Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)

    দিলীপ মুখোপাধ্যায় এক পাতা গল্প1733 Mins Read0
    ⤶ ⤷

    ০৬।০৩ ষষ্ঠ কাণ্ড : তৃতীয় অনুবাক

    তৃতীয় অনুবাক
    প্রথম সূক্ত : কেশবর্ধনী ঔষধিঃ
    [ঋষি : শন্তাতি। দেবতা : চন্দ্রমা। ছন্দ : অনুষ্টুপ ]

    ইমা যান্তিঃ পৃথিবীস্তাসাং হ ভূমিরুত্তমা। তাসামধি ত্বচো অহং ভেষজং সমু জগ্রভ৷১৷ শ্রেষ্ঠমসি ভেষজানাং বসিষ্ঠং বীরুধানাম। সোমো ভগ ইব যামেষু দেবেষু বরুণো যথা ॥ ২॥ রেবতীরনাধৃষঃ সিষাসবঃ সিষাসথ। উত স্থ কেশদৃংহনীরথো হ কেসবর্ধনীঃ ॥ ৩৷৷

    বঙ্গানুবাদ –পৃথিবী ইত্যাদি তিনটি লোকের মধ্যে ঐহিক ফলভোগের কারণ হওয়ায়, এবং স্বর্গ ইত্যাদি ফলের সাধন যজ্ঞ ইত্যাদি কর্মের কারণ হওয়ায়, এই পৃথিবী শ্রেষ্ঠ। এই পৃথিবীর ত্বচের (চর্মের) ন্যায় ভূমিভাগে ব্যাধিসমূহের শমন-করণশালী যে ঔষধিসমূহ উৎপন্ন হয়, সেগুলি আমি সংগ্রহ করবো ॥১॥

    হে অমোঘ বীর্য যুক্ত হরিদ্রা! তুমি সকল ঔষধি ও বীরুধ সমুদায়ের মধ্যে শ্রেষ্ঠ। যেমন দিবা-রাত্রির কালাবচ্ছেদের কারণে চন্দ্র ও সূর্য শ্রেষ্ঠ, যেমন দেবতাগণের মধ্যে বরুণ মুখ্য, তেমনই তুমি ॥ ২॥

    হে ঔষধিসমূহ! তোমরা কারও দ্বারা হিংসিত না হওয়ার যোগ্যতাসম্পন্না, ধনশালিনী, এবং নীরোগ দানশালিনী হয়ে আছে। তোমরা আমার কেশরাশিকে দৃঢ় করো ও সেগুলির বৃদ্ধি করো ৷৷ ৩৷৷

    .

    দ্বিতীয় সূক্ত : ভৈষজ্যম

    [ঋষি : শন্তাতি। দেবতা : আদিত্যরশ্মি, মরুৎ। ছন্দ : ত্রিষ্টুপ, জগতী ]

    কৃষ্ণং নিয়ানং হরয়ঃ সুপর্ণা অপো বসানা দিবমুৎ পতন্তি। ত আববৃত্রসদনাদৃতস্যাদি ঘৃতেন পৃথিবীং বৃদুঃ ॥১॥ পয়স্বতীঃ কৃণুথাপ ওষধীঃ শিবা যদেজথা মরুতে রুক্সবক্ষসঃ। ঊর্জং চ তত্র সুমতিং চ পিন্বত যত্রা নরো মরুতঃ সিঞ্চথা মধু ॥ ২॥ উদতো মরুতস্তাঁ ইয়র্ত বৃষ্টির‍ বিশ্বা নিবতশৃণাতি। এজাতি গ্লহা কন্যে তুনুরুং তুন্দানা পতত্যব জায়া ॥ ৩৷৷

    বঙ্গানুবাদ –যে অন্তরিক্ষলোকে নক্ষত্র-চক্র নিয়মিত ভাবে বিচরণ করে, তাকে প্রাপ্ত হয়েই সূর্যরশ্মিসমূহ সকল পার্থিব রসকে গ্রহণ করে সূর্য মণ্ডলে ঊর্ধ্বারোহণ করছে, এবং পুনরায় সেখান হতে বর্ষা করণের জন্য আগত হয়ে পৃথিবীকে সিক্ত করছে। ১।

    হে স্বর্ণাভূষণ-ধারী মরুৎ-গণ! তোমরা নিজেদের গমনকালে জল ও ঔষধিসমূহকে পুষ্ট করে থাকো। যে দেশে জল-বর্ষণ করো, সেখানে বলদায়ক অন্ন ও সুবুদ্ধি যুক্ত প্রজাগণকে পোষণ করে থাকো। ২।

    হে মরুৎ-গণ! সকল ধান্য ও নিম্নাভিমুখে গমনশালিনী নদীগুলিকে তৃপ্ত করণশালী মেঘসমূহকে প্রেরিত করো। দরিদ্র মাতা-পিতার আপন কন্যাকে দর্শন করে কম্পায়মান হওয়ার তুল্য, গর্জন রূপী ভীতিতে স্তনয়িতুরূপা মাধ্যামিকা বা বৃষ্টির নিমিত্ত সেই মেঘদলকে কম্পিত করছে। পতিকে সম্ভাষণ করে স্ত্রী যেমন অন্ন ইত্যাদি প্রদান করে, তেমনই সেই বাণী গমনশীল মেঘকে অন্ন ইত্যাদি প্রদান করছে ৷ ৩৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ— ইমা যাস্তিস্রঃ ইতি তৃচেন কেশবৃদ্ধিকামং বৃক্ষভূমিজাতৌষধিভিঃ অবজ্বালিদেকেন বা বিভীতকাথোদকেন বা হরিদ্রাক্কাথোদকেন বা অভিমন্ত্রিতেন উষঃকালে অবসিঞ্চেৎ …কৃষ্ণং নিয়ানং ইতি তৃচেন উদরতুন্দাদিভৈষজ্যার্থং চিত্তিপ্রায়শ্চিত্ত্যাদ্যোষধিসহিতং উদকং অভিমন্ত্র তেনোদকেন ব্যাধিতং অবসিঞ্চেৎ …ইত্যাদি৷৷ (৬কা, ৩অ. ১-২)।

    টীকা –উপযুক্ত প্রথম সূক্তটির দ্বারা কেশবৃদ্ধিকামীকে বৃক্ষ বা ভূমিজাত ঔষধির দ্বারা অথবা অবজ্বালিত জলের দ্বারা অথবা বিভীতকের কাথের (অর্থাৎ অগ্নিপক্ক রসের) সাথে মিশ্রিত জলের দ্বারা অথবা হরিদ্রার কাথে মিশ্রিত জলের দ্বারা উষাকালে অবসিঞ্চন করণীয়।…দ্বিতীয় সূক্তের দ্বারা উদর-ব্যথা জনিত কষ্টের ভৈষজ্যের নিমিত্ত চিত্তি-প্রায়শ্চিত্তি ইত্যাদি ঔষধির সাথে জল অভিমন্ত্রিত পূর্বক তার দ্বারা ব্যাধিতকে অবসিঞ্চন কর্তব্য।..ইত্যাদি। ॥ (৬কা, ৩অ. ১-২সূ)।

    .

    তৃতীয়সূক্ত : অপাং ভৈষজ্যম

    [ঋষি : শন্তাতি। দেবতা : আপঃ। ছন্দ : অনুষ্টুপ, গায়ত্রী, উষ্ণিক ]

    সসুষীস্তদপসসা দিবা নক্তং চ সষীঃ। বরেণ্যক্রতুরহমপো দেবীরূপ হ্রয়ে ॥ ১৷ ওতা আপঃ কর্মণ্যা মুঞ্চতিঃ প্রণীতয়ে। সদ্যঃ কৃম্বতৈবে ॥ ২॥ দেবস্য সবিতুঃ সবে কর্ম কৃথন্তু মানুষাঃ। শং নো ভবন্তুপ ওষধীঃ শিবাঃ ॥ ৩৷৷

    বঙ্গানুবাদ— সর্বপ্রাণীর জীবনাত্মক রূপে প্রসিদ্ধ, সংসারের রক্ষা-কর্মের কারণে নিরন্তর প্রবাহিত, সেই জলসমূহকে (বা ঈদৃশী জলরূপা দেবীগণকে) আমি উত্তম কর্মকারী (স্তোতা) নিকটে আহ্বান করছি। ১৷৷

    নিরন্তর প্রবাহশালী হয়ে অবস্থিত জলসমূহ উত্তম ফলের নিমিত্ত অনর্থের জড় পাপ হতে আমাদের রক্ষা করুক। তারা আমাদের মঙ্গল প্রাপ্তি করানোর নিমিত্ত পাপ হতে মুক্ত করুক। ২।

    সূর্যদেবের প্রেরণায় মনুষ্যগণ সকল বৈদিক কর্মের অনুষ্ঠান করুক। কল্যাণপ্রদ ঔষধিসমূহ ও তাদের পুষ্টকরণশালী জলরাশি আমাদের কল্যাণ সাধন পূর্বক পাপকে নষ্ট করে দিক ॥ ৩৷৷

    .

    চতুর্থ সূক্ত : অপাং ভৈষজ্যম

    [ঋষি : শন্তাতি। দেবতা : আপঃ। ছন্দ : অনুষ্টুপ]

    হিমবতঃ প্রস্রবন্তি সিন্ধৌ সমহ সংগমঃ। আপো হ মহং তদ দেবীর্দদ হৃদ্যোতভেষজম ॥১॥ যন্মে অক্ষ্যোরাদিদ্যোত পাষ্ণোঃ প্রপদোশ্চ যৎ। আপস্তৎ সর্বং নিষ্কর ভিষজাং সুভিষক্তমাঃ ॥ ২। সিন্ধুপত্নীঃ সিন্ধুরাজ্ঞীঃ সর্বা বা নদ্য স্থান। দত্ত নস্তস্য ভেষজং তেনা বো ভুনজামহৈ ॥ ৩৷৷

    বঙ্গানুবাদ –হিমালয় হতে পাপ-নাশক গঙ্গা ইত্যাদির জল প্রবাহিত হচ্ছে; তারা সকলে সমুদ্রে সংযুক্ত হচ্ছে। এই জলরাশি আমাকে এমনই ঔষধিসমূহ প্রদান করুক, যা হৃদয়ের দাহকে প্রশমিত করতে সমর্থ ॥১॥

    দেবতা-সমান জলরাশি আমার নেত্রের ব্যাধি, পাষ্ণির (অর্থাৎ পদের উপরভাগের) ব্যাধি, প্রপদের (অর্থাৎ পদের পুরোভাগের) ব্যাধি ইত্যাদিকে দূরীভূত করে দিক। এই জলরাশি ব্যাধি দূরীকরণশালিনী ঔষধির মধ্যে পরম কুশল চিকিৎসক ॥ ২

    হে জলদেবীগণ! তোমাদের স্বামী সমুদ্র, এবং তোমরা তার পত্নী। তোমরা ব্যাধিসমূহকে দূরীকরণশালিনী ঔষধি প্রদান করো, যাতে আমরা অন্ন ইত্যাদি বলদানশালী পদার্থগুলিকে সেবন করতে সমর্থ হই ৷ ৩৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ— সসুধীঃ হিমবতঃ প্র স্রবন্তি ইতি তৃচয়োঃ পুনন্তু মা (৬/১৯) …বায়ো পূতঃ পবিত্রেণ (৬৫১) ইতি বৃহঙ্গণে (কৌ.১৯) পাঠাৎ শান্তুদকাদৌ, বিনিয়োগঃ।…তথা অর্থোত্থাপনবিঘুশমনকামঃ আভ্যাং তৃচাভ্যাং…ক্ষীরৌদনহবনাদীনি কর্মাণি কুর্যাৎ।…তথা উদর তুলাদিভৈষজ্যে কৃষ্ণং নিয়ানং (৬।২২) ইতি তৃচোক্তানি কর্মাণি কুর্যাৎ!…তথা হৃদয়দোষ জলোদরকামলরোগশাস্ত্যর্থং নদ্যাদকং প্রবাহানুগুণং আহৃত্য তত্র বলীকতৃণানি প্রক্ষিপ্য অনেন তৃচেন অবসিচ্য ব্যাধিতং অবসিঞ্চেৎ মার্জয়েৎ আচাময়েৎ বা..সূত্রিতং হি। ..ইত্যাদি৷৷ (৬কা, ৩অ, ৩-৪সূ)।

    টীকা –উপযুক্ত সূক্ত দুটির শান্তিকর্মে বিনিয়োগ হয়। (ষষ্ঠ কাণ্ডের দ্বিতীয় অনুবাকের নবম সূক্ত এবং ষষ্ঠ কাণ্ডের পঞ্চম অনুবাকের দশম সূক্তের সাথে এর বিনিয়োগ সংশিষ্ট)। বিঘ্নবিনাশের কামনাকারী জন এই সূক্ত দুটির সম্পাতনে দুগ্ধ, অন্ন প্রভৃতির দ্বারা যাগকর্ম করবেন। তথা উদরতুল ইত্যাদির ভৈষজ্যে কৃষ্ণ নিয়ানং (ষষ্ঠ কাণ্ডের তৃতীয় অনুবাকের দ্বিতীয়) সূক্তের কর্ম ইত্যাদি করণীয়। হৃদয়-দোষ, জলোদর, কামলবরাগ ইত্যাদির শান্তির নিমিত্ত প্রবাহানুগুণ নদীর জল আহরণ করে বলীক-তৃণ প্রক্ষিপ্ত করে এই সূক্তের দ্বারা ব্যাধিতকে অবসিঞ্চন, মার্জন বা আচমন করানো কর্তব্য।…ইত্যাদি। (৬কা, ৩অ, ৩-৪)।

    .

    পঞ্চম সূক্ত : মন্যাবিনাশনম

    [ঋষি : শুনঃশেপ। দেবতা : মন্যাবিনাশনম্। ছন্দ : অনুষ্টুপ ]

    পঞ্চ চ যাঃ পঞ্চাশচ্চ সংযন্তি মন্যা অভি। ইতস্তাঃ সর্বা নশ্যন্তু বাক্য অপচিতামিব ॥১॥ সপ্ত চ যাঃ সপ্ততিশ্চ সংযন্তি গ্রৈব্যা অভি। ইতস্তাঃ সর্বা নশ্যন্তু বাকা অপচিতামিব। ২। নব চ যা নবতিশ্চ সংযন্তি স্কন্ধ্যা অভি। ইতস্তাঃ সর্বা নশ্যন্তু বাকা অপচিতামিব ৷ ৩৷৷

    বঙ্গানুবাদ –গলদেশের শিরাসমূহের মধ্যে এই পঞ্চান্নটি কণ্ঠমালা (বা গণ্ডমালা) ব্যাপ্ত হয়ে আছে, সেগুলি এই মন্ত্রের প্রয়োগে বিনষ্ট হয়ে যাক, যেমন পতিব্রতা স্ত্রীকে প্রাপ্ত হয়ে (পুরুষের) দোষসমূহ বিনষ্ট হয়ে যায় ॥ ১।

    গ্রীবাদেশে নাড়ীসমূহে সাতাত্তরটি কণ্ঠমালা ব্যাপ্ত হয়ে আছে, সেগুলি এই মন্ত্রের প্রয়োগে বিনষ্ট হয়ে যাক, যেমন পতিব্রতা স্ত্রীকে প্রাপ্ত হয়ে (পুরুষের) দোষসমূহ বিনষ্ট হয়ে যায়। ২৷

    স্কন্ধের ধমনীসমূহের মধ্যে নিরানব্বইটি কণ্ঠমালা ব্যাপ্ত হয়ে আছে, সেগুলি এই মন্ত্রের প্রয়োগে বিনষ্ট হয়ে যাক, যেমন পতিব্রতা স্ত্রীকে প্রাপ্ত হয়ে (পুরুষের) দোষসমূহ বিনষ্ট হয়ে যায় ॥ ৩॥

    .

    ষষ্ঠ সূক্ত : পাপনাশনম্

    [ঋষি : ব্রহ্মা। দেবতা : পাপমা। ছন্দ : অনুষ্টুপ ]

    অব মা পাগান্তসৃজ বশী সন মৃড়য়াসি নঃ। আ মা ভদ্রস্য লোকে পান্ ধেহ্যবিহূতম্ ॥১॥ যো নঃ পাগন্ ন জহাসি তমু বা জহিমো বয়। পথমনু ব্যাবর্তনেহন্যং পাস্নানু পদ্যতাম্ ॥ ২॥ অন্যত্রাম্মন্যুচ্যতু সহস্রাক্ষো অমর্ত্যঃ। যং দ্বেযাম তমৃচ্ছতু যমু দ্বিম্মস্তমিজ্জহি ॥ ৩॥

    বঙ্গানুবাদ –হে পাপের অভিমানী দেবতা! তুমি সকলকে বশে রক্ষণশালী (বশয়িতা)। তুমি আমাকে ত্যাগ করো এবং সুখী করো। তুমি আমাকে আমার পুণ্যের কারণে স্বর্গে প্রাপ্ত করাও ॥১॥

    হে পাস্মন্ (পাপাভিমানী দেবতা)! তুমি যদি আমাকে না ত্যাগ করো, তবে আমরা তোমাকে এই অনুষ্ঠান-কর্মের দ্বারা বলপূর্বক পথের চৌমাথায় পরিত্যাগ করছি। এই স্থান হতে তুমি আমাদের শত্রুদের দেহমধ্যে প্রবিষ্ট হও। ২৷৷

    যাদের আমরা দ্বেষ করি, তাদেরই এই ইন্দ্রসম শক্তিশালী পাপ প্রাপ্ত হোক। হে পাপ! তুমি তাদের (অর্থাৎ আমাদের যারা দ্বেষ করে, সেই শত্রুদের) বিনাশ করে দাও ৩

    সূক্তস্য বিনিয়োগঃ –পঞ্চ চ যাঃ ইতি তৃচেন গণ্ডমালানিবৃত্ত্যর্থং পঞ্চাধিকপঞ্চাশৎসংখ্যাকৈঃ সূত্রোক্তকাষ্ঠৈঃ প্রজ্বালনং ইত্যেবমাদীনি কর্মাণি কুর্যাৎ। সূত্রিতং হি।….অব মা পাস্মন্ ইতি (তৃচেন) সর্বরোগভৈষজ্যকর্মণি সূত্রোক্তপ্রকারেণ তন্ত্রং কৃত্বা অপরেস্ত্রীংস্ত্রী পুরোডাশসংবর্তাংশ্চতুষ্পথে অবচরেৎ। সূত্রিতং হি।…মহাশান্ত্যাদৌ ক্রিয়মানে নৈঋতকর্মণি এতং তৃচং জপ নদীতীরং গচ্ছেৎ.. ইত্যাদি৷৷ (৬কা, ৩অ. ৫-৬)।

    টীকা –উপযুক্ত পঞ্চম সূক্তটির দ্বারা গণ্ডমালা নিবৃত্তির নিমিত্ত পঞ্চান্নটি সূত্রোক্ত কাষ্ঠের প্রজ্বালন ইত্যাদি কর্মানুষ্ঠান করণীয়। ষষ্ঠ সূক্তটির দ্বারা সর্বরোগের ভৈষজ্যকর্মে সূত্রোক্ত প্রকারের দ্বারা তন্ত্র সাধন পূর্বক তিন তিনটি পুরোডাশ চতুষ্পথে বিতায়িত করণীয়। তথা মহাশান্তি ইত্যাদি ক্রিয়মানে নৈঋতকর্মে এই সূক্তের মন্ত্ৰত্রয় জপ পূর্বক নদীতীরে গমনীয়।…ইত্যাদি ॥ (৬কা, ৩অ. ৫-৬)।

    .

    সপ্তম সূক্ত : অরিষ্টক্ষয়ণম

    [ঋষি : ভৃগু। দেবতা : যম, নির্ঋতি। ছন্দ : জগতী, ত্রিষ্টুপ ]

    দেবাঃ কপোত ইষিততা যদিচ্ছন দূতো নিঋত্যা ইদমাজােম। তম্য অৰ্চাম কৃণবাম নিষ্কৃতিং শং নো অস্তু দ্বিপদে শং চতুষ্পদে ৷ ১৷৷ শিবঃ কপোত ইষিতো নো অনাগা দেবাঃ শকুনো গৃহং নঃ। অগ্নিহিঁ বিপ্রো জুতাং হবিনঃ পরি হেতিঃ পক্ষিণী নো বৃণ ॥ ২॥ হেতিঃ পক্ষিণী ন দত্যম্মানাষ্ট্ৰী পদং কৃণুতে অগ্নিধানে। শিবো গোভ উত পুরুষেভ্যো নো অস্তু মা নো দেবা ইহ হিংসীৎ কপোতঃ ॥ ৩॥

    বঙ্গানুবাদ –হে দেববৃন্দ! নির্ঋতি নাম্নী এই পাপদেবতার দূতরূপ কপোতাখ্য পক্ষী আমাদের অনিষ্ট সাধনের ইচ্ছা করছে; তার নিবারণের নিমিত্ত আমরা তোমাদের হব্য ইত্যাদির দ্বারা পূজা করছি। আমাদের দ্বিপদ পুত্র প্রজা ইত্যাদি ও চতুষ্পদ গো-ইত্যাদি প্রাণীসমূহের কল্যাণ হোক ॥ ১৷৷

    হে দেববৃন্দ! পাপদেবতার এই দূত যেন আমাদের গৃহকে দুঃখগ্রস্ত করতে না পারে, সে যেন আমাদের সুখদায়ক হয়। বিজ্ঞ অগ্নি এই নিমিত্ত আমাদের হব্যকে গ্রহণ করুন। তাঁর কৃপায় এই কপোত আমাদের যেন অকল্যাণ না করতে পারে।২

    তার পক্ষযুক্ত আয়ুধ আমাদের যেন নাশ না করে। আমাদের এই গো ও পুরুষদের পক্ষে যেন সে সুখ-প্রদানশালী হয়, হে দেবগণ! এই কবুতর যেন আমাদের সন্তাপকারক না হয়। ৩।

    .

    অষ্টম সূক্ত : অরিষ্টক্ষয়ণম

     [ঋষি : ভৃগু। দেবতা : যম, নির্ঋতি। ছন্দ : ত্রিষ্টুপ, অনুষ্টুপ, জগতী ]

    ঋচা কপোতং নুদত প্ৰণোদমিবং মদন্তঃ পরি গাং নয়ামঃ। সংলোভয়ন্তো দুরি পদানি হিত্বা ন ঊর্জং প্র পদাৎ পথিষ্ঠঃ ॥ ১৷ পরীমেহগ্নিমর্ষত পরীমে গামনেষত। দেবেম্বত শ্রবঃ ক ইমা আ দধর্ষতি ॥ ২॥ যঃ প্রথমঃ প্রবতমাসসাদ বহুভ্যঃ পন্থমনুপম্পশানঃ। যোহস্যেশে দ্বিপদো যশ্চতুষ্পদস্তস্মৈ যমায় নমো অস্তু মৃত্যবে ॥ ৩॥

    বঙ্গানুবাদ –হে দেববৃন্দ! এই কপোতকে আমাদের গৃহ হতে বিতাড়িত করে দাও। আমরা অন্নের দ্বারা তৃপ্ত হয়ে গো-সকলকে সঞ্চারণ করছি। এই কপোতের পদচিহ্নকে সম্যক প্রমার্জনার দ্বারা শান্তিময় করে তুলছি। এই কপোত আমাদের পাকশালার অন্নকে ত্যাগ করে উড্ডীয়মান হয়ে যাক। ১।

    কবুতরের প্রবেশকে শমিত করণের নিমিত্ত এই ঋত্বিকগণ অগ্নিকে গৃহে আনয়ন (বা সংগ্রহ) করেছেন। এই গো-সকল সর্বত্র সঞ্চারণ করছে এবং দেবতাগণের উদ্দেশে হব্য ইত্যাদি সমর্পিত করা হচ্ছে। এই হেন শান্তিকর্মের উপরান্তে কোন হিংসক পুরুষ আমাদের পীড়িত করতে সক্ষম হবে না। ২।

    এই আজ মারণের যোগ্য, এই কল্য মারণের যোগ্য এইরকম অনুক্রম করতে থেকে যমরাজ ফল দানের নিমিত্ত স্থিত আছেন (বা পরিগণনা করতে করতে পরিক্রমণ করে চলেছেন। তিনি দ্বিপদশালী মনুষ্য ইত্যাদি ও চতুষ্পদশালী পশুবর্গের নিয়ন্তা। সেই মৃত্যুকেপ্রেরণশালী যমরাজের উদ্দেশে নমস্কার জ্ঞাপন করছি ৷ ৩৷

    সূক্তস্য বিনিয়োগঃ— গৃহাদিষু কপোতোকপ্রবেশশান্ত্যর্থং শান্ত্যদকাভিমন্ত্রণে বিনিযুক্ত মহাশান্তিগণে দেবাঃ কপোতঃ (৬/২৭) ঋচা কপোতং (৬/২৮) অমুন হেতি (৬/২৯) ইতি ত্রয়চা আবপনীয়াঃ।….ইত্যনয়া ঋচা কপোততালুকপ্রবেশ শান্ত্যৰ্যমেব গাং অগ্নিং আনীয় শালাং কপোতপ্রবেশস্থলং বা ত্রিঃ পরিভ্রাময়েৎ। সূত্রিতং হি।… ইত্যাদি৷৷ (৬কা, ৩অ. ৭-৮)।

    টীকা –উপযুক্ত ৭ম ও ৮ম এবং পরবর্তী ৯ম সূক্তের মন্ত্রগুলি গৃহ ইত্যাদিতে কপোত (কবুতর, মতান্তরে ঘুঘু), উল্ক (পেঁচা) প্রবেশ করলে তার শান্তির জন্য বিনিয়োগ হয়। এই উদ্দেশে গৃহে হোমাগ্নি আবপনীয় ও কপোতের প্রবেশ স্থলে গাভীকে তিনবার পরিভ্রামিত করানো কর্তব্য ॥ (৬কা, ৩অ. ৭-৮)।

    .

    নবম সূক্ত : অরিষ্টক্ষয়ণম

    [ঋষি : ভৃগু। দেবতা : যম, নির্ঋতি। ছন্দ : গায়ত্রী, অষ্টি]

    অমূন হেতিঃ পতত্রিণী ন্যেতু যদুলুকো বদতি মোঘমেতৎ। যদ বা কপোতঃ পদমগ্নেী কৃপণোতি ॥১॥ যৌ তে দূতৌ নিঋত ইদমেতোহপ্রহিতৌ প্ৰহিতৌ বা গৃহং নঃ। কপোতোকাভ্যামপদং তদস্তু ॥ ২॥ অবৈরহত্যায়েদমা পপত্যাৎ সুবীরতায়া ইদমা সসদ্যাৎ। পরাঙেব পরা বদ পরাচীমনু সংবত। যথা যমস্য ত্বা গৃহেহরসং প্রতিচাকশানাভূকং প্ৰতিচাকশান্ ॥ ৩॥

    বঙ্গানুবাদ –এই পক্ষশালী (পক্ষীরূপ) আয়ুধ দূরস্থে পরিদৃশ্যমান শত্রুগণকে প্রাপ্ত হোক। ঐ অশোভন বাণী উচ্চারণকারী উল্ক (পেঁচা) নিবার্য হয়ে যাক, পচনাগ্নির (রন্ধনশালাস্থিত অগ্নির) নিকট পদচিহ্ন রক্ষণকারী অশুভসূচক কপোতও নির্বীর্য হয়ে যাক ॥ ১।

    হে পাপদেবতা নির্ঋতি! তোমার দ্বারা প্রেরিত হয়ে এই কপোত ও উল্ক আমাদের ঘরে আগত হয়েও যেন না প্রাপ্ত হতে পারে ॥ ২॥

    এই কপোত ও উলুকের আগমন জনিত অশুভ চিহ্ন আমাদের নিমিত্ত অহিংসক হয়ে যাক। আমাদের বীরবর্গ পরাজিত হয়ে প্রত্যাবর্তনের ভাবকে যেন প্রাপ্ত না হয়। হে যমের দূতরূপ কপোত! যেমন তোমার অধিস্বামীর গৃহে সেখানকার প্রাণীগণ তোমাকে নির্বীর্যরূপে দর্শন করে, তেমনই যেন আমরাও দেখি ৷ ৩৷৷

    .

    দশম সূক্ত: পাপশমনম

    [ঋষি : উপরিবভ্রব। দেবতা : শমী। ছন্দ : জগতী, ত্রিষ্টুপ, অনুষ্টুপ ]

    দেবা ইমং মধুনা সংযুতং যং সরস্বত্যামধি মণাবচক্ষুঃ। ইন্দ্র আসীৎ সীরপতিঃ শতক্রতুঃ কীনাশা আসন্ মরুতঃ সুদানবঃ ॥ ১। যস্তে মদোহবকেশো বিকেশো যেনাভিহস্যং পুরুষং কৃপণাষি। আরাৎ ত্বদন্যা বনানি বৃক্ষি ত্বং শমি শতব বি রোহ ॥ ২॥ বৃহৎপলাশে সুভগে বর্ষবৃদ্ধ ঋতাবরি। মাতেব পুত্রেভ্যো মৃড কেশেভ্যঃ শমি ৷ ৩৷৷

    বঙ্গানুবাদ –মধু-রসযুক্ত এই যবকে দেবতাগণ সরস্বতী নদীর নিকট মনুষ্যগণকে দান করেছিলেন। সেই সময় কর্ষণ করে ধান্য উৎপন্ন করার নিমিত্ত ইন্দ্র হল ধরেছিলেন এবং শোভন দানশালী মরুৎ-বর্গ কৃষক হয়েছিলেন। ১।

    হে শমী (শাই বৃক্ষ)! তোমার যে হর্ষ (মদ) অবমত (অপকৃষ্ট) বা বিকেশসম্পন্ন জনের কেশের উৎপাদক, এবং সেই কেশের বৃদ্ধিকারক হয়ে থাকে, তাতে তুমি পুরুষকে সর্বত্র হর্ষযুক্ত করে থাকো। তুমি শতশাখা সম্পন্ন হয়ে বৃদ্ধি প্রাপ্ত হও। আমি তোমাকে ছেদন করছি না, অন্য বৃক্ষকে ছেদন করছি। ২

    হে সৌভাগ্যের করণরূপা, বিনা প্রযত্নেই বর্ষার জলে বৃদ্ধিপ্রাপ্ত-শালিনী, বৃহৎ বৃহৎ পত্রশালিনী শমী! মাতা কর্তৃক পুত্রকে সুখ। প্রদানের সমান, তুমি কেশসমূহের সুখকারী হও ৩৷

    .

    একাদশ সূক্ত : গৌঃ

    [ঋষি : উপরিবভ্রব। দেবতা : গৌ। ছন্দ : গায়ত্রী ]

    আয়ং গৌঃ পৃশ্নিরক্রমীদসদন্মাতরং পুরঃ। পিতরং চ প্রয়স্বঃ ॥ ১৷৷ অন্তশ্রুতি রোচনা অস্য প্রাণাদপানতঃ। ব্যখ্যন্মহিষঃ স্বঃ ॥ ২॥ ত্রিংশদ ধামা বি রাজতি বা পতঙ্গো অশিশিয়ৎ। প্রতি বস্তোরহভিঃ ৷৷ ৩৷৷

    বঙ্গানুবাদ— সূর্য উদয়াচলের উপর আরোহণ করে পূর্ব- দিভাগে দর্শন দান করছেন। এঁর কিরণসমূহ সকলের মাতৃস্বরূপা পৃথিবীকে আবৃত বা ব্যাপ্ত করে দিয়েছে। পুনরায় ইনি স্বর্গ ও অন্তরিক্ষ লোককে ব্যাপ্ত করেছেন. এই সূর্য বৃষ্টির জলকে দোহন করার কারণে গো নামে অভিহিত হয়ে থাকেন। ১।

    প্রাণ ও অপান ব্যাপারের করণশালী (অর্থাৎ প্রাণাপানযুক্ত) প্রাণীগণের দেহের মধ্যে সূর্যের প্রভা বিচরণ করছে। এই মহান্ সূর্য স্বর্গ ও উপরস্থ সকল লোককেও প্রকাশমান করে তুলছে। ২।

    দিবা ও রাত্রির অঙ্গ রূপ ত্রিশ মুহূর্তকাল এই সূর্যের রশ্মিসমূহ হতেই দেদীপ্যমান হয়ে থাকে এবং বেদত্রয়ী বাণীও সূর্যের আশ্রয়েই অবস্থিত থাকে ৷ ৩৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ –অমুন হেতিঃ ইতি তৃচস্য পূর্বসূক্তেন সহ উক্তো বিনিয়োগঃ।…দেবা ইমং ইত্যচ্য পৌনসিরসবে মধুমত্মাভিমৰ্শনাদীনি কর্মাণি কুর্যাৎ… আয়ং গৌঃ ইতি তৃচেন পৃশ্লিসবে গোরভিমৰ্শন সম্পাদীনি কর্মাণি কুর্যাৎ। ….দ্বাদশাহে অবিবাক্যেহনি মানসস্তোত্রং অনেন তৃচেন অনুমন্ত্রয়েত।… ইত্যাদি। (৬কা, ৩অ. ৯-১১)।

    টীকা— উপযুক্ত নবম সূক্তের বিনিয়োগ পূর্বসূক্তের সাথে উক্ত হয়েছে। দশম সূক্তের দ্বারা মধুমস্থাভিমৰ্শন ইত্যাদি কর্ম করণীয়। একাদশ সূক্তের দ্বারা দ্বাদশাহে মানসস্তোত্রের অনুমন্ত্রণ করণীয়। এই সূক্তে গৌঃ অর্থে বলা হয়েছে গমনশীলঃ। আবার, স এব বৃদকলক্ষণস্য অমৃতস্যদোহনা গৌরিত্যুচ্যতে–অর্থাৎ বৃষ্টির জললক্ষণ অমৃতের দোহনের নিমিত্ত সূর্যকে গৌ বলা হয়েছে। বেদত্রয়ী বাণীও সূর্যের আশ্রয়েই অবস্থিত থাকে–এই উক্তি প্রসঙ্গে সায়ণাচার্য তৈত্তরীয় ব্রাহ্মণের (৩/১২/৯১) বক্তব্য তুলে ধরেছেন–দ্যুলোকে সূর্যদেব ঋগ্বেদের দ্বারা পূর্বাহ্নে, যজুর্বেদের দ্বারা মধ্যাহ্নে এবং সামবেদের দ্বারা সায়াহ্নে পূজিত হয়ে থাকেন।…ইত্যাদি। (৬কা, ৩অ. ৯-১১)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান
    Next Article শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }