Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)

    দিলীপ মুখোপাধ্যায় এক পাতা গল্প1733 Mins Read0
    ⤶ ⤷

    ০২।৪ দ্বিতীয় কাণ্ড : চতুর্থ অনুবাক

    চতুর্থ অনুবাক
    প্রথম
     সূক্ত : শত্রুনাশনম
    [ঋষি : চাতন। দেবতা : অগ্নি। ছন্দ : বৃহতী]

    ভ্রাতৃব্যক্ষয়ণমসি ভ্রাতৃব্যচাতনং মে দাঃ স্বাহা ॥ ১৷ সপত্নক্ষয়ণমসি সপত্নাতনং মে দাঃ স্বাহা ॥ ২॥ অরায়ক্ষয়ণমস্যরায়চাতনং মে দাঃ স্বাহা। ৩ পিশাচক্ষয়ণমসি পিশাচচাতনং মে দাঃ স্বাহা ॥৪॥ সদান্বক্ষয়ণমসি সদাচাতনং মে দাঃ স্বাহা ॥ ৫

    বঙ্গানুবাদ –হে অগ্নি! তুমি আমার ভ্রাতৃব্য অর্থাৎ আত্মীয়রূপ শত্রুদের নাশকরণে সমর্থ; এই হেতু আমাকেও সেই ভ্রাতৃ-বিনাশক শক্তি প্রদান করো। আমি তোমাকে স্বাহা মন্ত্রে এই হবিস্য, প্রদান করছি। ১।

    হে অগ্নি! তুমি আমার সপত্ন অর্থাৎ সাধারণ বিপক্ষীয়রূপ বৈরিবর্গকে বিনাশ-করণে দক্ষ; অতএব আমাকেও বৈরিগণের নাশকতামূলক শক্তি প্রদান করো। আমি তোমার উদ্দেশে স্বাহা মন্ত্রে এই হবিষ্য নিবেদন করছি ৷ ২।

    হে অগ্নি! যারা দান ইত্যাদি মঙ্গলপ্রদ কর্মের শত্রু, তুমি সেই অরায় নামক রাক্ষসগণকে হনন-করণশালী। আমাকেও সেই অরায়গণের বিনাশক বল প্রদান করো। আমি তোমার উদ্দেশে স্বাহা মন্ত্রে এই হবিষ্য প্রদান করছি। ৩।

    হে অগ্নি! তুমি পিশাচগণকে বিনাশ-করণক্ষম; তুমি এই রকমই সামর্থ্য আমাকেও প্রদান করো। আমি তোমাকে স্বাহা মন্ত্রে এই হবিষ্য প্রদান করছি। ৪।

    হে অগ্নি! তুমি রাক্ষসীবর্গকে সংহারকরণে সমর্থ; আমাকেও রাক্ষসীগণ নাশ-করণশীল বল প্রদান করো। আমি তোমাকে স্বাহা মন্ত্রে এই হবিষ্য প্রদান করছি ৷৷ ৫.

    সূক্তস্য বিনিয়োগঃ— চতুর্থেবাকে নব সূক্তনি। তত্র ভ্রাতৃব্যক্ষয়ণং ইতি প্রথমসূক্তেন অভিচারকর্মণি শরসমিদাধানং কৃষ্ণব্রীহিযবতিলাদাবপনং চ কুর্যাৎ। (কৌ. ৬।২)। অত্র অরায়ক্ষয়ণং (৩-৫) ইত্যাদাস্তিস্রঃ চাতনগণে (কৌ. ১৮) পঠিতাঃ। অতস্তস্য গণস্য যত্রতত্র বিনিয়োগস্তত্রতত্র আসা বিনিয়োগে দ্রষ্টব্যঃ। (২কা, ৪অ. ১সূ)।

    টীকা –নয়টি সূক্ত সম্বলিত চতুর্থ অনুবাকের এটি প্রথম সূক্ত। এই সূক্তের দ্বারা অভিচার কর্মে শরসমিধ আধান এবং কৃষ্ণব্রীহি, যব, তিল ইত্যাদি আবপন করণীয়। এই সূক্তেও সায়ণাচার্য হোমাধাররূপে অগ্নিকে সম্বোধন করে ব্যাখ্যা করেছেন ॥ (২কা. ৪অ. ১ সূ)।

    .

    দ্বিতীয় সূক্ত : শত্রুনাশনম্

     [ঋষি : অথর্বা। দেবতা : অগ্নি। ছন্দ : গায়ত্রী]

    অগ্নে যৎ তে তপস্তেন তং প্রতি তপ। যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥১॥ অগ্নে যৎ তে হরস্তেন তং প্রতি হর। যোহশ্ম দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ। ২৷৷ অগ্নে যৎ তেহর্চিনে তং প্রত্যর্চ যোহস্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিমঃ ৷ ৩৷৷ অগ্নে যৎ তে শশাচিস্তেন তং প্রতি শোচ যোহম্মান্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৪৷ অগ্নে যৎ তে তেজস্তেন তমতেজসং কৃণু যোহশ্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৫॥

    বঙ্গানুবাদ –হে অগ্নি! তোমার যে সন্তাপপ্রদ শক্তি আছে, তার দ্বারা শত্রুকে লক্ষ্য করে দীপ্ত হয়ে ওঠো। যে শত্রুআমাদের বিরুদ্ধে কৃত্যা ইত্যাদি কর্ম করে, সেই বিদ্বেষীকে পীড়িত করো। ১।

    হে অগ্নি! আমাদের প্রতি বিদ্বেষশীল বা আমরা যাকে বিদ্বেষ করি, সেই শত্রুর উপর তুমি আপন ক্রোধরূপ আয়ুধকে প্রয়োগ করো। ২।

    হে অগ্নি! আমাদের প্রতি বৈরিতাসম্পন্ন বা যার প্রতি আমরা বৈরভাবান্বিত, সেই শত্রুকে তুমি আপন তেজের (অর্থাৎ দীপ্তির) দ্বারা ভস্ম করে দাও ৩

    হে অগ্নি! যে আমাদের প্রতি বিদ্বেষপরায়ণ বা আমরা যার প্রতি বিদ্বেষসম্পন্ন, তার উপর তুমি তোমার শোকপ্রদ শক্তিকে প্রয়োগ করো। ৪

    হে অগ্নি! আমাদের বৈরী শত্রুগণকে তোমার অবদমিত করণশালী তেজের দ্বারা বলহীন করে দাও ॥ ৫॥

    সূক্তস্য বিনিয়োগঃ –অগ্নে যৎ তে ইত্যাদিভিঃ পঞ্চভিঃ সূক্তৈরভিচারকর্মণি পুরস্তাদ্ধোমান্ আজ্যেন জুয়াৎ। (কৌ. ৬/১)। (২কা. ৪অ, ২সূ)।

    টীকা –এই সূক্তটি এবং এর অব্যবহিত পরবর্তী চারটি সূক্তের দ্বারা আভিচারিক কর্মে আজ্যের দ্বারা হোম করণীয়। আভিচারিক এবং প্রত্যাভিচারিক (কারও অভিচার কর্মের অভিচার কর্মের বিরুদ্ধে পাল্টা, অভিচার) কর্মে এই সূক্ত-মন্ত্রগুলি প্রয়োগের বিধি আছে।..ইত্যাদি (২কা. ৪অ. ২সূ)।

    .

    তৃতীয় সূক্ত : শত্রুনাশনম

     [ঋষি : অথর্বা। দেবতা : বায়ু। ছন্দ : গায়ত্রী]

    বায়ো যৎ তে তপস্তেন তং প্রতি তপ। যোহম্মান দেষ্টি যং বয়ং দ্বিন্মঃ ॥ ১৷ বায়ো যৎ তে হরস্তেন তং প্রতি হর যোহস্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ২॥ বায়ো যৎ তেহর্চিনে তং প্রত্যর্চ। যোহম্মান ঘেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৩ বায়ো যৎ তে শোচিন্তেন তং প্রতি শোচ যোস্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥৪॥ বায়ো যৎ তে তেজস্তেন তমতেজসং কৃণু যোহশ্ম দ্বেষ্টি যং বয়ং দ্বিষ্মঃ ॥ ৫৷৷

    বঙ্গানুবাদ –হে বায়ু! তুমি অন্তরিক্ষ লোকে বিচরণশালী। তুমি আপন পীড়াপ্রদ শক্তিকে (আমার) শত্রুর প্রতি প্রযুক্ত করো। আমাদের প্রতি বিদ্বেষপরায়ণ কৃত্যাকারী (শত্রুকে) সন্তাপ প্রদান করো। ১

    হে বায়ু! আমাদের প্রতি বৈরিতা-পোষণকারী বা যাদের প্রতি আমরা বৈরিতা পোষণ করি, সেই শত্রুগণের উপর তুমি আপন ক্রোধকে প্রয়োগ করো ॥২॥

    হে বায়ু! আমাদের প্রতি বিদ্বেষভাবাপন্ন বা আমরা যাদের প্রতি বিদ্বেষভাবাপন্ন, এই দুই রকম শত্রুদের বিনাশ করার নিমিত্ত তুমি আপন অৰ্চিতে (সন্তাপক প্রবাহে) প্রদীপ্ত হয়ে ওঠো ॥৩॥

    হে বায়ু! আমাদের দ্বেষ-করণশালী শত্রু বা যাদের প্রতি আমরা দ্বেষ পরায়ণ, সেই দুইরকম শত্রুর উপর তুমি আপন শোকপ্রদ সামর্থ্যের প্রয়োগ করো এবং তাদের শোকাকুল করে দাও। ৪

    হে বায়ু! আমাদের প্রতি দ্বেষকারী বা যাদের প্রতি আমরা দ্বেষ করে থাকি, সেই দুই রকম শত্রুর উপর আপন বশীকরণ-শক্তিকে প্রয়োগ করো এবং শত্রুগণের তেজকে হরণ করে লও ৫৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ— ইত উত্তরাণি বায়ো যৎ (২।২০) সূর্য যৎ (২।২১) চন্দ্র যৎ (২।২২), আপো যৎ (২।২৩) ইতি চত্বারি সূক্তানি অগ্নে যৎ (২।১৯) ইতি পূর্বসূক্তবদ ব্যাখ্যেয়ানি। তেষু বাদিদেবতাসম্বোধনমেব বিশেষঃ। আপো যদ বঃ ইত্যত্র অপাং নিত্যবহুত্বা বহুবচন-নির্দেশঃ। (২কা. ৪অ. ৩-৬সূ)।

    টীকা— পূর্ববর্তী সূক্তে বিনিয়োগ উল্লিখিত হয়েছে। এখানে সায়ণাচার্যের উল্লেখমতো পরবর্তী ষষ্ঠ সূক্তের সম্বোধ্য আপঃ পদটি নিত্যবহুত্ব হওয়ার কারণে বহুবচন নির্দেশ করা হয়েছে। (২কা. ৪অ. ৩-৬সূ)।

    .

    চতুর্থ সূক্ত : শত্রুনাশনম্

    [ঋষি : অথর্বা। দেবতা : সূর্য। ছন্দ : গায়ত্রী]

    সূর্য যৎ তে তপস্তেন তং প্রতি তপ যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ১. সূর্য যৎ তে হরস্তেন তং প্রতি হর যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ২৷৷ সূর্য যৎ তেহর্চিস্তেন তং প্রত্যর্চ যোহম্মা দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৩৷৷ সূর্য যৎ তে শোচিস্তেন তং প্রতি শোচ যোহস্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিষ্মঃ ॥ ৪৷ সূর্য যৎ তে তেজস্তেন তমতেজসং কৃণু যোহস্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৫৷৷

    বঙ্গানুবাদ –হে আদিত্য! তোমাতে যে সন্তাপন শক্তি রয়েছে, সেই শক্তিকে শত্রুর প্রতি লক্ষ্যপূর্বক প্রকটিত করো। তুমি আপন তেজের দ্বারা শত্রুকে বিপরীত করো (অর্থাৎ সন্তাপিত করো)। যে শত্রুকে আমরা বিদ্বেষ করি,অথবা যে শত্রু আমাদের প্রতি বিদ্বেষপূর্বক কৃত্যা ইত্যাদি অভিচার কর্ম করে, তাদের তুমি পীড়িত করো। ১।

    যারা আমাদের শত্রুতা করে এবং আমরা যাদের শত্রুতা করি, হে আদিত্য! সেই শত্রুদের উপর তুমি আপন ক্রোধরূপ আয়ুধকে নিক্ষেপ করো। ২।

    যারা আমাদের বৈরিতা করে এবং আমরা যাদের প্রতি বৈরভাব-সম্পন্ন, হে আদিত্য! সেই শত্রুগণকে ভস্মীভূত করার নিমিত্ত আপন দীপ্তির দ্বারা সংযুক্ত হও। ৩

    হে আদিত্য! তোমার এ যে শোক-প্রদানক্ষম শক্তি আছে, তার দ্বারা আমাদের শোক-প্রদানোদ্যত শত্রুদের শোকাকুল করে দাও। ৪

    হে আদিত্য! আমাদের বৈরিগণকে তুমি তোমার শত্ৰু-বশীকরণশীল সামর্থ্যে বশীভূত করে তাদের নির্বীর্য করে দাও। ৫।

    টীকা –পূর্ব মন্ত্রে বিনিয়োগ উল্লিখিত হয়েছে ৷ (২কা. ৪৩. ৪সূ)।

    .

    পঞ্চম সূক্ত : শত্রুনাশনম্

    [ঋষি : অথর্বা। দেবতা : চন্দ্র। ছন্দ : গায়ত্রী ]

    চন্দ্র যৎ তে তপস্তেন তং প্রতি তপ যোহম্মান্ দ্বেষ্টি যুং বয়ং দ্বিম্মঃ ॥ ১ চন্দ্র যৎ তে হরস্তেন তং প্রতি হর যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ২॥ চন্দ্র যৎ তেহর্চিস্তেন তং প্রত্যর্চ যোহস্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৩॥ চন্দ্র যৎ তে শোচিন্তেন তং প্রতি শোচ যোহম্মা দ্বেষ্টি যং বয়ং দ্বিমঃ। ৪ চন্দ্র যৎ তে তেজস্তেন তমতেজসং কৃণু যোহশান্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥৫॥

    বঙ্গানুবাদ– হে চন্দ্র! যে শত্রু আমাদের প্রতি দ্বেষ পোষণ করে এবং আমরা যাদের প্রতি দ্বেষ পোষণ করি, এবং যে শত্রু আমাদের উপর কৃত্যা ইত্যাদি অভিচার প্রয়োগ করতে অভিলাষ করে, তুমি সেই শত্রুকে আপন সন্তাপন শক্তির দ্বারা সন্তপ্ত করো ৷৷ ১।

    হে চন্দ্র! যারা আমাদের প্রতি দ্বেষ রক্ষা করে এবং আমরা যাদের প্রতি দ্বেষ করি, তুমি সেই শত্রুগণের উপর আপন ক্রোধ রূপ বলকে প্রয়োগ করো। ২

    হে চন্দ্র! তুমি আপন দীপ্তির দ্বারা আমাদের বৈরিবর্গকে এবং যারা আমাদের প্রতি দ্বেষ করে থাকে, তাদের বিনাশ করে দাও। ৩।

    হে চন্দ্র! আমাদের প্রতি দ্বেষকারী বা যাদের আমরা দ্বেষ করি, তাদের তুমি তোমার শোকপ্রদ বলের দ্বারা শোকাকুল করে দাও। ৪

    হে চন্দ্র! তুমি তোমার শত্রুবশকারী সামর্থ্যের দ্বারা আমাদের বৈরিবর্গকে বশীভূত করো এবং তাদের নিবার্য করে দাও। ৫৷৷

    টীকা –পূর্ববর্তী মন্ত্রবৎ এই সূক্তের বিনিয়োগ নির্ধারিত আছে। (২কা, ৪৩. ৫)।

    .

    ষষ্ঠ সূক্ত : শত্রুনাশনম

    [ঋষি : অথর্বা। দেবতা : আপঃ। ছন্দ : গায়ত্রী ]

    আপো য বস্তপস্তেন তং প্রতি তপত যোহম্মান ঘেষ্টি যং বয়ং দ্বিঃ ॥১॥ আপো যদ বো হরস্তেন তং প্রতি হরত যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ। ২ আপো যদ বোহর্চিস্তেন তং প্রত্যর্চত যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৩। আপো যদু বঃ শোচিস্তেন তং প্রতি শোচত যোহশ্মন্ দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৪৷৷ আপো য বস্তেজনে তমতেজসং কৃণুত যোহম্মান দ্বেষ্টি যং বয়ং দ্বিম্মঃ ॥ ৫৷৷

    বঙ্গানুবাদ –হে জল (অর্থাৎ জলের অভিমানী দেবীগণ)! যে শত্রু আমাদের দ্বেষ করে অথবা আমরা যাদের দ্বেষ করি, এবং যারা আমাদের প্রতি কৃত্যা ইত্যাদি অভিচার কর্ম প্রয়োগ করতে ইচ্ছা করে, সেই শত্রুগণকে তোমরা তোমাদের সন্তাপন শক্তির দ্বারা সন্তপ্ত করো। ১।

    হে জলরাশি। যারা আমাদের দ্বেষ করে বা যাদের আমরা দ্বেষ করে থাকি, সেই শত্রুগণের উপর তোমরা তোমাদের ক্রোধকে প্রকট করো। ২।

    হে জলসমূহ! আমরা যাদের প্রতি বিদ্বেষ পরায়ণ, বা যারা আমাদের প্রতি বিদ্বেষ-সম্পন্ন, তোমরা তোমাদের আপন দীপ্তির দ্বারা তাদের বিনাশ করে দাও। ৩৷৷

    হে জলসমুদয়! যারা আমাদের দ্বেষ করে এবং আমরা যাদের দ্বেষ করি, তোমরা তোমাদের আপন শোকপ্রদ শক্তির দ্বারা তাদের (অর্থাৎ সেই শত্রুগণকে) শোকাভিভূত করে দাও। ৪।

    হে জলবর্গ! যারা আমাদের বিদ্বেষী বা আমরা যাদের বিদ্বেষী, তোমরা তোমাদের বশীকরণ-সামর্থ্যে তাদের বশীকৃত করে নিবীর্য করে দাও। ৫।

    টীকা— এই সূক্তেরও বিনিয়োগ দ্বিতীয় সূক্তে উল্লিখিত হয়েছে। জলের বহুবচনত্ব সম্পর্কে তৃতীয় সূক্তে উল্লেখ করা হয়েছে। (২কা. ৪অ. ৬) ॥

    .

    সপ্তম সূক্ত : শত্রুনাশনম্

    [ঋষি : ব্রহ্মা। দেবতা : আয়ু। ছন্দ : পংক্তি, বৃহতী ]

    শোরভক শোরভ পুনর্বো যন্তু যাতবঃ পুনৰ্হেতিঃ কিমীদিনঃ। যস্য স্থ তমত্ত যো বঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত ॥ ১। শোবৃধক শোবৃধ পুনর্বো যন্তু যাতবঃ পুনর্হেতিঃ কিমীদিনঃ। যস্য স্থ তমত্ত যো বঃ প্রাহৈৎ মত্ত স্বা মাংসান্যত্ত ॥ ২॥ ম্রোকানুম্রোক পুনর্বো যন্তু যাতবঃ পুনৰ্হেতিঃ কিমীদিনঃ। যস্য স্থ তমত্ত যোবঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত ॥ ৩৷ সর্দানুসৰ্প পুনর্বো যন্তু যাতবঃ পুনৰ্হেতিঃ কিমীদিনঃ। যস্য স্থ তমত্ত যোবঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত ॥ ৪৷ জুৰ্ণি পুনর্বো যন্তু যাতবঃ পুনৰ্হেতিঃ কিমীদিনীঃ। যস্য স্থ তমত্ত যোবঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত ॥৫৷৷ উপব্দে পুনর্বো যন্তু যাতবঃ পুনহেতিঃ কিমীদিনীঃ। যস্য স্থ তমত্ত যো বঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত ॥ ৬৷৷ অর্জুনি পুনর্বো যন্তু যাতবঃ পুনহেতিঃ কিমীদিনীঃ। যস্য স্থ মত্ত যোবঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত। ৭৷৷ ভরূজি পুনর্বো যন্তু যাতবঃ পুনর্হেতিঃ কিমীদিনীঃ। যস্য স্থ তমত্ত যোবঃ প্রাহৈৎ তমত্ত স্বা মাংসান্যত্ত ॥ ৮

    বঙ্গানুবাদ –হে রাক্ষসাধিপতি শোরভ! হে রাক্ষসাধিপতির সচিব (মন্ত্রী) শোরভুক! তোমরা শরভের ন্যায় সকলকে হিংসা-করণশীল রাক্ষসগণের মধ্যে মুখ্য। আমাদের অভিমুখে প্রেরিত তোমাদের যে যাতুন (রাক্ষস) আছে, তারা আয়ুধসমূহ সহ আমাদের নিকট হতে প্রত্যাবর্তন করুক। তোমাদের চোর ইত্যাদি অনুচরগণও এই স্থান ত্যাগ করে গমন করুক। যে প্রযোক্তা তোমাদের আমাদের নিকট প্রেরণ করেছে অথবা তোরা আপন দলের সাথে আমাদের যে শত্রুগণের নিকট অবস্থান করছো, তোমরা আমাদের সেই শত্রুগণকে ভক্ষণ করো। তোমরা এবং তোমাদের আয়ুধ শত্রুগণের মাংস ভক্ষণ করুক। ১

    হে শোবৃধক! (অপরকে আঘাত করণশালী) তুমি তোমার আপন আশ্রিতগণের সুখ-বৃদ্ধিকারী শোবৃধবর্গের অধিপতি। তোমার প্রেরিত যাতুধান নামক রাক্ষসবৃন্দ এবং হিংসাত্মক আয়ুধগুলি আমার দিক্ হতে প্রত্যাহরণ করো। তোমার চোর ইত্যাদি অনুচরগণও যেন এইস্থানে না অবস্থান করে। হে রাক্ষসগণ! যে প্রযোক্তা আমাদের নিকটে তোমাদের প্রেরণ করেছে, অথবা তোমরা আমাদের যে বিরোধীবর্গের নিকটে অবস্থান করছে, সেই শত্রুগণের মাংস তোমরা ভক্ষণ করো। ২।

    হে ম্রোক ও অনুম্রোক! (চোর) তোমরা ধন অপহরণ করে গুপ্ত রীতি অনুসারে (অর্থাৎ গোপনে) পলায়ন করে থাকো। তোমাদের প্রেরিত যাতুন রাক্ষস এবং হিংসাত্মক আয়ুধগুলি আমাদের নিকট হতে প্রত্যাগমন করুক। তোমাদের চোর ইত্যাদি অনুচরগণও যেন এখানে না অবস্থান করে। হে ম্রোকানুম্রোকবর্গ! যে প্রযোক্তা কর্তৃক তোমরা এই স্থানে প্রেরিত হয়েছে, অথবা তোমরা আমাদের যে বিরোধীসমূহের নিকট অবস্থান করছে, তোমরা সেই শক্রসমূহের মাংস ভক্ষণ করো ৷ ৩৷

    সর্পের ন্যায় কুটিলভাবে গমনকারী হে সৰ্পনামক রাক্ষসাধিপতি! এবং সেই সর্পকে অনুসরণকারী (সচিব) হে অনুসর্প! তোমাদের দ্বারা প্রেরিত যাতুধান রাক্ষস এবং হিংসাত্মক আয়ুধ আমার নিকট হতে প্রতিনিবৃত্ত করো। তোমাদের কিমীদন। ইত্যাদি অনুচরগণও যেন এই স্থানে অবস্থান না করে। হে রাক্ষসবর্গ! যে প্রযোক্তা তোমাদের এই স্থানে প্রেরণ করেছে অথবা আমাদের যে বিরোধীগণের নিকট অবস্থান করছো, তোমরা আমাদের সেই শত্রুগণের মাংস ভক্ষণ করো। ৪

    হে প্রাণীশরীরকে জীর্ণকারিণী ভূৰ্ণি নামধারিণী রাক্ষসীর দল! তোদের দ্বারা প্রেরিত অলক্ষ্মীরূপ যাতুধান রাক্ষসীসমূহ এবং হিংসাত্মক আয়ুধ আমার নিকট হতে প্রতিনিবৃত্ত হোক। তোদের প্রেরিত কিমীদিনী ইত্যাদি অনুচরীগণও যেন আমার নিকট না অবস্থান করে। হে সদল জুৰ্ণিগণ! যে প্রযোক্তা আমাদের নিকট তোদের প্রেরণ করেছে, অথবা তোরা আমাদের যে শত্রুবর্গের নিকট অবস্থান করছিস, তোরা সেই শত্রুদের ভক্ষণ কর। তাদের মাংস চর্বণ কর। ৫।

    হে উপব্দা নাম্নী রাক্ষসী! তুই ক্রুর (বা কর্কশ) শব্দশালিনী এবং ক্র কর্মকারিণী। তোর দ্বারা প্রেরিতা অলক্ষ্মী-করণশীলা যাতুধানী রাক্ষসীগণ এবং হিংসা সাধন রূপ আয়ুধসমূহ আমাদের নিকট হতে প্রতিনিবৃত্ত হোক। তোর কিমীদিনী ইত্যাদি অনুচরীগণও যেন এই স্থানে অবস্থান না করে। হে সদলবল উপব্দ রাক্ষসীগণ! যে প্রযোক্তা তোদের এই স্থানে আমাদের নিকট প্রেরণ করেছে, অথবা তোরা আমাদের যে শত্রুগণের নিকট অবস্থান করছিস, তোরা সেই শত্রুদের মাংস ভক্ষণ করতে থাক্ ॥ ৬।

    হে অর্জুনি নাম্নী রাক্ষসী! তোমাদের দ্বারা প্রেরিত যাতনাসমূহ, রাক্ষসীবর্গ এবং হিংসা-সাধন রূপ আয়ুধসমূহ আমাদের নিকট হতে প্রত্যাবৃত্ত হয়ে ও যাক। তোমাদের কিমীদিনী ইত্যাদি অনুচরীগণও যেন এই স্থানে অবস্থান না করে। হে সদলবল অর্জুনি রাক্ষসীগণ! যে প্রযোক্তা আমাদের নিকট তোমাদের প্রেরণ করেছে, অথবা তোমরা আমাদের যে বিরোধীগণের নিকট অবস্থান করছো, তোমরা তার (অর্থাৎ সেই প্রেরণকারীর) এবং সেই শত্রুগণের মাংস ভক্ষণ করো ৷৷ ৭

    হে ভরূজি নাম্নী রাক্ষসী! তুমি প্রাণীর দেহ-অপহরণ করে গমনকারিণী! তোমার দ্বারা প্রেরিতা অলক্ষ্মীশালিনী যাতনাসমূহ, রাক্ষসীগণ, হিংসা-সাধন আয়ুধরাশি এবং কিমীদিনী ইত্যাদি অনুচরীবর্গ আমাদের নিকট হতে প্রতিনিবৃত্ত হোক। হে সদলবল ভরূজীসমূহ! যে প্রযোক্তা আমাদের নিকট তোমাদের প্রেরণ করেছে, অথবা তোমরা আমাদের যে বিরোধীগণের সকাশে অবস্থান করছে, সেই শত্রুদের মাংস তোমরা ভক্ষণ করো ॥৮

    সূক্তস্য বিনিয়োগঃ— শোরভক ইতি সপ্তমসূক্তেন অলক্ষীবিনাশকর্মণি সমুদ্রমধ্যে শাপেটস্থেগ্নৌ হুত্বা চরুং সম্পত্য অভিমন্ত্র প্রাশ্মীয়াৎ। তথা তস্মিন্নেব কর্মণি শোরভক ইত্যনেনৈব সূক্তেন খণ্ডিতয়বানাং সঙ্কুং রক্তবর্ণায়া অজায়া দস্যুদকে ক্ষিপ্ত আজ্যেন হুত্বা সম্পাত্য অভিমন্ত্র অশ্নীয়াৎ। তথৈব তস্মিন্নেব অনেন সূক্তেন নৃনগ্রন্থিন কৃত্বা উদপাত্রে প্রত্যুচং বিস্রস্য তেনোদকেন আপ্লাবনং মুখমার্জনং চ কুর্যাৎ। উক্তং হি সূত্রে। শোরভকেভি সামুদ্রং অল্প কর্ম ব্যাখ্যাতং অপহতধানা লোহিতাজায়া দুষ্পেন সন্নীয়াশ্নাতি ইত্যাদি। (কৌ. ৩/২) ॥ (২কা. ৪অ, ৭সূ)।

    টীকা— এই সূক্তের মন্ত্ৰসমুদায় অলক্ষ্মী-বিনাশের নিমিত্ত অনুষ্ঠেয় কর্মে প্রয়োগ করা হয়। সমুদ্রের মধ্যে শাপেটস্থ অগ্নিকে আহুতি দান পূর্বক চরু পাক করে এই মন্ত্রসমুহের দ্বারা অভিমন্ত্রিত করে ভক্ষণ করণীয়। ইত্যাদি।-আচার্য সায়ণের যে ব্যাখ্যা অবলম্বনে আমরা বঙ্গানুবাদ করেছি, সুধীজনের জ্ঞাতার্থে তার কিঞ্চিৎ নমুনা–হে শোরভক স্বাশ্রিতানাং সুখস্য প্রাপক। শরভবৎ সর্বেষাং হিংসকো বা শোরভঃ যাতুধানাধিপতিঃ। অসৌ গ্রামনী প্রধানভূতো যস্য তৎসচিবাদেঃ স শোরভকঃ।…হৈ মোক মোচতি ধনাদিকং অপহৃত্য ছন্নঃ সন গচ্ছতীতি ম্রোকঃ। …হে সর্প! সর্পতি কুটিলং গচ্ছতীতি সর্পঃ এতৎসংজ্ঞো যাতুধানাধিপতিঃ। তৎ অনুসৃত্য গচ্ছতীতি অনুসৰ্পঃ…জীতি জীর্ণং ভবতি প্রাণিশরীরং অনয়েতি জুৰ্ণিঃ এতৎসংজ্ঞা রাক্ষসী তস্যা সম্মুদ্ধিঃ … হে উপব্দে ক্রশব্দকারিণী।…হে অর্জুনি অর্জুনশীলে অর্জুনবর্ণে বা৷ (২ কা. ৪অ.৭সূ)।

    .

    অষ্টম সূক্ত : পৃশ্নিপর্ণা

    [ঋষি : চাতন। দেবতা : পৃশ্নিপর্ণা। ছন্দ : অনুষ্টুপ ]

    শং নো দেবী পৃশ্নিপণশং নিঋত্যা অকঃ। উগ্রা হি কথজম্ভনী তামভক্ষি সহস্বতীম। ১ সহমানেয়ং প্রথমা পৃশ্নিপর্ণজায়ত। তয়াহং দুর্ণাং শিয়ো বৃশ্চামি শকুনেরিব ॥ ২॥ অরায়মশৃপাবানং যশ্চ স্ফাতিং জিহীর্ষতি। গর্ভাদং কং নাশয় পৃশ্নিপৰ্ণি সহস্ব চ ॥ ৩৷৷ গিরিমেনা আ বেশয় কন্বান জীবিতয়োপনান। তাংস্তুং দেবি পৃশ্নিপৰ্ণগ্নিরিবানুদহন্নিহি। ৪। পরাচ এনা প্র গুদ কথা জীবিতয়োপনা। তমাংসি যত্র গচ্ছন্তি তৎ ঐব্যাদো অজীগমম্ ॥ ৫.

    বঙ্গানুবাদ –এই পৃশ্নিপণী (চিত্রপর্ণী) নামক ঔষধি কুষ্ঠ ইত্যাদি রোগের শান্তি আমাদের সুখসম্পাদনশালিনী হোক। আমরা এই (কুষ্ঠ) রোগকে নাশ করণশালিণী ঔষধিকে (ভক্ষণ ও লেপনের দ্বারা) সেবন করছি। এই ঔষধি প্রচণ্ড বলধারণ পূর্বক পাপকে নাশ করে থাকে; এই ঔষধি নির্ঋতি রাক্ষসীকে পীড়িত করুক। ১।

    এই পৃশ্নিপর্ণী ঔষধিগুলির মধ্যে প্রথম উৎপন্ন হয়েছিল। এটি দাদ, হাজা, বিসর্পক, শ্বেতকুষ্ঠ ইত্যাদি মুখ্য রোগকে দমন করার প্রধান সাধন। আমি এটির প্রলেপের দ্বারা উক্ত রোগসমূহকে পক্ষীর মস্তকের ন্যায় সমূলে ছিন্ন (নাশ) করছি ॥ ২॥

    হে পৃশ্নিপর্ণী! শরীরের শুদ্ধ রক্তকে চোষণকারী কুষ্ঠ ইত্যাদি ব্যাধিরূপ শত্রুকে এবং শরীরের বৃদ্ধিকে রোধশালিনী ব্যাধিসমূহকে তুমি বিনাশ করো। তুমি গর্ভ-নষ্টকারী রোগকে অথবা গর্ভধ্বংসকারী রোগকেও নাশ করো। ৩।

    হে পৃশ্নিপণী! এই কুষ্ঠ ইত্যাদি রোগ প্রাণসমূহকে ভ্রমে (বিমোহনে) পাতিত করে থাকে। এই সকল রোগের কারণভূত পাপকে, সর্প ইত্যাদিকে ভস্মকরণশালী দাবানলের ন্যায়, পর্বতের উপরে নীত করে ভস্ম করো। ৪।

    হে পৃশ্নিপর্ণী! সূর্যোদয়ের পর যে দেশে অন্ধকার থেকে যায়, সেই অন্ধকারযুক্ত স্থানে ধাতুসমূহের ভক্ষক কুষ্ঠ ইত্যাদিকে প্রেরণ করছি। তুমি আপন প্রলেপনের দ্বারা, প্রাণসমূহকে ভ্রমে পাতনকারী সেই পাপ-ব্যাধিগুলিকে বিপরীত মুখে প্রেরণ করো ॥ ৫॥

    সূক্তস্য বিনিয়োগ –শং নো দেবী পৃশ্নিপর্ণী ইতি সূক্তস্য চাতনগণে পাঠাৎ শান্ত্যদকাদৌ অস্য বিনিয়োগোবগন্তব্যঃ। তথা কুষ্ঠাদিসর্বরোগ-ভৈষজ্যকর্মণি অনেন সূক্তেন পৃপিণীং পেষয়িত্ব লেপয়েৎ। …..ইত্যাদি। (২কা, ৪অ. ৮সূ)।

    টীকা –এই সূক্তমন্ত্রগুলি শান্তিজলক কর্মে পাঠপূর্বক বিনিয়োগ বিহিত আছে। এবং কুষ্ঠ ইত্যাদি সর্বরোগের ভৈষজ্য কর্মে এই সূক্তের দ্বারা পৃশ্নিপণী (বা. চিত্রপর্ণী) পেষণ পূর্বক লেপন করা কর্তব্য। (২কা, ৪অ, ৮সূ) ॥ ৪।

    .

    নবম সূক্ত : পশুসংবর্ধনম

    [ঋষি : সবিতা। দেবতা : পশবঃ। ছন্দ : ত্রিষ্টুপ, অনুষ্টুপ ]

    এহ যন্তু পশবো যে পরেয়ুবায়ুৰ্যেৰ্ষং সহচারং জুজোষ। ত্বষ্টা যেষাং রূপধেয়ানি বেদাস্মিন্ তান্ গোষ্ঠে সবিতা নি যচ্ছতু। ১। ইমং গোষ্ঠং পশবঃ সং স্রবন্তু বৃহস্পতিরা নয়তু প্রজান। সিনীবালী নয়ত্বগ্রমেষামাজঘুষো অনুমতে নি যচ্ছ৷৷ ২। সংসিঞ্চামি গৰাং ক্ষীরং সমাজ্যেন বলং রস। সংসিক্তা অস্মাকং বীরা ধ্ৰুবা গাবো ময়ি গোপতৌ। ৪আ হরামি গৰাং ক্ষীরমাহার্ষং ধান্যং রস। আহৃতা অস্মাকং বীরা আ পত্নীরিদমস্তক৷৷ ৫

    বঙ্গানুবাদ –যে পশুগণ এই স্থান হতে ফিরে গিয়েছিল, তারা পুনরায় এই গোষ্ঠে প্রত্যাগমন করুক। যে পশুগণের রক্ষার নিমিত্ত বায়ু তাদের সাথে সাথে অবস্থান করেন এবং গর্ভপ্রাপ্ত যে পশুগণের নাম এবং রূপকে ত্বষ্টা নির্ধারিত করে থাকেন, সূর্য সেই সকল পশুগণকে এই গোষ্ঠে স্থিত করুন ৷ ১

    গো-বর্গের আনয়নসম্পর্কিত বিধিকে যিনি সম্যকরূপে জ্ঞাত আছেন, সেই বৃহস্পতি গো-গণকে গোষ্ঠে প্রেরিত করুন। গবাদি পশু আমার গোষ্ঠে আগত হোক। সিনীবালী (শুক্লবর্ণা চন্দ্রকলার অভিমানী দেবপত্নী) এবং অমাভিমানী দেবতা এই পশুগণকে আনয়নপূর্বক গোষ্ঠে রক্ষা করুন। ২।

    গো-সমূহ, অশ্ব ইত্যাদি ভালভাবে এইস্থানে আগমন করুক। সেবক, ধান, যব ইত্যাদিও সমৃদ্ধির সাথে প্রাপ্ত হোক। আমি আপন ঈপ্সিত ফলের সিদ্ধির নিমিত্ত ঘৃতাহুতি প্রদান করছি৷৷ ৩৷

    গাভীগণের অধিপতিরূপ আমাতে (অর্থাৎ আমার অধীনে) গো-গণ অবস্থান করুক। আমাদের পুত্রগণ ঘৃত ইত্যাদির দ্বারা পুষ্টশালী হোক। আমি প্রথমে গাভীগণের দুগ্ধ সিঞ্চন করছি। অন্ন, জল এবং রসকে ঘৃতের দ্বারা সিঞ্চন করছি। ৪।

    এই প্রয়োগের দ্বারা গো-দুগ্ধ, ধান্য এবং রস ইত্যাদিকে আপন গৃহে আনয়ন করছি। আপন পত্নী, পুত্র ইত্যাদিকেও গৃহে আনয়ন করছি। ৫।

    সূক্তস্য বিনিয়োগঃ— এহ যন্তু পশবঃ ইতি সূক্তেন গোপুষ্টিকামঃ অভিনবং পয়ঃ বৎসলালামিশ্রিতং সম্পত্য অভিমন্ত্র অশ্নীয়াৎ! তথা অনেন সূক্তেন গাং অভিমন্যু দদ্যাৎ। তথৈব অনেন উদপাত্রং অভিমন্ত্র গোষ্ঠমধ্যে নিনয়েৎ। এবং সারূপবৎসৌদনে গুগুলুলবণশকৃৎপিণ্ডা প্রক্ষিপ্য পশ্চাদ অগ্নেস্ত্রিরাং নিখায় চতুর্থেহনি উদ্ধৃত্য অনেন সম্পত্য অভিমন্ত্র অশ্নীয়াৎ। অত্রোক্তং কৌশিকেন। … ইত্যাদি। (২কা. ৪অ. ৯সূ)।

    টীকা –এই সূক্তের মন্ত্রগুলি গাভীর পুষ্টিকামনায় প্রযোজ্য হয়ে থাকে। এই উদ্দেশ্যে গো-বৎসের লালামিশ্রিত প্রথম দুগ্ধ এই সূক্তমন্ত্রগুলির দ্বারা অভিমন্ত্রিত করণীয়।…ইত্যাদি। (২কা. ৪অ. ৯সূ)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান
    Next Article শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }