Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আগস্ট আবছায়া – মাসরুর আরেফিন

    মাসরুর আরেফিন এক পাতা গল্প663 Mins Read0
    ⤶

    আগস্ট আবছায়া – ৪.৬

    ৪.৬

    এই। এটুকুই। আমাকে জিম্বাবুয়ের এক লোক, রেনে ভার্জিনিয়া মার্টিন, ওই বাসি কিন্তু মোটামুটি তাজা ও সম্পূর্ণ গন্ধহীন অনন্ত-বিস্তৃত ভুঁড়ি মাড়িয়ে দেয়াল পার করে সি-সগুলোর সামনে এনে ছেড়ে দিল। রেনে মার্টিন (তার মাঝখানের নামটা মেয়েদের নাম ভার্জিনিয়া কেন?) আমাকে আরও একটা কথা বলল অনেকটা নেলসন ম্যান্ডেলার মতো ভরাট গলায় যে তাদের এই প্রাসাদ সীমানায় কোনো অস্ত্র, কোনো পিস্তল, কোনো স্টেনগান কাজ করবে না, যেমন কাজ করবে না আমার কোমরে লুকানো স্মিথ অ্যান্ড ওয়েসন 3941-টাও।

    ।প্রাসাদের সীমানার ভেতরে, ওই মাঠের থেকে দেখা যায় না মতো এক জায়গায় রেনে মার্টিন কিংবা পুরুষের বেশ ধরা নারী ভার্জিনিয়া আমাকে বলল, ‘বিশ্বাস হয় না? দেখি ফায়ার করো। করো না।’ আমি পিস্তলটা সাঁৎ করে ডান হাতে নিয়ে অ্যাকশন মুভির নায়কের ধরনে এক পা সামনে এগিয়ে, এবং পেছনের পায়ে পেশির জোর খাটিয়ে আমার ডান হাতে তির্যকভাবে ঝট করে পিস্তল ওপরে তুলে রেনের কপাল বরাবর ট্রিগার টিপলাম। দেখলাম আমার পিস্তল থেকে গুলি বেরোল না কোনো, স্রেফ ফুৎ ফুৎ করে শব্দ হলো দুটো। দুই ক্ষীণ শব্দ—এক ক্ষীণ ফুৎ এবং এক গগনবিদারী কিন্তু তবু ক্ষীণ ফুৎ।

    টলোমলো পায়ে বাড়ি ফিরবার পথে আমি তখন ভাবছি যে মেহেরনাজ হায়দার এতক্ষণে ওই লাল প্রাসাদের কোনো একটা ঘরেই আছে সম্ভবত এবং কোরিয়ান ওই বৃদ্ধ বিজ্ঞানী তাকে তাড়া দিয়ে (সংগম চলাকালীন) নিশ্চয়ই এখন জানতে চাইছে যে তার কী মনে হয়, আমি, যে আমি তার প্রেমিক, সেই আমি তাহলে শয়তান ও দেবতাকে ঠিক ঠিক আলাদা করে চিনতে পেরেছি কি?

    যতক্ষণে আমি আমার বাড়ির কাছাকাছি পৌঁছেছি—অনেকক্ষণই লাগল আমার, কারণ আমি শক্তভাবে হাঁটতে পারছিলাম না – তখন আসরের নামাজের সময় হয়ে এসেছে, অসংখ্য বাড়ি থেকে মুসল্লিরা বেরিয়েছে মসজিদের উদ্দেশে; কিংবা আসরের নামাজ শেষ, এখন তারা যাচ্ছে বাড়ির পথে। তাদের কেউ হাত নেড়ে, কেউবা কাছে এসে আমাকে সালাম দিচ্ছে ‘প্রফেসর সাহেব, সালামুআলায়কুম’ বলে। তাদের মুখ থেকে উদ্যমহীনতার স্বাভাবিক অপ্রস্তুত গন্ধও বেরোচ্ছে আমি টের পেলাম, আর পিংকি হিজড়া আমাকে জানাল যে সে সন্ধ্যায় আমার বাসায় আসতে চায়, আমার সঙ্গে তার জরুরি কথা আছে।

    আমি আমার বাড়ির দিকে যাচ্ছি পাথরের মতো হয়ে যাওয়া ভারী পায়ে এবং ভাবছি নানা কথা। কেন এভাবে দলত্যাগ করল মেহেরনাজ? ক্ষমতার লোভে? নিশ্চয়ই। ক্ষমতা এতটা আকর্ষণীয়? হবে হয়তো। কেন কোরিয়ানদের নিয়ন্ত্রিত বিশেষ ওই বিশ্বমানবসংঘে যোগ দিতে হলো তাকে? তার ‘অ্যাস্হোল’ পিতার প্রতি ঘৃণা থেকে? আমাকে ভুল বুঝে? আমি, আমার মতো সামান্য এক লোক, তার কাছে এত গুরুত্বপূর্ণ? আর কীভাবে পাখিগুলো দাঁড়িয়ে গেল আকাশে? স্থির। তার মানে প্রকৃতি এবং তার পাখি বায়ুপ্রবাহ-জলের মাছ সব তাদের নিয়ন্ত্রণে? আর আমাকে ছেড়ে দিল কেন ওরা? কী এর মানে? ওরা কি জেনে গেছে যে আমি হাত মিলিয়েছি আমেরিকানদের সঙ্গে, এমনকি অর্থসাহায্য নিচ্ছি আমেরিকান সিআইএর কাছ থেকে, এমনকি আমেরিকান সিনেটর এখন আমার দলের লোক? তাই কি ওরা আমাকে ছেড়ে দিয়ে স্পষ্ট ধোঁকা ও বিভ্রমে ফেলল তাদের দুশমন ওই মার্কিনদের এবং ন্যাটোর সদস্য দেশগুলোকে? নাকি আমাকে ওদের লেগেছে দু-পয়সার এক খ্যাপাটে কিন্তু দন্তহীন, কবিতাপ্রেমী এক নভিস্ অ্যামেচার স্টুপিড? আর মূল কথা, কোনো বিরাট-বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে কি বর্তমানের পুরো ওয়ার্ল্ড অর্ডারটাই বদলে দেবার জন্য? এমনকি হতে পারে যে নর্থ কোরিয়ার পেছনে আছে চীন, এবং আমার দেখা ওই লাল কোরিয়ান প্রাসাদগুলো আসলে চীনের প্রাসাদ? যে মৌচাকে মৌচাকে ভরা দেয়াল আমি দু দফা পার হলাম, তা আসলে চীনের প্রাচীর? এবং এই চীনা-কোরিয়ান সবকিছুর পেছনে আসলে আছে আমেরিকারই হাত? বর্তমানের লিবারালমনা আমেরিকানদের ঝেড়ে ফেলে এটা নতুন এক নাক বোঁচা-আমেরিকা প্রতিষ্ঠা করারই একটা আপাত প্রচণ্ড জটিল কিন্তু আদতে বিশাল সরল স্রেফ প্রথম ধাপ?

    ঘরে ঢুকে বসতেই উইলিস বার্নস্টেইনের ফোন এল। ‘অ্যানি আপডেট, মাই ফ্রেন্ড?’ সে জিজ্ঞাসা করল। আমি কিছুটা নিখোঁজ সুরভি ছেত্রির কথা মনে করে, তার অরুনিমা গুরুং নামের ভেতরকার শ্বাসরুদ্ধ বিষাদের কথা মনে করে এবং কিছুটা উইলিসের প্রতি ভালোবাসা থেকেই তাকে মিথ্যা বললাম যে আমার মিশন ব্যর্থ হয়েছে, তাদের ফাইলের ওই সি-স পেরোনো এক্স চিহ্নিত প্রাসাদটাতে কেউ নেই, কিছু নেই, অতএব তার আমেরিকা ফেরত যাওয়ার সময় হয়ে গেছে, তবে তার আগে সে মার্কিন স্যাটেলাইট থেকে ওই একই প্রাসাদগুলোর ছবি তুলে দেখতে পারে যে আমার কথা সত্য কি না, এবং সে যেহেতু সম্ভবত এখান থেকে চিরদিনের মতোই চলে যাচ্ছে, তাই তাকে আমি আজ, বিশেষ করে, এমিলি ডিকিনসনের ‘Poem।260’ শোনানোর মনস্থ করেছি।

    উইলিস ফোনের ওই প্রান্তে কবিতা শোনার আশায় নীরব হয়ে রইল, আর আমি আমার কবিতাপাঠের চিরকালীন কৃত্রিম কণ্ঠে তার উদ্দেশে ‘ব্রাইড অব দ্য হোলি ঘোস্ট’ ডিকিনসনকে আওড়ালাম :

    Because that you are going
    And never coming back
    And I, however absolute
    May overlook your track-
    Because that Death is final
    However first it be,
    This instant be suspended
    Above mortality-

    .

    পরিশিষ্ট – এ উপন্যাসের কিছু প্রধান চরিত্র এখন কে কোথায়? 

    এ বইয়ের কারা এখন কোথায়, সে তালিকায় যাওয়ার আগে একটা কথা বলা প্রয়োজন। ২৫ আগস্ট ২০১৫-র ওই ঘটনার ঠিক ১০ মাস ৬ দিন পরে, ১ জুলাই ২০১৬ তারিখে রাত ৯টা ২০ মিনিটে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে পবিত্র রমজান মাসের ইফতারির কিছু পরে এক নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত হয়। পৃথিবীর মানুষের আচার-ব্যবহার, চালচলন ও ভ্রান্ত বিশ্বাস বদলের স্বপ্ন নিয়ে সেখানে একদল জঙ্গি ক্রুড বোমা, রামদা, পিস্তল ইত্যাদি নিয়ে হামলা চালায় রেস্টুরেন্টে খেতে বসা নিরস্ত্র মানুষের ওপরে। সব মিলে মারা যান ২৯ জন, যাঁদের মধ্যে আছেন ১৮ জন বিদেশি ও দুজন বাংলাদেশি জিম্মি, দুজন পুলিশ অফিসার, পাঁচ বন্দুকধারী জঙ্গি এবং দুই রেস্টুরেন্ট স্টাফ। আহত হন প্রায় ৫০ জন। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল), সোজা কথায় আইসিস, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করে, কিন্তু বাংলাদেশের পুলিশ জানায়, এটা জামাআতুল মুজাহিদীনের কাজ। হত্যাকারী জঙ্গিদের একজনের নাম ছিল নিবরাস ইসলাম, যে তার নায়কসুলভ কিশোর মুখ, সুন্দর চোখ ও সুউন্নত নাকের জন্য এবং তার ‘নিবরাস’ নামের ভেতরকার বিদ্যুৎ-প্রভার কারণে অনেক খ্যাতি অর্জন করে। এই নিবরাস ছিল এ উপন্যাসের অন্যতম চরিত্র বসুন্ধরার সরফরাজ নওয়াজ সাহেবের মেজ ছেলে। তার আসল নাম ছিল ইশতিয়াক নওয়াজ, সে মালয়েশিয়ায় পড়তে গিয়ে বুঝতে পারে তার ইশতিয়াক নামের আরবি অর্থ বাসনা বা ব্যগ্রকামনা, যার কোনো অর্থই হয় না। কারণ, তার দায়িত্ব পৃথিবীকে আলো দেওয়া, পৃথিবীর জন্য বাসনাকাতর হওয়া নয়। তাই সে তার নাম পাল্টে রাখে নিবরাস, অর্থ আলো, বাতি, দীপিকা। এ ঘটনার পর বাংলাদেশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসমেট, আমার বন্ধু পুলিশ অফিসার (বর্তমানে অ্যাডিশনাল পুলিশ কমিশনার) মনিরুল ইসলাম প্রচণ্ড ক্ষিপ্রতা, স্থৈর্য ও দানবীয় সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ দেশের সব ধরনের সব জঙ্গিগোষ্ঠীর ওপরে এবং বাংলাদেশকে আপাতত, এক দৃশ্যমান ভবিষ্যৎ পর্যন্ত, জঙ্গি হামলার হুমকিমুক্ত অঞ্চল বানিয়ে ছাড়েন।

    এখন দেখা যাক, ২০১৫-র এই ঘটনার আড়াই বছর পর এর মূল কিছু চরিত্র এখন কে, কোথায়, কী করছে? শুরু করা যাক মেহেরনাজকে দিয়ে।

    মেহেরনাজ হায়দার : কোরিয়া চলে গেছে মেহেরনাজ। আমার জানামতে, সে শুধু ওপরেই উঠছে। আমি শুনেছি সে বিয়েও করেছে। তবে আমি জানি না কাকে। ওই বৃদ্ধকে কি? তার বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করলেই দেখেছি সে বিষয়টা এড়িয়ে যায়। আমার সঙ্গে তার সেদিন চিরবিদায় হয়ে গেলেও কে জানে কী এক কারণে এখনো, ক্ষীণভাবে, লটকে আছি আমরা একে অপরের সাথে, ই-মেইলে ভর করে। প্রথম এক বছর কোনো যোগাযোগ ছিল না, আর আজ আবার প্রায় এক বছর হয় তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই আমার। আমি তার শেষ ই-মেইল পাই ৯ ডিসেম্বর ২০১৬-তে। সেখানে সে অদ্ভুত এক ভাষায়—যে-ভাষা আমরা দুজনে মিলে নির্মাণ করেছিলাম বসুন্ধরা শব্দকাণ্ডের পরে আমাদের আত্মগোপনে থাকা দিনগুলোতে বাংলা অক্ষর বিন্যাসের ধড়ফড় করা এক নির্বিচার ওলটপালট ঘটিয়ে (যেমন অতিসাধারণ একটা বাংলা শব্দ ‘দেখা হবে’ সে ভাষায় ‘গশাপঠা’, কিংবা ‘বিদ্রোহ’ হচ্ছে ‘ধোগুংট’, এমন)—সে ভাষায় আমাকে ইংরেজি হরফে লিখে জানায় (যে লেখা আমি ছাড়া এই পৃথিবীর কেউ, কিংবা কোনো মাংসাশী গোয়েন্দা সংস্থাও কোনো দিন বুঝে উঠতে পারবে না) : ‘এমন হতে পারে আমি শিগগিরই কিম জং-উনকে সরিয়ে দিচ্ছি।’ তার এই কথা পড়ে আমি আজও ভাবি, তবে আমার ওই মেহেরনাজ কি এখন নর্থ কোরিয়া সাউথ কোরিয়া মিলে পুরো কোরিয়ান পেনিনসুলারই সম্রাজ্ঞী? সেই একই ই-মেইলে সে আমাকে আরও লিখেছিল যে পিয়ংইয়ংয়ে অনেক ঠান্ডা…’রাত্রির নাম রাত্রিই, কখনোই ভোর হওয়া নয়’। ই-মেইলটা খুললাম আমি এই মুহূর্তে। ইংরেজি হরফের সুন্দর বাংলায় তার শেষ প্যারায় লেখা (যা আমি তিন ডট দিয়ে দিয়ে গোপন করছি যেখানে যেখানে দরকার) : ‘এখানকার দালানের পর দালানে অনেক খিলান, অনেক স্তম্ভ, আর এখানে অনেক প্যাগোডা, তাদের ছাদগুলো লাল। সূর্যের আলো ওই লালে পড়লেই মনে হয়, এ পৃথিবীতে বেঁচে থাকতে হবে একভাবেই—জিতে। …আসলে আমার অ্যাস্হোল বাবার থেকে মুক্তি দরকার ছিল আমার, তবে কোনো জাস্টিফিকেশন দেব না, ওটা দুর্বলতার লক্ষণ। … আপনাকে মাঝে মধ্যে অনেক মিস করি, দেশকেও মিস্ করি। …আপনি নোংরা ও হৃদয়হীন… আপনার কাছে কারোই কোনো মূল্য নেই… তা-ও যদি আপনি কাফকা দ্বিতীয় খণ্ডটা শেষ করতেন, তাহলে কিছুটা হলেও আমি ভাবতাম আপনার কাছে আমার মূল্য অন্তত সামান্য হেমন্ত-বিকেলের অতি সামান্য উইলো-টিট পাখিগুলোর সমান। …শিগগিরই সারা পৃথিবী জানবে আমার নাম। ক্ষমতা, এতখানি ক্ষমতা থাকাটা অনেক আনন্দের। আর পড়াশোনা করা একজন মানুষ হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর ক্ষমতাশালী মেয়েদের সত্যিকারের ইতিহাস আসলে রাজাদের বিছানার দখল নিতে পারার ইতিহাস।’

    সুরভি ছেত্রি : সুরভি এখন পারমানেন্টলি আমস্টারডামের বাসিন্দা। মাঝখানে দেড় বছর তাকে আমেরিকা কোথায় আটকে রেখেছিল তা কেউ জানে না। সুরভির নেপালের বন্ধুদের ধারণা সে বন্দী ছিল লিথুয়ানিয়ার ভিলনাউসে সিআইএর এক কারেকশনাল ফ্যাসিলিটিতে। মাঝখানে আমি সুরভির খোঁজে দুদিনের জন্য কাঠমান্ডু গিয়েছিলাম, তখন আমার দেখা হয়েছিল সুরভির মা মালবিকা ছেত্রির সঙ্গে। তিনি আমাকে বলেছিলেন, তিনি যদি পারতেন—ক্ষমতা অর্থে নয়, বিবেকের ডাক অর্থে—তাহলে আমাকে আজকেই অ্যারেস্ট করিয়ে নেপালের কোনো জেলে ঢুকিয়ে নিশ্চিত করতেন আমি যেন সারা জীবন ওখানে পচে মরি। আমি তাঁর কাছে ক্ষমা চেয়েছিলাম বারবার, কিন্তু তিনি শেষে আমাকে ‘গেট আউট’ বলে তাঁদের পরিত্যক্ত বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।

    সুরভির সঙ্গে আমার শেষ কথা হয় মাত্র দু সপ্তাহ আগে। সে ফোনে আমাকে জানায় (তার গলার স্বর বদলে গেছে পুরোপুরি, কারণ ‘এক বদ্ধ হিমধরা ঘরে আমাকে রাতের পর রাত কাটাতে হয়েছে ঠান্ডা মেঝের ওপরে শুয়ে, গায়ে একরকম কোনো কাপড় ছাড়াই…তারপর কীভাবে যেন আমার গলা নষ্ট হয়ে গেছে চিরকালের মতো’) আমস্টারডামে অ্যানা ফ্রাংকদের বিখ্যাত বাড়ির একদম কাছে সে একটা দোকান ভাড়া নিয়েছে ট্যাটু শপ খুলবে বলে। ট্যাটু করার মেশিনপত্র কিনতে তার খরচ হয়েছে অনেক, কিন্তু তার নিপীড়নকারীদেরই একজন তাকে বিরাট অর্থ সাহায্য করেছে… ‘একই লোক যে আমাকে একদিন মারতে মারতে মাটিতে ফেলা কফ চেটে খেতে বাধ্য করেছিল, একই লোক যে নির্যাতনের এক নিঃসঙ্গ ও সান্ত্বনাহীন রাতে আমার বাঁ হাতের দুটো আঙুল কেটে নিয়েছিল, তার কাছ থেকেই আমি টাকা নিয়েছি ট্যাটু শপটা খোলার জন্য।’ ফোনের শেষে সে আমাকে তার এই অদ্ভুত নতুন গলায় আরও বলেছিল, ‘ডু ইউ নো সামথিং? ইউ আর এ খানকি (এই বাংলা গালি তাকে আমিই শিখিয়েছিলাম)। নেভারদিলেস, আই স্টিল লাভ ইউ। মিট মি ইফ ইউ এভার কাম টু আমস্টারডাম। দেয়ার ইন দ্য অ্যানা ফ্রাংক নেইবরহুড সার্চ ফর অ্যান ইন্ডিয়ান লেডি নেমড্ নূরজাহান খান্না, দ্যাটস্ মাই নিউ নেইম মাই ক্যাপটরস্ হ্যাভ গিভেন মি।… অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিসেন টু দি সং “Amsterdam “ বাই “Gregory Alan Isakov”। পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কোনো গান হয় না।’

    আমি ফোন রেখে ইউটিউবে শুনেছি গানটা এবং দীর্ঘ বিশ-পঁচিশ-ত্রিশ বছরে প্রথমবারের মতো আমার অনেক কান্না পেয়েছে আর শেষে আমি নিজেকে অবিমিশ্র ও নিপাট অবাক করে দিয়ে কেঁদেছি। সুরভি আমাকে আরও বলেছে, কাঠমান্ডুতে তাদের বাসা তছনছ হওয়ার সময় নানা এজেন্সির নানা লোকেরা তার ল্যাপটপ, কম্পিউটার, টেবিলের কাগজপত্র সব চিরদিনের জন্য নিয়ে চলে গেছে, অতএব ‘আমার কালভিনো পাণ্ডুলিপি চিরকালের মতো হাওয়া। তবে ট্যাটু শপটা গুছিয়ে নিয়ে, এদের হালকা পলকা সারভেইল্যানস্ এড়িয়ে আমি মার্গারেট ইউরসেনারের “মেমোয়ারস্ অব হাদ্রিয়ান”-এর নেপালি অনুবাদে হাত দিতে যাচ্ছি, যেটা হবে আমার ইচ্ছাখুশির এক অনুবাদ, কারণ ৭৬ সালে জন্ম হয়ে ১৩৮ সালে মারা যাওয়া সম্রাট হাদ্রিয়ান কী বলেছেন আর কী বলেননি তা আসলে মূল লেখকও জানেন না, কোনো ইতিহাসবিদও জানেন না। অতএব আমি হাদ্রিয়ানকে দিয়ে যা বলাব তা-ই হাদ্রিয়ান, আমি হাদ্রিয়ানকে দিয়ে যা ভাবাব তা-ই হাদ্রিয়ান।’

    নূর হোসেন : এখনো একই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, এখনো সে আমার ভালো বন্ধু। আজ পাঁচ মাসের মতো হয় তার একই স্ত্রীর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হলো। লুনা প্রতিজ্ঞা করেছে—আমার সামনে—যে সে আর কোনো দিন স্বামীর সঙ্গে অবিশ্বস্ততা করবে না, এবং নূর প্রতিজ্ঞা করেছে—একই দিনে, একই জায়গায়, একই সময়ে—যে সে লুনাকে অবজ্ঞা করে তার ইচ্ছেখুশির ও পড়াশোনার বিরক্তিকর, সেমি-বোহিমিয়ান জীবন কাটানো বন্ধ করবে। তারা দুজনেই আবার বারবার—আমাকে ও উপস্থিত অন্য বন্ধুদের বলেছে, পুরো কাজটা তারা করছে তাদের মেয়েটার স্বার্থে, অন্য কোনো কারণে নয়। সবাই তাদের কথা শুনে হেসেছে। আমি জানি যখন আমি এ লেখা লিখছি, ঠিক এখন নূর তার বাসায় বিছানায় শুয়ে, সুন্দরী স্ত্রীকে সম্পূর্ণ অবজ্ঞা করে দ্বিতীয়বার পড়ছে ইভান তুর্গেনেভের স্কেচেস ফ্রম আ হান্টারস অ্যালবাম-এর গল্পগুলো। এ বই আমি তাকে তার পুনর্বিবাহে গিফট করেছি—এভরিম্যানস লাইব্রেরি থেকে বেরোনো দুর্দান্ত এডিশন সেটা, তবে আমি তাকে দিয়েছি অন্য ইংরেজি অনুবাদ, একই বই স্রেফ অন্য নামে : আ স্পোর্টসম্যান নোটবুক, অনুবাদক চার্লস ও নাতাশা হেপবার্ন।

    উইলিস বার্নস্টেইন : পেন্টাগনের চাকরি ছেড়ে দিয়েছে উইলিস আজ বছরখানেক হয়। সে এখন ব্যস্ত আমেরিকান কবি এলিজাবেথ বিশপের ওপর এক কবিতা পর্যালোচনা ধরনের বই লেখা নিয়ে। আমার সঙ্গে তার যোগাযোগ হয় প্রতি দু-তিন দিনে একবার করে, ই-মেইলে, আবার জরুরি কোনো প্রয়োজনে ফোনে। যেমন গত রাতে উইলিস ফোন করেছিল আমাকে এটা জানাতে যে আমি যেন মনে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া ইহুদি গণহত্যা বা হলোকাস্টের গা-ছমছমে কাহিনিগুলো পৃথিবীর অসংখ্য তরুণ লেখককে প্রথমবারের মতো সুযোগ করে দিয়েছিল সহজে ইতিহাসের ভেতরে ঢোকার। ঠিক তেমন আমি যেন ভুলে না যাই ২০১৫ সালের ১৫ আগস্ট রাতের বসুন্ধরা শব্দকাণ্ডকে, আমি যেন প্রথমে ওটায় ভর করে ইতিহাসের ভেতরে ঢুকি এবং পরে যেন ওই বিকট শব্দের ওপরে দাঁড়িয়েই আমার দেশের ইতিহাসটা লিখি। উইলিস আমাকে আরও জানিয়েছে, মার্সেল প্রস্ত তার কাছে কঠিন লাগছে, কিন্তু আবার অনেক ভালোও লাগছে। তবে তার একটাই ভয় যে এই চার হাজার পৃষ্ঠার উপন্যাস পড়তে গিয়ে তার আবার জীবনটাই না শেষ হয়ে যায়। উইলিস আমাকে আরও বলেছে, আমি কখনো আমেরিকা আসতে চাইলে যেন ভিসা পাওয়া ও প্লেন টিকিটের খরচ, এসব নিয়ে চিন্তা না করি। সে বর্তমানে থাকে ফিলাডেলফিয়ায়, কিন্তু সে বলেছে আমি যদি কখনো আমেরিকা আসি তো সে লস অ্যাঞ্জেলেসে বঙ্গবন্ধুর খুনি মেজর রাশেদ চৌধুরীর সঙ্গে আমার মিটিংয়ের ব্যবস্থা করে দেবে। রাতে ফোনে কথা হওয়ার পরে আজ ঘুম থেকে উঠে দেখি উইলিস আমাকে এলিজাবেথ বিশপের ছোট একটা দশ লাইনের কবিতা পাঠিয়েছে, নাম ‘A Short, Slow Life’। কবিতাটা এই :

    We lived in a pocket of Time.
    It was close, it was warm.
    Along the dark seam of the river
    the houses, the barns, the two churches,
    hid like white crumbs
    in a fluff of gray willows & elms,
    till Time made one of his gestures;
    his nails scratched the shingled roof.
    Roughly his hand reached in,
    and tumbled us out.

    কবিতাটা পড়ে ভালো লাগা থেকে আমি দ্রুত এর বাংলা অনুবাদ করে ফেলেছি, তৎক্ষণাৎ। ইচ্ছা যে অনুবাদটা আমার কবিবন্ধু ব্রাত্য রাইসুকে পাঠাব, ওর কাছ থেকে এটা শুনতে যে কেমন হয়েছে আমার এই একবারও রিভিশন না করা চটজলদির অনুবাদ, যা এই :

    আমরা বাস করি সময়ের এক পকেটের মাঝে
    বন্ধ পকেট, তবে উষ্ণও বটে।
    নদীর অন্ধকার কাটা দাগ ঘিরে
    বাড়িগুলো, গোলাঘর, গির্জা দুখানা
    লুকিয়ে আছে সাদারং খাদ্যদানার মতো
    ধূসর উইলো ও এলমদের নরম ছায়াতে,
    তদ্দিন—যদ্দিন না সময় তার শরীর ঝাঁকাল;
    তার নখগুলো আঁচড়ে দিল ঘরের টালি ছাদ।
    মোটামুটি তার হাত ঢুকে গেল গৃহ অভ্যন্তরে,
    এবং আমাদের উপড়ে ফেলে দিল।

    দুই ঘণ্টা পর ই-মেইলে রাইসু জানাল, আমি আবার যা জানালাম উইলিসকে লিখে যে ‘কবিতাটা ভয়ংকর।’

    ইবরাহিম : মৃত। কেরানীগঞ্জে র‍্যাবের ক্রসফায়ারে ইবরাহিম নিহত হয়েছে ১১ নভেম্বর ২০১৭-তে। তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। আমি প্যারিসপ্রবাসী আমাদের অতীত দিনের বন্ধু ইকবালের (যার নাম রুডলফ আলেকজান্ডার) কাছ থেকে শুনেছি ইবরাহিমকে র‍্যাব হাত-পা বেঁধে মেরে তারপর তার পেট ফেঁড়ে, পেটের মধ্যে বড় বড় পাথর ঢুকিয়ে কেরানীগঞ্জের ‘সামাদের বিলে ফেলে দেয়। ইবরাহিমের পিস্তলটা আজও আমার কাছে আছে। সেটার রং সময়ের সাথে সাথে একদম সাপের গায়ের রং হয়ে যাচ্ছে।

    আইয়ার : ২০১৭-র সেপ্টেম্বরে, আজ থেকে মাস তিনেক আগে, আমি আবার মুম্বাই গিয়েছিলাম আমার কাফকা ও হোমারের প্রকাশককে নিয়ে, তার খরচে আমাজন ইন্ডিয়ার সঙ্গে অর্থহীন এক আলোচনার জন্য। তখন আমি মুম্বাইয়ের ঘাটপোকারে সিমরান ট্রাভেলসের অফিসে আইয়ারকে খুঁজেছি। তবে সে অফিসে একটা মানুষও পাইনি যে ২০১৫-র ড্রাইভারদের চেনে, কারণ সিমরান ট্রাভেলস তার নাম বদলায়নি ঠিকই, কিন্তু কোম্পানির মালিকানা বদল হয়েছে। তারা এই অফিসের সবাই এখন নতুন। আইয়ারের নাম্বারে যতবার ফোন করেছি, ততবারই ফোন ধরেছে এক অসভ্য ভদ্রলোক। চারবারের মাথায় সে আমাকে বলেছে, ‘আরে ইয়ার, তুম তো বহুত চুতিয়া হো।’ আইয়ারকে কোনো দিনও কোনো বকশিশ বা অর্থসাহায্য দেওয়া হয়ে ওঠেনি আমার।

    ফারজানা হায়াত : মাসুমের বিধবা স্ত্রী। সে এখন ঢাকায় থাকে, গাবতলীর কাছে। তার দুই ছেলে শাহনামা ও শাহরিয়ার কাছাকাছি একটা সস্তা স্কুলে ভর্তি হয়েছে। ফারজানা আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকরিটা নেয়নি। সে কিছুই করে না, হিজাবও ছেড়েছে। শেষবার আমি ও নূর তাদের বাসায় যাই তার হাতে ২০ হাজার টাকা দিয়ে আসতে। সে আমাদের বলে, ‘দিন চলে যাচ্ছে।’ সেদিনই আমরা প্রথম জানি যে সে গাবতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের জন্য দুপুরের খাবারের ‘টিফিন ক্যারিয়ার’ বিজনেস করে। সে আমাদের আরও জানায়, তার ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসা বাড়ছে, কিন্তু তারপরও ভীষণ অভাব। সে আরও জানিয়েছিল (সেটা অনেক আগে, দুই বছর আগে) যে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ২০ লাখ টাকার প্রায় সবটা তার কাছ থেকে কেড়ে নিয়েছে মাসুমের মা ও বোনেরা, নানা ফন্দিফিকির করে, নানাভাবে। ফারজানা এই সেদিন আমাকে ও নূরকে বলেছিল, ভয়ংকর সব পরিবহনশ্রমিকের সঙ্গে তার পরিচয় হচ্ছে। তার ইচ্ছা আছে যে তার এই নতুন লড়ার শক্তিকে কাজে লাগিয়ে সে মাসুম হায়াতের বড় বোনকে দুনিয়া থেকে সরিয়ে দেবে এবং তার ও তার দুই বাচ্চার প্রতি করা অন্যায়ের প্রতিশোধ নেবে।

    সরফরাজ নওয়াজ : হরকাতুল জিহাদের সঙ্গে কীভাবে কীভাবে জড়িয়ে আমার বন্ধ পুলিশের মনিরুল ইসলামের জঙ্গি দমন ও উৎপাটন অভিযানগুলোর একটাতে বন্দী হয়ে তিনি এখন জেলে। হোলি আর্টিজান হত্যাকাণ্ডে তার ছেলে নিবরাস ইসলামের দেশকাঁপানো সম্পৃক্ততা তার পায়ের তলার মাটি কেড়ে নিয়েছিল। বসুন্ধরা সোসাইটির নতুন চেয়ারম্যান এখন বকুল শাহনেওয়াজ, পেশায় আর্মির কন্ট্রাক্টর, রাজনৈতিক বিশ্বাসে চরম বাম, জাসদের সাবেক নেতা আ স ম আবদুর রবের বিশ্ববিদ্যালয়-দিনের বন্ধু ও রুমমেট। ইন্টারেস্টিং ক্যারেকটার।

    মেজর এসএইচএমবি (হি শট মিস্টার বঙ্গবন্ধু!) নূর : বঙ্গবন্ধুর বুকে ব্রাশফায়ার করা এই খুনি ভদ্রলোক এখন কানাডায়। আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে তাকে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝোলানোর। কানাডা বলছে যে, তারা তাকে বাংলাদেশে পাঠাতে রাজি যদি বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ে অঙ্গীকার করে যে তারা নূরের মৃত্যুদণ্ড কার্যকর করবে না। কানাডার হিউম্যান রাইটসের এই উত্তুঙ্গ জয়জয়কার অবস্থান দেখে পৃথিবীর অনেকেই প্রীত হচ্ছে, তারা বলছে, ‘কল অব কনশানস্ (অর্থাৎ বিবেকের ডাক) কাকে বলে দ্যাখো।’ আমি বিভিন্নভাবে নূরের ব্যাপারে কিছু খবর জোগাড় করেছি। তার সবচেয়ে ইন্টারেস্টিংটা এই যে নূর প্রতি সকালে টরন্টো থেকে কিছু দূরের লন্ডন, ওন্টারিও নামের এক শহরের উপকণ্ঠে তার দুই রুমের গোপন বাসায় ঘুম থেকে ওঠে, বাইরে এক নিঃসঙ্গ লেক ও জঙ্গলের দিকে তাকায় (সেখানে মাঝেমধ্যে কুঁজওয়ালা কাঁধের, লম্বা লম্বা চার পায়ের, মাথায় ভিক্ষাপাত্রের মতো ছড়ানো মেলে ধরা শিঙের মুস নামের হরিণ গোত্রের প্রাণী দেখা যায়), এবং প্রতিদিনই আক্ষেপ ও আফসোস করে তার বন্ধু কামালের বাবা শেখ মুজিবুর রহমানের বুকে নিজ হাতে স্টেনগানের ব্রাশফায়ার চালানোর জন্য। তারপর সারাটা দিন যায় তার থমথমে, ভীরু এক হতাশা ও বৃথারাগে, কিন্তু আবার যেই না সন্ধ্যা হয়, সে গ্লাসের পরে গ্লাস অ্যালকোহল (সস্তা হুইস্কি) পেটে ঢেলে ফের জীবন ফিরে পায়, ফের ভাবে সে এবং তারা মিলে যা করেছিল, তা দেশের ভালোর জন্যই করেছিল, যেহেতু দেশ বলে কথা, তাই ওখানে আবেগের কোনো জায়গা ছিল না। আমি উইলিসকে সম্প্রতি জানিয়েছি মেজর রাশেদ চৌধুরীর ব্যাপারে আমার আগ্রহ অনেক, তবে নূরের তুলনায় কম তো বটেই, জিজ্ঞাসা করেছি সে আমাকে কানাডায় নূরের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সাহায্য করতে পারবে কি না। সেদিনই আমাকে উইলিস বলেছে যে নিৎশে বলেছেন ‘If you have a why to live, you can bear almost any how’—অর্থাৎ আপনি যদি জানেন যে ‘কেন’ আপনাকে বাঁচতে হবে, তাহলে বেঁচে থাকার ‘কীভাবে’ প্রশ্নটা কোনো ব্যাপারই না। আমি উইলিসকে বলেছি, আমার ক্ষেত্রে পরিস্থিতি একটু অন্য রকম। আমি আমার ‘কেন’ প্রশ্নটার উত্তর জানি, আমার সমস্যা ‘কীভাবে’টা নিয়ে। কীভাবে আমি একটামাত্র লোক, পেশায় আবার লেখক-অধ্যাপক এবং আর্থিক অবস্থার বিচারে যেনতেন, সেই আমি কীভাবে ঢাকা, কানাডার লন্ডন অন্টারিও, লস অ্যাঞ্জেলেস, করাচি, ত্রিপোলি, সেনেগালের ডাকার—এসব একা সামলাব?

    আমি : গত ছয় মাস যাবৎ মার্সেল প্রস্তের প্রতি অপার ভালোবাসা থেকে আমি বসুন্ধরা আবাসিক এলাকার অনেক খোলা জায়গায়, অনেক গলিতে, অনেক বাগানে এ এলাকার একচ্ছত্র অধিপতি আজমত সাহেবের ছেলের বিশেষ অনুমতি নিয়ে অসংখ্য হোর্থনগাছের চারা লাগিয়েছি। আমাকে ফ্রান্স থেকে হোর্থন চারা আনবার ব্যাপারে সাহায্য করেছে লুনা, নূরের স্ত্রী। লুনাদের বারিধারার বাড়িটা উঁচু দামে বিক্রি হয়েছে এবং সে চলে গেছে নূরের সঙ্গে তাদের সেই বিখ্যাত মগবাজারের ফ্ল্যাটে। নূরকে না জানিয়েই সে আমাকে ধাপে ধাপে কিছু টাকা দিয়েছে, যা দিয়ে আমি প্যারিস থেকে, প্যারিসপ্রবাসী বন্ধু ইকবালের (অর্থাৎ রুডলফ আলেকজান্ডারের) সহায়তায় প্লেনে করে এনেছি এই হোর্থনের চারাগুলো। গাছগুলো বড় হচ্ছে ধীরে। আমি দেখছি।

    জীবিকার ব্যাপারে বলব যে বিশ্ববিদ্যালয়ের চাকরি আমি ছেড়ে দিয়েছি। তারপরে কয়েকজন বন্ধু মিলে আমরা ঢাকার বনানীতে একটা রেস্টুরেন্ট খুলেছিলাম ২০১৬ সালের মে মাসে। তেমন চলেনি। এ রেস্টুরেন্ট উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় হোলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ড ঢাকার গুলশান-বনানী এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ের মূল দরজা দিয়ে স্ক্রু-ড্রাইভারের মতো ঢুকে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে এ ব্যবসাকে চাকা চাকা পাউডার বানিয়ে ছেড়ে।

    এভাবেই যাচ্ছে আমার প্রতিদিন। একবার মার্সেল প্রস্তে হাত দেওয়া, পড়া জিনিস আবার আবার পড়া, আরেকবার লেখার টেবিলে বসা আর অপেক্ষা করা যে কবে আমি নর্থ কোরিয়াতে সামরিক অভ্যুত্থানে সরকার পতনের কথা শুনব, এবং কবে আমি আমার নেপালি বন্ধুবান্ধবের কাছ থেকে জানব যে নূরজাহান খান্না নামের এক সম্পূর্ণ অচেনা লেখিকার বই বেরিয়েছে নেপালি ভাষায়, নাম ‘মেমোয়ারস্ অব হাদ্রিয়ান’। যা-ই হোক, কাল রাত তিনটার অন্ধকার আকাশে ওরিয়ন, ক্যানিস মাইনর ও পোলাক্স নামের তিন উজ্জ্বল কিন্তু বয়োজ্যেষ্ঠ নক্ষত্রের দিকে তাকিয়ে আমি মনে মনে এই সংকল্প করেছি যে আমার এ উপন্যাস লেখা শেষ হলে আমি—যেমনটা আমার বন্ধুরা বিশ্বাস করে, তা খারিজ করে দিয়ে-ফ্রানৎস কাফকা গল্পসমগ্রর দ্বিতীয় খণ্ডের কাজ নিয়ে বসব না, বরং ১৯৭৫ সালের ১৬ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মৃতদেহ দাফনের দিনে তাঁর গ্রামের বাড়ির দীর্ঘদিনের কাজের লোক বৈকুণ্ঠের নেতৃত্বে সেনাবাহিনীর বিরুদ্ধে যে লোমহর্ষক ও অসংখ্য কূটপ্রশ্নে ভরা সাধারণ জনতার বিদ্রোহ সংঘটিত হয়েছিল—মানুষের মনের ইতিহাসে যার নাম ‘টুঙ্গিপাড়া বিদ্রোহ’সেই বিদ্রোহের ইতিহাস নিয়ে আমার দ্বিতীয় উপন্যাস লেখা শুরু করব, আর স্বভাবতই, বিষয়বস্তুর কারণে, সেটা আমার সেলো পয়েন্টেক 0.5 জেলপেনের কালিতে লেখা যাবে না—আমাকে তা লিখতে হবে অকটেন বা হাইড্রোজেন ফুয়েল দিয়ে।

    .

    কৃতজ্ঞতা স্বীকার 

    চার বছর দীর্ঘ এই উদযোগে কমবেশি সব সময় আমার পাশে ছিলেন ঢাকার সাহিত্যজগতে আমার ঘনিষ্ঠতম বন্ধু কবি ব্রাত্য রাইসু। এ বইয়ের পাণ্ডুলিপির ওপর এই প্রবল মেধাবী মানুষটির নিবিড় পর্যবেক্ষণ ও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ আমাকে এমনকি গত এক সপ্তাহ আগেও (জানুয়ারির শেষ ভাগ, ২০১৯) বইটির চতুর্থ অধ্যায়ের শেষে একদম নতুন ৬-৭টি পৃষ্ঠা লিখিয়ে ছেড়েছে। আরও বলতে হয় কবি মারুফ রায়হানের কথা, যিনি আমার পরিবারের সদস্যতুল্য একজন। তাঁর হাত ধরেই ১৯৯২-৯৩ সালে আমার ঢাকার সাহিত্যজগতে প্রবেশ। তাঁর বেশ কিছু পরামর্শ উপন্যাসটি এখন যা, এটাকে তা হয়ে উঠতে বিরাট সহায়তা করেছে। প্রকাশের আগে পাণ্ডুলিপি বিষয়ে গুণীজনদের মতামত নিতে পারলে যে ভালো হয়, এ রকম স্পর্শকাতর একটি ঘটনা নিয়ে লেখার বেলায় তৃতীয় চোখ দিয়ে দেখে নেওয়া যে ভালো, সেই সৎ পরামর্শও মারুফ রায়হানের। লেখাটির এ প্রথম দুই পাঠকের কাছে আমি বিশেষভাবে ঋণী

    ধন্যবাদ দিতে হয় প্রকাশক ও বন্ধু মাজহারুল ইসলামকে, যার অন্যদিন পত্রিকার ২০১৫ সালের ঈদসংখ্যায় এ উপন্যাসের শেষটুকু বেরিয়েছিল ‘বিকট’ নামের এক বড় গল্প হিসেবে।

    প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ, ব্যক্তিগত পর্যায়ে যিনি আমার অনেক কাছের একজন, খুব দামি কিছু মন্ত্রণা দিয়েছিলেন এ উপন্যাসের সেনসিটিভ কিছু বিষয় নিয়ে। তাঁর কাছে যথেষ্ট ঋণী আমি। ঋণী প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসুর প্রতিও, যিনি আমার এই উপন্যাসের তৃতীয় পাঠক। অরুণ বসুর পরামর্শে যথেষ্ট পরিবর্তন এসেছে উপন্যাসের বেশ কিছু জায়গায়। তিনি যা বলেন, সাফ সাফ বলেন; এবং সেটাই ভালো।

    আমার প্রচণ্ড ঋণ শিল্পী সেলিম আহমেদের প্রতিও। তিনি আমার আগের বইগুলোর প্রচ্ছদশিল্পী ছিলেন এবং আমি একবার অনুরোধ করতেই রাজি হয়ে গিয়েছিলেন এ বইয়ের প্রচ্ছদের কাজটা করতে। কী বিশাল পরিমাণেই না তাঁকে জ্বালিয়েছি আমি, কিন্তু বিরাট এই ভালো মানুষটি একবারও বিরক্ত হননি।

    এখন বলব প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক লেখক-কবি জাফর আহমদ রাশেদের কথা। এই প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া আমার এবারই প্রথম। বন্ধু রাশেদ নিশ্চিত করেছেন আমাদের সম্পর্কের এই সূচনাকে। ডিসেম্বর ২০১৮-এর শেষে, একদিন ফোনে, আমাকে প্রচণ্ড ঝাঁকিটা যদি রাশেদ না দিতেন তো নিশ্চিত এ বই বের হতে আরও এক-দুই বছর লেগে যেত। রাশেদই (এবং সেই সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান) আগস্ট আবছায়ার আলোতে আসার পেছনে মূল শক্তি। প্রিয় মতিউর রহমানকে আমি এবার চিনলাম নতুন করে। তিনি আমাকে ২০১৭ থেকে এ বই নিয়ে তাড়ার মধ্যে রেখেছেন। সেই তাড়ার শেষে এসে দেখলাম কী অদম্য এনার্জি তাঁর. কী তাঁর প্রজ্ঞা এবং চিন্তার ম্যাচুরিটি।

    অপার কৃতজ্ঞতা আমার স্ত্রী ফারহানা মাসরুরের প্রতি। বেডরুম থেকে আমার লেখাপড়ার রুমের দূরত্ব সামান্য, কিন্তু সেই দূরত্বকে কত বিশাল করে তুলেছে আমার দিনের পর দিন, রাতের পর রাত এই লেখা নিয়ে ব্যস্ত থাকা। কতবার দেখেছি এ-মানুষটি কীভাবে পুরো এক বেলা, পুরো একটা দিন নিঃসঙ্গ বসে আছে বাড়ির কোথাও। এই ত্যাগ অবর্ণনীয়।

    অবশেষে ধন্যবাদ তিন গুণীজনকে —আনিসুজ্জামান, হাসান আজিজুল হক ও (প্রচণ্ড অসুস্থ) শেখ আবদুল হাকিম। তাঁরা তিনজন এ উপন্যাসের পাণ্ডুলিপি পড়ে তাঁদের সুচিন্তিত মতামত দিয়েছেন। তাঁদের প্রশংসা আমার শক্তি। তাঁদের কথা থেকেই বুঝলাম আমার জন্ম হয়েছে আসলে লেখার জন্যই। এ তিনজনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখেলারাম খেলে যা – সৈয়দ শামসুল হক
    Next Article ছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026
    Our Picks

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }