Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প731 Mins Read0
    ⤶ ⤷

    ১৬. ওদের আবার আগের জায়গায়

    ওদের আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছিল। খানিক বাদেই গাড়ির শব্দ কানে আসতেই বোঝা গেল বৃদ্ধ বেরিয়ে গেলেন বোর্ডের মিটিং-এ যোগ দিতে। মেজর বললেন, তাজ্জব ব্যাপার! এতকাল আমেরিকায় আছি, জানতাম পুলিশই শেষ কথা। এক-একটা শহরের ভার একজন শেরিফের ওপর থাকে, পুলিশ তাঁর নির্দেশে চলে। কিন্তু এই আটলান্টিক সিটিতে শান্তিশৃঙ্খলা দেখার জন্যে গুণ্ডাদের একটা বোর্ড আছে তা জানতাম না। পুলিশ কী করে অ্যালাউ করছে। কথাগুলো বলেই তিনি জিভ কাটলেন, যাচ্চলে, অ্যালাউ বলে ফেললাম, ইংরেজি শব্দ।

    মুখভর্তি কাঁচা-পাকা দাড়ি নিয়ে জিভ বের করলে মানুষকে যে কিভূত দেখায়, তা অর্জুনের জানা ছিল না। মেজরের এতক্ষণে খেয়াল হয়েছে। বললেন, অবশ্য এখন ওরা নেই এ বাড়িতে, শুনতে পাচ্ছে না।

    টেপ রেকড়ার চালিয়ে যেতে পারে। অর্জুন বলল।

    সিম্বা চুপচাপ একটা চেয়ারে বসে ছিল। তাকে খুব বিরক্ত এবং উদ্বিগ্ন দেখাচ্ছিল। হঠাৎ সে ঝুঁকে পড়ল, তোমাদের মতলবটা কী?

    মতলব? অর্জুন অবাক হল।

    তখন থেকে তোমরা নিজেদের ভাষায় কথা বলে যাচ্ছ। আমরা বুঝতে পারছি কিনা তা নিয়ে একটুও ভাবছ না তোমরা। কিন্তু আমি কোনও অন্যায় করিনি। তোমরা অনুরোধ করেছিলে বলে তোমাদের এই আটলান্টিক সিটিতে নিয়ে এসেছিলাম। এখন আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। আমি চলে যাচ্ছি। দরকার হলে আমি পুলিশকে ফোন করব। কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছিল সিম্বা।

    অর্জুন বলল, তুমি কি বুঝতে পারছ না? আমরা এখানে বন্দি হয়ে আছি।

    আই ডোন্ট কেয়ার। আমি কোনও অন্যায় করিনি যে, কেউ আমাকে বন্দি করে রাখবে। আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব। তোমাদের যদি ইচ্ছে হয় আমার সঙ্গে আসতে পারো। সিম্বা এগিয়ে গেল দরজার দিকে। দরজা ঠেলতে বুঝতে পারল ওটা বাইরে থেকে বন্ধ। স্ট্রেঞ্জ! ওরা ভেবেছে কী? সে ঘুরে দাঁড়াল গ্যাব্রিয়েলার দিকে মুখ করে, তুমি! তুমি তোমার বান্ধবী মারা গিয়েছে বলে কাঁদছিলে, কিন্তু কোথায় নিয়ে এসেছ আমাদের?

    গ্যাব্রিয়েলা খুবই দুঃখিত হয়ে বললেন, আই অ্যাম সরি। সত্যি আমি জানতাম না আমার বান্ধবীর বাবা একজন মাফিয়া নেতা। এখানে না জেনে তোমাদের নিয়ে এসে খুব অন্যায় করেছি আমি।

    সিম্বা কাঁধ ঝাঁকাল। তারপর অর্জুনকে বলল, কিন্তু এখানে বসে থাকব না আমরা। এসো, চেষ্টা করি এখান থেকে বেরিয়ে যেতে।

    ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরদা সরিয়ে জানলা দেখা হল। সেগুলো গ্রিলে বন্দি। এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পথ নেই। পাশের ঘরের অবস্থা একই রকম! মেজর কাঁধ দিয়ে বেরোবার দরজায় আঘাত করলেন। দরজাটায় শব্দ হল, দেওয়াল কাঁপল। অর্জুনের খেয়াল হল। এখানকার বাড়ির দেওয়াল ইটের নয়। কাঠের। মেজর ধাক্কা দেওয়ায় সেই কাঠে কাঁপন লেগেছে। অর্জুন মেজরকে আর একবার ধাক্কা দিতে বলল। এবার আর একটু জোরে। সঙ্গে সঙ্গে পাশের ঘরে আওয়াজ হল। সিম্বা ছুটে গেল সেখানে গিয়ে চেঁচিয়ে উঠল। অর্জুন দ্রুত সেখানে পৌঁছে দেখল একটা কাঠের বিমের মধ্যে ঢোকানো আর একটি কাঠ ঈষৎ খুলে এসেছে। তিনজনের মিলিত চেষ্টায় সেটাকে খুলে ফেলার পর দেওয়ালের একটা অংশকে সরানো সম্ভব হল। বাইরের আলো ভেতরে ঢুকল। গ্যাব্রিয়েলা গালে হাত দিয়ে এতক্ষণ দেখছিলেন, বললেন, থ্যাঙ্ক গড!

    ফাঁক দিয়ে বাইরে পা বাড়াতেই অর্জুন দেখল সে বারান্দায়। লন থেকে অনেক উঁচুতে এই বারান্দা। বাড়িতে কেউ নেই নাকি? এতটা শব্দ হল অথচ কাউকে ছুটে আসতে দেখা যাচ্ছে না। চারজন বাইরে আসতেই সিম্বা প্রথমে তার গাড়িটাকে দেখতে পেল। সে চাপা গলায় বলল, লেটস গো!

    ঠিক তখনই অর্জুন কুকুরটাকে এগিয়ে আসতে দেখল। তারপর আরও তিনটে। চারটেরই লেজ কাটা। হিংস্র চোখে বারান্দার দিকে মুখ উঁচু করে তাকিয়ে আছে। একজন মুখ খুলতে বোঝা গেল, ওই দাঁত একটা বাইসনের ঠ্যাং চিবিয়ে ফেলতে পারে। এরা যে ভয়ঙ্কর শিকারি তা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। পুরো বাড়িটা এদের জিম্মায় ছেড়ে ওরা চলে গেছে নিশ্চিন্তে। বারান্দা থেকে মাটিতে পা দিলে আর দেখতে হবে না।

    বাকি তিনজনের নজর কুকুরগুলোর ওপর পড়েছিল। মেজর বললেন, ডেঞ্জারাস। তবে আফ্রিকায় আমি এই ধরনের বুনো কুকুরের মোকাবিলা করেছি।

    অর্জুন বলল, মালিক আর যে খাবার দেয় তারা ছাড়া পৃথিবীর সব মানুষ ওদের শত্রু। কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না। ওদের ট্রেনিং নেই, তাই এই বারান্দায় উঠে আসছে না।

    মেজর হতাশ গলায় বললেন, তা হলে আমরা এখান থেকে যাব কী করে?

    ওদের না সরালে কোনও উপায় নেই। অর্জুন বলল।

    মেজর একটু ঝুঁকে গলায় চু চু শব্দ তুললেন। কুকুর চারটে নড়ছে না। মেজর আরও একটু ঝুঁকলেন, কাম অন ব্রাদার্স। তোদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। যুধিষ্ঠিরের সঙ্গী ছিল তোদের পূর্বপুরুষ। প্রায় স্বর্গে পৌঁছে গিয়েছিল। অর্জুন, আমি ঠিক বলছি তো? সেই অবস্থায় ঘুরে তাকাতে গিয়ে মেজর নীচে পড়ে যাচ্ছিলেন ব্যালান্স হারিয়ে, কিন্তু অর্জুন শেষ মুহূর্তে তাঁকে ধরে ফেলতে তিনি রক্ষা পেলেন। আর তিনি বারান্দা থেকে মাটিতে পড়ছেন দেখে চারটে কুকুর বিদ্যুতের মতো ছুটে এসেছিল সামনে।

    উঠে দাঁড়িয়ে পেছনে সরে এলেও থরথরিয়ে কাঁপছিলেন মেজর, ইম্পসি। অর্জুন চারপাশে তাকাল। তারপর খানিকটা হেঁটে দরজার হুড়কো বাইরে থেকে খুলে ভেতরে ঢুকল। দরজার পাশেই একটা ছোট শেফ রয়েছে। সে মেজরকে অনুরোধ করল সাহায্য করতে। মেজর হাত লাগালে সেটাকে ঠেলতে ঠেলতে বারান্দায় বের করে সদ্য-ভাঙা কাঠের ফোকরের পাশে নিয়ে এল। তারপর বলল, আপনারা ঘরের ভেতর চলে যান। দরজাটা বন্ধ রাখুন। আমি বলামাত্র ছুটে বেরিয়ে আসবেন বারান্দায়।

    কথাগুলো ইংরেজিতে বলায় সিম্বা জিজ্ঞেস করল, তুমি কী করতে চাও?

    কুকুরগুলোকে বারান্দায় তুলতে চাই। তোমাদের প্রত্যেকের রুমালগুলো আমাকে দাও। সে হাত বাড়াতে প্রত্যেকেই রুমাল দিল।

    কারও কাছে নেল কাটার আছে?

    গ্যাব্রিয়েলা ব্যাগ খুলে সেটা এগিয়ে দিতেই অর্জুন নেলকাটারের ভেতরে ঢোকানো ছোট্ট ছুরির ফলা বের করে বাঁ হাতের ওপর দিকে চাপ দিতেই কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এল। মেজর চেঁচিয়ে উঠল, কী করছ?

    কয়েক ফোঁটা রক্ত। কিস্যু হবে না। আপনারা ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিন। কুইক। আমি বলামাত্রই দরজা খুলে বাইরে চলে আসবেন। অর্জুনের কথায় বিস্মিত মুখ নিয়ে তিনজন ভেতরে চলে যেতে অর্জুন চারটে রুমালে রক্তের ফোঁটাগুলো মাখিয়ে নিতেই নতুন রক্ত বের হওয়া বন্ধ হল। ছুরির ডগায় রক্ত লেগে রয়েছে তখনও। সে নেলকাটারটা উঠোনে ছুড়ে ফেলতেই চারটে কুকুর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল ওটার ওপর। প্রথমজন গন্ধ শুকে জিভ দিয়ে ছুরিটা চাটল। অর্জুন এবার প্রথম রুমাল গোল করে পাকিয়ে ওদের কাছাকাছি ছুড়তেই কুকুরটা ছুটে গেল।রুমালে নাক ঢুকিয়ে গন্ধ শুঁকতেই সে গোঁ গোঁ আওয়াজ তুলল। বাকি তিনজন তখন রুমাল শুকছে। এবার দ্বিতীয় রুমাল ছুড়ল বারান্দার সিঁড়িতে। কুকুরটা লাফিয়ে সেখানে পৌঁছে রুমালের ঘ্রাণ নিতে শুরু করতেই তৃতীয়টিকে বারান্দার ওপর ছুড়তেই ওরা সমস্ত শিক্ষা ভুলে লাফিয়ে উঠে এল বারান্দার ওপর। অর্জুন আর এক মুহূর্ত নষ্ট না করে কাঠের ফোকর দিয়ে ভেতরে ঢোকার সময় চতুর্থ রুমালটি ভাঙা কাঠের ফাঁকে খুঁজে দিয়ে দৌড়ে বাইরের ঘরে চলে আসতেই কুকুরগুলো হুড়মুড়িয়ে ফোকর দিয়ে ঢুকতে লাগল। অর্জুনের চিৎকারে ওরা তিনজন দরজা খুলে বাইরে যেতেই অর্জুন অনুসরণ করল। এক ইঞ্চির জন্যে প্রথম কুকুরটা ওকে ধরতে পারেনি। একেবারে ওর মুখের ওপর দরজা বন্ধ করতেই সে দেখল মেজর শেলফটাকে ঠেলছেন ফোকর বন্ধ করতে। ওকে সাহায্য করছে সিম্বা। কিছু না বলতেই ওঁরা বুঝে গিয়েছেন বলে ভাল লাগল অর্জুনের। সে ছুটে গিয়ে হাত লাগাতে ফোকরটা শেলফের আড়ালে চলে গেল।

    ওপাশের বন্ধ দরজা থেকে ফিরে এসে কুকুরগুলো ফোকর দিয়ে বেরোবার চেষ্টা করে ব্যর্থ হল। ওদের চাপে শেলফ নড়ছে। অর্জুন বলল, জলদি।

    ওরা দ্রুত নীচে নেমে গাড়ির কাছে ছুটে গেল। চাবিটা যে ড্যাশবোর্ডে ঝুলতে দেখবে, ভাবেনি অর্জুন। ওরা গাড়িতে উঠে বসতেই সিম্বা এঞ্জিন চালু করল। আর তখনই শেলফটা সামান্য সরে যেতে কুকুরগুলো বারান্দায় নেমে ঝাঁপিয়ে পড়ল নীচে। অর্জুন চিৎকার করল, কাচ তুলুন, কাচ তুলুন।

    দ্রুত কাচ তুলে দিতে সিম্বা গাড়ি ঘুরিয়ে গেটের দিকে নিয়ে গেল। গেট বন্ধ। গাড়ি থেকে নেমে গেট খোলার চেষ্টা করা এখন পাগলামি করা হবে।

    অর্জুন বলল, স্পিড বাড়াও, সোজা গেটে ধাক্কা মারো।

    ধাক্কা লাগতেই যেমন গেট খুলে গেল তেমনই কান ফাটিয়ে সাইরেন বেজে উঠল। গ্যাব্রিয়েলা আতঙ্কিত গলায় বললেন, এখনই পুলিশ চলে আসবে। ওা বার্গলার অ্যালার্ম লাগিয়ে গিয়েছে।

    গাড়ি তখন রাস্তায় পড়ে তীব্রভাবে ছুটছে। মেজর বললেন, নিজেরা মাফিয়া গুণ্ডা হয়ে গেট অ্যালার্ম লাগিয়েছে। চলো, সোজা থানায় গিয়ে রিপোর্ট করি। ওরা কিছুটা এগিয়ে যেতেই পুলিশের গাড়ি আসতে দেখল পরপর দুটো। ওদের পাশ কাটিয়ে গাড়িদুটো বেরিয়ে গেল।

    অর্জুন জিজ্ঞেস করল, আপনার ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আছে?

    নিশ্চয়ই। কিন্তু কেন? মেজর তাকালেন।

    আমি আর সিম্বা নেমে যাচ্ছি। যারা আমাদের খোঁজ করছে তারা নিশ্চয়ই জানে সিম্বা আমাদের গাড়ি চালিয়ে এখানে এনেছে। আমরা যে চারজন আছি তাও নিশ্চয়ই ওদের জানা হয়ে গিয়েছে। তাই আপনি আর গ্যাব্রিয়েলা সোজা নিউ ইয়র্ক চলে যান।

    অসম্ভব! তোমরা এখানে পড়ে থাকবে আর আমি চলে যাব, এ হতে পারে না। মেজর গ্যাব্রিয়েলার দিকে তাকালেন, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আছে? বাঃ, বেশ। আপনি চালান, সিম্বা আপনার সঙ্গে চলে যাক। বাঁ দিকে গাড়ি দাঁড় করাও।

    সিম্বা গাড়ি থামাতে মেজর নেমে পড়লেন, কুইক অর্জুন। গ্যাব্রিয়েলা, আপনি সামনে এসে স্টিয়ারিং-এ বসুন।

    গ্যাব্রিয়েলা দরজা খুলে এগিয়ে আসতেই সিম্বা আসন পরিবর্তন করতে করতে বলল, তোমরা ফিরবে কী করে?

    মেজর বললেন, আমাদের নিয়ে ভেবো না। যদি পারো রাস্তা থেকে ফোনে তোমার বাবাকে বোলো, অচেনা কোনও লোকের সঙ্গে আমাদের ব্যাপারে কথা না বলতে। উইশ ইউ হ্যাপি রিটার্ন।

    গাড়িটা বেরিয়ে গেল। মেজর বললেন, এইজন্যে এ-দেশের মেয়েদের আমার ভাল লাগে। যে-কোনও বিপদের সামনে ওরা সাহস করে দাঁড়াতে পারে।

    সামনেই একটা রেস্টুরেন্ট। পাশে পেট্রল পাম্প। অর্জুন লক্ষ করেছে এখানকার পাম্পের গায়ে দাম লিখে বোর্ড ঝুলিয়ে রাখা হয়। পাম্পের শোরুমে রুটি থেকে সিগারেট সবকিছু পাওয়া যায়।

    ওরা রেস্টুরেন্টে ঢুকল। এখন বিকেল হয়ে গিয়েছে। অবশ্য এখানে রাত নামে অনেক দেরিতে। দরজার পাশেই টেলিফোন বুথ। অর্জুন মেজরকে বলল, টু ওয়ান টু ফাইভ জিরো ফাইভ টু নাম্বারটা ধরে দেবেন?

    কার নাম্বার? মেজর চোখ ছোট করলেন।

    নাম্বার কার তা আমি জানি না। গ্যাব্রিয়েলা বললে মারা যাওয়ার আগে ওই নাম্বার জিম তাকে বলেছে পুলিশকে দিতে।

    ও হ্যাঁ, হ্যাঁ। তোমার তো বেশ স্মরণশক্তি, আমার মনেই ছিল না। এটা লং ডিসট্যান্স কল হবে। মেজর টেলিফোন তুললেন।

    আমেরিকার পাবলিক টেলিফোনের সিস্টেম খুব মজার। পকেটে কার্ড থাকলে সাধারণ একটা বুথ থেকে পৃথিবীর যে-কোনও প্রান্তে ফোন করা যায়। কিন্তু ওটা না থাকলে বিপদ। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলিস ফোনে কথা বলতে গেলে কোয়ার্টার দিতে দিতে প্রাণ বেরিয়ে যাবে। পঁচিশ সেন্টে ভারতীয় সিকির মতো ওদের কোয়াটার হয়। অত কোয়াটার কেউ পকেটে রাখে না। ফলে কার্ড ছাড়া ফোন করা ঝকমারি।

    মেজর বললেন, কুইক, রিং হচ্ছে।

    অর্জুন এগিয়ে গিয়ে রিসিভার তুলল। ওপাশ থেকে কেউ সেই মুহূর্তে গম্ভীর গলায় বলল, হেলো? কে বলছ?

    বস-এর সঙ্গে কথা বলতে চাই।

    কে বলছ। তোমার নাম এবং কোড নাম্বার বলো।

    আমি জিমের বন্ধু, আমার কোড নাম্বার হল সাপের লকেট।

    কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর প্রশ্ন ছুটে এল, কে?

    একটু আগে পরিচয় দিয়েছি বস।

    কোত্থেকে বলছ?

    সেটা বলা যাবে না। আপনি জিমকে খুন করলেন কেন? ও তো কোনও অন্যায় করেনি। আপনার দলের লোকের ওপর এমন অকারণে অত্যাচার করলে ওরা তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে।

    তুমি কে?

    আমি সেই সাপের মালিক, যে সাপ আপনাকে ধ্বংস করতে পারে। শুনুন, গাড়িটা ফিরে যাচ্ছে নিউ ইয়র্কে। আপনার লোকজনকে এখনই নির্দেশ দিন যাতে কেউ ওদের ক্ষতি করতে না পারে।

    কোন গাড়ি?

    দেখুন, আমি আর কথা বাড়াচ্ছি না। শুধু দেখতে চাই হাইওয়েতে কোনও অ্যাকসিডেন্ট হচ্ছে না। রিসিভার নামিয়ে রাখতেই অর্জুন দেখল একটা পুলিশের গাড়ি সামনে এসে দাঁড়াল। গাড়ি থেকে নামল দুটো বিশাল চেহারার পুলিশ। দুজনেই কালো। অর্জুন দ্রুত মেজরকে নিয়ে একটা থামের আড়ালে চলে যেতে পুলিশ দুটো এগিয়ে এল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৬ – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }