Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    হেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প92 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ২

    ২

    মাতাল জমিদারের আদর্শবাদী ছেলে সেজেছে টুটু। বাগ্দীপাড়ায় কলেরার মড়ক লেগেছে, সেখানে রাত জেগে সেবা করতে যাবার আগে বাবার সামনে এক ভাবগর্ভ বক্তৃতা দিচ্ছে। ছেলেবেলা থেকেই টুটু একটু বোকা-বোকা, ঐরকম বোকা-বোকা মুখ-চোখ বলে সিনেমায় আদর্শবাদীর ভূমিকা বেশ মানায়। সবুজ পাঞ্জাবি পরে টুটু অনবরত ঘামছে, মাঝে-মাঝে কাট করে মেক-আপ ম্যানেরা এসে তার মুখের মেক-আপ ঠিক করে দিচ্ছে। পাড়াগাঁর জমিদার বাড়ির বাগানের সেট, কিন্তু ঝোপের আড়ালে টেবল্ ফ্যান ফিট করা। তবুও অসম্ভব গরম।

    সুটিং দেখতে আমার একেবারে ভালো লাগেনা। একঘেয়ে ব্যাপার, দু—তিনটেমাত্র কথা তুলতেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, লাইট্সম্যানরা আলো নিয়ে টালবাহানা করে অনবরত। কিন্তু আসতে হয়েছে মামাতো বোনেদের পাল্লায় পড়ে। মামাতো বোনেরা আগে আমাকে বিশেষ পাত্তাই দিতনা, হঠাৎ কোথা থেকে জানতে পেরে গেল, বাংলা সিনেমার জনপ্রিয় অমুক কুমার ছেলেবেলায় আমার সঙ্গে ইস্কুলে একক্লাসে পড়ত। ব্যস, সেই থেকে মিলিতা আর নন্দিতার চোখে আমিও একটা ছোটখাটো হিরো।

    ওদের পীড়াপীড়িতে এবং আমি যে সত্যিই অমুক কুমারকে চিনি এটা প্ৰমাণ করার জন্য টুটুকে একদিন ফোন করতেই হল শুটিং দেখার জন্য। টুটু আমার মান রেখেছে, উৎসাহের সঙ্গেই রাজি হয়েছে! কিন্তু অত্যন্ত বিচ্ছিরি সিনে সুটিং দেখতে এসেচি; শুধু বক্তৃতা আর বক্তৃতা। মামাতো বোনরা খুশি—একে তো টুটু অর্থাৎ অমুক কুমার রয়েছেই, তার সঙ্গে মাতাল জমিদার হিসেবে বিকাশ রায়। শুনলাম বাগ্দীর মেয়ে সেজেছে মাধবী মুখার্জি-আমার ভালো লাগত সেই সুটিং দেখলে।

    সেদিনকার মতন টেক শেষ বলে, ধরাচূড়া ছেড়ে টুটু এল আমাদের সঙ্গে গল্প করতে। ইন্দ্রপুরী স্টুডিওর বাইরের মাঠে এসে বসলাম পা ছড়িয়ে। কিছুক্ষণ আমার মামাতো বোনদের গদগদ প্রশ্নের উত্তর দিয়ে টুটু আমার দিকে ফিরে বললো, কিরে, কী করছিস আজকাল! তোর তো পাত্তাই পাওয়া যায়না!

    সেদিনকার সেই বোকা টুটু, সিনেমার নায়ক হয়ে কী চালিয়াৎই হয়েছে। রংটা ফর্সা ছিল, চেহারাটা ছিল কার্তিক-কার্তিক, তাই এক পরিচালকের নজরে পড়ে যায়! শুনছি, শিগগিরই বোম্বে পাড়ি দেবে। আমি বললুম কিরে, খুব তো পিটছিস! টুটু উত্তর দিল, শুধু টাকাটাই দেখছিস, কত খাটতে হয় তা তো জানিসনা! টাকাও হাত থাকেনা—এ মাসেই তো ছোট ভাইকে একটা গাড়ি কিনে দিতে হল!

    একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে আমার মনে ঘুরঘুর করছিল। আমি টুটুর দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিলুম। টুটু বলল, কিরে হাসছিস কেন? আমি মামাতো বোনদের দিকে তাকিয়ে বললুম, এই তোমরা একটু ওদিকে যাও তো—বিকাশ রায় কিংবা অন্যদের অটোগ্রাফ নিয়ে এসো। আমি টুটুর সঙ্গে একটু প্রাইভেট কথা বলব!

    তালুতে থুতনি রেখে ঘাসের ওপর কনুই ভর দিয়ে আধ-শোওয়া হয়ে আমি জিজ্ঞেস করলুম, হ্যাঁরে টুটু, তোর মনীষার কথা মনে পড়ে?

    এখনো মেক-আপ ওঠায়নি, কৃত্তিম উজ্জ্বল মুখ টুটুর, অবিচলিতভাবে জিজ্ঞেস করল কোন মনীষা? টাইটল কী? আজকাল নিত্যনতুন এত মেয়ের সঙ্গে পরিচয় হচ্ছে, সবার নাম মনে রাখা—

    —বেশি চালাকি করবি তো পেছনে ক্যাৎ করে এক লাথি মারব! মনীষাকে তোর মনে নেই? সেই চন্দননগরের—

    কথা শেষ হলনা। আরেকঝাঁক ছেলেমেয়ে এসে টুটুর সামনে অটোগ্রাফের খাতা খুলে ধরল। টুটু মুখে নায়কোচিত হাসি ফুটিয়ে সবার খাতাতেই স‍ই করল। তারপর তারা চলে যেতেই প্রোডাকশান ম্যানেজারকে ডেকে গরমভাবে বলল, দ্বিজেনবাবু আপনাকে বলেছি না, স্টুডিওর মধ্যে আমি কোন অটোগ্রাফ স‍ই করবনা! তবু এদের আসতে দেন কেন?

    আমি বললুম টুটু, তুই এখনো বিয়ে করিসনি, নারে?

    না ভাই! এত মেয়ে সবসময় ছেঁকে ধরে আছে—এদের মধ্যে থেকে কাকে বিয়ে করব ভেবে পাইনা। তাছাড়া, যতদিন বিয়ে না-করছি ততদিন মেয়েমহলে ইমেজ…যাগে, নীতীশ কেমন আছে? অনেকদিন দেখা হয়না পুরোনো বন্ধুদের সঙ্গে…তুইও তো—

    মনীষাকে তোর মনে নেই বলতে চাস?

    টুটু হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। বলল, কেন মনে থাকবে? যা-তা একখানা মেয়ে…গাল তোবড়ানো, পুরু ঠোঁট…ওসব মেয়ে এ-লাইনে একস্ট্রার পার্টও পায়না!

    আমি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে হাসতে লাগলুম। এখনো বেশ রাগ আছে দেখছি! টুটু অন্যমনস্কভাবে মাটি থেকে ঘাস টেনে-টেনে ছিঁড়তে লাগল।

    টুটুর সঙ্গে অনেকদিন বাদে আজ দেখা হওয়ার পর, মনীষার কথা আমার বারবার মনে হচ্ছিল। নীতিশের বোন মনীষা, একসময় তাকে বিয়ে করার জন্য টুটু পাগল হয়ে উঠেছিল। সত্যিই দেখতে তেমন সুন্দরী ছিলনা মনীষা, কিন্তু পড়াশুনোয় খুব ভালো ছিল, রুচি ও ব্যক্তিত্ব ছিল স্পষ্ট। নীতিশদের বাড়িতে সন্ধেবেলা আমরা আড্ডা মারতে যেতুম, মনীষা আর তার দিদি রুচিরাও এসে যোগ দিত আমাদের সঙ্গে। রুচিরা আবার কম্যুনিষ্ট পার্টিতে নাম লিখিয়েছিল, প্রায়ই সাহিত্য আর রাজনীতি নিয়ে খুব তর্ক বাঁধত। একবার আমরা সবাই মিলে রিহার্সাল দিয়ে ওখানে একটা থিয়েটারও করেছিলাম, তাতে আমিও একটা মাঝারি ধরনের পার্ট পেয়েছিলাম, কিন্তু অতিরিক্ত লাজুক বলে টুটু পেয়েছিল এক সিনের প্রতিনায়কের বন্ধুর পার্ট।

    মনীষা টুটুকে নিয়ে খুব ঠাট্টা-ইয়ারকি করত, ঝকঝকে চোখা চোখা কথা বলতে পারত মনীষা, টুটু খুব সরল আর লাজুক ছিল বলে কোনটারই ঠিক সময় উত্তর দিতে পারতনা শুধু ফর্সা চেহারায় লজ্জায় লাল হতো। দুর্বল আর অসহায়দের আঘাত করতেই তো মেয়েদের আনন্দ, টুটুকে আঘাত দেওয়ার ব্যাপারে মনীষার কোন ক্লান্তি ছিলনা। হয়তো রাজনীতি নিয়ে তর্ক হচ্ছে, টুটু যদি কখনো একটা কথাও বলত—মনীষা অমনি ধমকে উঠত, আপনি চুপ করুন। যে বিষয়ে কিছুই জানেননা—সে বিষয়ে কথা বলতে আসেন কেন? টুটুর পোশাক আর চেহারা নিয়েও ঠাট্টা করতে ছাড়তনা, দেখা হলেই বলত, কী, মেয়েদের মতন চোখে কাজল দিয়েছেন বুঝি? না সুর্মা?…এঃ, আপনার গা দিয়ে কী বিশ্রী গন্ধ বেরুচ্ছে! সেন্ট মেখেছেন বুঝি? কিংবা চেহারা দেখলেই বোঝা যায়, কোনদিন কোন কাজকর্ম করেননা, শুধু দিনরাত আলস্য…। সবচেয়ে নিষ্ঠুর ব্যবহার করেছিল মনীষা—যেবার আমাদের বি.এ পরীক্ষার রেজাল্ট বেরুলো। আমরা সবাই কোনক্রমে পাশ করে গেলুম, টুটু পারলনা–সেজন্য আমরা সবাই দুঃখিত, একমাত্র মনীষাই হেসে উঠে বলেছিল, জানতাম। আমি আগেই জানতাম।

    সেই মনীষার প্রেমে পড়ে টুটু একেবারে হাবুডুবু খেয়েছিল। মনীষাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠল, আমাদের সাহায্য নিল, কাকাকেও পাঠাল মনীষাদের বাড়িতে, তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। টুটুর তখনকার পাগলামি আমাদের সকলের কাছেই ছিল পরম উপভোগ্য ব্যাপার। টুটুর সঙ্গে দেখা হলেই আমরা বলতাম, টুটু মনীষা একটু-একটু এবার রাজি হয়েছে বোধহয়, কাল তোর কথা বলছিল, তুই চারদিন যাসনি ওদের বাড়িতে…খুব ব্যস্ত হয়ে পড়েছে! টুটু উদ্ভাসিত মুখে বলত, তাই নাকি? সত্যি?

    কথা নেই বার্তা নেই, দুমাসের মধ্যে দুম করে মনীষা বিয়ে করে ফেলল দীপঙ্করকে। দীপঙ্করের রোগা চেহারা, ধারালো নাক, কলেজ-ইউনিভার্সিটিতে ডিবেট করার খুব নাম ছিল। ঐ একটাই গুণ ছিল দীপঙ্করের—ধারালো কথা বলা! পৃথিবীর স্বকিছু নস্যাৎ করে দিতে পারত সে যুক্তিজালে। কারুকে কিছু না—জানিয়ে ওরা রেজিস্ট্রি বিয়ে করে ফেলল, তারপর দীপঙ্কর মনীষাকে নিয়ে চলে গেল বহরমপুরে এক কলেজে অধ্যাপনার চাকরি পেয়ে।

    একদিন টুটুর ঘরে গিয়ে দেখলাম ঘরের দেওয়ালে লাল পেন্সিলে অসংখ্য দাগ কাটা। টুটু বলেছিল, আমি রোজ দেওয়ালে দাগ কাটি, একশো সতেরো দিন হয়ে গেল—মনীষাকে আমি আজও একটুও ভুলতে পারছিনা।

    অন্যমনস্কভাবে ঘাস ছিঁড়ছে টুটু। সেদিন কেউ ভাবতেও পারেনি, আমাদের চন্দননগরের সেই টুটু হঠাৎ ফিল্মস্টার হয়ে যাবে—তার জন্য বাংলা দেশের হাজার —হাজার মেয়ে ব্যাকুল হবে—খোলামকুচির মতন টাকা নিয়ে খেলবে। টুটু এখন আর সেই বোকা ভালোমানুষটি নেই, এখন সে ক্যামেরাম্যান আর প্রোডাকশন ম্যানেজারদের ধমকায়, সাদা টাকা—কালো টাকার হিসেব ঠিক রাখে, প্রচারের কায়দা সম্পর্কে উপদেশ দেয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিত্যনতুন রকমের হাসি প্র্যাকটিস করে। অভাবিতভাবে অনেক কিছু পেয়েছে টুটু কিন্তু মনীষার মতো একটা সামান্য মেয়ের কাছে হেরে গেছে। আজ কত মনীষাকে সামান্য ইঙ্গিত করলেই…কিন্তু প্রথম যৌবনের সেই একজন তাকে অবহেলাই করেছে শুধু।

    আর মনীষা? দীপঙ্কর বোধহয় চার-পাঁচশো টাকা মাইনে পায় ডিবেট কিংবা রাজনীতিও করেনা—সেই তেজি ছোকরাও সে আর নেই এখন, বোধহয় অতিরিক্ত একশো-দুশো টাকা আয়ের জন্য নোট লেখে কিংবা কোচিং ক্লাস নেয়। দুটি ছেলেমেয়ে ওদের!

    টুটুকে জিজ্ঞেস করলাম, মনীষার সঙ্গে তোর আর দেখা হয়েছে?

    —নাঃ, বহরমপুরের দিকে গিয়েছিলাম একমাত্র সুটিং-এ— গত বছর, একবার ভেবেছিলাম ও হয়তো আমার সঙ্গে এসে দেখা করবে—অন্তত ভাইপো-ভাইঝির জন্যে অটোগ্রাফ নেবার নাম করেও, অনেকেই তাই আসে।

    মনীষা তোর অটোগ্রাফ নেবে? তুই তো ঝুড়িখানেক চিঠি লিখেছিলি তাতেই তো তোর সই…

    —এখন আমার সই বদলে ফেলেছি। তাছাড়া মনীষা কী আর সেসব চিঠি রেখে দিয়েছে নাকি?

    আমি আবার হাসলাম। টুটুকে আঘাত দিতে আমার ইচ্ছে হলনা। টুটুর হয়তো কিছু যায় আসে না ও অনেককিছুই পেয়েছে এখন—তবু মনীষার কথা ওকে আমার বলতে ইচ্ছে করলনা।

    মনীষার সঙ্গে মাস ছয়েক আগেই আমার দেখা হয়েছিল। কলকাতায় বেড়াতে এসেছিল ওরা, আমার সঙ্গে ধর্মতলায় দেখা। চৌরঙ্গী দিয়ে দীপঙ্কর আর মনীষার সঙ্গে হাঁটতে-হাঁটতে আমি একটা সিনেমা পোস্টারে টুটুর ছবি দেখিয়ে মনীষাকে জিজ্ঞেস করেছিলাম, কী চিনতে পারো?

    মনীষা ভ্রুভঙ্গি করে বলেছিল না চিনে উপায় আছে। আজকাল তো যেদিকে তাকাই সেদিকেই ঐ ছবি। বাংলা হিন্দি—

    –তুমি ওর বই-টই দেখেছ?

    –না, একটাও দেখিনি, এবার একটা দেখে ফেলব ভাবছি। সিনেমা তো আমার দেখাই হয়না।

    সিগারেটের দোকান দেখে দীপঙ্কর এগিয়ে যেতেই মনীষাকে চুপিচুপি বললুম, কী আজকাল একটু-একটু আপশোশ হয়না?

    লঘুভঙ্গিতে ঝরঝর করে হেসে মনীষা বলল, একটু কেন, ভীষণ-ভীষণ আপশোশ হয়! ছবিটা দেখুন, আগে তবু একটু বোকা ভালো মানুষ চেহারা ছিল, এখন কীরকম ন্যাকার মতন দেখাচ্ছে! উঃ পুরুষ মানুষ হয়েও কেউ এত ন্যাকা সাজতে পারে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন
    Next Article নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    চলো দিকশূন্যপুর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Our Picks

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    হেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }