Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প622 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. অর্জুন চাপা গলায় দুর্গাদাসকে বলল

    অর্জুন চাপা গলায় দুর্গাদাসকে বলল, চুপ।

    পাতলা অন্ধকারে কাজলের মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটা দুঃসাহসী। পাশপোর্ট ছাড়া যেভাবে এখানে এসে আত্মীয়ের পরিচয় দিয়ে বাস করছে, তা অর্জুন নিজেও পারত না। হঠাৎ বিলের ওপাশে একটা আওয়াজ হতেই কাজল সোজা হয়ে দাঁড়াল। তার মুখ, আওয়াজটা যেদিকে হল সেদিকে। অর্জুনও আওয়াজটা পেয়েছিল। দুর্গাদাসের নজরও সেদিকে। ওরা কাজলকে ধীরে-ধীরে বাড়ির ওপাশে ঝোপটার দিকে যেতে দেখল। এবং চোখের পলকেই ঘটে গেল ব্যাপারটা।

    তিন-চারটে ছায়ামূর্তি ঝোপঝাড় থেকে লাফিয়ে পড়ল কাজলের ওপর। সে শব্দ করার আগেই ওরা ওকে চ্যাংদোলা করে তুলে নিয়ে মিলিয়ে গেল ঝোপের মধ্যে। ততক্ষণে দুর্গাদাস নৌকোর ওপর উঠে দাঁড়িয়ে সড়কি তুলেছে ছুড়বে বলে। অর্জুন তাড়াতাড়ি তাকে বাধা দিল, না, চুপ। দুগাদাস যেন অনেক কষ্টে নিজেকে সামলাল। সামলে বলল, ছার!

    ততক্ষণে জলে বৈঠা পড়ার শব্দ হচ্ছে। ওরা দেখতে পেল দুটো সরু নৌকো পাঁই-পাঁই করে বিলের জল চিরে ছুটে যাচ্ছে। এবার দুগাদাসের গলা স্পষ্ট হল, এরা বেদিয়া। লোকটারে ধইর্যা নিয়া গেল। কন যদি পিছন ধরতে পারি।

    কিছু দরকার নেই। তুমি এমন একটা জায়গায় নামিয়ে দাও যেখান থেকে থানা কাছে হবে। অর্জুন বলল। অগত্যা আদেশ পালন করছিল দুগাদাস।

    ইউসুফভাই এতক্ষণ চুপচাপ ছিলেন। এবার বললেন, ওদের কি বেদে বলে মনে হল?

    আমি স্পষ্ট বুঝতে পারিনি। তবে দুর্গাদাসের দেখতে ভুল হবে না।

    আপনি কি অনুমান করেছিলেন বেদেরা আজ আসবে?

    না। এটা আমার মাথায় ছিল না। আমার মনে হয়েছিল কাজল আজই গুপ্তধন খুঁড়তে নামবে। তা ছাড়া বেদেরা যে ওর লুকিয়ে থাকার জায়গাটা জানতে পেরেছে, তাই আমার জানা ছিল না। আচ্ছা, প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এরা কীরকম ভয়ঙ্কর হয়?

    এরা মাঝে-মাঝেই আইনকানুন মানে না বলে পুলিশের খুব অসুবিধে হয়।

    তীরে নেমে দুগাদাসের দেখানো পথে ওরা দ্রুত থানায় চলে এল। থানায় একজন সেপাই বসে ঢুলছিল। তাকে পাঠানো হল অফিসারকে বিছানা থেকে তুলে আনতে। তিনি এলেন খুব বিরক্ত হয়ে। অর্জুনদের দেখে একটু অবাকও!

    অর্জুন বলল, মাফ করবেন, ডিস্টার্ব করতে বাধ্য হচ্ছি। ওই বেদের দল এইমাত্র ঘোষবাবুদের অতিথিকে তুলে নিয়ে গেছে নৌকোয়।

    সে কী! কী করে তুলল?

    ভদ্রলোক পায়চারি করছিলেন মন্দিরের কাছে। ওরা বাধা পায়নি।

    আপনারা দেখলেন কী করে?

    আমরা বিলে বেড়াচ্ছিলাম খাওয়াদাওয়ার পরে। নৌকো চড়তে মন্দ লাগছিল না।

    আপনি শিওর, ওরা বেদে?

    আমাদের মাঝি তাই বলল। কিন্তু এই লোকটাই যে ওদের মুক্তো চুরি করেছে–।

    হাত তুলে অর্জুনকে থামালেন অফিসার, আমারই ভুল হয়েছে। বিকেলে আপনারা চলে যাওয়ার পরে বেদেরা এসেছিল, জানতে, আসামিকে পাওয়া গেছে কি না। তাদের ভরসা দিতে পারিনি। তখন ওরা বলেছিল কালীগঞ্জে তিনজন নতুন মানুষ এসেছে। সেই খবর আমি জানি কি না। তাদের আপনাদের কথা বললাম। আর জানালাম ঘোষবাবুর বাড়িতে যিনি এসেছেন তার দাড়ি নেই। ওরা নিশ্চয়ই খোঁজ-খবর নিয়েছে। ঘোষবাবু জানেন ব্যাপারটা?

    বোধ হয় না। আপনি কি ছেলেটাকে উদ্ধার করতে পারেন না?

    নিশ্চয়ই করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি পাবেই। এই বেদেরা খুব ডেঞ্জারাস। এর মধ্যে যদি ওকে কেটে বিলে ফেলে না দেয়, তা হলে…। অফিসার ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন লোক ডাকতে। একটু বাদে ভ্যান রেডি হয়ে গেল। ওদের সামনে দিয়ে সেটা রওনা হতে আর কিছু করার ছিল না। ইউসুফভাই বললেন, দারোগা নিশ্চয়ই বেদেদের ডেরায় যাচ্ছেন।

    বাড়ি ফিরে শুয়ে পড়েছিল ওরা। অর্জুনের ঘুম আসছিল না। ওপাশের খাটে ইউসুফভাই নাক ডাকিয়ে ঘুমোচ্ছন। অর্জুনের মনে হল, সন্ধেবেলায় কাজলের পরিচয় অফিসারকে জানিয়ে দিলে ওকে বেদেদের হাতে মারা যেতে হত না। কয়েক বছর জেল খাটিয়ে বাংলাদেশ সরকার হয়তো ওকে ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দিতেন। মাঝরাতের পর দরজায় শব্দ হল। কেউ টোকা দিচ্ছে।

    অর্জুন উঠে দরজা খুলতেই দুর্গাদাসকে দেখতে পেল। দুগদাসের শরীর থেকে রক্ত ঝরছে। সে চমকে উঠল, কী হয়েছে?

    লোকে বলে মানুষের উপকার করতে নাই। বড় কতা বলতেন কথা মিথ্যা। কিন্তু আজ বুঝছি লোকের কথাই সত্যি। দুর্গাদাস বলল।

    তাকে ঘরে ঢুকিয়ে যতটা পারে ক্ষত মুছিয়ে দিল অর্জুন। তারপর জিজ্ঞেস করল, এই গ্রামে ডাক্তার আছেন?

    হ।

    ইউসুফভাইয়ের ঘুম ভেঙে গিয়েছিল। দৃশ্যটি দেখে তিনি উদ্যোগ নিলেন ডাক্তার ডেকে আনার। ওর ইচ্ছার বিরুদ্ধে ইজিচেয়ারে দুর্গাদাসকে শুইয়ে দিল অর্জুন। বলল, বিশ্রাম নাও। ততক্ষণে বাড়ির অনেকেই জেগে উঠেছে। ইদ্রিস মিঞাও হাজির। অতএব সবার সামনেই ঘটনাটা বলতে হল। অর্জুনদের তীরে নামিয়ে দিয়ে দুর্গাদাসের মনে হয়েছিল, চোখের সামনে ওরা অন্যায় করে পার পেয়ে যাবে এমনটা সহ্য করা যায় না। সে নিজে ডাকাতি করা ছেড়ে দিয়েছে অনেকদিন, কিন্তু অন্যায় সহ্য করবে কেন? সঙ্গে সঙ্গে সে নৌকো নিয়ে ওদের পেছনে ধাওয়া করেছিল। যেহেতু বেশ কিছুটা সময় চলে গেছে, তাই প্রথমে ওদের খুঁজে পায়নি সে। গাজিপুরের কাছে এসে শেষপর্যন্ত ওদের দেখা পায়। বেদেরা অত্যাচার করছিল লোকটার ওপর। তাকে দেখতে পেয়ে বলে সরে যেতে। বলে ওই লোকটা চোর, তাদের মুক্তো চুরি করেছে। মুক্তো বের করলে হাত কেটে ছেড়ে দেবে, না করলে মুণ্ডু কাটবে। দুর্গাদাস প্রতিবাদ করে বলে, চুরি করেছে যখন, তখন থানায় নিয়ে যাও। বিচার যা করার, তা পুলিশ করবে। তখন বেদেরা তাকে শাসাতে থাকে। সেই শাসানি শুনে তার মাথায় রক্ত উঠে যায়। নৌকো কাছে ভিড়িয়ে সড়কি নিয়ে লাফিয়ে পড়ে সে। বেদেদের সঙ্গে মারপিট হয়। শরীরে কাটা-হেঁড়া হলেও দমে যায় না সে। তারপর লোকটাকে মুক্ত করে বলে ওর সঙ্গে হাত মেলাতে। বেদেদের সে তখন জলে ফেলে দিয়েছিল। চারটে রুগণ বেদে তার সঙ্গে পারবে কেন? ঠিক তখনই ওই লোকটা তার কাঁধে বৈঠা দিয়ে আঘাত করে। নৌকোর ওপর পড়ে যায় দুর্গাদাস। সেই সময় লোকটা আর-একটা নৌকো পাড়ে ভিড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। বেদেরা নৌকোয় উঠে দুগাদাসের অবস্থা দেখে বলে, সাপকে দুধ খাওয়ালেও যে ছোবল মারে, তা আর কবে বুঝবেন ভাই। দুর্গাদাস ওদের কাছে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক লোকটাকে ধরে শাস্তি দেবে। ততক্ষণে বেদেরা ওকে চিনতে পেরেছিল। তার ডাকাতি-জীবনের কাহিনী একজন জানত। ওরাই দয়া করে তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে।

    ডাক্তার এসে পরীক্ষা করে অবাক! যে-পরিমাণ আহত হয়েছে দুর্গাদাস, তাতে এই বয়সে এতদূরে আসতে পারাটাই বিস্ময়কর। তখনই তাকে গাজিপুরের হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হল। ভোর হল। ঘুমের কোনও অবকাশই ছিল না। আলো ফুটতেই অর্জুন ইউসুফভাইকে নিয়ে হাঁটতে বের হল। ইউসুফভাই বললেন, মনে হয় কাজল এবার এই তল্লাট ছেড়ে পালিয়ে যাবে।

    অসম্ভব। লোভ এমন জিনিস, একবার কামড়ালে আর ছাড়তে চায় না।

    গাজিপুর এখান থেকে কতদূরে জানেন? অর্জুন জিজ্ঞেস করল।

    আসবার সময় মনুভাই দেখিয়েছিলেন। হেঁটেই আসা যায়।

    তা হলে ও গাজিপুরে আস্তানা গাড়বে আর রাত্রে ঘোষবাড়িতে হানা দেবে।

    পুলিশকে ব্যাপারটা জানিয়ে দিতে হয়! ইউসুফভাই বললেন, ডেঞ্জারাস লোক, যার জন্য বাঁচলি, তাকেই তুই মারলি?

    কথা বলতে বলতে ওরা ঘোষবাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। সেখানে তখন পুলিশ অফিসারের ভ্যান দাঁড়িয়ে। ওরা এগোতেই অফিসার আর বিমানবিহারীকে দেখা গেল কথা বলতে বলতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে

    আসতে।

    অর্জুন জিজ্ঞেস করল, খবর আছে কিছু?

    কী করে থাকবে? গোয়েন্দা স্পটে থাকলে পুলিশ বোকা হয়ে যায়।

    আপনি কিন্তু আমাকে অনর্থক ঠুকেছেন। আমি গোয়েন্দা নই।

    তা ছাড়া বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া আপনি গোয়েন্দাগিরি করতেও পারেন না।

    নিশ্চয়ই। তবে সত্যসন্ধান করে আপনাকে জানাতে পারি।

    গুড। আপনার আসামি পালিয়ে গেছে। বেদেগুলো মিথ্যে বলবে না।

    আমার সন্দেহ, গাজিপুরেই আছে।

    থাকলে ঘণ্টাদুয়েকের মধ্যে ধরা পড়বে। বাপধনের বিরুদ্ধে এখন দুটো চার্জ। মুক্তো চুরি এবং দূর্গাদাসকে আঘাত করা, যা থেকে মৃত্যু হতে পারত।

    আরও আছে। অর্জুন হাসল।

    তাই নাকি? কীরকম?

    লোকটার আসল নাম কাজল মুখার্জি। তার সঙ্গে ঘোষ-পরিবারের কোনও সম্পর্ক নেই। বিমানবিহারী বাবুর ভালমানুষির সুযোগ নিয়ে এ বাড়িতে জাঁকিয়ে বসেছিল ভুয়ো পরিচয় দিয়ে।

    বিমানবিহারী চমকে উঠলেন, সে কী! ও বিজনকাকা আর ওর ছেলে গগনবিহারীর নাম করল! ওদের কথা বলল।

    স্বাভাবিক। যাতায়াত আছে। ওখানে সে আর একটা ক্রাইম করেছে, যা অবশ্য আপনাদের কাজে লাগবে না। যে অপরাধ শুনলে আপনি অবাক হবেন তা হল, কাজলবাবুর সঙ্গে এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র নেই।

    তার মানে ও উইদাউট পাশপোর্ট এসেছে? অফিসার চেঁচিয়ে উঠলেন।

    ঠিক তাই।

    তা হলে মশাই একথাটা আমাকে কাল থানায় গিয়ে বলেননি কেন?

    আমার নিশ্চিত হওয়া দরকার ছিল যে, ওই লোকটাই কাজল। কাজলের দাড়ি ছিল। আর আপনি বলেছেন এর দাড়ি নেই। তা হলে কী করে বলি?

    হুম। আমি গাজিপুরে যাচ্ছি। অফিসার ভ্যানে চেপে চলে গেলেন।

    এবার বিমানবিহারী বললেন, আচ্ছা, এই ধাপ্পাবাজ লোকটি আমার বাসায় উঠতে গেল কেন বলুন তো? আমার আত্মীয়দের খবরই বা নিয়ে এল কেন?

    এর কারণ একটা চিঠি।

    কী চিঠি? কার লেখা?

    নুটুবিহারী বলে কেউ আপনাদের বংশে ছিলেন?

    হ্যাঁ। তিনি আমার বাবার পিতামহের বড় ভাই। ওঁর ছেলে ইন্ডিয়ায় চলে গেলেও তিনি আজীবন আমাদের সঙ্গে ছিলেন। বিমানবিহারী বললেন।

    আপনাদের ধারণা ছিল একান্নবর্তী পরিবারের শরিক হওয়া সত্ত্বেও নুটুবিহারী তাঁর ছেলেকে সাহায্য করতে প্রচুর টাকা ইন্ডিয়ায় পাঠিয়েছেন।

    হ্যাঁ। আমার ঠাকুর্দা বলতেন তিনি সোনাদানাও ছেলেকে দিয়ে দিয়েছেন।

    আর তাই আপনি বিজনবিহারীর কাছে অর্থসাহায্যের জন্য গিয়েছিলেন?

    আপনি জানলেন কী করে?

    কথাটা কি মিথ্যে?

    না। সত্যি। পাকিস্তান আমলে আমি গিয়েছিলাম।

    বিজনবিহারী বলেন তিনি এবং তাঁর পিতা সমস্ত টাকা শোধ করে দিয়েছেন। অর্জুন বলল, আর সোনাদানা কিছুই নেননি।

    তা হলে সেগুলো গেল কোথায়?

    হাঁ। সেটাই রহস্য! আর সেই কারণে কাজল মুখার্জির মতো একজন লোভী মানুষ বিনা পাশপোর্টে এখানে উপস্থিত হয়েছে। সে জানতে পেরেছে। ওই সোনাদানা এই বাড়ির কোথাও লুকোনো আছে। সেই কারণেই তাকে ছদ্মপরিচয়ে আপনার এখানে উঠতে হয়েছিল। অর্জুন শান্ত গলায় বুঝিয়ে বলল।

    এ বাড়িতেই সোনাদানা লুকোনো আছে? বিড়বিড় করলেন বিমানবিহারী।

    কাজল সেই খবরই পেয়েছে।

    আচ্ছা অর্জুনবাবু, আপনি কি সত্যি গোয়েন্দা?

    গোয়েন্দা নই, সত্যসন্ধানী।

    ও। কিন্তু আপনাকে এইসব খবর কে দিল?

    আমার মক্কেলের নাম আপনাকে বলতে বাধ্য নই।

    আপনি বাংলাদেশে এসেছেন কেন? বেড়াতে, না সত্যসন্ধান করতে?

    দুটোই। বাংলাদেশের হৃদয় দেখার খুব সাধ ছিল। পদ্ম, গঙ্গা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা অথবা আড়িয়াল খাঁ না দেখলে নিজেকে বাঙালি বলা যাবে না। সত্যসন্ধানের কাজটা যখন পাওয়া গেল তখন রথও দেখব কলাও বেচব।

    আপনি জানেন সেইসব সোনাদানা কোথায় লুকোনো আছে?

    অর্জুন হাসল, জানি। কিন্তু আরও অনেক কিছু না জানা পর্যন্ত বলব না।

     

    কাজল মুখার্জি এখনও ধরা পড়েনি। গত দুদিনে গাজিপুরের মানুষ হঠাৎ-হঠাৎই একজন অচেনা মানুষকে দেখেছে, কিন্তু কিছু বলার আগেই সে উধাও হয়ে গিয়েছে। পুলিশের কল্যাণে তারা সবাই জানে একজন অপরাধী সেখানে লুকিয়ে আছে। গ্রামের মানুষ সজাগ থাকা সত্ত্বেও কাজল গ্রেফতার এড়িয়ে যাচ্ছে।

    গাজিপুরের হাসপাতালে বৃদ্ধ দুর্গাদাস শুয়ে আছে সমস্ত শরীর ব্যান্ডেজে মুড়ে। অর্জুন এবং ইউসুফভাই তাকে দেখে এসেছে। দিনদশেক থাকতে হবে তাকে হাসপাতালে।

    বিমানবিহারী গত দু রাত বাড়ি পাহারা দিয়ে কারও দেখা পাননি। অবস্থা এখন এমন, কাজলের পক্ষে যে-পথে এ-দেশে এসেছিল সেই পথে ভারতে ফিরে যাওয়াটাই স্বাভাবিক।

    ইউসুফভাই ব্যবসায়ী মানুষ। তাঁর অনেক কাজ। অর্জুন ওঁকে ঢাকায় ফিরে যেতে অনুরোধ করেছিল, কিন্তু তিনি যেতে রাজি নন। মাঝে-মাঝেই পোস্ট অফিসে গিয়ে বাড়িতে ও অফিসে ফোন করছিলেন। কালীগঞ্জের রহস্য তাঁকে আটকে রেখেছিল। অর্জন এই দুটো দিন মাছ ধরে কাটাল। ইদ্রিস মিঞার হাতছিপ দিয়ে সে অনেক ছোট-মাছ ধরল।

    তৃতীয় দিনে শুটিং পার্টি এল কালীগঞ্জে। নায়ক-নায়িকাকে দেখতে যেন মেলা বসে গেল। বিমানবিহারীর বাড়িতে তাদের রাখা হল, বাকিরা বিলের পাশে তাঁবু ফেলল। ইউসুফভাই শুটিং দেখতে গিয়েছিলেন, সন্ধের মুখে ফিরে এলেন আকাশবিহারীকে সঙ্গে নিয়ে। আকাশবিহারীর পেছনে সেই প্রযোজক।

    আকাশবিহারী বললেন, কী মশাই, আমি আপনাকে আমন্ত্রণ জানালাম ঘোষবাড়িতে থাকার ব্যাপারে, আর আপনি মনুর বাড়িতে এসে উঠেছেন?

    অর্জুন ইউসুফভাইকে জিজ্ঞেস করল, আপনি ওঁকে সব কথা বলেননি?

    বলেছি, কিন্তু ওর কানে ঢুকছে না। ইউসুফভাই বললেন।

    চলুন আপনি আমাদের ওখানে। জমিয়ে আড্ডা মারা যাবে। আকাশবিহারী বললেন।

    অনেক ধন্যবাদ। এখানে আমি খুব ভাল আছি। আড্ডা মারার দরকার হলে যাওয়া যাবে, বেশিদূর নয় তো। কাজ ভাল হচ্ছে?

    তা হচ্ছে। ও হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ একজন প্রতারককে বাড়ি থেকে তাড়াতে পেরেছেন বলে। আরে, আমাদের বাড়িতে গুপ্তধন লুকোনো আছে, অথচ সেটা আমিই জানতাম না। শোনামাত্র আমি মাসুদকে বললাম, আর তোমার ভয় নেই, ছবি শেষ হবেই।

    মাসুদ কে?

    ওই যে। বিখ্যাত প্রযোজক।

    সেই বিশাল কালো মানুষটি মাথা নোয়ালেন সামান্য।

    কিছুক্ষণ এলোমেলো কথা বলার পর কাজের কথায় এলেন আকাশবিহারী, এবার বলুন, গুপ্তধন কোথায় লুকোনো আছে? আপনি ইন্ডিয়া থেকে খবর নিয়েই এসেছেন। আমি যদি কালীগঞ্জের কথা নাও বলতাম তবু আপনাকে ওই কারণে এখানে আসতে হত!

    শুনেছি সেটা আপনাদের বাড়ির মধ্যেই আছে।

    সত্যি বলছেন না। মাটির তলায় থাকলে দুবিঘে জমি চষতে হবে। কতটা নীচে আছে তাও জানি না। কিন্তু আপনি জানেন। আকাশবিহারী এবার সিরিয়াস।

    অর্জুন হাসল, আপনাদের বাড়ির মাটির নীচে যদি সোনাদানা পাওয়া যায় তা হলে এখন তার মালিক হবে কে?

    কে আবার? আমি। আপনাদের ওই বিমানবিহারীর ক্ষমতা আছে আমার বিরুদ্ধে কথা বলার? ফোঁস করে উঠল আকাশবিহারী।

    তা হলে আপনার উচিত এখনই কাজলকে খুঁজে বের করা।

    কাজলকে?

    হ্যাঁ। ওর কাছেই গুপ্তধনের নকশা আছে।

    আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কী?

    সত্যি বলতে পারছি বলেই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।

    কিন্তু আপনিও তো একজন প্রতারক হতে পারেন। ওই কাজলের সঙ্গে ষড়যন্ত্র করে এখানে আসতে পারেন। কী প্রমাণ আছে আপনার স্বপক্ষে?

    এ-প্রশ্নের জবাব আপনাকে দেব না আকাশবিহারীবাবু। নিজেকে দিয়ে আপনি আমাকে বিচারের চেষ্টা করবেন না। দমদম এয়ারপোর্টে কিসের ভয়ে ওই মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে সাহস হয়নি, টেলিফোনের অভিনয় করতে হয়েছিল সেটা আমি জানি! অর্জুন কথাটা বলামাত্র আকাশবিহারী চমকে উঠলেন। পরমুহূর্তেই তাঁর চোখ জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, তার মানে আপনি আমাকে অনুসরণ করছিলেন?

    না। মজার ব্যাপার হল কাঁচা ক্রিমিনালরা সহজেই নিজেকে ধরিয়ে দেয়।

    আপনি সাপের গর্তে হাত ঢুকিয়ে খোঁচা মারছেন। এর ফল আপনাকে ভোগ করতে হবে। আকাশবিহারী আর দাঁড়ালেন না। দলবল নিয়ে চলে গেলেন। ইউসুফভাই বললেন, আপনি কাজটা ভাল করলেন না।

    অর্জুন হাসল, মাঝে-মাঝে এরকম খারাপ কাজ করতে হয় ইউসুফভাই।

    সেই রাতটাও ভালভাবে কাটল। শেষরাতে কেউ বা কারা বিল পেরিয়ে ঘোষবাড়িতে উঠেছিল নৌকো নিয়ে। আকাশবিহারী শুটিং পার্টি নিয়ে আসার পরে বিমানবিহারী আর বাড়ির বাইরে আসেননি। আকাশবিহারীর লোজন আগন্তুককে তাড়া করতে একটা নৌকোকে বিলে ছুটে যেতে দেখা যায়। ইউসুফভাইয়ের শুটিং দেখতে মজা লাগছে। তিনি সেখানে গেলেন। অর্জুন সাত-সকালে থানায় এল। অর্জুন বলল, অফিসার, আমার দৃঢ় বিশ্বাস কাজল গাজিপুরেই আছে। গত রাত্রে সে-ই এসেছিল।

    ইম্পসিবল। আমি যেভাবে খুঁজেছি তাতে তার থাকার কোনও চান্স নেই।

    বেশ। যে-লোকটা নৌকো নিয়ে এসেছিল তাকে গাজিপুরের দিকেই যেতে দেখা গেছে।

    হুম। চলুন, যাবেন গাজিপুরে?

    এরকম প্রস্তাব পাবে আশা করেনি অর্জুন। অফিসার তাকে এড়িয়েই চলছিলেন।

    গাজিপুরে পৌঁছে অর্জুনের অনুরোধে বিলের দিকটায় গেলেন অফিসার। সেখানে গিয়ে জানা গেল ভোরবেলায় একটা নৌকোকে তীরে দেখা গেছে ভাসতে, যেটার ওখানে থাকার কথা নয়। নৌকোর মালিক বলল, কেউ রাত্রে নির্ঘাত ওটা চুরি করেছিল।

    কাজল যদি সেই চোর হয়, তা হলে সে এই জায়গা দিয়েই গাজিপুরে ঢুকেছে। বিলের পাশে সবকটি ঝোপঝাড়, গাছ গ্রামের মানুষদের আবার খুঁজে দেখতে বলা হল। অর্জুন চারপাশে নজর রেখে গ্রামের দিকে এগোল। সামনেই একটা কবরখানা। বেশ পুরনো হলেও নিয়মিত পরিষ্কার করা হয়। আগাছা নেই বললেই চলে। এখানে কাজলের পক্ষে লুকিয়ে থাকা সম্ভব নয়। অর্জুনের দৃঢ় বিশ্বাস, সে লুকিয়ে আছে কোনও মানুষের কাছেই। তিনদিন না খেয়ে কেউ থাকতে পারে না। বনে-জঙ্গলে থাকতে হলে কাজলকে অভুক্ত থাকতে হবে।

    অফিসার ওর পাশে এসে দাঁড়ালে অর্জুন বলল, আপনার পরামর্শ চাই।

    বলুন।

    আকাশবিহারী ঘোষকে আপনার কীরকম মনে হয়?

    একটু বেপরোয়া। রাগী।

    এই সময় দুটো দিশি কুকুর কবরখানার মুখটায় দাঁড়িয়ে চিৎকার শুরু করল। অফিসার একটা ঢিল ছুড়লেন তাদের তাড়াবার জন্য। কুকুরদুটো একটু সরে গিয়েও ফিরে এল।

    কাজলের ধারণা, ঘোষবাড়ির মাটির তলায় গুপ্তধন আছে। আকাশবিহারী সেইটে কজা করতে চান। অথচ তিনি জানেন না কোথায় সেটা লুকোনো আছে। আপনি একটু খোঁজ নিন, এর মধ্যে আইনসঙ্গত কোনও ব্যাপার আছে কি না।

    তার মানে?

    বাংলাদেশ সরকারের কোনও আইন আছে কি না!

    নিশ্চয়ই। যার কোনও দাবিদার নেই তা সরকারি কোষাগারে জমা পড়বে।

    দাবিদার আছেন, কিন্তু তাঁরা জানেন না সম্পত্তির পরিমাণ কী অথবা কে রেখেছিল।

    বাঃ, তা হলে দাবি টিকবে কেন?

    কাজলের কাছে গুপ্তধনের বিশদ বিবরণ আছে। আকাশবিহারী যদি তাকে ধরতে পারেন, তা হলে ওঁর পক্ষে আগাম দাবি জানানো সুবিধে হবে।

    বুঝতে পেরেছি। আমি আজই বড়কর্তাদের ব্যাপারটা জানাচ্ছি। কিন্তু আপনি যখন এত কথা জানেন, তখন গুপ্তধনের হদিসটা আপনারও জানা স্বাভাবিক।

    আমি জানি। কিন্তু অফিসার, যিনি ওই সম্পত্তি মাটির তলায় পুঁতে গিয়েছিলেন, তিনি চাননি আকাশবিহারীরা ওগুলোর অধিকারী হোক।

    এর কোনও প্রমাণ আছে?

    হ্যাঁ। উনি একটি চিঠি লিখেছিলেন। চিঠিটা কাজলের কাছে আছে।

    কুকুরদুটো চিৎকার করছিল। ওরা এখন ভেতরে ঢুকে পড়েছে। একটা পুরনো কবরের সামনে গিয়ে ওরা গলা তুলছিল। অফিসার ঢিল মারতেই ওরা পালিয়ে গেল। অর্জুন কবরটার দিকে তাকাল। বেশ পুরনো কবর। পাশে মাটি উঠেছে। আর একটা মোটা পাটকাঠি ওর ভেতর থেকে বেরিয়ে আছে। অফিসার ফিরে যাচ্ছিলেন। অর্জন ওঁকে অনুসরণ করতে করতে আর-একবার কবরের দিকে তাকাতেই মনে হল পাটকাঠিটা স্থান পরিবর্তন করেছে। যেদিকে ছিল তার উলটোদিকে ঢলেছে এখন, অথচ বাতাস বইছে না।

    অর্জুন দাঁড়িয়ে পড়তেই অফিসার জিজ্ঞেস করলেন, কী হল?

    এসব কবরের নীচে কফিন আছে?

    থাকার কথাই। তবে বেশি পুরনো হয়ে গেলে শরীরের সঙ্গে সেগুলোও পচে যায়।

    সেখানে মানুষ চেষ্টা করলে লুকিয়ে থাকতে পারে?

    খুব কষ্ট হবে। নিশ্বাসের অসুবিধে হবেই।

    যদি নাকের সামনে কোনও নলজাতীয় কাঠি লাগানো থাকে?

    অফিসার হেসে ফেললেন, এমন অভিনব বুদ্ধি কার মাথায় আসবে?

    আমার মাথায় যখন এল, তখন কাজলের মাথাতেও আসতে পারে।

    তা হলে সবকটা কবর খুঁড়ে দেখতে হয়। ব্যাপারটার সঙ্গে এলাকার মানুষের সেন্টিমেন্ট ও ধর্মবিশ্বাস জড়িয়ে আছে। প্রতিক্রিয়ার কথা ভাবতে পারবেন না।

    সবকটা কবর খুঁড়ব কেন? আমরা বেরিয়ে গেলে কুকুরদুটোকে কবরখানায় ঢুকতে দিন। যে-কবরটার সামনে দাঁড়িয়ে ওরা চেঁচাবে, সেটাই পরীক্ষা করুন।

    কোনও ক্লু পেয়েছেন নাকি?

    আপনি আমার কথামতো পরীক্ষা করে দেখুন না! এটা তৃতীয় ব্যক্তি জানবে না।

    ওরা বাইরে বেরিয়ে এলে কুকুরদুটোকে দেখা গেল না। তারা তাদের ধান্দায় চলে গেছে। অফিসার খুব নিরাশ হলেন, এখন কুকুর পাই কোথায়?

    দূর থেকে কবরটাকে দেখার চেষ্টা করল অর্জুন। কাঠিটা আবার জায়গা বদলেছে। সে হাত বাড়িয়ে কবরটা দেখিয়ে দিল অফিসারকে। অফিসার সেদিকে এগিয়ে গেলেন। প্রথমে জায়গাটাকে ঘুরে দেখলেন ভদ্রলোক। তারপর হাত বাড়িয়ে কাঠিটাকে হ্যাঁচকা টানে ওপরে তুলে নিলেন। চোখের সামনে সেটা ধরে মাথা নাড়লেন।

    তাঁর ইঙ্গিতে সবাই কবরটার কাছে পৌঁছে গেল। দেখা গেল, কবরের নীচের দিকে একটা গর্ত আছে, যার ভেতর দিয়ে নীচে ঢোকা অসম্ভব নয়। অফিসারের হম্বিতম্বিতে কা হল। ধীরে-ধীরে কাজলের মুণ্ডু এবং দেহ বাইরে বেরিয়ে আসতেই তাকে বেঁধে ফেলা হল। এখন তার চেহারা খুবই খারাপ দেখাচ্ছে। তিনদিনে পেটে তেমন কিছু পড়েনি বোঝা যাচ্ছিল।

    অর্জুন বলল, কাজলবাবু, আমাকে মনে পড়ছে?

    ফ্যালফ্যাল করে তাকাল ছেলেটা। কথা বলল না।

    আমি অর্জুন। আপনি যখন পাশপোর্টের চেষ্টায় জলপাইগুড়ির থানায় গিয়েছিলেন, আমি তখন সেখানে বসে ছিলাম। জলপাইগুড়ির বদনাম করে ফেললেন আপনি!

    ও! তোর জন্যই আমার এই অবস্থা? হিসহিস করে উঠল ছেলেটা।

    আসামি ধরা পড়েছে শুনে পিলপিল করে লোকজন ছুটে আসছিল। অফিসার আর দাঁড়ালেন না। কাজলকে ভ্যানে তুলে সোজা থানায় ফিরে এলেন।

    থানায় জিজ্ঞাসাবাদের সময় কাজল প্রথমে কিছুই বলছিল না। অল্পস্বল্প অত্যাচারের পর সে মুখ খুলল, আমি কোনও অন্যায় করিনি।

    পাশপোর্ট ছাড়া বাংলাদেশে ঢোকোনি?

    না। পাশপোর্ট চুরি গিয়েছে।

    বেদেদের মুক্তো চুরি করোনি?

    না।

    নিজেকে ঘোষবাবুদের আত্মীয় বলে মিথ্যে পরিচয় দাওনি?

    না। আমি সত্যিই আত্মীয় হতে যাচ্ছি। জলপাইগুড়ির গগনবিহারী ঘোষের মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা পাকা।

    দুর্গাদাসকে তুমি মারোনি?

    না। সে নিজেই পড়ে গিয়েছিল।

    তা হলে কবরের মধ্যে লুকিয়ে ছিলে কেন?

    বেদেদের ভয়ে। ভেবেছিলাম সব ঠাণ্ডা হয়ে গেলে থানায় গিয়ে নিজেই সাহায্য চাইব।

    অফিসার বললেন, এ যে ঘোর মিথ্যেবাদী!

    অর্জুন বলল, এই ঘটনার পরে টুকু বেঁচে যাবে, ওটুকুই লাভ।

    টুকুকে তুই চিনিস? লাল চোখে তাকাল কাজল।

    চিনব না কেন? ওর সরলতার সুযোগ নিয়ে আপনি চিঠিটা চুরি করে গুপ্তধনের লোভে এতবড় ঝুঁকি নিয়েছিলেন। অর্জুন বলল।

    অফিসার বললেন, চিঠিটা দেখি?

    কেন?

    আমার দরকার, তাই। প্রশ্ন করা হচ্ছে। দাও চিঠিটা।

    আমার কাছে নেই।

    তৎক্ষণাৎ ওকে সার্চ করা হল। দেখা গেল চিঠিটা কাজলের সঙ্গে নেই। এই সময় থানার বাইরে হইচই শোনা গেল। আকাশবিহারী দলবল নিয়ে থানায় ঢুকলেন, আপনি কি ওঁকে অ্যারেস্ট করেছেন?

    হ্যাঁ।

    অভিযোগ?

    অনেক।

    উনি আমাদের অতিথি। আমি ওর জন্য জামিন হিসেবে এসেছি।

    কোর্টে গিয়ে বলবেন।

    অফিসার! আমার সঙ্গে ঝামেলা করবেন না। আমি সই করে ওকে নিয়ে যাচ্ছি। যখনই বলবেন কোর্টে পৌঁছে দিয়ে যাব কিন্তু ঘোষবাড়ির বদনাম হতে দেব না।

    আপনি তো মশাই একে আগে চিনতেন না?

    ঘোষবাড়ির রক্ত আমার শরীরে বইছে যে। টেলিফোনের কাছে এগিয়ে গেলেন তিনি, একটা ফোন করছি।

    ফোনে যার সঙ্গে কথা বললেন ভদ্রলোক, তিনি কোনও বড়কর্তা হবেন। নিজে কথা শেষ করে অফিসারকে দিলেন রিসিভার। অফিসার আপত্তি জানাচ্ছিলেন। অফিসার রিসিভার নামিয়ে রেখে বললেন, কাজ হল না আকাশবাবু। বস আমাকে আইনমাফিক চলতে নির্দেশ দিয়েছেন। তবে আপনি ইচ্ছে করলে ওর সঙ্গে আলাদা কথা বলতে পারেন।

    বেশ। তাই হোক।

    পাশের ঘরে ওদের পাঠানো হলে অর্জুন অফিসারকে বলল, আপনার গাড়িটাকে কিছুক্ষণের জন্য পেতে পারি?

    কেন?

    খুব জরুরি ব্যাপার। এসে বলব।

    ভদ্রলোকের অনুমতি এবং একজন সেপাই সঙ্গে নিয়ে পুলিশের গাড়িতে অর্জুন ছুটল গাজিপুরে। কবরখানায় পৌঁছে ও দৌড়ে গেল সেই কবরের কাছে, যেখান থেকে কাজলকে ধরা হয়েছিল। অনেক কষ্টে নীচে নামল সে। জায়গাটা প্রায় অন্ধকার। হাতড়ে-হাতড়ে কিছুই পাওয়া গেল না প্রথমে। তারপর উঠে এসে সে সেপাইকে একটা টর্চের ব্যবস্থা করতে বলল। মাটির নীচে শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল তার। টর্চ পুলিশের গাড়িতেই ছিল। সেটা নিয়ে আসার পর অর্জুন আবার নীচে নামল। এবং তখনই সে কঙ্কালটাকে দেখতে পেল। একপাশে কাত করে রাখা হয়েছে। ভেতরে কাজলের কোনও জিনিসপত্র নেই। কঙ্কালটাকে টর্চের আলোয় পরীক্ষা করতে করতে হঠাৎ নজরে এল। করোটির গর্তে সেলোফেনে মোড়া কিছু ঢোকানো আছে। জিনিসটা বের করতেই সে খামটাকে পেয়ে গেল। পবনবিহারীকে লেখা নুটুবিহারীর চিঠি। যে-চিঠি রি করে টুকু দিয়েছিল কাজলকে।

    ওপরে উঠে আসামাত্রই অর্জুন চিৎকারটা শুনতে পেল, হ্যান্ড্‌স আপ।

    সে দেখল আকাশবিহারী এবং মাসুদ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। আকাশবিহারীর হাতে রিভলভার। আকাশবিহারী বললেন, চিঠিটা দে।

    গুলি করুন! কিন্তু চিঠিটা পাবেন না।

    ইয়ার্কি হচ্ছে? ওই চিঠি আমার দরকার। আর দরকার মেটাতে আমি কখনও আপস করি না। তিন গুনব, তার মধ্যে না পেলে …।

    অর্জুন খামটাকে মুঠোর মধ্যে করে সেপাইটার দিকে তাকাল। সে তালপাতার মতো থরথর করে কাঁপছে। খামটাকে মাটিতে ফেলে দিল অর্জন।

    মাসুদ, ওটাকে তোল। আমাদের আর স্মাগলিং-এর ব্যবসা করতে হবে না। মাসুদ এগিয়ে আসছিল। হঠাৎ আর্তনাদ করে মাথা দুহাতে চেপে ধরে বসে পড়লেন আকাশবিহারী। অর্জুন দেখল রিভলভার তাঁর হাত থেকে মাটিতে পড়ে গেল। সে দ্রুত ছুটে গিয়ে রিভলভার তুলে নিতেই ইদ্রিস মিঞাকে দেখা গেল এগিয়ে আসতে। বৃদ্ধের হাতে লম্বা গুলতি।

    অর্জুন অবাক হয়ে বলল, আপনি?

    কেন ছার? একা দুর্গাদাসই পারে, আমি পারি না? আপনি আমাদের মেহমান, সেই মেহমানের ওপর এব্যাটা বন্দুক ওঠায়?

    আপনি এখানে এলেন কী করে?

    দুর্গাদাসরে দেখতে আইছিলাম। নাতি কইছিল গুলতি আনতে। এইটা কাজে লাগল। ইদ্রিস গলা তুলল, এই মিঞা, পালাইবেন না, এই বুড়ার হাতে এখনও তাগদ আছে।

     

    আকাশবিহারী, মাসুদ এবং কাজলকে সদরে চালান করে দিয়ে অফিসার বললেন, বড়কর্তা আপনাকে ধন্যবাদ দিতে বলেছেন।

    দুর। আমি কী করলাম! সবই তো আপনি করলেন।

    আপনি কাল থাকবেন না?

    না। আজই চলে যাচ্ছি।

    কিন্তু কাল বড়কর্তার সামনে মাটি খোঁড়া হবে।

    সেইজন্যই থাকব না। চিঠিটা নিয়ে যাচ্ছি। ক্লায়েন্টের চিঠি চুরি গিয়েছিল, সেটা তাঁকে ফেরত দেব। আপনি এর জেরক্স রেখে দিন। গুপ্তধন পাওয়া গেলে তা ওই চিঠি অনুযায়ী এখানকার ঘোষ-পরিবারের প্রাপ্য নয়। জলপাইগুড়ির ঘোষ-পরিবার যেহেতু এ দেশের নাগরিক নন, তাই তাঁরাও দাবি করতে পারেন না। কালীগঞ্জকে ভালবাসতেন বলে নুটুবিহারী এখানেই থেকে গিয়েছিলেন। অতএব ওঁর সম্পত্তি বাংলাদেশ সরকারের পাওয়া উচিত, যাতে তা দেশের মানুষের উপকারে লাগে।

    দৃশ্যটা দেখবেন না?

    না।

    কেন?

    যদি কিছুই না থাকে? যদি নুটুবিহারী মিথ্যে কথা লেখেন? যদি এই চিঠিটাই জাল হয়? অথবা ইতিমধ্যে কেউ গুপ্তধন তুলে নিয়ে গিয়ে থাকে? কী দরকার মশাই আর সমস্যা বাড়িয়ে। অর্জুন হাসল।

    এই সময় একটা গাড়ি এসে দাঁড়াল থানার সামনে। ইউসুফভাই বললেন, মনুভাই এসেছেন। আমাদের এবার ফিরতে হবে।

    অফিসার বললেন, একটু চা খেয়ে যান। ততক্ষণে আমি চিঠিটার জেরক্স করানোর জন্য গাজিপুরে লোক পাঠাই।

    অর্জুন সম্মতি জানাল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার
    Next Article তেরো পার্বণ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Our Picks

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }