Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প979 Mins Read0
    ⤶ ⤷

    ৬৫. শরীরে আবদ্ধ এই জীবন

    শরীরে আবদ্ধ এই জীবন, তবু শীরেই কি শেষ? এই যে এক জায়গায় থেকেও চেতনা দিয়ে কত দূর পর্যন্ত স্পর্শ করছে প্রীতম, এ কি সত্য নয়? এক দরজা জন্ম, আর-এক দরজা মৃত্যু, এ ছাড়া আর কোনও ফাঁক-ফোকর নেই যা দিয়ে জানা যাবে এই অস্তিত্বের কারণ।

    একা একা বড় অস্থির হয় মাঝে মাঝে প্রীতম। তার সব যন্ত্রণার উৎস হল কয়েকটি মানুষের প্রতি তার আকণ্ঠ ভালবাসা। লাবু, বিলু, মা, বাবা, পরিজন। কাউকেই ছেড়ে দেওয়া যায় না, কাউকেই ছেড়ে দেওয়া যায় না। তবু কেন এই নশ্বরতা? কেন ছেড়ে দিতে হয়? কেন ছেড়ে যেতে হবে?

    মাঝরাতে এই অস্থিরতাবশে সে একদিন ড়ুকরে ওঠে, মরম! মরম!

    জানলার পাশের বিছানা থেকে মরম তার ডাকে সাড়া দেয়, দাদা, ডাকছ?

    ওঠ তো! ওঠ! আমার ভীষণ অস্থির লাগছে। মাকে ডাক, শতমকে ডাক! শিগগির!

    মরম চকিতে ওঠে। কাছে এসে মশারি তুলে তাকে দু হাতে ধরে বলে, কী হয়েছে, দাদা?

    বাতিটা জ্বালা। এত অন্ধকার সহ্য হচ্ছে না।

    মরম টিউবলাইটটা জ্বেলে দিয়ে কাছে এসে বসে। তাকে আবার জড়িয়ে ধরে বলে, ডাক্তারবাবুকে ডাকব?

    ডাক্তার! ডাক্তার কী করবে? ডাক্তারের কাজ নয়। আমার মন বড় অস্থির।

    আমি তোমাকে একটু হাওয়া করছি। শুয়ে থাকো।

    শুতে পারছি না। শুলেই বুকে চাপ লেগে দম বন্ধ হয়ে আসছে।

    দাঁড়াও।–বলে মরম উঠে গিয়ে টেবিল থেকে একটা অম্বলের ট্যাবলেট স্ট্রিপ থেকে ছিড়ে এনে হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও। বোধহয় পেটে গ্যাস হচ্ছে তোমার।

    প্রীতম ভাল ছেলের মতো ট্যাবলেটটা চিবোতে থাকে। বলে, তুই বসে থাক। আমার একা লাগছে।

    মরম তাকে প্রায় বুকের সঙ্গে টেনে রেখে বলে, আমি আর ঘুমোব না।

    হ্যাঁ রে, কলকাতার কোনও চিঠি এসেছে?

    ও, তুমি লাবু আর বউদির কথা ভেবে অস্থির হয়েছ?

    প্রীতম মাথা নাড়ে, না। শুধু ওরা নয়, আজকাল কেমন তোদের সকলের কথাই মনে হয় ভীষণ।

    ভেবো না। আজই বউদির চিঠি এসেছে। সবাই ভাল আছে।

    প্রীতমের চোখ জলে ভরে এল। হঠাৎ বিশীর্ণ হাতে মরমের গাল ছুঁয়ে বলল, তুই কেন খারাপ হয়ে গেলি রে, মরম?

    মরম এ কথায় চুপ করে থাকে। মুখের ওপর এত সরলভাবে এই প্রশ্ন কেউ তাকে করেনি।

    প্রীতম আবার তাড়া দেয়, বল কে খারাপ হয়ে গেলি!

    তুমি একটু বিশ্রাম করো না, দাদা!

    না, তুই আগে বল।

    খারাপ হয়ে গেলাম, কী করব বলো। তবে তোমাকে ছুঁয়ে বলছি, আবার ভাল হয়ে যাব। একটু একটু হচ্ছিও তো!

    তোর কি খুব টাকার দরকার?

    কেন, তুমি দেবে?

    দেব। কেন দেব না?

    তুমি যে কী বলো তার ঠিক নেই। তোমার টাকা নিয়ে কি আমার চিরকাল চলবে? নিজের পায়ে দাঁড়াতে হবে না?

    তুই শতমের সঙ্গে ব্যাবসা করিস না কেন?

    মেজদা আমাকে বিশ্বাস করে না বোধহয়।

    কেন করে না?

    একবার কিছু টাকা নষ্ট করেছিলাম।

    তা হলে তুই আলাদা ব্যাবসা কর। আমি টাকা দেব।

    মরম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ব্যাবসা তো একটা করছিলাম। কিন্তু বাবা বা মেজদার পছন্দ নয়। অবশ্য ভদ্রলোকের ব্যাবসাও নয় সেটা।

    কিসের ব্যাবসা?

    নেপালের বর্ডার থেকে স্মাগলিং।

    প্রীতম অস্থিরতা বোধ করে আবার মাথা নেড়ে বলে, খবরদার না। ধরা পড়লে শেষ হয়ে যাবি।

    মরম হেসে বলে, পুলিশ-টুলিশের ভয় নেই। ভয় স্মাগলিং গ্রুপের কিছু মস্তান ছেলেকে। প্রায়ই গ্রুপে গ্রুপে লেগে যায়। অনবরত মারপিট হয়।

    আর খুন?

    অনেক। রোজ একটা-দুটো স্ট্রে খুন হচ্ছে, দেখছ না?

    হাতে পেলে তোকেও মারবে?

    মরম হাসে, মারবে। কতগুলো পাড়ায় আমি যাই না।

    তুই কাউকে মেরেছিস?

    খুন? না, কাউকে না। তবে হাত-ফাত ভেঙেছি অনেক।

    তোর রিভলভার আছে?

    মরম একটু চুপ করে থেকে বলে, ওয়ান শট একটা জাপানি জিনিস কিনেছিলাম। দিয়ে দিয়েছি। তুমি রাতদুপুরে এসব নিয়ে এত ভেবো না তো!

    প্রীতম সে কথায় কান না দিয়ে বলে, তুই কখনও মার খেয়েছিস?

    অনেক। কয়েকবার খুন হতে হতে বেঁচে গেছি।

    তোর অপমান লাগে না?

    অপমান! না। সেসব নয়। মারের মধ্যে অপমানের কী আছে? মার খেয়েছি, উলটে মেরেছি।

    আমি কাউকে কখনও মারিনি। জীবনে একবার ছাড়া দু’বার মার খাইনি।

    তুমি ছিলে গুড বয়।

    ওই যে রাস্তার শেষে বড় রাস্তার ড্রেন! ওখানে একবার মেজদা খুব মেরেছিল।

    মেজদা মানে দীপুদা নাকি?

    হ্যাঁ, সেই ছোটবেলায়।

    দীপুদা একসময়ে শিলিগুড়ির মস্তান ছিল।

    খুব মস্তান। কিন্তু আমাকে ভালবাসত খুব। আজও বাসে। মেজদার সেই মার আজও আমার শরীরে লেগে আছে। কিন্তু তাতে আমার খুব উপকার হয়েছিল। জড়তা, লজ্জা, সংকোচ সব কেটে গিয়েছিল।

    মরা হাসতেই থাকে, আমরা অন্যরকম, মার খেয়ে কিছুই হয়নি।

    তুই খারাপ হয়ে গেছিস।

    তোমার কি সেজন্য মন খারাপ?

    সেজন্যও। সব কিছুর জন্য। বেঁচে থাকার ওপর ঘেন্না এসে যায়। তোরা আমাকে বাঁচতে দিবি না।

    ক্লান্ত প্রীতম বালিশে মাথা বাখলে মরম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একটা চাকরি হলে সব ঠিক হয়ে যাবে। দেখো।

    তোকে কে চাকরি দেবে? ভাল করে লেখাপড়াই করলি না।

    প্রীতম চোখ বুজে গভীর কবে শ্বাস নেয়। বুকে দহন, মাথায় অস্থিরতা। পৃথিবী ঘুরে যাচ্ছে, ফেঁটা ফোটা সময় পড়ছে টুপ টাপ করে করে। কারও জন্য কিছু করা হল না এই জীবনে।

    মরম!

    বলো দাদা।

    নিজের জন্য ছাড়া আমি কখনও কারও জন্য কিছু করিনি। সেজন্য আজ বড় দুঃখ হয়। পৃথিবীটা কী বিশাল! আমি কেবল ছোট হয়ে থেকেছি। তুই ছোট হোস না।

    আচ্ছা, দাদা।

    শতমকে ডেকে দে। ও আমার মাথায় জপ করলে আমি বেশ ভাল থাকি।

    মরম ঘড়ি দেখে বলে, সেজদা তো রাত তিনটে থেকে ধ্যানে বসে যায়। এখন সাড়ে তিনটে। ডাকলে আবার ক্ষতি হবে না তো?

    প্রীতম একটু হাসে, তা হলে তুই জপ করে দে।

    আমি! আমি তো মন্ত্র নিইনি।

    নিসনি কেন?

    কেউ কখনও বলেনি নিতে।

    মনকে যা ত্রাণ করে তাই মন্ত্র। আগে এসব নিয়ে ভেবে দেখিনি, এখন খুব ভাবি। এখন থেকে তুই আমার মাথায় জপ করে দিবি রোজ।

    মন্ত্র নিয়ে নেব তা হলে?

    নে। নিলে ক্ষতি কী? নিয়ে দেখ কী হয়।

    নেব।

    শতমকে ডাক।

    মরম উঠে যায়।

    একটু বাদেই শতম এসে নিঃশব্দে প্রীতমের শিয়রে বসে।

    প্রীতম তন্দ্রার মধ্যে ওর দাড়িয়াল মুখের দিকে চেয়ে অস্ফুট গলায় বলে, বড় কষ্ট।

    কেমন কষ্ট।

    মনটা বড় খারাপ। সকলের জন্য বড় কষ্ট হচ্ছে।

    জানি। কষ্টই তো ভাল। কষ্ট মানুষকে জাগিয়ে রাখে, চেষ্টাশীল রাখে। বড় বড় মানুষের জীবনী পড়ে দেখো, কী অমানুষিক কষ্ট গেছে তাদের।

    আমি তো বড় মানুষ নই।

    তুমি মস্ত মানুষ। সেটা আমরা জানি।

    প্রীতম ক্ষীণ একটু হাসে। মাথা নাড়ে। বলে, না রে। না।

    শতম তার অভ্যন্তরীণ নাম জপের স্রোত খুলে দিয়ে নিঃশব্দে প্রীতমের মাথা ছুঁয়ে বসে থাকে। শব্দের তড়িৎ প্রবাহিত হতে থাকে এক সত্তা থেকে অন্য সত্তায়। শব্দ দোলে, ঢেউ খায়, তরঙ্গে তরঙ্গে ভাসিয়ে নিয়ে যায় মহাসমুদ্রের দিকে। মহাজীবনের নিহিত সংকেতবার্তা বেজে যেতে থাকে চারদিকে। ত্রাতা ডাকে, অনাহত শব্দ ডাকে।

    প্রীতম গভীর ঘুমে ঢলে পড়ে। শতমেরও বাইরের চেতনা নেই। নাসামূলে–মধ্যের গভীবতায় তেসরা তিল। যেখানে দ্বিদলে ফুটে ওঠে এক অবিস্মরণীয় সৌন্দর্যের ছবি। সে একত্র করার অস্ফুট গলায় বলে উঠতে থাকে, ঠাকুর…দয়ালদেশ… ওই তো ইটারনাল থ্রোন!

     

    সকালে যখন বারান্দায় এসে বসে প্রীতম তখন ভোরবেলাটা তার এত অদ্ভুত লাগে! এ রকম অলৌকিক সুন্দর সকাল সে আর কখনও দেখেনি। এত গভীর, এত রহস্যময়, এত অফুরান।

    শেষ শীতের টান এখনও বাতাসে রয়েছে। আর আছে উপচে পড়া রোদ। সামনে একটু ফাঁকা। জমি, বাড়ি-ঘর, আকাশ, এই দেখেই তো বড় হল প্রীতম। এই সেই একই শিলিগুড়ি। তবু কোখেকে এল এই অদ্ভুত এক সকাল। বার বার এক অসীম আনন্দের বাঁধা তারে কে আঙুল ঘেঁয়ায়! আর শিউরে শিউরে ওঠে সে। আজ কোনও পিছুটান টের পাচ্ছে না সে, কারও জন্য কিছু কষ্ট নেই। এ কেমন?

    তবে কি বহু কোটি বছর পর মৃত্যুশাসিত এই পৃথিবীকে এসে স্পর্শ করল মৃত্যুহীনতার আলো? আর কখনও কেউ মরবে না? না মানুষ। না গাছপালা। না কীটপতঙ্গ।

    ছোট বোন টিউশানিতে যাওয়ার সময় বলে গেল, আসছি দাদা।

    ভারী আনন্দে প্রীতম বলল, আয়। তাড়াতাড়ি আসিস।

    মা দুধ নিয়ে এল রোজকার মতো। প্রীতম মায়ের কোমর জড়িয়ে ধরল রোগা হাতে, মা!

    কী রে? কাল রাতে নাকি ঘুমোসনি? মরম বলছিল।

    প্রীতম কথার জবাব না দিয়ে আবার গম্ভীর গলায় ডাকে, মা।

    মা এই ডাক বোঝে। গভীর হয়ে যায় চোখ, মুখে স্নিগ্ধতা নিবিড় হয়। মাথায় হাত রেখে বলে, চিন্তা করিস না। কাল বিলুর চিঠি এসেছে। ওরা ভাল আছে।

    ভাল থাকবে। সবাই ভাল থাকবে।

    দুধটা খেয়ে নে।

    তুমি বোসো তো কাছে। খাইয়ে দাও।

    মা বসে। খাইয়ে দেয়।

    মা!

    বলো।

    ওই মাঠটায় তেজেনবাবুরা একবার দুর্গাপুজো করেছিল, মনে আছে?

    হ্যাঁ। তারপর আর হয়নি। তুই তখন ছোট।

    ওইখানে অষ্টমীর দিন একটা পাঁঠা বলি হয়েছিল।

    হবে হয়তো।

    হয়েছিল। ছোট্ট একটা পাঁঠা। হেঁচড়ে যখন হাড়িকাঠের দিকে নিয়ে যাচ্ছিল ওঃ…জীবজন্তুরাও কঁদে, জানো?

    তা আর কাদে না! খুব কাঁদে।

    আমার বার বার মনে হচ্ছে, সেই পাঁঠাটা বোধ হয় আজও ওইখানে ঘাস ছিড়ে খাচ্ছে। ওই দেখো।

    দূর পাগল! কী যে বলিস!

    ভাবতে দোষ কী মা? তোমার কি ভাবতে ভাল লাগে না, যারা মরে গেছে, আসলে তারা কেউ মরেনি! অন্য একটা জায়গায় গিয়ে রয়েছে।

    মরা মানে তো তাই-ই শুনি!

    হ্যাঁ, তাই। মা, শতমের ঘর থেকে গীতাটা একটু নিয়ে এসো তো। তারপর আমার পাশে বসে শোনো। শুনবে?

    ওমা! শুনব না? আমি কত বলি, কেউ একটু শোনায় না। বোস, নিয়ে আসি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখুদকুঁড়ো – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article পারাপার – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }