Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)

    দিলীপ মুখোপাধ্যায় এক পাতা গল্প1733 Mins Read0
    ⤶ ⤷

    ০৬।০৮ ষষ্ঠ কাণ্ড : অষ্টম অনুবাক

    অষ্টম অনুবাক
    প্রথম সূক্ত : সাংমনস্যম
    [ঋষি : অথর্বা। দেবতা : সাংমনস্যম, বরুণ, সোম ইত্যাদি। ছন্দ : ত্রিষ্টুপ]

    এই যাতু বরুণঃ সোমো অগ্নিবৃহস্পতিবসুভিরেহ যাতু। অস্য শ্রিয়মুপসংযাত সর্ব উগ্ৰস্য চেতুঃ সংমনসঃ সজাতাঃ ॥১॥ যো বঃ শুষ্মে হৃদয়েম্বন্তরাকৃতির‍্যা বো মনসি প্রবিষ্টা। তান্তসীবয়ামি হবিষা ঘৃতেন ময়ি সজাতা রমতিৰ্বো অস্তু। ২। ইহৈব স্ত মাপ যাতাধ্যম্মৎ পূষা পরস্তাদপথং বঃ কৃপোত্। বাস্তোস্পতিরনু বো জোহবীতু ময়ি সজাতা রমতিৰ্বো অস্তু। ৩

    বঙ্গানুবাদ –এই স্থানে বরুণ, সোম, অগ্নি প্রত্যেকে সাংমনস্য করণের (অর্থাৎ প্রত্যেকের মধ্যে মনের মিল করার) নিমিত্ত আগমন করুন। সকল দেবতার অধিস্বামী বৃহস্পতি দেবতা অষ্টবসুগণের সাথে আগমন করুন। হে সমান জন্মশালীগণ! তোমরা সমান মনঃ সম্পন্ন হয়ে এই যজমানের নিমিত্ত তাঁর সম্পদের উপজীবী হও ৷ ১৷৷

    হে বান্ধববর্গ! তোমাদের মধ্যে যে বল ও তোমাদের হৃদয়ে যে সঙ্কল্প আছে, সেগুলিকে আমি হব্য-ঘৃতের দ্বারা মিলিয়ে দিচ্ছি। আমি হেন সাংমনস্যের (এক বিচারের) ইচ্ছুকের নিমিত্ত তোমরা অনুকূল হও ২

    হে স্বজাতি বান্ধবগণ! তোমরা আমাকে স্নেহ করো, পৃথক হয়ো না। আমার প্রতিকূলগামী হলে পূষা দেবতা তোমাদের পথ অবরোধ করে দিন এবং গৃহের পালক বাস্তোস্পতি দেবতা আমার নিমিত্ত তোমাদের আহ্বান করুন ৩

    .

    দ্বিতীয় সূক্ত : সাংমনস্যম

    [ঋষি : অথর্বা। দেবতা : সাংমনস্যম, ব্ৰহ্মণস্পতি ইত্যাদি। ছন্দ : অনুষ্টুপ ত্রিষ্টুপ।]

    সং বঃ পৃচ্যাং তন্বঃ সং মনাংসি সমু ব্রতা। সং বোহয়ং ব্ৰহ্মণস্পতিৰ্ভগঃ সং বো অজীগমৎ ॥ ১৷৷ সংজ্ঞপনং বো মনসোহথো সংজ্ঞপনং হৃদঃ। অথো ভগস্য যক্ষ্যান্তং তেন সংজ্ঞপয়ামি বঃ ॥২॥ যথাদিত্য বসুভিঃ সমুভূবুর্মরদ্ভিরুগ্রা অঙ্গণীয়মানাঃ। এবা ত্ৰিণামন্নণীয়মান ইমান জনান্তসংমনসস্কৃধীহ ৷ ৩৷৷

    বঙ্গানুবাদ –হে সাংমনস্যকামী (সমমনোভাবান্ন হতে ইচ্ছুক) জনগণ! তোমাদের শরীর ও মন পরস্পর স্নেহে আবদ্ধ হোক, তোমাদের কর্মও অনুরাগের সাথে যুক্ত হোক। ভগ ও ব্ৰহ্মণস্পতি দেব আমাদের নিমিত্ত তোমাকে (সাংমনস্যকে) বারবার আহ্বান করুন ৷ ১।

    হে এক-মনঃশালী মনুষ্যগণ! তোমাদের মন-ইন্দ্রিয় যে কর্মের দ্বারা জ্ঞানোৎপাদিনী হয়, তা আমি করছি। আমি তোমাদের হৃদয়কেও সমান জ্ঞানোৎপাদক করে দিচ্ছি। আমি ভগ দেবতার উদ্দেশে কৃত তপের দ্বারা তোমাদের সমজ্ঞানসম্পন্ন করে দিচ্ছি। ২

    অদিতির পুত্র মিত্র ও বরুণ যেমন অষ্টবসুগণের সাথে সমান জ্ঞানী হয়েছিলেন এবং রুদ্রগণ আপন প্রচণ্ড রূপকে ত্যাগ করে যেমন মরুত্বর্গের সমান জ্ঞানসম্পন্ন হয়েছিলেন, তেমনই হে ত্রিনামধারী অগ্নি! তুমিও ক্রোধ পরিত্যাগ করে এই মনুষ্যগণকে। ) সাংমনস্য-শালী (অর্থাৎ সমান-মনঃসম্পন্ন) করে দাও। ৩৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ –অত্র আদ্যস্য (এহ যাতু বরুণঃ ইতি) তৃচস্য সং বঃ পৃচ্যাং  ইতি দ্বিতীয়স্য চ সাংমনস্য-কৰ্মাণ সং জানীধ্বং (৬/৬৪) ইতি তৃচোক্তেষু উদকুম্ভনিনয়নাদিষু বিনিয়োগ। সূত্রং চ তত্রৈবোদাহৃতং…ইত্যাদি৷৷ (৬কা, ৮অ. ১-২)।

    টীকা –উপযুক্ত প্রথম ও দ্বিতীয় সূক্তের বিনিয়োগ পূর্ববর্তী অনুবাকের তৃতীয় সূক্তের অনুরূপ হবে। এগুলি সাংমনস্য কর্মে অর্থাৎ পরস্পর মনের অমিল দূরীকরণে বিনিযুক্ত। দ্বিতীয় সূক্তের তৃতীয় মন্ত্রে অগ্নিকে ত্রিনামধারী বলার কারণ এই যে, অগ্নিদেব ভূমি, অন্তরিক্ষ ও দ্যুলোকে যথাক্রমে পার্থিব,বিদ্যুৎ ওসূর্যাত্ম অথবা সাধারণতঃ ভৌম (গার্হপত্য), দিব্য ও জাঠর নামে বিশেষ প্রসিদ্ধ ॥ (৬কা, ৮অ. ১-২)।

    .

    তৃতীয় সূক্ত : সপত্নক্ষয়ণম

    [ঋষি : কবন্ধ। দেবতা : ইন্দ্র। ছন্দ : অনুষ্টুপ, জগতী]

    নিরমুং নুদ ওকসঃ সপত্নে যঃ পৃতন্যতি। নৈর্বাধ্যেন হবিষেন্দ্র এনং পরাশরীৎ ॥ ১৷ পরমাং তং পরাবতমিন্দ্রো নুদতু বৃত্রহা। যতো ন পুনরায়তি শশ্বতীভ্যঃ সমাভ্যঃ ॥ ২॥ এতু তিঃ পরাবত এতু পঞ্চ জন অতি। এতু তিস্রোইতি নোচনা যতো ন পুনরায়তি। শশ্বতীভ্যঃ সমাভ্যো যাবৎ সূৰ্যো অস দিবি ॥ ৩॥

    বঙ্গানুবাদ— আমাদের পীড়িত (বা আক্রমণ) করার উদ্দেশে সেনা একত্র (বা সংগ্রহ) করণশীল শত্রুকে মন্ত্রশক্তির দ্বারা আমরা বিচ্যুত করছি। শত্রু দমনার্থে প্রেরিত হবিঃ সমূহে প্রসন্ন হয়ে ইন্দ্র আমাদের শত্রুদের এমন প্রহার করুন, যাতে তারা এই স্থানে আর কখনও প্রত্যাবর্তন করতে না পারে ॥১॥

    বৃত্ৰ-নাশক ইন্দ্রদেব সেই শত্রুকে এমন দূরে প্রেরণ করুন, যাতে যে স্থান হতে সে শতবর্ষ (বহু বহু বৎসর) পর্যন্ত প্রত্যাবর্তন করতে না পারে। ২।

    ইন্দ্র কর্তৃক বিতাড়িত সেই শত্রু তিন ভুবনের পার অতিক্রম করে, নিষাদসহ পঞ্চ মনুষ্য-সঞ্চারদেশ পরিত্যাগ করে এমন দূরতম স্থানে গমন করুক, যেস্থানে সূর্য, চন্দ্র ও অগ্নির দীপ্তি নেই। যাবৎকাল পর্যন্ত দ্যুলোকে সূর্য বর্তমান থাকবেন, তাবৎকাল পর্যন্ত যেন তারা আর প্রত্যাবর্তন করতে না পারে ৷৷ ৩৷৷

    .

    চতুর্থ সূক্ত : আয়ুষ্যম

    [ঋষি : কবন্ধ। দেবতা : সান্তপনাগ্নি। ছন্দ : অনুষ্টুপ ]

    য এনং পরিষদন্তি সমাদধতি চক্ষসে। সম্প্রেদ্ধা অগ্নির্জিাভিরুদেতু হৃদয়াদধি ॥ ১৷৷ অগ্নেঃ সাংতপনস্যাহমায়ুষে পদমা রভে। অন্ধাতির্যস্য পশ্যতি ধূমমুদ্যমাস্যতঃ। ২৷৷ যো অস্য সমিধং বেদ ক্ষত্রিয়েণ সমাহিতাম। নাভিরে পদং নি দধাতি স মৃত্যবে। ৩ নৈনং ঘন্তি পর্যায়িশোন সন্না অব গচ্ছতি। অগ্নেঃ ক্ষত্রিয়ো বিদ্বান্নাম গৃহ্বাত্যায়ুষে। ৪।

    বঙ্গানুবাদ –রাক্ষস ইত্যাদি যারা এই স্বস্ত্যয়নকামী, অগ্নিপরিচরণকারী পুরুষকে হিংসা করণের নিমিত্ত চতুর্দিকে উপবিষ্ট রয়েছে, তাদের ভস্ম করার নিমিত্ত প্রচণ্ড অগ্নি আপন জ্বালা-রপ জিহ্বা সমুদায় বিস্তার করে প্রকট হোন ॥১॥

    যে অগ্নির ধূমকে অদ্ধাতি ঋষি আপন মুখবিবর হতে বিনিষ্ক্রান্ত হতে দর্শন করেছিলেন, সেই অগ্নির বাচক শব্দকে আমি আরম্ভ করাছি ॥ ২॥

    বিজয়কামী ক্ষত্রিয় পুরুষগণের দ্বারা রক্ষিত অগ্নির সন্দীপনী আহুতিকে জ্ঞাতশালী জন হস্তী, সিংহ ইত্যাদিতে পূর্ণ মৃত্যুর আশঙ্কাজনক স্থানে কখনও গমন করে না ৷ ৩৷৷

    যে ক্ষত্রিয় চিরজীবন (অর্থাৎ দীর্ঘায়ু) লাভের অভিলাষে অগ্নির স্তোত্র উচ্চারণ করেন, সেই স্বস্ত্যয়নকামীর নিকটে শত্রুগণ আগমন করতে সমর্থ হয় না ॥ ৪৷

    সূক্তস্য বিনিয়োগঃ— নিরমুং নুদে ইতি তৃচেন আভিচারিকে তন্ত্রে দর্ভাস্তরণং কুর্যাৎ। তথা তত্রৈব কর্মণি অনেন সূক্তেন অভ্যাতানান্তে ইঙ্গিড়ং জুহুয়াৎ…তস্মিন্নেব তন্ত্রে অনেন তৃচেন সংস্থিত হোমা জুহুয়াৎ।য এনং পরিষদন্তি ইতি চতুঋচেন বিজয়স্বস্ত্যয়নকামঃ খাদ্যসাধারণং শস্ত্রং সম্পত্য হস্তেন বিমৃজ্য অভিমন্ত্র ধারয়েৎ।..ইত্যাদি। (৬কা, ৮অ. ৩-৪সূ)৷৷

    টীকা— তৃতীয় সুক্তের দ্বারা আভিচারিক তন্ত্রে দর্ভাস্তরণ করণীয়। এই সূক্তের দ্বারা ইঙ্গিড় হোম ইত্যাদি করণীয়। চতুর্থ সূক্তটির দ্বারা বিজয়স্বস্ত্যয়নকামীর পক্ষে খঙ্গ ইত্যাদি শস্ত্র অভিমন্ত্রিত পূর্বক ধারণ কর্তব্য ॥ (৬কা, ৮অ. ৩-৪)।

    .

    পঞ্চম সূক্ত : প্রতিষ্ঠাপনম

    [ঋষি : কবন্ধ। দেবতা : জাতবেদা। ছন্দ : অনুষ্টুপ]

    অস্থা দৌরস্থাৎ পৃথিব্যস্থা বিশ্বমিদং জগৎ। আস্থানে পর্বতা অস্তু স্থাৰ্খা অতিষ্ঠিপম্ ॥ ১ য উদানট পরায়ণং য উদানন্যায়ন। আবর্তনং নিবর্তনং যো গোপা অপি তং হুবে ॥ ২॥ জাতবেদো নি বৰ্ত্তয় শতং তে সন্ত্রাবৃতঃ। সহস্রং ত উপবৃতস্তাভির্নঃ পুনরা কৃধি ॥ ৩॥

    বঙ্গানুবাদ –ঈশ্বরের আজ্ঞাক্রমে যেমন দুলোক এবং পৃথিবী আপন-আপন স্থানে স্থির হয়ে আছে; এবং দ্যাবা ও পৃথিবীর মধ্যস্থায়ী সমগ্র জগৎ-সংসার আপন-আপন স্থানে স্থাপিত হয়ে আছে, পর্বতসমূহ যেমন ঈশ্বরের দ্বারা কল্পিত স্থানে (আস্থানে) স্থির হয়ে আছে, তেমনই, হে নারী! যে স্তম্ভের আধারের উপর এই গৃহ অস্তিত্বসম্পন্ন হয়ে আছে, গৃহরূপ সেই আধারে তোমাকে স্থাপন করছি। অশ্বচালক কর্তৃক দুষ্ট অশ্ব যেমন রঞ্জুর দ্বারা বন্ধন প্রাপ্ত হয়, সেই মতোই তুমি কর্ম-বন্ধনে স্থিত হও। ১

    সেই দেবতাকে আমি আহূত করছি, যিনি পশ্চাৎগমনকে ব্যাপ্ত করেছেন, নীচে লুক্কায়িত হয়ে গমনকে ব্যাপ্ত করেছেন, পলায়নকারীগণের গতি প্রতিরোধকে ব্যাপ্ত করেছেন। ২।

    হে জাতবেদা অগ্নি! পলায়ন-স্বভাবশালিনী এই স্ত্রীর স্বভাবকে পরিবর্তন করে দাও। এর প্রত্যাবর্তনের উপায় শত সংখ্যক হোক; তাকে আমার সমীপদেশে প্রাপ্তির উপায় সহস্র সংখ্যক হোক। আপন সকল উপায়ের সাথে তাকে আমার সম্মুখে আনয়ন করো ৷ ৩৷৷

    .

    ষষ্ঠ সূক্ত : দম্পত্যো রয়িপ্রাপ্তয়ে প্রার্থনা

    [ঋষি : অথর্বা। দেবতা : চন্দ্রমা, ত্বষ্টা। ছন্দ : অনুষ্টুপ।]

    তেন ভূতেন হবিষায়মা প্যায়ং পুনঃ। জায়াং যামম্মা আবাক্ষুস্তাং রসেনাভি বর্ধতাম্ ॥ ১। অভি বর্ধতাং পয়সাভি রাষ্ট্রেণ বর্ধতা। রষ্যা সহস্রবর্ডসেমৌ স্যামনুপক্ষিতৌ ॥ ২॥ ত্বষ্টা জায়ামজনয়ৎ ত্বষ্টাস্যৈ ত্বাং পতিম। ত্বষ্টা সহস্ৰমায়ুংষি দীর্ঘমায়ুঃ কৃণোতু বাম্। ৩।

    বঙ্গানুবাদ –এই পতির (বা পাত্রের) সাথে বিবাহের নিমিত্ত যে স্ত্রীকে তার মাতা-পিতা আনয়ন করেছে, তাকে এই অগ্নিদেব দধি-মধু-ঘৃত ইত্যাদির দ্বারা বর্ধিত করুন। এই পতি প্রসিদ্ধ হুয়মান হবির দ্বারা প্রজা, পশু ইত্যাদিতে সমৃদ্ধ হোক॥১॥

    এই পতি-পত্নীর গৃহ দুগ্ধ ইত্যাদিতে সম্পন্ন থাকুক। এদের রাজ্য (বা গ্রাম) বৃদ্ধির দিকে চলমান থাকুক। বহু ধনের দ্বারা এরা পরিপূর্ণ থাকুক। ২।

    ত্বষ্টা এই স্ত্রীকে উৎপন্ন করেছেন। হে বর! তোমাকে এই বধূর পতিরূপে ত্বষ্টাই সৃষ্টি করেছেন। অতএব হে জায়া ও পতি! ত্বষ্টা তোমাদের সহস্ৰায়ু (বহু বৎসরের জীবন) দান করুন। ৩।

    সূক্তস্য বিনিয়োগঃ— অস্থাদ দ্যৌঃ ইতি তৃচেন পলায়নশীলায়াঃ স্ত্রীয় নিরোধনকর্মণি রক্ষ্মবেষ্টনং অভিমন্যু মধ্যমস্থূণায়াং বধীয়াৎ। তথা তস্মিন্নেব কর্মণি স্ত্রীখট্রায়াঃ পাদং অনেন তৃচেন অভিমন্যু উপলে বধীয়াৎ। তথা তস্মিন্নেব কর্মণি অনেন তৃচেন তিলা জুহুয়াৎ। সূত্রিতং হি।…তেন ভূতেন ইতি তৃচেন বিবাহে আজ্যং হুত্বা বরবধ্বেমূর্ধি সম্পাতা আনয়েৎ। তথা তত্রৈব কর্মণি তেনৈব তৃচেন রসান্ স্থালীপাকং চ সম্পত্য অভিম ভোজনসময়ে জায়াপতী প্রাশয়েৎ। তথা তস্মিন্নেব কর্মণি ( অনেন তৃচেন আজমিশ্রৈবৈঃ অঞ্জলিং পরিপূৰ্য্য জুহুয়াৎ। সূত্রিতং হি বিবাহ প্রকরণে।…ইত্যাদি। (৬কা, ৮অ, ৫-৬সূ)।

    টীকা –পঞ্চম সূক্তটির দ্বারা পলায়নশীলা স্ত্রীগণের নিরোধনকর্মে অভিমন্ত্রিত রঞ্জুবেষ্টন-বন্ধন, স্ত্রীর খাটের পায়ায় অভিমন্ত্রিত প্রস্তর বন্ধন ইত্যাদিতে বিনিযুক্ত হয়। এই কর্মে এই মন্ত্রের দ্বারা অগ্নিতে তিলাহুতি প্রদান করতে হয়। ষষ্ঠ সূক্তটির দ্বারা বিবাহে আজ্যাহুতি প্রদান পূর্বক বর-বধূর মস্তকে সেই আজ্যের অবশিষ্ট অংশ সম্পাতিত করণীয়। এই মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত খাদ্য বরবধূকে খাওয়ানো, অঞ্জলিপূর্ণ আজ্য অগ্নিতে সমর্পণ ইত্যাদি কর্মের সূত্র বিবাহ প্রকরণে পাওয়া যায় ॥(৬কা. ৮অ. ৫-৬)।

    .

    সপ্তম সূক্ত : ঊর্জঃপ্রাপ্তিঃ

    [ঋষি : অথর্বা। দেবতা : সংস্ফানম। ছন্দ : গায়ত্রী ]

    অয়ং নো নভসম্পতিঃ সংস্ফানো অভি রক্ষতু। অসমাতিং গৃহেষু নঃ ॥১॥ ত্বং নো নভসম্পত উজং গৃহেষু ধারয়। আ পুষ্টমেত্বা বসু। ২। দেব সংস্ফান সহস্রাপোষস্যেশিষে। তস্য নো রাস্ব তস্য নো ধেহি তস্য তে ভক্তিবাংসঃ স্যাম ॥ ৩॥

    বঙ্গানুবাদ –এই অগ্নি আহুতির দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দেবগণের সমীপে হবিঃ সমুপস্থিত করণের নিমিত্ত আকাশের পালকরূপে স্বীকৃত হয়েছেন। সেই অগ্নিদেব আমাদের ধন-ধান্যের দ্বারা বর্ধন করুন। আমাদের গৃহের সকল সামগ্রী অগণিত হোক ॥১॥

    হে অন্তরিক্ষ-পালক বায়ু। তুমি আমাদের গৃহে বলদায়ক অন্ন স্থাপিত করো। প্রজা, পশু তথা নানা প্রকারের ধন আমার প্রাপ্ত হোক ॥ ২॥

    হে আদিত্য। তুমি প্রজাবর্গের পোষণ-করণশালী এবং ধন সমূহের অধিপতি। আমরা তোমার অনুগ্রহে সেই ধনের ভাগী হবো॥ ৩॥

    .

    অষ্টম সূক্ত : অরিষ্টক্ষয়ণম

    [ঋষি : অথর্বা। দেবতা : চন্দ্রমা। ছন্দ : অনুষ্টুপ, পংক্তি]

    অন্তরিক্ষেণ পততি বিশ্বা ভূতাবাকশৎ। শুনো দিব্যস্য যন্মহস্তে তে হবিষা বিধেম। ১। যে এয়ঃ কালকাঞ্জা দিবি দেবা ইব শিতাঃ। তাসর্বানহু উতয়েহম্মা অরিষ্টতাতয়ে। ২। অল্প তে জন্ম দিবি তে সধস্থং সমুদ্রে অন্তর্মহিমা তে পৃথিব্যাম্। শুনো দিব্যস্য যন্মহস্তেনা তে হবিষা বিধেম। ৩।

    বঙ্গানুবাদ –সকল ভূতজাতকে অবলোকন করতে করতে আকাশমার্গ হতে কাক, কপোত ইত্যাদি পক্ষী প্রায়ই পুরুষের অঙ্গে পতিত হয়ে থাকে। সেই দোষশান্তির নিমিত্ত দিব্যলোকে কুকুরের যে তেজঃ আছে, সেই তেজঃস্বরূপ হবির দ্বারা, হে অগ্নি! আমরা তোমার পরিচর‍্যা করছি। (অর্থাৎ আমরা স্বর্গস্থ কুকুরের তেজের দ্বারা অগ্নির পূজা করে তার প্রসাদে অশুভ পক্ষীদের আঘাতজনিত দোষ-শান্তি করতে সমর্থ হবো)। ১

    কালকাঞ্জ প্রমুখ যে তিনজন অসুর উত্তম কর্মের কারণে স্বর্গলোকে দেবতাগণের ন্যায় অবস্থান করছে; আমি কাক বা কপোতের উপঘাত জনিত দোষ শান্তির নিমিত্ত এই পুরুষের রক্ষার্থে সেই কালকাঞ্জ নামক অসুরত্রয়কে আহ্বান করছি। ২।

    হে অগ্নি! বিদ্যুৎ-রূপ হতে জলে তোমার উৎপত্তি প্রত্যক্ষ হয়, আদিত্য-রূপ হতে দ্যুলোকে তোমার স্থান রয়েছে, তথা পৃথিবীতেও তুমি মহিমাবা। দিব্য কুকুরের তেজঃ-রূপ হবির দ্বারা আমরা তোমার পূজা করছি। (এই কার্যের ফলে কাককপোত ইত্যাদির উপঘাতজনিত দোষের শান্তি হোক)। ৩ ৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ –অয়ং নো নভসম্পতিঃ ইতি তৃচেন ধান্যস্ফাতিকামঃ অশ্মানং সক্ষে অভিমন্যু কুসূলাদিধান্যনিধানস্থানেষু নিধায় তস্যোপরি অল্বচং তিম্রো ধান্যমুষ্টীর্নির্দয়ধ্যাৎ। সূত্রিতং হি।..অন্তরিক্ষেণ পততি ইতি তৃচেন কাককপোতশ্যেনাদিপক্ষিহতং অঙ্গং শ্বপদস্থানমৃত্তিকাং অভিমন্ত্র প্রলিম্পেৎ। তথা তত্রৈব কর্মণি শুনোঙ্গস্থা মক্ষিকা অনেন অভিমন্ত্র অগ্নৌ প্রক্ষিপ্য তথাবিধং অঙ্গং ধূপয়েৎ…ইত্যাদি ॥ (৬কা, ৮অ. ৭-৮)।

    টীকা –সপ্তম সূক্তের দ্বারা ধান্যের প্রাচুর্য কামনায় সূত্রোক্ত প্রকারে বিনিয়োগ উক্ত হয়েছে। অষ্টম সূক্তের দ্বারা কাক, কপোত, বাজ ইত্যাদি পক্ষির দ্বারা আহত অঙ্গে কুকুর-বাসিত ভূমির মৃত্তিকা অভিমন্ত্রিত করে প্রলেপন কর্তব্য। কুকুরের অঙ্গস্থ মক্ষিকা অভিমন্ত্রিত করে অগ্নিতে প্রক্ষেপণ ইত্যাদি কর্মে এই মন্ত্রগুলি বিনিযুক্ত হয় ॥(৬কা, ৮অ.৭-৮)।

    .

    নবম সূক্ত : গর্ভাধানম

    [ঋষি : অথর্বা। দেবতা : আদিত্য। ছন্দ : অনুষ্টুপ ]

    যন্তাসি যচ্ছসে হস্তাবপ রক্ষাংসি সেধসি। প্রজাং ধনং চ গৃহানঃ পরিহস্তো অভূদয়। ১। পরিহস্ত বি ধারয় যোনিং গর্ভায় ধাতবে। মর্যাদে পুত্রমা ধেহি তং ত্বমা গময়াগমে। ২। যং পরিহস্তমবিভরদিতিঃ পুত্রকাম্য। ত্বষ্টা তমস্যা আ বদ যথা পুত্রং জনাদিতি ॥ ৩॥

    বঙ্গানুবাদ –হে অগ্নি! তুমি গর্ভকে নষ্ট-করণশালিনী ব্যাধিকে বশকরণে সমর্থ। তুমি আপন হস্ত বিস্তারিত করে গর্ভ-ঘাতক রাক্ষসগণকে সংহার করে থাকো। সেই অগ্নি তার পূজকের পুত্র পৌত্র ইত্যাদি ও তাদের ভোগের নিমিত্ত রক্ষক হয়ে থাকেন। ১।

    হে পরিহস্ত (কঙ্কন ইত্যাদিরূপ ভূষণ)! তোমরা গর্ভ-স্থাপনের নিমিত্ত গর্ভাশয়কে বিস্তৃত করো। হে স্ত্রী! তুমি আপন গর্ভাশয়ে পুত্রকে স্থাপিত করো ॥ ২॥

    পুত্রের কামনায় যে কঙ্কন ইত্যাদি দেবমাতা অদিতি ধারণ করেছিলেন, ত্বষ্টাদেব সেই রকম কঙ্কণ ইত্যাদি এই স্ত্রীকে বন্ধন করে দিন। এই স্ত্রী সুপুত্র উৎপাদনে (জন্মদানে) সমর্থ হোক ৩

    .

    দশম সূক্ত : জায়াকামনা

    [ঋষি : ভৃগ। দেবতা : ইন্দ্র। ছন্দ :অনুষ্টুপ]

    আগচ্ছত আগতস্য নাম গৃহাম্যায়তঃ। ইন্দ্রস্য বৃত্ৰছো বন্বে বাসস্য শতক্রতোঃ ॥ ১। যেন সূর্যাং সাবিত্রীমশ্বিনোহতুঃ পথা। তেন মামব্রবীদ ভগো জায়ামা বহতাদিতি ॥ ২॥ যন্তেইঙ্কুশশা বসুদানো বৃহন্নি হিরণ্যয়ঃ। তেনা জনীয়তে জায়াং মহং ধেহি শচীপতে ॥ ৩॥

    বঙ্গানুবাদ— আমার নিকট আগত ইন্দ্রের প্রসন্নতার নিমিত্ত তাঁকে বৃত্রসংহারক ইত্যাদি নামে সম্বোধন করছি, এবং বিবাহের কামনাশালী আমি শতকর্মা (শতক্রতু সম্পন্নকারী), বাসব (বসুগণের উপাস্য) ইত্যাদি নামে খ্যাত ইন্দ্রের নিকট আমার অভীতি ফল প্রার্থনা করছি ॥১॥

    আমি হেন বিবাহেচ্ছ পুরুষকে ভগদেবতা উপদেশ দিয়েছেন যে, যে পথে অশ্বিনীকুমারদ্বয় সাবিত্রী অর্থাৎ সবিতার পুত্রী সূর্যাকে জায়া-রূপে লাভ করেছিলেন, সেই পথে (বা প্রকারে) আমি যেন স্ত্রীকে প্রাপ্ত হই। ২।

    হে শচীপতি (ইন্দ্র)! প্রভূত ধনকে ধারণশালী তোমার অঙ্কুশবৎ (অঙ্কুশের ন্যায় আকৰ্ষক) হস্ত আছে; সেই মহান্ হিরন্ময় হস্তে তুমি পুত্রাভিলাষী আমাকে ভার‍্যা সম্প্রদান করো ৩

    সূক্তস্য বিনিয়োগঃ –যম্ভাসি ইতি তৃচেন গর্ভাধানে কঙ্কণাদিকং সম্পত্য অভিমন্যু স্ত্রিয়া হস্তে বন্ধুীয়াৎ…আগচ্ছতঃ ইতি তৃচেন বিবাহকামঃ ইন্দ্রং যজতে উপতিষ্ঠতে বা।…তথা অনেন তৃচেন আজং হুত্বা বরবর্ধ্বেমূধি সম্পাতা আনয়েৎ …ইত্যাদি। (৬কা, ৮অ. ৯-১০)। টীকা –উপযুক্ত নবম সূক্তটির দ্বারা গর্ভাধানে কঙ্কন ইত্যাদি অভিমন্ত্রিত পূর্বক স্ত্রীর হস্তে বন্ধন করণীয়। দশম সূক্তটির দ্বারা বিবাহকামী জন ইন্দ্রের উদ্দেশে যাগ বা উপাসনা করবেন। বিবাহে এই সূক্তমন্ত্রের দ্বারা আজ্যাতি প্রদানপূর্বক বরবধূর মস্তকে নিক্ষেপ করণীয়। আগচ্ছতঃ (৬/৮২) এবং সবিতা প্রসবানাং ৫/২৪) সূক্তদ্বয়ের বিনিয়োগ অনুসরণীয়।(৬কা.৮অ. ৯-১০)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান
    Next Article শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }