা চায় তা ওখান থেকে নিয়ে খেয়ে ফেল।”

    সত্যি বলছেন? আমরা তো খারাপ একটা কিছু করতে যাচ্ছিলাম।

    “আরে সত্যি বলছি, ভেবো না।”

    “কিন্তু আমরা তো এমনি এমনি কিছু নিতে চাইনে।”

    “বলো কী হে,” বললেন বেকারির মালিক, “একটা কথা বলি শোন, যত খুশি রুটি তোমরা খেতে পার তবে শর্ত আছে। তোমাদের ঘাড়ে একটা অভিশাপ চাপাব। মানবে তো?”

    “অভিশাপ? বলছেন কী আপনি? সেটা আবার কী?”

    “অনুমান করা সহজ নয় হে ব্যাপারটা। বাসের সময়সূচির মতো নয়, বুঝলে। কিনা?”

    “দাঁড়ান এক মিনিট। আমি কিন্তু অভিশপ্ত হতে চাইনে,” বলল আমার সঙ্গী, “এসব বুজরুকি একদম পছন্দ নয় আমার। তার চেয়ে এখনই মেরে ফেলব আপনাকে।”

    “আরে থামো তো ছোকরা। মরবার কোনো ইচ্ছেই আমার নেই।”

    আমার সঙ্গী বলল, “সেটা ভাল। তবে কোনো মতেই অভিশপ্ত হতে চাইনে, এই বলে দিলাম।”

    আমি তখন বললাম, “আমাদের মধ্যে কিছু একটা বিনিময় হওয়া দরকার।”

    এরপর আর কোনো কথাটথা না বলে আমরা নেইল ক্লিপারের দিকে তাকিয়ে রইলাম।

    “আমার একটা প্রস্তাব আছে,” বেকারির মালিক বললেন, “তোমরা কি ভাগনারের সঙ্গীত পছন্দ করো?”

    “একদম না।” বললাম আমি। আমার সঙ্গী বলল, “আমিও না।”

    “বেশ ভাল কথা। ভাগনারকে পছন্দ করলেই কেবল বিনে পয়সায় রুটি পাবে।”

    মনে হলো আফ্রিকা মহাদেশের কোনো পাদ্রির মুখ থেকে কথাগুলো বেরিয়ে এল। তবে সঙ্গে সঙ্গে আমরা ওই প্রস্তাবে সাড়া দিলাম। না খেয়ে থাকার চেয়ে অভিশপ্ত হওয়া অন্তত ভাল।

    “ভাগনার আমার পছন্দ,” বললাম আমি।

    “আমারও,” বলল আমার সঙ্গী।

    অতএব বিস্তর রুটি ভক্ষণ করতে করতে আমরা ভাগনারের সঙ্গীত শ্রবণ করলাম।

    বেকারির মালিক রেকর্ডের কভার পড়তে পড়তে বললেন, ‘সঙ্গীতের ইতিহাসে ত্রিস্তান অ্যান্ড ইসোলদি একটা অনবদ্য সৃষ্টি। ১৮৫৯ সালে বেরোয় এটি। ভাগনারের শেষের দিককার কাজ বুঝতে হলে এটা শোনা অপরিহার্য।”

    আমাদের মুখের ভেতর রুটি ছিল বলে এ ব্যাপারে কোনো মন্তব্য করা সম্ভব হলো না আমাদের পক্ষে। আমরা শুধু খানিকটা বিড় বিড় করতে পারলাম।

    কর্নওয়ালের রাজার ছেলে ত্রিস্তানকে পাঠানো হয়েছিল তার চাচার বাগদত্তা রাজকুমারী ইসোলদির সঙ্গে সাক্ষাৎ করতে; কিন্তু জাহাজে ফেরার সময় ত্রিস্তান ইসোলদির প্রেমে পড়ে। চেলো আর ওবো’র দ্বৈত বাদনের মাধ্যমে সঙ্গীতটি শুরু হয়। থিমটি প্রেমিক-প্রেমিকা যুগলের ভালবাসার মোটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে।

    ঘন্টা দুয়েক পরে উভয় পক্ষেরই সন্তুষ্টি ঘটে। আমরা বিদেয় হই।

    “আগামীকাল টানহাউসার শুনব।” বেকারির মালিক বলেছিলেন আমাদেরকে।

    আমরা যখন নিজেদের ঘরে ফিরে এসেছিলাম। তখন আমাদের ভেতরকার শূন্যতা একেবারে অন্তর্হিত হয়েছিল আর কাজ করতে শুরু করেছিল কল্পনা করার শক্তি, যেন তারা কোনো ঢালু জায়গার দিকে গড়িয়ে যাচ্ছিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছোটগল্প – দিব্যেন্দু পালিত
    Next Article অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }