Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্জুন সমগ্র ৩ – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প731 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. অবনীমোহনকে ফোন করে

    অবনীমোহনকে ফোন করে ব্যাপারটা জানালাম। তিনি খুব আফসোস করলেন, ইস। ওভাবে হাতে পেয়েও কিছু করা গেল না? কাল রাত্রেই আমাকে জানাতে পারতেন। আচ্ছা, এই মন্মথ দত্ত লোকটি কে?

    আমি কখনও দেখিনি। বলল, এ-পাড়ায় গোল চত্বরের পাশে থাকে।

    চেহারা?

    গাঁট্টাগোট্টা, ট্রাকসুট পরে এসেছিলেন। বছর পঞ্চাশ বয়স।

    আপনার কিছু চুরি যায়নি তো?

    না, না। সেরকম কোনও সুযোগ তো ওরাং ওটাংটা পায়নি। কুকুর তাড়া করেছিল ওকে। ভয়ে আমার গবেষণার ঘরে ঢুকে পড়েছিল। মেশিনপত্র লণ্ডভণ্ড করেছে। আমি ফোন নামিয়ে রাখলাম। ইচ্ছে করেই অবনীমোহনকে মেয়র স্বর ফিরে পাওয়ার কথা বললাম না। এটা নিয়ে এখনই কোনওরকম প্রচার হোক আমি চাই না।

    ব্রেকফাস্ট খেয়ে গবেষণার ঘরে ঢুকেছিলাম। মেশিন ঠিক করতেই দুপুর গড়িয়ে এল। আজ আকাশ মেঘমুক্ত ভয় পাওয়া ওরাং ওটাং যদি এ-ঘরে না ঢুকত, তা হলে এই সময়টা নষ্ট হত না। দুপুরের খাবার আমি ঠিক সাড়ে বারোটায় খাই। দরজা খুলে বের হতেই দেখলাম গঙ্গাপদ দাঁড়িয়ে আছে। তার হাতে ডায়েরি। গঙ্গাপদ সামান্য লিখতে-পড়তে জানে দেখে আমি হুকুম দিয়েছি গবেষণাঘরে থাকার সময় যদি কোনও ফোন আসে তা হলে আমাকে বিরক্ত না করে নাম এবং টেলিফোন নাম্বার লিখে রাখতে। জরুরি কিছু মনে হলে আমি নিজেই তাদের ফোন করব।

    ডায়েরিটা হাতে নিয়ে চমকে উঠলাম। সাতজন সাংবাদিকের নাম লেখা রয়েছে, পাশে তাদের কাগজের নাম। শুধু কলকাতার নয়, দিল্লি, মুম্বই থেকেও ফোন এসেছিল। এই এত সাংবাদিক একসঙ্গে আমার কাছে কী জানতে চাইছেন? গঙ্গাপদকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলেছেন?

    হ্যাঁ। সবাই আপনার সঙ্গে কথা বলতে চাইছিলেন। আপনি এখন কাজ করছেন শুনে সবাই জিজ্ঞেস করছিল এ বাড়ির বোবা কুকুরকে আপনি স্বর ফিরিয়ে দিয়েছেন একথাটা সত্যি কিনা? গঙ্গাপদ এক-নিশ্বাসে বলে গেল।

    তুমি কী বলেছ?

    আমি বলব কী! মেয়টা এমন চেঁচাচ্ছিল যে, ওরা ওর গলা শুনতে পেয়েছে। আমি বললাম, আপনারা বাবুর কাছেই যা শোনার শুনবেন।

    তুমি কি আজ কাউকে বলেছ মেয় হঠাৎ ডাকাডাকি করছে?

    না বাবু। আমি তো আজ বাড়ির বাইরে যাইনি। বলতে বলতেই ফোন বাজল। এগিয়ে গিয়ে আমিই রিসিভার তুললাম। কলকাতার এক নামী ইংরেজি কাগজের সাংবাদিক প্রশ্ন করলেন, সার, খবরটা কি সত্যি? সত্যি হলে এখনই আপনার ইন্টারভিউ চাই।

    কী ব্যাপারে বলছেন?

    আপনি নাকি শব্দ ব্যবহার করে আপনার বোবা কুকুরের গলায় স্বর আনতে পেরেছেন। এটা কি সত্যি?

    এ-খবর আপনারা কোথায় পেলেন?

    এক ভদ্রলোক নাকি বিবিসি-কে খবরটা জানিয়েছেন। বিবিসি আজ সকালেই খবরটা ব্রডকাস্ট করেছে। এখন তো সমস্ত পৃথিবীর মানুষ জানে। কিন্তু সার, আপনার সঙ্গে আমাদের যা সম্পর্ক তাতে আমরাই নিউজটার সঙ্গে আপনার ইন্টারভিউ ছাপার সৌভাগ্য পেতে পারি। আমি এখনই আপনার কাছে যেতে চাই।

    আমি বিচলিত হলাম, দেখুন, আপনারা যা শুনেছেন, তা সত্যি নয়। আমি রিসিভার নামিয়ে রাখতেই ফোন বাজল। এবার বিবিসি থেকে। আমি তাদের খুব বকাবকি করলাম আমার সঙ্গে কথা না বলে ওরকম একটা খবর প্রচার করার জন্যে। বললাম, পুরোটাই মিথ্যে, একদম মিথ্যে।

    কিন্তু আমি যাই বলি ফোন আসা বন্ধ হল না, উলটে বাড়িতে সাংবাদিক থেকে শুরু করে টেলিভিশনের লোক ভিড় জমাল। গঙ্গাপদকে আমি বলে দিয়েছিলাম, যে কেউ আসুক বলে দেবে আমি বাড়িতে নেই। পাগল হয়ে যাওয়ার জোগাড় আমার! গঙ্গাপদকে বাহবা দিতে হয়। সে মেয়ের মুখ বেঁধে ওকে চেনবন্দি করে রেখে সাংবাদিকদের সামলাল। আমি বাড়িতে নেই, কোথায় গিয়েছি সে জানে না। কিন্তু গদাপদ যতই বলুক, লোকজনের ভিড় লেগেই রয়েছে দরজায়। একজন প্রেস ফোটোগ্রাফার লুকিয়েচুরিয়ে সারের ছবি তুলে নিয়ে গেছে। ফোটো দেখে অবশ্য মেয়র সঙ্গে ওর তফাত করা মুশকিল হবে।

    আমি ভেবে পাচ্ছিলাম না প্রথমে, তারপর মনে হল ওই মন্মথ দত্ত এই কাণ্ডটা করেছে। ও-ই নিশ্চয়ই বিবিসি-কে খবরটা পৌঁছে দিয়েছে। কিন্তু লোকটাকে আমার খুবই সাধারণ বলে মনে হয়েছিল। বিবিসির সঙ্গে যোগাযোগ করতে কজন বাঙালি চট করে পারে? মন্মথ দত্ত যখন পেরেছে তখন আর ওকে সাধারণ ভাবা ঠিক নয়। তারপরই মনে হল, ওরাং ওটাংটা ওর পোষা নয় তো? কায়দা করে আমার বাড়িতে ঢুকে প্রাণীটিকে পালাবার সুযোগ করে দিল! কেন যে লোকটাকে বাড়ির ভেতর ঢুকতে দিলাম।

    বিকেলে অবনীমোহনকে ফোন করলাম। রিসিভার তুলে আমার গলা পেয়ে অবনীমোহন উত্তেজিত, আরে, অভিনন্দন। আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আপনার গবেষণা যে সফল হয়েছে তাতে আমি খুব আনন্দিত। তবে আজ সকালে যখন ফোন করেছিলেন তখন আপনি খবরটা প্রকাশ করেননি বলে একটু অভিমান হয়েছিল। পরে যতবার ফোন করেছি আপনাকে,গঙ্গাপদ একই বুলি আওড়ে গিয়েছে, আপনি বাড়িতে নেই।

    বললাম, অবনীমোহন, তুমি আমার কথা বিশ্বাস করবে?

    নিশ্চয়ই।

    আমি এখন পর্যন্ত কোনও আবিষ্কার করিনি।

    সে কী! আপনি যে শব্দ নিয়ে গবেষণা করছেন সে কথা তো আগেও আমায় বলেছেন। তা হলে? অবনীমোহন খুব অবাক হয়ে গেলেন।

    গবেষণার কথা মিথ্যে নয়। কিন্তু আবিষ্কার করিনি কিছু। গত রাত্রে ওরাং ওটাং আমার গবেষণার ঘরে ঢুকে, যে দুর্ঘটনা ঘটায় তার ফলে মেয় স্বর পেয়েছে। এটা নিতান্তই দুর্ঘটনা। কিন্তু গুজব প্রচার হয়ে যাওয়ায় তা সত্যি বলে বিশ্বাস করছে যারা, তারা আমায় পাগল করে দিচ্ছে।

    কিন্তু কে গুজব ছড়াল?

    বুঝতে পারছি না। ভোরবেলায় মন্মথ দত্ত এসেছিল। ওর কথা তোমাকে বলেছি। তাকে বলেছিলাম মেয়র স্বর ফিরে পাওয়ার কথা। ও এসেছিল দুটো বোবা কুকুর কিনতে। মনে হয় ওই প্রচার করেছে।

    কিন্তু মন্মথ দত্ত নামের কেউ আপনার পাড়ায় থাকে না।

    থাকে না?

    না। লোকটা একটা ঠগ।

    সে কী?

    হ্যাঁ। আর মনে হচ্ছে ওই ওরাং ওটাংটা লোকটার পোষা জীব। ও ধরা পড়তেই মুক্ত করতে আপনার বাড়িতে এসেছিল।

    তার মানে ও জানত ওরাং ওটাং আমার বাড়িতে আছে।

    তাই মনে হচ্ছে। চুরি করতেই পাঠিয়েছিল।

    কিন্তু আমার বাড়িতে কী চুরি করবে?

    তা তো জানি না। যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, বলবেন।

    আমি ধন্দে পড়ে গেলাম। মন্মথ দত্ত ঠগ হতে পারে কিন্তু আমার বাড়িতে চুরি করতে চাইবে কেন? তারপরেই মনে পড়ল লোকটা মানুষের শখের জিনিস পাইয়ে দেওয়ার দালালি করে বলেছিল। বিদেশেও ওর ক্লায়েন্ট আছে। এমন হতে পারে আমার গবেষণার ঘরই ওর লক্ষ্য ছিল। এটা ভাবতেই খুব নার্ভাস হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার বন্ধু ডক্টর বব উইলসকে ফোন করলাম। ববের গলা পাওয়া গেল। উচ্ছ্বসিত। বলল, ওহহ! কতবার তোমাকে ধরার চেষ্টা করেছি কিন্তু শুধু এনগেজড শুনেছি। তোমার খবরটা বিবিসি-তে শুনলাম।

    আমি কথা না বাড়িয়ে সমস্ত ঘটনাটা সংক্ষেপে বললাম। শোনামাত্র বব উত্তেজিত হয়ে পড়ল, কী বললে? ওরাং ওটাং?

    হ্যাঁ।

    তা হলে তুমি খুব বিপদের মধ্যে আছ বন্ধু। তোমাদের দেশে এই প্রাণীটি জন্মায় না যখন, তখন কেউ বিদেশ থেকে পাঠিয়েছে ওকে। তোমার গবেষণার ব্যাপারে যাদের আগ্রহ আছে তারাই এই কাণ্ডটি ঘটাতে পারে। সাবধান হও।

    বব তে বলল, আমি কী করে সাবধান হব? রাত্রে গঙ্গাপদ এসে জানাল এক সাহেব ইংরেজিতে কথা বলছে টেলিফোনে, সে কিছুই বুঝতে পারছে না। ভাবলাম বব বুঝি আবার ফোন করেছে। রিসিভার তুলতেই যে গলা পেলাম তা অবশ্যই কোনও ইংরেজের নয়। পরিচয় জানার পর খুব বিস্ময়ের সঙ্গে বলল, আপনি আমাকে চিনবেন না। আপনার গবেষণার ব্যাপারে আমি খুবই আগ্রহী। যদি একসঙ্গে কাজ করার সুযোগ পাই তবে ধন্য হব।

    আপনি কে? কোনও বিজ্ঞানী?

    না, না। সেই পাণ্ডিত্য আমার নেই। তবে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন তা শেষ করতে প্রচুর অর্থের প্রয়োজন। স্লাপনার সরকারের কাছে যে আবেদন আপনি করেছেন তা এখনও লাল ফিতেয় আটকে আছে। আপনি সম্মত হলে আমি ফিনালের দায়িত্ব নিতে রাজি আছি।

    আমি আপনাকে চিনি না, জানি না, এরকম প্রস্তাব কেন দিচ্ছেন?

    আপনি বিজ্ঞানের সাধক। বিজ্ঞানের অগ্রগতিতে আমার সাহায্য যদি কাজ দেয় তা হলে ধন্য হব আমি। আপনি ভেবে দেখুন, আগামীকাল আবার ফোন করব। গুড নাইট। লাইন কেটে দিল লোকটা।

    হ্যাঁ, আমার অর্থের প্রয়োজন আছে। এই বিশাল কর্মকাণ্ড কোনও ব্যক্তির নিজস্ব সঞ্চয় থেকে শেষ করা সম্ভব নয়। আমি সরকারের কাছে আবেদন করেছি। তাঁরা বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন। কিন্তু লাল ফিতের বাঁধন তো সহজে খোলার নয়। সমস্যা নিশ্চয়ই ছিল, কিন্তু আগ বাড়িয়ে কেউ আমাকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেবে, এমনটাও কল্পনা করিনি। লোকটার কথা বলার ভঙ্গিতে বেশ দৃঢ়তা ছিল। আমার কাজের কথা অনেকেই জানেন। এ-নিয়ে হাসাহাসিও চলে বলে শুনেছি। কিন্তু এই কাজ শেষ করতে যে বিপুল অর্থের দরকার তা কি ফোনের ভদ্রলোক জানেন? তারপরই খেয়াল হল, অজানা কেউ খামোকা আমাকে অত টাকা দিতে যাবে কেন? কী স্বার্থ তার?

    খুব অস্বস্তি হচ্ছিল। রাতে ভাল করে ঘুমোতে পারলাম না। ভোরবেলায় মনে অন্য চিন্তা এল। মন্মথ দত্ত, ওরাং ওটাং এবং এই সাহেবের টেলিফোন, তিনটেই একসূত্রে বাঁধা নয় তো? দ্রুত গবেষণার ঘরে চলে এলাম। যে আলমারিতে আমার গবেষণার কাগজপত্র থাকে সেটা খুলে পরীক্ষা করলাম। না, সব ঠিক আছে।

    গতকাল লোকটি বলেছে আজ আবার ফোন করে আমার অভিমত জানতে চাইবে। লোকটির উদ্দেশ্য যদি ভাল হয় তা হলে সাহায্য নিতে আমার আপত্তি থাকবে কেন? যদি তা না হয়? বব যে সন্দেহ মনে ঢুকিয়ে দিয়েছে সেটা ছোবল মারতে লাগল। মনে হল, অবনীকে একটা ফোন করি।

    অবনী তাঁর বাড়িতেই ছিলেন। শুনে বললেন, অদ্ভুত! লোকটা পরিচয় দেয়নি?

    না।

    আজ আবার ফোন করবে বলেছে?

    হ্যাঁ।

    ঠিক আছে, ফোন করলে ওর পরিচয়, ঠিকানা জিজ্ঞেস করবেন। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। অবনী হাসলেন।

    বুঝলাম, ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না তিনি। একটা ওরাং ওটাং ঢুকেছিল আর একজন উড়ো ফোন করেছিল। পুলিশের অনেক কাজ আছে, এত সামান্য ব্যাপার নিয়ে তারা মাথা ঘামাবে কেন? কিন্তু মন থেকে অস্বস্তি যাচ্ছিল না। ঠিক এই সময় অমলের কথা মনে পড়ল। অমল সোম। আমার চেয়ে বয়সে অনেক ছোট কিন্তু অত্যন্ত বুদ্ধিমান মানুষ। বছর দশেক আগে কালিম্পং-এ ওঁর সঙ্গে আলাপ হয়েছিল। সত্যসন্ধান করেন। দু-একবার চিঠিপত্রেও যোগাযোগ হয়েছে। উপন্যাসের বাইরে গোয়েন্দাদের ভূমিকা নিয়ে আমার কোনও স্পষ্ট ধারণা ছিল না এবং নেই, কিন্তু অমল সোমকে ভারী পছন্দ হয়েছিল। ঠিক করলাম ওঁকে সব কথা খুলে বলব। চিঠিতে নয়, টেলিগ্রাম পাঠিয়ে এখানে আসতে বলি তাঁকে। গঙ্গাপদকে দিয়ে টেলিগ্রাম পাঠিয়ে দিলাম। ঠিক করলাম, অমল সোমের জবাব না পাওয়া পর্যন্ত নিজেকে আড়ালে রাখব, এমনকী টেলিফোনও ধরব না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন সমগ্র ৬ – সমরেশ মজুমদার
    Next Article অর্জুন সমগ্র ২ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }