Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হেমন্ত বেলায় – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প826 Mins Read0
    ⤶ ⤷

    অন্যরকম

    সুমিত্রা ফোন করেছিল।

    বলল, নির্মলদা, অলকাদি এসেছে।

    কবে?

    আসলে অলকার নামটাও যেন নির্মলের স্মৃতির অন্ধকার লফট খুঁজে খুবই কষ্ট করে বের করতে হল, কারণ সেখানে এখন অনেকই ঝুল, ধুলো-ময়লা এবং পুরোনো সবকিছুকে নির্মমভাবে কুচিয়ে-কাটা নেংটি ইঁদুরের ভিড়।

    অন্যমনস্কতা কাটিয়ে উঠে, বলল, কোথায় আছে ও এখন?

    সুমিত্রা বলল, মিডেক্স-এ।

    কিছু বলতে যাচ্ছিল। কিন্তু সুমিত্রা আমাকে থামিয়ে দিয়ে বলল, অলকাদি একটু দোকানে বেরিয়েছে। ফিরে এলেই ও আপনাকে ফোন করবে, আপনি সকালে আছেন তো? না বেরিয়ে যাবেন?

    আছি। রাত সাতটার আগে বেরোব না।

     

     

    সুমিত্রা বলল, ঠিক আছে। রাখছি তাহলে। অলকাদি খবরটা আপনাকে দিতে বলেছিল তাই-ই…। ছাড়ছি।

    আচ্ছা। বলে ফোন ছেড়ে দিল নির্মল।

    ফোন ছেড়ে দেবার পরই ওর দুপুরের খাওয়ার সময় হল। আজকাল বাড়ি থেকেই খাবার নিয়ে আসে। নির্মল মিত্তির আর আগের নির্মল মিত্তির নেই। ডায়াবেটিস হয়েছে। গতবছর হৃদয়ঘটিত গোলমালে মাস দুয়েক নার্সিং হোমে শুয়েও ছিল। কুড়িবছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে। মেয়ের বয়স আঠারো হল। কপালের দু-পাশের চুল পাকা। ওঠেনি যে এখনও এই-ই যথেষ্ট। এখন প্রতিরবিবার সকালে রিলিজিয়াসলি থলে-হাতে বাজারে যায়। শনি-রবি দু-দিনই সস্ত্রীক। বসবার ঘরে স্ত্রীর সঙ্গে বসে আদর্শ স্বামীর মতো গাঁক-গাঁক আজওয়াজ আর ঝুম-ঝাম গানের সিনেমা দেখে টি-ভি তে। এই নির্মল মিত্তির আগের নির্মল মিত্তিরকে চেনে না। আজ আর চেষ্টা করেও চিনতে পারে না। কোনো মিলই নেই পঞ্চাশ শতকের মানুষটার সঙ্গে এই মানুষটার। না চেহারার, না মানসিকতার, না অবস্থার। কোনো কিছুই আর আগের মতো নেই। তাই হঠাৎ এতদিন পর অলকার নামটা শুনে প্রথমে তাকে চিনতে পর্যন্ত পারেনি।

    খাওয়ার পর ডাক্তারের নির্দেশে অফিসের ঘরের ইজিচেয়ারে আধঘণ্টা শুয়ে থাকতে হয়। না শুলে বুকে ব্যথা করে। তখন ফোন ধরা মানা, কারও সঙ্গে দেখা করাও মানা। বেশির ভাগ দিনই আধখানা ক্যাম্পোজ খেয়ে ঘুমিয়ে পড়ে। আধঘণ্টা বিশ্রামও কাজ দেয়। বিকেলে কাজ করতে অত ক্লান্ত লাগে না। কিন্তু আজ আর ক্যাম্পোজ খেল না। মনে মনে অনেক দিনের মাঠ অনেক বছরের ফেলে-আসা পাহাড়-নদী মাড়িয়ে ফিরে এলো পঞ্চাশের ক-টি বছরে।

     

     

    সত্যি! কী বোকাই ছিল। বোকা এখনও আছে এবং যেদিন চিতায় পুড়ে ছাই হয়ে যাবে সেদিনও বোকাই যে থাকবে একথাও নির্মল জানে। বোকারা চিরদিন বোকাই থাকে বোকামি শুধু কমে হয়তো সামান্য মাত্রায়, বয়সের সঙ্গে সঙ্গে, চালাকদের যেমন চালাকি বাড়ে ক্রমান্বয়ে।

    অলকার বাবা, ব্যানার্জিজেঠু অদ্ভুত মানুষ ছিলেন। নির্মলের বাবার অফিসের ডাকসাইটে এবং অনেক বড়ো ওপরওয়ালা। কিন্তু নির্মলের বাবাকে তিনি খুবই স্নেহ করতেন। মানুষটি ছিলেন ছোট্টখাটো। কিন্তু পুরো সাহেব। ডায়নামিক। নির্মলের জীবনে, এমন ফোর-ডাইমেনশানাল মানুষ আর সে একজনও দেখেনি। তাঁর যে কোনো কথারই কম করে চার রকম মানে হতই। যাঁকে বলা হত সে কথা, তিনি একরকম মানে বুঝতেন, এবং অন্যরা অন্যরকম। যাঁর যেমন বুদ্ধি তিনি তেমন বুঝতেন। এমন হিরের মতো কথা চমকাতে খুব কম লোকই জানতেন। নির্মল নিজে খুব বোকা ছিল, তাই কম বুঝত এবং কখনো কখনো আদৌ বুঝত না। ওঁর কথা নির্মলের মাথার ওপর দিয়ে বাম্পার বল-এর মতো বেরিয়ে যেত। ভাগ্যিস যেত!

    অলকা, ব্যানার্জিজেঠুর ছোটো মেয়ে ছিল। ওরা দু-বোন। অলকার দিদি ছিল বলাকা। নির্মলের চেয়ে বছর দুয়েকের বড়ো। দু-বোনই কনভেন্টে পড়া। নির্মল অতিসাদামাটা এক অকুলীন বাংলা-স্কুলে লেখাপড়া শিখেছিল। যদিও অবশ্য অনেক পরে একটি কুলীন সাদা-চামড়া মিশনারিদের কলেজে পড়ে নির্মলের নির্ভেজাল অপ্রতিভ বাঙালিয়ানা সামান্য একটু পালিশ পেয়েছিল। সেটা নির্মলের প্রকৃত ভালো করেছিল কি খারাপ, তা অন্যরাই জানেন। আর যখন-তখন নির্মলের ইংরিজি উচ্চারণের খুঁত ধরত ওরা দু-বোন। অক্সেনিয়ান উচ্চারণে ইংরিজি বলতে না পারলে একজন মানুষের মনুষ্যত্বই প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়ায়! অলকা ছিল নির্মলের চেয়ে বছর দুয়েকের ছোটো। ওরা ওকে খ্যাপাত, নির্মলকে নিয়ে রসিকতা করত; কিন্তু কোনো দুর্বোধ্য কারণে খুব পছন্দও করত। তাতে নির্মলের কোনো কৃতিত্ব ছিলো না। ওদের স্বাভাবিক ভালত্ব ও মহত্বেই বোধ হয় ওরা তাকে পছন্দ করত। যাই-ই হোক, মেয়েরা যে কেন কী করে, তা তখনও বুঝত না নির্মল। এখনও যে পুরোপুরি বোঝে এমনও নয়।

     

     

    লোকে বলত, নির্মলের চেহারাটা তখন ভালোই ছিল। ভালো গান গাইত তখন ; কবিতা লিখত, খুব মজার গল্প করতে পারত, শিকারও করত। মেয়েদের কাছে পুরুষের কোন কোন গুণ কতখানি প্রিয় তা নিয়ে কখনো মাথা ঘামায়নি যদিও। কিন্তু জেনে ওর ভালো লাগত এক অনাবিল ছেলেমানুষি ভালোলাগা যে, মেয়েরা ওকে সাধারণত পছন্দ করে। ওরা দু-বোনও করত।

    একবার গারো পাহাড়ে শিকারে গেল ওরা সকলে মিলে। গারো হিলসের রাজধানী তুরাতে গিয়ে পৌঁছোল তিনটি জিপে করে এক এপ্রিলের শেষে। গৌহাটি থেকে। কেন্দ্রীয় সরকারের মস্ত অফিসার ব্যানার্জিসাহেবের জন্যে সার্কিট হাউস রিজার্ভড ছিল। এবং অন্য একটি ডাকবাংলোও। প্রত্যেক সফল ভারসাম্যসম্পন্ন মানুষেরও কিছু কিছু ইডিওসীনক্রেসী থাকেই। ব্যানার্জিজেঠু নির্মলের বাবার ওপরওয়ালা। ভদ্রলোকের প্রেম সম্বন্ধে খুব ভীতি ছিল। এবং ওঁর জাত-পাতের বিচারও ছিল। অত শিক্ষিত মানুষের মধ্যে ওই দৈন্য নির্মলের প্রত্যাশার ছিল না।

    বলাকা তখন একটি দক্ষিণ-ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম করছিল। সে খবর ব্যানার্জি সাহেবের অগোচর ছিল না। এবং সে কারণেই পাছে অলকাও ওই সাংঘাতিক ছোঁয়াচে অসুখের কবলিত হয় সেই ভয়ে ব্যানার্জিসাহেবের সাবধানতার অন্ত ছিল না।

     

     

    ওঁরা সকলেই উঠলেন সার্কিট হাউসে। নির্মলের বাবা পর্যন্ত। শুধু নির্মলকে ওঁদের অন্যান্য অধস্তন কর্মচারীদের সঙ্গে ডাকবাংলোতে যেতে বলা হল। কিন্তু দু-বেলা খেতে আসতে হবে সার্কিট হাউসেই।

    প্রথম রাতেই কালবৈশাখী ঝড়-বৃষ্টি নামল। ঘন ঘন বাজ পড়ার শব্দের পর এবং ঝড়ের পর বৃষ্টি থামল।

    রাতের খাওয়া-দাওয়ার পর গারো পাহাড়ের রাজধানী তুরা শহরের সার্কিট হাউসের চওড়া বারান্দাতে ওরা বসেছিল। অলকা পীড়াপীড়ি করতে লাগল ওকে, নিমুদা একটা গান গাও। প্লীজ।

    অনুরোধ শিরোধার্য করে ঝরঝরানি বৃষ্টির মধ্যে গারো পাহাড়ের বাঁশ আর হরজাই জঙ্গল আর মাটির সোঁদা গন্ধের মধ্যে বসে নির্মল গান গাইছিল। একটার পর একটা। দুটি গানের কথা, আশ্চর্য! আজ এত বছর পরও ওর মনে পড়ে গেল। ‘বৃষ্টি শেষের এই হাওয়া কিসের খোঁজে বেড়ায় ফিরে ফিরে’ এবং ‘‘শাওন গগনে ঘোর ঘনঘটা নিশীথ যামিনী রে।’’ তখন ভানুসিংহের পদাবলীর সব গান নির্মলের কন্ঠস্থই ছিল। কেউ অনুরোধ করলেই কলের গানের মতো ওর গান বেরোত। যখন গান গাইছিল অন্ধকারে বসে, তখন অলকা তার দিদিকে সরিয়ে দিয়ে পাশে এসে বসল। অন্ধকারে ওর মুখ দেখতে পাচ্ছিল না নির্মল কিন্তু ওর প্রতি অলকার ভালোলাগার গন্ধ বৃষ্টির ও ভিজেমাটির গন্ধের সঙ্গে মাখামাখি হয়ে এসে নির্মলের উনিশ-কুড়ি বছরের টাটকা মনের বনে বড়ো সুগন্ধি সব নি:শব্দ ফুল ফুটিয়ে যাচ্ছিল। হয়তো অলকার মনেও। অলকা নির্মলের হাতটা টেনে নিয়ে ওর লাল-কালো খোপ-খোপ স্কার্টের ওপরে ওর কোলে রেখে বসেছিল। কারও ভালবাসার হাতে হাত রাখতে যে কত ভাল লাগে তা এখন মনে হলে সারাগায়ে শিরশিরানি জাগে নির্মলের। গান শেষ হলে বলেছিল, নিমুদা, তুমি যে, কত ভালো তা তুমি জানো না।

     

     

    ওর কথা শেষ হবার আগেই ব্যানার্জিসাহেব ঘর থেকে বেরিয়ে এসে বললেন, নিমু, জি-উ-এন গান আর এই গান ডু নট গো হ্যাণ্ড ইন হ্যাণ্ড। সে-এ গুডনাইট টু ওল অ্যাণ্ড গেট ব্যাক টু ইওর বাংলো। কালকে সকাল পাঁচটাতে আমাদের বেরোতে হবে শিকারে। বীটিং হবে। জানো তো?

    বাবা বললেন, নিমু রাত হয়েছে, বৃষ্টি থেমেছে, এবারে গিয়ে শুয়ে পড়ো। চারটেতে উঠে রাইফেল দুটো ক্লীন করে তৈরি হয়ে থেকো!

    নির্মল জানে যে, কাল ভোর আসবে। শিকারে বেরোবে। ছুলোয়া শিকার হবে। অলকা আর বলাকারও সঙ্গে শিকারে যাবার খুবই ইচ্ছে। ব্যানার্জীসাহেব নারাজ। বাবার উমেদারিতে অবশেষে রাজি হয়েছিলেন।

    নির্মল ‘‘গুডনাইট’’ করে চলে গেল। অলকা সার্কিট হাউসের কম্পাউণ্ডের গেট অবধি পৌঁছে দিয়ে গেল নির্মলকে।

    গেটে দাঁড়িয়ে বলল, রাতে ঘুমোতে পারবে? তুমি?

    নির্মল বলল এত মাইল জিপে এলাম, এতগুলো গান গাইলাম গলা ছেড়ে, ভীষণই টায়ার্ড। পড়ব আর ঘুমোব।

     

     

    অলকা অবাক চোখে নির্মলের চোখে তাকিয়ে বলল, ঘুমুবে? পারবে? আমার কিন্তু ঘুম হবে না আজ রাতে।

    সে কী! ঘুম পায়নি তোমার? কেন ঘুম হবে না?

    অলকা বলল, তুমি একটি বোকারাম!

    তারপর হঠাৎই নির্মলের হাত দুটি ওর দু-হাতে নিয়ে বুকের কাছে জড়ো করে বলল, উ্য আর আ সুইটী পাঈ। ইওর সুইটনেস লাইজ ইন ইওর ইনোসেন্স।

    যে-কোনো মেয়েই তার চেয়ে বয়সে বড়ো যে-কোনো ছেলের চেয়ে যে অনেকই বেশি জানে সেদিনই নির্মল তা বুঝেছিল।

    ডাকবাংলোয় ফিরে আসতে আসতে ও ভাবছিল, অলকা কী ভালো! ‘তুমি একটি হাঁদারাম!’ এই সহজ সরল বাংলা বাক্যটি ইংরজিতে কত সুন্দর করে, মিষ্টি করে বলতে পারল ও!

    এমন সময় ফোনটা বাজল। নির্মলের সেক্রেটারি বলল, স্যার মিসেস অলকা মুখার্জি ফোন করেছেন, বলছেন আপনাকে দিতে। আপনি রেস্ট নিচ্ছেন বলেছি, তবুও উনি বললেন যে, আপনি বিরক্ত হবেন না। নাম বললেই হবে। লাইনটা দিতেই হবে।

     

     

    নির্মল একটু চুপ করে থেকে বলল, দাও।

    নিমুদা। চিনতে পারছ?

    ওর কথার উত্তর না দিয়ে নির্মল বলল, তুমি কেমন আছ?

    আমি? আছি। আছি এই পর্যন্ত। তুমি কেমন আছ বলো?

    কী ভালো লাগছে যে লাগছে তোমার গলা শুনে।

    কবে এসেছ?

    এসেছি পরশু কিন্তু এই শনিবারেই চলে যাব দার্জিলিং। দার্জিলিং থেকে ফিরেই দিল্লি, দিল্লিতে তিনদিন থেকে দিল্লি থেকেই ফ্লাইট ধরব ভারতবর্ষে এসেছি প্রায় কুড়িদিন হল। আমার মেয়েদের নিয়ে এসেছি ভারতবর্ষ দেখাতে। কোনারক-টোনারক ঘুরে এই এলাম।

     

     

    মেয়েরা কত বড়ো হল? ক-মেয়ে তোমার?

    দু-মেয়ে। বড়োর বয়স কুড়ি। ছোটোর আঠারো।

    তারপরই বলল, একবার আসবে? তোমাকে কত বছর দেখিনি। তুমি কি দেখতে সেরকমই আছ? রবার্ট টেইলরের মতো?

    নির্মল হাসল। এখন হঠাৎ কেউ এরকম কিছু বললে হাসিই পায়। চকিতে মনে পড়ে গেল একদিন অলকা বলেছিল জানো, রবার্ট টেইলরের বই এলেই আমি কলেজ পালিয়ে ম্যাটিনি শো’তে দেখে আসি। তোমার সঙ্গে খুব মিল আছে। হাঁটার, চলার, কথা বলার।

    অনলাইনে বেস্টসেলিং বই কিনুন

    নির্মল তখন হাসত ওর কথা শুনে। মনে মনে যে খুব গর্বিত হত একথাও অস্বীকার করবে না। বলত পাগলি! তুমি একটি আস্ত পাগলি।

    নির্মল দম নিয়ে বলল, এখন আমাকে না দেখাই ভালো। রবার্ট টেইলরের ভূত দেখে আর কী করবে?

     

     

    ও বলল, ‘আহা! আমিও তো একেবারে বুড়ি হয়ে গেছি। কিন্তু মানুষের চেহারাই কি সব? তুমি রবীন্দ্রনাথের সেই কবিতাটি ভুলে গেছ? সেই ‘হঠাৎ দেখা’। কবিতাটি! কী যেন প্রথম লাইনটি? —রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। তাই না? ‘আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি?’ আর এর জবাবে উত্তরের সেই লাইনটি? ‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।’ আছে নিমুদা, রাতের সব তারারা সত্যিই থাকে দিনের আলোর গভীরে। নইলে পঁচিশ বছর পর দেশে ফিরে তোমায় ফোন করি? তোমায় এত দেখতে ইচ্ছে হয়?

    নির্মল ভাবছিল অলকার চিঠির কথা। বছর দশেক আগে হঠাৎ-চিঠির জোয়ারে ভাসিয়ে দিয়েছিল ও। একটি চিঠি নির্মলের স্ত্রীর হাতে পড়েছিল। তখন থেকেই ‘তোমার ওল্ড ফ্লেমের খবর কী’ বলে সে নির্মলকে প্রায়ই ঠাট্টা করত। চিঠির উত্তর না-পেতে-পেতে ও ক্লান্ত, বিরক্ত অপমানিত হয়ে চিঠি দেওয়া বন্ধ করেছিল। নির্মলদের সময় নারী ও পুরুষ এতখানি আধুনিক হয়ে ওঠেনি। আজকের মতন।

    অলকা বলল, ‘তোমার ছেলেমেয়ে কী? বউদির নাম কী? কেমন দেখতে?

    ‘এক ছেলে, এক মেয়ে। ছেলে এঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে এবার। মেয়ে ডাক্তারিতে ভরতি হয়েছে।’

     

     

    আর বউদি?

    বউদিরা যেমন হয়।

    বউদির নামই বৌদি।?

    কথা ঘুরিয়ে নির্মল বলল, তোমার স্বামী? তিনি কেমন আছেন?

    ভালোই। বিয়ের সময়েই তো মস্ত টাক ছিল। এখন টাকের দু-পাশে ঘাড়ের কাছের চুল সব সাদা হয়ে গেছে। হাটুতে আরথ্রাইটিস। ইসিনোফিলিয়ার রুগি। মানুষটা খারাপ নয়। ভালোই। আমার চেয়ে তেরো বছরের বড়ো। চিরদিনই একঘেয়ে। ইন ফ্যাক্ট ভালো মানুষেরা, স্ট্রেইট লাইনেরই মতো বড়ো আনইন্টারেস্টিং হয়। জামাই হিসেবে তারা ভালো। স্বামী হিসেবে নয়। ঝগড়া করে সুখ নেই। ভালোবেসে সুখ নেই। পুরোপুরিই একজন ম্যাটার-অফ ফ্যাক্ট কেরিয়ারিস্ট। আসলে, এত বছর একসঙ্গে থেকে, একখাটে শুয়ে মানুষটাকে আজকে আর খতিয়ে দেখার উপায় পর্যন্ত নই। এ্যাকসেপ্ট করে নিয়েছি আর কী। যেমন বিয়েটাও একদিন এ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। ও নিয়ে আর ভাবি না। ও আমার মেয়েদের বাবা। মাস্টার অফ দ্যা হাউস। দ্যাটস ওল।

     

     

    একটুক্ষণ চুপ করে থেকে অলি বলল, আসলে, দূরে না গেলে, দূর থেকে না দেখলে, কিছুই দেখা হয় না। আবিষ্কৃত হয় না। বাবার জেদেই আমাকে বিয়ে করতে হল এবং বিয়ে করে সঙ্গে সঙ্গে ইংল্যাণ্ডে চলে না গেলে হয়তো তোমাকে ভুলেও যেতাম। দূরে ছিলাম, আছি বলেই, তোমাকে মনে না করে পারি না। তুমি কিন্তু এক দারুণ ইন্টারেস্টিং, রেমান্টিক ইণ্ডিভিজুয়াল ছিলে। আমার সুইটী পাঈ। প্রিন্স চার্মিং। জানো, আমার মেয়েরা তোমার কথা নিয়ে সব সময় আমাকে ঠাট্টা করে, খেপায়, হাসে। আমি তবুও এখনও সব সময় তোমার কথাই বলি, ভাবি।

    তারপর হঠাৎ বলল, বউদি কী বলে? শী মাস্ট বী ভেরী ভেরী প্রাউড অফ উ্য ! ইজন্ট শী?

    নির্মল হাসল।

    বলল, তোমার বউদিও বলেন আমার মতো একঘেয়ে ম্যাটার-অফ-ফ্যাক্ট কে রিয়ারিস্ট—রস-কষ-হীন পুরুষমানুষ আর নাকি দেখেননি। তার জীবনটাই মাটি হয়েছে আমাকে বিয়ে করে।

    অলি বলল, আই ডোন্ট বিলিভ আ সিংগল ওয়ার্ড অফ ইট। আই জাস্ট ডোন্ট। টেল হার টু সোয়াপ হাসব্যাণ্ডস! উইল শী?

    নির্মল হাসল, বলল, আমার সঙ্গে তোমার বিয়ে হলেও আজ তুমিও হয়তো তোমার বউদি যা বলে, ঠিক তাই-ই বলতে। ফ্যামিলিয়ারিটি ব্রীডস কনটেমপ্ট।

    আই ডোন্নো। আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইট। ফ্যামিলিয়াটির সৌভাগ্য যার জীবনে এলোই না, অমন করে এ্যারোগ্যান্টলি ওকথা সে মানুষ বলতে পারে না। কী করে বলি তা বলো!

    তারপর বলল, শোনো, শুক্রবারের মধ্যে যে-কোনো দিন এসো। প্লীজ, আই বেগ-অফ উ্য। ফর ওল্ড টাইমস সেক। আমার কথাটা রেখো। প্লীজ। কত্তদিন তোমাকে দেখিনি। …কী? আসবে তো? তুমি না এলে আমার মেয়েরা কিন্তু ভাববে, তুমি একটি মীথ। মিয়ার মীথ। ওদের কাছে আমার মুখ থাকবে না।

    নির্মল বলল মীথকে মীথ করে রাখাই ভালো অলি। মীথ যখন এক্সপ্লোডেড হয়, তখন তা হাইড্রোজেন-বম্ব এক্সপ্লোশানের চেয়েও মারাত্মক হয়। মীথ; মীথই থাকুক।

    অলকা বলল, আমি কিন্তু ভীষণ রেগে যাব। আমি কিন্তু ছোটোবেলার মতো কাঁদব; তুমি না এলে। তুমি জানো, আমি সুমিত্রার বাড়িতে প্রাইভেসি নেই বলে টেলিফোন বুথ-এ এসে তোমাকে ফোন করছি। অ্যাজ আই ইউজড টু ডু ইন দ্যা ওল্ড টাইমস। বাবার ভয়ে। প্লীজ এসো। বাড়িতে না থাকলে, পাছে তোমার সঙ্গে দেখা না হয়, তাই আমি সমস্ত নেমন্তন্ন ক্যানসেল করেছি। এ ক-দিন প্রত্যেক দিনই সন্ধেতে বাড়ি থাকব। প্লীজ ড্রপ ইন অন ইওর ওয়ে ব্যাক ফ্রম দ্যা অফিস। প্লীজ ডু কাম।

    নির্মল বলল, আচ্ছা।

    ও বলল, ছাড়ছি নিমুদা। বাঈ। এসো কিন্তু। প্রমিস?

    প্রমিস বলেই ফোনটা ছেড়ে দিল নির্মল।

    ছেড়ে দিয়ে…

    সেই সব পুরোনো কথা, অন্ধকার ঘরের চেয়ারে বসে পা ছড়িয়ে ভাবতে লাগল নির্মল। ভাবছিল সেই তুরার কথা। পরদিন সকালে ছুলোয়া শিকারে নির্মল একটি লেপার্ড মেরেছিল। উঃ! অলকা আর বলাকার সে কী উত্তেজনা! রাতে যাকে দূর-বাংলোয় নির্বাসন দিয়েছিলেন ব্যানার্জিজেঠু, সকালে তাকেই হিরোর মর্যাদা দিয়েছিলেন। ব্যানার্জিজেঠুর শিকারে খুব উৎসাহ থাকলেও, বাঘ, সবরকম বাঘকেই ভীষণ ভয় পেতেন। এবং বাঘ দেখলেই নার্ভাস হয়ে যেতেন।

    কিন্তু বাঘের চেয়েও ভয় পেতেন প্রেমকে। ব্যানার্জিজেঠু জানতেন না যে লখিন্দরের লোহার বাসর ঘরে ঢোকা সাপেরই মতো, সূক্ষ্ম শরীরে প্রেম কোন মনে যে কখন প্রবেশ করে আর কোন মনে যে করে না, তা খুব কম লোকই বলতে পারেন। নির্মলের প্রেমে পড়া থেকে অলকাকে বাঁচাতে তিনি পারেননি। অলকা, ব্যানার্জিজেঠুর সঙ্গে যেদিন তার বিয়ের নেমতন্ন করতে এসেছিল নির্মলদের ভবানীপুরের বাড়িতে, সেদিন অলকা নির্মলের ঘরে এসেছিল একা একা। এসে, দরজাতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে হেসে বলেছিল, নিমুদা! আমার বিয়ে। তুমি এসো কিন্তু।

    কিন্তু মেঘ যেমন দেখতে দেখতে বৃষ্টি হয়, মুভি ক্যামেরার ছবি যেমন ফেডআউট করে যায়, ডিফিউজড হয়ে যায়, তেমন করে ওর হাসিটা নি:শব্দে কান্না হয়ে সেই মুহূর্তে গলে গেছিল।

    নির্মলের ঘর ছেড়ে চলে যাবার সময় হঠাৎই বলেছিল, তুমি একটা বোকা! সত্যিই হাঁদারাম তুমি!

    নির্মল তখনও ছাত্র। নিজের পায়ে দাঁড়ায়নি। তা ছাড়া, সত্যি কথা বলতে কী ওর বাবার ওপরওয়ালার মেয়ে যে সত্যিই ওকে ভালোবাসতে পারে এমন ভাবার সাহসও ওর ছিল না। আসলে সবদিক দিয়েই বোকা ছিল ও। এখনও আছে। অনেকরকম হীনমন্যতাও ছিল।

    ডাইরিটা তুলে নিয়ে দেখল নির্মল। আজ সোমবার। একমাত্র বৃহস্পতিবারে রাতে একটা পার্টি ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সন্ধেবেলাতে কোনোই অ্যাপয়েন্টমেন্ট নেই। কিন্তু ডাইরিটা নামিয়ে রেখেই ও ঠিক করল যে, যাবে না। অলিকে একদিন অস্পষ্ট, অনভিজ্ঞ এক নরম ভীরু ভালোবাসাতে ভালোবেসেছিল বলেই যাবে না। অলির ভালোবাসা ছিল ওর নিজের কাছে স্পষ্ট। হয়তো আজও আছে। কিন্তু নির্মলের ভালোবাসা ভীরু-রাতের তারাদেরই মতো দিনের আলোর গভীরে মুখ-লুকানো ছিল।

    ওরা যখন ছোটো ছিল তখন ওদের ভালোবাসা ওইরকমই ছিল। যাকে আধুনিক ছেলেমেয়েরা ঠাট্টা করে বলে ‘‘কাফ-লাভ’’। হয়তো তাই-ই। কিন্তু শুধু বাছুররাই জানত, জানে, বাছুরদের আনন্দ। আজকের ওদের ভালোবাসার রকম আলাদা। ভালোবাসা ছিল অন্যরকম। কিন্তু ওদের ভালোবাসার চেয়ে তা কোনো অংশেই নিকৃষ্ট ছিল না। অলিটা বোকা। ওর মেয়েদের পক্ষে সম্ভব নয় কখনোই ওর ভালোবাসার স্বরূপকে বোঝা। নির্মল ওর কাছে গিয়ে আজ নিজেকে ও অলিকে এবং ওদের আর ভিক্টোরিয়ান আমলের ফার্নিচারের মতো কারুকার্যময় অ্যান্টিক ভালোবাসাকে অপমানিত করতে পারে না। কোনো মতেই পারে না। আজকের প্রৌঢ় নির্মল আর প্রৌঢ়া অলকাকে নিয়ে তরুণী মডার্ন মেয়েরা হাসাহাসি করুক, এ চায় না নির্মল।

    দিল্লি থেকে প্লেনে উঠে অলি নির্মলের ওপর খুবই অভিমান করবে, ও জানে তা। কিন্তু অলি জানে না, ভালবাসার পাখিকে সব সময় দূরের অজানা জঙ্গলের, অনামা গাছের, অদৃশ্য ডালে বসেই ডাকতে দিতে হয়। সব পাখিকেই দেখতে নেই। সব পাখি দেখতে যে হয় না, বা দেখতে যে চাইতে পর্যন্ত নেই, একথা বার্ড-ওয়াচারদের অজানা। ভালোবাসার পাখি অন্ধকার বনে অ-দেখা থাকলেই, দূরে থাকলেই, ভালোবাসা বেঁচে থাকে। আলোয় তাকে টেনে আনলে, বড়ো কাছ থেকে দেখতে গেলে, সেই বড়ো নরম অভিমানী সুন্দর পাখি আর বাঁচে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ
    Next Article হাজারদুয়ারি – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }