Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প731 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. থানায় বসে যখন কথা হচ্ছিল

    থানায় বসে যখন কথা হচ্ছিল তখন রাত আটটা। একটু আগে যে ঘটনা ঘটে গেল তাতে সবচেয়ে অবাক হয়েছে গোরক্ষনাথ। বাইরের ঘরে সে বেড়ালটাকে কোলে নিয়ে বসে রয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে অবনীবাবু বললেন, এখন কথা হচ্ছে, বেড়ালটাকে এমনভাবে ট্রেইন্ড কী করে করা হল? ওটা এক ছুটে রাস্তা পার হয়নি। মাঝখানে দাঁড়িয়ে রাগী চোখে গাড়িটাকে দেখেছিল। অর্থাৎ ড্রাইভার যদি ছুটন্ত বেড়ালকে ভালভাবে না দেখতে পায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখবেই। সন্দীপের পক্ষে কি এই ট্রেনিং দেওয়া সম্ভব? আমার তো মনে হয় না।

    কিন্তু ওটা তো ট্রেনিং পেয়েছে।

    ঠিকই। এখন আমার পক্ষে সন্দীপকে অ্যারেস্ট করতে অসুবিধে নেই। ওর বাড়িতে না গিয়ে ওকেই থানায় আসতে বলি।

    না। সেটা বোধ হয় ঠিক হবে না।

    কেন?

    সন্দীপ যদি বলে তার যে বেড়ালটা হারিয়েছে সেটা এটা নয়, তা হলে আপনি কী করবেন? ও যদি বলে গোরক্ষনাথকে কোনওদিন দ্যাখেনি, তা হলে?

    বুঝতে পেরেছি। বেড়ালটাকে নিয়ে ওর বাড়ির সামনে গেলেই সমস্যাটার সমাধান হয়ে যাওয়া উচিত। কিন্তু তা তো হল, এই মামলায় বেড়ালটা একটা বড় ভূমিকা নিচ্ছে। যতদিন বিচারক ওকে না দেখছেন ততদিন ওর দেখাশোনা কে করবে?

    থানায় রাখা সম্ভব নয়। এখানে তো প্রচুর বেড়াল ঘোরে।

    ঘোরে। কিন্তু এব্যাটা যদি পালায়, তা হলে?

    এখন যার কাছে আছে, তার কাছেই রাখুন।

    হুম অবনীবাবু একটু ভাবলেন। তারপর মুখটা অর্জুনের দিকে এগিয়ে নিয়ে এসে নিচু গলায় বললেন, ওটাকে তো গোরক্ষনাথ কাজে লাগবে।

    কাজে মানে?

    আরে! ওই যে প্রেতাত্মাদের সঙ্গে সংযোগ করবে। শকুন, বেড়াল, কাক। ওইসব করতে গিয়ে যদি বেড়ালটা কোনও বদ আত্মার হাতে মারা যায়?

    হেসে ফেলল অর্জুন, আপনি এসব বিশ্বাস করেন নাকি?

    না না। বিশ্বাস নিশ্চয়ই করি না। তবে শুনতে শুনতে কীরকম একটা অবস্থা হয়। মিথ্যে কথা লক্ষবার শুনতে শুনতে মনে হয় সত্যি কথা। তেমন আর কি!

    আপনি গোরক্ষনাথকে ডাকুন। ও হ্যাঁ, আর একটা ব্যাপারে আপনার সাহায্য চাই। আমার খুব ঘনিষ্ঠ পরিচিত দুই ভদ্রলোক এসেছেন আমেরিকা থেকে।

    জানি। সার্কিট হাউসে রেখেছেন তাঁদের।

    হ্যাঁ। ওঁরা আজ রাত্রে একটু হুতুমপুরে যেতে চান।

    হুতুমপুর? সেটা কোথায়?

    আপনার এলাকার মধ্যে পড়ে না। বার্নিশ পেরিয়ে খুব ভেতরে একটা প্রায় গণ্ডগ্রাম।

    এত রাত্রে সেখানে কেন যাবেন ওঁরা?

    ভূত দেখতে।

    কী দেখতে? পাগল নাকি?

    ওঁদের একজনের অভিযান করাটাই নেশা, অন্যজন ভূত-প্রেত-ভ্রাকুলা নিয়ে গবেষণা করে চলেছেন। কিছুই হবে না, তবু হুতুমপুর যে থানার আওতায় পড়ে তাদের যদি একটু জানিয়ে রাখা যায়। অর্জুন কথা শেষ করল না।

    অবনীবাবু মাথা নাড়লেন, সাহেবরা যদি এসব নিয়ে মেতে থাকে তা হলে এদেশের অশিক্ষিত মানুষদের দোষ দিয়ে কী হবে। হুতুমপুর বললেন, তাই তো?

    অর্জুন মাথা নাড়তে তিনি একটা কাগজে কিছু লিখে রাখলেন।

    গোরক্ষনাথ এসে দাঁড়িয়ে ছিল দরজায়, তার কোলে বেড়ালটা।

    অবনীবাবু বললেন, বুঝতেই পারছ, তোমার কোলে যিনি আছেন তিনি একটি চিজ। ড্রাইভারদের মনে ভয় ঢুকিয়ে গাড়ি থামাতে বাধ্য করতেন। ডাকাতদের সঙ্গে ওঁকেও তো জেলে পুরতে হবে।

    না বাবু, এ অবলা জীব, একে যেমন শেখানো হয়েছে, করেছে?

    সেকথা ঠিক। তুমি এই বেড়ালটার দায়িত্ব নিতে পারবে?

    হ্যাঁ বাবু।

    যদি এটা পালিয়ে বা মরে যায় তা হলে তুমি দায়ী থাকবে?

    হ্যাঁ বাবু।

    যখনই বলব তখনই বেড়ালটাকে নিয়ে হাজির হবে, তাই তো?

    যা বলবেন তাই করব।

    কিন্তু যে জন্যে তোমার বেড়ালটাকে দরকার তার যদি গড়বড় হয়?

    বুঝতে পারলাম না বাবু।

    ওই প্রেতাত্মারা যদি ওর ঘাড় মটকায়?

    পারবে না বাবু। শকুন আর কাক ওকে আগলে রাখবে। বললেন যখন তখন বলি, তেনাদের সবচেয়ে বেশি রাগ শকুনের ওপর। তারপর কানা কাক। ওই দুটোকে তেনারা আগে মারতে চাইবেন। কিন্তু এই তিনজন একসঙ্গে থাকলে কিছুতেই পেরে উঠবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন।

    ঠিক আছে, আমার সঙ্গে এক জায়গায় চলো। ফিরে এসে খাতায় সই করে ওটাকে বাড়িতে নিয়ে যাবে। একটু বাইরে গিয়ে বোসো।

    গোরক্ষনাথ চলে গেলে অবনীবাবু জিজ্ঞেস করলেন, আপনি যাবেন?

    কোথায়? অর্জুন উঠে দাঁড়াল। আমি এখনই সন্দীপের বাড়িতে যাব। বেড়ালটাকে বাড়ির গেটের সামনে ছেড়ে দিলে ওটা নিশ্চয়ই ভেতরে ঢুকবে। ব্যস, আমার কাজ সহজ হয়ে যাবে।

    সন্দীপের তিন বন্ধুর হদিস নেবেন। আমার মনে হয় ডাকাতির টাকা সন্দীপ তার নিজের বাড়িতে রাখেনি। ওটা ওর বন্ধুদের বাড়িতেই পেয়ে যাবেন। আমার মনে হয় আপনার এই অভিযানে আমার থাকা উচিত নয়। পরে ফোন করে জেনে নেব। অর্জুন পা বাড়াতে গিয়ে থেমে গেল, হুতুমপুরের ব্যাপারটা ভুলে যাবেন না যেন।

     

    থানার সামনে যে এসটিডি বুথ রয়েছে সেখান থেকে মাকে ফোন করল অর্জুন। থানা থেকেই করতে পারত, তখন মনে ছিল না।

    মা জিজ্ঞেস করলেন, কী ব্যাপার রে?

    আমার ফিরতে একটু রাত হবে। তুমি শুয়ে পড়ে।

    তুই কোত্থেকে বলছিস?

    থানার সামনে থেকে।

    এক্ষুনি বাড়ি চলে আয়।

    কেন?

    ওঁরা এসেছেন। মা গলা নামালেন। কারা?

    ওই যে, আমেরিকা থেকে যাঁরা এসেছেন।

    দুটো টাকা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে অর্জুন বাড়ির দিকে রওনা হল। মেজর এবং গোরানসাহেব তার বাড়িতে? হঠাৎ! ওঁরা কেউ বলেননি যে যাবেন।

    দরজা খোলাই ছিল। মেজরের উঁচু গলা গলি থেকেই শোনা যাচ্ছিল। খুব প্রশংসা করছেন তিনি। অর্জুন ঘরে ঢুকতেই মা বললেন, আয়।

    মেজর জিজ্ঞেস করলেন, কোথায় ঘুরে বেড়াও বলো তো?

    অর্জুন ইংরেজিতে জিজ্ঞেস করল, আপনারা আসবেন বলেননি তো!

    মেজর বললেন বাংলায়, আরে। ওই টিফিন ক্যারিয়ার কি সার্কিট হাউসে পড়ে থাকবে? বাড়িতে তো কেউ দশটা ওই জিনিস রাখে না। যদি প্রয়োজন হয় তা হলে তোমার মা কী করবেন?

    বোঝ! ওঁরা ওটা ফেরত দিতে এসেছেন। মা বললেন।

    কতক্ষণ? অর্জুন জিজ্ঞেস করল।

    আধঘণ্টা হয়ে গেল। মেজর বললেন।

    গোরানসাহেব চুপচাপ শুনছিলেন। বাংলায় কথা হলে তিনি যে কিছুই বুঝতে পারছেন না তা কিন্তু বুঝতে দিচ্ছেন না। এখন ওঁর মুখে সেই বীভৎস অভিব্যক্তি নেই। বেশ শান্তমুখে বসে আছেন এখন।

    অর্জুন ঘড়ি দেখল, আপনারা গাড়িটাকে কখন আসতে বলেছেন?

    এসে গেছে। তাতে চড়েই তোমাদের এখানে এলাম। বড় রাস্তায় রাখতে বলেছি, গলিতে ঢোকাইনি। আমরা তো ট্রেন ধরতে যাচ্ছি না। কথাগুলো বলে মায়ের দিকে তাকালেন মেজর। মা হেসে ভেতরে ঢুকে গেলেন।

    গোরানসাহেব এবার কথা বললেন, আজকে যদি তেমন কিছু না ঘটে তা হলে আমার মনে হয় কালই রওনা হওয়া ভাল।

    ঠিক। মেজর মাথা নাড়লেন, অর্জুন, এখান থেকে হাসিমারায় যেতে কতক্ষণ লাগবে?

    রাস্তা ভাল নয়। অন্তত আড়াই-তিন ঘণ্টা ধরে নিতে পারেন।

    বাঃ। তা হলে আমরা বেলা বারোটা নাগাদ রওনা হতে পারি।

    কথাবার্তা ইংরেজিতে হচ্ছিল। গোরানসাহেব জিজ্ঞেস করলেন, কালকে ওখানে গিয়ে কোনও হোটেল বা গেস্ট হাউসে নিশ্চয়ই ওঠা যাবে?

    অর্জুন মাথা নাড়ল, না। ওদিকে হোটেল আছে ফুন্টশলিং-এ। হাসিমারার আধঘণ্টা দূরে। শহরটা ভুটানের বর্ডারে। কিন্তু ডাকবাংলো আছে, ফরেস্ট বাংলো পাবেন। মনে হয় খালি পাওয়া যাবে।

    গোরানসাহেব বললেন, না পাওয়া গেলেও ক্ষতি নেই, আমাদের সঙ্গে টেন্ট আছে। আশা করি টেন্টে থাকতে তোমার অসুবিধে হবে না।

    আমার? অবাক হল অর্জুন।

    হ্যাঁ। মেজর বলেছেন তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। তাই তো?

    এটা তো বলার দরকার পড়ে না। উত্তরবাংলায় অভিযান করব আর তুমি সঙ্গে থাকবে না এটা আমি ভাবতেই পারি না। মেজর হাসলেন।

    এই সময় মা একটা ট্রে হাতে ঢুকলেন। তাতে বড়বড় চিনেমাটির বাটিতে গাঢ় পায়েস থেকে ধোঁয়া বের হচ্ছে। পায়েসের বুকে কিশমিশ ফুলে উঠেছে। মেজর চিৎকার করে উঠলেন, গ্র্যান্ডি?

    অর্জুন অবাক হয়ে গেল। মায়ের সঙ্গে মেজরের কথা হয়েছে এবং তার ফলে হল এই পায়েস। মেজর তখন গোরানসাহেবকে নিয়ে পড়েছেন, এটাকে বলে পায়েস। অমৃত। তোমাদের দেশে এ-জিনিস পাবে না। এর চেয়ে ভাল ডিনার আমি আর কিছুই আশা করতে পারি না।

    মা বললেন,তোরা অনেকদূরে যাবি। ফিরতে রাত হলে তো খাবি না। তাই একটু পায়েস করে দিলাম। নলেন গুড় বাড়িতে ছিল— কেমন হয়েছে কে জানে?

    মেজর এবং গোরানসাহেব একসঙ্গে প্রশংসা শুরু করলেন। ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে, মা লজ্জা পেয়ে ভেতরে চলে গেলেন।

    বেরোবার সময় মা জিজ্ঞেস করলেন, তোরা কতদূরে যাচ্ছিস?

    হুতুমপুর। অর্জুন জবাব দিল।

    সে আবার কোথায়?

    এখান থেকে ঘণ্টাখানেক।

    কারও সঙ্গে দেখা করতে যাচ্ছিস?

    হ্যাঁ।

    অর্জুন আর কথা বাড়াল না। গোরানসাহেব যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাদের কথা শুনলে মা চিৎকার-চেঁচামেচি শুরু করবেন। জীবনে আর কখনও মেজরদের বেঁধে কিছু খাওয়াবেন না। বাঙালি মায়েরা এখনও বিশ্বাস করেন তেনাদের সঙ্গে মজা করা ঠিক নয়। কখন কী হয়ে যাবে কিছুই বলা যায় না।

    অর্জুন ড্রাইভারের পাশে বসে ছিল। হাইওয়ের দিকে যেতে-যেতে ড্রাইভার বলল, এত রাত্রে আপনারা যেতে চাইলেন, আমি টাকার লোভে না বললাম না। কিন্তু–।

    কি-কিন্তু? মেজর পেছন থেকে খেকিয়ে উঠলেন।

    খুব ডাকাতি হচ্ছে সার। হাইওয়েতে এখন ডাকাতি লেগেই আছে।

    অর্জুন মাথা নাড়ল, হ্যাঁ, হয়েছে। কিন্তু এখন আর হবে না।

    আপনি কী বলছেন সার? কাল রাত্রেও হয়েছে।

    বললাম তো, আর হবে না।

    আপনি শোনেননি বোধ হয়। একটা বেড়াল এসে রাস্তা কাটে, গাড়ি দাঁড়িয়ে যায়, আর তখনই ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে। ড্রাইভার জোর করে বোঝাবেই।

    পড়লে পড়বে। আমাদের সঙ্গে আছেটা কী যে, ডাকাতি করবে।

    মেজর প্রসঙ্গটা থামাতে চাইলেন, তা ছাড়া আমাকে তুমি ডাকাত দেখিও না। জীবনে কত ডাকাত দেখলাম। সেবার সাহারার বুটে টেন্ট খাটিয়ে বসে সবে হুইস্কিতে চুমুক মেরেছি, সঙ্গে সঙ্গে উটের পিঠে চেপে কালিবান ডাকাতরা এসে হাজির।

    অর্জুন জিজ্ঞেস করল, কী বললেন কথাটা? তালিবান, না কালিবান?

    কালিবান। তালিবানরা আফগানিস্তানে, কালিবান সাহারায়। গুলিয়ে ফেলো না। একা, বুঝলে, স্রেফ একা এই হুইস্কির বোতল হাতে নিয়ে এমন বক্তৃতা দিলাম যে, ব্যাটারা হাত পেতে বসে পড়ল। সবাইকে হুইস্কি খাওয়াতে খুশি হয়ে চলে গেল। আমাকে ডাকাত দেখাতে এসেছ?

    মেজরের কথা শেষ হতেই অর্জুন বলল, তোমার ভয় পাওয়ার কোনও কারণ নেই। যারা ডাকাতি করছিল তারা একটু আগে ধরা পড়েছে।

    আমাদের শহরে?

    হ্যাঁ। রেসকোর্স পাড়ার সন্দীপকে চেনো?

    আই বাপ! অত বড়লোকের ছেলে ডাকাতি করে?

    ওকে তুমি চেনো?

    চিনব না? আমাদের পাড়ার কাবুল ওর জিগরি দোস্ত। কাবুলটা খুব ভাল বাইক চালাত। দুবছর আগে অ্যাক্সিডেন্টে ওর পা দুটো উড়ে যায়। ওর কাছেই যায় সন্দীপ। ছেলেবেলার বন্ধু বলেই এখনও টান আছে।

    কোন পাড়া তোমাদের?

    আদরপাড়া। ড্রাইভার মাথা নাড়ল, আমি ভাবতেই পারছি না।

    পেছন থেকে মেজর বললেন, পৃথিবীতে থাকার মজা এটাই। যা ভাবতে পারবে না তাই ঘটতে দেখবে। কত দেখলাম।

    ড্রাইভার আর কথা বাড়াল। গাড়ি তিস্তা ব্রিজে উঠল। দুপাশে ঘন অন্ধকার। শুধু ব্রিজের আলোগুলো জ্বলছে। এখন এই হাইওয়েতে গাড়ি খুব কমে গিয়েছে। মাঝে মাঝে লাইন দিয়ে ট্রাক যাচ্ছে।

    বার্নিশের মোড়ে এসে দুটো পান-বিড়ির দোকান খোলা পেল ওরা। হুতুমপুরের কথা জিজ্ঞেস করতেই রাস্তার হদিস পাওয়া গেল। বাইপাস ধরে আর একটু এগিয়ে গেলে ডান দিকে মাটির পথ ধরে দুই ক্রোশ যেতে হবে। অর্জুন জানে এই দুই ক্রোশের কথা স্রেফ আন্দাজে বলল লোকটা।

    শেষপর্যন্ত মাটির রাস্তাটা চোখে পড়তেই গাড়িটাকে ডান দিকে ঘোরাতে বলল অর্জুন। নির্জন রাস্তার একপাশে একটা জিপ দাঁড়িয়ে আছে। গাড়ি দেখে জিপ থেকে নেমে এলেন দুজন পুলিশের পোশাক পরা মানুষ। হাত নেড়ে থামতে বললেন। ড্রাইভার গাড়ি থামালে একজন সাব ইনস্পেক্টর এগিয়ে এলেন পাশে।

    আপনারা কোত্থেকে আসছেন?

    জলপাইগুড়ি। অর্জুন উত্তর দিল। হুতুমপুরে যাবেন?

    হ্যাঁ।

    আপনাদের নামটা জানতে পারি?

    আমি অর্জুন।

    নমস্কার সার। এস. পি. সাহেবের কাছ থেকে ফোন এসেছে। আপনারা আমাদের গাড়িটাকে ফলো করুন।

    কেন? আপনারা কোথায় যাচ্ছেন?

    আপনাদের সঙ্গে থাকতে বলেছেন এস.পি, সাহেব।

    আরে না না। আমরা ওখানে যাচ্ছি এই কথাটাই শুধু জানাতে বলেছিলাম লোকাল থানাকে, এসকর্ট চাইনি।

    ও। কিন্তু ওখানকার কোনও মানুষকে কি আপনারা চেনেন?

    না। আমরা গ্রামে ঢুকব না। গ্রামের পাশে তেঁতুলবন আছে, সেখানে যাব।

    তেঁতুলবন? ডেঞ্জারাস জায়গা সারা দিনের বেলাতেই কেউ যায় না সেখানে।

    এঁরা তাই যেতে চান।

    মুশকিলে পড়লাম। অফিসার চিন্তিত হলেন।

    কেন?

    রাতবিরেতে আপনাদের ডাকাত বলে ভুল করে গ্রামের লোক যদি হামলা করে? অবশ্য তেঁতুলবনে গেলে ওরা জানতে পারবে না।

    এক কাজ করুন। আপনার জিপ এখানে থাক। আপনি আমাদের সঙ্গে চলুন। তেমন হলে গ্রামের লোকদের বোঝাতে পারবেন।

    আমি? না না। এই রামরতন, এদিকে এসো। সাহেবদের সঙ্গে যাও।

    রামরতনের কানে সম্ভবত তেঁতুলতলার কথা পৌঁছেছিল। সে বলল, সার, আমার মনে হয় আপনার যাওয়াই ভাল। আমার বাঁ পায়ে খুব ব্যথা।

    এতক্ষণ তো ব্যথার কথা শুনিনি, অমনি ব্যথা হয়ে গেল? অর্জুন জিজ্ঞেস করল, তেঁতুলতলার কথা শুনে ভয় পাচ্ছেন কেন?

    ভয়? ভয় ঠিক নয়। ঠিক আছে, চলুন।

    অতএব অফিসার গাড়িতে উঠলেন। উঠে মেজরদের দিকে তাকিয়ে অন্ধকারেই নমস্কার করলেন, নমস্কার সার। আমার নাম উত্তমকুমার চট্টোপাধ্যায়।

    অর্জুন বলল, সর্বনাশ।

    আর বলবেন না। মা আমার সর্বনাশ করে গেছেন। অত বিখ্যাত একজন মানুষের নামে কেউ নাম রাখে?

    কোনও অন্যায় করেননি তিনি, মেজর বললেন, সার আশুতোষ, সুভাষচন্দ্র, বিধান রায়ের নামে যদি নাম রাখা যায় তা হলে উত্তমকুমারেও দোষ নেই। তা উত্তমকুমারবাবু, তেঁতুলবন কতখানি জায়গা নিয়ে বলুন তো?

    প্রায় সিকি মাইল। ভয়ঙ্কর জায়গা সার, দিনের বেলায় গা ছমছম করে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৬ – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026
    Our Picks

    মেলানকোলির রাত – কৌশিক সামন্ত

    April 25, 2026

    প্রফেসর সোম আবার! – কৌশিক সামন্ত

    April 25, 2026

    ধূসর আতঙ্ক – অনীশ দাস অপু সম্পাদিত

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }