Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প731 Mins Read0
    ⤶ ⤷

    ১০. অবনীবাবু অবাক হয়ে তাকালেন

    অবনীবাবু অবাক হয়ে তাকালেন, আরে! এখন এ সময়ে?

    অর্জুন বলল, প্রশ্নটা তো আমারই করার কথা। আপনি তো জানেন আমরা ভূত দেখতে গিয়েছিলাম। সারারাত ধরে সেটা দেখে এলাম। আপনি মনে হচ্ছে রাত্রে ঘুমোননি!

    আমার কথা বলছি। আগে বলুন, সত্যি সেসব দেখলেন নাকি? অবনীবাবু কৌতূহলী।

    দুটো ডেডবডি দেখেছি। সমস্ত শরীরে এক ফোঁটাও রক্ত নেই। কেউ মেরে রক্ত চুষে নিয়ে মাঝরাত্রে জঙ্গলে ফেলে দিয়ে গেল।

    সে কী? ফেলে দিয়ে গেল মানে আপনাদের চোখের সামনে কাজটা করল?

    চোখের সামনে ঠিক নয়। গভীর জঙ্গলের একপাশে কাণ্ডটা করল। ছুটে গিয়ে ধরার কোনও সুযোগ ছিল না। সঙ্গে একজন অফিসার ছিলেন। তিনি ডেডবডি দুটোকে থানায় নিয়ে গেছেন। পোস্টমর্টেম করতে পাঠাবেন। এবার যদি লোক দুটোর আত্মা ভূত হয়ে ওই জঙ্গলে ঘুরে বেড়ায় তো বেড়াতে পারে।

    কোন অফিসার ছিল আপনাদের সঙ্গে? শ্রীযুক্ত উত্তমকুমার চট্টোপাধ্যায়।

    ওঃ ওয়ার্থলেস। কোনও কর্মের নয়, লোকটা।

    যে কর্মের নয় তার পুলিশে চাকরি থাকে কী করে?

    এ-প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।

    আপনি জেগে আছেন কেন?

    চলুন, রাস্তার ওপারের চায়ের দোকানটা খুলছে, চা খেতে খেতে কথা বলি। অবনীবাবু এগোলেন। অর্জুন নেমে আসার পর মেজরদের গাড়ি আর দাঁড়ায়নি। এখনও রাস্তা সুনসান। জলপাইগুড়ির ঘুম ভাঙতে একটু দেরি। রিকশাগুলো পথে নামেনি।

    চায়ের দোকানদার থানার বড়বাবুকে দেখে তৎপর হল। চায়ে চুমুক দিয়ে অর্জুন বলল, আঃ।

    প্রথম চা বেশ ভাল করে। অবনীবাবু চুমুক দিয়ে বললেন, কাল মাঝরাত পর্যন্ত সন্দীপ এবং ওর বন্ধুদের বাড়িতে তল্লাশি চালিয়েছি। কিন্তু কোনও প্রমাণ পাইনি। এস. পি. সাহেবের অনুমতি নিয়েছিলাম। কিছু না পাওয়ার পর ভদ্রলোক আমাকে এমন ভাষায় তিরস্কার করলেন যে, লজ্জায় মরে যাচ্ছি। সন্দেহ হওয়ায় আমরা যে-কোনও বাড়িতে তল্লাশি করতে পারি কিন্তু—I অবনীবাবুর মন যে ভাল নেই তা বোঝা গেল।

    আপনি কী খুঁজতে গিয়েছিলেন?

    এতদিন ধরে যেসব টাকা ওরা লুঠ করছিল তা নিশ্চয়ই ওদের হেফাজতে পাওয়া যাবে বলে ভেবেছিলাম। অল্পবয়সী ছেলেরা অত টাকা কোত্থেকে পেল এই কৈফিয়ত দিতে পারত না। থানায় এনে চাপ দিলে ভেঙে পড়ত। কিন্তু হিসেবে কিছু মিলল না।

    ওরা কিছু বলেছে?

    হ্যাঁ। আজ ওরা কোর্টে যেতে পারে। অবনীবাবু নিশ্বাস ফেললেন, হয়তো এর জন্যে খুব বাজে জায়গায় ট্রান্সফার করে দেবে ওপরওয়ালা। কী করা যাবে?

    চায়ের দোকানদার দাম নিচ্ছিল না। অবনীবাবু জোর করে দিতে সে নমস্কার করল।

    অর্জুন বলল, আমার মনে হচ্ছে একটা রাস্তা আছে।

    রাস্তা?

    হ্যাঁ। অবশ্য একটা ঝুঁকি থেকে যাচ্ছে, কিন্তু সেটা না নিয়ে কোনও উপায় নেই। আপনার থানায় এখন কজন সেপাই আছে?

    কেন?

    একটু আদরপাড়ায় চলুন।

    আদরপাড়া? খোলসা করে বলুন মশাই। আমার মাথা কাজ করছে না।

    থানার দিকে যেতে যেতে অর্জুন অবনীবাবুকে ব্যাপারটা বলতে লাগল।

     

    দুজন লাঠিধারী সেপাই পেছনে বসে ছিল, অবনীবাবু জিপ চালাচ্ছিলেন। পাশে অর্জুন। জিপটা চলে এল আদরপাড়ায়। এখন দু-একজন রাস্তায়। এই ভোরে পুলিশের জিপ দেখে তারা অবাক হয়ে তাকাল। অবনীবাবু বললেন, জিজ্ঞেস না করলে বাড়ি খুঁজে পাওয়া যাবে না।

    অর্জুন বলল, জিজ্ঞেস করলেই ভিড় বাড়বে। দাঁড়ান।

    জিপটা দাড়াল। এক ভদ্রলোক মর্নিং ওয়াকে যাচ্ছিলেন। অর্জুন জিপ থেকে নেমে বলল, শুনুন, আপনি এ-পাড়ায় থাকেন?

    হ্যাঁ। ভদ্রলোক পুলিশের জিপ দেখে থমকে গেলেন।

    আমরা একটু সমস্যায় পড়েছি। একজন ডাক্তারের কলকাতা থেকে এ পাড়ায় আসার কথা। ওঁর আত্মীয় বামাচরণ দত্তের বাড়িতে উঠবেন। বাড়িটা কোথায় বলবেন?

    বামাচরণ দত্ত! ভদ্রলোক মাথা নাড়লেন, না তো।

    ওপাশে দুজন দাড়িয়ে গিয়েছিল। তারা এগিয়ে এল বামাচরণ দত্ত? কী করেন?

    ব্যবসা।

    না। চিনতে পারছি না। আর কিছু বলেছে?

    অর্জুন মনে করার ভান করল, হ্যাঁ। উনি কয়েকটি অর্থোপেডিক পেশেন্টকে দেখবেন। তার মধ্যে বামাচরণবাবুর পাশের বাড়ির একটি ছেলে আছে। কী নাম যেন, কাবুল, হাঁ কাবুল।

    তিনজনে একটু আলোচনা করে নিয়ে ভদ্রলোক বললেন, কাবুল নামের একটি ছেলে আছে। প্রতিবন্ধী। সে থাকে সোজা গিয়ে বাঁ দিকের মোড়ে লাল বাড়িতে। কিন্তু তার আশপাশে বামাচরণ দত্ত বলে কেউ থাকে বলে মনে হয় না। আনারা একটু বেলায় আসুন। পাড়ার মুদির দোকানে খোঁজ করলে জানতে পারবেন।

    অশেষ ধন্যবাদ। অর্জুন গাড়িতে ওঠায় ওঁরা যে-যার মতন চলে গেলেন।

    অবনীবাবু অবাক হয়ে বললেন, আশ্চর্য অভিনয় করলেন তো!

    অর্জুন বলল, সোজা চলুন। বাঁ দিকের মোড়ে লাল বাড়ি কাবুলদের। বাড়ির সামনে গাড়ি রাখার দরকার নেই। আগে কোথাও পার্ক করুন। হেঁটেই যাওয়া যাবে।

    বাড়িটা চিনতে অসুবিধে হল না৷ বেল বাজালেন অবনীবাবু। দ্বিতীয়বারের পর একটি কাজের লোক দরজা খুলল। অবনীবাবু বললেন, কাবুল আছে?

    হ্যাঁ। ঘুমোচ্ছ।

    ওঁর বাবা বাড়িতে থাকলে ডেকে দাও।

    কাবুলের বাবা মধ্যবয়সী মানুষ। লুঙ্গি পরে গেঞ্জি গ্রায়েই বিছানা থেকে উঠে এলেন, কী ব্যাপার? কী চাই?

    অবনীবাবু বললেন, আমি থানার অফিসার-ইন-চার্জ।

    ভদ্রলোক ঘাবড়ে গেলেন, ও। কী ব্যাপার? মানে!

    আমরা আপনার ছেলে কাবুলের সঙ্গে কথা বলতে চাই।

    কেন বলুন তো?

    ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে।

    অভিযোগ? সে কী? আপনি কি জানেন দুবছর আগে একটা অ্যাক্সিডেন্ট করায় ওর দুটো পা কেটে বাদ দিতে হয়েছে?

    আমরা জানি। আপনার উত্তেজিত হওয়ার কোনও কারণ নেই। আমরা রুটিন কিছু প্রশ্ন করে চলে যাব। ওকে ঘুম থেকে তুলুন।

    কিন্তু ওর পক্ষে তো নীচে নামা সম্ভব নয়।

    তা হলে আমরাই ওর কাছে যাচ্ছি। বুঝতেই পারছি আপনাদের খুব অসুবিধায় ফেলছি কিন্তু ওর সঙ্গে কথা না বলে চলে যেতে পারছি না। অবনীবাবু হাসলেন, চলুন।

    ভদ্রলোককে অনুসরণ করে দোতলায় এল ওরা। ঘরের দরজা খোলা। পরদা ঝুলছে। বাইরে থেকে ভদ্রলোক ডাকলেন, কাবুল!

    বলো। সঙ্গে-সঙ্গে সাড়া এল।

    তোমার মুখ ধোয়া হয়ে গিয়েছে?

    হ্যাঁ।

    দুজন ভদ্রলোক তোমার সঙ্গে কথা বলতে চাইছেন?

    কে? কারা?

    কাবুলের বাবা জবাব দেওয়ার আগে অবনীবাবু পরদা ঠেলে ভেতরে ঢুকলেন। বছর বাইশের এক যুবক হুইল চেয়ারে বসে আছে। সামনে খোলা জানলা। ভোরের রোদ পড়ছে ঘরে। কাবুল অবাক হয়ে তাকাল, কী চাই?

    অবনীবাবু বললেন, তোমার নাম তো কাবুল। আমি থানা থেকে আসছি।

    কাবুল অবনীবাবুকে দেখল। তারপর অর্জুনের দিকে তাকাল। হঠাৎ তার মুখের চেহারা বদলাল। বলল, আপনি তো অৰ্জুন।

    অর্জুন কোনও কথা বলল না। অবনীবাবু বললেন, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। তোমার কোন-কোন বন্ধুর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে?

    সবার সঙ্গেই আছে। ওরা আসে। ফোন করে।

    অর্জুন জিজ্ঞেস করল, তুমি এখন খুব বই পড়ো?

    ওর বাবা জবাবটা দিলেন, চিরদিনই পড়ে। ফার্স্ট ডিভিশন ওর বাঁধা ছিল। ওই মোটরবাইক অ্যাক্সিডেন্ট করে—। ভদ্রলোক কথা শেষ করতে পারল না।

    অনীবাবু বললেন, এখন তো কত আধুনিক সরঞ্জাম বেরিয়েছে, প্রতিবন্ধীরা প্রায় স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে।

    কাবুলের বাবা বলল, সেগুলোর সাহায্য ও নিতে চায় না। আমেরিকায় একটা অপারেশন করে মূল হাড়ের সঙ্গে এমনভাবে জুড়ে দেয় যে, কোনও পার্থক্য বোঝা যায় না। কিন্তু আমার পক্ষে তা ওখানে নিয়ে গিয়ে এই চিকিৎসা করানো সম্ভব নয়। প্রচুর খরচ।

    কাবুলের মুখ শক্ত হয়ে গেল, বাবা। আমি কি তোমাকে খরচটা করতে বলেছি?

    না বলিসনি। কিন্তু সেই আশায় তো আছিস।

    সেটা আমি বুঝে নেব। কাবুল মুখ ফেরাল।

    অর্জুন জিজ্ঞেস করল, সন্দীপ তো তোমার বেস্ট বন্ধু।

    কেন?

    ও তোমার কাছে শেষ কবে এসেছিল?

    পরশু সন্ধের পর। কাবুলের বাবা বলল, খুব ভালবাসে ওকে।

    অবনীবাবু অর্জুনের দিকে তাকালেন। তারপর কয়েক পা এগিয়ে গিয়ে কাবুলের পাশে দাঁড়ালেন, তোমার বন্ধুরা কি তোমাকে সাহায্য করবে বলেছে?

    কাবুল চটপট বলল, নিশ্চয়ই। ওরা আমার জেনুইন বন্ধু।

    খুব ভাল কথা।অর্জুন বলল, ওদের তুমি নিশ্চয়ই প্রশ্ন করেছ কীভাবে ওরা টাকা রোজগার করছে? অত টাকা ওরা কোথায় পাচ্ছে?

    আমি জানতে চেয়েছিলাম, ওরা উত্তর দেয়নি।

    তোমার মনে কোনও সন্দেহ হয়নি? অবনীবাবু জিজ্ঞেস করলেন।

    না। ওরা সবাই বড়লোক। ব্যবসা শুরু করেছে বলেছে। হঠাৎ কাবুলের যেন খেয়াল হল, এসব কথা আপনারা কী করে জানলেন?

    কেন? অবনীবাবু হাসলেন।

    ওরা কাউকে বলতে নিষেধ করেছিল।

    কিন্তু কাবুল, টাকাটা যদি সৎপথে ওরা উপার্জন করে এবং তোমার উপকারের জন্যে খরচ করে, তা হলে খবরটা চেপে যাবে কেন? অর্জুন জিজ্ঞেস করল।

    আমি জানি না।

    টাকাগুলো কোথায়?

    একটু ইতস্তত করে কাবুল জবাব দিল, আমার কাছেই আছে।

    অবনীবাবু বললেন, তুমি বললে কেন ওরা গোপন করেছে তা জানো না। আমি তোমার কথা বিশ্বাস করছি। কিন্তু তোমার উচিত কারণটা জানা।

    বেশ। জিজ্ঞেস করব।

    অবনীবাবু কাবুলের বাবাকে জিজ্ঞেস করলেন, এ ঘরে ফোন আছে?

    উত্তরটা দিল কাবুলই। হাত দিয়ে হুইলচেয়ার ঘুরিয়ে সেলফ থেকে কর্ডলেস রিসিভার টেনে বের করল। অর্জুন চটপট এগিয়ে গেল। টেলিফোনে বেশি কথা বলার দরকার নেই। তুমি শুধু বলবে ও যেন এখনই এখানে আসে। কথা আছে। জরুরি। ব্যস। সন্দীপকে ফোন করছ ভো?

    কাবুল মাথা নাড়ল। ডায়াল করে সন্দীপকে চাইল। তারপর বলল, অ্যাই সন্দীপ, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। একটু আসতে পারবি? হ্যাঁ, এখনই। আচ্ছা। যন্ত্রটাকে বন্ধ করে বলল, ও আসছে।

    অবনীবাবু পাশের দরজাটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, এ ঘরে কে থাকে?

    কেউ না। খালি। কাবুলের বাবার গলার স্বর পালটে গিয়েছে, এসব কথা আমি জানিই না। তুই তো কখনও আমাকে বলিসনি যে তোর বন্ধুরা তোকে টাকা দিয়ে যাচ্ছে। কত টাকা দিয়েছে এ পর্যন্ত।

    ওরা নিষেধ করেছিল।

    কত টাকা দিয়েছে?

    একটু ভাবল কাবুল। তারপর সেলফ থেকে একটা ডায়েরি বের করে পাতা ওলটাল, তিন লক্ষ সত্তর হাজার।

    অ্যাঁ! অ্যাত্ত টাকা! চিৎকার করে বললেন কাবুলের বাবা, এই ঘরে তুই এত টাকা রেখেছিস জানতে পারলে যে কোনওদিন ডাকাতি হয়ে যাবে।

    কেউ জানত না, তোমরা না বললে কেউ জানবে না। কাবুল বলল, আর দু লক্ষ তিরিশ হাজার টাকা জমলেই আমি আমেরিকায় যেতে পারব। মোট ছলক্ষ টাকা লাগবে ওই অপারেশনটা করাতে। চোখ বন্ধ করে বলছিল কাবুল। যেন স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে, এমন আলো ওর মুখে।

    মিনিট পনেরো যেতে-না-যেতেই সন্দীপ পৌঁছে গেল। সঙ্গে আর একটি ছেলে। অর্জুনরা তখন পাশের ঘরে বসে রয়েছে। মাঝখানে পরদাটার আড়াল।

    কী ব্যাপার? কী হল? সন্দীপের গলা।

    বোস। কাবুল বলল।

    তাড়াতাড়ি বল। আর-একটি গলা শোনা গেল, কাল রাত্রে পুলিশ খুব ঝামেলা করেছে। আজ উকিলের সঙ্গে কথা বলে কোর্টে যেতে হবে। যা বলার তাড়াতাড়ি বল।

    পুলিশ তোদের সঙ্গে ঝামেলা করেছে?

    হ্যাঁ।

    কেন?

    ও অন্য ব্যাপার। সন্দীপ বলল, চটপট বল কাবুল।

    তোরা আমাকে যে টাকা দিয়েছিস তা কোথায় পেয়েছিস?

    হঠাৎ একথা? সন্দীপের গলায় সন্দেহ।

    তোরা আমাকে বলেছিস কাউকে না বলতে। কেন?

    কেন আবার। সবাই জানলে নানান কথা বলবে, তাই।

    তাতে কী এসে যায়। তারা আমার উপকার করছিস এটা তো ভাল কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না। এখনই আমেরিকায় যেতে চাই।

    দুর। এখনও অনেক টাকা জোগাড় করতে হবে।

    বাবাকে বললে ধার করেও কিছু জোগাড় করতে পারবে।

    না। এখনই তোর কোথাও যাওয়া চলবে না। সন্দীপের গলা। কেন?

    বলছি যা, তা তোকে শুনতে হবে।

    তোদের কথা আমার ভাল লাগছে না।

    দ্যাখ, টাকাটা আমাদের, তোকে রাখতে দিয়েছি, এটা ভুলে যাস না।

    কিন্তু টাকাটা তোরা কীভাবে পাচ্ছিস?

    সেটা জেনে তোর কী লাভ? আমরা চুরি করি আর ডাকাতি করি, তোর তো টাকাটা পেলেই হল। ফালতু ডেকে আনলি।

    না। যদি অন্যায় করে টাকাটা নিয়ে আসিস, তা হলে আমার দরকার নেই। অন্যায়ের টাকায় আমার পা সারালে সারাজীবন অপরাধী হয়ে থাকব।

    সন্দীপ বলল, মনে হচ্ছে কেউ তোর ব্রেন ওয়াশ করেছে।

    কাবুল জবাব দিল না। সন্দীপ জিজ্ঞেস করল, আজকালের মধ্যে তুই বাইরের কার সঙ্গে কথা বলেছিস। কাবুল, জবাব দে।

    আমার কিছু বলার নেই। তুই শুধু বল, এটা ব্যবসা করে সৎপথে উপার্জনের টাকা। বল।

    দ্বিতীয় গলা বলল, টাকাটা নিয়ে চল সন্দীপ।

    হ্যাঁ। সেটাই উচিত। কাবু, টাকাগুলো দে।

    কেন?

    তোর কাছে রাখা আর ঠিক নয়। যখন ছলক্ষ হবে তখন তোর কাছে আসব। দিয়ে দে। ওই সুটকেসে আছে, তাই তো?

    তোরা টাকাগুলো নিয়ে যাচ্ছিস? চিৎকার করে উঠল কাবুল।

    অর্জুন ইশারা করতেই অবনীবাবু দ্রুত পরদা সরালেন। সুটকেস থেকে বড়বড় খাম বের করছে সন্দীপ। তার পাশে একটি ছেলে।

    অবনীবাবু কথা বললেন, সন্দীপ।

    সন্দীপ যেন ভূত দেখল। ওর হাত থেকে খামগুলো পড়ে গেল।

    অবনীবাবু বললেন, আশা করি তুমি সুবোধ বালকের মতো থানায় যাবে। সন্দীপ ঘুরে দাড়াল কাবুলের দিকে। তারপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে গেল ওর ওপর। অর্জুন দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটকে দিতেই সে চিৎকার করে উঠল, তুই তা হলে বেইমানি করলি কাবুল। তুই যাতে হাঁটতে পারিস তাই এত টাকা এনে দিয়েছি আর তুই পুলিশকে লুকিয়ে রেখে আমাদের ডেকে আনলি। বেইমান, বিশ্বাসঘাতক।

     

    অর্জুন থানায় ঢুকল না। অবনীবাবু এখন উত্তেজিত। খুশিও। সন্দীপ এবং তার বন্ধু ছাড়াও কাবুলকেও হুইলচেয়ারে বসিয়ে থানায় এনেছেন তিনি। গাড়ি বেরিয়ে গেল সন্দীপদের অন্য বন্ধুদের তুলে আনতে। অর্জুনের খারাপ লাগছিল কাবুলের জন্যে। বেচারার স্বপ্ন আর সত্যি হবে না। কিন্তু সত্যি কি সন্দীপরা ওর উপকারের জন্যে ডাকাতি করছিল? বন্ধুকে ভাল করার জন্যে? এর উত্তর এখনই পাওয়া যাবে না। এখন বাড়িতে গিয়ে ঘুমোতে হবে। লম্বা ঘুম। দুপুরেই মেজরদের সঙ্গে যেতে হবে ড়ুয়ার্সে। গোরানসাহেব এখনও বিশ্বাস করেন ওই অঞ্চলে ড্রাকুলা আছে। দেখা যাক!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৬ – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }