Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একটি শাড়ি ও কামরাঙা বোমা – ওবায়েদ হক

    ওবায়েদ হক এক পাতা গল্প99 Mins Read0
    ⤶ ⤷

    ভুল সাক্ষাৎ – ওবায়েদ হক

    ভুল সাক্ষাৎ

    নিষিদ্ধ পল্লিগুলো হচ্ছে নিশাচর প্রাণীদের মতো, রাত হলেই জেগে ওঠে। শিকারি আর শিকারের কোলাহলে মুখর হয়ে থাকে। নিষিদ্ধ কন্যারা সাজতে বসে, পুরুষদের লালসার শিকার হওয়ার জন্য।

    ছোটোখাটো টং দোকানগুলো ধীরে ধীরে চোখ মেলতে থাকে, দোকানের টেপ-রেকর্ডারে বাজতে থাকে হাল আমলের হিন্দি গান। উৎকটভাবে সাজা কন্যারা ঘর থেকে বের হয়ে আসে খদ্দেরের আশায়। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখে কম বয়সি মেয়েটি। শ্যামলা রঙের মেয়েটি কয়েক দফা পাউডার দিয়েও নিজের রং আড়াল করতে পারে না। সে খদ্দের আকর্ষণের জন্য কমদামি সিগারেট ধরায়, খুব কাশি আসে, কিন্তু কিছু করার নেই, তার রং যে ময়লা।

    স্থূলকায় গতযৌবনা পতিতারা কমবয়সি মেয়েদের দেখলেই অভিশাপ দেয়, খদ্দের বিশেষ একটা জোটে না তাদের। তাদের কোনো স্বপ্ন নেই, তাদের তাড়া করে বেড়ায় বৃদ্ধ বয়সের চিন্তা।

    বৃদ্ধাদের মধ্যে অনেকেই নিজের ঘর তুলে নতুন মেয়েদের দিয়ে ব্যবসা করছে। এই পল্লিতে সবচেয়ে বেশি মেয়ে আছে মনোয়ারার ঘরে। তবে তার ‘মনোয়ারা’ নামটা এখন বিস্মৃতপ্রায়। এখানে আসার পর নাম হয়েছিল রত্না, আর এখন সবাই ডাকে ‘খালা’ বলে। কিন্তু কেউ জানে না, এই ব্যবসা মনোয়ারার নয়। এই পুরো পল্লির ব্যবসা একজনের দখলে, তার নাম মির্জা। ভদ্রলোকদের সমাজে তার অবশ্য একটি ভাল নাম আছে। রাজনীতির মাঠে উদীয়মান এই মির্জার অনেক ব্যবসা আছে, কিন্তু এই নারী ব্যবসাই তার আদি এবং আসল ব্যবসা।

    মনোয়ারার সারাদিন খুব ব্যস্ততায় কাটে। এতগুলো মেয়েকে সামলানো সোজা কথা নয়। কেউ পালিয়ে যায় কি-না, কেউ অসুস্থ হলো কি-না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ গলায় দড়ি দেয় কি-না—এসব দিকে নজর রাখতে হয় তার। এখানে কেউ নিজের ইচ্ছায় বাঁচতে পারে না আর নিজের ইচ্ছায় মরা আরো দুরূহ। প্রথম প্রথম সবারই স্বপ্ন থাকে, একদিন মুক্তি মিলবে, একদিন বাঁচবে মানুষের মতো, ছোঁয়া পাবে ভালোবাসার, লালসাহীন ভালোবাসার। কিন্তু সেই স্বপ্নগুলো প্রতি রাতে ক্ষয় হতে হতে একদিন নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু মনোয়ারা এখনো স্বপ্ন দেখে, বুকের গহীনে লুকানো একটা স্বপ্ন আছে তার।

    মনোয়ারার মেয়েগুলো বাইরে যায় না, কিছু দালাল আছে, তারা খদ্দের নিয়ে আসে। শরীফুদ্দীন তেমনই এক দালাল। খুশিমনে একটা ছেলেকে নিয়ে ঢুকল। এই ঘরটা একটু বড়, বৈঠকঘর বলা যায়। এখান থেকেই সব ঠিক করে ভেতরে ছোট ঘরে পাঠানো হয়। মনোয়ারা সন্ধ্যার পরে এখানে বসে থাকে, টাকাপয়সার লেনদেন সব এখানেই হয়। ছেলেটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মনোয়ারা।

    সমাজের সব স্তরের মিলনমেলা হয় এখানে। মাদ্রাসার বড় হুজুরের চোখ ফাঁকি দিয়ে আসে অনেক এতিম ছাত্র, সত্তর বছরের বুড়ো আসে লাঠি ভর করে, রাস্তার মাতাল থেকে শুরু করে অফিসের বড় সাহেব—সবাই আসে। এখানে কারো ভেদাভেদ নেই, কারো মুখে মুখোশ থাকে না। সবাই নিজেদের কদর্য চেহারাটা নিয়ে ঘুরে বেড়ায়। প্রথমবার যারা আসে তাদের দেখলেই বোঝা যায়, নিজের মুখোশটা প্রাণপণে আঁকড়ে ধরে রাখতে চায়, ঠিক যেমন পতিতা প্রথমবার নিজের সম্ভ্রম আঁকড়ে ধরে। এই ছেলেটি যে প্রথমবার এসেছে তা দেখেই বুঝে ফেলল মনোয়ারা, বন্ধুদের পাল্লায় পড়ে এসেছে অথবা প্রেম করে ছ্যাঁকা খেয়েছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলেটা, মানুষের চোখে নিজের কদর্য চেহারা সহ্য করতে পারছে না। থুতনি বুকের সাথে মিলিয়ে যেন নিজের চেহারা ঢাকতে চাইছে, ডান গালের ওপর তিলটি প্রকটভাবে দেখা যাচ্ছে। পুরো মুখে এই এক ফোঁটা কলঙ্ক ছেলেটার চেহারায় নিষ্পাপ ভাবটা আরো বাড়িয়ে দিচ্ছে।

    শরীফুদ্দীন মনোয়ারার স্থির দৃষ্টি উপেক্ষা করে কাছে এসে গলা নিচু করে বলল, ‘পার্টি ভালা, মালদার বাপের পোলা। একবার হাত করতে পারলেই হইবো। খালা, আমার কমিশনডা কিন্তু একটু বাড়াইয়া দিতে হইবো।’

    মনোয়ারা গলা উঁচু করেই বলল, ‘এই পোলারে বাইরে দিয়া আয়, এক্কেবারে এলাকার বাইরে।’

    শরীফুদ্দীন অবাক হয়ে রইল, এরকম খদ্দের সবসময় পাওয়া যায় না, এরা খুব বেশি দামাদামিও করে না। এরকম ক্ষতি সে মানবে কেন? সে গলা আরো নিচু করে বলল, ‘খালা, করো কী! হাতের লক্ষ্মী পায়ে ঠেলতাছো।’

    কিন্তু খালা নির্বিকার। শরীফুদ্দিন বলল, ‘ঠিক আছে, আমি জ্যোৎস্না খালার ঘরে নিতাছি।’

    মনোয়ারা ঠিক যেন জ্বলে উঠল, আহত বাঘিনীর মতো গর্জন করে বলে উঠল, ‘তোরে যা কইছি তা কর, এই পোলারে দুইটা থাপ্পড় দিয়ে এই এলাকা থেইক্কা বাইর করবি, আর কোনোদিন যাতে এই এলাকার আশেপাশে না দেখি। না পারলে তোরে দুইটা লাখি দিয়ে এলাকা ছাড়া করুম। আর আমার মর্জি ছাড়া তুই এইখানে আর ঢুকতে পারবি না, এইডা তুই জানোস। অহন যা আমার চোখের সামনে থেইক্যা।’

    শরীফুদ্দীন এবার ভয় পেল, খালার ক্ষমতা সে ভালোকরেই জানে। কোনো শব্দ না করে ছেলেটাকে নিয়ে চলে গেল, দেখে মনে হচ্ছে ছেলেটাকে সে সত্যি সত্যি থাপ্পড় দিবে।

    মনোয়ারা বিষণ্ন মুখে ভেতরের ঘরে গিয়ে বসল। শূন্য দৃষ্টিতে বসে আছে সে, তাই সোমার উপস্থিতি টের পেল না। সোমা বলল, ‘খালা…’

    মনোয়ারার ধ্যান ভঙ্গ হলো, বলল, ‘কী গো, তুই দেহি রেডি হছ নাই, যা এদিকে না ঘুইরা রেডি হ গিয়া, কাস্টমার আইবো।’

    ‘খালা, শইলডা বালা না।’

    ‘ও আইচ্ছা, শইল খারাপ? তাইলে কী আর করবি, যা এক সাপ্তার লাইগা ছুটি।’

    ‘না খালা, হেই খারাপ না, মনে হয়…’

    ‘কী হইছে, কী মনে হয়, জ্বর আইছে?’

    মনোয়ারা কপালে হাত দিয়ে দেখল, জ্বর নেই। সোমা চুপ করে আছে। তখন মনোয়ারা বুঝল। বলল, ‘পেট বান্ধছস নাকি? অ্যাঁ?’

    সোমা মাথা নিচু করে বলল, ‘আমি জানি না, খালা, কেমনে অইলো। খালা, অহন কী করুম?’

    ‘কী আর করবি, হাসপাতালে যাইবি, ফালাইয়া আইবি।’

    সোমা আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, ‘কী কও, খালা! আমি পারুম না, মায়া লাগে।’

    ‘মায়া লাগলে হইবো? বাচ্চা দিয়া তুই কী করবি? না পারবি ব্যবসা করতে, না পারবি বাচ্চা পালতে। পোলা হইলে একটু বড় হইয়া তোরে গাইল দিয়া যাইবো গা, আর মাইয়া হইলে তোর মতো বেশ্যা হইবো। এরচেয়ে ভালা ফালাইয়া দে। দুনিয়ার ময়লা বাড়াইয়া লাভ নাই।’

    সোমা কিছু বলতে পারছে না, তার চোখ ছলছল করছে। চোখ মুছতে মুছতে সে বেরিয়ে গেল। মনোয়ারা মনে মনে ভাবল, আহা রে, চোখে তো এখনো পানি আছে, কয়েকদিন পরে তাও থাকবে না।

    প্রথম প্রথম সে যখন এসেছিল তখন সেও খুব কাঁদত। এখন আর কাঁদতে চাইলেও পারে না। আজ সোমাকে দেখে খুব মনে পড়ছে সে দিনগুলো।

    পাশের গ্রামের আশরাফ মিয়া তাকে দহরকান্দি কাজি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। তারপর তার হাত ধরে কোনো এক বাসে উঠে পড়েছিল সে, কোথায় যাচ্ছে জানতে চায়নি। চলন্ত বাসের জানালায় চোখ রেখে একটার পর একটা স্বপ্ন বুনছিল। একটা ছোট্ট ঘরে সে রান্না করছে। তার স্বামী এসেছে কাজ থেকে, সে লুঙ্গি-গামছা এগিয়ে দিবে, লুঙ্গি নেওয়ার সময় তার স্বামী ইচ্ছে করে তার হাত ছুঁয়ে দিয়ে তাকে লজ্জা দিবে। একটা বাবু হবে তাদের, তাকে নিয়ে কতো আহ্লাদ। এরকম হাজার স্বপ্ন বুনে তার সদ্য স্বামীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সেটাই বোধ হয় তার জীবনের শেষ সুখের ঘুম।

    অনেক অলিগলি পেরিয়ে তার স্বামী তাকে একটা নরকে নিয়ে এলো। আশরাফ মিয়ার মুখোশও খসে পড়ল। মির্জার কাছ থেকে যখন টাকা গুনে নিচ্ছিল তখন তাকে লোভী পশুর মতো দেখাচ্ছিল। একটু অনুশোচনা কিংবা লজ্জা তার মুখে ছিল না। খুব সহজেই সে হাসতে হাসতে চোখ মেলাচ্ছিল মনোয়ারার সাথে। মনোয়ারা অনেক কেঁদেছিল সেদিন, প্রচুর কাকুতি-মিনতি করেছিল আশরাফ মিয়ার কাছে, কিন্তু আশরাফ মিয়া আর ফিরে তাকায়নি, মির্জার হাতে ছেড়ে দিয়ে সে চলে গেছে।

    যে রাতে মনোয়ারার বাসর হওয়ার কথা ছিল, যে রাতে তার বউ হওয়ার কথা ছিল, সে রাতে মির্জার ধর্ষিতা হয়েছে মনোয়ারা। সপ্তাহখানেক পরে মনোয়ারা হয়ে গেল ‘রত্না’।

    আর কোনোদিন সে কারো বউ হবার স্বপ্ন দেখেনি। কোনো সুখের স্বপ্ন তাকে বিভোর করেনি। কিন্তু একবার সুখ এসেছিল খসে পড়া তারার মতো। হঠাৎ এলো, হঠাৎ মিলিয়ে গেল। নিজের মধ্যে আরেকটা প্রাণের স্পন্দন টের পেয়েছিল সে, কাউকে বলেনি কিছু। প্রচণ্ড মায়ায় গভীর রাতে পেটে হাত বুলিয়ে দিত। মির্জা যখন জানল তখন কিছু করার ছিল না। এই পল্লিতেই কোনো ডাক্তার ছাড়াই জন্ম নিলো মনোয়ারার ছেলে। মনোয়ারা তার রত্না পরিচয় ভুলে গেল, তার নতুন পরিচয় ‘মা’। নিজের সন্তানকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে লাগল সে। সে স্বপ্নও বেশিদিন টিকল না।

    আজ সোমাকে যে কথাগুলো বলেছে, মির্জাও সেদিন এই কথাগুলোই বলেছিল তাকে। বাবার পরিচয় ছাড়া মানুষের পরিচয় হয় না সমাজে। মনোয়ারা শেষবারের মতো আঁকড়ে ধরে মির্জার কাছে তুলে দিয়েছিল নিজের ছেলেকে। কিন্তু মায়া ছাড়তে পারেনি।

    সে খোঁজ রেখেছিল, কোনো এক ধনী পরিবারের নিঃসন্তান দম্পতি তার ছেলেকে কিনে নিয়ে গেছে। পতিতার ছেলে জানলে নিশ্চয়ই নিত না। মনে মনে নিজের ছেলেকে ‘বাবুই’ বলে ডাকত সে। বাবুই যখন স্কুলে ভর্তি হলো, সে প্রায়ই আড়াল থেকে দেখত তাকে। কী সুন্দর হয়েছে তার বাবুই! খুব ইচ্ছা করত একবার বুকে নিয়ে জড়িয়ে ধরতে। বুকটা হু হু করে উঠত ছেলেটাকে দেখলে। সে ঠিক করে রেখেছিল একদিন সে যাবে তার বাবুইর সামনে। দুই হাতে জড়িয়ে ধরবে। ‘বাবুই’ বলে শুধু একবার ডাকবে। এই স্বপ্ন নিয়েই সে বাঁচছে।

    সময়গুলো দ্রুত ফুরিয়ে যেতে লাগল, বাবুই প্রাইমারি স্কুল শেষ করে ফেলল। কিন্তু তারপর আর বাবুইয়ের খোঁজ পেল না মনোয়ারা। বুকে তীব্র যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল সে। অনেক স্কুলে গিয়ে খুঁজেছে, বিভিন্ন স্কুলের সামনে গিয়ে বসে থাকত। একবার যদি বাবুইকে দেখা যায়। সে ঠিক করে রেখেছিল এবার যদি বাবুইকে দেখতে পায়, তার সামনে গিয়ে দাঁড়াবে। মায়া ভরা চোখে তাকাবে, জড়িয়ে ধরবে। নিশ্চয়ই খুব অবাক হবে তার বাবুই।

    আজ খুব কান্না পাচ্ছে মনোয়ারার, কিন্তু চোখের পানি যে শুকিয়ে গেছে, চোখটা শুধু জ্বালা করছে, বুকের ভেতরটা মনে হচ্ছে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, স্বপ্নটা নিহত হয়ে গেল। সে আর পারবে না তার বাবুইয়ের সামনে যেতে, তাকে জড়িয়ে ধরতে, তার গালের বড় তিলটাতে স্নেহের চুমু খেতে, যে তিলটা তার চেহারাটাকে আরো নিষ্পাপ করে দিয়েছে।

    বড় ভুল সময়ে, ভুল জায়গায়, আজ ভুল মানুষটার সাথে দেখা হলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার
    Next Article চাঁদের তাঁবু – অমরেন্দ্র চক্রবর্তী

    Related Articles

    ওবায়েদ হক

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026
    ওবায়েদ হক

    তেইল্যা চোরা – ওবায়েদ হক

    July 17, 2025
    ওবায়েদ হক

    নীল পাহাড় – ওবায়েদ হক

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }