Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    শঙ্কর চ্যাটার্জী এক পাতা গল্প177 Mins Read0
    ⤷

    মৃতদেহ – শঙ্কর চ্যাটার্জী

    মৃতদেহ

    খোকন ড্রাইভিং লাইসেন্সটা আজ হাতে পেল। মুখে একটু খুশির আলো ফুটে উঠল। এবার যদি কিছু পয়সা রোজগার করা যায়। তবু তো তাদের মত গরিবের ঘরে দু’মুঠো ভাত জুটবে!

    সংসারে সে-ই বড়। এরপর এক ভাই আর বোন। বিধবা মা লোকের বাড়িতে রান্নার কাজ করে। খোকনের বয়স তেইশ বছর। তার ওপরেই বেশি চাপ। ওর মুখে এই খবর শুনে মায়ের মুখে হাসি ফোটে। যাক, যদি দু’পয়সা বেশি আসে, সংসারের স্বচ্ছলতা বাড়ে। কিন্তু খোকন যা ভেবেছিল, তা হল না — কেউ বলে, কাঁচা লাইসেন্স। কেউ বা বলে — হাত আগে পাকাও! গাড়ি না চালালে হাত পাকবে কী করে? এইসব কথা শুনতে শুনতে হতাশা ঘিরে ধরে ওকে। একজন ড্রাইভার বন্ধু পরামর্শ দেয় — ‘এখানে তোকে কেউ কাজ দেবে না। বরং চেনাজানা গন্ডি ছাড়িয়ে চলে যা। হয়তো কাজ জুটে যেতে পারে।’ কথাটা খোকনের মনে ধরল। ব্যান্ডেলে ওর বাড়ি ছাড়িয়ে ত্রিবেণীর দিকে একদিন সে গেল। ‘গাড়ি ভাড়া পাওয়া যায়’ লেখা কয়েকটা দোকানে ঢুঁ মারল। ওর লাইসেন্সের ডেট দেখে একই কথা শুনতে হল। ও বলার চেষ্টা করেছিল।

    — ‘গাড়ি অনেকদিন চালায়। লাইসেন্স হালে বার করেছে।’ ওর শুকনো মুখ দেখে একজন বলল, ‘তুমি গোলক মন্ডলের ওখানে গেলে কাজ পেলেও পেতে পার। কয়েকদিন আগেই ও বলছিল ওর ড্রাইভার অসুস্থ। লোক খুঁজছিল।’ নতুন একটা আশার আলো দেখতে পেল খোকন। ঠিকানাটা জেনে নিয়ে দুপুর রৌদ্রে ওখানে চলল।

    গোলক মন্ডল তার বাড়িতেই ছিল। মোটা, ঘাড়ে-গর্দানে চেহারা। তার ওপর যেন লোমের জামা পরে আছে। হঠাৎ দেখলে শিম্পাঞ্জির কথা মনে হয়। খালি গায়ে, লুঙ্গি পরে বেরিয়ে আসে। খোকনের মুখে সব শুনে বলে, ‘আমার গাড়ি বেশি স্পিডে ছোটানোর প্রয়োজন হয় না। লাইসেন্স থাকলেই হল।’

    খোকন বুঝতে পারল না লোকটা কী বলতে চাইছে।

    — ‘বুঝতে পারলে না ? আমার একটা মড়া বইবার গাড়ি আছে।’ হেঁড়ে গলায় বলে লোকটা, ‘ড্রাইভারের অভাবে রাতের দিকে ভাড়া খাটতে পারে না। এদিকে লোকের মরার কামাই নেই।’

    মোদ্দা কথা কাঁচে ঢাকা শব বহনকারী গাড়ি। একটা অস্বস্তি দেহে খেলে গেল খোকনের। কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো। অগত্যা রাজি হয়ে যায়। খোকন তখনও জানতে পারেনি এই গাড়ি তার জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে এক মহা নিশার অন্ধকার!

    খোকনের ডিউটি ঠিক হল রাত আটটা থেকে ভোর পাঁচটা। খোকন অনিচ্ছাসত্ত্বেও রাজি হল। কারণ এই চাকরিটাও হাতছাড়া করতে চায় না। বরং এই ফাঁকে অন্য কোথাও চেষ্টা করবে। গোলক মন্ডল বলল, ‘প্রথমে আমি তোমাকে মাসে পাঁচ হাজার দেব। কাজ দেখে মাইনে বাড়াব। এই তিনদিন এখানকার রাস্তাঘাট একটু চিনে নাও।’

    কথাবার্তা পাকা করে বাড়ি ফিরল খোকন। বাড়িতে মড়ার গাড়ি চালানোর খবরটা চেপে গেল। নাহলে মা আগেই মানা করবে।

    কাজ শুরু করল খোকন। প্রথম প্রথম একটু অস্বস্তি হত মৃত মানুষগুলোকে স্ট্রেচারে করে গাড়িতে তুলতে। অবশ্য মৃতের বাড়ির লোকরাও হাত লাগাত। তবে রাত বারোটার পর সাধারণত কোনো ডাক পড়ত না। ও গোলক মন্ডলের গ্যারাজে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিত। পাশেই শববাহী গাড়িটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকত।

    সতর্ক হয়েই ঘুমোত ও, কখন ফোন বেজে ওঠে! এই ভাবে মাস দুয়েক কাটিয়ে দিল খোকন। ওর কাজের প্রতি মনোযোগ দেখে মালিক আরও হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। সকালের ড্রাইভার রতন। বয়স্ক লোক। এখানেই বাড়ি। ও ভোর পাঁচটায় চলে আসত। খোকন এখন রাস্তাঘাট মোটামুটি চিনে গেছে। বাড়িতে জানে খোকন এক ডাক্তারের গাড়ি চালায় ডাক্তারের নাইট ডিউটি থাকে। এখন সংসার খানিকটা সচ্ছল হয়েছে।

    এদিকে গরমের রোদ ঝলসানো তাপ ক্রমশ কমে আসছে। জুন মাসের মাঝামাঝি হতে চলল। আর বোধহয় এক সপ্তাহের মধ্যেই বর্ষা দেখা দেবে।

    সেদিন খোকন গ্যারাজের সামনে পায়চারি করছে। গ্যারাজটা মন্ডলের বাগানের শেষ প্রান্তে। বাগানে ফুলের থেকে বড় বড় গাছের ভিড়। আম, কাঁঠাল, জামরুল ইত্যাদি। গুমোট গরম আর এক বিন্দুও হাওয়া নেই। থম মেরে আছে প্রকৃতি! গ্যারাজের ভেতর গরমে বসা কখনোই সম্ভব নয়। এই সময়ে দূরের অন্ধকার আকাশে বিদ্যুতের ঝিলিক খোকনের চোখে পড়ল। যা গরম পড়েছে বৃষ্টি না হয়ে যায় না ! মোবাইলে সময় দেখল। এগারোটা। রাত্রির বয়স বেশি হয়নি।

    হঠাৎ গ্যারাজের ভেতর থেকে কাঁচ ঢাকা মৃতদেহ রাখার বাক্সটার ছিটকিনির চাপা শব্দ ওর কানে এল। যেন কেউ ছিটকিনি খুলে বেরোবার চেষ্টা করছে ! বুকে একটা শিরশিরানি উপলব্ধি করল খোকন। তারপরেই মনকে বোঝাল এ অসম্ভব ব্যাপার। ও নিশ্চয়ই ভুল শুনেছে। মনকে শক্ত রাখার চেষ্টা করল। গ্যারেজের ভেতর দিকে তাকাল। চল্লিশ পাওয়ারের বাল্বের আলো অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারেনি। তবু নিঃসন্দেহ হবার জন্যে ও পায়ে পায়ে গ্যারাজের দিকে এগিয়ে এল। চোখে পড়ল ছিটকিনি আটকানো খালি কাঁচের বাক্স। তখনই ওর কানে ভেসে এল মেঘ ডাকার গুড়গুড় শব্দ। একটা ঠান্ডা বাতাসের স্পর্শ ওর শরীরে লাগল। তার মানে বৃষ্টি আসছে। গোলক মন্ডলের বাগানটা অন্ধকারে ঢেকে আছে। গাছে বাতাসের ছোঁয়া। গরম ভাবটা কমতে শুরু করেছে। এই প্রথম একটা কথা খোকনের মনে আঘাত করল। বৃষ্টি নামলে এই গ্যারাজেই ওকে আশ্রয় নিতে হবে। কথাটা মনে হতেই একটা গা ছমছম অনুভূতি শরীরকে ঘিরে ধরল। কিন্তু কেন এই অনুভূতি? ও কি ভয় পাচ্ছে? ভয়ের কারণ কী? আসলে ছিটকিনি খোলার শব্দটা এখনও কানের ভেতর ওর রয়ে গেছে।

    বাতাসে গাছের পাতাগুলো কেঁপে উঠল। বর্ষার প্রথম বৃষ্টির জল খোকনের মাথায় পড়ল। আকাশে বিদ্যুতের চমকে এক সেকেন্ডের জন্যে বাগানটা আলোকিত হয়ে গেল। পরক্ষণেই কোথাও বাজ পড়ল। অনিচ্ছাসত্ত্বেও ও গ্যারাজের দিকে এগোল। গাড়িটা ওর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মৃতদেহ রাখার জায়গা পিছন দিকে। আলো মাঝামাঝি থাকার জন্যে পিছন দিকটায় আলো-আঁধারির পরিবেশ। বৃষ্টি বেশ জোরেই নামল। গাছের পাতায় রিমঝিম ধ্বনি। সাড়ে এগারোটা বেজে গেছে। খোকন গ্যারাজের সামনে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছে না। এদিকে বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। ভয়কে সংযত রেখে আরও একটু ভেতরে ঢুকল। গাড়িতে ড্রাইভারের সিটে ঢুকতেও গা শিরশির করছে।

    এই সময় ওর নাকে অগুরুর গন্ধ ভেসে এল। এই ক’দিনে মড়া বয়ে বয়ে গন্ধটা নাকে পরিচিত হয়ে গেছে। বিকেলে রতনদা নিশ্চয়ই কোনো খেপ খেটেছে। তারই গন্ধ এখনও ছাড়ছে। তবু সে গাড়ির কাঁচের বাক্সের দিকে তাকাতে পারল না। মন থেকে বিস্তর ব্যাখ্যা দিয়েও আতঙ্কটাকে চাপা দিতে পারছে না। বরং পরিবেশের সাথে সাথে সেটা বেড়েই চলেছে। বাইরে রীতিমতো দুর্যোগ শুরু হয়ে গেছে ! বৃষ্টির সঙ্গে ঘনঘন বাজ পড়ার শব্দ ওর কানে তালা ধরিয়ে দিচ্ছে। খোকনের চোখে মুখে বিপদের আশঙ্কা। কিন্তু বিপদটা কীসের সেটাই ভেবে পাচ্ছে না।

    এবার ওর নাকে অগুরুর সঙ্গে ধূপের গন্ধ নতুন করে এসে লাগল। এবার যেন স্নায়ুগুলো বিদ্রোহ করে উঠল। বৃষ্টিটা না হলে এই মুহূর্তেই হয়ত ও গ্যারাজ ছেড়ে বাইরে চলে যেত। অনেক চেষ্টা করল নিজের মনকে বোঝাতে। অহেতুক সে ভয় পাচ্ছে। ভয় জিনিসটাই এমন। একবার যদি মাথায় ঢুকে যায় হাজার চেষ্টাতেও বার করা যায় না! ও নিজের অজান্তে নাকটা দু’বার টানল। ধূপের গন্ধ আরও বেশি করে ওর শরীরে ঢুকল। আর সংযত থাকতে পারল না সে। উৎকণ্ঠা কমাবার জন্যে গন্ধের উৎস খুঁজতে লাগল। মৃতদেহ রাখার কাঁচের ঘরটা ওকে অনেকক্ষণ থেকেই আকর্ষণ করছিল। এখন ভয়ে ভয়ে ঐ আবছা অন্ধকার বাক্সের দিকে তাকাল। আর সঙ্গে সঙ্গেই এক লহমায় দেহের সমস্ত রক্ত যেন মুখে উঠে এল ! স্নায়ুগুলো অবশ হয়ে এল। ভয়ার্ত চোখে সে দেখল কাঁচের বাক্সে একটা মৃতদেহ শোয়ানো আছে! বিস্ফারিত দৃষ্টিতে সে সম্মোহিতের মতো তাকিয়ে রইল। তার উত্তেজিত মস্তিষ্কে নানা কথার খেলা চলছে। এই জন্যে ছিটকিনি খোলার শব্দ সে পেয়েছিল! আর এই অগরু আর ধূপের গন্ধ তার মানে ঐ মৃতের শরীর থেকেই আসছে!

    কিন্তু রতনদা মড়াশুদ্ধু গাড়ি এখানে কেন রেখে যাবে? তাহলে যাবার আগে কিছু বলবে না? মাথা যেন এই বিষয়টা মেনেই নিতে পারছে না। সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে! হঠাৎ তার চোখ দুটো আরো সতর্ক হয়ে উঠল। সে দেখতে পাচ্ছে… মৃতদেহটা ধীরে ধীরে নড়ছে! খোকনের মুখের রেখাগুলো ভেঙেচুরে যাচ্ছে ! ছুটে পালাবার জন্যে মন ব্যাকুল হয়ে উঠেছে কিন্তু পা দুটো সম্পূর্ণ অবশ। কাঁচের পাল্লাটা খুলে গেল। নিষ্প্রাণ দেহটা হামাগুড়ি দিয়ে নিচে নামছে…

    ওর মস্তিস্ক এবার বিপদ ঘন্টি বাজাল। আর এখানে থাকা যুক্তিসঙ্গত নয়। কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে ওর পা দুটো। শরীরের বাকি অংশ কেমন যেন অবশ হয়ে আছে… এ কি তবে অত্যাধিক ভয় পাওয়ার কারণে?

    সেই মৃতদেহ একটু কাছাকাছি আসতে খোকন মরদেহের মুখ দেখে অজ্ঞান হয়ে যাবার আগের মুহূর্তে নিজেকে সামলে নিল। এ কে? কাকে দেখছে ও? এ কি সম্ভব ? না চোখের ভুল? সেই ঘাড়ে-গর্দানে লোকটা! যার গায়ের কালো লোমগুলো অনেকটা বনমানুষদের মতো… আচমকা খোকনের কানে ঝড় বৃষ্টি ভেদ করে কান্নার শব্দ ভেসে এল। মালিকের বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে! কিন্তু মালিক তো এখানে! চোখের সামনে থেকে গোলক মন্ডলের মূর্তি অদৃশ্য হয়ে গেল।

    খোকন ঝড়বৃষ্টি উপেক্ষা করে বাড়ির মধ্যে ঢুকে দেখল মালিক হাঁ করে বিছানায় মরে পড়ে আছে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত
    Next Article আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }