Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)

    দিলীপ মুখোপাধ্যায় এক পাতা গল্প1733 Mins Read0
    ⤶ ⤷

    ০৬।০১ ষষ্ঠ কাণ্ড : প্রথম অনুবাক

    অথর্ববেদ-সংহিতা — ষষ্ঠ কাণ্ড
    প্রথম
     অনুবাক
    প্রথম
     সূক্ত : অমৃতপ্ৰদাতা

     [ঋষি : অথর্বা। দেবতা : সবিতা। ছন্দ : জগতী, উষ্ণিক]

    দোষো গায় বৃহদ গায় দ্যুমদ্ধেহি। আণর্বণ স্তুতি দেবং সবিতারম্ ॥১॥ তমু খুঁহি যো অন্তঃ সিন্ধৌ সূনুঃ। সত্যস্য যুবানমদ্রোঘবাচং সুশেবম্ ॥ ২॥ স ঘা নো দেবঃ সবিতা সাবিষমৃতানি ভূরি। উভে সুষ্ঠুতী সুগাতবে ॥ ৩

    বঙ্গানুবাদ –হে অথবা-পুত্র দধ্য! দিবারাত্র স্তুতিযোগ্য বৃহৎ সাম গান করো। হে স্তুতি করণশীল! সেই গানের দ্বারা দান ইত্যাদি গুণযুক্ত সবিতা দেবের স্তুতি করো ॥১॥

    যে সবিতা পরমব্রহ্মের প্রথম উৎপন্ন পুত্র, হে স্তোতা। তুমি তাকেই আপন স্তুতির দ্বারা প্রসন্ন করো। তিনি সমুদ্র হতে উদিত হচ্ছেন, দেখা যাচ্ছে। সেই সতত যুবা, রাত্রির অন্ধকারকে সোপকারী ও শোভন বাক্যশালী সবিতাদেবকে স্তুতির দ্বারা প্রসন্ন করো ॥ ২॥

    আমাদের হবিঃ-প্রদান ইত্যাদি কর্মসমূহকে সবিতাদেবই দেবতাগণের নিকট প্রাপ্ত করান এবং অমরত্বের সাধন তথা সুন্দর স্তুতির সাধন, দুই-ই বৃহৎ ও রথন্তর সামগানে আমাদের প্রেরণা দিতে থাকুক ॥ ৩৷৷

    .

    দ্বিতীয় সূক্ত : জেতা ইন্দ্রঃ

    [ঋষি : অথর্বা। দেবতা : সোমো বনস্পতি। ছন্দ : উষ্ণিক্‌]

    ইন্দ্রায় সোমমৃত্বিজঃ সুনোতা চ ধাবত। স্তোতুর্যো বচঃ শৃণবদ্ধবং চ মে ॥ ১। আ যং বিশন্তীন্দবো বয়োন বৃক্ষমন্ধসঃ। বিপশিন বি মৃধো জহি রক্ষস্বিনীঃ ॥ ২॥ সুনোতা সোমপাঝে সোমমিল্লায় বজ্রিণে। যুবা জেতেশানঃ স পুরুষ্টুতঃ ॥ ৩

    বঙ্গানুবাদ –হে অধ্বর্য প্রমুখ ঋত্বিবর্গ! তোমরা সেই ইন্দ্রের নিমিত্ত সোমের অভিষব করো, যিনি আমার স্তুতিরূপ আহ্বানকে আদরপূর্বক শ্রবণ করেন। ১॥

    পক্ষী যেমন আপন নিবাসে স্বয়ং উপনীত হয়, তেমনই অভিযুত সোম ইন্দ্রের দেহে স্বয়ংই প্রবিষ্ট হচ্ছে। হে ইন্দ্রদেব! তুমি সোমের প্রভাবে হর্ষিত হয়ে শত্রুসেনাগণকে উৎপীড়িত করো ॥ ২॥

    হে অধ্বর্যবৃন্দ! সোমপায়ী, বজ্রধারী, শত্ৰু-মর্দনে সমর্থ ইন্দ্রের নিমিত্ত সোমের অভিষব করো। সেই ইন্দ্ৰ সতত যুবা, শত্রুগণের প্রতি প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বানকারী, বিজেতা এবং অখিল বিশ্বের প্রভু। যজমান আপন কামনা পূর্তির উদ্দেশে তাঁর স্তুতি করে থাকে ॥ ৩॥

    সূক্তস্য বিনিয়োগঃ –তত্র দোষো গায় ইতি প্রথম সূক্তং। তত্র আদ্যেন সূক্তেন (তৃচেন) নবশালায়াং পুষ্টিকামো ঘৃতং মধুমিং জুহুয়াৎ।…তথা তেনৈব তৃচেন স্বস্ত্যয়নকামঃ আজ্যসমিংপুরাডাশাদিশম্বুল্যন্তানি ত্রয়োদশ দ্রব্যাণি জুহুয়া…তথা অনেন তৃচেন সর্বলোকাধিপত্যকামঃ অথবাণং যজত উপতিষ্ঠতে বা। তথা অনেনৈব সমাবর্তনান্তরং ভুক্তং সম্পত্য অভিমন্ত্র অশ্নীয়াৎ…ইত্যাদি৷৷(৬কা..১অ. ১-২সূ)।

    টীকা –উপরে যে দুটি সূক্ত (১ম ও ২য়) ও তার বঙ্গানুবাদ দেওয়া হয়েছে তার বিনিয়োগ প্রসঙ্গে বলা হয়েছে–এই সূক্তদ্বয়ের দ্বারা পুষ্টিকামী ব্যক্তি মূতন গৃহে মধুমিশ্রিত ঘৃতে হোম করবেন। তথা এই সূক্তদ্বয়ের দ্বারা স্বস্ত্যয়নের নিমিত্ত আজ্য, সমিৎ, পুরোশ শম্বুল্য অবধি ত্রয়োদশ দ্রব্যের আহুতি প্রদান কর্তব্য। তথা এই সূক্তদ্বয়ের দ্বারা সর্বলোকে আধিপত্যকামী জন অথর্বাণের যাগ করবেন বা উপাসনা করবেন। তথা এই সূক্তদ্বয়ের দ্বারা সমাবর্তনের পর ভুক্তদ্রব্য অভিমন্ত্রিত করে ভোজন করানো কর্তব্য।.. ইত্যাদি। পণ্ডিতপ্রবর দুর্গাদাস বলেছেন–যদ্যপি অস্মিন্ কাণ্ডে প্রায়েন সর্বাণি সূক্তানি তৃচাত্মকান্যেব তথাপি অধ্যাপকসম্প্রদায়ানুরোধেন তৃদ্বয়ং একীকৃত্য সূক্তত্বেন ব্যবহ্রিয়তে। কিন্তু আমরা ঐভাবে দুটি বা তিনটি তৃচ এক করে একটি সূক্ত গঠন করিনি,-মূল সংহিতা অনুসারে এক একটি, স্বতন্ত্র সূক্ত হিসেবেই উল্লেখ করেছি; এর ফলে প্রতিটি সূক্তের যথাযথ সংজ্ঞা, ঋষি, দেবতা ইত্যাদিরও পরিচয় পাওয়া যাচ্ছে। অবশ্য, সূক্তস্য বিনিয়োগঃ অংশটি উদ্ধৃতকরণের ক্ষেত্রে তাঁকে অনুসরণে বাধ্য হয়েছি; কারণ তাঁর সম্পাদিত গ্রন্থে দুই বা ততোধিক সূক্তের একত্র বিনিয়োগ এইভাবেই দেওয়া হয়েছে৷৷ (৬কা ১অ. ১-২সূ)।

    .

    তৃতীয় সূক্ত : আত্মগোপনম

    [ঋষি : অথর্বা (স্বস্ত্যয়নকাম)। দেবতা : ইন্দ্র, পূষা ইত্যাদি। ছন্দ : বৃহতী, জগতী]

    পাতং ন ইন্দ্রাপূষণাদিতিঃ পান্তু মরুতঃ। অপাং নপাৎ সিন্ধবঃ সপ্ত পাতন পাতু নো বিষ্ণুরুত দৌঃ ॥১॥ পাতাং নো দ্যাবাপৃথিবী অভিষ্ঠয়ে পাতু গ্রাবা পাতু সোমো নো অংহসঃ। পাতু নো দেবী সুভগা সরস্বতী পাত্বগ্নিঃ শিবা যে অস্য পায়বঃ ॥ ২॥ পাতাং নো দেবাশ্বিনা শুভস্পতী ঊষাসানক্তোত ন উরুষ্যতাম। অপাং নপাদভিতী গয়স্য চিদ দেব ত্বষ্টবর্ধয় সর্বাতয়ে ৷ ৩৷৷

    বঙ্গানুবাদ –হে ইন্দ্র! হে পূষন! আমাদের রক্ষা করো। দেবমাতা অদিতি আমাদের রক্ষা করুন। অপাংনপাত নামক জলের পৌত্ররূপে মান্যশালী অগ্নি ও ঊনপঞ্চাশৎ মরুৎ-গণ আমাদের রক্ষা করুন। সপ্ত সমুদ্র, আকাশ ও বিষ্ণুদেবও আমাদের রক্ষক হোন। ১

    আমাদের ইচ্ছিত ফলপ্রাপ্তির নিমিত্ত দ্যাব-পৃথিবী, নিষ্পন্ন সোম, অভিষবের প্রস্তর, মন্ত্ররূপিনী সরস্বতী, আহ্বানীয় অগ্নি এবং সুখ-প্রদানশালিনী কিরণরাশি–এঁরা আমাদের রক্ষক হোন। ২।

    উষাসনাক্তা নামক দিন-রাত্রির দেবতা, দান ইত্যাদি গুণসম্পন্ন অশ্বিনীকুমারদ্বয়, মেঘে স্থিত জলকে পতন হতে রোধকারী অপাংনপাত নামক অগ্নি, এঁরা সকল হিংসা হতে আমাদের রক্ষা করুন। হে ত্বষ্টা! তুমি সকল প্রকারের ফল দানের নিমিত্ত আমাদের বৃদ্ধি করো। ৩

    .

    চতুর্থ সূক্ত : আত্মগোপনম

    [ঋষি : অথর্বা (স্বস্ত্যয়নকাম)। দেবতা : ত্বষ্টা ইত্যাদি। ছন্দ : বৃহতী, গায়ত্রী ]

    তৃষ্টা মে দৈব্যং বচঃ পর্জন্যো ব্ৰহ্মণস্পতিঃ। পুত্রেভ্রাতৃভিরদিতির্ন পাতু নো দুষ্টরং ত্ৰায়মাণং সহঃ ॥১॥ অংশশা ভগো বরুণো মিত্রো অৰ্যৰ্মাদিতিঃ পান্তু মরুতঃ। অপ তস্য দ্বেষো গমেদভিতে যাবয়চ্ছত্রুমন্তিত। ২৷৷ ধিয়ে সমানা প্রাবতং ন উরুষ্যা ণু উরুন্নপ্রযুচ্ছ। দৌষ্পিতায় দুছুনা যা ॥ ৩॥

    বঙ্গানুবাদ— ত্বষ্টাদেব আমার স্তুতি শ্রবণ করুন, বৃষ্টিকারক পর্জন্যদেব ও মন্ত্রের অধিপতি ব্ৰহ্মণস্পতি আমার স্তুতি শ্রবণ করুন। আপন পুত্র ও ভ্রাতাদের সাথে অদিতি দেবী আমাদের রক্ষক অজেয় বলের রক্ষণশালিনী হোন ॥১॥

    অদিতিদেবী এবং তাঁর ভগ, বরুণ, মিত্র, অর্যমা নামক পুত্র মরুৎ-বর্গ আমাদের রক্ষক হোন। আমরা যে শত্রুদের নিকট হতে নিজেদের রক্ষা-কামনা করছি, তাদের অনিষ্ট-কর্ম আমাদের নিকট যেন না আসে। আমাদের নিকট হতে অপগত হিংসক দ্বেষ সেই শত্রুদের আমাদের নিকট হতে দূর করুক ॥২

    হে বিস্তৃত গমনশীল বায়ু! আমাদের রক্ষা করো। হে অশ্বিনীকুমারদ্বয়। আমাদের রক্ষক হও। হে পিতা রূপ দ্যুলোক! কৃত্যার ন্যায় অনিষ্টশালিনী পাপের দেবীকে আমাদের নিকট হতে অপসারিত করে দাও ৷৩৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ— পাতং নঃ ইতি তৃচেন বিজয়স্বস্ত্যয়নকর্মণি আজ্যং হুত্বা খড়গাদি শস্ত্রং সম্পাত্য অভিমন্ত্র যোধকায় প্রযচ্ছে। তথৈব স্বস্ত্যয়নকামো রাত্রে শয়নকালে এতং তৃচং জপন প্রাদেশেন মুখং প্রমায় স্বপ্যাৎ৷৷ তথৈব সুপ্তোতিস্য সুপ্তোত্থিতঃ অনেন তৃচেন স্বস্ত্যয়নার্থং ত্রীণি পদানি ও তিস্রো দিষ্টিবা প্রমায় উত্তিষ্ঠেৎ..ইত্যাদি৷৷ (৬কা, ১অ. ৩-৪সূ)।

    টীকা –উপযুক্ত তৃতীয় ও চতুর্থ সূক্তের বিনিয়োগ প্রসঙ্গে নানা রকম নির্দেশ আছে। তার মধ্যে প্রধান এই যে, এই সূক্তদ্বয়ের দ্বারা বিজয়কর্মে আজ্যাহুতি প্রদান পূর্বক খঙ্গ ইত্যাদি শস্ত্র অভিমন্ত্রিত করে যোদ্ধাকে প্রদান করা কর্তব্য। তথা, স্বস্ত্যয়নকামী রাত্রে শয়নকালে এই সূক্ত জপ করে শয়ন করবেন এবং সুপ্তোত্থিত হয়ে (অপর) সূক্তটি জপ করতে করতে স্বস্ত্যয়নার্থে তিন পদ চলে উঠতে হবে।…ইত্যাদি ॥ (৬কা, ১অ. ৩-৪সূ.)।

    .

    পঞ্চম সূক্ত : বৰ্চঃপ্রাপ্তি

    [ঋষি : অথর্বা। দেবতা : অগ্নি, ইন্দ্র। ছন্দ : অনুষ্টুপ]

    উদেনমুত্তরং নয়াগ্নে ঘৃতেনাহুত। সমেনং বচসা সৃজ প্ৰজয়া চ বহুং কৃধি ॥১৷৷ ইন্দ্রেমং প্রতরং কৃধি সুজাতানামস বশী। রায়ম্পোষেণ সং সৃজ জীবাতবে জরসে নয়।২। যস্য কৃশ্যে হবিগ্‌হে তমগ্নে বধুয়া ত্বম্। তস্মৈ সোমো অধি ব্ৰবদয়ং চ ব্ৰহ্মণস্পতিঃ ॥৩॥

    বঙ্গানুবাদ –হে অগ্নি! তুমি ঘৃতের দ্বারা আহূতকৃত হয়ে থাকো। তুমি এই যজমানকে উত্তম পদ লাভ করাও, এঁকে দেহ-কান্তির সাথে যুক্ত করো এবং সন্তান ইত্যাদির দ্বারা এর বৃদ্ধি সাধিত করো। ১।

    হে ইন্দ্র! এই যজমানের অত্যন্ত বর্ধন করো। এই যুজমান তোমার কৃপায় সকলকে বশীভূত রাখার সামর্থ্যশালী হোন এবং স্বয়ং স্বতন্ত্র হয়ে উঠুন। এঁকে ধনের দ্বারা সম্পৃষ্ট করো এবং বৃদ্ধাবস্থা পর্যন্ত এর আয়ুকে লম্বিত করো (অর্থাৎ ইনি যেন পুর্ণ আয়ুষ্কাল ভোগ করতে পারেন)। ২।

    হে অগ্নি! যে যজমানের গৃহে আমরা হব্য ইত্যাদি সম্পন্ন করছি, সেই যজমানকে সমৃদ্ধ করো। সোমদেব এঁকে আপন লোক বলে ঘোষণা করুন এবং ব্ৰহ্মণস্পতি এই জন আমার বলে অনুগৃহীত করুন ৷ ৩৷৷

    .

    ষষ্ঠ সূক্ত : শত্রুনাশনম

    [ঋষি : অথর্বা। দেবতা : ব্ৰহ্মণস্পতি, সোম। ছন্দ : অনুষ্টুপ ]

    যোহস্মন্ ব্ৰহ্মণস্পতেহদেবো অভিমন্যতে। সর্বং তং রন্ধয়াসি মে যজমানার সুন্বতে ॥১॥ যো নঃ সোম সুশংশিনো দুঃশংস আদিদেশতি। বজ্রেণাস্য মুখে জহি স সংপিষ্টো অপায়তি ॥ ২॥ যো নঃ সোমাভিদাসতি সনাভিশ্চ নিষ্ট্য। অপ তস্য বলং তির মহীব দ্যৌধত্মনা ॥৩॥

    বঙ্গানুবাদ –হে ব্ৰহ্মণস্পতি! দেবতাগণের প্রতি ভক্তিহীন শত্রু যদি আমাদের বধযোগ্য বলে মনে করে, তবে তাদের আমাদের সোমঅভিষবকারী যজমানের বশীভূত করে দাও। ১।

    হে সোম! যে মন্দ বিচারবুদ্ধিশালী শত্রু আমাদের শোভন বিচারবুদ্ধিকে তিরস্কার করে, তুমি তাদের মুখের উপর বজ্র-প্রহার করো, যাতে তারা ছিন্ন-ভিন্ন হয়ে দূরীভূত হয়ে যায়। ২।

    হে সোম! যে (সনাভি অর্থাৎ সগোত্রীয় বা সপিণ্ড) শত্রু আমাদের নাশ করতে আকাঙ্ক্ষা করে অথবা যে শত্রু আমাদের সন্তাপিত করে, তুমি তাদের বলকে দ্যুলোকের অশনিরূপ আয়ুধের দ্বারা সংহার-করণের ন্যায় বিনাশ করে দাও ৷ ৩৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ— উদেনং উত্তরং নয় যোহস্মান ব্ৰহ্মণস্পতে ইতি তৃচাভ্যাং গ্রামকামঃ ইন্দ্রং যজতে উপতিষ্ঠতে বা৷৷ তথা আভ্যাং তৃচাভ্যাং উদুম্বরপলাশকর্কতক্ষণাধানং সোপস্তরণ তৃণাধানং অভিমন্ত্রিতান্নাসবদানাং বা কুর্যাৎ৷ সূত্রিতং হি।…তথা দর্শপূর্ণমাসয়োঃ আগ্নেয়চরুং… ইত্যাদ্যাভিস্তিসৃভিঋগ ভিজুহুয়াৎ…তথা অগ্নিচয়নে……তথা অদ্ভুতমহাশান্তৌ ইন্দ্রয়জনে….ইত্যাদি। (৬কা, ১অ. ৫অ-৬সূ)।

    টীকা –উপযুক্ত সূক্তদ্বয়ের দ্বারা গ্রামকামী জন ইন্দ্রের যাগ করবেন। তথা এই সূক্তের দ্বারা উদুম্বর, পলাশ, কর্কন্ধু ইত্যাদির স্থাপন ও উপস্তরণ তৃণাধান বা অভিমন্ত্রিত অন্ন আসব প্রদান করণীয়। তথা দর্শপূর্ণ মাস যাগে এই সূক্তের দ্বারা আগ্নেয় চরুর হোম করণীয়। অগ্নিচয়নেও এই সূক্তদ্বয়ের বিনিয়োগ আছে। তথা অদ্ভুত মহাশান্তিতে ইন্দ্ৰযজ্ঞে এই সূক্তের বিনিয়োগ হয়ে থাকে।…ইত্যাদি। (৬কা, ১অ. ৫-৬সূ.)।

    .

    সপ্তম সূক্ত : অসুরক্ষয়ণম্

    [ঋষি : অথর্বা। দেবতা : সোম, বিশ্বদেবা। ছন্দ : গায়ত্রী ]

    যেন সোমাদিতিঃ পথা মিত্রা বা যন্ত্যদ্রুহঃ। তেনা নোহবসা গাহি ॥১॥ যেন সোম সাহত্যাসুরা রন্ধয়াসি নঃ। তেনা নো অধি বোচত ॥২॥ যেন দেবা অসুরানামোজাংস্যবৃণীধ্বম্। তেনা নঃ শৰ্ম যচ্ছত ॥৩৷৷

    বঙ্গানুবাদ –হে সোম! যে দেবযান-মার্গে অদ্বেষী দেবমাতা-অদিতি ও তাঁর কৃপাপরায়ণশীল মিত্র ইত্যাদি দ্বাদশ পুত্ররূপী আদিত্যবর্গ বিচরণ করেন, সেই মার্গ ধরে কল্যাণের সাথে আগমন করো ॥ ১।

    হে সোম! তুমি যে বলের দ্বারা রাক্ষসগণকে বশীভূত করে থাকে, সেই বলের কথা।  আমাদের বলে দাও। ২।

    হে দেবগণ! যে বলের দ্বারা তোমরা অসুরবর্গের বলকে তাদের মধ্যেই অলস করে দিয়ে নিজেদের মধ্যে মিলিয়ে নিয়েছে, সেই বলের দ্বারা আমাদের সুখী করে দাও ৷৷ ৩৷৷

    .

    অষ্টম সূক্ত : কামাত্মা

    [ঋষি : জমদগ্নি। দেবতা : কামাত্মা। ছন্দ : পংক্তি]

    যথা বৃক্ষংলিবুজা সমন্তং পরিষস্বজে। এবা পরি স্বজস্ব মাং যথা মাং কামিন্যসো যথা মন্নাপগা অসঃ ॥১॥ যথা সুপর্ণঃ প্রপতন পক্ষেী নিহন্তি ভূম্যাম। এবা নি হন্মি তে মনো যথা মাং কামিন্যসো যথা মন্নাপগা অসঃ ॥২॥ যথেমে দ্যাবাপৃথিবী সদ্যঃ পর্ষেতি সূর্যঃ। এবা পর্ষেমি তে মনো যথা মাং কামিন্যশসা যথা মন্নাপগা অসঃ ॥৩॥

    বঙ্গানুবাদ –যেমন তাম্বুল ইত্যাদি বল্লী (লতা) আপন আশ্রয়দাতা বৃক্ষকে সর্ব দিক হতে বেষ্টন করে থাকে, তেমনই, হে জায়া! তুমি আমাতে সংলগ্ন থাকো (বা আলিঙ্গন করো)। যাতে তুমি আমাকেই কামনা করে আমারই নিকটে অবস্থান করো, সেই উদ্দেশেই আমি এই মন্ত্রের প্রয়োগ করছি ॥ ১।

    আপন স্থান হতে উড্ডীয়মান হয়ে গরুড় যেমন পৃথিবীর উপর আপন পক্ষ দুটির তাড়না করে, তেমনই হে পত্নী! আমি তোমার মনকে বশান্বিত করছি, যাতে তুমি আমাকেই কামনা করে আমারই নিকটে অবস্থান করো, (বা অন্য কোথাও গমন না করো), সেই উদ্দেশেই আমি এই মন্ত্রের প্রয়োগ করছি। ২৷

    এই আকাশ, পৃথিবী ও স্বর্গকে সূর্য যেমন সকল দিক হতে ব্যাপ্ত করে থাকে, তেমনই আমি, হে স্ত্রী! তোমার মনকে ব্যাপ্ত করছি; যাতে তুমি আমাকে কামনা করে আমারই নিকটে অবস্থান করো এবং অন্যত্র না গমন করো। ৩

    সূক্তস্য বিনিয়োগঃ –যেন সোম ইতি তৃচেন যাগবিঘুশমনার্থং সরূপবৎসায়াঃ গোঃ ক্ষীরে পক্কং পায়সং সম্পত্য অভিমন্যু অশ্নীয়াৎ। তথা অযাজ্যযাজনদোষশমনার্থং চ যাগসমাপ্তানন্তরং চরুণা সোমং যজেত। সূত্রিতং হি।…যথা বৃক্ষং লিবুজা ইতি তৃচেন স্ত্রীবশীকরণকর্মণি বৃক্ষত্বকশরখণ্ড তগরাঞ্জনকুষ্ঠাদিদ্রব্যাণি পেষয়িত্ব আজ্যেন আলোড স্ত্রিয়া অঙ্গং অনুলিম্পেৎ। সূত্রিতং হি।..ইত্যাদি। (৬কা, ১অ, ৭-৮সূ)।

    টীকা –উপযুক্ত সূক্ত দুটির মধ্যে প্রথমটির দ্বারা যাগবিঘ্ন নাশের নিমিত্ত গো-ক্ষীরে পক্ক পায়স সম্পাতিত করে অভিমন্ত্রিত পূর্বক ভক্ষণ করণীয়। তথা অযাজ্য যাজনদোষের উপশমার্থে যাগ সমাপনের পর চরুর দ্বারা সোমের যজন কর্তব্য।…দ্বিতীয় সূক্তটির দ্বারা স্ত্রীবশীকরণ কর্মে বৃক্ষত্বক, শরখণ্ড, গর, অঞ্জন, কুষ্ঠ ইত্যাদি দ্রব্যসমূহ পেষণ পূর্বক আজ্যের দ্বারা আলোড়িত করে স্ত্রীর অঙ্গে অনুলেপন করণীয়।… ইত্যাদি। (৬কা, ১অ. ৭-৮সূ.)।

    .

    নবম সূক্ত : কামাত্মা

    [ঋষি : জমদগ্নি। দেবতা : কামাত্মা। ছন্দ : অনুষ্টুপ ]

    বাঞ্ছ মে তন্বং পাদৌ বাঞ্ছাক্ষৌ বাঞ্ছ সকথ্যে। অক্ষৌ বৃষণ্যন্ত্যাঃ কেশা মাং তে কামেন শুষ্যন্তু ॥১॥ মম ত্বা দোষণিশিষং কৃণোমি হৃদয়শ্ৰিষম্। যথা মম ঋতাবসসা মম চিত্তমুপায়সি ॥২॥ যাসাং নাভিরারেহণং হৃদি সংবননং কৃতম। গাবো ঘৃতস্য মাতবরাহমূং সং বানয়ন্তু মে॥৩৷৷

    বঙ্গানুবাদ— হে পত্নী! তুমি আমার শরীর, পাদ, নেত্র ও জঙ্ঘা কামনা করো। তুমি সেচনসমর্থ পুরুষকে কামনাকারিণী। তোমার কেশ ও নেত্র অত্যন্ত সুন্দর; সেগুলি আমার মনকে কাম-বিকারে আগ্রস্ত করছে। ১। হে পত্নী! তুমি আমার ইচ্ছানুকূলা হয়ে মনকে প্রসন্নকারিণী হও, যাতে আমি তোমাকে বাহুপাশে গ্রহণ করে হৃদয়ে রমণ করছি বুঝবো॥ ২॥ যে স্ত্রীগণের নাভিদেশ (অঙ্গ) প্রশংসনীয় হয়ে থাকে, যাদের হৃদয়ে বশীকরণের শক্তি আছে, সেই স্ত্রীগণকে ঘৃত-দুগ্ধ দানশালিনী গাভীগণ আমার অধিকৃতা করে দিক ॥ ৩॥

    .

    দশম সূক্ত : সম্প্রোক্ষণম

    [ঋষি : শন্তাতি। দেবতা : পৃথিবী, অগ্নি, বায়ু, সূর্য ইত্যাদি। ছন্দ : ত্রিষ্টুপ, বৃহতী ]

    পৃথিব্যৈ শ্রোত্রায় বনস্পতিডভ্যাহগুয়েইধিপতয়ে স্বাহা ॥১॥ প্রাণায়ান্তরিক্ষায় বয়োভ্যো বায়বেধিপতয়ে স্বাহা ॥২॥ দিবে চক্ষুষে নক্ষত্রেভ্যঃ সূর্যায়াধিপতয়ে স্বাহা ॥৩॥

    বঙ্গানুবাদ— পৃথিবীর নিমিত্ত, শব্দ শ্রবণের শক্তিসম্পন্ন শ্রোত্রের নিমিত্ত, ভূ-স্থিত বৃক্ষসমূহের অধিষ্ঠাত্রী দেবতাগণের নিমিত্ত এবং ভূস্বামী অগ্নির নিমিত্ত এই হব্য স্বাহুত হোক ৷ ১। বায়ুরূপ প্রাণের নিমিত্ত, তার সাথে সাথে সম্বন্ধিত অন্তরিক্ষের নিমিত্ত, পক্ষিগণের নিমিত্ত এবং বায়ুদেবতার নিমিত্ত এই হব্য আহুত হোক। ২। আকাশের নিমিত্ত, চক্ষুর নিমিত্ত, নক্ষত্রের নিমিত্ত এবং দুলোকের অধিপতি দিবাকরের উদ্দেশে এই ইব্য স্বাহাকৃত হোক ॥ ৩॥

    সূক্তস্য বিনিয়োগঃ— বাঞ্ছ মে ইতি তৃচস্য যথা বৃক্ষং লিবুজা ইতি তৃচবৎ বিনিয়োগো দ্রষ্টব্যঃ … পৃথিব্যৈ শ্ৰোত্ৰায় ইতি তৃচেন সর্বসম্পৎ কর্মসু আজ্যং জুহুয়াৎ…ইত্যাদি। (৬কা, ১অ. ৯-১০)৷

    টীকা –নবম সূক্তটির বিনিয়োগ অষ্টম সূক্তের অনুরূপ (অর্থাৎ স্ত্রীবশীকরণ কর্মে প্রযোজ্য)। দশম সূক্তটির দ্বারা সকল সম্পকর্মে আজ্যাহুতি প্রদান কর্তব্য। (৬কা, ১অ. ৯-১০সূ.)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান
    Next Article শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }