Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গাত্রহরিদ্রা – সমীরণ গুহ

    সমীরণ গুহ এক পাতা গল্প237 Mins Read0
    ⤶ ⤷

    গাত্রহরিদ্রা – ৯

    ৯

    এখন পড়ন্ত বিকেল। উঠোনের তেঁতুল গাছের তলায় শতরঞ্চি বিছিয়ে গোপাল মনোহর, মন্দাকিনী ও আহিরার বৈকালিক চায়ের আসর বসেছে। চা-পর্বের মাঝামাঝি সময়ে মন্দাকিনী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়ের কথা মতো অনেকটা সময়েই ধৈর্যের পরীক্ষা দিয়ে এই মুহূর্তে ভেঙে পড়লেন। তবে মন্দাকিনী কোনোরকম ভূমিকা না করে একেবারে সোজাসুজি বলে বসলেন, তোমার সঙ্গে আমাদের অনেক কথা আছে।

    ‘আমাদের’। হালকা মেজাজে গোপাল মনোহর জানতে চাইলেন, তার মানে আহিরারও?

    হ্যাঁ, আমারও। আহিরা পরিস্থিতিকে সহজ, স্বাভাবিক রাখতে মৃদু হেসে বাবার মুখের দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, তুমি কি কখনও কলকাতায় ছিলে?

    মাছকে ডাঙায় তুললে যে অস্বস্তি, গোপাল মনোহরের এখন ঠিক সেই অবস্থা! উদাসী বাউলের শূন্যতা তাঁর দুই চোখে। সঙ্গে এক মহা বিস্ময়ের ঘোররেখা। যে ঘটনা স্ত্রী এবং মেয়ের জানার কথা নয় অর্থাৎ তিনি যেটা কখনও খুলে বলেননি তা এরা জানলো কী করে? নিঃশব্দের কবরে শায়িত মৃতদেহে প্রাণের সঞ্চার কি সম্ভব? গোপাল মনোহর পরিষ্কারই বুঝতে পারলেন, দীর্ঘ আঠাশ-তিরিশ বছর ধরে যে কথাটা তিনি সযত্নে এবং অতি সতর্কভাবে লুকিয়ে রেখেছিলেন তা আজ প্রকাশিত। তাঁর এই ক’দিন বাড়িতে না থাকার ফলে নিশ্চয়ই কোথাও কোনো ঘটনা ঘটে গেছে। ওই জিজ্ঞাসা তারই প্রতিচ্ছবি। তিনি মেয়ের দিকে চেয়ে চিন্তার ঢেউ তুললেন কপালে। ভ্ৰূ দুটোও ছোট হয়ে এলো। কারও মুখেই কোনো কথা না থাকার ফলে যেন প্রত্যেকেই উপলখন্ডে বসে নিজেকে নিয়েই ব্যস্ত। ‘হ্যাঁ’ করার ভঙ্গিতে গোপাল মনোহর প্রথমে মাথাটা নাড়ালেন। তারপর কঠিন গলায় বললেন, আমি কলকাতায় আড়াই বছর চাকরি করেছিলাম।

    আমাদের তো তুমি কোনো দিনই সেটা বলোনি। মন্দাকিনী স্বামীর চোখে চোখ রেখে স্থির এক দৃষ্টি নিয়ে অস্ফুট সুরে বললেন, আমরা তোমার কেউ নই?

    কলকাতার ব্যাপারটা আমি সারা জীবনের জন্য ভুলে থাকতে চেয়েছিলাম। গোপাল মনোহর ঋজু গলায় উত্তর দিলেন, না বলার পেছনে পাপ নেই, মানে আমার নিজের কোনো অপরাধ ছিল না। ছিল বিশ্বাস, মূল্যবোধকে মাড়িয়ে এগিয়ে চলার এক সর্বনাশের খেলা। আমি সেখানে সম্পূর্ণভাবে পরাজিত, বিধ্বস্ত। আর এটা তো জানা কথা, পরাজিত মানুষের কথা কেউ কখনও শুনতে চায় না। সামান্য একটু চুপ করে থেকে গোপাল মনোহর স্ত্রী এবং মেয়ে দু’জনকেই যথেষ্ট মনোযোগ দিয়ে নিরীক্ষণ করে অবশেষে জিজ্ঞেস করলেন, কিন্তু ব্যাপারটা কী বলো তো?

    কলকাতা থেকে একটা ছেলে এসেছে। আহিরা বাবাকে পুরো ছবিটা তুলে ধরার চেষ্টায় যথাসম্ভব নিখুঁতভাবে বলে উঠলো, ওর নাম সাত্যকি মৈত্র। প্রথমে আমাদের বিজয়ওয়াড়ার পট্টভিনগরের বাড়িতে গিয়েছিল। না পেয়ে সেখান থেকে আবার চলে এসেছে এখানে। আমাদের বাড়িতে ইতিমধ্যে সে দু’বার এসেছে তোমার খোঁজে। সাত্যকি তোমার সঙ্গে দেখা করবেই করবে। ও আসলে ওর বাবার কী একটা নির্দেশ নিয়েই ….

    নির্দেশ টির্দেশের কথা কিছু বলেছে? গোপাল মনোহরের গলাটা হঠাৎ যেন দ্বিগুণ মোটা হয়ে গেল।

    আহিরা প্রতিটা কথা কেটে কেটে বললো, তার মুখে সারাক্ষণ ওই একটাই কথা, ‘বাবার কথা মতো এখানে এসেছি জি. এম, বালযোগীর সঙ্গে দেখা করতে। সুতরাং সমস্ত কথা বা ঘটনা শুধু তোমাকেই বলবে। আমাদের ওর থেকে বেশি যেমন কিছু জানায়নি, আমরাও শুনবার কৌতূহল বা আগ্রহ দেখাইনি। তুমি বাড়িতে নেই এই অবস্থায় তাকে আর যাই হোক অতিরিক্ত প্রশ্ন করাটাও তো ঠিক হতো না।

    .

    সাত্যকি মৈত্র নামের ছেলেটি তা হলে নিখিলের ছেলে। গোপাল মনোহর এমনও ভাবলেন ওর সঙ্গে দেখা করবেন না। কারণ নিখিলের প্রতিনিধি হয়ে ও যা বলতে এসেছে, নতুন করে সে সব শোনার আর ইচ্ছে নেই। জীবনের প্রথম অধ্যায়ের সেই পৃষ্ঠাটা গোপাল মনোহরের ফিরে পাওয়ার বিন্দুমাত্র বাসনাও নেই। সুতরাং ওসব নিয়ে আর ঘাঁটাঘাঁটি করে কী লাভ? তবে এতো বছর বাদে হঠাৎ নিখিল কেন তার ছেলেকে পাঠালো? জীবনের শেষ বেলায় এসে কি সে একটু অনুতপ্ত? হতে পারে। এবং সেটা হওয়াই স্বাভাবিক। কেন না স্বেচ্ছায় অন্যায় করলে ওই ধরনের অনুশোচনা আসতেই পারে। গোপাল মনোহর নিশ্চিত, নিখিল যন্ত্রণার সেই গহ্বর থেকে বেরিয়ে আসতে চাইছে। নিজের ক্ষমতা নেই, সামনে এসে দাঁড়ানোর সেই সাহসও নেই, তাই নিষ্পাপ ছেলেটাকে শান্তির জন্য সন্ধির প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। এ ছাড়া আর কোন মহান-উদ্দেশ্যে নিখিল এতোটা মরিয়া হয়ে উঠবে? সুদীর্ঘ আঠাশ, তিরিশ বছর বাদে সে নিশ্চয়ই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে ছেলেকে পাঠায়নি। সে এখন স্রেফ ক্ষমা চাইছে। এ ছাড়া অন্য আর কিছুই হতে পারে না। হওয়ার রাস্তাও নেই। কিন্তু গোপাল মনোহর সেদিনের সেই ঘটনার কোনো কিছুই ভোলেননি। ভুলতে পারেননি। এবং বাকি জীবনেও ভোলা সম্ভব নয়।

    আগের রাতে ঘুম হয়নি, আজও ঘুম আসছে না। আহিরা দু’চোখের পাতা এক করতে পারলো না। কলকাতার ব্যাপারটা বাবা যেটুকু বলেছেন সেটা ভাসা-ভাসা এবং মুখবন্ধের আকারে সামান্য একটু চুম্বক। ভেতরের কোনো কিছুই খোলামেলাভাবে তুলে ধরা হয়নি। সেটা হয়তো জানা যেতে পারে সাত্যকি এসে বাবার মুখোমুখি হলে। কিন্তু সেই ছেলেটাই তো আজ এলো না। আহিরা অবশ্য একটা নাটক দেখার আকাঙ্ক্ষায় সাত্যকির উপস্থিতির জন্য বিন্দুমাত্র উদ্‌গ্রীব নয়। সে আসলে ওর না ফেরার ব্যাপারটা নিয়েই বড়ো বেশি চিন্তিত হয়ে পড়েছে। ছেলেটা তাকে বাসে তুলে দিয়ে বারবার জানিয়েছিল, ‘আমি কাল সকালেই পৌঁছে যাবো।’ সেই সকাল শেষ হয়ে দিনটাও ডুবে গেল। সে এলো না।

    একটা কথা ভেবে আহিরার বেশ অবাক লাগছে। সে কিন্তু সাত্যকির ওই ‘সকাল- সকাল আসা ছাড়া’ দ্বিতীয় অন্য কোনো চিন্তা-ভাবনার মধ্যে বিশেষ ঢুকতেই পারছে না। এক ঘেয়ে একটা বিষয় নিয়েই সারাক্ষণ পড়ে আছে। সমস্যাটা হলো, সে কেন অন্য নতুন কোনো আলোচনার পথ খুঁজে পাচ্ছে না? একটা ব্যাপার নিয়েই আর কতো ভাববে? তবে অন্তত দুটো দিন তাদের বাড়িতে আসার পরিপ্রেক্ষিতে ওর দায়িত্ব কি তারা এড়াতে পারে? অথচ ‘সাত্যকির খোঁজে চললাম’ এই কথাটা বলেও বাড়ি থেকে বেরুনো যাচ্ছে না। আবার নিঃশব্দে বেরিয়ে গিয়ে রামেশ্বরমে পৌঁছানোটাও যুক্তির দিক দিয়ে বা শোভনতার দিক দিয়ে খুব একটা সমর্থনযোগ্য নয়। আহিরার পক্ষে কিছুই করা সম্ভব নয় শুধু বাড়িতে বসে একরাশ উথালি- পাথালি ভাবনার চাপে পিষ্ট হওয়া ছাড়া।

    .

    চাঁদের আলো এসে আহিরার ঘরখানাকে ভাসিয়ে দিচ্ছিলো। সে জানালার ফাঁক দিয়ে নীলাভ দ্যুতি ছড়ানো আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। বিরাট হৃদয়ের আকাশটা যেন আহিরাকে কাছে ডেকে সখ্যতা পাতাতে চাইছে। উতলা এই রাতে তার নীরব মনে শুধু একটাই প্রার্থনা সাত্যকির যেন কিছু না হয়। আসলে ওর ভেতরে একটা অলক্ষুণে চিন্তার জট পাকিয়ে গেছে। উঠতি মাস্তান চারজন পরে ওকে একা পেয়ে কোনো ঝামেলা বাধায়নি তো? সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আহিরা মন থেকে সে সব চিন্তা একেবারেই তাড়িয়ে ছাড়লো। সুস্থ শরীরে সাত্যকি যে আবার ফিরে আসে তাদের এই বাড়িতে। আহিরা তার হাত দু’খানা সামনের দিকে মেলে ধরলো। সবুজ রংয়ের মাখামাখিতে কাচের চুড়ির এক অপূর্ব ছটা। ঢেউ খেলানো সেই সবুজ হাতের দিকে তাকিয়ে সে নিজে নিজেই বিহ্বল হয়ে উঠলো। সাত্যকি মৈত্র নামে কলকাতার ছেলেটা এই দু’দিনে যেটুকু আন্তরিকতা ও অনুভবের ছোঁয়া রেখেছে, পরিচয় রেখেছে তাতে তাকে শুধু ভদ্র বললে খুব কম বলা হবে। সাত্যকি আসলে প্রাণশক্তিতে ভরপুর এক স্নিগ্ধ রুচির যুবক। এবং কী আশ্চর্য! আহিরা তো ওর সম্পর্কে আগের রাতেও এমনই সব ভেবেছে! ঘুরে ফিরে বারবারই একই দরজায় মাথা ঠোকানো কেন?

    ঘুম নেই গোপাল মনোহর বালযোগীর দুই চোখেও। আজকের রাতটা যে তিনি ঘুমাতে পারবেন না এটা তো জানা কথা। মন্দাকিনী কী গভীর নিশ্চিন্তে ঘুমুচ্ছে! ঘুমন্ত মানুষকে দেখলে খুব মায়াবী লাগে। গোপাল মনোহর খুব আস্তে দরজা খুলে এসে বসলেন। আসলে বদ্ধ ঘরের মধ্যে নিজেকে তিনি আটকে রাখতে চাইলেন না। জ্যোৎস্নার ফিনফিনে আলোয় প্রকৃতি তখন ভেসে যাচ্ছে। চারদিকে আশ্চর্য এক মৌনতার তপস্যা। গাছ-গাছালির গন্ধে বিশেষ করে নিমফুলের গন্ধে সুমিঠ্‌ঠাগুরমের বাতাস ভরে উঠেছে। প্রকৃতির এই অকৃপণ মেজাজকে ধরে রেখে গোপাল মনোহরও উদাসী হয়ে উঠলেন। কলকাতার ছবিটা একটু একটু করে তাঁর দুই চোখে ফুটে উঠছে। স্মৃতির সেই পাতাগুলো এতো গভীরে এবং এতো যত্নে ছিল যে মনে হয় না সে সব আঠাশ, তিরিশ বছর আগের ঘটনা। মানুষ সম্ভবত বেদনার ঝাঁপিটাকে উপেক্ষা করতে পারে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতোমাকে আমি ছুঁতে পারিনি – সন্মাত্রানন্দ
    Next Article চলো দিকশূন্যপুর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026
    Our Picks

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }