Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প89 Mins Read0
    ⤶ ⤷

    বসন্ত রজনী – ২

    দুই

    জীবনের পথে চলেছিলাম হাল্কা পায়ে। হঠাৎ এ কী বাধা! আকস্মিক এবং অপ্রত্যাশিত!

    অজয়ের শেষকৃত্য সেরে যখন ফিরে এলাম তখন রাত হয়েছে, কিন্তু বেশী নয়। বোধ হয় ন’টা কি দশটা। সমস্ত বাড়ীটা যেন অন্ধকারে মুহ্যমান হয়ে দাঁড়িয়েছিল। তাতে আর জীবনের চিহ্ন পর্যন্ত ছিল না। শ্মশান-বন্ধুরা যখন দ্বারপ্রান্তে এসে “হরিবোল” দিলে, বাড়ীখানা যেন শিউরে উঠল! কয়েক সেকেন্ড পরে একটি ঘরে আলো জ্বলে উঠল। সিঁড়িতে কার যেন অতি সন্তর্পণে নামার শব্দ পাওয়া গেল তারপরে নীচে একটি আলো জ্বলল এবং সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে গেল।

    রাধা নতনেত্রে একপাশে দাঁড়িয়ে। স্বল্প অবগুণ্ঠনের ফাঁকে সুন্দর মুখখানিতে একটি বিষণ্ণ ম্লানিমা। রাধা নীরবে আমায় টুলুর ঘরে নিয়ে গেল। আলো জ্বেলে অত্যন্ত সন্তর্পণে একটি চেয়ার এগিয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল।

    চারিদিকে একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা। মৃত্যুর মতো শীতল, কঠিন এবং ভয়ঙ্কর। টুলু তার খাটের উপর উপুড় হয়ে শুয়ে চুপে চুপে কাঁদছে। অবরুদ্ধ কান্নায় ওর শরীর ফুলে ফুলে দুলে দুলে উঠছিল। মনে হচ্ছিল, এখুনি বুঝি ভেঙে পড়বে। কিন্তু আমার মুখে বাক্য যেন বন্ধ হয়ে গেছে। এই ভয়ঙ্কর নিস্তব্ধতায় কথা বলাই যেন অসভ্যতা। আর কী কথাই বা বলব? কথা বলার আছে কী! বিশেষ টুলুকে। বেচারী সমস্ত অবলম্বন থেকে বিচ্ছিন্ন হয়ে এইখানে একটা মাথা গোঁজার আশ্রয় পেয়েছিল। শুধু আশ্রয় নয়, পেয়েছিল সহোদরেরও অধিক স্নেহ, মেয়েমানুষের চরমতম দুঃখের দিনে যা সে আর কোথাও পায়নি।

    কথাটা আমি কোনো দিনই বিশ্বাস করতে পারিনি, আজও পারি না! বিশ্বাস করার মতো কথাও নয়। ওদের দু’জনকে আমি ভালো জানি। বিনাদোষে সুকোমল যে টুলুকে ত্যাগ করতে পারে একথা স্বপ্নেও ভাবা যায় না। পক্ষান্তরে টুলু যে এমন কোনো অপরাধ করতে পারে তাও অবিশ্বাস্য।

    সেদিনের কথা আজও মনে পড়ে। এদিকে সেতুবন্ধ রামেশ্বর ওদিকে কাশ্মীর ঘুরে ফিরতি মুখে এলাহাবাদে নামলাম দাদার ওখানে। সেখান থেকে আবার যখন গাড়ীতে চাপলাম তখন অনেকগুলো বোঝা জমে উঠল। সেগুলো বর্ধমানে নেমে বৌদির কাছে পৌঁছে দিয়ে যেতে হবে। ঠিক শহরে নয়, গ্রামে। সেই গ্রামেই টুলুর বাপের বাড়ী। সেইখানে প্রথম কথাটা শুনলাম।

    বৌদি বললেন, এক বছর হল টুলু বাপের বাড়ী এসেছে, এর মধ্যে সুকোমল একটি দিনও তার সঙ্গে দেখা করতে আসেনি।

    কৌতুক করে বললাম, এক বছরের মধ্যে দাদাও তো একটি দিন আপনার সঙ্গে দেখা করতে আসেননি। তা থেকে কি প্রমাণ হয় যে…

    বৌদি হেসে বললেন, আহা! তোমার দাদা যে এলাহাবাদে থাকেন, বছরে একবারের বেশী আসার উপায় নেই। সুকোমলবাবুর তো তা নয়। এখান থেকে কলকাতা তো মোটে চার ঘণ্টার পথ।

    বৌদির কথা উড়িয়ে দিয়ে বললাম, তা অমন হয়। কাজের ভিড়ে আসতে পারেনি বোধ হয়।

    বৌদি বাধা দিয়ে বললেন, তা যেন মানলাম। কিন্তু কাজের ভিড়ে কি একখানা চিঠি লেখারও সময় পান না?

    তাও বটে! কিন্তু সুকোমল…

    টুলুর জন্য যথেষ্ট উদ্বিগ্ন হলাম। উদ্বেগের আরও কারণ ছিল। অজয় আমার নিতান্ত অন্তরঙ্গ বন্ধু এবং আত্মীয়। টুলু আমাদের বাড়ীর মেয়ের মতো। এই শিক্ষিতা তীক্ষ্ণবুদ্ধি মেয়েটি বরাবরই আমার বিশেষ স্নেহের পাত্রী। তার বিবাহের ঘটকও আমি। সুকোমল আমার কলেজের সহপাঠী এবং বিশেষ বন্ধু। অত্যন্ত শান্ত, মার্জিতরুচি এবং চরিত্রবান আমি তাকে ভালো করে জানতাম বলেই টুলুকে নিঃসংশয়ে তার হাতে সমর্পণ করেছিলাম। টুলুর সম্পর্কে সেজন্যে আমার একটা দায়িত্ব আছে।

    বৌদি বললেন, প্রথমটা আমরাও কেউ সন্দেহ করিনি। তারপরে একমাস গেল, দু’মাস গেল, ছ’মাস গেল। না এল একখানা চিঠি, না এলেন তিনি নিজে। টুলু দিন দিন শুকিয়ে যায়। বাইরে বেরোয় না। তখনই ব্যাপারটা কানাকানি হল।

    বৌদির কথা মনোযোগের সঙ্গে শুনলাম। টুলুর শুকনো মুখখানি স্পষ্ট চোখের উপর ভেসে উঠল। বহুদিন তাকে দেখিনি। এতদিনে আরও অনেক বড় হয়েছে নিশ্চয়। সেদিনের চপল মেয়ের সুন্দর স্নিগ্ধ মুখখানি এখন হয়তো মধুর গাম্ভীর্যে সুন্দরতর, স্নিগ্ধতর হয়েছে। মেঘে ঢাকা চাঁদের মতো সেই মুখে আজ বিষণ্নতার ছায়া পড়েছে। হয়তো আরো রুগণ হয়েছে, চোখ ঢুকেছে কোটরে, দেহ আধখানা হয়ে গেছে। তা আর না হয়? স্বামীর ভালোবাসা হারালে মেয়েদের আর থাকে কি? বিশেষ এতবড় অপবাদে

    সেই কথাটাই বৌদিকে আর একবার জিগ্যেস করলাম। কিন্তু তিনি সে সম্বন্ধে নিশ্চয় করে কিছুই জানেন না। শুধু শোনা কথার উপর নির্ভর করে মেয়েমানুষের এতবড় কলঙ্ক সম্বন্ধে কোনো কথাই তিনি বলতে চাইলেন না।

    বললাম, কিন্তু আমি তো সুকোমলকে জানি। তার মন মেয়েমানুষের মনের মতো নরম! আমি তো জানি টুলু তার কাছে কতখানি। মিথ্যে নয়, সত্যি সন্দেহের বশেও টুলুকে ত্যাগ করা তার পক্ষে আত্মহত্যার চেয়েও কঠিন।

    বৌদি দুষ্টুমি করে বললেন, পুরুষ মানুষ বাড়াবাড়ি যতখানি করে, ততখানি ভালবাসে না। ভালোবাসা তাদের একটা নেশা। তাতে তারা মাতাল হয়। ভালোবাসা তাদের কাছে নিঃশ্বাসের মতো প্রয়োজনীয় নয়।

    এই খোঁটা বৌদি পুরুষদের সম্বন্ধে যখন-তখন দেন। আমিও হেসে তাতে সায় দিই। কিন্তু আজ পারলাম না।

    বললাম, সুকোমলের সম্বন্ধে ওকথা আপনি বলবেন না বৌদি। টুলুর জন্যে ও যে বাড়ী-ঘর সর্বস্ব ছেড়েছিল, সে কথা ভুলতে চাইবেন না। টুলুকে আনন্দে রাখবার জন্যে ও কী না করেছে!

    বৌদি এবারে জোরে জোরেই হেসে ফেললেন। বললেন, তাই তো বলছি গো, নেশা। যেই ছুটেছে অমনি নেশার বস্তুকে দু’পায়ে ঠেলে ফেলে দিয়েছে।

    বৌদি আমাকে ভাববার অবকাশ দিয়ে চলে গেলেন।

    .

    একদিনের কথা মনে পড়ল :

    আমাদের পড়া তখন শেষ হয়ে গেছে। সুকোমলের ভাগ্য ভালো, পাশ করার সঙ্গে সঙ্গেই একটা ভালো চাকরী জুটে যায়। একদিন সন্ধ্যার সময় সুকোমল এসে উপস্থিত।

    তার ভাবভঙ্গি দেখে বিস্মিতভাবে বললাম, সুকোমল যে! ব্যাপার কি?

    —ব্যাপার আছে। টুলুকে এখানে নিয়ে এসেছি।

    —সে কি! কবে আনলে?

    —ঘণ্টাকয়েক হল। হোটেলে উঠেছি, এখন একটা বাসা দরকার।

    এত তাড়াতাড়ি টুলুকে কলকাতা আনার সংবাদে উদ্বিগ্ন হয়ে উঠলাম। বললাম, কি ব্যাপার বলতো? অসুখ-বিসুখ নয় তো কিছু? বোসো, বোসো, দাঁড়িয়ে রইলে কেন?

    সুকোমল একখানা চেয়ার টেনে নিয়ে বসলে। বললে, টুলুকে বাড়ীতে রাখা চলল না। তোমার কাছে গোপন করে লাভ নেই। শনিবারে-শনিবারে বাড়ী যাই। কিন্তু সপ্তাহের বাকী পাঁচটা দিনও ওকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব। বাসা আমাকে করতেই হত। তবে এমন করে নয়।

    চেয়ারটা আমার আরও কাছে সরিয়ে এনে সুকোমল বললে, কিন্তু মায়ের অত্যাচার ক্রমেই বেড়ে উঠেছে। টুলুকে ওখানে আর একটি দিনও রাখা চলল না।

    আমি জানতাম, সুকোমলের মা অত্যন্ত কোপন স্বভাবের। স্নেহ, মায়া, মমতা তাঁর কারও চেয়ে কম তা নয়। দীর্ঘকাল বহু দুঃখ সয়ে কেমন একরোখা হয়ে পড়েছিলেন। রাগলে আর জ্ঞান থাকত না। কেঁদে-কেটে, চীৎকার করে অভিসম্পাত দিয়ে পাড়া মাথায় করতেন। সুকোমল তাঁর একমাত্র সন্তান। তারও নিস্তার ছিল না। টুলু বাড়ীতে থাকলে সে যে ঘন ঘন বাড়ি যায় এ তিনি পছন্দ করতেন না। এর মধ্যে পুত্রবধূর প্রতি ঈর্ষা ছিল কিনা কে জানে? থাকাটাই স্বাভাবিক। কিন্তু মুখে বলতেন অন্য কথা। বলতেন, বেটাছেলে দিন-রাত্রি বউ-এর আঁচলে-আঁচলে ঘুরবে নাকি? তাঁর নিজের স্বামী যে তাঁর কথায় উঠতেন বসতেন, সেজন্য কোনোদিন কেউ তাঁকে প্রতিবাদ করতে শোনে নি। এইটুকুই আশ্চর্য!

    সুকোমল বাড়ী গেলেই তিনি মুখ অন্ধকার করতেন। সুকোমল তা জানত। কিন্তু নিজেকে সংযত করা তার পক্ষে সাধ্যাতীত ছিল। অবশ্য যে ক’দিন সে থাকত, তার মা মুখ বুজেই চলতেন! সে চলে এলেই বাক্যবাণ বর্ষণ আরম্ভ হত। তার আর বিরাম ছিল না।

    একথা আমি জানতাম। এবং সুকোমল ও টুলু দু’জনকে বহুবার সাবধানও করেছি যে, মায়ের ঈর্ষায় ইন্ধন যোগান দু’জনের পক্ষে কখনই সুখকর হবে না। তারা নিঃশব্দে আমার উপদেশ গ্রহণ করেছিল। ভেবেছিলাম, গোলযোগের শেষ হল। সুকোমল বাসা করছে শুনে বুঝলাম আমার উপদেশ বৃথা গেছে।

    দোষ যারই হোক, টুলু নিজেও যে আর শাশুড়ীর বাক্যজ্বালা সইতে পারছিল না, এ বিষয়ে ভুল নেই। শুধু তাই নয়, শাশুড়ীর প্রত্যেকটি কথা কখনও মুখে, কখনও পত্রযোগে স্বামীর কানে পৌঁছেও দিয়েছে। মানুষ রাগের মাথায় কি না বলে! বিশেষ সুকোমলের মায়ের মতো লোক। সুতরাং সকল কথা যখন সুকোমলের কাছে পৌঁছয়, অনেকখানি বিষ ছড়িয়ে দেয়।

    ভাবছিলাম, সেই সুকোমল টুলুকে ত্যাগ করেছে। সপ্তাহে পাঁচটা দিনও যার পক্ষে ছেড়ে থাকা অসম্ভব ছিল, সে যদি টুলুকে ত্যাগ করে থাকে, তাহলে পৃথিবীতে অসম্ভব বলে আর রইল কি!

    বৌদি এসে আমার ধ্যান ভাঙিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, কি ভাবছ?

    ম্লানভাবে একটু হাসলাম। বললাম, ভাবছি অনেক পুরোনো একটা কথা।

    আমার কেমন মনে হচ্ছিল, টুলু এখনই আসবে। আমার সঙ্গে অজয়ের এবং সুকোমলের কত নিবিড় সম্বন্ধ তা সে জানে। তার নিজের প্রতিও আমার স্নেহ কম নয়। এই দুঃখের দিনে যদি কাউকে সমস্ত কথা জানাতে পারে, সে আমি। হয়তো কবে আমি আসব এই ভেবেই সে দিন গুনেছে। তারই প্রতীক্ষায় বসে রইলাম। কিন্তু সমস্ত সকালের মধ্যে সে এল না। বৌদিকে জিগ্যেস করলাম, আমি কবে আসব একথা টুলু কোনোদিন জিগ্যেস করেনি?

    বৌদি ঘাড় নেড়ে বললেন, এ-বাড়ীতে সে বহুদিন আসেনি! সে কোথাও বের হয় না।

    ভাবলাম, এমনও হতে পারে যে টুলু আমার আসার সংবাদই জানে না। কিন্তু কিছুক্ষণ আগেই তো তার ছোট ভাইটি একটি রবারের বল না কি খুঁজতে এ-বাড়ীর মধ্যে এসেছিল। আমাকে দেখে একটা প্রণামও করে গেল। সে কি বাড়ীতে এ সংবাদ দেয় নি? কি জানি!

    দুপুরও গেল। বিকেলের দিকে মনটা বড় চঞ্চল হয়ে উঠলো। ভাবলাম, এবার টুলুর না হোক, তার বাড়ীর খবরটাও নিয়ে আসা যাক।

    .

    টুলু ঘরের ভিতর কি একটা করছিল। আমার ডাক শুনে বাইরে এসে অবাক হয়ে চেয়ে রইল। অবাকও নয়, কেমন স্তব্ধ হয়ে গেছে।

    জিগ্যেস করলাম, মা কোথায়?

    —ঘাটে গেছেন। এখনি আসবেন।

    বসব কি না ভাবছিলাম। টুলু হয়তো সেকথা বুঝতে পারলে। বললে, বসবেন? টুলু দাওয়ায় একটা আসন পেতে দিলে। জিগ্যেস করলে, কাল রাত্রে এসেছেন?

    —হ্যাঁ, কাল রাত্রে।

    —ভালো ছিলেন?

    —আছি একরকম। তুমি কেমন আছ?

    টুলু একটু হাসলে। শীতের সকালবেলায় মেঘ-ভাঙা এক টুকরা রোদের মতো। বললে, আজকালকার দিনে ভালো থাকা কত কঠিন জানেন তো?

    টুলু যেন আমার কথা বলার পথ পরিষ্কার করে দিলে। তবু কথাটা উত্থাপন করতে বাধছিল। একটা ঢোক গিলে জিগ্যেস করলাম, সুকোমলের খবর কি? ভালো তো?

    টুলু হঠাৎ মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। বললে, জানি না।

    টুলুর হাসি আর বন্ধ হয় না। আশ্চর্য মেয়ে! আমার সন্দেহ হল বৌদির কথা বুঝি তবে সত্যি নয়। তবু জিগ্যেস করলাম, এর মধ্যে আসে নি? চিঠি পেয়েছ?

    এবারে টুলু এমন জোরে হেসে উঠল যে, আমি অবাক হয়ে গেলাম!

    টুলু বললে, কেন মিথ্যে না-জানার ভান করছেন? আমার ভাগ্যের কথা কে না শুনেছে?

    ওর কথায় আমি অপ্রতিভ হলাম। বললাম, আমি সবই শুনেছি টুলু। আমি আশ্চর্য হচ্ছি-

    টুলু চুপ করে রইল।

    বললাম, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, সুকোমলের দ্বারা এ কাজ সম্ভব।

    টুলু এক মুহূর্ত চোখ মেলে আমার দিকে চাইলে। বললে, বিশ্বাস আমারও হয়নি মৃণালবাবু। আমিও রাগের মাথায় চলে এসেছিলাম। মনে মনে জানতাম, একদিন সাধ্যসাধনা করে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথ পাবে না।

    টুলু একটা দীর্ঘশ্বাস ফেললে। দেখতে দেখতে কোথায় গেল মুখের হাসি। চোখ বাষ্পসমাকুল হয়ে উঠল। আমার দিকে চোখ তুলে আর চাইতে পারে না। বললাম, হঠাৎ তার মতিগতি এমন হয়ে গেল? কী হয়েছিল?

    —সে তাঁকেই জিগ্যেস করবেন। আমি কিছু জানি না।

    টুলু উঠে পড়ল। তার ভঙ্গিমার দৃঢ়তায় বোঝা গেল, এ-প্রসঙ্গে আর বেশী কথা সে কইতে চায় না।

    কিন্তু আমিও ছাড়লাম না। বললাম, বোসো। উঠলে হবে না। সুকোমলের ওপর অভিমান করবার তোমার অধিকার আছে সত্যি, কিন্তু এখন অভিমান করে বসে থাকবার সময় নয়। আমাকে সব কথা খুলে বলতেই হবে। তার সঙ্গে আমাকেও বোঝাপড়া করতে হবে। তোমাদের দু’জনের সম্বন্ধেই আমার একটা দায়িত্ব আছে।

    টুলু এক মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল। বোধ করি আমার কথাটা মন দিয়ে বোঝবার চেষ্টা করলে। তারপর সেইখানে মেঝের উপর ধুপ করে বসে উত্তেজিতভাবে বললে, কি ছাই বলব? এ কি বলবার মত কথা মৃণালবাবু? আপনার বন্ধু আমাকে সন্দেহ করেন। আর শুনবেন?

    টুলুর চোখ দিয়ে যেন এক ঝলক আগুন বের হয়ে এল।

    বৌদিও আমাকে এমনি আভাসই দিয়েছিলেন। তথাপি একথা এত স্পষ্ট করে শুনে আমার আর বিস্ময়ের অবধি রইল না। যে কেউ টুলুকে বিন্দুমাত্রও জানে সে-ই একথা শুনে বিস্মিত হবে। আমি তার মুখের দিকে নির্বাক বিস্ময়ে চেয়ে রইলাম। বলবার মতো কোনো কথা খুঁজে পেলাম না।

    মিনিট দুই এমনি কাটল।

    ধীরে ধীরে বললাম, এতদিন একত্রবাসের পরেও তোমাকে সন্দেহ করলে? সুকোমল?

    এত দুঃখেও ফিক করে হেসে টুলু মুখে আঁচল চাপা দিলে। বললে, দেখুন তো মৃণালবাবু! বুড়ো বয়সে এ আবার কি রোগে ধরলে!

    রোগই বটে। এতদিন একসঙ্গে কাটিয়েও যদি দু’টি নরনারী পরস্পরের মন জানতে না পারে, আর কবে পারবে! স্বামীর প্রতি টুলুর শ্রদ্ধা যে কত বেশী একথা কিছু না- হলেও একশোবার আমি সুকোমলের কাছেই শুনেছি। তারপরেও সেই সুকোমল যদি স্ত্রীর চরিত্রে সন্দিহান হয়, তাকে রোগ বলব না তো কি বলব।

     জিগ্যেস করলাম, এদানি কি তোমাদের বনিবনাও হত না? খুব কি ঝগড়া ঝাঁটি হত?

    টুলু তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, একদিনও না। আপনি তো ওঁকে জানেন, উনি কি ঝগড়া করার লোক? দোষ আমারই। আমি যদি একটু সাবধান হতাম, এ অনর্থ ঘটত না। আপনাকে সব কথাই বলি :

    একটু সলজ্জভাবে হেসে টুলু বলতে লাগল :

    অজয়দার দেখাদেখি একটু কবিতা লেখার সখ আমার হয়েছিল। লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতাম। একদিন সেই খাতা ওঁর চোখে পড়ল। আমি জানি, সে সব কবিতা হয়তো কিছুই নয়। তবু তাই পড়েই ওঁর কি আনন্দ।

    টুলুর চোখে সেদিনের সুখ-স্মৃতি বোধ হয় একবার ভেসে উঠল। একটুখানির জন্যে সে উন্মনা হয়ে পড়ল।

    তারপর বলতে লাগল, আমার অদৃষ্টে সেই হল কাল। কাজকর্ম সব গেল চুলোয়, শুধু কবিতার পর কবিতা লিখি। আগে বিকেলের জল খাবার আমি নিজের হাতে তৈরী করতাম। ক্রমে সে ভার পড়ল ঠাকুরের হাতে। আমি কেবল কবিতা লিখি। হঠাৎ একদিন মনে হল, মাসিকপত্রে পাঠালে হয় না? তাই পাঠালাম! কিন্তু কাউকে বললাম না। ভাবলাম যদি ফেরত আসে, জানিয়ে আর লজ্জা বাড়াই কেন? বরং যদি ছাপা হয় সবাইকে তাক লাগিয়ে দোব। কিন্তু তাক লাগান আর হল না। লেখা ফেরত এল। আর পড়বি তো পড় ওঁরই হাতে। লজ্জায় আমার মাথা কাটা গেল। কিন্তু উনিও কিছু বললেন না, আমিও না। আপনি পান খাবেন মৃণালবাবু? আপনার আবার বেশী পান খাওয়ার অভ্যাস।

    টুলু উঠতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি বললাম, না থাক। পান আমার পকেটেই আছে। তুমি তারপর বলো।

    টুলু হঠাৎ অনুনয়ের সুরে বললে, আর শুনতে হবে না মৃণালবাবু। এ শুনে কারও কোনো লাভ নেই।

    আরম্ভেই কথা বন্ধ করায় আমি চটে গেলাম। বললাম, আছে লাভ। তুমি বলো।

    টুলু আর আপত্তি করলে না। বললে, আমি কিন্তু দমলাম না। নানা কাগজে নানা লেখা পাঠাতে লাগলাম। সব কবিতাই সব জায়গা থেকে যথা সময়ে ফেরত এল। কেবল একখানি বড় কাগজ একটি লেখা ছাপলে এবং তার সম্পাদক মশাই কবিতাটির প্রশংসা করে একখানা চিঠিও দিলেন। সে চিঠি উনি দেখেছেন কি না জানি না। কিন্তু আমি আর দেখালাম না। ভাবলাম, লেখাটা নিজের চোখে ছাপার অক্ষরে না দেখলে আর কারও কাছে ভাঙচি না। অবশেষে লেখাটা বের হল।

    সে কবিতা আমিও দেখেছি। বললাম, ওহো, সেটা তোমারই লেখা? ‘বন্দীর ব্যথা’? সে তো আমিও দেখেছি। স্বামীর গৃহে মেয়েদের দুঃখ-দুর্দশা নিয়ে লেখা।

    আনন্দে ও গর্বে টুলু মুখ নত করলে।

    বললে, সেই হল কাল। লেখাটা নিজে থেকে ওঁকে দেখাতে লজ্জা করছিল। ওঁর টেবিলে কাগজখানা রেখে দিই, যেন ভুলে রেখেছি। উনি দু’তিনবার কাগজখানার দিকে চাইলেন টের পেলাম। কিন্তু সে আর বাঁ হাত দিয়েও ছুঁলেন না। সে রাত্রে কেবলই গল্প করতে লাগলেন, ক’জন সম্পাদকের সঙ্গে কজন লেখিকার বিবাহ হয়েছে। আর যে-ক্ষেত্রে লেখিকা বিবাহিতা সে-ক্ষেত্রে কি অঘটন ঘটেছে। বেশ বুঝতে পারছিলাম এসবই তাঁর বানানো গল্প। কোন সম্পাদকের সঙ্গেই তাঁর পরিচয় নেই! কোনো লেখিকার কথাও জানেন না। আপিসে বসে হিসেবের খাতা নিয়ে পরের লক্ষ লক্ষ টাকার হিসাব রাখা ছাড়া কিছুই তিনি করেনও না, জানেনও না। ওর কথা শুনে একটা অজানা আশঙ্কায় মনটা কেঁপে উঠল। সেই সঙ্গে রাগও হল। মনে হল পুরুষ মানুষ শুধু মেয়েদের দেহ পর্দানশীন করেই তৃপ্ত নয়, তাদের মনকেও পর্দানশীন করতে চায়।

    আমি হেসে ফেললাম।

    —সর্বনাশ! তোমারও দেখছি স্ত্রী-স্বাধীনতার হাওয়া লাগল। আমার পানে বড় বড় চোখ মেলে টুলু গম্ভীরভাবে বললে, হাসবেন না মৃণালবাবু। অধিকাংশ পুরুষের পক্ষেই যে একথা সত্যি এ আমি আমার সর্বস্ব দিয়ে জেনে গেলাম।

    টুলুর চোখ ছল ছল করে উঠল।

    ঈশানকোণে একটুকরো মেঘ ধীরে ধীরে কালো হয়ে উঠেছিল। নির্নিমেষে সেইদিকে চেয়ে রইল।

    তারপর বললে, তখন যদি বুঝতে পারি ওঁর মনে পাপ ঢুকেছে তাহলে কি আর এ দুর্ভোগ ঘটে! অতটা আমি ভাবতেই পারিনি। যেমন কবিতা পাঠাচ্ছিলাম, তেমনি পাঠাতে লাগলাম। সম্পাদকের সঙ্গে পত্র-বিনিময়ও বন্ধ করলাম না। বরং ধীরে ধীরে পত্রালাপের মধ্য দিয়ে আমাদের মধ্যে কেমন যেন একটা বন্ধুত্ব গড়ে উঠল,—একটুখানি আত্মীয়তাও। সে সব চিঠি উনি পড়েছেন কিনা জানি না। হয়তো পড়েননি, মাঝে মাঝে খামটুকুই দেখেছেন। কিংবা যদি পড়ে থাকেন তো লুকিয়ে। তখন আমাদের সম্বন্ধ কেমন দাঁড়ালো জানেন? কলহ নয়, কথা বন্ধও নয়। কারণ ঘটলে পরস্পরের কথায় পরস্পরে হেসেও ফেলি। কিন্তু তবুও যেন কেমন একটা ফাঁক থেকে যায়। আমার কাছে একলা বসলে উনি যেন অস্বস্তি বোধ করেন এবং আমিও কেমন কুণ্ঠিত হই। হয় দু’জনে দু’খানা বই নিয়ে বসি, নয় উনি চাকরটাকে তামাক দিতে বলেন আর আমি চাকরটা তামাক দিচ্ছে কিনা দেখবার জন্যে সেই যে বাইরে আসি আর ভিতরে যেতে পারি না। এমনি করে ওঁর দিন হয়তো কেটে যাচ্ছিল, কিন্তু আমি আর পারছিলাম না। একটা কথা বিশ্বাস করুন মৃণালবাবু, উনি যদি আমাকে ত্যাগ না করতেন আমাকে আত্মহত্যা করতে হত। ঐ গুমোট আমি আর সইতে পারছিলাম না।

    টুলুর বুকের ওপর কে যেন একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সহজভাবে নিশ্বাস নিতে পারছিল না!

    দেখতে দেখতে ঈশান কোণের মেঘ বেশ কালো হয়ে উঠলো। ঝড় ওঠেনি, কিন্তু গাছপালাগুলি যেন রুদ্ধ নিঃশ্বাসে ঝড়েরই প্রতীক্ষা করছিল। সেদিকে একবার দৃষ্টি দিয়ে আমি টুলুর পানে চাইলাম।

    টুলু বলতে লাগলো, একটা ঝগড়া হওয়া দরকার,—তুমুল ঝগড়া। যেদিক দিয়ে হোক একটা শেষ না হলে আমি বাঁচব না, এমনি আমার মনের অবস্থা। একদিন উনি অফিস থেকে ফিরতেই বললাম, এত দেরী হল যে!

    একে তো ওঁর দেরী হয়নি, তার ওপর এমন প্রশ্ন অনেকদিন করিনি। জামা ছাড়তে ছাড়তেই উনি বিস্মিতভাবে আমার দিকে ফিরে জিগ্যেস করলেন, কেন বলো তো? কিছু দরকার ছিল?

    প্রাণপণ চেষ্টায় মুখে হাসি ফুটিয়ে বললাম, ছিলই তো! আমাকে যে এক জায়গায় নিয়ে যেতে হবে।

    —কোথায় বলতো?—উনি ক্রমেই বিস্মিত হচ্ছিলেন।

    —একটা সাহিত্য-সভায়। নিমন্ত্রণ এসেছে।

    আমি দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলাম, এইবার ওঁর মুখ থেকে একটা কড়া কথা নিশ্চয় বেরুবে। তখন আমিও….

    ও হরি, একটা কড়া কথাও তিনি বললেন না! জামাটা খুলে আলনায় রেখে বললেন, তবেই তো মুশকিলে ফেললে। আমাকে যে এক্ষুনি বেরুতে হবে। না বেরুলেই নয়। আমি আরও একটু চাপ দিলাম। বললাম, তাহলে আমি একাই ঘুরে আসি। কি বল?

    —বেশতো!—বলেই চলে গেলেন।

    উনি তো চলে গেলেন, কিন্তু আমি যাই কোথায়! সত্যিই তো আর কোথাও নিমন্ত্রণ ছিল না। তবু বেরুতে হল। একখানা গাড়ী করে অনাবশ্যক খানিকটা ঘুরে যখন বাড়ী ফিরলাম তখন রাত ন’টার কম নয়। ওঁকে দেখলাম না। শোবার ঘরে কাপড় ছাড়তে গিয়ে নজরে পড়লো টেবিলের উপর আমার নামে একখানা চিঠি, ওঁরই হাতের লেখা। তাড়াতাড়ি চেয়ারে বসে চিঠিখানা খুলতেই পড়লাম :

    টুলু,

    তোমার বাড়ীতে টেলিগ্রাম করে দিলাম। কাল সকালের গাড়ীতেই কেউ আসবেন আশা করা যায়। তাঁর সঙ্গেই তুমি চলে যেও। তুমি গেছ খবর পেলেই আমি বাড়ী ফিরবো। ইতি-

    সুকোমল

    আমার কি হয়েছিল জানি না, যখন জ্ঞান হল তখন সকাল হয়েছে। আমি সেই চেয়ারেই বসে। সেই পোশাকে।

    আকুল করে মেঘ এলো। এখুনি ঝড় উঠবে। এইবার উঠতে হয়।

    টুলুর কথায় আমার মন ভারী হয়ে উঠল। তথাপি তরলকণ্ঠে বললাম, এখন উঠলাম টুলু। কাল কলকাতা যাচ্ছি। সেই রাসকেলটাকে ধরে এনে পরশু তোমার কাছে হাজির করব নিশ্চয়।

    আমার সঙ্গে সঙ্গে টুলুও উঠে দাঁড়িয়েছিল। আমার কথা শোনামাত্র সে খপ্ করে আমার একটা হাত চেপে ধরে বললে, ঐ কাজটি করতে পারবেন না মৃণালবাবু। লোককে ভূতে পায়, ওঁকে পেয়েছে সন্দেহে। মানুষের সাধ্য নেই তার হাত থেকে ওঁকে নিষ্কৃতি দেয়!

    —তুমি দেখোতো!

    —না, না, না। আমি দেখতে চাই না। ওঁকে আপনি আমার চেয়ে বেশী চেনেন? আমি এখানে যে কষ্ট পাচ্ছি, তার চেয়ে ঢের বেশী উনি সেখানে বসে ভোগ করছেন। সন্দেহের বিষ কীটের মত সমস্ত মন কুরে কুরে খাচ্ছে। উনি আমার চেয়েও অসহায়। কি হবে গিয়ে?

    কোথা হতে ধুলো-বালি শুকনো পাতা উড়ে এসে উঠান অন্ধকার করে দিলে। ঝড় এসে পড়েছে। কাল বৈশাখীর ঝড়? সেই মুহূর্তেই টুলুর মা ভিজা কাপড়ে একটা পিতলের ঘড়া কাঁখে করে খিড়কীর দরজা দিয়ে বাড়ী ঢুকলেন। টুলু তখনও আমার হাতখানা ধরে ছিল।

    টুলুর মা দরজার গোড়াতেই আমাদের দেখে থমকে দাঁড়ালেন। আর টুলু একটা ঝাঁকুনি দিয়ে আমার হাত ছেড়ে দিলে।

    আমি তাড়াতাড়ি গিয়ে মার পায়ের ধুলো নিলাম। কিন্তু আমাকে চেনবার পরেও তাঁর মুখ খুব প্রসন্ন হল বলে মনে হল না।

    —খুড়িমা, ভালো আছেন?

    প্রত্যুত্তরে কি বললেন বোঝা গেল না। সোজা ঘরের মধ্যে চলে গেলেন।

    ওদিকে চেয়ে দেখি টুলুও অকস্মাৎ কখন সরে পড়েছে।

    অর্থ বুঝলাম না। তবু একটা লজ্জাকর আশঙ্কায় সঙ্কুচিত হয়ে পড়লাম। স্তব্ধভাবে অল্পক্ষণ দাঁড়িয়ে ধীরে ধীরে ফিরে এলাম।

    .

    কলকাতা ফিরে সেই রাসকেলটার সঙ্গে আর দেখা করি নি। করার ইচ্ছাও হয় নি। শুধু সুকোমলই তো নয়, আজ পৃথিবী সুদ্ধ লোকের সন্দেহ পড়েছে ওর উপর। কেউ কিছু জানে না। সত্য-মিথ্যা যাচাই করেও দেখবে না। অকারণে কেবল ওকে সন্দেহই করবে।

    এসে অজয়কে সমস্ত বললাম। তখনও সে এমন শয্যাগত হয় নি। তার চোখ কালো চশমায় ঢাকা ছিল;– দেখা যাচ্ছিল না। শুধু কুঞ্চিত রোগগ্রস্ত গালের উপর দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ‘টুলুকে ও নিজের হাতে মানুষ করেছে। টুলু ওর শিষ্যা। কিন্তু তাও নয়। অজয় চিররুগণ; এবং বোধ হয় সেই জন্যেই মেয়েদের সম্বন্ধে চিরকাল chivalrous, ওর দুঃখ শুধু টুলুর জন্যে নয়, কোনো একটি মেয়ের জন্য নয়। সকল কালের, সকল দেশের লাঞ্ছিত এবং অপমানিত মেয়ের জন্যে। অজয় ওকে আদর করে নিয়ে এসে সসম্মানে নিজের গৃহে প্রতিষ্ঠিত করলে।

    ওর সম্বন্ধে আমার সঙ্কোচ কাটতে দেরী লেগেছিল। কিছুই নয়, কিন্তু ওর মায়ের বিরক্ত সন্দিগ্ধ চাহনি, টুলুর ত্রস্তভাবে পলায়ন, সে আমি কিছুতেই ভুলতে পারিনি। সন্দেহ শুধু সন্দেহপরায়ণকেই নীচু করে না, সন্দিগ্ধ ব্যক্তির মনেও গ্লানি জমায়। সেই গ্লানি পরিষ্কার হতে সময় নিয়েছিল। তারপর এসব কথা একরকম ভুলেই গিয়েছিলাম। তখন ভাবি নি যে, ভুলে ছিলাম অজয়ের ব্যক্তিত্বের মধ্যবর্তিতায়। আজকে সে নেই। সমস্ত গ্লানি, সমস্ত লজ্জা আজ আবার নতুন করে ফিরে এলো।

    .

    ভাবনা হল, এইবারে এদের নিয়ে করি কি! এত বড় বাড়ীতে দুটি মেয়ের পক্ষে আজ রাত্রে একলা থাকা অসম্ভব। অবশ্য আজ রাত্রের সমস্যার মীমাংসা কঠিন হবে না। তারপর রাধা না হয় বৃন্দাবনেই ফিরে গেল। সেইখানেই তো মানুষ। কিন্তু টুলু? টুলু যে অজয়ের ভরসায় সব আশ্রয় ত্যাগ করে এসেছে! শ্বশুরালয়ে স্থান নেই, পিত্রালয়েও না। তবে ও যায় কোথায়? সদ্য বিয়োগ ব্যথায় এসব সমস্যা এখনও হয়তো ওর মনে ওঠে নি। কিন্তু কাল?

    একটি মেয়ের ভরণ-পোষণের ভার নেওয়ার শক্তি যে আমার নেই তা নয়। সে ভয় করি না। কিন্তু ওকে রাখি কোথায়? এই বাড়িতে একলা ও থাকবে সে সম্ভব নয়। আমার বাড়ীতেও একটি স্ত্রীলোক নেই যে ওকে নিঃসঙ্কোচে নিয়ে গিয়ে রাখি। শঙ্কা করার কারণ কিছু নেই। সমাজের সঙ্গে কোথাও আমার বাঁধন শক্ত নয়। প্রতিবেশীর মিথ্যে চোখ রাঙানোর ভয় আমি করব কেন?

    কিন্তু শুধু আমার কথাই তো নয়, আরও একটা পক্ষ রয়েছে যে! আমি পুরুষ মানুষ। কলঙ্ক আমার হাঁটুর উপর উঠতে পারে না। কিন্তু সত্য হোক, মিথ্যা হোক, এতটুকু অসম্মানের মধ্যে ওকে আমি ফেলি কি করে? আমার পক্ষে যা কিছুই নয়, ওর পক্ষে তা যে বিষ! এক মুহূর্তে ওর সমস্ত অস্তিত্বকে দেবে কুৎসিত করে। পৃথিবীতে মুখ দেখাবার কোনো উপায়ই রাখবে না। তবে টুলুর আজ আশ্রয় কোথায়?

    আমি ওকে ছেলেবেলা থেকে জানি, চিনি, বুঝি! সবাই তো সে সুযোগ পায় নি। একজন মানুষ আর একজনের বিচার করার সময় যথেষ্ট চেনার অপেক্ষা রাখে না। বিচারের ফল যত গুরুই হোক-বাইরে দেখেই সবাই বিচার করে। বিশেষ, টুলুকে সন্দেহ করা—আমি ভেবে দেখেছি—অত্যন্ত সহজ। তার সম্বন্ধে অবিচার করা প্রায় স্বাভাবিক।

    বাঙালীর মেয়ে সাধারণত কাঁকন এবং কণ্ঠহারের বেড়ির বাঁধনে ধীরে ধীরে বাড়ে। টুলু বাঁধন পায় নি ছেলেবেলায়। সে বেড়েছে তারই বয়সী ছেলের সঙ্গে সঙ্গে সতেজে। ফলে, সে হয়েছে চপল, চটুল, বাচাল। জন্মের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে যে প্রচুর প্রাণশক্তি টুলু পেয়েছিল, অজয় তাকে খর্ব করার, সংযত করার কোনো ব্যবস্থাই করে নি। ওর মাথা খেয়েছে অজয়।

    অবশ্য অজয়ের দুঃখও আমি বুঝি। জন্মের সঙ্গে সে পেয়েছিল কুৎসিৎ, দুরারোগ্য ব্যাধি। এ তার পিতৃপুরুষের দান। তার চাপে বিধাতার দেওয়া প্রাণশক্তি শুকিয়ে কুঁকড়ে যায়। তাই প্রাণশক্তির ওপর তার শ্রদ্ধাও ছিল যেমন, লোভও ছিল তেমনি। কোনো সামাজিক বিধি-ব্যবস্থার খাতিরেই সে কারও প্রাণশক্তি ক্ষুণ্ণ করতে চাইত না। মনে করত পাপ। বলত, এ যারা করে তারা বিধাতার অভিশাপকে আহ্বান করে।

    হয়তো করে। কিন্তু আজকে তার টুলু তো দাঁড়ালো পথে! তাকে সম্মানের মধ্যে প্রতিষ্ঠিত করে এমন বলিষ্ঠ বাহু আমি তো দেখি না। অজয়ের কথা স্বতন্ত্র। দুরারোগ্য ব্যাধি রাখার মতো কোনো সম্পদই তার রাখে নি। কিন্তু তার বদলে দিয়েছিল একটা নিস্পৃহ বলিষ্ঠতা। একটা কিছুর লোভে অন্য কিছুকে মেনে চলার প্রয়োজন গিয়েছিল ফুরিয়ে। ভরসা করার কিছুই যার নেই তার আর ভয় কিসের? কিন্তু আর সকলের তো তা নয়। প্রচলিত বিধি বিধান তাদের মেনে চলতে হবে। বিশেষ করে মেয়েদের! সুনাম ছাড়া তাদের জীবনে আর আছে কী? কলঙ্কিনী হওয়া কি মুখের কথা?

    সর্বশেষ এবং একমাত্র আশ্রয় থেকে চ্যুত হয়ে টুলু একেবারে ভেঙে পড়েছে। ওকে সান্ত্বনা দিতে যাওয়াই বর্বরতা! তার চেয়ে ও একলা বসে বসে কাঁদুক। কেঁদে কেঁদে নিজেকে হালকা করে ফেলুক। তারপরে শক্ত তো ওকে হতেই হবে। কিম্বা পালকের মতো হালকা যাতে আঘাত ওর গায়ে লাগবে না।

    রাধাকে ডেকে বললাম, আজ রাত্তিরটা বোধ হয় আমাকে এইখানেই থাকতে হবে!

    রাধা তাড়াতাড়ি বললে, হ্যাঁ, হ্যাঁ, আমিও তাই আপনাকে বলব ভাবছিলাম।

    বললাম, না, সে আমি আগেই স্থির করেছি। নইলে তোমাদের…বলতে যাচ্ছিলাম, অসুবিধা হবে। কিন্তু রাধা অসঙ্কোচে বললে, ভয় তো হবেই। দু’টি মেয়েতে, এত বড় বাড়ীতে, তাতে…

    তার নিঃসঙ্কোচ উক্তিতে আমি বিস্মিত হলাম। মনে হল টুলু ঠিকই বলেছে। রাধা নিতান্ত সাধারণ মেয়ে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমহাকাল – সরোজকুমার রায়চৌধুরী
    Next Article একলব্য – হরিশংকর জলদাস

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026
    Our Picks

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }