Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প979 Mins Read0
    ⤶ ⤷

    ৭৫. আকাশে অনেক ওপরে

    আকাশে অনেক ওপরে এক টুকরো অস্বাভাবিক মেঘকে দেখতে পেল শ্রীনাথ। মেঘটা গোল বলের মতো। রং লালচে। নীল আকাশ থেকে অনেকগুলো টুকরো মেঘের ভিতর থেকে এই অস্বাভাবিক গোল মেঘটা খুব দ্রুত বেগে নীচে নেমে আসছে।

    খুব সঙ্গত কারণেই শ্রীনাথ বিপদের গন্ধ পাচ্ছিল। সে জানে এটা পৃথিবীর মেঘ নয়। এর জন্ম দূর মহাকাশে। আবহমান কাল ধরে মানুষের যত শত্ৰু পৃথিবীতে এসেছে এ তা থেকে আলাদা। খুব নিঃশব্দ যে মেঘ বা মেঘের ভ্রম নীচে আসছে তা আসলে একটা অতিকায় জলের ফেঁটা। ফেঁটা নয়, আসলে এক বিপুল জলের পিণ্ড। ঠিক আকাশের এক ফোটা অশ্রুর মতো দেখাচ্ছে।

    দেখ-না-দেখ সেই জলপিণ্ড চলে এল কাছে! কী বিশাল তার ব্যাস! কী বিপুল তার আকার! স্তম্ভিত মূক হয়ে থাকতে হয় দৃশ্যটা দেখে। সর্বনাশ বটে, কিন্তু সেই সর্বনাশের বিশালতা দেখে কে

    অতীত-ভবিষ্যৎ ভুলে যায়। বড় বিপদেরও এক প্রচণ্ড সম্মোহনশক্তি আছে।

    জলের পিণ্ড এগিয়ে এল আরও কাছে। শ্রীনাথ ভেবেছিল খুব কাছেই কোথাও পড়বে। তা পড়ল না। যতক্ষণ ধরে শূন্য পেরোচ্ছিল ততক্ষণে আহ্নিক গতির বশে পৃথিবী একটু ঘুরে গেছে। তবু, খুব দূরে নয়, কাছেই কোথাও ঝম করে সেটা পড়ল। একটু কেঁপে উঠল কি পৃথিবী?

    শ্রীনাথ চোখ বুজল। সমস্ত পৃথিবীকে ড়ুবিয়ে দেওয়ার পক্ষে ওই এক ফোটা জলই কি যথেষ্ট নয়? তবু চোখ খুলে সে দেখতে পায়, আকাশের সেই ঠিক একই জায়গায় আবার সেই একই রকম আর-এক ফোটা জল জন্ম নিল। নেমে আসতে লাগল।

    ভাগ্যক্রমে শ্রীনাথ দাঁড়িয়ে আছে এক পাহাড়ের কোলে। দ্বিতীয় জলের ফোটা পৃথিবীতে পড়ার আগেই সে হামাগুড়ি দিয়ে উঠে যেতে লাগল ওপরের দিকে। পাহাড়চূড়ায় কয়েকটা খোড়ো ঘর, কিছু অসহায় মানুষ। শ্রীনাথ চূড়ার কাছাকাছি পৌঁছে ফিরে চেয়ে দেখল, এর মধ্যেই এত উঁচু পাহাড়টার অর্ধেকেরও বেশি জলের গ্রাসে চলে গেছে। আর-এক ফেঁটা জল পড়লে বাকি অর্ধেকও যাবে।

    বাকি অর্ধেকও যাচ্ছিল। শ্রীনাথ চেয়ে থাকতে থাকতেই ঝম করে দ্বিতীয় জলপিণ্ডটাও নেমে আসে। অমনি নীচের জলরাশি বিপুল গর্জনে, ফেনায়িত অসম্ভব উঁচু ঢেউ তুলে ধেয়ে আসে ওপরের দিকে। নোংরা ঘোলা ক্ষুব্ধ ক্রুদ্ধ জলে ভাসছে মানুষের শব, ঘর, বাড়ি, তৈজসপত্র।

    তবু শান্ত ধ্যানমগ্ন নীলিমায় ফের আর-এক ফোটা জল জন্ম নেয়। দেখে শ্রীনাথ। আর আতঙ্কে নীলবর্ণ হয়ে চেঁচাতে থাকে, কী হল? কী হচ্ছে আঁ!

    ঠিক এই সময় তাকে ঠেলে তোলে সজল, বাবা! ও বাবা! কী হয়েছে?

    ঘুম ভেঙে শ্রীনাথ উঠে বসে তড়াক করে। স্বপ্নের ঘোর এখনও কাটেনি।

    বাইরে কি বৃষ্টি হচ্ছে?— সে জিজ্ঞেস করে।

    সজল অবাক হয়ে বলে, হচ্ছে তো। রাত থেকেই হচ্ছে। একটানা। তোমাকে বোবায় ধরেছিল বাবা?

    শ্রীনাথ অনেকক্ষণ চুপ করে বসে থাকে। কথা বলতে পারে না। বাইরে প্রচণ্ড বৃষ্টির শব্দ। লক্ষণ ভাল নয়। বছর পাঁচেক আগে এ রকম সাংঘাতিক একটানা বৃষ্টির পর এ বাড়িতে কোমরসমান জল দাঁড়ায়। পোঁটলা-পুঁটলি নিয়ে সপরিবারে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল তাকে। এই বৃষ্টিটাকে তাই শ্রীনাথ খুব সন্দেহ করে। স্বপ্নটাও জলেরই স্বপ্ন। কী হয় কে জানে!

    শ্রীনাথ বলল, যা তো, উঠোনে কতটা জল জমেছে দেখে আয়।

    সজল টর্চ হাতে উঠে দরজা খোলে, উঃ ব্বাস! খুব জল জমেছে গো বাবা। অনেক।

    কতটা? –উদ্বেগে শ্রীনাথের গলা সরু হয়ে যায়।

    দু’ফুট হবে।

    দু’ফুট মানে অনেক জল। হাঁটুর ওপর হবে!–শ্রীনাথ উত্তেজিত গলায় বলল, তা হলে এখুনি আমাদের অন্য কোথাও চলে যাওয়া দরকার। ভিতরবাড়িতে ওরা কেউ কিছু টের পাচ্ছে না নাকি? তোর মাকে একটা খবর দে।

    সজল বেশির ভাগ সময়েই শ্রীনাথের অকারণ উদ্বেগ দেখে হাসে। কিন্তু এখন হাসল না। বারান্দায় ফিরে গিয়ে উঠোনের জলে টর্চের আলো ফেলে সে দেখতে পেল স্রোত চলছে। স্রোতটা আসছে নদীর দিক থেকে। মাটির বাঁধটা যদি ভেঙে গিয়ে থাকে তবে ব্যাপারটা আর হাসিঠাট্টার নয়।

    স্বপ্নটা এখনও শ্রীনাথকে তাড়া করছে। সে বিছানা ছেড়ে বাইরে এসে সজলের পাশে দাঁড়ায়।

    ও বাবা! এ যে ভীষণ জল রে!

    সজল বলে, তুমি অত ভেবো না তো বাবা।

    তোর মাকে অনেক দিন আগেই আমি বলেছিলাম, দাদার ঘরের ওপর একটা দোতলা তুলতে। দোতলা হলে বানের জলে তেমন ভয় নেই।

    এখন আর সে কথা বলে কী হবে?

    জলটা বাড়ছে না? টর্চটা জ্বালা তো।

    সজল টর্চ জ্বালল। জল বাড়ছে কি না বোঝা গেল না। তবে জল যে পাক খাচ্ছে, স্রোত চলছে তা বোঝা যাচ্ছিল।

    ঘরের পিছন দিক থেকে বৃষ্টির শব্দের ভিতর দিয়েও একটা চেঁচামেচির শব্দ আসছিল। কান পেতে শব্দটা বোঝার চেষ্টা করছিল শ্রীনাথ। বলল, নিতাই চেঁচাচ্ছে না?

    নিতাই বটে। একটু বাদে অন্ধকার ফুড়ে বৃষ্টি ভেদ করে দুই মূর্তি উঠে এল বারান্দায়। মাথায় পোঁটলা, হাঁড়ি, টিনের বাক্স।

    নিতাই একগাল হেসে বলল, আগেই বুঝেছিলাম, এবারও খরা হবে। তাই সেই বোশেখ মাসে একটা বরুণ বাণ মেরে রেখেছিলাম। তাজ্জব কাণ্ড! সেই বাণে যে এতটা হবে তা বুঝতে পারিনি।

    সজল টর্চটা ঘুরিয়ে নিতাইয়ের মুখে ফেলতেই নিতাই সামলে গেল। ঢোক গিলে বলল, ছোটকর্তা নাকি? হেঃ হেঃ, ভিজে একেবারে ঢোল হয়ে গেছি দেখুন!

    গুল মারাটা বন্ধ করবে এবার থেকে?

    নিতাই আবার ঢোক গিলল। বলতে নেই, কর্তামাকে সে ভয় খায় বটে, কিন্তু বুকের মধ্যে ততটা গুড়গুড়ুনি ওঠে না। কিন্তু এই ছোকরার মুখোমুখি পড়লেই তার আজকাল পায়ের তলায় ভূমিকম্প হতে থাকে।

    নিতাইয়ের বউ কথা বলছে না। ভেজা কাপড়ে বারান্দার এক ধারে জড়োসড়ো হয়ে বসে আছে।

    শ্রীনাথের কষ্ট হল। জিজ্ঞেস করল, তোদের শুকনো জামাকাপড় নেই?

    মেয়েটা মাথা নাড়ল, নেই।

    ভেজা কাপড়ে এই হাওয়ায় বসে থাকলে ঠান্ডা লেগে যাবে যে!

    এ কথায় নিতাই আর তার বউ হেসে ফেলে। নিতাই বলে, বাবুর যেমন কথা! কোন দালানকোঠাওলা বাড়ির মেয়ে যে ঠান্ডা লাগবে! বরাবর বৃষ্টি হলেই ভিজেছে। ওসব সয়ে গেছে ওর।

    তোর ঠান্ডা লাগে না?

    সজল সামনে না থাকলে নিতাই এ কথায় হেসে উঠত। শোনো কথা! মহাযোগী নিতাই খ্যাপার নাকি ঠান্ডা লাগবে! কিন্তু সজল খোকা থাকায় নিতাই অতটায় গেল না। বিজ্ঞের মতো একটু হেসে বলল, আজ্ঞে, আমিও রোদে-জলে মানুষ। আপনি ভাববেন না।

    কিন্তু শ্রীনাথ ভাবে। আগে পৃথিবীর সম্পর্কে খানিকটা উদাসীনতা ছিল তার। আজকাল সব কিছু নিয়ে উদ্বেগ। বলল, খুব বাহাদুর তোরা বুঝেছি। এখন ঘরে গিয়ে আলনায় দেখ, গোটা কয়েক জলে কাচা ধুতি আছে। পুরনোই। দু’জনে পরে নে। যা।

    বউটা মৃদু স্বরে বলে, না বাবা, আপনার পরনের ধুতি পরতে পারব না। বড্ড পাপ হবে।

    তোর মাথা হবে! গুরুজনদের কথা শুনতে হয়। যা।–শ্রীনাথ ধমক দেয়।

    সজল টর্চের আলোটা নিতাইয়ের বউয়ের দিকে তাক করে বলল, যাও না ভৈরবীদি। বাবা বলছে যখন, যাও।

    ভৈরবী ওর নাম নয়। কিন্তু নিতাইয়ের বউযের এ নামটাই চালু হয়ে গেছে। তান্ত্রিকের বউ বলেই বোধ হয়।

    টর্চের আলোয় লজ্জা পেয়ে বউটি তার তেলে কাপড়ের ঘোমটার তলায় মূখ আড়াল করে বলে, আমার শীত লাগছে না।

    নিতাই অবশ্য বাবুর দু-দুটো ধুতি হাতানোর এই মওকাটা ছাড়তে চাইছিল না। বউয়ের দিকে চেয়ে বলল, বাবু হল ভগবানের মতো। তা ভগবানেব দেওয়া আলোটা বাতাসটা কলাটা মলোটা নিলে আর দোষের কী? যাও কাপড়টা ছেড়ে ফেলো গিয়ে।

    বউটা জেদি আছে। রাজি হল না। চক্ষুলজ্জায় নিতাইও গেল না।

    টর্চ জ্বেলেই রেখেছে সজল। জল ইঞ্চিখানেক বেড়ে গেল দেখতে না দেখতেই।

    নিতাই বলে, মাটির বাঁধটা গেছে। এই সেদিনও দেখি, পরাশর ঘর তুলবে বলে বাঁধ থেকে মাটি কাটিয়ে আনছে। পইপই করে বললুম, বাপু, তোমরা সবাই যদি বাঁধের মাটি চুরি করে তা হলে কিন্তু একদিন বিপদ আছে। এই নদীর চেহারা এমনিতে ভালমানুষের মতো কিন্তু খেপলে সমদূরে।

    ভিতরবাড়ির দিকে এতক্ষণে বাতি দেখা গেল। ইলেকট্রিক অনেকক্ষণ নেই। কযেকটা হ্যারিকেন আর টর্চ ঘোরাফেরা করছে। দুটো ছাতা হাতে নিয়ে দৃষ্টির মধ্যে একটা গামছা মাথায় মংলু খপাৎ খপাৎ করে জল ভেঙে এসে বলল, মা বলছেন আপনারা সব ভিতরবাড়ির বড় ঘরটায় চলে আসুন। ওটার ভিত উঁচু আছে।

    শ্রীনাথ হতাশ গলায় বলে, কত আর উঁচু? এই জলে যে সৃষ্টি ভেসে যাবে। এই হারে বাড়লে সকাল নাগাদ ঘরের চালে উঠেও রক্ষা পাওয়া যাবে না।

    তবু যতটা পারা যায়। আমি আপনার ঘরেব কিছু জিনিসপত্র পাটাতনে তুলে রাখি গে। আয় রে নিতাই, একটু হাত লাগাবি!–বলে নিতাইকে নিয়ে মংলু ঘরে গিয়ে ঢোকে।

    সজল বাবার দিকে হাত বাড়িয়ে বলে, ঢলো বাবা।

    সজলের হাতটা অবশ্য ধরল না শ্রীনাথ কিন্তু জলে নেমে পড়ল। বলল, চল। দোতলাটা তুলে রাখলে আজ এই বিপদে কিছু হত না।

    তৃষা তার ঘরের দাওয়ায় মস্ত টর্চ হাতে দাঁড়িয়ে। পাশেই সরিৎ। তৃষার শাড়ি সপসপে ভেজা, চুল থেকে জল পড়ছে।

    সজল জিজ্ঞেস করে, তুমি ভিজলে কী করে?

    দুটো হাঁস বেরিয়ে গিয়েছিল। ধরে আনলাম।

    ধরার লোক ছিল না?

    কাকে ডাকব, কে শুনবে এই বৃষ্টিতে?— বলে তৃষা শ্রীনাথের দিকে চেয়ে বলে, বারান্দার ওই কোণে বালতিতে ভাল জল ভোলা আছে। হাত-পা ধুয়ে ভাল করে জল মুছে বিছানায় গিয়ে বোসো। আমি চায়ের জল চড়িয়ে এসেছি। মঞ্জু চা করে দেবে। সজলও যা।

    শ্রীনাথ লক্ষ্মীছেলের মতো তাই করল। সজল শুধু ঠোঁট উলটে বলে, ঘরে বসে থাকার মানেই হয় না। আমি বরং আশপাশটা দেখে আসি, কে কী করছে।

    তৃষা চাপা গলায় বলল, না। এই বৃষ্টিতে যাবে না। কাল সকালে সব খবর নিয়ে।

    সজল তর্ক করল না। কিন্তু কোমরে হাত রেখে বারান্দায় বেপরোয়া এক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল।

    ভিতরে কেরোসিনের স্টোভে মঞ্জু চা করছে। বিছানায় পা তুলে বসল শ্রীনাথ। অল্প আলোতেও ঘরে মেলা ঘুরঘুরে পোকাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বাইরে জল জমলেই এরা ঘরে ঢুকে পড়ে। বৃষ্টিটা কিছুতেই ধরছে না।

    বাইরে বৃন্দাই বোধ হয় চেঁচিয়ে জানান দিল, পশ্চিমের ঘরে জল ঢুকছে।

    তৃষা ঘরে আসে। তার মুখে কোনও উদ্বেগ নেই, তবে একটা কাঠিন্য আছে। ঘরের পাটাতনের সঙ্গে একটা কাঠের মই লাগানো। একটা বাক্স হাতে তৃষা তরতর করে পাটাতনে উঠে বাক্সটা রেখে নেমে এল আবার।

    শ্রীনাথ বিরক্ত হয়ে বলে, কবেই তো তোমাকে বলেছিলাম, এবার দোতলাটা করো। এসব জায়গায় জল হবেই। রাতে আমি জল নিয়ে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি।

    তৃষা তার বড় বড় চোখে চেয়ে বলে, দোতলা? দোতলা দিয়ে কী হবে? আমরা তো এখানে চিরকাল থাকব না।

    থাকব না! তা হলে কোথায় যাব?

    তা জানি না। তবে এখানে নয়।

    এখানে নয় কেন?

    এ জায়গা আমার আর ভাল লাগছে না।

    শ্রীনাথ খিচিয়ে ওঠে, তোমার ভাল না লাগলেই হবে! আমরা কি সব তোমার হাতের পুতুল! আমিও পুতুল। রাগ কোরো না। আমার মনে হয়, এখানে থাকলে আমাদের কারও ভাল হবে না।

    সে তো এখন বলছ। কিন্তু এক সময়ে এখানে শেকড় গেড়ে বসার জন্য তুমিই জমিজমা কিনে গেছ অন্ধের মতো, দোকান দিয়েছ, ধানকল করেছ, সেগুলোর কী হবে?

    শান্ত স্বরেই তৃষা বলে, আমিই যখন করেছি তখন সে দায়ভারও আমার। তুমি তো খবর রাখো, ধানকল বেচে দিচ্ছি শিগগিরই। দোকানটার ভাল দাম পেলেই ছেড়ে দেব। জমিজমাও কিছু কিছু করে বিলি বন্দোবস্ত হচ্ছে।

    শ্রীনাথ বিরক্ত হয়ে বলে, যা খুশি করো। আমার কী? আমার সম্পত্তি তো নয়।

    তৃষা একটু হেসে বলল, না হলে কী হয়, খুব চিন্তায় তো পড়েছ দেখছি। অত চিন্তা কোরো না। লোকে আমার যত বদনামই করুক, কেউ অন্তত আমাকে বোকা ভাবে না।

    শ্রীনাথ হঠাৎ বলল, কিন্তু আসলে তো তুমি বোকাই।

    তাই নাকি?

    বোকা নও? বোকা না হলে আজ তোমার সংসার এত সৃষ্টিছাড়া কেন? মেয়েমানুষের একটা সীমা আছে, গণ্ডি আছে। সেটা যে ডিঙিয়ে যায় সে নিশ্চয়ই বোকা।

    তুষার তর্ক আসে না। ঝগড়া করতে সে ভালবাসে না। উপরন্তু সে দেখতে পায়, সজল দরজায় এসে দাঁড়িয়ে আছে। চৌকাঠে ঠেসান, কোমরে হাত, চোখ দুখানায় ঝলমলে কৌতুক। ওর পায়জামাটা উরু পর্যন্ত ভেজা, মাথার ঘন চুলে অজস্র ফেঁটা লেগে আছে।

    তৃষা সজলের দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলে, পায়জামাটা পালটে নাও। ঠান্ডা লাগবে।

    আমার পায়জামা-টায়জামা সব পশ্চিমের ঘরে।

    আমার একটা শাড়ি প্যাঁচ দিয়ে পরে থাকো। ওই আলনায় আছে।

    সজল কাঁধ ঝাঁকিয়ে বলল, আমরা এ জায়গা ছেড়ে কোথায় যাব মা?

    কোথাও যাব।

    এ জায়গা আমি ছাড়ব না।

    তোমার ইচ্ছেয় সব হবে নাকি?

    এ জায়গায় যে আমরা সেট করে গেছি। অন্য কোথাও গেলে পুরনো বন্ধুদের কোথায় পাব?

    নতুন বন্ধু হবে।

    নতুন বন্ধু চাই না।

    তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না যেতে চাইলে তোমরা এখানেই থেকো।

    তুমি থাকবে না?

    না। আমি চলে যাব।

    একা?

    দরকার হলে একাই।

    সজল হঠাৎ একটু হাসল, মেয়েরা একা থাকতে পারে নাকি? তোমার বাজার করে দেবে কে?

    তৃষা ক্লান্ত মুখে ছেলের দিকে চেয়ে বলে, ওসব কথা এখন থাক। পায়জামাটা ছাড়বি কি না! ক’বার বলতে হবে?

    আমি শাড়ি পরব না।

    তা হলে মংলুকে বল, পশ্চিমের ঘর থেকে পায়জামা এনে দেবে।

    আগে বলো তুমি কোথায় যাবে?

    আমি তোদর সঙ্গে থাকব না। এখানেও থাকব না।

    আমাদের কি তুমি দেখতে পারো না মা?

    তৃষা এ কথার জবাব দিল না। খাটের তলা থেকে তোরঙ্গ টেনে বের করে ডালা খুলে জিনিসপত্র ঘাঁটতে লাগল।

    সজল কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করে বলল, বৃষ্টি কমে এসেছে। কেন খামোখা জিনিসগুলো ওপরে তুলছ?

    বাস্তবিকই বাইরে বৃষ্টির ঝমাঝম শব্দ স্তিমিত রিমঝিম হয়ে বাজছে। কিন্তু তৃষা আপন মনে তার কাজ করে যেতেই লাগল।

    মঞ্জু বাবাকে চা দিয়ে মায়ের কাপটা পাশে মেঝেয় রেখে বলল, মা, তোমার চা।

    ভারী অস্বস্তি বোধ করছিল তৃষা। চায়ের কাপ তার অবলম্বন হল একটা। মেঝেয় বসে চায়ে চুমুক দিয়ে ছেলের দিকে চেয়ে বলল, বড়দের সব কথার মধ্যে থাকো কেন?

    বড়দের কথা আবার কী? এখান থেকে চলে যাওয়ার কথা বলছিলে, কানে এল, তাই বললাম।

    তৃষা ভারী হতাশ ও বিষণ্ণ মুখে বসে থাকে। এই সংসার ছেড়ে তার কি সত্যিই যাওয়ার সময় হল?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখুদকুঁড়ো – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article পারাপার – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }