Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শেষ উপহার – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প122 Mins Read0
    ⤶ ⤷

    শেষ উপহার – ৪

    ৪

    আজ মমতাজের বার্থডে। সন্ধ্যের পর পার্টির ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে ডেকোরেসনের লোকজন বাড়ি ঘর সাজিয়েছে। শিহাবকে সঙ্গে নিয়ে মমতাজ মার্কেটিং করেছে। কিন্তু মাগরিবের নামাযের পর থেকে শিহাবকে বাসায় দেখা যাচ্ছে না। পার্টি শুরু হওয়ার আগে মমতাজ কয়েকবার তার রুমে খোঁজ করেও পেল না। শেষে মাকে বলল, তোমার ভাইপোটা যে কি, সেই যে সন্ধ্যের সময় নামায পড়ার কথা বলে বেরিয়ে গেল, এখনও ফিরল না।

    শাফিয়া বেগম বললেন, জানিস তো ও ধার্মীক ছেলে, এসব পছন্দ করে না। তাই হয়তো মসজিদেই রয়ে গেছে। একেবারে এশার নামায পড়ে ফিরবে।

    মমতাজ একটু রাগের সাথে বলল, কেন, ধর্মে কি এসব করতে নিষেধ আছে নাকি?

    তা জানি না। তুই রেগে যাচ্ছিস কেন? কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলাপ না করাই ভালো। সে না থাকলে পার্টির তো কোনো ক্ষতি হচ্ছে না?

    তুমিও তোমার ভাইপোর মতো কথার কাটান দিতে পার। আমার বান্ধবীরা অনেকে শিহাব ভাইকে চেনে, তারা যদি খোঁজ করে, তাদেরকে কি বলব?

    কি আর বলবি? বলবি বাসায় নেই।

    মমতাজ আরো রেগে গিয়ে বলল, আসলে তোমার ভাইপো আমাকে অপমান করতে চায়।

    কি যা তা বলছিস? সে কি ধরণের ছেলে জেনেও একথা বলতে পারলি?

    তুমি যতই তার সাফাই গাও না কেন, তাকে আমি ছেড়ে কথা বলব না। রাগের চোটে চোখে পানি এসে গেছে বুঝতে পেরে মায়ের কাছ থেকে চলে গেল।

    পার্টিতে রোজিনা ও তার ভাইয়া হান্নান এসেছে। এক সময় রোজিনা মমতাজকে বলল, তোর মামাতো ভাইকে দেখছি না যে

    মমতাজ বলল, সে এসব হৈ চৈ ভালবাসে না, তাই সন্ধ্যের পর কোনো বন্ধুর কাছে হয়তো সময় কাটাতে গেছে। তার কথা বাদ দে।

    শিহাব একটা গোলাপের তোড়া নিয়ে ফিরল রাত সাড়ে দশটায়। অতিথিরা সব চলে গেছে। চুপি চুপি বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দেখল, মমতাজ তার পড়ার চেয়ারে বসে মুখ ভার করে নারী ও পর্দা বইটা পড়ছে। তার দিকে তাকিয়ে খুব মুগ্ধ হল। সে আজ দারুণ সেজেছে। সালোয়ার কামিজ পরলেও গায়ে ওড়না বা চাদর নেই। কানে দুল, গলায় হার, নাকে নাকছবি, হাতে দু’গাছা করে সোনার চুড়ি, চোখে সরু করে কাজল, গালে গাল-পালিশ। শিহাবের মনে হল, আজকের মমতাজ যেন কোনো স্বপ্নপুরীর রাজকন্যা। এতদিন এখানে থেকে তাকে পড়ালেও ভালো করে তার দিকে তাকায়নি। আজ রুমে ঢুকে তার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারল না। সে ধর্মের বিধি নিষেধ ভুলে গিয়ে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল।

    মমতাজ পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে বইটা বন্ধ করে ভাবল, শিহাব ভাই এখনও ফিরছে না কেন? তারপর দরজার দিকে তাকিয়ে তাকে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল। আজ যেন তার দৃষ্টিতে অন্য কিছু দেখতে পেল। এভাবে কোনো দিন তাকে শিহাব ভাই দেখে নি। কয়েকটা কড়া কথা শোনাবে বলে অপেক্ষা করছিল; কিন্তু তার দৃষ্টি সে কথা ভুলিয়ে দিল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছেন শিহাব ভাই?

    শিহাব এতক্ষণ বাস্তবে ছিল না, মমতাজের কথায় সম্বিত ফিরে পেয়ে এগিয়ে এসে গোলাপের তোড়াটা তার হাতে দিয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, একটা কথা বলব রাখবে।

    বলুন।

    আল্লাহ তোমাকে যে রূপ দিয়েছেন, তাকে পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার জন্য একটা ওড়না বা চাদর গায়ে মাথায় দেয়া তোমার উচিত। শুধু তুমি কেন, প্রত্যেক সাবালিকা মেয়েরই তাই করা উচিত। এটা আল্লাহ ও তাঁর রসুল (দঃ) এর হুকুম।

    মমতাজ প্রায় পৌনে একঘন্টা নারী ও পর্দা বইটা পড়ে পর্দার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। তাই শিহাবের কথা শুনে রাগতে পারল না। বরং লজ্জা পেয়ে বলল, আপনার কথা রাখার চেষ্টা করব। তারপর ফুলের তোড়াটা নিয়ে ছুটে বেরিয়ে গেল।

    শিহাব তার দিকে তাকিয়ে অস্ফুটকণ্ঠে বলল, আল্লাহপাক, তুমি ওকে দ্বীনকে বুঝার ও মানার তওফিক দাও।

    সে রাতে শিহাব ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই মমতাজের অপূর্ব চেহারা তার মনের পর্দায় ভেসে উঠতে লাগল। শত চেষ্টা করেও মন থেকে তার ছবি তাড়াতে পারল না। কেবলই তার মনে হতে লাগল, মমতাজকে না পেলে সে বাঁচবে না। তাকে পাওয়া যে কখনই সম্ভব নয়, তা জেনেও মনকে প্রবোধ দিতে পারল না। শেষে তাহাজ্জুদের নামায পড়ে আল্লাহ্পাকের কাছে কেঁদে কেঁদে সাহায্য প্রার্থনা করল।

    শাফিয়া বেগম জানতেন, মমতাজ রেগে আছে এবং শিহাব ফিরলে তাকে যা তা করে নিশ্চয় বলবে। তাই মেয়ের দিকে লক্ষ্য রেখেছিলেন। তাকে শিহাবের রুমে যেতেও দেখেছেন। শিহাবের ফেরার অপেক্ষায় তিনিও ছিলেন। তাকে ফিরতে দেখে চুপি চুপি বারান্দায় একপাশ থেকে শিহাবের রুমের দিকে কান খাড়া করে ছিলেন মমতাজ বাড়াবাড়ি করলে সামলাবেন বলে। শিহাব রুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পরও যখন মমতাজের গলার শব্দ পেলেন না তখন বেশ অবাক হলেন। তারপর তাকে লজ্জামিশ্রিত হাসি মুখে ছুটে রুম থেকে বেরিয়ে আসতে দেখে আরো অবাক হলেন। ব্যাপারটা বুঝতে না পারলেও মেয়েকে কিছু জিজ্ঞেস করলেন না। কাজের মেয়ের হাতে শিহাবের খাবার পাঠিয়ে দিলেন।

    মমতাজ শিহাবের রুম থেকে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে যেমন খুব অবাক হল তেমনি লজ্জাও পেল। সে যে এত রূপসী ও যৌবনবতী হয়েছে আগে কোনো দিন ভাবেনি। আজ শিহাবের দৃষ্টি যেন তার যৌবনের দরজা খুলে দিয়েছে। সেই সঙ্গে তার প্রতি ভীষণ টান অনুভব করল। ড্রেস চেঞ্জ করে ঘুমাতে গিয়ে কিছুতেই ঘুমাতে পারল না। তারও মনে হল, শিহাব ভাইকে ছাড়া সে বাঁচবে না। হঠাৎ মনে হল, সে যে গোঁড়া তাকে নিয়ে কি সুখী হতে পারবে? ভাবল, আমাদের সমাজের মতো করে, গড়ে নেবে। আমি যদি তার কথামতো চলি, তা হলে সেও নিশ্চয়ই আমার কথা না শুনে পারবে না। এইসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল।

    পরের দিন থেকে মমতাজ ওড়না ব্যবহার করতে শুরু করল। জাকিয়া অনেক আগে থেকে ওড়না ব্যবহার করে। শিহাবের কাছ থেকে ধর্মীয় বই নিয়ে পড়ে নামাযও ধরেছে।

    রাতে ওড়না পরে মমতাজ পড়তে এলে শিহাব কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে মনে মনে আল্লাহর শুকরিা আদায় করল।

    এরপর থেকে মমতাজ ক্রমশঃ যেমন শিহাবের দিকে অগ্রসর হতে লাগল তেমিন ধর্মের দিকেও ঝুঁকে পড়ল।

    শিহাব মমতাজের পরিবর্তন দেখে খুব খুশি হলেও আগের মতো নিজেকে গুটিয়ে রাখল।

    এভাবে আরো দু’বছর পার হয়ে গেল। শিহাব অনার্স পেয়ে মাস্টার্সে এ্যাডমিশন নিল।

    জাকিয়া এইচ.এস.সি. পাশ করে আর পড়ল না। তাকে সংসারের সবকিছু দেখাশোনা করতে হচ্ছে। কারণ শাফিয়া বেগমের প্রেসার ও হার্টের ট্রাবল দেখা দিয়েছে।

    মমতাজ ডিগ্রিতে পড়ছে। এটা তার ফাইন্যাল ইয়ার। প্রতিদিন না হলেও মাঝে মাঝে শিহাবের কাছে নোট করতে আসে। একদিন তাকে বলল, আচ্ছা শিহাব ভাই, আপনি প্যান্ট শার্ট পরেন না কেন?

    শিহাব মৃদু হেসে বলল, হঠাৎ এরকম প্রশ্ন?

    না, মানে আজকাল কত দাড়ি টুপিওয়ালা লোক প্যান্ট শার্ট পরছে, তাই জানতে ইচ্ছা হল।

    ওটা বিদেশী ও বিজাতীয়দের পোশাক। আমরা মুসলমান, প্রত্যেক মুসলমানের জাতীয় পোশাক পরা উচিত

    ইসলামে কি ঐ পোশাক পরা নিষেধ আছে?

    না নেই। তবে ঐ পোশাক পরে নামায পড়তে যেমন অসুবিধা হয়, তেমনি বাথরুমের কাজ সারতেও অসুবিধা হয়। তা ছাড়া প্রত্যেক জাতির নিজস্ব পোশাক পরা উচিত। জাতীয় পোশাক পরলে তাকে সহজেই চেনা যায়। তুমি জান কিনা জানি না, বিদেশীরা কিন্তু নিজেদের জাতীয় পোশাক ছাড়া অন্য জাতির পোশাক পরে না। তা হলে মুসলমানরা কেন অন্য জাতির পোশাক পরবে?

    মেয়েদেরও কি তেমন পোশাক আছে?

    নিশ্চয়ই আছে। তারা এমন পোশাক পরবে, যাতে করে তাদেরকে দেখেই মনে হবে মুসলিম মেয়ে।

    যেমন?

    মেয়েদের পোশাক ঢিলে হতে হবে এবং বাইরে বেরোবার সময় চাদর বা বোরখা পরে বেরোতে হবে। মোট কথা যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের কাছে ছাড়া অন্য সবাইয়র সাথে দেখা করতে হলে পর্দার সঙ্গে করতে হবে।

    তা না হয় বুঝলাম, কিন্তু মেয়েরা কি পোশাক পরবে তা তো বললেন না।

    মেয়েদের ঢিলে সালোয়ার, কামিজ ও ম্যাক্সী এবং সেই সঙ্গে চাদর বা ওড়না অবশ্যই পরতে হবে। আর মাথার চুল সব সময় ঢেকে রাখতে হবে। তা চাদর বা ওড়না দিয়ে হোক অথবা আলাদা কোনো রুমাল দিয়ে হোক। বিশেষ করে যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের সামনে এবং বাইরে বেরোবার সময় মুখও ঢেকে যেতে হবে। এগুলো কুরআন হাদিসের কথা।

    আমাদের দেশের প্রায় সব মেয়েরাই শাড়ি পরে। আর এটা আমাদের দেশের মেয়েদের জাতীয় পোশাক। শাড়ি পরতে কি ইসলামে নিষেধ আছে?

    না নেই, তবে শাড়ি না পরাই ভালো। কারণ শাড়ি পরলে শরীরের অনেক অংশ দেখা যায়। তা ছাড়া শাড়ি ইসলামী পোশাকও নয়। আমাদের পূর্ব পুরুষা হিন্দু ছিল। ইসলাম গ্রহণ করার পরও শাড়ি পরার অভ্যাস রয়ে গেছে। শুধু তাই নয়, হিন্দুদের এমন অনেক প্রথা ও চাল-চলন মুসলমানরা মেনে চলে, যেগুলো ইসলামে নিষেধ। যারা মুসলমান হওয়ার পর কুরআন হাদিসের ব্যাখ্যা পড়েছে, তারা ছাড়া প্রায় সব মুসলমান নর-নারী পূর্ব পুরুষদের অনেক কিছু মেনে চলে। আর মেয়েদের জাতীয় পোষাক যে শাড়ি বলছ, তা ঠিক নয়। কারণ আমাদের জাতীয়তা বাঙ্গালী হলেও আমরা মুসলমান বাঙ্গালী। আমাদেরকে ইসলামের সবকিছু মেনে চলে তারপর বাঙ্গালীত্ব বজায় রাখতে হবে। বাঙ্গালীত্ব বজায় রাখতে গিয়ে ইসলামের বিধি নিষেধ অমান্য করতে পারি না। একজন বিধর্মী মুসলমান হওয়ার পর তাকে ইসলাম ধর্মের সব কিছু মেনে চলতে হবে। তাকে আগের সব কিছু পরিত্যাগ করতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, যার মধ্যে খাওয়া-পরা থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সব নিয়ম কানুন রয়েছে।

    শুনেছি ইসলামে মেয়েদের উচ্চ শিক্ষা দিতে নিষেধ করা হয়েছে?

    কার কাছে শুনেছ জানি না, আর তা জানতেও চাই না। তবে কথাটা ঠিক নয়। ইসলাম ধর্মের কোনো বইয়েতেই এরকম কথা লেখা নেই। বরং ইসলাম শুধু শিক্ষা অর্জনের ব্যাপারে নয়, বরং সব ব্যাপারেই পুরুষ ও নারীকে সমান অধিকার দিয়েছে। পুরুষেরা যা করতে পারবে, নারীরাও তাই করতে পারবে। পুরুষ-নারী যে যেমন সৎ বা অসৎ কাজ করবে, সে তেমনি তার সমান ফল ভোগ করবে। তবে নারীদেরকে বাইরের সবকিছু করার সময় পর্দা মেনে চলতে বলা হয়েছে। তুমি কুরআন হাদিসের ব্যাখ্যা ও অন্যান্য ধর্মীয় বই পড়তে থাক, তা হলে দেখবে আল্লাহপাক ইসলাম ধর্মকে তাঁর বান্দাদের জন্য কত সহজ সরল ও উপকারের জন্য মনোনীত করেছেন।

    তা হলে মুসলমান সমাজে এত বৈষম্য কেন? আর সারা পৃথিবীতে মুসলমানরা বিধর্মীদের কাছে এত উৎপিড়ীত ও অত্যাচারিত হচ্ছে কেন?

    এর প্রধান কারণ মুসলমানরা আল্লাহ ও তাঁর রসুলকে (দঃ) পরিত্যাগ করেছে। অর্থাৎ মুসলমানরা আল্লাহ ও তাঁর রসুলের (দঃ) আইন-কানুন অনুকরণ ও অনুসরণ না করে দুনিয়ার চাকচিক্যে ভুলে গিয়ে মানুষের তৈরি আইন কানুন অনুকরণ ও অনুসরণ করছে। যাদের অনুকরণ অনুসরণ করছে তারাই আবার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের মধ্যে দ্বন্দ লাগিয়ে দিচ্ছে।

    সারা পৃথিবীতে প্রায় ষাটের অধিক মুসলিম দেশ রয়েছে। সে সব দেশের মুসলমানরা সবাই কি কুরআন হাদিস এড়িয়ে চলছে?

    সব দেশেই কিছু কিছু মুসলমান কুরআন হাদিসের আইন মেনে চলছে এবং সেই মোতাবেক দেশের আইন-কানুন চাইছে। কিন্তু তাদের সংখ্যা এত কম যে, তারা দেশের শাসন ব্যবস্থায় পাত্তা পাচ্ছে না। আর পশ্চিমা শাসকগুলো মুসলমান দেশগুলোর শাসকদের হাতের পুতুল বানিয়েছে। তাদের মগজে ঢুকিয়েছে, ধর্মীয় আইনে যারা দেশের শাসন চায় তারা সন্ত্রাসী ও মৌলবাদী। আর মুসলমান দেশের শাসকরাও জানে ধর্মীয় আইনে দেশ শাসন করলে নিজেদের খেয়াল খুশিমতো চলতে পারবে না। তাই যারা ধর্মীয় আইনে দেশের শাসনতন্ত্র চাইছেন, তাদেরকে তারাও সন্ত্রাসী ও মৌলবাদী বলে আখ্যায়িত করে নিপীড়ন করছে।

    আচ্ছা, এক শ্রেণীর মুসলমানরা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরোধীতা করেন কেন?

    কারণ বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত কাজ হয়ে থাকে; তা ইসলামের পরিপন্থি। তারা বলে মুসলমানরা কেন অমুসলমানদের সাংস্কৃতিক অনুষ্ঠান করবে? ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। সেভাবে করলে তাদের কোনো আপত্তি নেই। আসলে মুসলমান ঘরের ছেলেমেয়রা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কি তাতো জানেই না, এমন কি ইসলামের সঠিক ব্যাখ্যাও জানে না। যদি জানতো, তা হলে ইসলামের পরিপন্থি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করত না। মোট কথা মুসলমানরা সব কিছু করতে পারবে, তবে তা যেন ধর্মীয় আইনের বাইরে না হয়।

    ইসলামী সংস্কৃতি কি, বলবেন?

    প্রথমে ইসলাম কি এবং কেন মানুষ তা মেনে চলবে, তা জানতে হবে। আগেই বলেছি, ইসলাম হল আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহকে যারা একমাত্র সৃষ্টিকর্তা ও পালন কর্তা বলে স্বীকার করে এবং পৃথিবীর প্রথম যুগ থেকে শেষ নবী হযরত মুহাম্মদ (দঃ) পর্যন্ত যত নবী-রসূল পৃথিবীতে এসেছেন সবাইকে স্বীকার করে তাদেরকে মুসলমান বলে। আর ইসলাম শব্দের অর্থ শান্তি ও সমর্পণকারী। যারা প্রকৃত মুসলমান তারা শান্তি চায় এবং নিজেদের মতামত পরিত্যাগ করে ইসলামের মতামতে নিজেদেরকে উৎসর্গ করে। তারা আল্লাহ ও তাঁর রসুলের (দঃ) আইন ব্যতিত কোনো মানব রচিত আইনকে অনুসরণ করে না। তবে হ্যাঁ, মানব রচিত অথবা মানুষের নব নব আবিষ্কার যা মানুষের মঙ্গলের জন্য এবং ধর্মীয় আইনের ও অনুভূতির পরিপন্থি যদি না হয়, তা হলে তা গ্রহণ করতে পারে। আর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলে বা মেয়েদের নাচ-গান ও বাজনা একেবারে নিষিদ্ধ। তবে ছেলেরা বাজনা ছাড়া ভালো ভালো কবিতা আবৃত্তি করতে ও গজল গাইতে পারে। অনুষ্ঠানে প্রাইজের ব্যবস্থা করা যেতে পারে। বড় বড় মনিষীদের জীবন-চরিত্র সমালোচনা করা যেতে পারে আর যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন; তাদের জীবন-চরিত্র আলোচনা ও তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া-খায়ের করা যেতে পারে। মোট কথা যা কিছু করা হোক না কেন, তা ইসলাম বহির্ভুত যেন না হয়। এই যেমন যারা দেশের জন্য অথবা ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের উদ্দেশে? প্রতিবছর আমরা যা করে থাকি, তা ইসলাম পরিপন্থি। সে ক্ষেত্রে আমাদের উচিত হবে, তাদের পরকালের শান্তির জন্য কুরআন খতম ও মিলাদ মহফিলের আয়োজন করা। তা না করে আমরা যা করছি, তাতে কি তাদের কোনো উপকার হচ্ছে? বরং আমরা এইসব অনৈসলামিক কাজ করে গোনাহগার হচ্ছি। কেউ যদি এর প্রতিবাদ করে, তা হলে তাকে মৌলবাদী বলে গালাগালি করছি। আমার কথাগুলো শুনতে তোমার হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু তুমি যদি ইসলামকে ভালোভাবে জানতে, তা হলে ভালো লাগত। প্রত্যেক মুসলমান নর-নারী ও ছেলে মেয়েদের ইসলাম কি জিনিষ তা জানা একান্ত উচিত। জানে না বলেই মুসলমানদের মধ্যে মতভেদ। পৃথিবীর বিভিন উন্নত দেশের অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি ইসলামকে জেনে ইসলাম গ্রহণ করছেন। আর মুসলমানরা ইসলামকে না জেনে ঘৃণা করছে। অবশ্য আজকাল মুসলমানদের চরিত্র যা হওয়া উচিত, তা নয় বলে বিজাতীয় ও বিধর্মীয়দের কাছে অবহেলিত ও লাঞ্চিত হচ্ছে। তুমি ইসলাম সম্বন্ধে পড়াশোনা কর, তা হলে আমার কথাগুলোর সত্যতা জানতে পারবে। আজ এ পর্যন্ত থাক, পরে আবার আলোচনা করা যাবে।

    মমতাজ এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শিহাবের কথা শুনছিল। সে থেমে যেতে বলল, আপনি তো পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছেন, ইসলাম সম্বন্ধে এতকিছু জানলেন কেমন করে?

    ইসলামেও পলিটিক্যাল সায়েন্স আছে। শুধু তাই নয়, এমন কোনো জিনিষ নেই, যা ইসলামে নেই।

    আপনার সঙ্গে কথা বলে আজ অনেক কিছু জানতে পারলাম। সময় করে ইসলামের উপর পড়াশোনা করব। এখন তা হলে আসি বলে মমতাজ তার কাছ থেকে চলে গেল।

    শিহাব তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, তুমি মমতাজকে তোমার নেক বান্দিদের অন্তর্ভুক্ত কর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমহাভারত (কালীপ্রসন্ন সিংহ অনূদিত)
    Next Article ভালোবাসি তোমাকেই – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }