Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    হেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প100 Mins Read0
    ⤶ ⤷

    নীললোহিতের অন্তরঙ্গ – ১৬

    ১৬

    শিলচর থেকে লামডিং পর্যন্ত, এরকম খারাপ ট্রেনলাইন ভারতবর্ষে আর কোথাও আছে কিনা সন্দেহ। ছোটো ট্রেন, অনিয়মিত চলাচল, কামরাগুলো যেমন নোংরা তেমনি অস্বাস্থ্যকর, আর ভিড়ের কথা না-বলাই ভালো। ঝাঁসি থেকে কানপুর আসার সময় প্রায় এইরকম দুঃসহ ট্রেনযাত্রার অভিজ্ঞতা আমার একবার হয়েছিল, কিন্তু আসামের ট্রেনের অবস্থা আরও খারাপ।

    তবে, শিলচর থেকে লামডিং পর্যন্ত এমন অপূর্ব সুন্দর পথ আর কোথাও আছে কিনা সন্দেহ। সমতলভূমি ছাড়িয়ে পাহাড়ের রেঞ্জে এসে ঢোকার পর ট্রেনের কামরা থেকে একবার বাইরে তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করেনা। দুপাশে কী আদিম অন্ধকার বন, মনে হয়, ঐসব পাহাড়ি জঙ্গলে কোনদিন কোন মানুষের পায়ের ছাপ পড়েনি, সভ্যতার জন্মের আগে থেকে ঐসব জঙ্গলে অন্ধকার বাসা বেঁধে আছে। দুর্দান্ত সরল স্বাস্থ্যবান পাহাড়ি নদী, নামও তার কীরকম, ঝাটিংগা! বেশ আস্তে-আস্তে চলে ট্রেন, অসংখ্য ঝর্নার ওপর ব্রিজ, মাঝে-মাঝে ছোট্ট-ছোট্ট স্টেশন। নিরভিমান ছিমছাম স্টেশন, পাহাড়ের গায় খাপ খাইয়ে নিয়েছে, একটি বা দুটি লোক ওঠে নামে। স্টেশনের নাম এইরকম—হারাংগাজাও এইসব শব্দ শুনলেই বুকের মধ্যে রোমাঞ্চ হয়।

    আমরা পাঁচ বন্ধু মিলে হাফলং যাচ্ছিলাম। ট্রেনের কামরায় এত ভিড় যে বসবার জায়গা তো দূরের কথা, ভালো করে দাঁড়াতেও পারছিনা সোজা হয়ে। সবজায়গায় মালপত্র ঠাসা, তারই মধ্যে শিশু, বৃদ্ধ, অসুস্থ নারী, এমনকী দুজন খুনী আসামী পর্যন্ত—পুলিশ তাদের হাতকড়া দিয়ে নিয়ে যাচ্ছে। যাত্রীরাও যে কত জাতের—বাঙালি, অসমিয়া, পাঞ্জাবি, মারোয়াড়ি, মাদ্রাজি আর আঠারো রকম পাহাড়ি জাত। দরজার কাছে মেঝেতে মালপত্র পেতে তার ওপর বসে আছে পাঁচটি খাসিয়া যুবতী, গাঢ় উজ্জ্বল রঙের স্কার্ট-পরা, হাতে চওড়া ব্যান্ডের ঘড়ি, চোখে সানগ্লাস—দেখলে ভারতীয় বলে মনেই হয়না, অনেকটা স্প্যানিশদের মতন লাগে।

    আসামে ট্রেনে চাপলে একবার-না-একবার নিজের দেশের কথা মনে হবেই। এতরকমের চেহারা, এতরকমের জাত ও ভাষা অথচ সবাই এক দেশের মানুষ, এটা অবিশ্বাস্য মনে হয়। একথাও মনে হয়, এদের সবাইকে কে এক করে মেলাবে? মেলাবার কোন মূলমন্ত্র কি সত্যি আছে? রেলের কামরায় প্রায় কেউই কারুর সঙ্গে কথা বলেনা—কারুর সঙ্গে কারুর মিল নেই। বিশেষত পাহাড়ের মানুষরা সমতলভূমির মানুষদের বিশ্বাস করেনা। কারণও আছে তার। তার একটা প্রমাণ আমি নিজেই দেখলাম।

    আসামের প্রায় সর্বত্র রাইফেল হাতে মিলিটারির আনাগোনা। এমনকী ট্রেনের জানলা দিয়ে তাকালে মাঝে-মাঝে চোখ পড়ে, দারুণ নির্জন পাহাড়ি জঙ্গলে ঝর্নার ওপর কোন সেতুর পাশে সাব-মেশিনগান হাতে একজন সৈনিক দাঁড়িয়ে পাহারা দিচ্ছে! স্যাবোটাজের ভয়। ঐ সৈনিকটির জন্য মায়া হয়, ওর মতন নিঃসঙ্গ আর কি কেউ আছে?

    ট্রেনের কামরাগুলোতেও মিলিটারির অভাব নেই। তাদের জন্য আলাদা রিজার্ভড কম্পার্টমেন্ট তো রয়েছেই, সাধারণ যাত্রীকামরাতেও তাদের আনাগোনা। রাইফেল কাঁধে একজন বিশাল চেহারার পাঞ্জাবি সৈনিক আমাদের কামরায় ঘুরছিল, হঠাৎ সে আমাদের সামনের একটি পাহাড়ি যুবককে এসে বলল, তোমার মালপত্র কোথায়? খুলে দেখাও!

    আমরা দাঁড়িয়েছিলাম, যুবকটি বসবার জায়গা পেয়েছিল। ছিপছিপে চেহারার সুদর্শন তরুণ, বয়েস তেইশ-চব্বিশ, সে নাগা কী লুসাই কী খাসিয়া কী কাছাড়ি তা চেনার ক্ষমতা আমার নেই। তার হাবভাব ইওরোপীয় ধরনের, তার পোশাক, গায়ের রং আর শরীরের গড়ন দেখলে ভারতীয়ের বদলে স্প্যানিশ বা কোন ল্যাটিন জাত বলেই মনে হয়, শুধু হয়তো নাকের উচ্চতায় একটু তারতম্য হবে।

    যুবকটি বলল, তার সঙ্গে একটি সুটকেশ ও বেডিং আছে। কিন্তু অনেক মালপত্তরের নিচে চাপা পড়া, এখন বার করা মুশকিল। কথাটা মর্মে-মর্মে সত্যি, তা আমরাও বুঝতে পারছিলাম। অত ভিড়ে সব মালপত্র একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে, হঠাৎ কিছু একটা বার করা সত্যিই দারুণ ঝঞ্ঝাটের ব্যাপার।

    সৈনিকটি তবু কঠোরভাবে বলল, না, খুলে দেখাও।

    যুবকটি তখন পকেট থেকে তার পরিচয়পত্র বার করল। সে কী একটি সরকারি চাকরি করে—এটা দেখেও আশা করি তাকে ছেড়ে দেওয়া হবে।

    সৈনিকটি বলল, ওসব জানিনা, মালপত্র দেখাও।

    —আমি যে-স্টেশনে নামব সেখানে প্ল্যাটফর্মে যদি খুলে দেখাই তাহলে হবে?

    —না, এক্ষুনি দেখাতে হবে।

    যুবকটির মুখে তখন রাগ, ঘৃণা না অভিমান—কিংবা তিনটেই মেশানো। কিন্তু সে ধৈর্য হারালনা। অতিকষ্টে সে তার সুটকেস ও বেডিং টেনে বার করল, খুলল। আমরাও উঁকি মেরে দেখলম, তার সুটকেসে নিছক প্যান্টশার্ট থরে-থরে সাজানো, এছাড়া একটি অর্ধ-সমাপ্ত মদের বোতল ও একটি বাইবেল। নিষিদ্ধ কিংবা ভয়াবহ কিছুই নেই। তবু সৈনিকটি ছাড়লনা, তার বেডিংও খোলালো, সেখানে শুধু বিছানা। সৈনিকটি তখন চলে গেল অন্যদিকে।

    ব্যাপারটা আমাদের সবারই খারাপ লেগেছিল। আমি যুবকটিকে জিজ্ঞেস করলাম, হঠাৎ আপনার বাক্স-বিছানা খুলতে বলল কেন?

    সে কোন উত্তর না-দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। তার ঠোঁটে একটা তেজি অবজ্ঞার ভঙ্গি। সে আমাদের আত্মীয় মনে করেনা।

    তবু আমার কৌতূহল গেলনা। আমি তখন ভিড় ঠেলেঠুলে পাঞ্জাবি সৈনিকটির কাছে গিয়ে নিরীহ গলায় জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি ঐ লোকটির বাক্সবিছানা খুলে দেখাতে বললেন কেন?

    আশ্চর্যের ব্যাপার, সৈনিকটি যা উত্তর দিল, তাও খুব অযৌক্তিক নয়। সে বলল, বুঝতেই পারছ, সামরিক দিক থেকে আসামের গুরুত্ব কতখানি! কেউ কোন বন্দুক-পিস্তল বা এক্সপ্লোসিভ নিয়ে যাচ্ছে কিনা, সেটা চেক করতে হয়।

    —আর কারুকে না করে শুধু ঐ ছেলেটিকেই বললেন কেন?

    -ট্রেনের সমস্ত যাত্রীর সমস্ত মালপত্র তো আর সার্চ করা সম্ভব নয়। তাই বেছে-বেছে হঠাৎ এক-একজনকে বলতে হয়—যাতে অন্যরাও ভয় পেয়ে যায়।

    -কিন্তু পাহাড়ি ছেলেটিকেই শুধু বললেন কেন? আমাকেও তো বলতে পারতেন!

    —তারও কারণ আছে। বিদ্রোহী নাগা আর মিজোদের মতন অন্য কোন পাহাড়ি জাতও হঠাৎ হয়তো হঠকারীভাবে সশস্ত্র বিদ্রোহ শুরু করতে পারে। সেইজন্য আমাদের সবসময় চেক করতে হয়।

    সৈনিকটির যুক্তির সারবত্তা আছে। কিন্তু ঐ পাহাড়ি ছেলেটির দিক থেকে? সে নির্দোষ। সে ভাবল, তার নিজের দেশে তার ইচ্ছেমতন চলাফেরার স্বাধীনতা নেই। অথচ অন্য প্রদেশের লোকেদের আছে। একজন বাঙালি বা মাদ্রাজি আসামে যেমন খুশি ঘুরে বেড়াতে পারে, কিন্তু আসামের আদি অধিবাসী হয়েও তাকে পুলিশের হাতে হয়রান হতে হবে। ঐ পাঞ্জাবি সৈনিকটি—যার সঙ্গে তার চেহারায়, ব্যবহারে, ভূষায় কোন মিল নেই—তাকে সে কখনো নিজের দেশবাসী এবং বন্ধু বলে মনে করতে পারবে-এরপর?

    যাকগে, আসামের সমস্যা নিয়ে মাথা ঘামাব, সারবান মাথা আমার নয়। ও নিয়ে দিল্লির লোকেরা মাথা ঘামাক।

    হাফলং-এ গিয়ে পৌঁছলাম আমরা। ছবির মতন সুন্দর জায়গা, ভারি নির্জন। কলকাতার মানুষ কলকাতা ছেড়ে বেশিদিন কোথাও থাকতে পারেনা—তবু দু-একটা জায়গায় গেলে মনে হয়, এখানে সারা জীবন থেকে গেলে মন্দ হয়না! নিছক মনে হওয়াই যদিও। হাফলং সেইরকম জায়গা।

    তবে, হাফলং-এর স্থানীয় অধিবাসিরা ভ্রমণার্থীদের সঙ্গে মেশেনা। দূরে-দূরে পাহাড়ে গরীব পার্বত্যজাতিদের গ্রাম, শহরের লোকেরা সবাই প্রায় খ্রিস্টান, ইংরেজি পোশাক ও ভাষা, ইওরোপীয় ধরনের জীবনযাত্রা। তাদের সঙ্গে যেচে কথা বলতে গেলে, তারা ভদ্র আড়ষ্টতায় দু-একটা উত্তর দেয়, তারপর এড়িয়ে যায়। কারুর সঙ্গে বন্ধুত্ব হয়না। প্রায়ই মনে হয়, বিদেশের কোন শহরে এসেছি। দু-চারটে বাঙালির দোকান আছে অবশ্য, তবে সেরকম দোকান তো বিলেতেও আছে।

    এক বিকেলে আমরা বন্ধুরা বেড়াতে-বেড়াতে একটু দূরে চলে গেছি। হঠাৎ বৃষ্টি এল। বৃষ্টি মানে কী, সে এক সাংঘাতিক ব্যাপার, বৃষ্টির বদলে আকাশের জলপ্রপাত বললেও হয়। দিক-দিগন্ত ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে।

    কোথাও দাঁড়াবার জায়গা নেই, একটা বন্ধ দোকানঘরের সামনে আমরা আশ্রয় নিয়েছি, তবু বৃষ্টির ছাঁট আমাদের ভিজিয়ে দিচ্ছে। আধঘণ্টা একঘণ্টা কেটে গেল, তবু বৃষ্টির সেই সমান তোড়। এভাবে আর দাঁড়িয়ে থাকা যায়না।

    অনেকক্ষণ বাদে, দূরে বৃষ্টির মধ্যে রঙিন ছাতা মাথায় দিয়ে একটি মেয়ে আসছে। কাছে আসতে দেখলাম, একটি যুবতী পাহাড়ি মেয়ে, স্কার্ট-পরা, রূপসীযোগ্য অহংকারী মুখভঙ্গি। সে আমাদের দিকে একবারও তাকালনা, আমাদের পাশ দিয়ে বেঁকে গেল একটা রাস্তায়, বোঝা যায়, কাছেই তার বাড়ি।

    আমাদের এক বন্ধু বেপরোয়া হয়ে সেই বৃষ্টির মধ্যে ছুটে গিয়ে মেয়েটিকে ইংরেজিতে বলল, দ্যাখো, আমরা একদম ভিজে যাচ্ছি, তোমাদের বাড়িতে একটু বসতে দেবে?

    মেয়েটি প্রথমে কথাটা বুঝতে না-পেরে ভুরু কুঁচকে বলল, কী? তারপর আবার শুনে বলল, ইয়েস অফকোর্স!

    নিছক বিলিতি ভদ্রতা। কোন আন্তরিকতা নেই, বিখ্যাত ভারতীয় আতিথ্যের কোন ব্যাপার নেই। আমরা ছুটতে ছুটতে মেয়েটির সঙ্গে তাদের বাড়ির বারান্দায় উঠলাম। একজন বৃদ্ধ লোক কঠোর মুখ নিয়ে বেরিয়ে এল, মেয়েটি তাকে নিজেদের ভাষায় কী বলে চলে গেল বাড়ির মধ্যে। বৃদ্ধটি আমাদের রীতিমতো জেরা করল কিছুক্ষণ, তারপর বারান্দায় বসবার অনুমতি দিয়ে ভেতরে চলে গেল।

    বারান্দায় একটা কাঠের বেঞ্চ পাতা। সেখানেও বসে স্বস্তি নেই, রীতিমতো জলের ঝাপটা লাগছে। যদিও তখন মে মাস, বেশ শীত করতে শুরু করেছে উঁকি দিয়ে দেখলাম, বারান্দার পরেই ওদের ড্রয়িংরুম, সেখানে রীতিমতো সোফা-কৌচ পাতা, যিশুখ্রিস্টের মূর্তি। পুরো বাড়িটাই বিলিতি ধরনের। আমাদের চেহারা খুব একটা হাড়-হাভাতের মতো নয়—তবু আমাদের ভেতরে বসতে দেওয়া হলনা।

    খানিকটা বাদে একটি যুবক এল বাড়ির ভেতর থেকে, আবার আরেক প্রস্থ জেরা। বৃষ্টি তখন আরও বেড়ে উঠেছে।

    শেষপর্যন্ত আমাদের ভেতরের ঘরে বসতে দেওয়া হল বটে, কিন্তু কোন আন্তরিকতা নেই। চা-ফা খাওয়ানো তো দূরের কথা। আমরা মনে-মনে বলতে লাগলাম, আমরা কোন দোষ করিনি, আমাদের পূর্বপুরুষরা যত দোষ করেছে, তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমাদের বন্ধু হিসেবে নাও

    কিছুই হলনা, ওরা আমাদের বিশ্বাস করেনা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Ek Pata Golpo সুনীল গঙ্গোপাধ্যায়

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    চলো দিকশূন্যপুর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Our Picks

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    আকাশ পাতাল – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    হেঁটে যাই জনমভর – সেলিনা হোসেন

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }