Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শুদ্ধানন্দ প্রেতসিদ্ধ ও কিকিরা – বিমল কর

    বিমল কর এক পাতা গল্প89 Mins Read0
    ⤶ ⤷

    ৫. সাতসকালে কিকিরা একা

    ০৫.

    পরের দিন সাতসকালে কিকিরা একা-একাই বেরিয়ে পড়লেন। কলকাতা শহরের নানান এলাকায় তাঁর চেনাজানা লোজন রয়েছে, কেউ-কেউ বন্ধুর মতন, কেউ বা মুখচেনা, কিন্তু পাতিপুকুরে কেউ আছে বলে তাঁর মনে পড়ল না। না পড়ুক খোঁজ করতে করতে একটা হদিস তো পাওয়া যেতে পারে। সম্ভাবনা রয়েছে।

    কিকিরা ঠিক করে নিয়েছিলেন, এ-বেলা অন্তত চার জায়গায় তিনি যাবেন। প্রথম যাবেন বদ্যিনাথ চক্রবর্তীর বাড়ি। মানিকতলায় থাকেন বদ্যিনাথ, জমি কেনাবেচার ব্যবসা ছিল, হয়ত এখনো আছে, বেলগাছিয়ার দিকে কাজ-কারবার করেছেন ভদ্রলোক। দেওঘরে আলাপ হয়েছিল কিকিরার সঙ্গে। ঠাকুর-দেবতায় ভীষণ ভক্তি। মানুষটিও আলাপী। কিকিরার সঙ্গে বার দুই-চার দেখাও হয়েছে পরে। পাতিপুকুরের খোঁজ দিলেও দিতে পারেন। কেননা ওপাশের জমি-জায়গার কারবার করা তাঁর পক্ষে সম্ভব।

    মানিকতলার বাড়িতে বদ্যিনাথকে পাওয়া গেল না। উনি শরীর সারাতে ভুবনেশ্বর গিয়েছেন। মানিকতলা থেকে সোজা পল্টনবাবুর কাছে গ্রে স্ট্রিটে। পল্টনবাবু নেই। মধ্যমগ্রামে গিয়েছেন।

    কিকিরার লিস্টে তিন নম্বর ছিল সুবল দেব। সুবল থাকে বেলগাছিয়ায়। সরকারি চাকরি করে আর নাটক করে বেড়ায়। হাসি-তামাশার অভিনয় ভালই করে। বকেশ্বর, ফাজিল, তবে কাজের লোক।

    সুবলকে পাওয়া গেল। সবে ঘুম থেকে উঠে এক পট চা আর মগের মতন দুটো কাপ নিয়ে বসে-বসে চা খাচ্ছে, সামনে সকালের টাটকা কাগজ! রবিবারের সকাল বলে কথা।

    কিকিরাকে দেখে সুবল প্রায় লাফিয়ে উঠল।“আরে দা-দ্দা–আপনি। শুভ প্রাতঃকাল! সকালে উঠে এ কার মুখ দেখছি..”

    “দি গ্রেট কিকিরার মুখ দেখছ!”

    “বসুন বসুন, আমার কী সৌভাগ্য!”

    “তোমার মতন লুডিক্রাম লয়টারিং ল্যাল্যাফায়িং…”

    “দাদা, প্লিজ, নো মোর “এল’! আপনি কি আজ “ল’-এর ঝাঁকা মাথায় করে এনেছেন! হরিফায়িং ব্যাপার!”

    দু’জনেই হেসে উঠলেন জোরে।

    কিকিরা বসলেন।

    সুবল বলল, “দাদা, আগে চা হোক, তারপর দুটো টোস্ট ডিম…”

    মাথা নাড়লেন কিকিরা। বললেন, “নো টোস্ট! গরম জিলিপি খাব। আনাও। তোমার সেই বুলেটটা, আছে?”

     

     

    “না। বেটা নবদ্বীপ চলে গেছে। ওর মায়ের কাছে।…আপনি ভাববেন না। ব্যবস্থা আছে। চা দিয়ে শুরু করুন।”

     

     

    সুবল এক মগ চা ঢেলে দিল। বলল, “দুধ-চিনি মিশিয়ে নিন, আমি আসছি।” সুবল ভেতরে চলে গেল।

    কিকিরা দুধ-চিনি মিশিয়ে চায়ে চুমুক দিলেন। বাহুল্য নেই, কিন্তু গোছানো, ফিটফাট ঘর। বইয়ের আলমারি, রেকর্ড-প্লেয়ার, একরাশ রেকর্ড, পেপার পাল্পের মা দুগ, দু-চারটে ফোটো। সুবলের থিয়েটারের ফোটোও টাঙানো রয়েছে।

    ফিরে এল সুবল। বসতে বসতে বলল, “বলুন দাদা? এই সকালে আমার মতন বখাটেকে মনে পড়ল?”

    কিকিরা বললেন, “বলছি। তার আগে বলি, তুমি সেদিন আসছি বলে পালালে। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম হাঁ করে, শেষে চলে এলাম।”

    সুবল হাতজোড় করে বলল, “ভীষণ অপরাধ হয়ে গিয়েছিল। হল কী জানেন, আমাকে যে ডেকে নিয়ে গেল সে একটা গুণ্ডা-ক্লাসের ছেলে। এক দোকানে ঢুকে গণ্ডগোল শুরু করে দিল। তার ক্যামেরা খারাপ করে দিয়েছে। মারপিট লেগে যাবার উপক্রম। ওদিকটা সামলে যখন এলাম, আপনি চলে গেছেন। আমি দাদা, ভেরি ভেরি সরি।”

     

     

    কিকিরা হাসলেন। চুমুক দিলেন চায়ে। রাস্তাঘাটে গুণ্ডামি করার বয়েস সুবলের আর নেই। মাথায় তো টাক পড়ে গিয়েছে।

    কিকিরা বললেন, “পাতিপুকুর চেনো?”

    “পাতিপুকুর চিনব না, বলেন কী! ঘাড়ের পাশে পাতিপুকুর।“

    “আসা-যাওয়া আছে?”

    “আছে। আমাদের এক কোলিগ থাকে সেখানে। বঙ্কিম। তা ছাড়া হিরো রয়েছে।”

    “হিরো?”

    “নাটকের হিরো মধুময়।”

    “একটা লোকের ঠিকানা আমার দরকার। পাতিপুকুরে থাকেন ভদ্রলোক। জোয়ারদার। বিশ্বনাথ জোয়ারদার। তাঁর বাড়ির ঠিকানা প্লাস কাজ-কারবারের ঠিকানা।”

    “ছোকরা?”

    “না, ছোরা নয়। মাঝবয়েসির ক্লাস।”

    “কী নাম বললেন?”

    “বিশ্বনাথ জোয়ারদার।”

    সুবল কী যেন ভাবল। তারপর বলল, “ক’টা বাজল? আট, সোয়া-আট হবে!…দাঁড়ান, হিরোকে পেয়ে যেতে পারি। আজ রবিবার হলেও হিরো ভেরি বিজি। হয়ত কোথাও রিহার্সাল দিতে যাবে। ওকে একটা ফোন করি। হিরোর বাড়িতে ফোন আছে। আমার নেই। পাশের ফ্ল্যাট থেকে ধরতে হবে।…ভেরি আর্জেন্ট, কিকিরা?”

    “ইয়েস, ভেরি-ভেরি।”

    “তা হলে আপনি বসুন। গরম জিলিপি আসছে, খান। আমি ফোন করে আসি। বিশ্বনাথ জোয়ারদার, মাঝবয়েসি…”

    “সাহেব-সাহেব পোশাক…?”

    “ও. কে।”

    সুবল চলে গেল।

    কিকিরা চা শেষ করতে লাগলেন। কাল প্রেতসিদ্ধর বাড়ির বাগানে যে জোয়ারদার সাহেবের দেখা পেয়েছিলেন কিকিরারা, সেই ভদ্রলোকের সঙ্গে দু-চারটে কথা বলতে চান কিকিরা। জগন্নাথ প্রেতসিদ্ধর মুখোমুখি হয়নি, জোয়ারদার হয়েছিলেন। তিনিই বলতে পারেন, ওখানে কী হয়, কল্পবৃক্ষটি কী ধরনের ভেলকিবাজি দেখায়, কোন খেলা দেখায়!

    গরম জিলিপির প্লেট এসে গেল সামান্য পরেই। যে-ছেলেটি জিলিপি এনেছিল তাকে দেখতে নেপালি-নেপালি। গাঁট্টাগোট্টা চেহারা, মাথার চুল ছোট। পরনে পাজামা, গায়ে কটকটে লাল গেঞ্জি। সুবলের পছন্দ আছে।

     

     

    খানিকটা পরে সুবল ফিরল। ফিরেই বলল, “পেয়েছেন জিলিপি? দারুণ।”

    “তুমি খাও।…হাত লাগাও।”

    “লাগাচ্ছি। আগে জোয়ারদারের খবরটা দিয়ে নিই।” সুবল বসে পড়ল। বলল, “বিশ্বনাথ জোয়ারদার পাতিপুকুরেই থাকেন। পাড়ার পুরনো লোক। পয়সাঅলা। তাঁর একটা দোকান আছে এজরা স্ট্রিটে। ইলেকট্রিক্যাল গুডস বিক্রি হয়। বড় দোকান, চালু দোকান। পুরনো দোকানও। ভদ্রলোকের এমনিতেই মাথায় একটু ছিট ছিল। হালে তাঁর ছোট ভগ্নিপতি অ্যাকসিডেন্টে মারা যাওয়ায় কেমন খেপাটে হয়ে গিয়েছেন। ছোট ভগ্নিপতিটি ওঁর বন্ধু এবং ব্যবসার পার্টনার ছিলেন।”

    কিকিরা মন দিয়ে শুনলেন সব। তারপর বললেন, “ভগ্নিপতির নাম?”

    “জানি না। ভগ্নিপতির নামে কী হবে।”

    “এজরা স্ট্রিটে দোকান?”

    “হ্যাঁ।“

    “কোনো নাম নিশ্চয় আছে দোকানের?”

    “জিজ্ঞেস করিনি। নামকরা পুরনো দোকান। ওখানে কাউকে বললে নিশ্চয় দেখিয়ে দেবে।”

    কিকিরা ঘাড় হেলালেন। অর্থাৎ বোঝালেন, হ্যাঁ, তা ঠিকই।

    জিলিপি খাওয়া শেষ করে কিকিরা উঠে পড়লেন। বললেন, “চলি হে সুবলস।”

     

     

    “আসুন। কিন্তু, আপনি মশাই শরৎকালের বৃষ্টির মতন এলেন, আবার চলে যাচ্ছেন, ব্যাপারটা বোধগম্য হল না আমার! জোয়ারদার ভদ্রলোকটি কে? আপনি তার খোঁজ নিতে বেরিয়েছেন সাতসকালে!”

    কিকিরা গম্ভীর মুখ করে ডান হাত তুলে তিনটে আঙুল দেখালেন। “ক্লীং রিং হিং।” চোখ নাচিয়ে-নাচিয়ে শব্দগুলো উচ্চারণ করলেন জোরে জোরে।

    সুবল অবাক হয়ে বলল, “মানে? ক্রিং ক্রিং!”

    “না, সাইকেলের ঘণ্টি নয়, সংস্কৃত মন্ত্র। ক্লীং রিং হিং!”

    সুবল উঠে পড়েছিল। কিকিরাকে এগিয়ে দেবে নিচে পর্যন্ত।

    বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতে নামতে কিকিরা বললেন, “সুবল, আমি এখন এক বিশুদ্ধ প্রেতসিদ্ধ কল্পবৃক্ষের খোঁজে বেরিয়ে পড়েছি। শুনলাম সেই মহাপুরুষ রাত্রের দিকে আত্মালোকে বিচরণ করেন। তাঁর দেহটি বিছানায় পড়ে থাকে, চৈতন্যটি বায়ুলোকে সাঁতার কাটতে কাটতে আত্মালোকে চলে যায়…”

    সুবল হেসে ফেলেছিল। “দারুণ তো! মহাপুরুষটি কে? থাকেন কোথায়?”

    “টেগোর ক্যাসেল স্ট্রিট…কাঁঠালতলা গলি। শুদ্ধানন্দ প্রেতসিদ্ধ কল্পবৃক্ষঃ।”

    “ভেরি ইন্টারেস্টিং। আমায় নিয়ে যাবেন?”

    “দাঁড়াও। মহাপুরুষকে আগে দেখি!”

    নিচে রাস্তায় এসে কিকিরা বললেন, “চলি। পরে দেখা হবে।”

    .

    বাড়ি ফিরলেন না কিকিরা। সোজা তারাপদর বোর্ডিংয়ে।

    ছোট একফালি ঘর নিয়ে থাকে তারাপদ। একাই। কোনোরকমে একটা তক্তাপোশ পাতার মতন জায়গা ঘরে, অবশ্য একটি টেবিলও আছে ছোট মতন, আর একটি মাত্র চেয়ার।

    কিকিরা এসে দেখেন, তারাপদ দাড়ি কামাবার ব্যবস্থা করছে। সেফটি রেজার, সাবান, ব্রাশ, আয়না নিয়ে তৈরি।

    তারাপদ বলল, “কিকিরা-স্যার, আপনি?”

    “সাত-তাড়াতাড়ি দাড়ি কামাতে বসেছ?”

    “আপনার জন্যেই। ভাবছিলাম একবার জগুদার বাড়ি যাব। আজ রোববার, জগুদা বাড়িতেই থাকবে।”

    কিকিরা বিছানাতেই বসলেন। বললেন, “খুব ভাল কথা। যাও, ঘুরে এসো।”

    “আপনি কোথায় বেরিয়েছিলেন? সোজা আমার কাছে?

    মাথা নাড়লেন কিকিরা। বললেন, “আমি গিয়েছিলাম বিশ্বনাথ জোয়ারদারের খোঁজ করতে। কালকের সেই জোয়ারদার-সাহেব মনে পড়ছে?”

    “হ্যাঁ। তাঁর কাছে কেন?”

    “ভেবে দেখলাম, সাহেব প্রেতসিদ্ধর ক্লায়েন্ট। বোধ হয় নতুন ক্লায়েন্ট। কালকের কথাবার্তা থেকে তাই মনে হল। তা সাহেব তো দেখলাম কাল শেষ পর্যন্ত প্রেতসিদ্ধ ভবনে চলে গেল। গিয়ে কী হল, কী দেখল, কী হয় সেখানে তার কিছু খোঁজ-খবর যদি নেওয়া যায়, ভালই হবে। তোমার জগুদা সরাসরি প্রেতসিদ্ধর কোনো খেলাই এখন পর্যন্ত দেখেনি। জোয়ারদার দেখেছেন।”

    তারাপদ বলল, “খোঁজ পেলেন জোয়ারদারের?”

    “পেয়েছি। আজ রবিবার। কাল সাহেবের দোকানে যাবার ইচ্ছে।” বলে কিকিরা সুবলের কাছে যাওয়া এবং জোয়ারদারের হদিস খুঁজে বার করার বৃত্তান্ত শোনালেন।

    তারাপদ চা আনাতে যাচ্ছিল, বারণ করলেন কিকিরা। টেবিল থেকে তারাপদর সিগারেটের প্যাকেট-দেশলাই উঠিয়ে নিয়ে ধীরেসুস্থে একটা সিগারেট ধরালেন। তারপর বললেন, “তারাপদ আমি অনেক ভেবেছি। ভেবে দেখলাম, জগন্নাথের বাবার এবং মায়ের একটা ব্যাপার এখানে জড়িয়ে আছে। তোমায় আগেই বলেছি, জগন্নাথের বাবার অ্যাকসিডেন্ট আমার কাছে সাধারণ বলে মনে হচ্ছে না। তাঁর কাছে নিশ্চয়ই কিছু ছিল।” বলে কিকিরা চুপ করে থাকলেন। ভাবছিলেন কিছু। লম্বা করে সিগারেট টানলেন, বললেন আবার, “জগন্নাথের বাবা এই জিনিসগুলো তাঁর স্ত্রীকে রাখতে দিয়েছিলেন। বলেছিলেন, এমনভাবে লুকিয়ে রাখতে যেন কেউ টের না পায় কোনো দিন। জগন্নাথের মা স্বামীর কথামতনই জিনিসগুলো রেখেছিলেন। হয়ত একদিন জগন্নাথ তার মায়ের মুখ থেকেই জানতে পারত সব, কিন্তু ভদ্রমহিলা হঠাৎ মারা যাওয়ায় সেটা হয়নি।”

     

     

    তারাপদ বলল, “আমিও আপনার কথা ভেবেছি স্যার। আমার মনে কিন্তু একটা খটকা রয়েছে। …আপনার প্রথম কথা আমি না হয় ধরে নিচ্ছি, জগুদার বাবা কিছু গুপ্তধন রেখে গেছেন। জগুদার মা ছাড়া সে-কথা অন্য কেউ জানত না। কিন্তু একটা কথা বলুন-জগুদা তার মায়ের একমাত্র ছেলে। মা কি ঘুণাক্ষরেও ছেলেকে এই গুপ্তধনের আভাস দেবেন না? বিশেষ করে জগুদারা যখন অত দুঃখকষ্ট করে মানুষ হচ্ছে, সংসার চালাচ্ছে?”

    কিকিরা মাথাটা উঁচু করে ছাদের দিকে তুলে কিছু যেন লক্ষ করতে-করতে বললেন, “হ্যাঁ, তুমি ঠিকই বলেছ! কিন্তু ধরো সেই গুপ্তধন যদি এমনই হয়, যা সাধারণ অবস্থায় ছেলের কাছে বলা যায় না। হয়ত বলতে লজ্জা করে। হয়ত বললে ছেলে বিগড়ে যেতে পারে। তার ধারণা নষ্ট হয়ে যেতে পারে। বা, এমনও হতে পারে তারাপদ, জগন্নাথ সাদামাটা নিরীহ ছেলে। কথাটা তার জানা থাকলে যদি পাঁচকান হয়ে যায়।”

    “পাঁচকান?”

    “জগন্নাথের বাড়ির শরিকদের কারও কারও কানে যেতে পারে।”

    “আপনি কী বলতে চাইছেন?”

    “আমি বলতে চাইছি,” বাধা দিয়ে কিকিরা বললেন, “দুটো জিনিস হালে ঘটতে পারে। এক, জগন্নাথদের বাড়ির কেউ-না-কেউ কোনোভাবে এই খবরটা জেনেছে, বা জানত। জগন্নাথের মায়ের জীবিত অবস্থায় সে বা তারা। গুপ্তধন হাতাবার সাহস করতে পারেনি। ভেবেছিল মহিলা অনেক বুদ্ধিমতী এবং শক্ত ধাতের মানুষ, সুবিধে হবে না। এখন অবস্থা পালটে গেছে।”

    দাড়ি কামিয়ে গাল মুছতে মুছতে তারাপদ বলল, “বেশ, আপনার একটা অনুমান শুনলাম। দ্বিতীয়টা কী হতে পারে?”

    “দ্বিতীয়টা এই হতে পারে–যার জিনিস জগন্নাথের বাবার কাছে ছিল, কিংবা ধরো চুরি গিয়েছিল–সেই লোক এতদিনে হাজির হয়ে পড়েছে। সে চাইছে নিজের জিনিস ফেরত নিতে।”

    তারাপদ অবাক হয়ে বলল, “প্রেসিদ্ধ কি সেই লোক?”

    কিকিরা বললেন, “প্রেতসিদ্ধ তার এজেন্ট হতে পারে।”

    তারাপদ কথা বলতে পারল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকিকিরা সমগ্র ১ – বিমল কর
    Next Article সেই অদৃশ্য লোকটি – বিমল কর

    Related Articles

    বিমল কর

    কাপালিকরা এখনও আছে – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    রাজবাড়ির ছোরা – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    ঘোড়া সাহেবের কুঠি – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    সেই অদৃশ্য লোকটি – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    কিকিরা সমগ্র ১ – বিমল কর

    October 30, 2025
    বিমল কর

    একা একা – বিমল কর

    October 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }