Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    হেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প92 Mins Read0
    ⤶ ⤷

    আকাশ পাতাল – ৭

    ৭

    ভদ্রতা-অভদ্রতার কতগুলো সূক্ষ্ম প্রশ্ন আছে, আমি সেগুলোর উত্তর কিছুতেই খুঁজে পাইনা। কারুর কাছে তো এসব জিজ্ঞেস করাও যায়না।

    প্রথমে ঘটনাটা বলি।

    আমরা দুই বেকার বন্ধু দুপুরবেলা রাস্তায়-রাস্তায় ঘুরছিলাম। দুপুরবেলা সারা পাড়া জুড়ে শুধু মেয়েদের রাজত্ব থাকে, মহিলারা এ ছাদ থেকে ও ছাদে গল্প করেন কিংবা পা ছড়িয়ে ডাঁটা চিবোন, অনেকে ব্লাউজ খুলে আদুল গায় থাকেন —কলকাতায় বেশিরভাগ পাড়াই দুপুরে প্রমিলা-রাজত্ব—এসময় আমার মতন পুরুষ মানুষের বাড়িতে বসে থাকা মানায়না, তাই কাজ না-থাকলেও রাস্তায়-রাস্তায় ঘুরি। সুবিমলও বেকার, সুতরাং দুজন সঙ্গী মাঝে-মাঝে কোন-কোন চাকরিঅলা বন্ধুর অফিসে যাই ঠিক টিফিনের একটু আগে। সেদিন সুবিমল আর আমি রণবীরের অফিসে যাব ঠিক করলুম।

    রণবীর আমাদের দেখে খুশিই হয়েছিল। নিজের মামার ফার্মে রণবীর অফিসার হয়েছে, কাজকর্ম বিশেষ করতে হয়না, আমাদের পেয়ে আড্ডা দিতে উৎসুক হয়ে উঠল। আড্ডার মাঝখানে শুধু চা আনতে পাঠাচ্ছিল রণবীর, সুবিমল আমার দিকে চোখ টিপলে আমি তখন বলেই ফেললাম, শুধু চা কী? রণবীর সঙ্গে কিছু খাবার আনতে দে!

    রণবীর ব্যস্ত হয়ে বলল, তোদের খিদে পেয়েছে? ক্যান্টিনে ডিমের চপ হয়েছে বোধহয়, দাঁড়া—। রণবীর দুটাকার ডিমের চপ আনতে দিতে আমরা অনেক নিশ্চিন্ত হয়ে আবার আড্ডা শুরু করলুম।

    অফিসের বেয়ারাদের একটা স্বভাব এই চা আনতে পাঠালে তারা সোজা চলে যায় দার্জিলিং-এ, ডিম আনতে পাঠালে একেবারে মাদ্রাজ। খাঁটি জিনিশ আনতে হবে তো! সুতরাং, আমাদের আড্ডা ম্যারাথন রেসের মতন চলতেই লাগল, খিদেয় আমার পেট ছিঁড়ে ফেলছে একেবারে। এমন সময় দরজা ঠেলে ঢুকলেন, না, বেয়ারা নয়, পরেশবাবু, হাতে ফাইল। বুড়োমতন, নিরীহ এই লোকটিকে আমি আগেও রণবীরের অফিসে দেখেছি, লোকটি রণবীরের থেকে নিচু পোস্টে কাজ করেন। লোকটি একটু বেশি কথা বলেন এবং এক কথা দু—তিনবার না-বললে বোঝেননা। অন্যদিন লোকটি চলে যাবার পর রণবীর বলে, জ্বালাতন! এমন বকবক করে!

    সেদিন পরেশবাবু ঢুকতেই রণবীর আমাদের বসতে বলে, তাড়াতাড়ি তাঁকে বিদায় করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। পরেশবাবু ফাইল খুলে বোঝাতে লাগলেন, শুনে মনে হল ব্যাপারটা খুব জরুরি, সেদিনই দিল্লিতে টেলিগ্রাম পাঠাতে হবে —ইত্যাদি। রণবীর ফাইল দেখছে, এমন সময় বেয়ারা ঢুকল, হাতে কেটলি এবং একটা প্লেটে বেশ বড়বড়, বোধহয় রাজহাঁসের ডিমের চপ পাঁচটা। আমি আর সুবিমল কী নিয়ে যেন ফিসফাস করছিলাম, রণবীর বলল, নে, খা। আমরা দুজনে দুটো তুলে নিলাম, রণবীরও একটা তুলে কামড় বসিয়ে পরেশবাবুর সঙ্গে কথা বলতে লাগল। এতবড় ডিম একটা খেলেই যথেষ্ট। সুবিমল তবু আর-একটা তুলে নিল। প্লেটে তখনো একটা পড়ে আছে—একটু বাদে রণবীর কথা থামিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, কি রে ওটা খাবিনা? রণবীরের চোখ একমুহূর্তে থমকে গেল, সেই চোখে আমি কী যেন একটা মারাত্মক বিপদের ইঙ্গিত দেখলাম, আমার আর চিন্তা করার সময় ছিলনা, আমি অতি দ্রুত বলে উঠলাম হ্যাঁ, হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমি ওটা খাব। আমি খপ করে তুলে নিলাম।

    পরেশবাবু সেইসময় ফাইল বন্ধ করে উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, আমার হয়ে গেছে স্যার, আপনাকে বিরক্ত করলুম। আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম পরেশবাবুর গলাটা একটু-একটু কাঁপছে, যাবার সময় তিনি এক পলক আমার মুখের দিকে তাকিয়ে গেলেন।

    পরেশবাবু নিশ্চয়ই সারাজীবন আমাকে একটা বিষম লোভী এবং অতি বদ লোক ভাববেন। অতবড় রাজহাঁসের ডিম দুটো আমি বকরাক্ষসের মতো গপ্‌প করে গিলছিলাম ওঁর সামনে বসে। কিন্তু, প্রশ্নটা এই, আমার কী করা উচিত ছিল সেদিন? কোন্ ব্যবহারটাকে ঠিক ভদ্রতা বলা চলে? সেই সামান্য ঘটনাটা নিয়ে আমি বছরের পর বছর ভাবি।

    পরেশবাবুকে প্রথমেই অফার করা উচিত ছিল রণবীরের। সে তা করেনি, যে কোনো কারণেই হোক। হয়তো রণবীরটা এমনই প্রচণ্ড স্নব যে অধঃস্তন কর্মচারীকে খাবার অফার করতে তার মানে বাধে। তাহলে কী আমার বা সুবিমলের উচিত ছিল অফার করা? সুবিমল পরেশবাবুর পাশে বসে ছিল, আমি ভেবেছিলাম সুবিমলই বলবে—কিন্তু সুবিমল বলেনি। ও হয়তো প্রতীক্ষায় ছিল, আমি বলব। আমি অনেক ভেবেচিন্তেই বলিনি, পাছে সুবিমল মনে করে ওর থেকে আমি বেশি ভদ্র সাজবার চেষ্টা করছি! (এরকম মনে করার কারণ আছে, একটু পরে সে ঘটনা বলছি।) খাবার অফার করার একটা সময় আছে, সেই সময়টা পেরিয়ে গেলে আর বলা যায়না। ভাবতে-ভাবতে সেই সময়টুকু পেরিয়ে গেল, আমি রণবীর, সুবিমল তিনজনেই চপে কামড় বসিয়েছি—তারপর পরেশবাবুকে খেতে বলা যেন অভদ্রতা। রণবীর আরো মারাত্মক কাণ্ড করতে যাচ্ছিল, যখন একটা পড়ে আছে—তখন রণবীর যে প্রশ্ন করল—সেসময় রণবীরের চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম, যদি আমি না-খাই—তাহলে ও পরেশবাবুকে অফার করবে! একজন মধ্যবয়স্ক প্রৌঢ়, বাড়িতে হয়তো তাঁর তিন-চারটি সন্তান আছে, আমার বয়সী কোন ছেলে থাকাও বিচিত্র নয়—শুধু একটা নিচু চাকরি করেন বলেই পড়ে—থাকা ডিমের চপ তাঁকে খেতে বলা হবে—এটা আমার কাছে একটা দারুণ অভদ্রতা মনে হয়েছিল। সেইজন্যই রণবীরকে বাঁচাবার জন্য সেটা আমি তুলে নিয়েছিলাম। অথচ, পরেশবাবু চলে যাবার পর, রণবীর আমাকে বলল, কী পেটুক হয়েছিস রে আজকাল? অতবড় একটা ডিম ফট করে মুখে পুরে দিলি? সুবিমল ফ্যাক—ফ্যাক করে হাসতে লাগল! আমি অপ্রস্তুত হয়ে ব্যাপারটা ওদের বোঝাবার চেষ্টা করলুম, বললুম, তোরাই তো অসভ্যের মতন…। রণবীর বলল, ভ্যাট বাজে বকিস না। অসভ্য আমি না তুই? লাস্ট চপটা পরেশবাবুকে দিলে উনি কী আবার মনে করতেন? কিচ্ছু না।

    তাহলে আমারই ভুল? বুঝতে পারিনা। পরেশবাবু সত্যিই তাতে কিছু মনে করতেন না? কোনদিন এর উত্তর পাবনা। আমি তো ভেবেছিলাম, পরেশবাবু আমাকে লোভী ভাবেন ভাবুন কোন ক্ষতি নেই—আমার সঙ্গে তো আর দেখা হচ্ছেনা। নিজের অফিসের রণবীরকে যাতে অভদ্র বা রূঢ় না-ভাবেন সেজন্যই আমি…।

    ভদ্রতা-অভদ্রতার ‘প্রশ্নে আমি দিশাহারা হয়ে যাই! অন্যের সামনে বেশি ভদ্রতা দেখানোও একধরনের অভদ্রতা কিনা বুঝতে পারিনা। এবার আগের ঘটনাটা বলি।

    সুবিমল আর আমি একদিন বাসে করে ফিরছিলাম রাত্তিরবেলা। খুব বেশি ভিড় ছিল না, বসার জায়গা পেয়েছিলাম। লেডিস সীটের কাছাকাছি কী যেন একটা বচসা হচ্ছিল—আমরা ঘাড় ঘুরিয়ে তাকালাম। বাসের ঝগড়ায় সাধারণত কান দিইনা, কিন্তু লেডিস সীটের কাছে যখন, হয়তো কোন রসের সন্ধান পাওয়া যেতে পারে—এই হিশেবে উৎসুক হয়েছিলাম। কিন্তু তাকিয়ে দেখি ব্যাপারটা বড়ই নীরস। একজন প্রৌঢ়া মহিলা ভাড়া দিতে পারছেন না, কণ্ডাকটর তাঁকে নামিয়ে দিতে চায়।

    মহিলাটির চুল কদমছাঁটা, পরনের শাড়িটা মূল্যবান কিন্তু বেশ ময়লা, কথা শুনে মনে হল মহিলাটির একটু মাথার গোলমাল আছে। কাচুমাচু মুখে মহিলাটি বলছেন, কাল পয়সা দেব বাবা, আজ নেই বাবা, আমার মেয়ের বাড়িতে গেলেই টাকা পাব—তখন তোমার ডবল পয়সা দেব—। কণ্ডাকটার চেঁচিয়ে বলছে, নামুন, নেমে যান, রোজ-রোজ, নামুন।

    –নামব কেন? মেয়ের বাড়িতে যাব, মেয়ে আমার কত যত্ন করবে——হাঁ, মেয়ে আপনাকে সিংহাসনে বসাবে! হেঁটে যান, আরো লেডিজ দাড়িয়ে রয়েছে, আর উনি জায়গা জুড়ে… রোজ-রোজ ভাল্লাগেনা…নামুন —

    —ইস পয়সা দিইনি বলে বসবনা কেন? ওরা বসবে? ভারী আমার পয়সার গরম!

    —ইস, এই পাগলীকে নিয়ে তো মহাঝঞ্ঝাট! ইনস্পেকটার এসে আমাকে ধমকাবে—এবার জোর করে নামিয়ে দেব বলছি…

    মহিলাটিকে দেখে আমার একটু অন্যরকম লাগছিল। এলাহাবাদে আমার এক পিসিমা থাকতেন, তাঁর মুখের সঙ্গে মহিলাটির খুব মিল। আমার সেই পিসিমা অবশ্য দশ বছর আগে মারা গেছেন। কিন্তু মহিলাটিকে দেখে পিসিমার কথা হঠাৎ আমার মনে পড়ল, পিসিমা আমাকে একটা নীল সোয়েটার বুনে দিয়েছিলেন, যেবার এলাহাবাদে যাই, সেবার পিসিমা আমাকে….

    হঠাৎ দেখলাম কণ্ডাকটর ঘটাং করে বেল বাজিয়ে থামিয়েছে এবং একরকম জেদের মাথাতেই সেই মহিলার হাত ধরে নামিয়ে দিতে যাচ্ছে। আমি আর কিছু ভাবিনি, জোরে চেঁচিয়ে বললুম এই যে, কণ্ডাকটর ওকে ছেড়ে দিন। ওর কত ভাড়া, আমি দিয়ে দিচ্ছি।

    কণ্ডাকটর আমার দিকে ফিরে বলল আপনি ভাড়া দেবেন কেন? ভাড়ার জন্য নয়, জানেননা, রোজ এই সময়টাতে এমন ঝঞ্ঝাট করে—

    আমার হঠাৎ অকারণেই রাগ হয়ে গেল। ধর্মকে বললুম, আপনার অত কথা তো আমি শুনতে চাইনি! ভাড়া দিয়ে দিচ্ছি চুপ করে থাকুন। ভদ্রমহিলার গায়ে হাত দিয়ে….

    কণ্ডাকটর টিকিট কাটল, মহিলাটি আমার উদ্দেশে বললেন, বেঁচে থাকো বাবা, রাজরাজেশ্বর হও…

    কয়েকস্টপ পরে নামলাম। সুবিমল আমার দিকে তাকিয়ে হো-হো করে হেসে উঠে বলল, তুই সিনেমায় নেবে যা!

    আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। কী ব্যাপার?

    সুবিমল বলল, কীরকম বাসসুদ্দ লোকের সামনে হীরো সেজে গেলি — সেইটা দেখলাম। একেবারে বাংলা নভেল, উদার যুবক, আদর্শবাদী, আবার লেকচার…. সবাই তোর দিকে তাকিয়েছিল, তাই একেবারে গর্বে…

    —মোটেই না। ভদ্রমহিলার হাত ধরে টেনে নামাচ্ছিল ও সময় কিছু একটা…

    —তা বলে ওরকম অভদ্রের মতন চেঁচাবি? এই দ্যাখ—

    সুবিমল হাত তুলে দেখাল, ওর হাতে একটা সিকি। বলল আমি নিজেই উঠে গিয়ে কণ্ডাক্টরকে টিকিটটা দিতে যাচ্ছিলাম, তার আগেই তুই হীরো সাজরার ‘জন্য চেঁচিয়ে সরগরম করলি। আমার কথা ভুলেই গিয়েছিলি…আমার দিকে একবার তাকাসওনি।

    আমি লজ্জিত হয়ে পড়লাম। বললাম, তা নয়, সুবিমল বুঝলি না, ভদ্রমহিলার হাত ধরে টানছিল, থাকতে না-পেরে, মানে, একটা ভদ্রতা-সভ্যতার ব্যাপার….

    —ওকে ভদ্রতা বলেনা। পাশে বন্ধু বসে আছে, তার তুলনায় নিজে বেশি উদার কিংবা ভদ্র সাজার চেষ্টা এটাও একটা অসভ্যতা।

    —অতটা ভাবিনি, জানিস, ওঁকে দেখে হঠাৎ আমার মনে পড়ছিল… সুবিমল আবার মাঝপথে কী ভেবে হেসে উঠল। আমার পিঠে একখানা বিরাট কিল মেরে বলল, হারামজাদা ওর জন্য টাকা ভাঙিয়ে টিকিট কাটলি দেখলাম। তাহলে আগে আমার টিকিট কাটিসনি কেন? সে বেলা বুঝি একটু উদার হওয়া যায় না, না?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন
    Next Article নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    চলো দিকশূন্যপুর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Our Picks

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    হেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }