Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হেমন্ত বেলায় – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প826 Mins Read0
    ⤶ ⤷

    উনত্রিশে জুন এবং সন্তোষ

    এটা কী গাছ জানিস?

    —গাছ গাছই। অত নামধাম জেনে দরকার কী?

    —তবু, এতবড়ো গাছটা মাঠজুড়ে দাঁড়িয়ে আছে ব্রহ্মদৈত্যর মতো, তার নামটাও জানতে ইচ্ছে করে না?

    —গাছের নাম জানলে কি পেট ভরবে আমার? ওইসব বিলাসিতা আপনাদের মতো বাবুদেরই মানায়। গাছ গাছই, পাখি পাখিই, এর চেয়ে বেশি জানার দরকার কী?

    —তুই সত্যি সত্যিই একটা গন্ডমূর্খ সন্তোষ। নিজের নামটাও সই করতে পারিস না।

    নিজের পেটের ডান দিকে হাতটা ঠেকিয়েই বলল, এই মরেছে! আবার ব্যথাটা চাগার দিল গো। বেশ ছিলাম ক-টা দিন।

    —তুই তো সিউড়িতে গেছিলি।

    —সিউড়িতে তো যাইনি। কী য্যান জায়গার নাম? সিয়ান নাকি সউনো।

    —পল্টুবাবুটি কে?

     

     

    —সি কী? আপনারে তো দেশ থিকি বার করি দিবে। পিসিডেন্টের নামটি পর্যন্ত জানোনি?

    —কীসের পিসিডেন্ট?

    —আরে! ভারতের রাষ্ট্রপতি। দিল্লিতে থাকে গো। রাইসিনা পাহাড়ে। মদনবাবুর বাড়িতে টিভিতে দেখেছিলাম।

    —কী দেখেছিলি?

    —সে মেলা লোক! ব্যাটাছেলে মেয়েছেলে সব হাতে প্ল্যাকার্ড নিয়ে পল্টুবাবুর বাড়ির দিকে যাচ্ছিল যে গো? তবে পিসিডেন্টের বাড়ি বলে কথা। যাব বললিই কি যাওয়া যায়? পুলিশ আইটকে দিল।

    —তুই বড়ো আজেবাজে কথা বলিস। হচ্ছিল তোর পেটব্যথার কথা সিয়ানের হাসপাতালে গেছিলি, তা দিলি সব গোলমাল করে।

    —আ আ বাবুগো ইবারে মরেই যাব।

     

     

    —তা সিয়ানের ডাক্তার কী বলল?

    বলল, সিউড়ি যেতে। সেথায় গিয়ে বড়ো ডাক্তার দেকাতে, পেটের ছবি তুলতে, আরও কীসব পরীক্ষানিরীক্ষা করতে সে। সব অনেক টাকার ব্যাপার বাবু। সিউড়ি যাতায়াতের বাসভাড়াই জোটাতে প্রাণ যায় তার ওপর আবার অতসব হ্যাপা।

    তা টেস্ট না করালে চিকিৎসাটা হবে কী করে। ডাক্তার যদি বুঝতেই না পারে আসলে কী হয়েছে তবে চিকিৎসাটা করবে কী করে।

    —তার আমি কী করব।

    —তাহলে পেটে হাত দিয়ে শুয়ে থাক। আর কী করবি।

    —তোমার কাছ থেকে তো বার বার চাওয়া যায় না। গতবারও দিছিলে এক কাঁড়ি টাকা। চিঠিও নিকে দেছিলে ডাক্তারকে তা সিউড়ি যাওয়া-আসাই সার হল। ডাক্তার বললে পঁচিশ হাজার খরচ আছে। পেট অপারেশন করতে হবে। তা অত টাকা তো তুমি দিলে না। আমিই-বা পাই কোত্থেকে। পেটের মদ্দি যা আছে তা থাক। শুধু ব্যথাটা উঠলে আর সহ্য করতে পারি না। মনে হয় বাসের নীচে লাফিয়ে পড়ি। কিন্তু বউটার কী হবে? আর ছোটোছেলেটার? ছোটোটার যে মাত্র আট-ন বছর বয়স।

     

     

    বড়োটা কি এখনও তোর শালার কাছে ছুতোরের কাজ শিখছে? আসে তো মাঝেমধ্যে?

    —তা আসে।

    —রোজগার কেমন করে?

    এখনও তো মামার জোগানদার। অ্যাপেনটিসি করতেছে। নিজে একা কাজ করতে শুরু করেনি এখনও। কবে পারবে তা তো জানি না। তবে মামার বাড়িতেই থাকে, দু-বেলা খেতেও পায়। তার পেটটা ভরে এইটাই শান্তি।

    —পেটের ব্যথা নিয়ে সাইকেলটা টেনে নিয়ে যেতে তোর কষ্ট হলে আমাকে দে। আমিই নিয়ে যাচ্ছি।

    —না। একটু পরেই বিশ্বভারতীর গেটের বাইরে গিয়ে সাইকেলে চড়ে বসব।

    —আজ আমার ওখানে খাবি না?

    —না। বাপিদা যে বলল, আজকে আমার ভাতের চাল নেয়নি। আপনি নাকি বলেননি। কাল থেকে নেবে বলেছে।

     

     

    আমি চুপ করে রইলাম। কথাটায় যাদের মন ছোটো হয় তারা সবাই ছোটোলোক। সে গরিবই হোক কী বড়োলোক। নইলে মালিকের পয়সাতে খাওয়াবে একটি গরিব মানুষকে, তাও একবেলা, তাতেও এত কার্পণ্য?

    মনটা খারাপ হয়ে গেল।

    বিশ্বভারতীর কম্পাউণ্ড থেকে বেরোতে সন্তোষকে বললাম, গাছটার দিকে আর এক বার তাকিয়ে দ্যাখ। এই গাছও না চিনলে তোকে শান্তিনিকেতনে থাকতে দেবে না।

    —কে?

    —বিশ্বভারতীর কর্তৃপক্ষ।

    —ফু:। ছাড়ুন তো ওনাদের কথা! এত বছর ধরে নদীর প্রায় ওপরেই মাটির ঘর বানিয়ে আছি। প্রতিবছরই ঘর পড়ে যাওয়ার অবস্থা হয়, তা ছাড়া এবারে যা বৃষ্টি তা এতদিন পরে ওরা জরিপ করে বার করলেন যে, ওই জমিও, মানে খোয়াইও ওঁদেরই সম্পত্তি। আমাদের তাড়িয়ে দেবেন বলছেন।

     

     

    —গাছটার নাম ছাতিম। ওই গাছের নীচেই রবিঠাকুরের দাদু পালকি থামিয়েছিলেন এক গরমের দুপুরে। সেই গাছের জন্যেই শান্তিনিকেতনের জন্ম বুঝলি!

    —বুঝলাম না, তবে জানতি পেলাম।

    —গাছ চিনতে হয় গাছের পাতা দেখে।

    —অ। আর মানুষ কী করে চিনতে হয়? মানুষ চেনার ওরকম কোনো সোজা উপায় আছে?

    আমি হেসে বললাম, না। তবে মানুষের রকম মাত্র দুই।

    —কীরকম?

    —ভালো মানুষ আর খারাপ মানুষ।

    —বা:। এই কথাটি বেশ বলেছেন বাবু।

     

     

    দুই

    বাইরে বেরিয়ে আমি বললাম, কাল ভোরে আসবি তো?

    —আসব বই কী। বাপিদা তো আগেই দরজা খুলে রাখে। আপনার পা টেপা শুরু করে দেব। বাপিদা চা দেবে আপনাকে পরে। আপনার চা খাওয়ার পর আমরাও চা খাব।

    অনলাইনে বেস্টসেলিং বই কিনুন

    —কাল চায়ের সঙ্গে কী খাবি?

    —ওই।

    —ওই মানে কী?

    —ওই মানে মুড়ি। বাপিদা তো চায়ের সঙ্গে ওই দেয়।

    —না। কাল জিলিপি আর শিঙাড়া খাস।

     

     

    —কেন?

    —কালকে আমার জন্মদিন।

    —তাই? তাহলে আপনার জন্যে তাল নিয়ে আসব দুটি। বাপিদাকে বলব তালের বড়া ভেজে দেবে।

    —তুইও খাবি তো?

    —খাব বই কী। আপনি তো উপলক্ষ্য। ইকানে খাইদ্য খাদকের বড়োই অভাব। একটা উপলক্ষ্য হলেই ভালো-মন্দ কিছু খাওয়া যায়।

    —কাল তো আবার মাসের চোদ্দো তারিখ। তাহলে আপনার জন্মদিন চোদ্দোই আষাঢ়?

    অনলাইনে বেস্টসেলিং বই কিনুন

    —হ্যাঁ। তাই তো জানি। ইংরেজিতে উনত্রিশে জুন।

     

     

    —বড়ো বড়ো বাবুদের জন্মদিনে যে অনেক মানুষ আসে। খাওয়াদাওয়া, ফুলমালার পাহাড় জমে যায়, তা আপনার জন্মদিনে ওইসব কিছু হবেনি?

    —না। আমার জন্মদিনে বাপি, তার বউ আলো, বাচ্চা মেয়েটা আর তুই খাবি আমার সঙ্গে। কী খাবি তাই বল।

    —সকালে তো বললেন জিলিপি-শিঙাড়া খাব। আবার কী খাব?

    —মাংস খাবি?

    —মাংস। কত বছর হয়ে গেছে চোখেই দেখিনি। তিন বছর আগে আমার বড়োশালার বড়োমেয়ের বিয়েতে খাইয়েছিল। আহা! স্বাদ এখনও লেগে আছে মুখে। ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ঝাল ঝাল করে রেঁধেছিল মিনু বউদি। আধসের চালের ভাত আমি একাই খেয়েছিলাম।

    —কাল তোর জন্যে কতখানি চাল নেবে তা বাপিকে বলে দিস আগে থেকে।

     

     

    —বাপি রান্নাটা খুব ভালো করে। এখন মাংসর কেজি কত করে?

    —ঠিক জানি না। কলকাতাতে আমি তো বাজারে যাই না। এখানে এলেই বরং যাই মাঝে মাঝে। শ্যামবাটীর বাজার থেকে ছোটোমাছ কিনি, কখনো-সখনো মাছের মুড়ো, মুড়িঘণ্ট খাবার জন্যে। ওলকচু। কচুর শাক। এইসব যা কলকাতাতে খেতে পাই না।

    আমরা তো মাত্র এই ক-জন লোক খাব। কত মাংস আনবি?

    —যত বলবেন। কোথা থেকে আনব? উৎপলের দোকান থেকে?

    তারপরই বলল, আমি আনব কেন? বাপিদা আনবে না?

    —না। তুই-ই আনবি।

    তারপর বললাম, বাপি খুবই কাজের ছেলে। কিন্তু হলে কী হয়?

     

     

    —কী হয়?

    —চোর। এই দেশের অফিসার, কেরানি, যারাই কাজের লোক তারা অধিকাংশ চোর।

    —চোর?

    —হ্যাঁ। মন্ত্রী-সান্ত্রিরাও চোর। কেউ কোটি কোটি টাকা চুরি করে মন্ত্রীদের মতো, আর কেউ বাপির মতো দশ-কুড়ি টাকা। গুণী অথচ চোর নয়, এমন মানুষ খুব কমই খুঁজে পাবি এখানে। চোরেদের রাজত্ব না থাকলে এ দেশ সোনার দেশ হয়ে যেতে পারত।

    —আমি তাইলে যাই বাবু। বউটা বসে থাকবে না-খেয়ে। ছোটোছেলেটার আবার মিরগি রোগ। বাড়ি থেকে বাইরে গেলেই ভয় হয়। পথে-ঘাটে কখন যে তাকে মিরগিতে পায়। চিন্তা হয়।

    —তাহলে আমি এগোলাম।

     

     

    —হেঁটেই যাবেন, একটা রিকশা নিয়ে নেন না কেন?

    —কলকাতাতে গাড়ি চড়ে চড়েই তো শরীরটার সর্বনাশ হয়েছে! এখানে এলেই যা হাঁটাহাঁটি হয়। তুই এগো। আমিও যাই।

    তিন

    সন্তোষটা বড়োই গরিব। আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে শহরে মানুষেরা গরিবির কিছু জানি না। ‘গরিবি হঠাও’ কথাটা রাজা-রানির বৈভবে দিন কাটানো এ দেশীয় অনেক নেতার মুখে ভোট বাগাবার মন্ত্র হিসেবে উচ্চারিত হতে শুনি। মোটরকেড নিয়ে তাদের ভেঁপু বাজানো যাতায়াত শুনতে পাই। ভন্ডামির পরম পরাকাষ্ঠা দেখি চতুর্দিকে, কিন্তু এ দেশের গরিবদের কথা নির্বাচনের আগে ছাড়া কোনো নেতাই বিশেষ ভাবেন না। গুণীজ্ঞানীরা তাঁদের খেতাব, পুরস্কার ইত্যাদি বাগাবার জন্যে নিরন্তর হরকত করে যান, চোখের সামনে দেখতে পাই। সব নেতারাই বলেন যে, ‘আইন আইনের পথে চলবে’। কিন্তু আইন যে কোন পথে চলছে তা আমরা প্রতিদিনই নানা মিডিয়াতে চোখ রাখলেই দেখতে পাই। ওঁরা বোধ হয় ‘বন্দেমাতরম’-এর প্রণেতা বঙ্কিমচন্দ্রের সেই উক্তির কথা জানেন না। অনেকেই পড়েনওনি। আজকালকার নেতা-নেত্রীদের সঙ্গে পড়াশোনার বিশেষ সম্পর্ক নেই। অতিসামান্যজনই যা পড়া করেছেন অথবা করেন। ডিগ্রি আর শিক্ষা এককথা নয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমবাবু লিখেছিলেন, ‘‘আইন! সে তো তামাশামাত্র। বড়োলোকেরাই পয়সা খরচ করিয়া সে তামাশা দেখিতে পারে।’’ বঙ্কিমবাবুর সময়ে এই বাক্যটি যতখানি সত্যি ছিল, আজকের দিনে তা, তার চেয়েও বেশি সত্যি। তবু সেই সময়ে ডাক্তার বা অধ্যাপকেরা অন্যরকম ছিলেন। আজকে যেদিকে দু-চোখ যায় সবদিকেই একই ছবি। দেশ ও কাল নিয়ে যত কম ভাবা যায় ততই ভালো বোধ হয়।

    রাতে বাপি কলাইয়ের ডাল, ঝিঙে পোস্ত এবং নারকোলের বড়া রেঁধেছিল। রাতে কলকাতাতে সাধারণত একটা সুপ আর দুটি টোস্ট খাই। এইরকম খাওয়াতে অভ্যস্ত নই। খাওয়ার পরিমাণও বেশি হয়ে গেছে। তাই ঘুম আসছিল না। বাগানের দিকে চেয়ে জানলার সামনে বসে আছি। অমরকণ্টকের পথের অচানকমারের জঙ্গল থেকে লি বাঁশের চারা এনে লাগিয়েছিলাম বাগানের দেওয়াল ঘেঁষে। কয়েক বছরের মধ্যেই গাছগুলো বেড়ে যেন একটি ঝাড়ের আকার ধারণ করেছে। বাতাবি লেবু ও গন্ধরাজ লেবুর ফুলের গন্ধ ভাসছে হাওয়াতে। ব্যাং ডাকছে অবিরাম। রাতে আরও বৃষ্টি হবে। বসন্তি গাছের ডালে ডালে জোনাকির ঝাঁক। ভারি সুন্দর এক আবহ যা শুধু আমার দেশেই সম্ভব। মোহাবিষ্ট হয়ে বসে আছি, যতই বয়স বাড়ছে ততই গাছ-পাতা ও পাখপাখালির প্রতি ভালোবাসাটা গভীরতর হচ্ছে। এলোমেলো হাওয়াতে বৃষ্টির গন্ধ আকুল করছে।

    এমন সময়ে হঠাৎই সন্তোষের বাড়ির কথা মনে হল। আরও বৃষ্টি হলে ওর মাটির বাড়ি ধসে যেতে পারে। ভাবনাটা মনে আসতেই আবেশ ছিঁড়ে গেল। গত বছর ওর বাড়ি মেরামতের জন্য কিছু টাকা দিয়েছিলাম। এই বর্ষাতে এবং শীতেও চাটাই-এর ওপরে শোয়। বউকে নিয়ে তাই সোনাঝুরি কাঠের একটি খাট ওকে বানিয়ে দিয়েছিলাম। সোনাঝুরির ফুলের শোভা দেখি আমরা কিন্তু সোনাঝুরি কাঠও যে খুব কাজের জানা ছিল না। সন্তোষের পেটের ব্যথার চিকিৎসার জন্যে যতটুকু পারি করেছিলাম। কিন্তু তাতে তার ব্যামোর নিরসন হয়নি। যতটুকু করেছিলাম তারজন্যে কোনো শ্লাঘা নেই, আমার বরং লজ্জা আছে আরও কিছু করতে পারিনি বলে। সবসময়েই লজ্জিত থাকি। সন্তোষের দায় আমার একার নয় যে, তা আমি জানি। তবুও আমি যতটুকু করতে পারি ততটুকু করি এবং আরও করতে চাই।

    চার

    একসময়ে ভোর হল। আজ আমার জন্মদিন। মোবাইলে আমার মেয়ে ফোন করে আমাকে বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস বাবা। স্ত্রী চলে গেছেন প্রায় দু-বছর, তিনি আর কোনোদিন জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না।

    একদিন বাড়িতে ডিমের ঝোল রান্না করেছিল বাপি। সন্তোষ সকালে একটু বাগানের কাজ করে খেয়ে চলে যায়। একদিন সুবর্ণরেখাতে গেছিলাম—বাড়ি ফিরছি, পথে সন্তোষের সঙ্গে দেখা। সাইকেলের হ্যাণ্ডেলে পলিথিনের প্যাকেটে একটা রান্না করা ডিম আর একটু ডিমের ঝোল নিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে শুনলাম যে, ওর ছোটোছেলে ডিম খেতে খুব ভালোবাসে। তাই সন্তোষ নিজের ভাগের ডিমটি না খেয়ে ওটা বাড়িতে নিয়ে যাচ্ছে ছোটোছেলের জন্যে। গরিব বাবা ছেলেকে ডিম কিনে দিতে না পারার দুঃখটা ভোলার জন্য নিজের ভাগের ডিমটি নিয়ে গিয়ে তাকে খাওয়াবে।

    সকাল হয়ে গেছে অনেকক্ষণ, অথচ আজ সন্তোষ এল না। কী ব্যাপার! ও তো জানে আজ আমার জন্মদিন। সকালে শিঙাড়া-জিলিপি খাবে, তারপরে দুপুরে মাংস-ভাত। কোনোদিন এত দেরি করে না। আজ কী হল তার?

    বাপি চা করেছিল। বিস্কিট দিয়েই চা খেলাম। সন্তোষ না আসতে শিঙারা-জিলিপি আর আনলাম না। বাপি পরোটা আর ঝাল ঝাল আলুর চচ্চড়ি করে দিল আমার জন্যে। বেলা দশটা নাগাদ সন্তোষ এল। একেবারে পাথর।

    বললাম, কী রে? কেমন আক্কেল তোর?

    —কচুর শাক তুলতে দেরি হয়ে গেল বাবু।

    তারপর বলল, ছেলেটা বাড়ির লাগোয়া ডোবাতে ছিপ দিয়ে আপনার জন্মদিনের জন্যে পুঁটিমাছ ধরছিল। আমি গেছি কচুর শাক তুলতে, বউ গেছে গাঙ্গুলি বাড়িতে কাজে, আর ছেলেটা মিরগির অ্যাটাকে জলের মধ্যে পড়ে গেছিল। আমি যখন শাক নিয়ে ফিরলাম, দেখি ডোবার তলায় পড়ে আছে। জল খেয়ে পেট ঢোল।

    তারপরই একটা আর্ত চিৎকারের সঙ্গে বলল, আপনাকে পুঁটিমাছ খাওয়াতে পারলাম না বাবু।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ
    Next Article হাজারদুয়ারি – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }