Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)

    দিলীপ মুখোপাধ্যায় এক পাতা গল্প1733 Mins Read0
    ⤶ ⤷

    ১৯।৩ ঊনবিংশ কাণ্ড : তৃতীয় অনুবাক

    তৃতীয় অনুবাক
    প্রথম সূক্ত : ছন্দাংসি
    [ঋষি : ব্রহ্ম। দেবতা : ছন্দ সমুদায়। ছন্দ : বৃহতী।]

    গায়ত্ৰুষ্ণিগনুষ্ঠুব বৃহতী পঙক্তিস্ত্রিষ্টুব জগত্যৈ ॥১॥

    বঙ্গানুবাদ –গায়ত্রী ছন্দের উদ্দেশে স্বাহা মন্ত্রে এই আহুতি প্রদান করা হচ্ছে। সেরূপ উষ্ণিক ছন্দের উদ্দেশে, অনুষ্টুপ ছন্দের উদ্দেশে, বৃহতী ছন্দের উদ্দেশে, পংক্তি ছন্দের উদ্দেশে, ত্রিষ্টুপ ছন্দের উদ্দেশে এবং জগতী ছন্দের উদ্দেশে স্বাহা মন্ত্রে এই আহুতি প্রদত্ত হচ্ছে। ১।

    সূক্তস্য বিনিয়োগঃ –তৃতীয়েনুবাকে ষট্‌ সূক্তানি। তত্র গায়ি ইতি প্রথম সূক্তস্য গায়ত্ৰীং ছন্দোব্রহ্মবৰ্চসকামস্য প্রযুঞ্জীত ইতি (ন. ক. ১৭) বিহিতায়াং গায়ত্র্যাখ্যায়াং মহশান্তৌ বিনিয়োগঃ ইত্যাদি৷৷ (১৯কা, ৩অ. ১সূ.)।

    টীকা— তৃতীয় অনুবাকের ছটি সূক্তের মধ্যে উপযুক্ত এক ঋক্‌-বিশিষ্ট প্রথম সূক্তটি ব্রহ্মতেজঃকামী জনের গায়ত্রী নামক মহাশান্তিকর্মে বিনিয়োগ হয়। নক্ষত্র কল্পে (১৭) এ সম্পর্কে বলা হয়েছে। নক্ষত্র কল্পে আরও বলা হয়েছে–ছন্দোগণঃ (২২) গায়ত্ৰাং সমাসঃ (২২।২৩) আঙ্গিরস্যাং ইতি (ন.ক. ১৮) ৷ (১৯কা. ৩অ. ১সূ.)।

    .

    দ্বিতীয় সূক্ত : ব্ৰহ্মা

    [ঋষি : অঙ্গিরা। দেবতা : মন্ত্রোক্ত। ছন্দ : বৃহতী।]

    আঙ্গিরসানামাদ্যৈঃ পঞ্চানুবাকৈঃ স্বাহা ॥১॥ ষষ্ঠায় স্বাহা ॥ ২ সপ্তমাষ্টমাভ্যাং স্বাহা ॥৩ নীলনখেভ্যঃ স্বাহা ॥৪॥ হরিতেভ্যঃ স্বাহা ॥৫ ক্ষুদ্রেভ্যঃ স্বাহা ॥৬॥ পর্যায়িকেভ্যঃ স্বাহা ॥ ৭৷৷ প্রথমেভ্যঃ শঙ্খেভ্যঃ স্বাহা ॥৮॥ দ্বিতীয়েভ্যঃ শঙ্খেভ্যঃ স্বাহা ॥৯॥ তৃতীয়েভ্যঃ শঙ্খেভ্যঃ স্বাহা ॥ ১০ উপোত্তমেভ্যঃ স্বাহা ॥১১৷৷ উত্তমেভ্যঃ স্বাহা।১২। উত্তরেভ্যঃ স্বাহা ॥১৩৷৷ ঋষিভ্যঃ স্বাহা ॥১৪৷ শিখিভ্যঃ স্বাহা ॥১৫৷ গণেভ্যঃ স্বাহা ॥ ১৬৷৷ মহাগণেভ্যঃ স্বাহা ॥১৭৷৷ সর্বেভ্যোহঙ্গিরোভ্যো বিদগণেভ্যঃ স্বাহা ॥ ১৮ ৷৷ পৃথসহস্রাভ্যাং স্বাহা ॥১৯৷ ব্ৰহ্মণে স্বাহা ॥ ২০৷ ব্ৰহ্মজ্যেষ্ঠা সম্ভুত বীর্যাণি ব্ৰহ্মাগ্রে জ্যেষ্ঠং দিবমা ততান। ভূতানাং ব্রহ্মা প্রথমোত জজ্ঞে তেনাহতি ব্ৰহ্মণা স্পর্ধিতুং কঃ ॥২১

    বঙ্গানুবাদ –বিংশতিকাণ্ডাত্মিকা এই শাখায় (অর্থাৎ অথর্ববেদীয় শৌনক শাখায়) বিদ্যমান অনুবাক, সূক্ত, গণবিশেষ ইত্যাদির সংজ্ঞারূপ শব্দের দ্বারা অনুবাক ইত্যাদির দ্রষ্টা ঋষিগণ প্রতিপাদিত হয়েছেন।–যথা, আঙ্গিরস ঋষির নিমিত্ত আদিতে পঞ্চম অনুবাক হতে এই আহুতি স্বাহুত হোক ॥ ১।

    ষষ্ঠে অনুবাকের নিমিত্ত, সপ্তম ও অষ্টম অনুবাকের নিমিত্ত, নীলনখ নামক ঋষির নিমিত্ত, হরিত নামক ঋষির নিমিত্ত, ক্ষুদ্র নামক ঋষির নিমিত্ত, পৰ্যায়িক নামক ঋষির নিমিত্ত, প্রথম শঙ্খ নামক ঋষির নিমিত্ত, দ্বিতীয় ও তৃতীয় শঙ্খের নিমিত্ত, উপোত্তম নামক ঋষির নিমিত্ত, উত্তম নামক ঋষির নিমিত্ত, উত্তর নামক ঋষির নিমিত্ত, শিখি নামক ঋষির নিমিত্ত, গণ নামক ঋষির নিমিত্ত, মহাগণ নামক ঋষির নিমিত্ত, সকল বিদ্বান অঙ্গিরার নিমিত্ত, পৃথক সহস্র ঋষিগণের নিমিত্ত এবং ব্রহ্ম নামক বেদস্রষ্টা ঋষির নিমিত্ত আহুতি স্বাহুত হোক। ২-২০

    সকল বীরকর্ম (বীর্যাণি) জ্যেষ্ঠ ব্রহ্মা (ব্রহ্মজ্যেষ্ঠা) অর্থাৎ প্রশস্যতম ব্রহ্মা কর্তৃক কৃত। অগ্রে অর্থাৎ সৃষ্টির আদিতে জ্যেষ্ঠ ব্রহ্মা দ্যুলোকে বিস্তারিত হয়েছিলেন (দিবম্ আ ততান)। ব্রহ্মা সকল সৃজ্যমান পদার্থের (ভূতানাং) পূর্বভাবীরূপে উৎপন্ন (প্রথমঃ যজ্ঞে); সেই কারণে অন্য কোন্ দেবতা বা মনুষ্য (কঃ) সেই ব্রহ্মার সাথে স্পর্ধা করতে সমর্থ হবে (ব্ৰহ্মণা স্পর্ধিতুং অতি)? (অর্থাৎ অধিকতর বীর্যবত্তার নিমিত্ত, সর্বোৎকৃষ্ট স্থানের নিবাসিত্বের নিমিত্ত ও সকলের আদিভূতত্বের নিমিত্ত ব্রহ্মার সমান কেউ নেই)। ২১।

    সূক্তস্য বিনিয়োগঃ –আঙ্গিরসানামাদ্যৈঃ ইত্যাদি সূক্তদ্বয়স্য আঙ্গিরসীং সম্পৎকামস্য অভিচরতোভিচর্যমাণস্য চ (ন. ক. ১৭) ইতি বিহিতায়াং আঙ্গিরসাখ্যায়াং মহাশূন্তৌ বিনিয়োগঃ। উক্তং হি নক্ষত্রকল্পে।–ইত্যাদি৷৷ (১৯কা, ৩অ. ২সূ.)।

    টীকা –উপযুক্ত সূক্তটি ও পরবর্তী সূক্তটি সম্পদকামী ও অভিচার কর্ম হতে অভিমান জনের নিমিত্ত আঙ্গিরস্যা নামক মহাশান্তি যাগে বিনিয়োগ হয়ে থাকে। নক্ষত্র কল্পে (১৭) এ সম্পর্কে বলা হয়েছে। নক্ষত্র কল্পে আরও বলা হয়েছে–সমাসঃ (১৯।২২।২৩) আঙ্গিরস্যাং ইন্দ্র জুষস্ব (২৫) ইতৈন্দ্রাং (ন. ক. ১৮)। এখানে সমাস শব্দের দ্বারা সূক্তদ্বয় উক্ত হয়েছে ৷ (১৯কা, ৩অ. ২সূ)।

    .

    তৃতীয় সূক্ত : অথর্বাণঃ

    [ঋষি : অথর্বা। দেবতা : মন্ত্রোক্ত। ছন্দ : বৃহতী, ত্রিষ্টুপ, পংক্তি, গায়ত্রী, জগতী।]

    আথবর্ণানাং চতুঋচেভ্যঃ স্বাহা ॥১॥ পঞ্চর্চেভ্যঃ স্বাহা ॥ ২॥ ষড়চেভ্যঃ স্বাহা ॥৩৷৷ সপ্তর্ডেভ্যঃ স্বাহা ॥ ৪৷৷ অষ্টৰ্চেভ্যঃ স্বাহা ॥৫৷৷ নবর্চেভ্যঃ স্বাহা ॥৬॥ দশর্চেভ্যঃ স্বাহা ॥৭৷ একাদশর্চেভ্যঃ স্বাহা ॥ ৮ দ্বাদশর্চেভ্যঃ স্বাহা ॥৯॥ এয়োদশর্চেভ্যঃ স্বাহা ॥১০৷ চতুর্দশর্চেভ্যঃ স্বাহা ॥১১৷৷ পঞ্চদশর্চেভ্যঃ স্বাহা ॥১২৷৷ যোড়শর্চেভ্যঃ স্বাহা ॥১৩৷৷ সপ্তদশর্চেভ্যঃ স্বাহা ॥১৪৷ অষ্টাদশর্চেভ্যঃ স্বাহা ॥১৫একোনবিংশতিঃ স্বাহা ॥১৬৷৷ বিংশতিঃ স্বাহা ॥১৭৷ মৎকাণ্ডায় স্বাহা ॥১৮ তৃচেভ্যঃ স্বাহা ॥১৯৷৷ একর্চেভ্যঃ স্বাহা ॥২০৷৷ ক্ষুদ্রেভ্যঃ স্বাহা ॥ ২১৷৷ একাঁচেভ্যঃ স্বাহা। ২২। রোহিতেভ্যঃ স্বাহা ॥ ২৩৷৷ সূর্যাভ্যাং স্বাহা ॥ ২৪৷ ব্রাত্যাভ্যাং স্বাহা। ২৫৷৷ প্রাজাপত্যাভ্যাং স্বাহা। ২৬৷৷ বিষাসহ্যৈ স্বাহা ॥ ২৭৷৷ মঙ্গলিকেভ্যঃ স্বাহা ॥ ২৮৷ ব্ৰহ্মণে স্বাহা ॥ ২৯৷ ব্ৰহ্মজ্যেষ্ঠা সম্ভুত বীর্যণি ব্রহ্মাগ্রে জ্যেষ্ঠং দিবমা ততান। ভূতানাং ব্রহ্মা প্রথমোত জজ্ঞে তেনাহতি ব্ৰহ্মণা স্পর্ধিতুং কঃ ॥ ৩০।

    বঙ্গানুবাদ –চতুঋকের দ্বারা অথবাখ্য ঋষির উদ্দেশে আহুতি স্বাহুত হোক। ১।

    সেরূপ পঞ্চ ঋকের দ্বারা, ষষ্ঠ ঋকের দ্বারা, সপ্ত ঋকের দ্বারা, অষ্ট ঋকের দ্বারা, নব ঋকের দ্বারা ও দশ ঋকের, দ্বারা, যথাযথ নামধারী অথবণ ঋষিগণের উদ্দেশে আহুতি হুত হোক৷ ২-৭

    সেরূপ একাদশ ঋকের দ্বারা, দ্বাদশ ঋকের দ্বারা, ত্রয়োদশ ঋকের দ্বারা, চতুর্দশ ঋকের দ্বারা, পঞ্চদশ ঋকের দ্বারা, ষোড়শ ঋকের দ্বারা, সপ্তদশ ঋকের দ্বারা, অষ্টাদশ ঋকের দ্বারা, ঊনবিংশতি ঋকের দ্বারা ও বিংশতি ঋকের দ্বারা যথাযথ নামধারী অথর্ব বংশীয় ঋষিগণের উদ্দেশে আহুতি স্বাহুত হোক ॥ ৮-১৭৷

    মহাকাণ্ড অর্থাৎ বিংশতি কাণ্ডাত্মক অথর্ববেদের সকল বেদবাক্যের দ্রষ্টা যথাযথ নামধারী ঋষির উদ্দেশে আহুতি স্বাহুত হোক। সেরূপ তৃচো ও একাৰ্চোর উদ্দেশে আহুতি স্বাহুত হোক ৷ ১৮-২০

    ক্ষুদ্র নামধেয় যজুর্মন্ত্ৰবাচী ঋষির উদ্দেশে, একান্চ অর্থাৎ পর্যায়সূক্তবাচী ঋষিগণের উদ্দেশে, রোহিত নামক ঋষির উদ্দেশে, সূর্য নামক ঋষির উদ্দেশে, ব্রাত্য নামধেয় ঋষির উদ্দেশে, প্রজাপতি নামক ঋষির উদ্দেশে, বিষাসহি নামধেয় ঋষির উদ্দেশে, মাঙ্গলিক নামক ঋষির উদ্দেশে এবং ব্রহ্মা নামক ঋষির উদ্দেশে এই আহুতি স্বাহুত হোক। ২১-২৯।

    [অবশিষ্ট অংশ পূর্ববর্তী সূক্তের ২১তম মন্ত্রের অনুরূপ] ॥ ৩০৷

    সূক্তস্য বিনিয়োগঃ –আথবাণাং চতুঋচেভ্যঃ ইতি সূক্তস্য সমাসসংজ্ঞকস্য আঙ্গিরস্যাং মহাশান্তৌ বিনিয়োগঃ পূর্বসূক্তের সহ উক্ত।–ইত্যাদি৷ (১৯কা, ৩অ, ৩সূ.)।

    টীকা –উপযুক্ত সূক্তটি সম্পদকামী ও অভিচার কর্ম হতে অভিচর্যমান জনের নিমিত্ত আঙ্গিরস্যা নামক মহাশান্তি কর্মে পূর্ববর্তী সূক্তের সাথে বিনিয়োগ হয়ে থাকে। সূত্রাবলী পূর্ববর্তী সূক্তে উদাহৃত আছে। (১৯কা. ৩অ. ৩সূ.)।

    .

    চতুর্থ সূক্ত : রাষ্ট্রম

     [ঋষি : অথর্বা। দেবতা : মন্ত্রোক্ত। ছন্দ : অনুষ্টুপ, ত্রিষ্টুপ, গায়ত্রী।]

    যেন দেবং সবিতারং পরি দেবা অধারয়। তেনেমং ব্ৰহ্মণম্পতে পরি রাষ্ট্রায় ধন ॥১৷৷ পরীমমিন্দ্রমায়ুষে মহে ক্ষত্রায় ধৰ্ত্তন। যথৈনং জরসে নয়াং জ্যোক ক্ষত্রেহধি জাগর। ২ পরীমং সোমমায়ুষে মহে শ্ৰোত্রায় ধন। যথৈনং জরসে নয়াং জ্যোক শ্রোত্রেহধি জাগরৎ ॥৩॥ পরি ধও ধত্ত নো বর্ডসেমং জরামৃত্যুং কৃণুত দীর্ঘমায়ুঃ। বৃহস্পতিঃ প্রাযচ্ছদ বাস এতৎ সোমায় রাজ্ঞে পরিধাতবা উ॥৪॥। জরাং সু গচ্ছ পরি ধৎস্ব বাসো ভবা গৃষ্টীনামভিশস্তিপা উ। শতং চ জীব শরদঃ পুরূচী রায়শ্চ পোষমুপসংব্যয়স্ব ॥ ৫৷৷ পরীদং বাসো অধিথাঃ স্বন্তয়েহভূর্বাপীনামভিশস্তিপা উ। শতং চ জীব শরদঃ পুরূচীর্বসূনি চারুৰ্বি ভজাসি জীবন্॥ ৬। যোগেযোগে তবস্তরং বাজেবাজে হবামহে। সখায় ইন্দ্রমুতয়ে ॥৭॥ হিরণ্যবর্ণো অজরঃ সুবীররা জরামৃত্যুঃ প্ৰজয়া সং বিশস্ব। তদগ্নিরাহ তদু সোম আহ বৃহস্পতিঃ সবিতা তদিন্দ্রঃ ॥ ৮।

    বঙ্গানুবাদ –দ্যোতমান ইন্দ্র প্রমুখ দেবতাগণ (দেবাঃ) দ্যোতমান (দেবং) সর্বপ্রেরক আদিত্যকে (সবিতারং) যে হেতুর দ্বারা (যেন) অর্থাৎ যে রক্ষোহনরূপে সর্বত আচ্ছাদন করেছিলেন (পরি অধারয়ন), সেই শত্ৰুনিৰ্হরণাত্মক কারণের দ্বারা (তেন), হে ব্ৰহ্মণস্পতি অর্থাৎ বেদরূপ মন্ত্রের। পালক দেব (ব্ৰহ্মণঃ পতে)! এই মহাশান্তি-প্রযোক্তাকে (ইমং) অর্থাৎ যজমান রাজাকে বা আমাকে রাজ্য রক্ষার্থে (রাষ্ট্রায়) প্রতিস্থাপন করো (পরি ধস্তন)। ১।

    হে পরমেশ্বর্যসম্পন্ন ইন্দ্রদেব! তুমি এই সাধক আমাকে বা রাজাকে (ইমং) আয়ুলাভের নিমিত্ত (আয়ুষে) ও চিরকাল (জ্যোক) মহৎ ক্ষাত্রবল অর্থাৎ পরকৃত বাধা-পরিহারক বলে (ক্ষত্রেধি) বলীয়ারূপে অবহিত হতে পারি এবং যাতে (যথা এনং) শান্তিকর্তা (আমি বা রাজা) জরা পর্যন্ত (জরসে) আয়ুলাভ করতে পারি, তেমন ভাবে প্রতিস্থাপিত করো (পরি পত্তন)। ২

    হে বাসোভিমানী (অর্থাৎ বস্ত্রের ন্যায় আচ্ছাদনকারী) সোমদেব! এই শান্তিকর্মকারী (ইমং) আমাকে বা যজমানকে দীর্ঘ আয়ুর নিমিত্ত (আয়ুষে), মহান ইন্দ্রিয়সাধ্য রূপ ইত্যাদি উপলব্ধির নিমিত্ত (শ্ৰোত্রায়) ও আদান ইত্যাদি কর্মের নিমিত্ত সর্বত পুষ্ট করো (পরি ধত্তন)। যাতে এই আমি বা রাজা চিরকাল শ্রোত্র ইত্যাদি ইন্দ্রিয়ে শক্তিমান বা যশস্বী হয়ে জাগ্রত বা অবহিত হতে পারি (জাগরৎ) এবং যাতে শান্তিকর্তা (আমি বা রাজা) জরা পর্যন্ত, আয়ুলাভ করতে পারি, তেমন ভাবে প্রতিস্থাপিত করো ॥ ৩॥

    [ এই ঋটি দ্বিতীয় কাণ্ডের ত্রয়োদশ সূক্তের (অর্থাৎ তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্তের) দ্বিতীয় মন্ত্রে ব্যাখ্যাত হয়েছে]–হে দেবগণ! এই মাণবক অর্থাৎ ব্রাহ্মণকুমারকে বস্ত্র পরিধান করিয়ে দাও (পরি ধত্ত–ইমং মাণবকং বাসঃ পরিধাপয়ত); আমাদের একে তেজের দ্বারা আচ্ছাদিত করে দাও বা পুষ্ট করো (নঃ ইমং বচসা। ধত্ত); এ যেন বৃদ্ধাবস্থায় মরণপ্রাপ্ত হয়, অর্থাৎ এর যেন অকালমৃত্যু না ঘটে এবং একে শতপরিমিত আয়ুস্মান করো (জরামৃত্যুং দীর্ঘ আয়ুঃ কৃণুত)। ইন্দ্র প্রমুখ দেবগণের পালক দেবতা বৃহস্পতি এই নির্মিত বসন (এতৎ বাসঃ) ব্রাহ্মণগণের পালক রাজা সোমকে পরিধানের নিমিত্ত (পরিধাতবা) দান করেছিলেন (প্রাযচ্ছৎ)। ৪।

    [ এই ঋটিও উপযুক্ত কাণ্ডে (২।১৩।৩) ব্যাখ্যাত হয়েছে। তবে এখানে প্রথম পাদটি ভিন্নতর ]–হে শান্তিপ্রযোক্তা (যজমান)! তুমি সম্যক বার্ধক্য লাভ করো (জরাং সু গচ্ছ), অর্থাৎ জরাকাল পর্যন্ত আয়ুষ্মন হও। এই বসনে আচ্ছাদিত হয়ে (বাসঃ পরি ধৎস্ব), অর্থাৎ এই বসন পরিধানের দ্বারা, গাভীগণের (গৃষ্টীনাং) হিংসা নিমিত্ত ভয় হতে (অভিশস্তিঃ) তাদের পালক হও (পাতা)। অধিকন্তু বহুকালব্যাপী বা বহুবিধ পুত্রপৌত্র ইত্যাদি সহ (পুরূচী) শতসংখ্যক সম্বৎসর পর্যন্ত (শতং শরদঃ) জীবিত থাকো এবং ধনের পুষ্টি বা সমৃদ্ধি (বায়ঃ পোষং) লাভ করো (উপসংব্যয়স্ব), (বক্তব্য এই যে, এই বসন পরিধানের দ্বারা ধন ইত্যাদির সমৃদ্ধি হয়ে থাকে) ॥ ৫॥

    [এই সূক্তটিও ঐ দ্বিতীয় কাণ্ডে (২।১৩।৩) ব্যাখ্যাত হয়েছে। তবে এখানে চরম পদগুলি বিভিন্ন ]–হে শান্তিকর্তা (যজমান)! উক্ত বসন (ইদম্ বাসঃ) (তুমি) মঙ্গলের নিমিত্ত পরিহিত হয়েছে। এই বসন পরিধানের দ্বারা গাভীগণের হিংসা নিমিত্ত ভয় হতে তাদের পালক হও। বহুকালব্যাপী শত সম্বৎসর পর্যন্ত জীবনবান্ হয়ে এবং অসামান্য (চারুঃ) বসনের দ্বারা দীপ্যমান হয়ে পুত্র-মিত্র-জ্ঞাতি ইত্যাদির মধ্যে ধনসমূহ (বসূনি) বিভাগ করে দাও (বি ভজাসি) বা অর্থীদের প্রদান করো। ৬।

    সকল অপ্রাপ্য ফলের প্রাপ্তি বিষয়ে (যোগ যোগে) ও অন্ন ইত্যাদি লক্ষণযুক্ত ফল লাভের বিষয়ে (বাজেবাজে) অতিশয় সমৃদ্ধ (তবস্বিনং) পরমেশ্বর্যসম্পন্ন দেব ইন্দ্রকে আমরা স্তোতৃবর্গ (সখায়ঃ) রক্ষার নিমিত্ত (উতয়ে) আহ্বান করছি (হবামহে)। (বক্তব্য এই যে, অভিমত ফললাভার্থে, লব্ধ সামগ্রীর পরিপালনার্থে ও নিজেদের রক্ষণার্থে আমরা ইন্দ্রকে এইভাবে আহ্বান করছি)। ৭।

    (হে যজমান!) হিতরমণীয় শরীরকান্তিশালী বা হিরণ্যসমান বর্ণশালী (হিরণ্যবর্ণঃ), জরারহিত (অজরঃ), কর্মকুশল বা শোভন পুত্র ইত্যাদি যুক্ত (সুবীরঃ) ও অকাল মরণরহিত হয়ে (জরামৃত্যু সন) প্রকর্ষের সাথে জায়মান পুত্র ইত্যাদি সহ বা ভৃত্য ইত্যাদি রূপ প্রজাগণ সহ (প্রজয়া) আপন গৃহে চিরকাল সুখে অধিষ্ঠিত থাকো বা এই গৃহে সম্যক প্রবেশ করো (সং বিশস্ব)। অঙ্গনাদিগুণযুক্ত অগ্নিদেব, ব্রাহ্মণগণের পালক সোমদেব, দেবগণের গুরু বৃহস্পতি দেবতা, সর্বপ্রেরক সবিতাদেব, ও পরমৈশ্বর্যশালী ইন্দ্রদেব প্রমুখ সকল বাসোভিমানী দেবতাই এই বচনের সমর্থন করেছেন (আহুঃ)। (অতএব এতে কোন বিপ্রতিপত্তি অর্থাৎ সংশয় নেই–এটাই বক্তব্য) ॥ ৮৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ –যেন দেবং সবিতারং ইতি সূক্তং ত্বাষ্ট্রীং বস্ত্ৰক্ষয়ে প্রযুঞ্জীত (ন. ক. ১৭) ইতি বিহিতায়াং মহাশান্তাবাবপেৎ।–ইত্যাদি৷৷ (১৯কা, ৩অ. ৪সূ.)।

    টীকা –উপযুক্ত সূক্তটি মহাশান্তিকর্মে বিনিযুক্ত হয়ে থাকে। নক্ষত্র কল্পে (১৭) এর বিধান উল্লিখিত আছে। নক্ষত্র কল্পে (১৮) এই সম্পর্কে আরও নির্দেশ পাওয়া যায়।(১৯কা, ৩অ. ৪সূ.)।

    .

    পঞ্চম সূক্ত : অশ্বঃ

     [ঋষি : গোপথ। দেবতা : বাজী। ছন্দ : অনুষ্টুপ।]

    অশ্রান্তস্য ত্বা মনসা যুনজ্ঞি প্রথমস্য চ।উকুলমুদ্বহে ভবোদুহ্য প্রতি ধাবৎ ॥১॥

    বঙ্গানুবাদ –[ হে গান্ধর্ব (অশ্ব)!] তোমাকে শ্রান্তিহীন (অশ্রান্তস্য) অর্থাৎ শত্রুসেনার অভিমুখে গমনেও আয়াসরহিত-শরীর তুরঙ্গমের মনের সাথে, এবং সৃষ্টির আদিতে (প্রথমস্য) অশ্বজাতির উৎপত্তির পূর্বে উৎপন্ন শত্রুধর্ষণোৎসুক বা আপন অধিরোহণকারীকে প্রোৎসাহিত করণশালী অশ্বের মনের সাথে যুক্ত করছি (চ মনসা যুনষ্মি)। (সকল অশ্বাৎপত্তির পূর্বে উৎপন্ন অশ্ব উচ্চৈঃশ্রবা; সেই হেন জিতশ্রম অশ্বশ্রেষ্ঠ উচ্চৈঃশ্রবার মন-উপলক্ষিত সর্বেন্দ্রিয়শক্তি, শারীরিক দৃঢ়তা, আশুত্ব ও পরসেনার অভিভবনসামর্থ্য,–এই শান্তিফল রূপে কাম্যমান যা কিছু, তা এই অশ্বে যোজিত করছি–এটাই বক্তব্য)। এমন সামর্থোপেত হয়ে তুমি অতিদৃপ্ত হও (উৎকূল উহঃ ভব)। নদী যেমন প্রভূত জলপ্রবাহের দ্বারা দুই তীর প্লাবিত করে ঊর্ধ্বে উচ্চলিত হয়ে থাকে, সেই রকমে তুমিও যুদ্ধের নিমিত্ত বর্মিত বা অস্ত্রশস্ত্রে সজ্জিত শত্রুসৈন্যকে আপন সামর্থ্যে অতিক্রম পূর্বক বিক্ষোভিত করো। অতঃপর হে অশ্ব! তুমি জেত্যব্য স্থানের প্রতি (অর্থাৎ জয়লাভের নিমিত্ত যুদ্ধক্ষেত্রের দিকে) ধাবিত হও (ত্বং প্রতিধাবতাৎ)। ১৷৷

    সূক্তস্য বিনিয়োগঃ –অশ্রান্তস্য ত্ব ইতি একর্ডং সূক্তং গান্ধবীং অশ্বক্ষয়ে প্রযুঞ্জীত ইতি বিহিতায়াং গান্ধবাখ্যায়াং মহাশান্তাবাবপেৎ। উক্তং হি নক্ষত্রকল্পে।–ইত্যাদি৷৷ (১৯কা, ২অ. ৫সূ).।

    টীকা –উপযুক্ত এক ঋক্‌-সম্বলিত সূক্তটি গান্ধর্ব নামক মহাশান্তি কর্মে বিনিযুক্ত হয় (নক্ষত্র কল্প ১৭)। এটি অশ্বের আয়ু ইত্যাদির নিমিত্ত শান্তি স্বস্তিগণেও বিনিযুক্ত হয়ে থাকে (ন. ক. ১৮) ৷ (১৯কা, ২অ. ৫সূ.)।

    .

    ষষ্ঠ সূক্ত : হিরণ্যধারণম

     [ঋষি : অথর্বা। দেবতা : অগ্নি, হিরণ্যম। ছন্দ : ত্রিষ্টুপ, অনুষ্টুপ, পংক্তি।]

    অগ্নেঃ প্রজাতং পরি যদ্ধিরণ্যমমৃতং দস্ত্রে অধি মর্তে্যু। য এনদ বেদ স ইদেনমহতি জরামৃত্যুৰ্ভবতি যো বিভর্তি ॥১॥ যদ্ধিরণ্যং সূর্যেণ সুবর্ণং প্রজাবন্তো মনবঃ পূর্ব ঈষিরে। তৎ ত্বা চন্দ্রং বৰ্চসা সং সৃজত্যায়ুম্মা ভবতি যো বিভর্তি৷ ২। আয়ুষে ত্বা বর্ডসে ভৌজসে চ বলায় চ। যথা হিরণ্যতেজসা বিভাসাসি জনা অনু ॥৩৷৷ যদ বেদ রাজা বরুণণা বেদ দেবো বৃহস্পতিঃ। ইন্দ্রো যৎ বৃত্ৰহা বেদ তৎ ত আয়ুষ্যং ভুবৎ তৎ তে বচস্যং ভুবৎ ॥৪॥

    বঙ্গানুবাদ –অগ্নি হতে প্রকর্ষের সাথে উৎপন্ন (প্রজাতং) যে সুবর্ণ (হিরণ্যং) বিদ্যমান, যা মরণধর্মা মনুষ্যের নিকট অমরণসাধন (অমৃতং) রূপে অবস্থিত (দর্ধে), উক্ত হিরণ্যকে (এনৎ) যে পুরুষ স্বরূপে জ্ঞাত হয়, সে এই অম্বাদিষ্ট হিরণ্যরূপ পদার্থ ধারণ করে থাকে (ইৎ এনম্ অহতি)। যে পুরুষ আপন শরীরে (এই হিরণ্যকে) মনি-কুণ্ডল-অঙ্গুলীয়ক ইত্যাদিরূপে ধারণ করে (বিভর্তি), সেই হিরণ্যধারী পুরুষ জরাকালে মৃত্যুপ্রাপ্ত হয় (জরামৃত্যু ভবতি)। (অর্থাৎ অকালমৃত্যুরহিত হয়ে থাকে)। ১।

    প্রকর্ষের সাথে জায়মান পুত্র-মিত্র ইত্যাদি সম্পন্ন (প্রজাবন্তঃ) মনুর পুত্র মানবগণ হিরণ্যধারীগণের মধ্যে প্রথমভাবী হয়ে (পূর্বে), বা সৃষ্টির পূর্বে উৎপন্ন মনুগণ (মনবঃ পূর্ব), যে শোভনবর্ণ (সুবর্ণং) হিতরমণীয় হেম (হিরণ্যং) সকলের প্রেরক স্বকারণ আদিত্যের সাথে প্রাপ্ত হয়েছিল (সূর্যেণ ঈষিরে), সেই মনুগণের দ্বারা ধারিত (তৎ) আহ্লাদক হিরণ্য (চন্দ্রং) হিরণধারক তোমাকে (ত্বা) শরীর কান্তির সাথে সংযোজিত করুক (বৰ্চসা সং সৃজতু)। যে পুরুষ (যঃ) হিরণ্য ধারণ করে, সে চিরকাল জীবনবান হয় (আয়ুষ্মন্ ভবতি)। ২।

    (হে হিরণ্যধারী মানব!) তোমার চিরকাল জীবনের নিমিত্ত (ত্বা আয়ুষে), তোমার তেজঃ বা কান্তির নিমিত্ত (ত্বা বর্চসে), তোমার শারীরিক বলের বা শরীরধারক অষ্টম ধাতুর নিমিত্ত (ত্বা ওজসে), ও তোমার ভৃত্য ইত্যাদি সম্পত্তিরূপ বাহ্য বলের নিমিত্ত (ত্বা বলায়) সেই হিরণ্য তোমাতে সংযোজিত হোক। যেমন সুবর্ণ তেজের দ্বারা শুক্লভাস্বর রূপে (অর্থাৎ বিশুদ্ধ দীপ্তিশীল হয়ে) বিশেষভাবে দীপ্যমান হয় (বিভাসাসি), সেইরকমে তুমিও জনগণের মধ্যে বিশেষভাবে দীপ্যমান হও (জনান অনু)৷ ৩৷৷

    যে হিরণ্যকে (যৎ) রাজমান বরুণ দেব অগ্নি হতে উৎপন্ন বলে ও মনুষ্যগণের মরণ হতে উদ্ধরণের উপায় বলে বিদিত আছেন (বেদ), তথা দেবগণের পালক বৃহস্পতি দেবতা ও বৃহন্তা ইন্দ্রদেবও যে হিরণ্যের উক্তলক্ষণ জ্ঞাত আছেন, সেই বরুণ ইত্যাদির জ্ঞাত বা ধারিত হিরণ্যের প্রভাব, তুমি হেন (তে) হিরণ্যধারণকারী পুরুষের অনুকূলে আয়ুস্কারী–(আয়ুষ্যং) ও তোমার অনুকূলে তেজস্কারী (বৰ্চসং) হোক (ভুবৎ) ॥ ৪৷

    সূক্তস্য বিনিয়োগঃ— অগ্নেঃ প্রজাতং ইতি সূক্তেন আগ্নেয়ীং অগ্নিভয়ে সর্বকামস্য চ ইতি বিহিতায়াং আগ্নেয্যাখ্যায়াং মহাশূন্তৌ হিরণ্যনির্মিতং কুণ্ডলাদিকং অভিমন্যু বধীয়াৎ-ইত্যাদি৷৷ (১৯কা. ২অ. ৬সূ.)।

    টীকা –উপযুক্ত সূক্তটি অগ্নিভয়ে ও সকল কামনায় আগ্নেয়ী নামক মহাশান্তি যাগে হিরণ্যনির্মিত কুণ্ডল ইত্যাদি অভিমন্ত্রিত পূর্বক ধারণে বিনিয়োগ হয়। নক্ষত্র কল্পে (১৭, ১৯) এই নির্দেশ পাওয়া যায়। এই সূক্তের দ্বারা তুলাপুরুষ ব্রতে (অর্থাৎ যাগকারীর নিজ ওজনের পরিমাণ স্বর্ণ ইত্যাদি মহাদানে)। শান্তিকলশে ঘৃত ইত্যাদি দ্রব্য আনয়নে বিনিয়োগ হয় (কৌ.৯৪) ৷ (১৯কা, ২অ. ৬সূ.)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প – অনুবাদ : দিলওয়ার হাসান
    Next Article শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }