Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প731 Mins Read0
    ⤶ ⤷

    ১৩. বাড়ির সামনের লনে

    বাড়ির সামনের লনে যে বৈঞ্চিটা স্থায়ীভাবে রয়েছে তার বয়স প্রায় বাড়িটার মতন হলেও এখনও মজবুত রয়েছে। অর্জুন সেখানে বসে ছিল।

    এখন বিকেল। রোদ রয়েছে বাড়ির পেছনে। এদিকটায় ছায়া ঘন হয়েছে। সামনের জঙ্গলে পাখিরা গলা খুলে চেঁচিয়ে যাচ্ছে। পৃথিবীর সেই আদিম দিনে যখন প্রাণ গলা পেয়েছিল সেদিন থেকেই বোধ হয় সূর্যের আলো নিভে যাওয়ার সময় অজানা আতঙ্কে এমনি চেঁচামেচি শুরু হয়েছিল। দিন মানেই চারপাশ চোখের সামনে, রাত মানে সমস্ত নিরাপত্তা উধাও। জঙ্গলের আর-এক প্রান্তে এই যে নিঝুম অঞ্চলে স্টিভেনসন সাহেব বাড়ি বানিয়েছিলেন, তার সৌন্দর্য সারাদিন ধরে প্রশংসা পাবে কিন্তু রাত্রে তিনি কী করতেন সত্তর বছর আগে?

    হ্যালো, মাই বয়। মেজরের গলা পেয়ে পেছন ফিরে তাকাল অর্জুন। ইতিমধ্যে তিনি পোশাক পালটেছে। এখন তাঁর পরনে বারমুডা এবং গেঞ্জি। এগিয়ে আসতে আসতে বারমুডার পকেট থেকে পাইপ বের করে একটু পঁড়িয়ে তামাক জ্বালালেন। কাছে এসে বললেন, ফ্যান্টাস্টিক। কী জায়গা! আঃ পাখিগুলো চেঁচাচ্ছে কেন?

    সন্ধে হয়ে আসছে, তাই। আপনি তরল থেকে ধোঁয়ায় চলে গেলেন?

    নো! আজ একাদশী। দিনের বেলায় আমি ড্রিঙ্ক করি না। শুকনো থাকি। আঃ, এরকম জায়গায় সারাটা জীবন চুপচাপ কাটিয়ে দেওয়া যায়! তাই না?

    আমি পারতাম না। কথা বলার লোক নেই, খাবার ফুরিয়ে গেলে এনে দেওয়ার কেউ নেই। পাগল হয়ে যেতাম। কিন্তু আপনার সাহেববন্ধু তো কথাই বলছেন না। তার ড্রাকুলা কোন অঞ্চলে থাকে, কীভাবে সেখানে গিয়ে আলাপ করে আসা যাবে, সেটা না জানলে অস্বস্তি হচ্ছে। অর্জুন বলল।

    মেজরের দাড়িগোঁফের জঙ্গল থেকে ধোঁয়া বের হল, আমাদের বাল্যকালে একটা বাংলা ছবি দেখেছিলাম। তাতে সংলাপ ছিল, কৌতূহল থাকা ভাল, তবে তার সীমারেখা থাকা উচিত।আহা! দারুণ কথা। তোমার দেখছি একটু ধৈর্য কম। জলপাইগুড়িতে থাকলে তুমি এই সুন্দর জায়গাটাকে দেখতে পেতে না। তাই না?

    এই সময় গোরানসাহেবকে দেখা গেল। গেট খুলে ভেতরে আসছেন। তিনি যে কখন বাড়ির বাইরে গিয়েছেন তা অৰ্জুন জানে না। কাছে এসে বললেন, এই জায়গাটা ভাল নয়। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসার সময় আমার অস্বস্তি হচ্ছিল।

    অস্বস্তি? কীরকম? মেজর জিজ্ঞেস করলেন।

    আমি ব্যাখ্যা করতে পারব না। ওয়েট! হঠাৎ সোজা হয়ে গেলেন ভদ্রলোক। তাঁর দৃষ্টি অনুসরণ করে অর্জুন দেখল একটা বিরাট সাপ ধীরে ধীরে জঙ্গলের ভেতর থেকে এগিয়ে আসছে লনের দিকে। লম্বায় অন্তত বারো ফুট এবং বেশ মোটা আর কুচকুচে কালো সাপটা এখনও খানিকটা দূরে।

    মেজর চাপা গলায় বললেন, কিং কোবরা!

    গোরানসাহেবের গলা হিসহিসে শোনাল, নো। ইটস কুইন।

    অর্জুন দেখল গোরানসাহেবের মুখের চেহারা ক্রমশ বদলে যাচ্ছে। অমলদার বাড়ির বাগানে সাপটাকে ধরার সময় এইরকম মুখ হয়েছিল। তিনি এক পা এগিয়ে যেতেই মেজর ওঁর হাত ধরে টানলেন, ডোন্ট।

    লেট মি গো মেজর।

    না। ওটা কী করে, কোথায় যায়, তা আমাদের দেখা উচিত।

    বাট, বাট, আই মাস্ট কিল হার। কুইন কোবরার হেড আমার কালেকশানে নেই। লিভ মি প্লিজ। মেজরের হাত ছাড়াতে চেষ্টা করছিলেন গোরানসাহেব। কিন্তু মেজর ওঁকে ছাড়লেন না। সাপটা ওঁদের দিকে এল না। সে যেন বেড়াতে যাচ্ছে এমন ভঙ্গিতে লনের একপাশ ধরে বাড়িটার পেছনদিকে যেতে লাগল।

    শেষপর্যন্ত হাল ছেড়ে দিলেন গোরানসাহেব। তাঁর মুখ-চোখ স্বাভাবিক হয়ে এল। ওরা তিনজনই ধীরে ধীরে সাপটাকে অনুসরণ করতে লাগল। বাড়িটার পেছনদিকের খোলা জমিতে ওরা প্রথম এল। বুনো ঝোপঝাড় ছড়িয়ে আছে সর্বত্র। লোকনাথ এই বাড়ি আর লনের সংস্কার করেছেন কিন্তু পেছনদিকে বোধ হয় নজর দেননি। হঠাৎ গোরানসাহেব হাত বাড়িয়ে ইশারায় ওদের থামতে বললেন। জমিটার একপাশে কয়েক হাত দূরত্বে উঁচু উঁচু ঢিবির মতো কিছু রয়েছে। সাপটা তার একটার পাশে গিয়ে স্বচ্ছন্দে ভেতরে চলে যেতে লাগল সরসর করে। কিছুক্ষণ বাদে তাকে আর দেখা গেল না। গোরানসাহেব বললেন, ওইখানে ওর বাসা।

    কথাগুলো ইংরেজিতে বলায় গোরানসাহেব মাথা নাড়লেন। তারপর এগিয়ে গেলেন। ওরা সন্তর্পণে অনুসরণ করল। কাছে যাওয়ার পর বোঝা গেল যেগুলোকে টিবি বলে মনে হচ্ছিল সেগুলো একসময় সমাধিবেদি ছিল। অর্থাৎ গত সত্তর বছরের কোনও একসময়ে এ বাড়ির তিনটি মানুষ মারা যাওয়ার পর এখানেই তাঁদের কবর দেওয়া হয়েছিল। যে বেদির তলায় সাপটা ঢুকেছিল তার ওপরের মাটি সরিয়ে সরিয়ে গোরানসাহেব লেখাটা আবিষ্কার করলেন, আর্নল্ড স্টিভেনসন। বর্ন 1870,এক্সপায়ার্ড 3 June 1938.

    বাকি দুটো সমাধিবেদিতে হয়তো কিছু লেখা ছিল কিন্তু এখন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বেদির ওপরের অংশের অনেকটাই নেই।

    ওরা ফিরে এল। লনে ফিরতেই বটাকে দেখা গেল একটা ট্রের ওপর চায়ের কাপ নিয়ে আসতে। গোরানসাহেব কাপ তুলে থ্যাঙ্কস বললেন। মেজর বললেন, না হে, এ সময় চা খেলে শরীর খারাপ হয়ে যাবে। অর্জুন কাপ তুলে নিয়ে জিজ্ঞেস করল, গোরক্ষনাথ কোথায়?

    বটা বলল, আসন পেতে বসে ধ্যান করছে।

    ওকে একটু এখানে আসতে বলতো?

    বটা চলে গেলে গোরানসাহেব বললেন, এই স্টিভেনসন লোকটা তা হলে এখানেই মারা গিয়েছিল। ও তখন এখানে পাকাপাকি থাকত, না আসা-যাওয়া করত, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু বাকি দুজন কারা?

    মেজর বললেন, ওঁর আত্মীয়স্বজন।

    তা হলে তারা ওর আগে মারা গিয়েছিল। ওই সমাধিবেদি দুটো একটু বেশি পুরনো বলে মনে হল। কিন্তু স্টিভেনসন লোকটার শরীর বিশাল ছিল।

    মেজর বললেন, তা তো বটেই। নইলে এখানে অত বছর আগে থাকার হিম্মত হত না। সাহসী মানুষ। কিন্তু কী করে বোঝা গেল শরীর বিশাল ছিল?

    সমাধিবেদির আয়তন দেখে। আর ওই বড় সাপটা সেই কারণে ওটাকেই নিজের জায়গা বলে বেছে নিয়েছে। গোরানসাহেব কথা শেষ করতেই গোরক্ষনাথ এগিয়ে এল, আদেশ করুন বাবু।

    ওইভাবে কথা বলায় একটু অবাক হল অর্জুন। কিন্তু সেটাকে উপেক্ষা করে সে জিজ্ঞেস করল, এখানে আপনার কেমন লাগছে গোরক্ষনাথ?

    সারাদিন ধরে বড়গুরুকে ডেকে গেলাম। নিজের কথা ভাবিনি।

    বড়গুরু?

    আমার গুরুর গুরু। ত্রিকাল দেখতে পেতেন।

    তোমার সঙ্গী তিনটে কী করছে?

    ওরা ঘুমোচ্ছে। হঠাৎ ওরদিকে নাক তুলে কিছু শোঁকার চেষ্টা করল গোরক্ষনাথ, এই জায়গাটা ভাল নয় বাবু। কীসের যেন গন্ধ পাচ্ছি।

    কীসের? কই, আমরা তো পাচ্ছি না!

    নাক টানতে টানতে যেন গন্ধের পিছু নিয়ে গোরক্ষনাথকে এগোতে দেখে অর্জুন তার সঙ্গী হল। গোরক্ষনাথ বাড়িটার পাশ দিয়ে পেছনের জমিতে চলে এসে মাথা নাড়ল। অর্জুন জিজ্ঞেস করল, কী হল?

    কেমন আঁশটে, স্যাঁতসেঁতে গন্ধ। এখান থেকেই গন্ধটা উঠছে।

    অর্জুন অবাক হয়ে গেল। এই লোকটির সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই তার মনে হয়েছিল, আসলে সরল মানুষ, কিন্তু কিছু অন্ধ বিশ্বাস সম্বল করে নির্বোধ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে রোজগার করে। কিন্তু এখন ও হেঁটে এল সাপটা যে পথে এসেছিল সেই জায়গা দিয়ে। তা হলে ও কি সাপের গন্ধ পেয়েছে? প্রশ্নটা করল অর্জুন।

    সাপ? কী জানি? এর আগে অনেক সাপ দেখেছি কিন্তু তাদের গায়ের গন্ধ তো পাইনি বাবু। কী সাপ? আপনি দেখেছেন?

    খুব বড় কোবরা। কুচকুচে কালো।

    তা হলে বাস্তুসাপ। তা তেনারা তো একা থাকেন না। জোড়া আছে।

    তাদের শরীর থেকে গন্ধ বের হয়

    একথা কখনও শুনিনি বাবু! অ তিনি কোথায় গেলেন?

    ওই সমাধিবেদির নীচে গর্ত আছে, সেখানে ঢুকেছে।

    গোরক্ষনাথ এক পা এগিয়ে গেল, আই বাপ, এ তো কবর। বাস্তুসাপ তো কবরের ভেতরে কখনও টুকবে না। না বাবু, এই জায়গাটা আমার ভাল লাগছে না।

    কিন্তু কেন ভাল লাগছে না। সাপের ভয় পাচ্ছ?

    গোরক্ষনাথ অর্জুনের দিকে তাকলি, বিষধর সাপকে কে না ভয় পায় বাবু। তবে এই জায়গাটা ভাল নয়। এখানে আসার কিছুক্ষণ পর থেকে কাকটা একবারও ডাকেনি।

    অর্জুন হেসে বলল, চলো,এদিকটায় না থাকাই ভাল, অন্ধকার হয়ে আসছে।

     

    এখানে সন্ধে বলে কোনও সময়কে চিহ্নিত করা গেল না। দিন শেষ হলেই ঝুপ করে রাত নেমে গেল। এমন নিকষ কালো রাত অর্জুন কখনও দেখেনি। বটা জেনারেটার চালু করায় ঘরে ঘরে আলো জ্বলছে। তার ফলে আর-এক বিপদ। জঙ্গলের যাবতীয় পতঙ্গ ছুটে এসে ঝাপিয়ে পড়ছে বাড়িটার ওপর। মেজরের খুব ইচ্ছে ছিল বারান্দায় বসে জঙ্গুলে অন্ধকার উপভোগ করার। কিন্তু পোকার হাত থেকে বাঁচতে ভেতরে এসে সব জানলা-দরজা বন্ধ করতে হল। এখন জানলার শার্সিতে শব্দ হচ্ছে। মাঝে-মাঝেই বড় বড় পোকা আছড়ে পড়ছে সেখানে। আলোর কাছে আসতে চায়। গোরানসাহেবের নির্দেশে শুধু রান্নাঘর ছাড়া সব আলো নিভিয়ে দেওয়ার পর শব্দটা কমে গেল। তিনি তার ঝোলা থেকে ব্যাটারিচালিত একটা বাব বের করলেন, যার মৃদু আলোয় ঘর পরিষ্কার দেখাবে। অর্জুন উঠে রান্নাঘরে চলে এল। সেখানে এখন গোরক্ষনাথ আর বঁটা পাশাপাশি দাড়িয়ে রান্নার আয়োজনে লেগেছে। তাকে দেখে বটা বলল, আপনারা কখন খাবেন? আটটার মধ্যে খেয়ে নেওয়াই ভাল।

    কেন?

    তা হলে আমরা ছুটি পাই। বঁটা হাসল।

    আটটা বাজতে অনেক দেরি আছে। অর্জুন মাথা নাড়ল। তারপর এগিয়ে গিয়ে গোরক্ষনাথদের ঘরে উঁকি মারতেই অন্ধকারে লাল দুটো চোখ দেখতে পেল। চোখ দুটো জ্বলছে। সে আলো জ্বালতেই বেড়ালটা মুখ ফিরিয়ে নিল খাঁচায় বসে। শকুনটা বিরক্ত হয়ে বিশ্রী শব্দ করল, শুধু কাকটা চুপচাপ রইল। আলো নিভিয়ে দিয়ে অর্জুন বাইরের ঘরে এসে দেখল মেজর মদ্যপান শুরু করেছেন। বেশ ঘূর্তি এসে গিয়েছে ওঁর হাবভাবে। অর্জুনকে দেখে বললেন, এইরকম পরিবেশে দু-তিনটে গান হলে মন্দ হয় না। তুমি গান জানো?

    না। অর্জুন মাথা নাড়ল, আপনি নিশ্চয়ই জানেন না?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৬ – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }