Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প731 Mins Read0
    ⤶ ⤷

    ১১. অর্জুন বলল আমাকে মাফ করবেন

    অর্জুন বলল, আমাকে মাফ করবেন, এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্লিজ! মহিলা কাতর গলায় বললেন। দেখুন আপনি আমাকে চেনেন না, আমার সমস্ত জানেন না। একই কথা আপনার সম্পর্কে প্রযোজ্য। তাই না? অর্জুন জিজ্ঞেস করল।

    ঠিকই। কিন্তু মরার আগে জিম আমাকে বলেছে আপনাকে সব বলতে। যেহেতু লকেটটা আপনার কাছে আছে তাই আপনাকে ও গুরুত্ব দিয়েছে।

    কী বলতে চেয়েছে, তা আপনি জানেন?

    হ্যাঁ। জানি।

    আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন?

    গেলে আমিও খুন হয়ে যাব। মহিলা বললেন, আমি এই ফ্ল্যাটে থাকতে ভরসা পাচ্ছি না। কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব ভেবে না পেয়ে অপেক্ষা করছিলাম যদি জিমের খবর জানতে আপনি এখানে ফোন করেন। আমি এখনই আমার এক মাসির বাড়িতে চলে যাচ্ছি।

    আমার নাম অর্জুন। কোথায় যেতে হবে আমাকে?

    জ্যাকসন হাইটে যে অফ ট্র্যাক বেটিং সেন্টার আছে সেটা ছাড়িয়ে গেলেই বাঁ দিকে একটা সিঁড়ি নীচে চলে গেছে। সেখানে নেমে একটা কাগজের স্টল দেখতে পাবেন। সেই স্টলে আমার নাম জিজ্ঞেস করলে জানতে পারবেন মাসির ফ্ল্যাটটা কোথায়! আমার নাম তো কার্ডেই পেয়ে যাবেন।

    ঠিক আছে। আমি ভেবে দেখি। অর্জুন ফোন নামিয়ে রাখল। মিস্টার আলাম্বা জিজ্ঞেস করলেন কী ব্যাপার?

    জিম মারা গিয়েছে। ওর সঙ্গে যে মহিলা ছিলেন তাঁকে বলে গেছে আমার সঙ্গে যোগাযোগ করতে।

    সিম্বা অর্জুনের হাত থেকে কার্ড নিয়ে নামটা পড়ল, গ্যাব্রিয়েলা! শি ইজ স্প্যানিশ। ব্যাপারটা কী?

    অনেক ঘটনা। মিস্টার আলাম্বার কাছে শুনে নেবেন। আমাকে এখন মেজরের ফ্ল্যাটে যেতে হবে। অর্জুন বলল।

    কিন্তু তোমার লকেটটা কোথায় গেল? মিস্টার আলাদা জিজ্ঞেস করলেন। তাঁকে খুব চিন্তিত দেখাচ্ছিল, তোমার সঙ্গে নেই যখন, তখন কি রাস্তায় পড়ে গেছে? ওইরকম লকেট তুমি অবহেলায় হারিয়ে ফেললে?

    অর্জুন তাকাল। সোফার পাশে সেই খোদাই করা কাঠের কলসির মধ্যে হাত ঢুকিয়ে লকেটটাকে বের করে গলায় পরে নিল, আমি খুব দুঃখিত মিস্টার আলাদা। এখানে যদি এটাকে না রাখতাম তা হলে আপনার সংগ্রহশালা আরও মুল্যবান হত এবং আমি কখনওই এটাকে ফেরত পেতাম না। বাই— অর্জুন সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে এল।

    মেজরের ফ্ল্যাটের দরজার বেলের বোতাম টিপতেই সেটা খুলল না, তিনবার বাজানোর পর ঘুম-ঘুম চোখে দরজা খুলে মেজর হাই তুললেন, এই মাঝরাতে

    এসে ভোর হলে আসতে পারলে না?

    অর্জুন ফ্ল্যাটে ঢুকে দেখল সবকটা জানলায় ভারী পরদা টানা থাকায় বাইরের আলো একফোঁটা ঢুকছে না। সে বলল, এখন সকাল আটটা। আপনার কাছে স্পেয়ার টুথব্রাশ আছে?

    আটটা? মাই গড! ওঃ, কালকের ডিনারটা আমাকে! এইজন্যেই রাত্রে লাইট ডিনার করা উচিত। আছে। টুথব্রাশ কেন, এক্সট্রা সাবান, দাড়ি কামাবার স্টিক সব পেয়ে যাবে ওখানে। মেজর দাড়ি চুলকোতে লাগলেন।

    আটঘণ্টা বাদে দুজনে পরিষ্কার হয়ে ডাইনিং টেবিলে বসে টোস্ট, ডিমের পোচ আর চা খাচ্ছিল। মেজর চোখ বড় করে বললেন, এ তো স্রেফ বিশ্বাসঘাতকতা। তোমাকে অজ্ঞান করে লকেট চুরি করবে আলাম্বা, এটা আমি ভাবতে পারছি না। এই পৃথিবীতে দেখছি কাউকে বিশ্বাস করা যাবে না।

    ওঁর লোভ হওয়া স্বাভাবিক।

    হুম্‌। মাঝে-মাঝে এমন ভঙ্গিতে কথা বলো যে, মনে হয় তুমি, কোনও তিব্বতি লামা। হাঁটুর বয়সী ছেলে তুমি অথচ একেবারে জ্ঞানবৃদ্ধ। মেজর মচমচ করে টোস্টে কামড় দিলেন, আর এইজন্যেই তোমার ফ্যান আমি।

    অর্জুন বলল, আমি ভাবছি গ্যাব্রিয়েলার সঙ্গে দেখা করব।

    নিশ্চয়ই করবে। ওই ব্যাটা জিম মরার আগে কী বলে গেছে সেটা না শুনলে এই টোস্ট হজম হবে না আমার।

    আপনি সঙ্গে যাবেন?

    তুমি তো নিউ ইয়র্কের রাস্তাঘাট কিছুই চেনো না। আমি না নিয়ে গেলে কীভাবে পৌঁছবে?

    তা ঠিক। তবে আপনার বাড়ির পাশেই কাল টিউব স্টেশন দেখেছি, জ্যাকসন হাইটে, যেতে নিশ্চয়ই সমস্যা হবে না।

    তারপর?

    ওখান থেকে নিউ জার্সিতে ফিরবে কী করে? ওখানে তো টিউব নেই।

    তা অবশ্য। কিন্তু আপনার স্ব কাজ ফেলে আমার সঙ্গে যেতে কী করে বলি? আপনার নিশ্চয়ই অসুবিধা হবে।

    তা হবে। দাড়ি চুলকোলেন মেজর, আজ মিস্টার স্টিভেনসনের সঙ্গে ব্যাপারটা ফাইনাল করার কথা। ওঁর ইচ্ছে আফ্রিকার জঙ্গলে এক মাস থেকে মাকড়সাদের লাইফ ভিডিওতে তুলে আনা। আর আমি বলছি আর একবার ইয়েতি খুঁজতে হিমালয়ে যেতে। হিলারী সাহেব খুঁজে পাননি মানে এই নয় হিমালয়ে ইয়েতি নেই। না থাকলে ইয়েতি শব্দটার জন্মই হত না।

    আপনার মিটিং কখন

    দুপুরে।

    তা হলে চলুন এখনই বেরিয়ে পড়ি।

    সঙ্গে অস্ত্র আছে?

    না তো!

    যদি এটা ট্র্যাপ হয়? কিছুই বলা যায় না। তুমি বরং, ওই লকেটটা আমার ফ্ল্যাটে রেখে যাও। ওটা হারানো উচিত হবে না।

    অর্জুন হেসে বলল, এটার কোনও মূল্য আমার কাছে নেই। তবে যেসব আফ্রিকান একে ভয় বা শ্রদ্ধা করেন তাঁদের অসম্মান আমি করছি না। অবশ্য সঠিক জায়গায় যদি এটা পৌঁছয় তার চেষ্টা করা উচিত।

    কারেক্ট। এক কাজ করি। ওর ড়ুপ্লিকেট বানিয়ে নিই।

    কোথায় পাবেন?

    চলো।

    তৈরি হয়ে ওরা যখন বেরোতে যাচ্ছে তখন দরজার ওপারে সিদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সিম্বা অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে বলল, আমি আমার বাবার হয়ে ক্ষমা চাইতে এসেছি। আসলে কোনও বিরল জিনিস দেখলে ওঁর মাথায় ন্যায়-অন্যায় বোধ কাজ করে না।

    মেজর বললেন, এটা উনি নিজে না বলে তোমাকে কেন পাঠিয়েছেন?

    বাবা আসতে লজ্জা পাচ্ছেন। সিম্বা ম্লান গসল।

    অর্জুন বলল, ওঁকে বলবেন সমস্যাটা আমি বুঝেছি। কিন্তু এখন আমরা বের হচ্ছি। আপনাকে তাই ভেতরে আসতে বলতে পারছি না।

    সিম্বা বলল, আমি স্পানিশ জানি।

    তার মানে? অর্জুন অবাক।

    যে ভদ্রমহিলার সঙ্গে তখন টেলিফোনে কথা বললেন তাঁর কাছে যদি যান তা হলে আমি সঙ্গে থাকলে উপকার হবে।

    আপনি ভুলে যাচ্ছেন। ভদ্রমহিলার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলেছি।

    ও, তাই তো! সিম্বা মাথা নাড়ল।

    আর মেজর স্প্যানিশ ভালই জানেন।

    সিম্বা আর কথা না বাড়িয়ে ওদের সঙ্গে লিফটে নীচে নেমে এল। বাড়ির বাইরে এসে মেজর বললেন, চলো হে, টিউব নিতে হবে।

    টিউব শব্দটি কানে যেতে সিম্বা জিজ্ঞেস করল, কী ব্যাপার? আপনারা গাড়ি নিচ্ছেন না?

    মাই ডিয়ার বেবি, আমার গাড়িটাকে তোমার বাবার বন্ধুরা কাল রাত্রে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। মেজর ঘুরে বললেন।

    ও মাই গড! সিম্বা বলল।

    তোমার সঙ্গে গাড়ি আছে? মেজর জিজ্ঞেস করলেন।

    হ্যাঁ। নিশ্চয়ই।

    আমাদের জ্যাকসন হাইটে নামিয়ে দিতে পারবে? টিউবে উঠতে আমার খুব খারাপ লাগে। মেজর বললেন।

    স্বচ্ছন্দে। আসুন। সিম্বা যেন খুশি হল।

     

    নিউ জার্সির রাস্তায় লোকজন দেখা যায় না, কিন্তু কুইন্সের চেহারাটা আলাদা। এখন সকাল। গাড়ির ভিড় এখনও শুরু হয়নি। কিন্তু যা আছে তা কলকাতাতেও দেখা যাবে না। অর্জুনের মনে পড়ল কোনও একটা কাগজে পড়েছিল, শুধু নিউ ইয়র্কে যত গাড়ি চলে তার সংখ্যা সমস্ত ভারতবর্ষের গাড়ির সংখ্যা ছাপিয়ে গিয়েছে।

    জ্যাকসন হাইটে যেখানে গাড়ি পার্ক করল সিম্বা, সেটাকে ভারতীয় পাড়া বলে মনে হল অর্জুনের। কিন্তু গাড়ি থেকে নামতেই ফুটপাথে হেঁটে যাওয়া মানুষদের বাংলায় কথা বলতে শুনে সে আরও অবাক হল। মেজর বললেন, যখনই বাংলা শুনতে ইচ্ছে করে তখনই চলে আসি এখানে। বাংলাদেশিরা এই পাড়াটা প্রায় দখল করে ফেলেছে। ওদের কম্পিটিটার হল কিছু গুজরাতি ব্যবসায়ী। ওই দ্যাখো, রয়াল বেঙ্গল রেস্টুরেন্ট, দারুণ ইলিশ মাছ রাঁধে। মুখ তুলে একটা সাইনবোর্ড দেখে অর্জুনের মন জুড়িয়ে গেল। বাংলা হরফে লেখা রয়েছে, মুক্তধারা। সমস্ত বাংলা বই এবং বাংলা গানের ক্যাসেট পাওয়া যায়।

    ও টি বি অথবা অফ ট্র্যাক বেটিং সেন্টার হল জুয়া খেলার কেন্দ্র। এই পূর্ব-উপকূলে যত রেসকোর্স আছে তার রেসের ছবি এখানকার ভিডিওতে দেখানো হয়। এখন অবশ্য দোকানটি বন্ধ। ও টি বির পাশ দিয়ে খানিকটা এগোতেই চোখে পড়ল সিঁড়িটাকে। বাঁ দিক দিয়ে নীচে নেমে গেছে। অর্থাৎ গ্যাব্রিয়েলা টেলিফোনে যা বলেছে তা মিলে যাচ্ছে। মাথার ওপর দুমদুম শব্দ করে ট্রেন চলে গেল। অর্জুন বলল, এদিকে যেতে হবে।

    সিম্বা ওদের সঙ্গে আসেনি। গাড়ি পার্ক করে সেখানেই থেকে গেছে। অর্জুন চেয়েছিল মেয়েটাকে ছেড়ে দিতে কিন্তু মেজর ওকে অনুরোধ করেছেন ফিরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে। মেয়েটার কথাবার্তা খারাপ নয়। অন্তত ও কোনও ক্ষতি করবে না বলেই অর্জুনের মনে হয়। অর্জুন হেসে ফেলল। সে ক্ষতির কথা ভাবছে, এখন পর্যন্ত মেয়েটা তো তাদের উপকার করেই যাচ্ছে।

    নীচে নামতেই কাগজের স্টলটাকে দেখতে পেলে অর্জুন। একটি বয়স্কা মহিলা কাগজ বিক্রি করছেন। অর্জুন এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি?

    মহিলা ফিরেও তাকাল না। আর একজন খদ্দেরের সঙ্গে কথা বলতে লাগল। লোকটা কাগজ নিয়ে চলে যেতেই মহিলা আঙুল তুলে কাগজগুলো দেখিয়ে জিজ্ঞেস করল। ওয়ান্ট পেপার?

    নো।

    দেন গেট লস্ট। মহিলা অন্যদিকে তাকাল।

    এবার মেজর এগিয়ে এল, হাই। হি ইজ আস্কিং ফর গ্যাব্রিয়েলা। মেজরের উচ্চারণ আমেরিকানদের মতো জড়ানো। মহিলা চট করে তাকাল, হোয়াট ইজ হিজ নেম?

    অর্জুন। মেজর একই গলায় উচ্চারণ করলেন।

    মহিলা চট করে পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে চোখ বুলিয়ে নিয়ে বললেন, সরি। শি ইজ নট হেয়ার।

    হোয়ার ইজ শি?

    গ্যাবি আটলান্টিক সিটিতে গিয়েছে।

    হতেই পারে না। ও ওর মাসির বাড়িতে থাকবে বলেছিল।

    তাই ইচ্ছে ছিল ওর। কিন্তু জানোই তো, পরিস্থিতি পালটায়। ও অর্জুনের জন্যে তাজমহল ক্যাসিনোতে অপেক্ষা করবে।

    আমরা ওখানে যে যাব তা ও আশা করল কী করে? ননসেন্স!

    আমি জানি না। ও বলেছে দুপুর একটা থেকে দুটো তাজমহলের এক ডলারের সট মেশিনের সামনে বসে থাকবে। এখন কেটে পড়ো।

    এই খবরটা তুমি কতজনকে দিয়েছ?

    তুমি কী বলতে চাও? আমি কাগজ বিক্রি করি, বন্ধুত্ব নয়। গ্যাবি আমার খুব ভাল বন্ধু। ও ওই ছেলেটার চেহারার বর্ণনা দিয়ে গিয়েছিল।

    মেজর হাঁটতে শুরু করলেন, অদ্ভুত ব্যাপার! অর্জুন জিজ্ঞেস করল, জায়গাটা কোথায়? কীভাবে যাওয়া যায়?

    সেটা বড় কথা নয়, বড় কথা হল এখানে দেখা করতে বলে মেয়েটা পালাল কেন? তোমাকে জ্বালাচ্ছে না তো।

    তাতে ওর কী লাভ?

    তা ঠিক। তুমি যদি না যাও তা হলে ওর কী লাভ হবে? আর গেলেই বা কী লাভ করবে ও, তাও বুঝতে পারছি না। মেজর দাড়ি চুলকে বললেন, জায়গাটা অতলান্তিক সমুদ্রের ধারে। লোকে জুয়া খেলতে যায় কিন্তু দেখার মতো জায়গা। লস ভেগাসের নাম শুনেছ? লস অ্যাঞ্জেলিসের কাছে মরুভূমির ওপর আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন যেন একটা শহর বানিয়ে দিয়েছে যা দিনে ঘুমোয় রাত্রে জাগে। তারই মিনি সংস্করণ এই ইস্টকোস্টে আটলান্টিক সিটি। যেতে ঘণ্টা আড়াই লাগবে।

    তাজমহল কি কোনও হোটেলের নাম?

    না। ক্যাসিনোর। জায়গাটা জুড়ে শুধু ক্যাসিনো। মুশকিল হল, আমার গাড়ি নেই। বাসে অবশ্য যাওয়া যায়, কিন্তু চলো দেখি।

    পার্কিং প্লেসে ফিরে আসামাত্র সিম্বা হাসল, কাজ হয়েছে?

    না। মেজর দাড়ি চুলকোলেন, আমাদের একটু আটলান্টিক সিটিতে যাওয়া দরকার। দিনটা অবশ্য যাবে। তোমার কি মনে হয়, যেতে পারবে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৬ – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }