Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)

    দিলীপ মুখোপাধ্যায় এক পাতা গল্প1733 Mins Read0
    ⤶ ⤷

    ০৬।০৯ ষষ্ঠ কাণ্ড : নবম অনুবাক

    নবম অনুবাক
    প্রথম
     সূক্ত : ভৈষজ্যম
    [ঋষি : ভগ। দেবতা : সূর্য, চন্দ্রমা, রামায়ণী। ছন্দ : অনুষ্টুপ]

    অপচিতঃ প্ৰ পতত সুপর্ণো বসতেরিব। সূর্যঃ কৃপোতু ভেষজং চন্দ্রমা বোহপোচ্ছতু। ১। এন্যেকা শ্যেন্যেকা কৃষ্ণেকা রোহিণী দে। সর্বাসামগ্রভং নামাবীরঘীরপেতন ॥ ২॥ অসূতিকা রামায়ণ্যপচিৎ প্র পতিষ্যতি। গৌরিতঃ প্র পতিষ্যতি স গলুন্তো নশিষ্যতি ৷৷ ৩৷৷ বীহি স্বামাহুতিং জুষাণো মনসা স্বাহা মনসা যদিদং জুহোমি ॥ ৪৷৷

    বঙ্গানুবাদ –হে গণ্ডমালাসমূহ (গ্রীবাদেশে জাত স্ফোটকসমূহ)! এই দেহ হতে পৃথক হও। যেমন উড্ডীয়নে চতুর বাজপক্ষী আপন নীড় হতে শীঘ্র বাহির হয়ে যায়, তেমনই তোমরা (এই পুরুষের গণ্ডদেশের নিম্নভাগ পরিত্যাগ পূর্বক) শীঘ্র পলায়ন করো। আদিত্য তোমাদের চিকিৎসা করুন এবং চন্দ্রমা তোমাদের দূরে প্রেরণ করুন। ১

    গণ্ডমালাসমূহ কোনটি রক্ত-শ্বেতবর্ণ মিশ্রিত, কোনটি পরম শুভ্র, কোনটি কৃষ্ণবর্ণ এবং কোনটি লোহিত বর্ণশালিনী হয়ে থাকে। হে গণ্ডমালাসমূহ! তোমরা বাত, পিত্ত, শ্লেষ্মর ভেদে অনেক নাম ও বর্ণশালিনী হয়ে থাকে। আমি তোমাদের সুন্দর নাম উচ্চারণ করছি; তাতে প্রসন্ন হয়ে তোমরা এই বীরকে পীড়িত না করে চলে যাও ॥ ২॥

    অসূতিকা অর্থাৎ পূয়স্রাবী, রামায়ণী নাড়ী অর্থাৎ প্রাণবায়ু-পথে রমমান ব্রণাত্মিকা (ব্রনাভিমানী) দেবতাগণ এই মন্ত্র-সামর্থ্যে দূরীভূত হয়ে যাবে। তখন পীড়াও নষ্ট হয়ে যাবে। ৩

    হে ব্রণরোগ-অভিমানী দেবতা! তোমরা তোমাদের নিজস্ব মনে করে এই আহুতি গ্রহণ করো। আমিও মনে মনে এই আহুতি প্রদান করছি। ৪।

    .

    দ্বিতীয় সূক্ত : নির্ঋতিমোচনম

    [ঋষিঃ ভগ। দেবতা : নির্ঋতি। ছন্দ : জগতী, বৃহতী, ত্রিষ্টুপ।]

    যস্যাস্ত আসনি ঘোরে জুহোম্যেং বন্ধানামবসর্জনায় কম। ভূমিরিতি জ্বাভিমন্বতে জনা নির্ঋতিরিতি ত্বাহং পরি বেদ সর্বতঃ ॥১॥ ভূতে হবিষ্মতী ভবৈষ তে ভাগো যো অস্মাসু। মুঞ্চেমানমূনেনসঃ স্বাহা ॥ ২॥ এবো স্বস্মন্নিঋতেহনেহা ত্বময়স্ময়া বি তা বন্ধপাশা। যমো মহ্যং পুনরিৎ ত্বাং দদাতি তস্মৈ যমায় নমো অস্তু মৃত্যবে৷ ৩৷৷ অয়স্ময়ে দ্রুপদে বেধিষ ইহাভিহিতো মৃত্যুভির্ষে সহস্রম। যমেন ত্বং পিতৃভিঃ সংবিদান উত্তমং নাকমধি রোহয়েমম্ ॥ ৪৷

    বঙ্গানুবাদ –হে ব্রণাভিমাণী দেব! তোমার ক্রুর মুখে এই আহুতি প্রদান করছি। এই আহুতি স্বীকার হোক। ব্রণ প্রক্ষালনার্থ এই ঔষধ রূপ জল রোগকে শান্ত করে। ১।

    হে ব্রণাভিমানী দেব! যদিও সাধারণ জ্ঞানসম্পন্ন জন তোমাকে বিস্তারশালী বলে মানে, কিন্তু আমি তোমার রূপকে জ্ঞাত হয়ে তোমাকে পাপের দেবতা বলে জ্ঞাত হয়েছি। আমাদের হবিঃ গ্রহণ করে গো-ইতাদিকে রোগমুক্ত করো। ২।

    হে পাপ দেবী (নির্ঋতি)! তুমি আমাদের পীড়িত করো না এবং রোগপাশ (ব্যাধির বন্ধন) ছিন্ন করে দাও। বিবস্বানের পুত্র প্রাণাপহারক যম, হে রোগী! তোমাকে আমার নিকট পুনরায় প্রত্যর্পন করেছেন। সেই যমদেবের উদ্দেশে আমার নমস্কার জ্ঞাপন করছি ৷৷ ৩৷

    হে নির্ঋতি! যখন তুমি পুরুষকে লৌহময় শৃঙ্খলে আবদ্ধ করো, তখন সে জ্বর ইত্যাদি শত শত বন্ধনে যুক্ত হয়ে থাকে। তুমি আপন অধিষ্ঠাত্ পাপ দেবতা যম ও পিতৃদেবগণের সাথে স্বর্গলোকে এই পুরুষকে স্থান প্রাপ্ত করাও ৷৷ ৪৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ— অপচিতঃ ইতি তৃচেন গণ্ডমালাভৈষজ্যকর্মণি শঙ্খং ঘৃষ্টা অভিমন্ত্র শুনকলালাং বা অভিমন্ত্র গণ্ডমালাং লিম্পেৎ। তথা অনেন তৃচেন জলুকাং গৃহগোধিকাং বা অভিমন্যু রুধিরমোক্ষার্থং গণ্ডমালাস্থানে সংশ্লেষয়েৎ। তথা তত্রৈব কর্মণি সৈন্ধবলবণং চূর্ণয়িত্বা অভিমন্ত্র গণ্ডমালায়া বিকীর্য তুষ্ণীং নিষ্ঠীবেৎ। সূত্রিতং হি।….ব্রীহি স্বাং ইতি পঞ্চ-ঋচেন চতুষ্পদগণ্ডভৈষজ্যার্থং শান্তুদকং অভিমন্ত্র ব্রণং প্রোক্ষেৎ।…ইত্যাদি। (৬কা, ৯অ. ১-২সূ)।

    টীকা— প্রথম সূক্তের প্রথম তিনটি মন্ত্রের দ্বারা গণ্ডমালা রোগের ভৈষজ্যকর্মে শঙ্খ ঘর্ষণ করে অভিমন্ত্রিত পূর্বক গণ্ডমালায় প্রলেপন কর্তব্য। এই তিনটি মন্ত্রের দ্বারা জলুকা বা গৃহগোধিকা অভিমন্ত্রিত পূর্বক রুধির মোক্ষার্থে গণ্ডমালাস্থানে সংশ্লেষণ করণীয়। এই কর্মে সৈন্ধবলবণ চূর্ণ করে অভিমন্ত্রিত পূর্বক গণ্ডমালায় লেপন করণীয়। ইত্যাদি। প্রথম সূক্তের চতুর্থ মন্ত্রটি ও দ্বিতীয় সূক্তের চারটি মন্ত্র চতুষ্পদ প্রাণীর ব্রণ নিবারণে বিনিযুক্ত হয়ে থাকে। (৬কা, ৯অ. ১-২সূ)।

    .

    তৃতীয় সূক্ত : যক্ষ্মনাশনম্

    [ঋষি : অথর্বা (যক্ষ্মনাশনম)। দেবতা : বনস্পতি। ছন্দ : অনুষ্টুপ]

    বরণে বারয়াতা অয়ং দেবো বনস্পতিঃ। যক্ষ্মো যো অস্মিন্নাবিষ্টস্তমু দেবা অবীবর। ১৷৷ ইন্দ্রস্য বচসা বয়ং মিত্রস্য বরুণস্য চ। দেবানাং সর্বেষাং বাঁচা যক্ষ্মং তে বারয়ামহে ॥ ২॥ যথা বৃত্র ইমা আপস্তস্তম্ভ বিশ্বধা যতীঃ। এবা তে অগ্নিনা যক্ষ্মং বৈশ্বানরেণ বারয়ে ॥ ৩॥

    বঙ্গানুবাদ –এই পুরোবর্তী দান ইত্যাদি গুণযুক্ত বরণ নামে আখ্যাত বনস্পতি নির্মিত মণি (বরুণ বৃক্ষের মণি) রাজ্যক্ষ্মা ইত্যাদি রোগসমূহকে দূর করুক। এই পুরুষের মধ্যে যে ক্ষয়রোগ আছে, তা ইন্দ্র প্রমুখ দেবতা নাশ করুন ॥১।

    হে রোগী! আমরা মণিবন্ধনকারীগণ, তোমার ক্ষয়রোগকে ইন্দ্র মিত্র, বরুণ ও অপরাপর দেবগণের আজ্ঞাবচনানুসারে দূর করে দিচ্ছি। ২।

    যেমন ত্বষ্টার পুত্র বৃত্র সংসারের পালক মেঘসমূহের জলরাশিকে স্তব্ধ করে দিয়েছিল, তেমনই আমি তোমার যক্ষ্মাকে অগ্নির দ্বারা নিবারিত করে দিচ্ছি ৷ ৩৷৷

    .

    চতুর্থ সূক্ত : বৃষকামনা

    [ঋষি; অথর্বা। দেবতা : একবৃষ। ছন্দ : অনুষ্টুপ ]

    বৃষেন্দ্রস্য বৃষা দিবো বৃষা পৃথিব্যা অয়ম্। বৃষা বিশ্বস্য ভূতস্য ত্বমেকবৃষো ভব৷ ১৷ সমুদ্র ঈশে বতামগ্নিঃ পৃথিব্যা বশী। চন্দ্রমা নক্ষত্রাণামীশে ত্বমেকবৃষো ভব। ২। সম্রাডস্যসুরাণাং ককুন্মনুষ্যাণম্। দেবানামধোগসি ত্বমেকবৃষো ভব ॥ ৩॥

    বঙ্গানুবাদ— শ্রেষ্ঠতা-কামনাশীল এই পুরুষ ইন্দ্রের অনুগ্রহে তৃপ্ত-করণশালী (সেচন-সমর্থ) হোক। এ আকাশ, পৃথিবী ও সকল প্রাণীকে তৃপ্ত করতে সমর্থ হোক। হে শ্রেষ্ঠতাভিলাষী পুরুষ! গোযুথের মধ্যে বৃষভ যেমন প্রধান, সকল জীবের মধ্যে তুমিও তেমনই শ্রেষ্ঠ হও॥ ১৷৷

    জলের মধ্যে সমুদ্র যেমন শ্রেষ্ঠ, পৃথিবীর অধিস্বামী যেমন অগ্নি, নক্ষত্রের অধিপতি যেমন চন্দ্রমা, তেমনই তুমি বৃষভের ককুদেব মতো উন্নত (শ্রেষ্ঠ) হয়ে ওঠো ॥২॥

    হে ইন্দ্র! তুমি দেব-বিরোধী দানবগণের মধ্যে শ্রেষ্ঠ এবং দেবতাগণের মধ্যে অর্ধভাগ স্বরূপ। এই হেন ইন্দ্রের প্রসাদে, হে শ্ৰেষ্ঠকামী পুরুষ! তুমি ইন্দ্রবৎ একবৃষ (অর্থাৎ সর্বশ্রেষ্ঠ) হয়ে ওঠো ॥ ৩

    সূক্তস্য বিনিয়োগঃ –বরণো বারয়াতৈ ইতি তৃচেন রাজ্যক্ষ্মাদিরোগভৈষজ্যকর্মণি বরণবৃক্ষমনিং সম্পাত্য অভিমন্ত্র পুনস্তৃচং জপিত্বা বধীয়াৎ ….বৃষেন্দ্রস্য ইতি তাঁচেন শ্রেষ্ঠ্যকামঃ ইন্দ্রং যজতে উপতিষ্ঠতে বা।..ইত্যাদি। (৬কা, ৯অ. ৩-৪)।

    টীকা –তৃতীয় সূক্তমন্ত্রের দ্বারা রাজযক্ষ্মা ইত্যাদি রোগের ভৈষজ্যকর্মে বরণবৃক্ষ-মণি অভিমন্ত্রিত পূর্বক ঐ মন্ত্রগুলি পুনরায় জপ করে রোগীর অঙ্গে ধারণীয়। চতুর্থ সূক্তের মন্ত্রগুলির দ্বারা শ্রেষ্ঠত্ব-লাভকামী জন ইন্দ্রের যাগ বা তার উপাসনা করবেন ॥ (৬কা, ৯অ. ৩-৪সূ)।

    .

    পঞ্চম সূক্ত : রাজ্ঞ সংবরণ

    [ঋষি : অথর্বা। দেবতা : ধ্রুব। ছন্দ : অনুষ্টুপ]

    আ ত্বাহান্তরভূবস্তিষ্ঠাবিচাচলৎ। বিশস্থা সর্বা বাঞ্ছন্তু মা বৃদ্ৰাষ্ট্ৰমধি ভ্ৰশৎ ॥১॥ ইহৈবৈধি মাপ চ্যোষ্ঠাঃ পর্বত ইবাবিচাচলৎ। ইন্দ্র ইবেহ ধ্রুবস্তিষ্ঠেহ রাষ্ট্র ধারয় ॥ ২॥ ইন্দ্র এতমদীধর ধ্রুবং ধ্রুবেণ হবিষা। তস্মৈ সোমো অধি ব্ৰবদয়ং চ ব্ৰহ্মণস্পতিঃ ॥ ৩॥

    বঙ্গানুবাদ –হে রাজন! তুমি আমাদের অধিপতি হও; আমরা তোমাকে রাজ্যে আনয়ন করেছি। পৃথিবীর সকল প্রজা তোমাকে আপন স্বামী বা প্রভুরূপে মান্য করুক ॥১॥ তুমি এই রাজসিংহাসনে আরূঢ় হয়ে থাকো। তুমি পর্বতের ন্যায় দৃঢ় এবং স্থির হয়ে আপন এই রাজ্যকে সামলাও আমাদের হবিঃ দ্বারা প্রসন্ন হয়ে ইন্দ্রদেব এই রাজাকে স্থিররূপে প্রতিষ্ঠিত করেছেন। সোমদেব এই রাজাকে আপন বলে মনে করুন এবং ব্ৰহ্মণস্পতি দেবও একে আপন বলে ঘোষণা করুন ॥ ৩ ৷৷

    .

    ষষ্ঠ সূক্ত : ধ্রুবো রাজা

    [ঋষি : অথর্বা। দেবতা : ধ্রুব। ছন্দ : অনুষ্টুপ, ত্রিষ্টুপ]

    ধ্রুবা দ্যৌ পৃথিবী ধ্রুবং বিশ্বমিদং জগৎ। ধ্রুবাসঃ পর্ব ইমে ধ্ৰুবো রাজা বিশাময়ম্ ॥১॥ ধ্রুবং তে রাজা বরুণো ধ্রুবং দেবো বৃহস্পতিঃ।। ধ্রুবং ত ইন্দ্ৰশ্চাগ্নিশ্চ রাষ্ট্রং ধারয়তাং ধ্রুবম্ ॥ ২॥ ধ্রুবোহচ্যুতঃ প্ৰ মৃণীহি শত্রক্রয়তোহধরান পাদয়স্ব। সর্বা দিশঃ সংমনসঃ সচীবায় তে সমিতিঃ কল্পতামিহ ৷ ৩৷৷

    বঙ্গানুবাদ –স্বর্গ, পৃথিবী ও দ্যাবাপৃথিবীর মধ্যে সম্পূর্ণ বিশ্ব যে প্রকারে স্থির হয়ে আছে, সেই রকমে এই রাজা পর্বতের সমান স্থির হয়ে থাকুন ॥১॥

    হে রাজন! বরুণদেব, দেবমন্ত্রী বৃহস্পতি, ইন্দ্রদেব ও অগ্নিদেব তোমার রাজ্যকে স্থির রাখুন। ২।

    হে রাজন! তুমি এই রাজ্যে অবিচল হয়ে শত্রুগণকে মর্দন করতে থাকুন। তোমার প্রতি শত্রুভাবাপন্নগণকে অধোগতি প্রাপ্ত করাও। সকল দিক শত্রুরহিত হওয়ার পর তোমার অনুকূল হোক। তুমি এইস্থানে নিশ্চল হয়ে অবস্থিত থাকো, এবং যুদ্ধক্ষেত্রে কখনও পৃষ্ঠ প্রদর্শন করো না ৷ ৩ ৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ –আ ত্বাহার্যং (৬/৮৭)– ধ্রুবা দৌঃ (৬৮৮) ইতি তৃচাভ্যাং স্থৈর্যকামো রাজা ইন্দ্রং যজতে উপতিষ্ঠতে বা।…ইত্যাদি। (৬কা, ৯অ. ৫-৬)।

    টীকা –উপযুক্ত দুটি সূক্তের দ্বারা স্থৈর্যকামী রাজা ইন্দ্রের উদ্দেশে যাগ বা উপাসনা করবেন। এই মন্ত্রগুলি উদকুম্ভ ভঙ্গজনিত লক্ষণের উদ্ভুত প্রায়শ্চিত্তার্থে তথা নবকলস দৃঢ়ীকরণার্থে বিনিযুক্ত হয়। পঞ্চম সূক্তটির দ্বারা অগ্নিচয়নেও বিনিয়োগবিধি আছে ৷(৬কা. ৯৩.৫-৬)।

    .

    সপ্তম সূক্ত : প্রীতিসংজননম

    [ঋষি : অথর্বা। দেবতা : সোম, বায়ু, মিত্রাবরুণ। ছন্দ : অনুষ্টুপ ]

    ইদং যৎ প্ৰেণ্যঃ শিরো দত্তং সসামেন বৃষ্ণ্যম। ততঃ পরি প্রজাতেন হার্দিং তে শোচয়ামসি ॥ ১। শোচয়ামসি তে হার্দিং শোচয়ামসি তে মনঃ। বাতং ধূম ইব সঙ মামেবাম্বেতু তে মনঃ ॥ ২॥ মহং ত্বা মিত্রাবরুণৌ মহ্যং দেবী সরস্বতী। মহং ত্বা মধ্যং ভূম্যা উভাবন্তৌ সমস্যতাম৷ ৩৷

    বঙ্গানুবাদ –এই প্রেম-প্রাপক বীর্যপ্রদ শির সোমদেব প্রদান করেছিলেন; এর দ্বারা উৎপন্ন হওনশীল প্রেমে (অর্থাৎ স্নেহবিশেষে আমরা তোমার অন্তঃকরণকে পীড়িত করছি৷৷ ১।

    হে পতি-পত্নী! আমরা তোমাদের হৃদয়কে বায়ুর পশ্চাদগামী ধূমের ন্যায় পরস্পর অনুরক্ত করে দিচ্ছি। তোমাদের মধ্যে একের অন্তঃকরণে সন্তাপ উৎপন্ন করছি, যাতে তোমার মন আপন জীবন-সাথীর অনুকূল হয়ে থাকে। ২।

    হে স্ত্রী (জায়া)! মিত্রাবরুণ দেবদ্বয় তোমাকে আমাতে (অর্থাৎ আমার সাথে মিলিয়ে দিন, দেবী সরস্বতী তোমাকে আমাতে মিলিত করুন। সকল প্রাণী তোমাকে আমাতে (অর্থাৎ আমার প্রতি) অনুরক্ত করুক; সকল প্রদেশ তোমাকে আমার করে দিক ॥৩॥

    .

    অষ্টম সূক্ত : ইষুনিষ্কাশনম

    [ঋষি : অথর্বা। দেবতা : রুদ্র। ছন্দ : অনুষ্টুপ, উষ্ণিক]

    যাং তে রুদ্র ইষুমাস্যদঙ্গেভ্যো হৃদয়ায় চ। ইদং তামদ্য ত্বদ বয়ং বিমূচীং বি বৃহামসি ॥১॥ যাস্তে শতং ধমনয়োহঙ্গান্যনু বিষ্ঠিতাঃ। তাসাং তে সর্বাসাং বয়ং নির্বিষাণি হুয়ামাসি ॥ ২॥ নমস্তে রুদ্রাস্যতে নমঃ প্রতিহিতায়ৈ। নমো বিসৃজমানায়ৈ নমো নিপতিতায়ৈ ॥ ৩॥

    বঙ্গানুবাদ— হে রোগী! রুদ্র দেবতা যে শূল-রোগ রূপ বাণকে তোমার উপর নিক্ষেপ করেছেন, সেই বাণকে আমরা উৎপাটিত করছি ॥ ১। হে শূলরোগী পুরুষ! তোমার হস্তে ও পদে। যে শতসংখ্যক নাড়ী স্থিত রয়েছে, সেই স্থানে শূল-নাশিনী ঔষধিসমূহকে স্থাপিত করছি। ২। হে রোগ-রূপ বান-নিক্ষেপণের দ্বারা রোদন সৃষ্টিকারী রুদ্রদেব! তোমাকে নমস্কার। তোমার ধনুতে যোজিত এবং নিক্ষিপ্ত বাণকে নমস্কার। ধনু হতে মুক্ত হয়ে লক্ষ্যের উপর নিপতিত বাণকেও নমস্কার। ৩

    সূক্তস্য বিনিয়োগঃ— ইদং যৎ প্ৰেণ্যঃ ইতি তৃচেন জায়াপত্যোরন্যোন্যং প্রীতিজননকর্মণি অননুকুলস্য শিরঃ কর্ণং চ অনুমন্ত্রয়েত কেশান বা ধারয়েৎ। সূত্রিতং হি।…যাং তে রুদ্র ইতি তৃচেন শরীরশূলরোগপরিহারার্থং লোহমণিং পাষাণমণিং বা সম্পত্য অভিমন্যু বধীয়া ইতি রুদ্র দারিলয়োভাষ্যকারয়োমতং। শূলিনঃ শূলস্থানং অনুমন্ত্ৰয়েতেতি ভদ্রস্য ভাষ্যকারস্য মতং।..ইত্যাদি। (৬কা, ৯অ. ৭-৮)।

    টীকা –সপ্তম সূক্তের দ্বারা দম্পতির মধ্যে পরস্পর প্রীতি-জননের নিমিত্ত তাদের মধ্যে যে অননুকূল, তার শির ও কর্ণ অনুমন্ত্রিত করণীয় অথবা কেশে ধারণীয়। অষ্টম সূক্তটির দ্বারা ভাষ্যকারের মত অনুযায়ী, শূলরোগ পরিহারার্থে লোহমণি বা পাষাণমণি অভিমন্ত্রিত পূর্বক রোগীকে ধারণ করানো কর্তব্য। এই মন্ত্রের দ্বারা শূলস্থান অভিমন্ত্রিত করণীয়।…ইত্যাদি ॥(৬কা, ৯অ.৭-৮)।

    .

    নবম সূক্ত : যক্ষ্মনাশনম্

    [ঋষি : ভৃগ্বঙ্গিরা। দেবতা : যক্ষ্মনাশনম্। ছন্দ : অনুষ্টুপ]

    ইমং যমষ্টাযৌগৈঃ ষড়যোগেভিরচক্ষুঃ। তেনা তে তো রপোহপাচীনমপ ব্যয়ে ॥১॥ ন্যগ বাতো বাতি ন্য তপতি সূৰ্য্যঃ। নীচীনমগ্ন্যা দুহে ন্যগ ভবতু তে রপঃ ॥ ২॥ আপ ইদ বা উ ভেষজীরাপো অমীবচাতনীঃ। আপো বিশ্বস্য ভেষজীস্তাস্তে কৃন্বন্তু ভেষজম্ ॥ ৩॥

    বঙ্গানুবাদ –ঔষধিতে প্রযুক্ত-করণের নিমিত্ত এই সব অষ্টসংখক বলদ বা ষষ্ঠসংখ্যক বলদের। দ্বারা যুক্ত হালের দ্বারা কর্ষণ পূর্বক উৎপন্ন করা হয়েছে। এই যবগুলির দ্বারা, হে রোগী! তোমার রোগের কারণস্বরূপ পাপকে আমি নিম্নে নিষ্ক্রান্ত করে দিচ্ছি ॥১॥

    সূর্য যেমন নিম্নদিকে তাপ প্রদান করে, বায়ু যেমন নিম্নভাগে বাহিত হয়, গাভী যেমন নিম্নাভিমুখী হয়ে দোহন করায়, তেমনই তোমার পাপও অধোমুখী হোক ॥ ২॥

    ঔষধিসমূহ হলো জলের বিকার-রূপ; অতএব জলই রোগ বিনাশের নিমিত্ত সর্বোত্তম ঔষধি। এই জল সকল সংসারের ঔষধি স্বরূপ; তারাই (অর্থাৎ এই জলসমূহই) তোমার রোগ নিবারণ করুক ॥ ৩॥

    .

    দশম সূক্ত : বাজী

    [ঋষি : অথর্বা। দেবতা : ইন্দ্র, বাজী। ছন্দ : ত্রিষ্টুপ, জগতী ]

    বাতরংহা ভব বাজি যুজ্যমান ইন্দ্রস্য যাহি প্ৰসবে মনোজবাঃ। যুঞ্জন্তু বা মরুতো বিশ্ববেদস আ তে ত্বষ্টা পসু জবং দধাতু ॥১॥ জবস্তে অর্ব নিহিতো গুহা বঃ শ্যেনে বাত উত যোহচরৎ পরীত্তঃ। তেন ত্বং বাজি বলবান বলেনাজিং জয় সমনে পারয়িষ্ণুঃ ॥ ২॥ তনুষ্টে বাজি তন্বং নয়ন্তী বামমম্মুভ্যং ধাবতু শৰ্ম তুভ্যম। অহূততা মহো ধরুণায় দেবো দিবীব জ্যোতিঃ স্বমা মিমীয়াৎ ॥ ৩

    বঙ্গানুবাদ— হে অশ্ব! তুমি রথে যোজিত হয়ে বায়ু-বেগশালী হয়ে থাকো। তুমি ইন্দ্রের প্রেরণায় গন্তব্যস্থানে মনের গতিতে (অর্থাৎ চকিতে) উপনীত হয়ে থাকো। উনপঞ্চাশৎ মরুৎ-গণ তোমাতে যুক্ত হোন এবং ত্বষ্টাদেব তোমার পদে গতি প্রদান করুন। ১।

    হে অশ্ব! তোমার যে বেগ অসাধারণ স্থানে নিহিত হয়ে আছে, বাজপক্ষীতে ও বায়ুতে রক্ষিত হয়ে আছে, তার অপেক্ষা বলবান্ হয়ে তুমি যুদ্ধে উত্তীর্ণশালী হও ৷ ২৷৷

    হে অশ্ব! তুমি বেগবান্ হয়ে থাকো। তোমার শরীরষ্টি আরোহীকে রণক্ষেত্রে বহন করে নিয়ে গিয়ে বিজয়প্রাপ্ত করাক এবং তুমি নিজেকে শস্ত্ৰক্ষত ইত্যাদি হতে রক্ষা পূর্বক দ্রুত বেগশালী হয়ে ওঠো। তুমি গ্রাম, নগর ইত্যাদির প্রাপ্তির নিমিত্ত সবল গতিতে ধাবিত হও এবং প্রত্যাবর্তন পূর্বক আপন জ্যোতির্ময় নিবাস-স্থান প্রাপ্ত হও। ৩।

    সূক্তস্য বিনিয়োগঃ –ইমং যবং ইতি তৃচেন সর্বরোগভৈষজ্যার্থং অধর্চেনাচেন আজ্যং হুত্ব, সযবে কেবলে বা উদপাত্রে চতুরঃ সম্পাতা ঘৌ পৃথিব্যাং আনীয় সম্পাতিতমৃৎসহিতোদকেন তৃচাভিমন্ত্রিতেন ব্যাধিতং আপ্লাবয়েৎ। তথা তত্রৈব কর্মণি অনেন তৃচেন যুবমণিং সম্পত্য অভিমন্ত্র। বীয়াৎ। সূত্রিতং হি।…বাতরংহাঃ ইতি তৃচেন অস্বশান্তৌ আজ্যং হুত্বা উদপাত্রে সম্পান আনীয় তেনোদকেন সূত্রোক্তরীত্যা অশ্বং আচাময়েৎ আপ্লাবয়েচ্চ।..ইত্যাদি ৷ (৬কা, ৯অ. ৯-১০সূ)। টীকা –উপযুক্ত নবম সূক্তের দ্বারা সর্বরোগের ভৈষজ্যার্থে আজাহুতি প্রদান পূর্বক যবসহ অথবা কেবল উদকপাত্রে চারবার সম্পাতিত করে দুইবার পৃথিবীতে (মৃত্তিকায়) প্রক্ষেপণ করে মৃত্তিকার সাথে সেই জল অভিমন্ত্রিত করে রোগীর অঙ্গে লেপনীয়। তথা, এই কর্মে এই মন্ত্রের দ্বারা যুবমনি সম্পাতিত পূর্বক অভিমন্ত্রিত করে রোগীর অঙ্গে বন্ধনীয়। দশম সূক্তের তিনটি মন্ত্রের দ্বারা অশ্ব-শান্তির নিমিত্ত আজাহুতি প্রদান পূর্বক জলপাত্রে সম্পাতিত পূর্বক সেই জলের দ্বারা সূত্রোক্ত রীতি অনুসারে অশ্বকে লেপন। করণীয়।…ইত্যাদি।(৬কা. ৯অ. ৯-১০)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান
    Next Article শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }