Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হেমন্ত বেলায় – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প826 Mins Read0
    ⤶ ⤷

    চন্দ্রভাগা যাত্রা

    সাধারণত আমার যাতায়াত যেখানে, সেখানে অন্য মানুষের পা পড়ে না। মানুষের, বিশেষ করে দলবদ্ধ মানুষের, ভালোলাগার সমস্ত জায়গাই আমি সভয়ে এড়িয়ে চলি। এড়িয়ে চলি মানুষকেও, কারণ মানুষ আমার কাছে হিংস্র বন্যপ্রাণীর চেয়েও অনেক বেশি ভয়াবহ।

    আমি ঘুরি, জঙ্গলে জঙ্গলে। এমন সব জায়গায় তো ঘুরি না যে, এসে সগর্বে বলতে পারি কাউকে, অমুক পীঠে গেছিলাম অথবা অমুক তীর্থে ঘুরে এলাম। আমার জঙ্গল-তীর্থের কোনো কৌলীন্য নেই। তাই চুপ করেই থাকি। জঙ্গলের কথা বলে আপনাদের বিরক্তির সঞ্চার করব না।

    আপনারা অনেকেই যেখানে যান, বা গেছেন সেরকমই একটি তীর্থর নাম করছি শুধু। যাঁরা যাননি বা জানেন না, তাঁদেরই জন্যে। যাঁরা জানেন এবং গেছেন, তাঁরা আমরা জ্ঞানের সামান্যতম ক্ষমা করবেন। জ্ঞান প্রদর্শনের জন্য কলম ধরিনি; ধরেছি আপনাদের সকলের সঙ্গে পথের ও প্রবাসের আনন্দ, সমানভাবে ভাগ করে নেওয়ার আশায়।

    কোনার্ক আপনাদের সকলেরই হয়তো দেখা। বেশিরভাগ ট্যুরিস্টদের কাছেই কোনার্ক শুধুমাত্র রতি-কলার সুন্দর অথবা বিকৃত একটি উদাহরণ। ওই আশ্চর্য, ঝাউবন-মর্মরিত, বালি-সিরসির, দূরের অনুপস্থিত সমুদ্রের উপস্থিতির আভাসে উদ্ভাসিত স্থবির অথচ চিরউড্ডীন জীবনের, যৌবনের জয়গানে মুখর ভারতীয় ভাস্কর্যর এই গরিমার গভীরতা তাঁদের অনেকেরই হয়তো চোখেই পড়ে না। গাঁয়ের যোগীকে চিরদিনই আমরা ভিক্ষা থেকে বঞ্চিতই করে থাকি। পরিচিত মহৎজনের মহত্ত্ব চোখে পড়ে না, প্রতিভাবান আত্মীয়র দোষগুলি সম্বন্ধেই চিরদিন সোচ্চার আমরা। এই ভারতীয় ঐতিহ্য ও ট্রাডিশন আজও সামনে চলেছে। তাই কোনার্কের মতো ভারতীয় গর্ব, গরিমা পায় বিদেশিদেরই প্রশংসার আঁচে। বড়োই হীনম্মন্য আমরা।

     

     

    যাইই হোক, কেউ কেউ বলেন কৃষ্ণপুত্র শাম্বা চন্দ্রভাগা নদীতে চান করে কুষ্ঠরোগ মুক্ত হয়েছিলেন যে শুধু তাইই নয়, ওই নদীর বুক থেকে যে সূর্যমূর্তি কুড়িয়ে পেয়েছিলেন, সেই মূর্তি নদীতীরে একটি মন্দির গড়ে তাতে প্রতিষ্ঠাও করেছিলেন। শাম্বর পরও, নবম শতাব্দীতে পুরন্দর কেশরী, কেশরী যুগের ত্রিশতম রাজাও চন্দ্রভাগার তীরে আর একটি সূর্যমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অর্কক্ষেত্রের মধ্যে এই চন্দ্রভাগাও পড়ে।

    বারোশো চল্লিশ থেকে বারোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে গঙ্গাযুগের রাজা নরসিংহদেব (লাঙুল নরসিংহদেব) এই মন্দির প্রতিষ্ঠা করেন সম্ভবত।

    আর আজ উনিশশো বিরাশি শ্রাবণ শেষের এক মেঘ-মেদুর দিনে যখন আমি চন্দ্রভাগা নদীর এককালীন খাতের পাশে এবং কোনার্ক থেকে দূরে সরে-আসা সমুদ্রের মুখোমুখি এসে দাঁড়ালাম এই হব-হব সন্ধ্যায়, তখন অনেক পুরোনো কথাই মনে পড়ে গেল।

    হঠাৎ এও মনে পড়ল যে, আপনি আপনাদের ট্যুরিজম-এর কাগজের জন্যে কিছু লেখার সনির্বন্ধ অনুরোধ করেছিলেন। মনে পড়ে যাওয়াতেই, আপনাদের খুশির যাত্রীদের একবার চন্দ্রভাগা যাত্রায় আসতে অনুরোধ করার কথাও মনে হল।

     

     

    কোনার্ক নিয়ে কখনো বড়ো কিছু, ভালোবাসার কিছু লিখব বলে ইচ্ছে আছে। কোনার্ক মানুষকে ভালোবাসতে শেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়, নিজের প্রিয় নারীদের ভালোবাসতে শেখায় এবং সবচেয়ে বড়োকথা প্রাণের রন্ধ্রে রন্ধ্রে প্রাণের পরশ ছোঁয়ায়। প্রাণের প্রাণ সূর্যদেবতার মন্দিরের চত্বরে দাঁড়িয়ে সূর্যস্নান করে শরীর, সমস্ত শীতার্ত সংস্কার ও জড়তা কাটিয়ে উঠে সৃষ্টির আদি থেকে সমুদ্র, ঝাউবনে, বালিয়াড়ির তপ্ত বালিতে যত উষ্ণতা পুঞ্জীভূত ছিল সমস্ত উষ্ণতা হঠাৎ একমুহূর্তে তার ধমনিতে কোনো অদৃশ্য সিরিঞ্জে ইনজেকটেড হল বলে বোধ করে।

    কোনার্ক-এর কথা এখন বলতে বসিনি। তাই চন্দ্রভাগা যাত্রার কথাতেই ফিরে আসি।

    পদ্ম-পুরাণে অর্কতীর্থের একটি বর্ণনা আছে। অর্ক তীর্থকেই চন্দ্রভাগা তীর্থ বলা হয় আজকাল। কারণ প্রাচীন অর্কতীর্থের অনেকখানিই আজ নিশ্চিহ্ন এবং বিস্মৃত। শাম্বাই তো ছিলেন খ্রিস্টপূর্ব উনিশশো শতাব্দীতে। তাহলে চন্দ্রভাগা নদী তারও অনেক আগে থেকে বইছিল এখানে। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তম দিনে এই নদীতে যদি কেউ চান করেন তাহলে তাঁর সব পাপ এবং অসুখ ধুয়ে যায় এবং সেরে যায়। আমরা শুনেছি যে, শাম্বর কুষ্ঠও সেরেছিল। তবে শাম্বও মাঘী শুক্লাপক্ষের সপ্তম দিনে চান করেছিলেন কীনা বলতে পারব না। আমাদের দেশে অনেকানেক পাপ ধোওয়া নদী ছিল বলেই মনে হয় পাপ ক্রমশ বেড়েই চলেছে। পাপ করো আর পাপ ধোও। সকলেই এক এক ডুবে পাপ সাফাই করছে এবং দ্বিগুণ উদ্যমে পাপ করে যাচ্ছে।

     

     

    চন্দ্রভাগা নদী একসময়ে খুব বড়োনদী ছিল, তা আগেই বলেছি। নদীর পারেই ছিল সূর্য মন্দির। তখনকার দিনে চন্দ্রভাগার তীরে এই অঞ্চলেই চিত্রোৎপলা নামে একটি বন্দর ছিল। আহা কী সুন্দর নাম! সেই সময় আমি থাকলে ওই চন্দ্রভাগার খেয়া নৌকোর মাঝি হতাম। হিউয়েন সাঙও নাকি ষষ্ঠ খ্রিস্টাব্দে এই বন্দরের বর্ণনা দিয়ে গেছেন। তবে চৈনিক উচ্চারণের কারণে অথবা ভুল শুনেছিলেন বলে উনি ‘চিত্রোৎপলাকে’ লিখেছিলেন ‘চে-লি-টালো’। যেকোনো চিনদেশীয় ‘চিত্রোৎপলা’ উচ্চারণ করতে পারলে, অবিলম্বে আমি তাকে আমার প্রিয়তম বন্ধুর স্ত্রী এবং একজোড়া যুবতী দুধেল গাভী উপহার দিতাম। হিউয়েন সাঙ পন্ডিত ব্যক্তি ছিলেন কিন্তু ‘চিত্রোৎপলের’ সঠিক উচ্চারণের পক্ষে যথেষ্ট পন্ডিত ছিলেন না। জেনে ভালো লাগে যে, পন্ডিতদেরও বাধাবিপত্তি থাকে।

    চন্দ্রভাগা যাত্রার আগের রাতে অর্থাৎ শুক্লাষষ্ঠীতে, দলে দলে যাত্রা করে লোক এসে এখানে। চন্দ্রভাগা এখন মজে গেছে। এখন শুধু একটি নীলদহ, জার্মান মেয়ের উজ্জ্বল নীল চোখের মণির মতো জ্বলজ্বল করে। ওইদিন বেশ বড়োমেলাও বসে বেলাভূমি জুড়ে। আগেকার দিনে ঈশানেশ্বর, দক্ষিণেশ্বর, ত্রিবেণীশ্বরের সঙ্গে সূর্য ও চাঁদের প্রক্সি দিতে আসতেন কোনার্ক-এর সূর্য মন্দিরের সূর্য ও চন্দ্রর মূর্তি দুটি, যে দুটি এখন পুরীর জগন্নাথ মন্দিরে রাখা আছে। সকলে মিলে যাত্রা করে চন্দ্রভাগা নদীতে আসতেন বলেই এই উৎসবের নাম চন্দ্রভাগা যাত্রা। দেবতাদের চান করানো হত, তারপর তীর্থযাত্রীরা চান করতেন।

     

     

    প্রচন্ড শীত থাকে তখন। তবুও খোলা সমুদ্র তীরে হু হু হাওয়ায় অগণিত তীর্থযাত্রীরা এবং আমার মতো পুণ্য অপ্রত্যাশী নিছক উৎসুক মানুষেরাও এসে ভিড় করেন। শেষরাতে যাত্রীরা চন্দ্রভাগা নদীতে বরফ-ঠাণ্ডা জলে চান করেন তারপর সূর্যোদয় দেখতে আসেন সমুদ্রের পারে। সাতরঙা সাতটি ঘোড়ায়-টানা রথে চড়ে সূর্যদেব যখন জল ছেড়ে ওঠেন তখন সকলে অবাক বিস্ময়ে চেয়ে থাকেন।

    পারলে এ বছরই, পুজোর পরের মাঘী শুক্লা সপ্তমীতে চন্দ্রভাগা যাত্রার যাত্রী হোন।

    যৌবনহীনা নারীর মতোই জলহীনা নদী চন্দ্রভাগার কাছে এই মুহূর্তে কেউই নেই। আসন্ন সন্ধ্যার সমুদ্রতীরেও কেউই নেই। দুর্যোগময় আবহাওয়া। আজ নৌকো বেরোয়নি একটিও। চন্ডাইয়া তার ভাইকে নিয়ে একটা মস্ত কোলবালিশের আকৃতির ‘কন্টেলা’ জাল নিয়ে ভাঙা-ঢেউয়ের সামনে পাততে পাততে দৌড়ে যাচ্ছে, যদি কিছু কুচো মাছ পায়। পেছনে পেছনে তার আট বছরের মেয়ে আর চার বছরের ছেলে। মাছ পেলে, তারা তো ছোটোজালে তুলে রাখবে। একজোড়া সমুদ্রচড়াই চিড়িক চিড়িক করে চমকে বেড়াচ্ছে ভেজাবালিতে। তাদের ব্যথাতুর ডাক বেলাভূমির বিষণ্ণতা তীব্রতর করছে।

    বাতিঘরে বাতি জ্বলে উঠল। আলো ঘুরবে এবার সারারাত। অন্ধকারের বুক চিরে দেখতে চাইবে সারারাত, পুরুষ যেমন নারীর নগ্নতা চিরে দেখতে চায় তার রহস্যটা কোথায়? কিন্তু সারারাত মিছিমিছি মাথা ঘুরে, মাথা খুঁড়ে মরবে—জানতে পারবে না কিছুই। নারীর রহস্য নারীই জানে, অন্ধকারের রহস্য অন্ধকার। লুকোনো থাকে বলেই তা প্রকাশিত হয় না। সবকিছু প্রকাশের নয়। প্রকাশিত হলে তা আনন্দের হয় না। এইটাই সত্যি। কিন্তু বাতিঘর, আদিম পুরুষের মতোই বোকা ও জেদি। তার সমস্ত জীবনীশক্তি নি:শোষিত হবে জেনেও তবুও সে হাল ছাড়ে না। আর হাল ছাড়ে না বলেই তো সে পুরুষ।

     

     

    মেরিন ড্রাইভ দিয়ে প্রচন্ড গতিতে সামুদ্রিক ঝড়ের মতো মার্সিডিস ট্রাক ছুটে গেল। চায়ের দোকানের ঝাঁপ আধখোলা। ছানা-পোড় আর ঠাণ্ডা ফুলুরি। ঘোলা -চা, প্রমত্ত সমুদ্রেরই রঙের মতো। খোলা-মন আশ্চর্য নির্জন, মলিন, বিষণ্ণ আজকের সন্ধে। কিন্তু এখানেই প্রাণ জাগবে, সূর্য, চন্দ্র, কৃষ্ণপুত্র শাম্ব, কেশরী যুগের রাজা পুরন্দর কেশরী, গঙ্গাযুগের লাঙুলা নরসিংহদেব, তাঁর প্রেমিকা শিশুপালগড়ের সুন্দরী রাজকুমারী মায়া দেবী সকলেই আসবেন মাঘী শুক্লা সপ্তমীর উৎসবে। আপনিও আসতে পারেন ইচ্ছে করলে। ঝাউবনের মর্মর ধ্বনির মাধ্যমে এই উৎসবের নিমন্ত্রণ পাঠালাম আপনাদের সব্বাইকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ
    Next Article হাজারদুয়ারি – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }