Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হেমন্ত বেলায় – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প826 Mins Read0
    ⤶ ⤷

    বাড়ি

    খোকন দুম করে দরজাটা বন্ধ করে খেলতে চলে গেল। সারাবাড়িটা কেঁপে উঠল। এবং প্রায় সঙ্গে সঙ্গেই দোতলার বারান্দা থেকে সতীশবাবু খ্যাঁক খ্যাঁক করে স্বগতোক্তি করলেন।

    প্রথম প্রথম রিনা ও আমার অসহ্য লাগত। কখনো কখনো এ নিয়ে দু-চারবার প্রচন্ড মনোমালিন্যও হয়েছে। কিন্তু সতীশবাবু বদলাননি।

    আমাদের বাড়িওয়ালা সতীশবাবু। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। রিটায়ার করেছেন। তাও বছর দশেক হল। তাঁর বাড়ির পুরো একতলা নিয়ে থাকি আমরা। গত একযুগ ধরে আছি। ভাড়া তখন অত্যন্ত কম ছিল। যদিও টাকার দাম ছিল বেশি। কিন্তু তবুও উনি অনেকবার বলা সত্ত্বেও ভাড়া বাড়াইনি। কোন ভাড়াটে বাড়ায়? একবার ঢুকে পড়তে পারলে ভাড়া বাড়ানোর কথা এবং ছাড়ার কথা মনে আনতেও ইচ্ছে করে না।

    আসলে অন্যদের কথা জানি না। আমার রোজগার যে এ ক-বছরে বাড়েনি তা নয়, কিন্তু যে হারে বেড়েছে সে অনুপাতে প্রয়োজনও বেড়ে গেছে। টাকার দাম পড়ে গেছে হু-হু করে। খোকন বড়ো হয়েছে, মুশকিল হয়েছে ইতিমধ্যে, ওদের লেখাপড়ার খরচ, বড়ো করে তোলার খরচ, যেটুকু সঞ্চয় না করলে একান্তই নয়, তো এসব মিলে ভাড়া বাড়ানো সত্যিই সম্ভব হয়নি।

    রিনা আর আমি কখনো যে এ ব্যাপারে আলোচনা করিনি তা নয়। সতীশবাবুরই বা কী করে চলবে? প্রভিডেন্ট ফাণ্ডের টাকা দিয়ে বাড়ি করেছিলেন। সে টাকাটা থাকলে ব্যাঙ্কে সুদ পেতেন। তাঁরও এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়ো, বিয়ে দিয়েছেন ভালো একটি ছেলের সঙ্গে। জামাই-মেয়ে থাকে বোম্বেতে। কখনো কখনো আসে। তাদের অবস্থা ভালো হলেও, সতীশবাবু ও গিরিজা মাসিমাকে দেখে মনে হয় না যে, মেয়ে-জামাই ওঁদের জন্যে খুব একটা ভাবে বা করে বলে। আর ওদের ছেলে তো থেকেও নেই। বড়ো বড়ো চুল রেখে ঘুরে বেড়ায়, লিটল ম্যাগাজিন বের করে, সাংগুভ্যালির চায়ের দোকান কি কফিহাউসে আড্ডা মারে, রাজা-উজির বধ করে। সাধারণ ছাত্র ছিল। কোনোক্রমে বি.এ. টা পাশ করেছিল। টাই পরে হাতে ব্রিককেস নিয়ে ফেরিওয়ালার চাকরি করাই তার জীবনের মূল উদ্দেশ্য ছিল। হয়নি বলে, সাহিত্যের কল্যাণে লেগেছে। সে মা-বাবাকে সাহায্য করা দূরের কথা, উলটে সতীশবাবু আর গিরিজা মাসিমাকেই তার সিগারেট, সিনেমা ও সাহিত্যানুরাগের খরচ দিতে হয়।

     

     

    আমি একদিন বলেছিলাম ওকে যে, নীচে গ্যারাজটা খালি পড়ে আছে, ওখানে একটা স্টেশনারি দোকান দাও না, কি যে-কোনো দোকান? তাতে ও ভীষণ রেগে গেছিল। বাঙালি আত্মাভিমানে খুব লেগেছিল ওর। যে অভিমানে এই জাত অর্থনৈতিক ক্ষেত্রে দিনে দিনে নিশিচহ্ন হয়ে যাচ্ছে।

    অথচ ওরই এক বন্ধু ওই গ্যারাজ ভাড়া নিয়ে ডিম, আলু, পেঁয়াজের দোকান করল। তারপর ব্যাঙ্ক থেকে ধার নিয়ে কোল্ড স্টোরেজ করে তাতে মুরগি, হ্যাম, বেকন রাখতে লাগল। এখন কিছু না কিছু মাসে তিন-চার হাজার টাকা রোজগার করে ছেলেটা।

    যাকগে, কী কথায় কী কথা এসে গেল। হচ্ছিল বাড়ি-ভাড়া বাড়ানোর কথা। আগে আমরা ভাড়া বাড়ানোর কথা বহুবার ভেবেছি কিন্তু গত বারোবছরে যে ভাবে খরচের ক্ষেত্র বেড়েছে এবং টাকার দাম কমেছে তাতে এখন একেবারে হিমসিম খাচ্ছি। জানি যে, বৃদ্ধ রিটায়ার্ড সতীশবাবুর অবস্থাও আমারই মতো। কিন্তু ওঁর প্রতি নীরব সহানুভূতি ছাড়া আমার আর কিছুই করণীয় নেই।

    মনে পড়ে প্রথম প্রথম সম্পর্কটা কত ভালো ছিল। রিনা মাংস রান্না করে পাঠাত ওদের। গিরিজা মাসিমা খোকার জন্মদিনে পায়েস রেঁধে পাঠাতেন। মুমলি হবে এ খবরটা পাওয়ামাত্র গিরিজা মাসিমা আচার করে, এটা ওটা রেঁধে রিনাকে পাঠাতেন। সেই সময়ের স্বচ্ছল, সুন্দরী গিরিজা মাসিমার মুখটা মনে পড়ে। জানি না, তখন হয়তো আমার মুখটাও সুন্দর ছিল, এত রুক্ষ হয়ে ওঠেনি নিজের অজানতে।

     

     

    ছেলে-মেয়ে যদি ভালো না হয়, যদি বাবা-মাকে না দেখে, তাহলে আমাদের প্রজন্মের মা-বাবাদের বড়োই কষ্ট। ভবিষ্যতে হয়তো বাবা-মায়েরাও আলগা হয়ে যাবেন প্রথম থেকে, তাঁরাও তাঁদের ভবিষ্যৎ ভাববেন আলাদা করে। ছেলে-মেয়েরা ছাড়াও যে ভবিষ্যৎ বলে পৃথক কিছু তাঁদের থাকার কথা সেকথা তাঁরা প্রত্যেকে ভাববেন যৌবনেই। তখন আর এত দুঃখ হবে না। এত কষ্ট পাবেন না বৃদ্ধ মা-বাবারা ছেলে-মেয়েরা না দেখলে তাঁদের, তারা যোগ্য না হলে।

    কিন্তু রিনা তাই বলে। বলে, আমরা পারলাম না। ওদের বড়ো করে তোলার পর নিজেদের ভবিষৎ বলে আলাদা কিছু আর আমাদের থাকবে না। রইল না। ওরা ফেলে দিলে, দাঁড়াবার জায়গা হবে না কোথাও।

    সতীশবাবু চেঁচামেচি করতেন দরজা-জানালা দুমদাম করে বন্ধ করা নিয়ে। আমাদের বাড়িওয়ালা-ভাড়াটের সম্পর্কর মাধুর্যর সুগারকোটিংটা উঠে যেতেই নানারকম বিপত্তি দেখা দিতে লাগল। দরজা-জানালা জোরে বন্ধ করলেই অথবা ঝড়ে বা জোর বাতাসে দমাদ্দম করে আছড়ে পড়লেই বলতেন, ‘বুঝবা, বুঝবা; নিজেরা যদি কখনো বাড়ি বানাও ত বুঝবা। বুকে কেমন লাগে তহন’।

    আমরা বাড়ি বানাইওনি, বানাবার সম্ভাবনাও নেই কখনো, অতএব আমাদের পক্ষে সতীশবাবুর এই উক্তির সত্যাসত্য যাচাই করা সম্ভব হল না এ জীবনে। উনিও যে আরেকজন খিটখিটে, বদমেজাজি, ভগ্ন-চিত্ত, অসহযোগী রিটায়ার্ড ভদ্রলোক, একথাই আমরা মেনে নিয়েছিলাম।

     

     

    মাঝে মাঝেই সতীশবাবুকে দেখে আমার রিটায়ার্ড জীবনের ভবিষ্যৎ-ছবি ভাসে আমার চোখে।

    রিনা চান সেরে, কাপড়-চোপড় পরে বসবার ঘরে এলো। আমাকে তাড়া দিয়ে বলল, কী করছ তুমি? তাড়াতাড়ি করো। গগনদাদাদের বাড়িতে যাবে না? আমার দাদা বাড়ি করেছে, তাই বুঝি গা নেই।

    আমি বললাম আঃ। যাব। যাব।

    কখন যাবে? সল্টলেক কি কাছে না কি? যেতেই তো কতক্ষণ লেগে যাবে। তারপর কাল মুমলির অঙ্কের টেস্ট। আজ তো হবে না। কাল সেই ভোরে উঠে ওকে পড়াতে বসতে হবে। তা ছাড়া একটু আগে গেলে বাড়িটা ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখতে পারব। নিজের বাড়ি তো এ জন্মে হবে না।

    একটু চুপ করে থেকে রিনা বলল, যদি হত, তাহলে একটা দারুণ বাথরুম আর একটা রান্নাঘর বানাতাম, জানো।

    আমি রিনার চোখের দিকে তাকালাম। কেন জানি না, যা কখনো হবে না ; পারব না বলে নিশ্চিত জানি, সেই একটি ছোটো বাড়ির, নিজের বাড়ির কথা ভেবে এবং রিনার মিষ্টি, লক্ষ্মী, হাসিভরা মুখের দিকে চেয়ে আমার বুকের মধ্যেটা যেন কেমন করে উঠল।

     

     

    হঠাৎ আমার মনে হল স্বামীরা কত অসহায়। স্ত্রীকে ছেলে-মেয়েকে যা-কিছুই আমরা দিতে পারি না তার সবকিছুর কষ্ট যে কী গভীরভাবে আমাদের বুকে বাজে তা যাদের না-দিতে পারার কারণে কষ্ট তারা কি কখনো বোঝে?

    কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। খোকা যাবে না। কোনো কথাই শুনবে না আমাদের। এখনও ওর ষোলো হয়নি। ওর এখন সময় নেই, সময় নষ্ট করবার।

    মুমলিকে যথাসাধ্য সাজিয়েছে রিনা। আমার পাঁচ বছরের মেয়েকে আমি বড়ো সুন্দর দেখি। ওকে যখন বলি যে, পৃথিবীতে এমন সুন্দর মুখ আর দেখলাম না একটাও। তখন ও খুব খুশি হয়, হাসে। বলে, বাবা, আবার বলো।

    মোড় থেকে একটা মিনিবাস পেয়ে গেলাম। রিনা মুমলিকে নিয়ে বসল। আমি একটু দাঁড়াবার পরই পেয়ে গেলাম জায়গা।

    গড়িয়াহাটের মোড়ে খুব ভিড়। পুজোর হাওয়া লেগেছে। পুজোর আর বেশি দিন বাকি নেই। গাড়ির সারি, হাজার হাজার লোক পথে। এই তো কেনার সময়, দেওয়ার সময় মানুষকে। পাওয়ার সময় আসে, থাকে, দেওয়ার সময় বড়ো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কাউকে উৎসবের দিনে কিছু দিতে যে কী আনন্দ! আমার সামর্থ্য যে বড়ো কম। যদি তেমন সামর্থ্য থাকত তবে সেই আনন্দ পুরোপুরি পেতে পারতাম হয়তো। অথবা, কী জানি, সামর্থ্য থাকলে তখন হয়তো কাউকে আর কিছুই দিতে চাইত না মন। মনে হত সবই একা খাই, একা পরি, একা ভোগ করি।

     

     

    গগনদাদা ডিরেকশান ভালোই দিয়েছিলেন। মৌলালিতে একবার বাস পালটে সল্টলেকে যখন পৌঁছোলাম তখন আকাশ মেঘে কালো হয়ে এসেছে।

    নাম্বার দেখে বাড়ি চিনতে অসুবিধে হল না। বাড়ির সামনে তখনই চার-পাঁচটা গাড়ি দাঁড়িয়েছিল। চমৎকার বাড়ি। ছোটো ছিমছাম সুরুচিসম্পন্ন। রিনা নিশ্চয়ই স্বপ্নে ঠিক এরকমই একটা বাড়ি দেখে মাঝে মাঝেই। আমার বউ রিনা।

    হঠাৎ প্রচন্ড ঝড় উঠল। আমরা মুমলির হাত ধরে রিনার মামাতো দাদা গগন সেনের বাড়ির দিকে দৌড়োতে লাগলাম। যখন বাড়ির মধ্যে ঢুকছি তখনই হুড়ুম দাড়ুম করে হাওয়ায় দরজা-জানালাগুলো পড়ছিল। একসঙ্গে সব জানালা-দরজা বন্ধ তো করা যায় না।

    আমরা বসবার ঘরে গিয়ে বসেছি এমন সময় গগনদাদা হাঁপাতে হাঁপাতে দোতলা থেকে দৌড়ে নামলেন। দেখলাম তাঁর কাছার একটা দিক খুলে গেছে। নিজে হাতে জানালার পাল্লা বন্ধ করতে করতে রুক্ষস্বরে বললেন, এই রিনা, ওই দিকের জানালাগুলো বন্ধ কর না। রিয়্যাল সি-পি টিকের দরজা জানালা। এরা ধাঁই ধাঁই করে পড়লে মনে হয়, বুকের মধ্যে যেন হাতুড়ি পড়ছে। এই বাড়ি বানাতে ফতুর হয়ে গেছি রে। বাড়িটার জানালা দরজাগুলোই আমার হাত-পা। বুকের পাঁজর।

     

     

    রিনা জানালা বন্ধ করতে করতে আমার দিকে মুখ ফিরিয়ে তাকাল।

    আমি ওর দিকে তাকিয়েই মুখ নামিয়ে নিলাম।

    আমাদের বাড়িওয়ালা। বৃদ্ধ, অবসরপ্রাপ্ত, ভাড়ার টাকায় সংসার-চালানো সতীশবাবুর ক্লান্ত চিন্তিত মুখটা মনে পড়ল আমার।

    ফেরবার সময়ে মিনিবাসের জানালার পাশে বসে রিনা বলল, বাড়িভাড়াটা কিন্তু আমাদের বাড়িয়ে দেওয়া উচিত।

    হুঁ।

    আমি বললাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ
    Next Article হাজারদুয়ারি – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }