Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হিন্দুআইন (দায়ভাগ ও মিতাক্ষরা) – বিভূতিভূষণ মিত্র

    বিভূতিভূষণ মিত্র এক পাতা গল্প160 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. স্ত্রীলোকের স্বত্ব ও স্ত্রীধন – অষ্টম অধ্যায়

    স্ত্রীলোকের স্বত্ব ও স্ত্রীধন  – অষ্টম অধ্যায়

    স্ত্রীলোকের স্বত্ব ও স্ত্রীধন

    এই অধ্যায়ে প্রথমতঃ, স্ত্রীলোকগণ সাধারণতঃ যে সম্পত্তি পাইয়া থাকেন তাহাতে তাঁহাদের কিরূপ স্বত্ব জন্মায় তাহা বর্ণিত হইবে, এবং পরে ‘স্ত্রীধন’ নামক সম্পত্তির কথা লিখিত হইবে।

    সম্পত্তি সম্বন্ধে স্ত্রীলোকের ক্ষমতা

    কোনও স্ত্রীলোক কোনও পুরুষের বা স্ত্রীলোকের উত্তরাধিকারিণীস্বরূপ স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রাপ্ত হইলে, অথবা এজমালী সম্পত্তির বিভাগে কোনও অংশ প্রাপ্ত হইলে বা অন্য বোনও প্রকারে কোনও সম্পত্তি প্রাপ্ত হইলে—বিধবা স্ত্রীই হউন, কি কন্যাক্ট হউন, কি মাত্রাঙ্গ হউন, কি পিতামহী প্রভৃতি অন্য স্ত্রীলোক হউন-তিনি নিবুর্গঢ় স্বত্ত্বে ঐ সম্পত্তি পাইবেন না। জীবিতকাল পর্য্যন্ত তিনি তাচ ভোগ করবেন এবং তাহার মৃত্যুর পর শেষ পুরুষ মালিকের যিনি ওয়ারিস থাকবেন তিনি সম্পত্তি পাইবেন।

    স্ত্রীলোক তাঁহার জীবিতকাল পয্যন্ত সম্পত্তির আয়ের টাকা যেরূপভাবে ইচ্ছা ব্যয় করিতে পারেন, তাহাতে কেহ কোনও আপত্তি করিতে পরিবে না। মূল সম্পত্তিটা তিনি নষ্ট না করিলেই হইল। আসল সম্পত্তির রক্ষণাবেক্ষণ তিনি যে উপায়ে ভাল বিবেচনা করেন, সেই উপায়ে করিতে পারেন। সম্পত্ত্বির আয় হইতে কোন টাকা সঞ্চিত করিয়া রাখা না রাখা তাহার ইচ্ছা; যদি তিনি টাকা সঞ্চিত করেন, তাহা হইলে সেই সঞ্চয়ের টাকাও তিনি যথেচ্ছ ব্যয় করিতে পারেন। সঞ্চয়ের টাকা যদি তিনি ব্যয় না করিয়া রাখিয়া দেন, তাহা হইলে উহা সম্পত্তির সামিল বলিয়া গণ্য হইবে এবং তাহার মৃত্যুর পর ভাবী উত্তরাধিকারী তাহা পাইবে; তাহা তাহার স্ত্রীধন বলিয়া গণ্য হইবে না (ঈশ্বরী দত্ত ব: হংসবতী, ১০ কলিকাতা ৩২৪)। যদি তিনি সঞ্চয়ের টাকা হইতে কোনও সম্পত্তি খরিদ করেন, তবে তাহা আসল সম্পত্তির সামিল বলিয়া গণ্য হইবে, তাহা তাহার নিজের স্ত্রীধনরূপে গণ্য হইবে না, এবং তাহা তিনি বিন কারণে ইচ্ছামত হস্তস্তর করিতে পরিবেন না, এবং তাহার মৃত্যুর পর ঐ সম্পত্তি শেষ পুরুষ মালিকের উত্তরাধিকারী পাইবেন (১৪ কলিকাতা ৩৮৭)। কিন্তু এই সম্পত্তি খরিদ করিবার সময়ে তিনি যদি উহা আসল সম্পত্তি হইতে পৃথক করিয়া নিজ সম্পত্তি স্বরূপ রাখিয়া থাকেন, তবে তাহা তাহার নিজ স্ত্রীধন সম্পত্তি স্বরূপ গণ্য হইবে ও তাহা তিনি ইচ্ছামত হস্তান্তর করিতে পারিবেন।

     

    আরও দেখুন
    মিতাক্ষরা
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    দায়ভাগ
    গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা অনুবাদ সাহিত্য
    বই পড়ুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    ই-বই ডাউনলোড

     

    স্থাবর সম্পত্তি সম্বন্ধে স্ত্রীলোকের যেরূপ ক্ষমতা, অস্থাবর সম্পত্তি সম্বন্ধেও সেইরূপ। উভয় প্রকার সম্পত্তিতে তিনি একইরূপ স্বত্ব পাইয়া থাকেন।

    হস্তাস্তরের ক্ষমতা

    স্ত্রীলোক সাধারণত: সম্পত্তি হস্তান্তর করিতে পারেন না। কিন্তু (ক) আইনসঙ্গত আবশুকতা থাকিলে, কিংবা (খ) ভাবী উত্তরাধিকারাঁর সম্মতি থাকিলে, হস্তান্তর করিতে পারেন।

    আইন সঙ্গত আবশ্যকতা

    আইনসঙ্গত আবশ্যকতা থাকিলে স্ত্রীলোক ভাবী উত্তরাধিকারীর সম্মতি না লইয়াও সম্পত্তি হস্তাস্তর করিতে পারেন। নিম্নলিখিত হেতুগুলিকে আইনের ভাষায় “আইনসঙ্গত আবশ্যকতা” বলে :–

    (১) ষে কার্য্যে মৃত মালিকের আত্মার সদগতি হইবে এরূপ ধৰ্ম্মকাৰ্য্য বা দাতব্য কাৰ্য্যের জন্য স্ত্রীলোক উত্তরাধিকারিণী সম্পত্তি হস্তান্তর করিতে পারেন; যথা, গৃহদেবতার পুঙ্গা এবং বহুকাল ধরিয়া যে সকল পূজা (দুর্গোৎসব প্রভৃতি) চলিয়া আসিতেছে তাতার ব্যয় নির্বাহাৰ্থ আবশুক মত সম্পত্তি বিক্রয় করিলে তাহা সিদ্ধ হইবে।

     

    আরও দেখুন
    মিতাক্ষরা
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    দায়ভাগ
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    ই-বুক রিডার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা অডিওবুক
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    কোনও নুতন দেবালয় নিৰ্ম্মাণ, পুষ্করিণী প্রতিষ্ঠা ইত্যাদি কাৰ্য্য ধৰ্ম্ম কাৰ্য্য বটে কিন্তু এই কাৰ্য্যগুলি ঠিক মুত মালিকেব পারলৌকিক হিতার্থে ব্যয় বলা যায় না; এষ্টগুলি স্ত্রীলোকের নিজের পারলৌকিক মঙ্গলের জন্য পুণ্যকাৰ্য্য; সুতরাং এজন্য তিনি সম্পত্তি হস্তান্তর করিলে পারেন না (হুরমঙ্গল ব: রামগোপাল, ১৭ কলিকাতা উইক্‌লি নোট্স ৭৮২)। সেইরূপ, স্ত্রীলোক তাড়ার নিজের পুণ্যের জন্য তীর্থযাত্র প্রভৃতি কার্য্যে সম্প র বিক্রয় করিতে পারেন না (ইরিকিষেণ ব: বঞ্জরঙ্গ, ১৩ কলিকাতা উইক্‌লি নোটুস, ৫৭৪)। পারিলেও খুব সামান্য অংশষ্ট বিক্রয় করিতে পারিবেন।

    (২) মৃত মালিকের অন্ত্যোষ্টি ক্রিয়া, শ্রাদ্ধ, সপিণ্ডীকরণ, গয়ায় পিণ্ড দান, ইভ্যাদি ব্যয়ের জন্য স্ত্রীলোক উত্তরাধিকারিণী প্রয়োজন হুইল সমস্ত সম্পত্তি হস্তাস্তর করিতে পারেন, কারণ এগুলি অবশ্বকৰ্ত্তব্য কাৰ্য্য। কিন্তু এমন কতকগুলি কাৰ্য্য আছে যাহাতে মৃত মালিকের আত্ম:ব সদগতি হয় বটে, কিন্তু সেগুলি অবগুকৰ্ত্তব্য নহে, স্বথা পুরীক্ষেত্রে স্বামীর নামে জগন্নাথের ভোগ দেওয়া, প্রভৃতি; এই সকল কায্যে স্ত্রীলোক সম্পত্তির কিয়দংশ মাত্র হস্তাস্তর করিতে পারেন, অধিক পরিমাণে পারেন না (৪৪ এলাহাবাদ ৫০৩ প্রিভিকৌন্সিল)। স্বামীব পিতা মাঙার শ্রাদ্ধাদি, যাহা স্বামী করিতে বাধ্য ছিলেন, তজ্জন্যও বিধবা কিয়দংশ সম্পত্তি হস্তস্তর,করিতে পারেন।

     

    আরও দেখুন
    মিতাক্ষরা
    দায়ভাগ
    দায়ভাগ
    ফ্যামিলি গেম
    পিডিএফ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা কবিতা
    ই-বুক রিডার
    বিনামূল্যে বই

     

    সমস্ত সম্পত্তির মূল্য ও অবস্থা বিবেচনা করিয়া এই সকল কার্য্যের জন্য কত ব্যয় হওয়া উচিত তাহা স্থির করিতে হইবে।

    (৩) মৃত মালিকের ঋণ পরিশোধের জন্য স্ত্রীলোক উত্তরাধিকারিণী সম্পত্তি হস্তান্তর করিতে পারেন। স্বামী যদি ঝুণ করিয়া গিয়া থাকেন এবং সেই ঋণ যদি তামাদিবারিত হইয়াও থাকে, অর্থাৎ নালিস করিয়া মহাজন আদায় করিতে পারেন ন৷ এরূপ হইলেও, বিধবা পত্নী ঐ ঋণ পরিশোধ করিবার জন্য স্বামীর সম্পত্তি হস্তান্তর করিলে তাহা সিদ্ধ হইবে উদয়চন্দ্র ব; আশুতোষ, ২১ কলিকাতা ১৯০; ১৩ মাদ্রাজ ১৮৯)।

    (৪) নিজের গ্রাসাচ্ছাদন, কন্যার বিবাহ, পুত্রের বিদ্যাশিক্ষা ও উপনয়ন, প্রভৃতি কাৰ্য্যের জন্য ও বিধবা তাঙ্গার স্বামীর সম্পত্তি হস্তাস্তুর করিতে পারেন। এমন কি, স্বামীর ভগ্নী ও পৌত্রীর বিবাহের জন্য এবং স্বামীর দরিদ্র ভাগিনেয়ার বিবাহের জন্যও উক্ত বিধবা স্বামীত্যক্ত সম্পত্তির এক অংশ বিক্রয় করিতে পারেন। ষদি কন্যা তাঙ্গার পিতার সম্পত্তিতে উত্তরাধিকারিণী হন, এবং তাঁহার স্বামী যদি অত্যন্ত দরিদ্র হন, তাহা হইলে ঐ কন্যা নিজের প্রাসাচ্ছাদন, পুত্রের বিদ্যাশিক্ষা ও উপনয়ন, কন্যার বিবাহ প্রভৃতি ব্যয়ের জন্য পিতৃতাক্ত সম্পত্তির এক অংশ হস্তাস্তর করিতে পারেন (১৮ এলাহাবাদ ৭৪)।

     

    আরও দেখুন
    মিতাক্ষরা
    দায়ভাগ
    দায়ভাগ
    ফ্যামিলি গেম
    বাংলা ভাষা
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    সেবা প্রকাশনীর বই
    গ্রন্থাগার

     

    ৫) সম্পত্তি হইতে যে সকল ব্যক্তি ভরণপোষণ পাইতে স্বত্ববান আছেন, তাহদের ভরণপোষণ দিবার জন্য স্ত্রীলোক কিছু সম্পত্তি বিক্রয় করিতে পারেন।

    (৬) এতদ্ব্যতীত, গবর্ণমেণ্টের প্রাপ্য রাজস্ব দিবার জন্য, সম্পত্তি সম্বন্ধে প্রয়োজনীয় মোকৰ্দমার খরচের জন্য, প্রোবেট বা লেটাস অব এ্যাডমিনিষ্ট্রেষণ বা উত্তরাধিকার সার্টিফিকেট লইবার খরচের জন্য, বা সম্পত্তির মেরামত খরচের জন্তু সম্পত্তির একাংশ হস্তাস্তর করিলে তাহা সিদ্ধ হইবে।

    এই সকল কার্ষ্যের জন্য স্ত্রীলোক ইচ্ছা করিলে সম্পত্তি বিক্রয় করিতে পারেন বা বন্ধক দিতে পারেন; যদি তিনি বন্ধক না দিয়া সম্পত্তির কিয়দংশ বিক্রয় করেন তাহা হইলে আদালত তাহাতে কোন আপত্তি করিবেন না; কারণ বিক্রয় কর বা বন্ধক দেওয়া স্ত্রীলোকের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করে (১৮ বোম্বাই ৫৩৪।

    যদি সম্পত্তির আয় হইতে উপরের লিখিত কাৰ্য্য সকল সম্পন্ন হইতে পারে, তাহা হইলে স্ত্রীলোক মূল সম্পত্তি হস্তান্তর করিতে পারেন না।

     

    আরও দেখুন
    মিতাক্ষরা
    দায়ভাগ
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    বাংলা উপন্যাস
    সাহিত্য পর্যালোচনা
    Books
    উপন্যাস সংগ্রহ
    বাংলা গানের লিরিক্স বই
    বই পড়ুন

     

    ভাবী উত্তরাধিকারীর সম্মতি

    হস্তান্তর করিবার সময়ে যিনি ভাবী উত্তরাধিকারী থাকেন তাহার সম্মতি লইয়া যদি স্ত্রীলোক সম্পত্তি হস্তান্তর করেন তাহা হইলে সেই হস্তান্তর সিদ্ধ হইবে (নবকিশোর বঃ হরিনাথ, ১০ কলিকাতা ১১০২, হরিকিষেণ বঃ কাশীপ্রসাদ, ৪২ কলিকাতা ৮৭৬; রঙ্গস্বামী ব: নাচিয়াপ্প, ৪২ মাদ্রাজ ৫২৩ প্রিভিকৌন্সিল, বিজয়গোপাল বঃ গিরীন্দ্র, ৪১ কলিকাতা ৭৯৩ প্রিভিকৌপিাল)। যদি ঐ স্থালোকের ঠিক পরবর্তী উত্তরাধিকারীও স্ত্রীলোক হন তা হক্টলে তাতার সম্মতি লইলে চলিবে ন, পরবর্তী পুরুষ উত্তরাধিকারীর সম্মতি লওয়া চাই। যথা, যদি বিধবা স্ত্রী (উত্তরাধিকারিণী) কন্যা এবং দৌহিত্র থাকেন, এবং ঐ বিধবা স্ত্রী যদি সম্পত্তি হস্তান্তর করিতে চাহেন, তাহা তই লৈ কন্যার সম্মতি লক্টলে চলিবে না, দৌহিত্রের সম্মতি লওয়া চাই।

    কিন্তু যদি কোনও ব্যক্তি শুধু পত্নীকে এবং কন্যাকে রাশিয়। যান, এবং তিনি এইরূপ উইলু করিয়া গিয়া থাকেন যে, তাহার মৃত্যুর পর পত্নী জীবনস্বত্বে সম্পুক্তি পাইবে এবং পত্নীর পর কন্যা নিবুঢ়ি স্বত্বে পাইবে, সে স্থলে যদি সেই বিধবা পত্নী আইনসঙ্গত আবশ্যকতা ব্যতীত কোনও সম্পত্তি হস্তান্তর করেন এবং ঐ কন্যা তাহাতে সম্মতি দেন তাহা হইলেই যথেষ্ট হইবে, কারণ কন্যা স্ত্রীলোক হইলেও তাহাকে যখন পুরুষের তুল্য ক্ষমতা দেওয়া হইয়াছে, তখন তাহার সম্মতিষ্ট যথেষ্টরূপে কাৰ্য্যকর হইবে; এবং ঐ হস্তান্তর অসিদ্ধ হইবে না।

     

    আরও দেখুন
    দায়ভাগ
    মিতাক্ষরা
    দায়ভাগ
    ফ্যামিলি গেম
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    Library
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা কবিতা

     

    একাধিক ভাবী পুরুষ উত্তরাধিকারী থাকিলে সকলেরই সন্মতি লওয়া চাই, কতকগুলির সম্মতি লইলে চলিবে না (রাধাপ্তাম ব: জয়রাম, ১৭ কলিকাতা ৮৯৬)। যথা, যদি উপরোক্ত উদাহরণে তিন জন দৌহিত্র থাকে, তাহা হইলে সেই তিন জনেরই সম্মতি লইতে হইবে, একজনের বা দুই জনের সম্মতি লইলে সিদ্ধ হইবে না।

    ভাবী উত্তরাধিকারী বলিতে ঠিক পরবত্তী পুরুষ উত্তরাধিকারীকে বুঝাইবে। কোনও দূরবত্তী ভাবী উত্তরাধিকারীর সন্মতি লইলে সিদ্ধ হইবে না (গুরুনারায়ণ ব; শিউলাল, ৪৬ কলিকাতা ৫৬৬, প্রিভিকৌন্সিল)। যথা, যদি কোনও বিধবা স্ত্রীলোক কর্তৃক সম্পত্তি হস্তান্তর করিবার সময়ে তাহার মৃত স্বামার দৌহিত্র এবং ভ্রাতা এই দুইজন থাকেন, তাহা হইলে দৌহিত্রকে ভাবী উত্তরাধিকারী বুঝাইবে, ভ্রাতাকে বুঝাইবে না; এবং ঐ বিধবা স্ত্রী দৌহিত্রের সম্মতি লইয়া হস্তাস্তর করিবেন, উক্ত ভ্রাতার সম্মতি লইলে সিদ্ধ হইবে না।

    অনেক স্থলে এরূপ হয় যে যাহার সম্মতি লইয়া হস্তান্তর করা হইয়াছে তিনি গ্রীলোকের মৃত্যুর পর উত্তরাধিকারী হন না, অপর ব্যক্তি উত্তরধিকারী হন; কিন্তু তাহা হইলেও হস্তান্তর সিদ্ধ হইবে। যথা, উপরোক্ত উদাহরণে বিধবা পত্নী তাহার দৌহিত্রের সম্মতি লইয়া হস্তাঙ্গর করিলেন কিন্তু তাহার পর বিধবার জীবিতকালে ঐ দৌহিত্র মারা গেল; এবং ঐ বিধবার মৃত্যুর পর তাহার স্বামীর ভ্রাড়া উত্তরাধিকারী হইলেন। এস্থলে যদিও স্বামীর ভ্রাতার সম্মতি লওয়া হয় নাই, তথাপি তিনি ঐ হস্তান্তরে কোনও আপত্তি করিতে পারিবেন না, কারণ বিধবা যে সময়ে হস্তান্তর করিয়াছিলেন সে সময়ে তিনি তৎসময়কার ভাবী উত্তরাধিকারীর সন্মতি লইয়াছিলেন।

     

    আরও দেখুন
    দায়ভাগ
    মিতাক্ষরা
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    বাংলা উপন্যাস
    বইয়ের
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ভাষা
    বাংলা ই-বই
    বাংলা রান্নার রেসিপি বই

     

    স্ত্রীলোক ষে সময়ে হস্তান্তর করেন, ভাবী উত্তরাধিকারী ঠিক সেই সময়ে সম্মতি না দিয়া যদি পরে কোন সময়ে সম্মতি দেন, ভাঙ্গা হইলেও সিদ্ধ হইবে (বজরঙ্গী বঃ মণিকণিকা, ৩০ এলাহাবাদ ১ প্রভি কৌন্সিল; ৩৮ মাদ্রাজ ৩৯৬)।

    পূৰ্ব্বে লিখিত হইয়াছে বটে যে, ভাবী উত্তরাধিকারীর সম্মতি লচয়৷ হস্তাস্তর করিলে তাহা সিদ্ধ হইবে। কিন্তু ইহা স্মরণ রাখা উচিত যে, যে স্থলে হস্তাস্তরের কোনও আইনসঙ্গত আবশ্যকতা নাই, সে স্থলে ভাবী উত্তরাধিকারীর সম্মতি থাকা সত্ত্বেও আদালত এরূপ হস্তান্তর সন্দেহের চক্ষে দেখিয়া থাকেন। . সুতরাং কোনও স্ত্রীলোক যদি কোনও সম্পত্তি বিক্রয় করেন এবং তাহা লইয়। পরে মোকদ্দম। উপস্থিত হয়, ভক্ত। গুইলে আদালত প্রথমেই দেখেন ষে ঐ বিক্রয়ের কোনও আইনসঙ্গত আবশ্যকতা ছিল কি না; যদি আইনসঙ্গত আবশুকতা ছিল কি না এবিষয়ে কোনও প্রমাণ পাওয়া না যায়, তখন আদালত দেখেন ধে উহাতে ভাব” উত্তরধিকারীর সম্মতি ছিল কি না। আদালত যদি দেখেন যে ভাবী উত্তরাধিকারীর সম্মতি ছিল, তাহা হইলে আদালত অকুমান করিয়া লন ষে আইনসঙ্গত আবশ্ব কত ছিল এবং সেইজন্তই ভাবী উত্তরাধি কাব্য সম্মতি দিয়াছিলেন। অর্থাৎ ভাবী উত্তরাধিকবীর সম্মতি অপেক্ষা অগহনসঙ্গত আবশ্যকতার উপরই আদালত অধিক দৃষ্টিপাত করেন, এবং ভাবী উত্তরাধিকারীর সম্মতিকে শুধু আইনসঙ্গত আবশ্ব্যকতাব প্রমাণরূপে গণ্য করেন। সুতরাং যদি অপর পক্ষ দেখাইতে পাবেন যে, ভাব উত্তরাধিকারীর সম্মতি থাকা সত্ত্বেও হস্তাস্তরের কিছুমাত্র আবশ্যকত। ছিল না, তাহা হইলে আদালত ঐ হস্তাস্তর সিদ্ধ বলিয়। গণ্য কfরবেন না। (দেবীপ্রসাদ বঃ গোলাপ ভগত, ৪০ কলিকাতা ৭২১, নজীরের ৭৫৩ পৃষ্ঠা দ্রষ্টব্য)।

     

    আরও দেখুন
    মিতাক্ষরা
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    দায়ভাগ
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা কুইজ গেম
    বাংলা কবিতা
    অনলাইন বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ভাষা

     

    যে স্থলে হস্তাস্তরের আবশ্যকতা না থাকে – সে স্থলে যদি ভাবী উত্তরাধিকারী হস্তান্তরে সম্মতি দেন, এবং ইহা প্রমাণিত হয় যে, এই ব্যাপারে প্রবঞ্চন বা যোগসাজস আছে, তাহা হইলে হস্তান্তর কখনই সিদ্ধ হইবে না (১৯ মাত্রাজ ৩৩৭)। কিন্তু স্ত্রীলোকের নিকট হইতে কিছু টাকা লইয়া যদি ভাবী উত্তরাধিকারী হস্তান্তরে সম্মতি দেন, তজন্ত হস্তান্তর অসিদ্ধ হইয়া যাইবে না (৩০ এলাহাবাদ ১ প্রিভিকৌন্সিল); কিন্তু সেই ভাবী উত্তরাধিকারী ভবিষ্যতে কখনও ঐ হস্তস্তরে কোন আপত্তি করিতে পারিবেন না (৩২ মাদ্রাজ ২১৬)।

    ভাবী উত্তরাধিকারীর সম্মতি লইয়া সম্পত্তি শুধু বিক্রয় করিলে সিদ্ধ হইবে, বন্ধক দিলে সিদ্ধ হইবে না; যদি বন্ধক দেওয়া হয় এবং বন্ধকগ্রহীতা বন্ধকমূলে নালিস করিয়া তাহার ডিক্ৰীতে সম্পত্তি বিক্রয় করান, তাহা হইলে নিলামখরিদদার শুধু ঐ স্ত্রীলোকের জীবিতকাল পৰ্যন্ত ঐ সম্পত্তিতে স্বত্ব পাইবেন, তাহার পর আর পাইবেন না (ইরিকিষেণ বঃ বজরঙ্গ, ১৩ কলিকাতা উইক্‌লি নোটস ৫৪৪)। কিন্তু আর একটী মোকদ্দমায় এইরূপ সিদ্ধাস্ত হইয়াছে যে ভাবী উত্তরাধিকারীর সম্মতি থাকিলে আদালত অনুমান করিবেন যে উক্ত স্ত্রীলোক আইনসঙ্গত আবশুকতার জন্যই সম্পত্তি বন্ধক দিয়াছেন, এবং ঐ বন্ধক সম্পূর্ণরূপে সিদ্ধ হইবে; তবে অবশ্য যদি অপর পক্ষ প্রমাণ দ্বারা দেখান যে কোনও আবশ্যকতা ছিল না, তাহা iহইলে আর উহা স্ত্রীলোকের জীবিতকাল অপেক্ষা অধিক কালের জন্য সিদ্ধ হইবে না (দেবীপ্রসাদ বঃ গোলাপ ভগত, ৪০ কলিকাতা ৭২১)।

     

     

    স্ত্রীলোক যে দলিল দ্বারা হস্তান্তর করেন সেই দলিল যদি ভাবী পুরুষ উত্তরাধিকারী এবং ঐ বিধবা উভয়ে একযোগে সম্পাদন করেন, তাহা হইলে ঐ হস্তান্তরে ভাৰী উত্তরাধিকারীর সন্মতি আছে বলিয়া গণ্য হইবে। ভাবী উত্তরাধিকারী যদি ঐ দলিল শুধু সাক্ষীরূপে দস্তখত করেন, তাহা হইলে উহাতে তাঁহার সম্মতি আছে বলিয়া অনুমান হইবে না, কারণ কোনও দলিলে সাক্ষী থাকিলেই তিনি যে ঐ দলিলের সমস্ত মৰ্ম্ম অবগত আছেন ইহা গণ্য করা হইবে না (হরিকিষেণ বঃ কাশীপ্রসাদ, ৪২ কলিকাতা ৮৭৬ প্রিভিকৌন্সিল; বঙ্গচন্দ্র ব: জগৎচন্দ্র, ss কলিকাতা ১৮৬ প্রিভিকৌন্সিল)।

    ভাবী উত্তরাধিকারীকে সমর্পণ

    স্ত্রীলোক ইচ্ছা করিলে তাঁহার সম্পত্তি ভাবী উত্তরাধিকারীকে সমর্পণ করিতে পারেন, এবং তাহা করিলে, ভাবী উত্তরাধিকারী সেই মুহূৰ্ত্ত হইতেই সম্পত্তিতে স্বত্ববান হষ্ট বেন। যথা, বিধবা স্ত্রীলোক যদি কোন সম্পত্তি তাঁহার দৌহিত্রকে (ভাবী উত্তরাধিকারী) দান করেন, তাহা হইলে সেই সময় হইতে ঐ দৌহিত্র সেই সম্পত্তির মালিক হইবেন; এমন কি, তাহার পর যদি আর একজন দৌহিত্র জন্মায়, তাহা হইলে সেই দ্বিতীয় দৌচিত্র সম্পত্তিতে কোনও অংশ পাইবে না। কিন্তু এইরূপে ভাবী উত্তরাধিকারীকে সমর্পণ করিতে হইলে সম্পূর্ণরূপে সমৰ্পণ করা চাই, উক্ত বিধবা যদি নিজের জন্য স্বার্থ রাখিয়া দেন তাক হইলে উক্ত সমর্পণ সিদ্ধ হইবে না। যথা, কোনও বিধবা স্ত্রীলোক তাতার সম্পত্তি ভাবী উত্তরাধিকারীকে সমর্পণ করিবার সময়ে তাহার সহিত এই চুক্তি করিলেন যে ঐ উত্তরাধিকারী উক্ত সম্পত্তির অৰ্দ্ধাংশ বিধবার মনোনীত কোনও ব্যক্তিকে (যথা, বিধবার কন্যাকে) দান করিবে; এইরূপ চুক্তিবিশিষ্ট সমর্পণ অসিদ্ধ হইবে। (স্বরেশ্বর বঃ মহেশরাণী, ৪৮ কলিকাতা ১ ০ ০ প্রিভিকৌন্সিল)। কিন্তু কোন বিধবা স্ত্রীলোক যদি ভাবী উত্তরাধিকারীকে সম্পত্তি সমর্পণ করেন এবং তৎপরিবর্তে তাঁহার যাবজ্জীবন ভরণ পোষণের জন্য ঐ ভাবী উত্তরাধিকারী তাহাকে কিছু সম্পত্তি দান করেন, তাহা হইলে ইঙ্গা সিদ্ধ হইবে (ভগবৎ ব: ধনুকধারী, ৪৭ কলিকাভা ৪৬৬ প্রিভিকৌন্সিল)।

     

    আরও দেখুন
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    মিতাক্ষরা
    দায়ভাগ
    PDF
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ফন্ট প্যাকেজ
    বিনামূল্যে বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা রান্নার রেসিপি বই

     

    স্ত্রীলোক যদি ভাবী উত্তরাধিকারীকে অৰ্দ্ধেক সম্পত্তি বিক্রয় করেন এবং তৎপরিবর্তে উক্ত ভাবী উত্তরাধিকারী বাকী অৰ্দ্ধেক সম্পত্তি ঐ স্ত্রীলোককে নির্ব্যূঢ় স্বত্বে দান করেন, তাহা হইলে এরূপ কাৰ্য্য সিদ্ধ হইবে (কামুরাম ব: কাশীচন্দ্র, ১৪ কলিকাতা উইক্‌লি নোটস ২২৬)।

    অসিদ্ধ হস্তান্তরের ফল

    কোন আইনসঙ্গত আবশ্যকতা ব্যতীত এবং ভাবী উত্তরাধিকারীর সম্মতি না লইয়। যদি স্ত্রীলোক কোনও সম্পত্তি হস্তাস্তুর করেন, তাহা হইলে ঐ হস্তাস্তর তাহার জীবিতকাল পর্য্যন্ত সিদ্ধ থাকিবে। তাহার পর তাহার মৃত্যু হইলে ভাবী উত্তরাধিকারী নালিস দ্বারা হস্তান্তর অসিদ্ধ সাব্যস্ত করাইতে পারিবেন। কিন্তু যে পৰ্য্যন্ত ভাবী উত্তরাধিকারী নালিস করিয়া ঐ হস্তান্তর অসিদ্ধ সাব্যস্থ না করাইবেন, ততদিন পৰ্য্যন্ত সেই হস্তান্তর সিদ্ধ থাকিবে। অর্থাৎ স্ত্রীলোকের মুতু্য হইলেই যে সেক্ট হস্তাস্তুর অসিদ্ধ হইয়া যাইবে তাহী নহে; ভাবী উত্তরাধিকারী যদি নালিস করিয়া অসিদ্ধ সাব্যস্ত করান, তাহা হইলেই উহা অসিদ্ধ হইবে; এবং যতদিন তিনি নালিস না করেন ততদিন উহা সিদ্ধ থাকিবে।

     

    আরও দেখুন
    ফ্যামিলি গেম
    দায়ভাগ
    মিতাক্ষরা
    দায়ভাগ
    সাহিত্য পত্রিকা
    অনলাইন বুক
    নতুন উপন্যাস
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা বই
    Books

     

    ভাবী উত্তরাধিকারী ইচ্ছা করিলে স্ত্রীলোকের জীবিতকালেও এই বলিয়া নালিস করিতে পারেন যে স্ত্রীলোক ষে হস্তান্তর করিয়াছেন তাহা তাহার জীবিতকাল পৰ্য্যন্ত সিদ্ধ থাকিবে এবং মুতু্যর পর অসিদ্ধ হইবে, এবং আদালতও সেই মৰ্ম্মে ডিক্ৰী দিবেন। এরূপ ডিক্ৰী থাকিলে স্ত্রীলোকের মৃত্যুর পরই হস্তান্তর অসিদ্ধ হইয়া যায়।

    ভাবী উত্তরাধিকারী যদি স্ত্রীলোকের জীবিতকালে নালিস করেন তাহা হইলে হস্তান্তরের তারিখ হইতে ১২ বৎসরের মধ্যে নালিস করিবেন (তামাদি আইন, ১২৫ দফা); আর যদি তিনি স্ত্রীলোকের মৃত্যুর পর নালিস করিতে চাহেন, তাহা হইলে মৃত্যুর তারিখ হইতে ১২ বৎসরের মধ্যে করিতে হইবে (তামাদি আইন, ১৪১ দফা)।

    দানের ক্ষমতা

    সম্পত্তি বিক্রয় সম্বন্ধে যখন স্ত্রীলোকের ক্ষমতা এত কম, তখন দান সম্বন্ধে তাহার ক্ষমত যে আরও কম সে বিষয়ে কোনও সন্দেহ নাই। স্ত্রীলোক সাধারণতঃ কোন সম্পত্তি দান করিতে পারেন না; তবে হিন্দু বিধবা তাঁহার স্বামীর পারলৌকিক মঙ্গলের জন্য কিছু সম্পত্তি ধৰ্ম্মার্থে দান করিতে পারেন বা তাহার স্বামীর গুরুদেবকে অল্প পরিমাণে সম্পত্তি দিতে পারেন। কন্যার বিবাহের সময় তিনি কন্যাকে বা জামাতাকে স্বামীত্যক্ত সম্পত্তির কিয়দংশ যৌতুকরূপে দান করিতে পারেন, কিন্তু বেশী পরিমাণে দিতে পারিবেন না (চূড়ামণ ব: গোপী, ৩৭ কলিকাতা ১; ২২ মাদ্রাজ ১১৩)।

    সম্পত্তির ক্ষতি

    স্ত্রীলোক যদি সম্পত্তি সম্বন্ধে ক্ষতির কার্য্য করেন, তাহা হইলে ভাবী উত্তরাধিকারী (পুরুষ হউক বা স্ত্রীলোক হউক) তাহার বিরুদ্ধে নালিস করিতে পারেন। তিনি যদি এত বেশী সম্পত্তি হস্তান্তর করিতে থাকেন যে তাঁহাতে ভাবী উত্তরাধিকারীর অত্যস্ত ক্ষতি হইতে পারে, কিংবা এরূপ কাৰ্য্য করেন যাহাতে সম্পত্তির মূল্য কমিয়া যাইতে পারে, কিংবা তাহার বিশৃঙ্খলায় যদি সম্পত্তির অপচয় হইতে থাকে, তাহা হইলে ভাবী উত্তরাধিকারী নালিস করিতে পারেন, এবং আদালত ঐ স্ত্রীলোকের উপর নিষেধাজ্ঞা প্রচার করবেন, কিংবা রিসিভার নিযুক্ত করিবেন। রিসিভার মিযুক্ত হইলে স্ত্রীলোক সম্পত্তির দখল হইতে বঞ্চিত হইবেন বটে, কিন্তু সমস্ত উপস্বত্ব তিনি পাইবেন।

    একাধিক স্ত্রীলোক

    যদি একাধিক পত্নী বা একাধিক কন্যা সম্পত্তিতে উত্তরাধিকারিণী হন, তাহা হইলে তাহারা একত্রে এজমালীতে সম্পত্তি পাইয়া থাকেন; এবং একজনের মৃত্যু হইলে অবশিষ্ট স্ত্রীলোকগণ সমস্ত সম্পত্তি ভোগ করিতে থাকিবেন (১১ মূরস ইণ্ডিয়ান আপীলস ৪৮৭)। যথা, যদি তিনজন কন্যা থাকেন, তাহা হইলে তিনজনেই একত্রে সম্পত্তি পাইবেন; পরে একজনের মৃত্যু হইলে দুইজনে মিলিয়া সমস্ত সম্পত্তি ভোগ করিতে পারিবেন, পরে তাহদের মধ্যে একজনের মৃত্যু হইলে অবশিষ্ট কন্যা একাকীই সমস্ত সম্পত্তি ভোগ করিবেন।

    একাধিক স্ত্রীলোক সম্পত্তি এজমালীরূপে ভোগ করিতে পারেন, অথবা তাহাদের নিজেদের সুবিধার জন্য পরস্পরের মধ্যে সম্পত্তি বিভাগ করিয়া লইতে পারেন (১ মাদ্রাজ ৪৯০; ১২ এলাহাবাদ ৫১); কিন্তু ঐ বিভাগ শুধু তাহাদের নিজেদের জীবিতকাল পৰ্য্যন্ত সিদ্ধ থাকিবে, তাহার পর সকল অংশগুলি এক হইয়া যাইবে।

    একজন অপরের সন্মতি ব্যতিরেকে সম্পত্তি হস্তান্তর করিতে পরিবেন না; করিলে অসিদ্ধ হইবে, এমন কি, তাঁহার জীবিতকাল পৰ্য্যন্তও সিদ্ধ থাকিবে না; এবং অপর স্ত্রীলোকগণ তৎক্ষণাৎ নালিস করিয়া ঐ হস্তান্তর অসিদ্ধ সাব্যস্ত করাইতে পারিবেন। কিন্তু যদি তাহারা পরস্পরের মধ্যে সম্পত্তি ভাগ করিয়া লন, তাহা হইলে একজন অপরের সম্মতি ব্যতিরেকে নিজ অংশ হস্তান্তর করিতে পারিবেন, কিন্তু উহা তাহার জীবিতকাল পর্য্যন্তই সিদ্ধ থাকিবে।

    যদি একজন স্ত্রীলোকের অংশ তাহার বিরুদ্ধে ডিক্ৰীজারীতে বিক্রয় হইয়া যায়, তাহা হইলে ঐ বিক্রয় মাত্র তাহার জীবিতকাল পৰ্য্যন্ত সিদ্ধ থাকিবে।

    স্ত্রীলোকগণ নিজেদের মধ্যে সম্পত্তি বিভাগ করিয়া লউন বা না লউন, একজন যদি অপরের সম্মতি লইয়া হস্তান্তর করেন, তাহা হইলে উহ তাহার জীবিতকাল পৰ্য্যন্ত সিদ্ধ হইবে; তাহার মৃত্যুর পর উহা অপরের উপর বাধ্যকর হইবে না (১৬ মাদ্রাজ ১)। যথা, দুই কন্যার মধ্যে একজন যদি অপরের সম্মতিক্রমে সম্পত্তি হস্তম্ভির করেন, তাচ হইলে যতদিন তিনি জীবিত থাকিবেন ততদিন উহ। সিদ্ধ থাকিবে, কিন্তু তাহার মৃত্যুর পর তাহার ভগ্নী উহা খরিদদারের নিকট হইতে বিনামূলো ফিরাইয়া লইতে ক্ষমতাপন্ন হইবেন।

    বিধবার পুনৰ্ব্বিবাহের ফল

    হিন্দু বিধবা যদি পুনরায় বিবাহ করেন, তাহা হইলে হিন্দু বিধবাব পুনৰ্ব্বিবাহ আইনের ২ ধারা অনুসারে সম্পত্তি সম্বন্ধে উঠার নিম্নলিখিত ফল ফলিয়া থাকে :

    (১) যদি তিনি তাঁহার পূর্ব স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকারিণী হইয় থাকেন, তাহা হইলে ঐ সম্পত্তি হইতে তিনি তৎক্ষণাং বঞ্চিত হইবেন। এমন কি, তিনি যদি তাহার পুত্রের বা পৌত্রের বা প্রপৌত্রের উত্তরাধিকারিণী হন, কিন্তু যে সম্পত্তিতে তিনি উত্তরাধিকারিণী হইয়াছেন তাহা এককালে তাহার পূর্ব স্বামী ভোগ করিয়াছিলেন, তাহা হইলে৭ তিনি পুনরায় বিবাহ করিলেই ঐ সম্পত্তি হই, বঞ্চিত হইবেন।

    কিন্তু তিনি যদি ঐ পুত্রের বা পৌন্ত্রের বা প্রপৌত্রের স্কোপাচ্চিত্র সম্পত্তিতে উত্তরাধিকারিণী হইয়া থাকেন, তাহা হইলে পুনরায় বিবাহ করিলে তিনি বঞ্চিত হইবেন না (২৯ বোম্বাই ৯১; ২৮ মাদ্রাজ ৪২৫)।

    (২) তিনি তাহার পূর্ব স্বামীর সম্পত্তি হইতে আর ভরণপোষণ পাইবেন না।

    (৩) যদি কেহ উইলে তাহাকে জীবনস্বত্বে সম্পত্তি দান করিয়া থাকেন, তাহা হইলে তিনি ঐ সম্পত্তি হইতে বঞ্চিত হইবেন। কিন্তু যদি তিনি উইলের দ্বারা ঐ সম্পত্তিতে নির্ব্যূঢ় স্বত্ব পাইয়া থাকেন, তাহা হইলে তাহা হইতে তিনি বঞ্চিত হইবেন না।

    (৪) হিন্দু বিধবা পুনরায় বিবাহ করিলে তিনি মৃত বলিয়া গণ্য হইবেন এবং তাহার পরবর্তী উত্তরাধিকারী সম্পত্তি পাইবেন।

    (৫) হিন্দু বিধবা যদি সম্পত্তি পাইবার পর বিবাহ করেন তাহা হইলেই তিনি উহা হইতে বঞ্চিত হইবেন। কিন্তু তিনি যদি সম্পত্তি পাইবার পূর্বেই পুনরায় বিবাহ করিয়া থাকেন, তাহা হইলে উহা হইতে বঞ্চিত হইবেন না (১১ উইক্‌লি রিপোর্টার ৮২)।

    ভাবী উত্তরাধিকারীর দায়িত্ব

    আইনসঙ্গত আবশ্যকতাহেতু কিংবা ভাবী উত্তরাধিকারীর সম্মতিক্রমে স্ত্রীলোক কোনও সম্পত্তি হস্তান্তর করিলে তাহা ভাবী উত্তরাধিকারীর উপর বাধ্যকর হইবে, এবং তাহাতে তিনি কোনও আপত্তি করিতে পরিবেন না, এ কথা পূৰ্ব্বে লিখিত হইয়াছে। এতদ্ভিন্ন স্ত্রীলোকের আরও কতকগুলি কাৰ্য্য দ্বারা ভাবী উত্তরাধিকারী বাধ্য থাকিবেন। যথা :—

    (১) স্ত্রীলোকের বিরুদ্ধে যদি কোনও মোকদ্দমায় কোন ডিক্ৰী হইয়া থাকে তাহা হইলে ঐ ডিক্ৰী দ্বারা ভাবী উত্তরাধিকারী বাধ্য থাকিবেন।

    (২) যদি কোনও মোকদম ঐ স্ত্রীলোক আপোষে মিটাইয়া থাকেন, এবং তাহা দ্বারা সম্পত্তির কোনও অনিষ্ট না হয়, তাহা হইলে ঐ ভাবী উত্তরাধিকারীর উপর ঐ সোলেনামা বাধ্যকর হইবে।

    (৩) স্ত্রীলোক যদি আইনসঙ্গত আবশ্যকতার হেতুতে কোনও ঋণ করিয়া গিয়া থাকেন তাহা হইলে ভাবী উত্তরাধিকারী উহা পরিশোধ করিতে বাধ্য হইবেন।

    (৪) স্ত্রীলোক যদি কোনও ব্যক্তির সহিত কোনও চুক্তি করিয়া থাকেন, এবং ঐ চুক্তি সম্পত্তির উপকারার্থে হয়, তাহা হইলে তদার ভাবী উত্তরাধিকারী বাধ্য থাকবেন। যথা, বাট মেরামতের জন্য স্ত্রীলোক চূণ স্বরক প্রভৃতি দ্রব্য খরিদ করিয়াছিলেন, কিন্তু তাহার মূল্য দিবার পূৰ্ব্বেই তিনি পরলোক গমন করেন, এরূপ অবস্থায় ভাবী উত্তরাধিকার ঐ মূল্য দিতে বাধ্য হইবেন। (হরিমোহন বঃ গণেশচন্দ্র, ০ কলিকাতা ৮২৩।

    কোন ডিক্ৰীজারীতে যদি স্ত্রীলোকের সম্পত্তি বিক্রয় হহয় যায়, তাহা হইলে ভাবী উত্তরাধিকারী ঐ বিক্রয়ে কোনও আপত্তি করিতে পরিবেন না। তবে যদি স্ত্রীলোকের নিজের প্রয়োজনের জন্য কোন দেনার দায়ে সম্পত্তি বিক্রয় হইয়া যায়, তাহা হইলে শুধু স্ত্রীলোকের জীবনস্বত্বই বিক্রয় হইবে, নিলাম খরিদদার স্ত্রীলোকের মৃত্যুর পর আর ঐ সম্পত্তি রাখিতে পারবেন না, এবং ভাবা উত্তরাধিকারী উহা পাইতে স্বত্ববান হইবেন (বৈজুন ব: ব্রিজভূখন, ১ কলিকাতা ১৩৩; ৪ এলাহাবাদ ৫২২, জীবনকৃষ্ণ বঃ ব্রজলাল, ২৬ কলিকাতা। ২৮৫; ৩০ কলিকাতা ৫৫০ প্রিভিকৌন্সিল)।

    অন্যান্য কথা

    স্ত্রীলোক যেস্থলে জীবনস্বত্বে সম্পত্তি পাইয়া থাকেন, সেস্থলে তাহার নিকট হইতে কোনও সম্পত্তি ক্রয় করিবার সময়ে ক্রেতার খুব সাবধান হওয়া উচিত। যদি ভাবী উত্তরাধিকারী ও ঐ স্ত্রীলোক একত্রে এক যোগে সম্পত্তি বিক্রয় করেন, তাহা হইলে খরিদদার সম্পূর্ণ নিরাপদ; কিম্বা যদি বিক্রয়ের দলিলে ভুাবী উত্তরাধিকারী সম্মতি দেন, এবং সেই মৰ্ম্মে লিখিয়া দিয়া সাক্ষীরূপে স্বাক্ষর করেন, তাহা হইলেও ক্রেতা নিরাপদ। কিন্তু যদি স্ত্রীলোক ভাবী উত্তরাধিকারীর সম্মতি না লইয়া বিক্রয় করেন তাহা হইলে খরিদদারকে তদন্ত করিয়া দেখিতে হইবে যে সম্পত্তি বিক্রয় করিবার কোনও আইনসঙ্গত আবশ্যকতা আছে কি না (৬ মুরস ইণ্ডিয়ান আপীলস ৩৯৩); যদি তিনি দেখেন যে বাস্তবিক আবশ্যকতা আছে তাহা হইলে তাহার আর চিস্তার কোনও কারণ নাই। কিন্তু সম্পত্তি বিক্রয় করিবার পরে ঐ স্ত্রীলোক বিক্রয়লব্ধ অর্থ আইনসঙ্গত আবশ্যকতার জন্য ব্যয় করেন কি না, তাহা খরিদদারের দেখিবার প্রয়োজন নাই। যথা, স্ত্রীলোক যদি বলেন যে কন্যার বিবাহের জন্য সম্পত্তি বিক্রয় করিবার প্রয়োজন এবং খরিদদার যদি তদন্ত করিয়া দেখেন যে বাস্তবিকই বিবাহযোগ্য৷ কন্যা আছে, তাহা হইলেই খরিদদার নিরাপদ; তাহার পর স্ত্রীলোক বিক্রয়লব্ধ অর্থ ঐ কন্যার বিবাহে ব্যয় করেন কি অন্য কার্ষ্যে ব্যয় করেন কি সঞ্চিত করিয়া রাখেন তাহা ক্রেতার দেখিবার প্রয়োজন নাই।

    ২। স্ত্রীধন

    স্ত্রীলোক যে সম্পত্তি নিবুঢ়ি স্বত্বে প্রাপ্ত হন তাহা তাহার স্ত্রীধন বলিয়া গণ্য হয়। এই সম্পত্তি তিনি যে কোনও প্রকারে ভোগ করিতে পারেন, অনেক স্থলে তিনি ইচ্ছামত হস্তান্তর করিতে পারেন, এবং তাহার মৃত্যুর পর তাহার নিজের উত্তরাধিকারীতে উহা অশিয়া থাকে, তাঁহার স্বামীর পরবর্তী উত্তরাধিকারী উহা প্রাপ্ত হন না।

    স্ত্রীধন নানা প্রকারের হইয়া থাকে, যথা –(১) যৌতুক, অর্থাৎ বিবাহের সময়ে স্ত্রীলোক যে সম্পত্তি পাইয়া থাকেন; দ্বিরাগমনের সময় তিনি যাহা প্রাপ্ত হন তাহাও যৌতুকের অন্তর্গত; (২) অন্বধেয়ক, অর্থাৎ বিবাহের পর তিনি পিতা বা স্বামীর নিকট হইতে যাহ। পাইয়া থাকেন; (৩) সৌদায়িক অর্থাৎ আত্মীয় স্বজনগণ যে সম্পত্তি (বিবাহের সময়ে হউক বা অন্ত সময়ে হউক) স্ত্রীলোককে স্নেহের সহিত দান করেন; (৪) স্বামীদত্ত স্থাবর সম্পত্তি; (৫) স্বামীদত্ত অস্থাবর সম্পত্তি; (৬) স্ত্রীলোকের নিজ পরিশ্রমে উপার্জিত সম্পত্তি; (৭) পিতৃদত্ত সম্পত্তি; (৮) পিতা স্বামী বা আত্মীয়স্বজন ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্পত্তি; (৯) বৃত্তি বা ভরণপোষণের মাসহারা; (১ -) অধিবেদনিক, অর্থাৎ প্রথম স্ত্রী থাকিতে স্বামী দ্বিতীয়বার দারপরিগ্রহ করিলে প্রথম স্ত্রীকে তাহার সান্তন স্বরূপ যে সম্পত্তি দান করেন; (১১) শুল্ক, অর্থাৎ আসুর মতে বিবাহ হইলে বর কন্যাকে মূল্যস্বরূপ যে সম্পত্তি দান করেন।

    হস্তান্তরের ক্ষমতা

    ভিন্ন ভিন্ন স্বাধন সম্পত্তিতে স্ত্রীলোকের ভিন্ন ভিন্ন প্রকার হস্তান্তরের ক্ষমতা আছে :–

    (১) কতকগুলি স্ত্রীধন এরূপ আছে যে তাহাতে স্ত্রালোকের নির্ব্যূঢ় স্বত্ব হয় এবং তিনি ঐ স্ত্রীধন যেরূপভাবে ইচ্ছা ব্যবহার করিতে পারেন, তাহাতে কেহ কোনও বাধা দিতে পারেন না। স্ত্রীলোকের স্বামী ভিন্ন অন্য আত্মীয় ব্যক্তি বিবাহের সময়ে যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি তাহাকে দান করেন এবং বিবাঙ্গের সময়ে স্বামী যে অস্থাবর সম্পত্তি দান করেন, তৎসমুদয়ই (অর্থাৎ সৌদায়িক, শুস্ক এবং যৌতুক) এই শ্রেণীর অন্তর্গত। ঐ সম্পত্তি তিনি ইচ্ছামত ব্যয় করিতে পারেন, এবং দান, বিক্রয় বা উইল করিতেও পারেন। ঐ সম্পত্তি তাঁহার স্বামীরও নিজে ব্যবহার করিবার অধিকার নাই এবং স্বামীর মহাজনও ঐ সম্পত্তিতে হস্তক্ষেপ করিতে পারেন না।

    উক্ত প্রকার স্ত্রীধনের আয় হইতে যদি স্থাবর সম্পত্তি আজ্জিত হয় তবে তাহাও ঐ স্ত্রীলোক যথেচ্ছ দান বিক্রয়াদি করিতে পারেন। তাহাতে তাহার স্বামী বাধা দিত্ত্বে পারেন না, এবং স্বামী নিজেও সাধারণতঃ তাহা ব্যবহার করিতে পারেন না। কিন্তু অত্যন্ত বিপদে পড়িলে তিনি তাহা লইতে পারেন। যথা, অত্যস্ত অভাবের সময়ে (অর্থাৎ যে সময়ে স্বামীর কিছুমাত্র অর্থ না থাকে এবং তজ্জন্য সমস্ত পরিবার অনশনে থাকিবার মত উপক্রম হয়) বা কোনও অনিবাৰ্য্য কৰ্ত্তব্য কৰ্ম্মের জন্য অন্য উপায় না থাকিলে, কিংবা পীড়ার সময়ে, বা তাঁহার মহাজন তাহাকে জেলে দিতে উদ্যত হইলে, স্বামী তাহার স্ত্রীর উক্তরূপ স্ত্রীধন লইতে পারেন। কিন্তু তাহা হুইলেও তিনি স্ত্রীকে উহা পরে ফেরৎ দিতে ধৰ্ম্মানুসারে বাধ্য। কেবলমাত্র স্বামীই এই সম্পত্তি লইতে পারেন—অন্য কেহ পারেন না। স্বামী যদি তাহা না লইতে ইচ্ছা করেন, তাহা হইলে স্বামীর মহাজনও তাহাতে হস্তক্ষেপ করিতে পারেন না।

    (২) কতকগুলি স্ত্রীধন এইরূপ আছে যে স্বামী যতদিন জীবিত থাকিবেন, ততদিন স্ত্রীলোক সেই সম্পত্তি স্বামীর অনুমতি ব্যতীত হস্তান্তর করিতে পারিবেন না। কিন্তু বিবাহের পূৰ্ব্বে অথবা স্বামীর মৃত্যুর পর তিনি যথেচ্ছকুপে উহা হস্তান্তর করিতে পারেন। যথা, নিজ পরিশ্রম দ্বারা অর্জিত সম্পত্তি, বা স্বামীর জীবিতকালে অন্য লোকে যে সম্পত্তি দান করে সেই সম্পত্তি, এই প্রকার স্ত্রীধনের অন্তর্গত। যতদিন স্বামী জীবিত থাকেন, ততদিন স্ত্রীলোক তাঁহার অনুমতি না লইয়া উহা দান বিক্রয়াদি করিতে পারেন না; স্বামীর অবর্তমানেই পারেন। কোনও স্ত্রীলোক অবিবাহিতাবস্থায় শিল্প কাৰ্য্যাদি দ্বারা যে অর্থ বা সম্পত্তি উপার্জন করেন তাহা তিনি বিবাহের পূৰ্ব্বে যথেচ্ছরপে ব্যয় বা হস্তাস্তর করিতে পারেন; কিন্তু বিবাহের পর স্বামীর অনুমতি ভিন্ন হস্তাস্তর করিতে পারেন না; পরে স্বামীর মৃত্যু হইলে তিনি আবার উহা যথেচ্ছরূপে ব্যয় বা হস্তান্তর করিতে পারেন।

    (৩) স্বামী স্ত্রীকে স্থাবর সম্পত্তি দান করিলে বা উইল করিয়া দিলে এবং স্ত্রীকে ঐ সম্পত্তি সম্বন্ধে দান বিক্রয়াদি ইচ্ছামত হস্তান্তর করিবার ক্ষমতা দেওয়া হইলে, ঐ সম্পত্তিতে স্ত্রীর নিবুঢ়ি স্বত্ব জন্মিবে এবং তাহা তাহার স্ত্রৗধনস্বরূপ গণ্য হইবে। তাহার মৃত্যুর পর তাহারই ওয়ারিস (কন্যা) ঐ সম্পত্তি পাইবেন—স্বামীর ওয়ারিস (পুত্র) পাইবেন না। কিন্তু ঐ সম্পত্তিতে স্ত্রীর ইচ্ছামত দান বিক্রয়াদি হস্তাস্তর করিবার স্বত্ব দেওয়: না থাকিলে উহ। তাহার স্ত্রীধন হইবে না, তিনি ভাই! জীবনম্বত্বে ভোগ করিবেন এবং কেবলমাত্র আইনসঙ্গত আবশ্যকতার জন্য হস্তান্তব করিতে পারিবেন।

    স্ত্রীধনের উত্তরাধিকার

    অবিবাহিত কন্যার মৃত্যু হইলে তাহার স্ত্রীধন সম্পত্ত্বিতে নিম্নলিখিত ব্যক্তিগণ উত্তরাধিকারী হইবেন :–

    (১) সহোদর ভ্রাতা;

    (২) মাতা;

    (৩) পিতা;

    পিতাও না থাকিলে পিতার নিকটসম্পর্কীয় আত্মীয়; যথা ভ্রাতার পুত্ৰ, ভগ্নী, ভগীর পুত্র, বিমাতা, পিতামহ, পিতামহী, পিতৃহা, পিতৃব্যপুত্র, পিতৃস্বস, পিতামহীর ভগ্নী ইত্যাদি) ও তদভাবে মাতৃকুলের আত্মীয় (মাতামহ, মাতামহী, মাতুল, মাতুলপুত্র, মাতুস্বসা প্রভৃতি) পাইবেন।

    বিবাহিত স্ত্রীলোকের স্ত্রীধন সম্পত্তির প্রকারভেদে উত্তরাধিক ব সম্বন্ধে অনেক প্রভেদ আছে। ঐ সম্পত্তি মোটামুটী দুই ভাগে বিভক্ত করা যায় –(১) যৌতুক (২) অযৌতুক।

    যৌতুক স্ত্রীধন সম্বন্ধে উত্তরাধিকারের নিয়ম এই—

    (১) অবিবাহিত কন্যা; (২) যে কন্যার বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে; (৩) সধবা পুত্রবতী বা পুত্রসম্ভাবিতা) কন্যা এবং পুত্রবতী বিধবা কন্যা; (৪) সধবা বন্ধ্যা কন্যা এবং পুত্রহীনা বিধবা কন্যা; (৫) পুত্র; (৬) দৌহিত্র; (৭) পৌত্র; (৮) প্রপৌত্র; (৯) স্বামী, (১০) ভ্রাতা; (১১) মাতা; (১২) পিতা; (১৩) সপত্নীর পুত্র; (১৪) সপত্নীর কন্যা; (১৫) সপত্নীর পৌত্র; (১৬) দেবর; (১৭) স্বামীর ভ্রাতুষ্পপুত্র; (১৮) ভগ্নীর পুত্র; (১৯) স্বামীর ভাগিনেয়; (২) ভ্রাতুষ্পপুত্র; (২১) জামাতা; (২২) শ্বশুর; (২৩) ভাস্কর; (২৪) স্বামীর অন্যান্য সপিণ্ডগণ; (২৫) স্বামীর সকুল্যগণ; (২৬) স্বামীর সমানোদকগণ (২৭) পিতার সপিণ্ডগণ; (২৮) মাতৃকুলের আত্মীয়; তদভাবে গ্রামের ব্রাহ্মণগণ; তদভাবে রাজা অর্থাৎ গবর্ণমেণ্ট পাইবেন।

    [যদি আসুর মতে বিবাহ হইয়া থাকে, তাহা হইলে উপরোক্ত স্থলে প্রপৌত্রের পর-(৯) মাতা; (১০) পিতা; (১১) ভ্রাতা; (১২) স্বামী; তাহার পর (১৩) সপত্নীর পুত্র ইত্যাদি, উপরোক্তমত পাইবেন।]

    অযৌতুক স্ত্রীধন (যৌতুক ভিন্ন আর সকল প্রকার স্ত্রীধন ইহার অন্তর্গত) দুই প্রকারের—(ক) পিতৃদত্ত; (খ) অন্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত। (ক) পিতৃদত্ত আল্বৌতুক স্ত্রীধন সম্বন্ধে উত্তরাধিকারের নিয়ম এই –(১) অবিবাহিত কন্যা; (২) পুত্র; (৩) বিবাহিতা (পুত্রবর্তী এবং পুত্রসম্ভাবিত) কন্যা; (৪) বন্ধ্যা সধবা কন্যা, এবং বিধবা কন্যা; (৫) দৌহিত্র; (৬) পৌত্র; (৭) প্রপৌত্র; (৮) সপত্নীর পুত্ৰ; (৯) সপত্নীর কন্যা; (১০) সপত্নীর পৌত্র; (১১) ভ্রাতা; (১২) মাতা; (১৩) পিতা; (১৪) স্বামী; (১৫) দেবর; (৬) স্বামীর ভ্রাতুষ্পপুত্ৰ; (১৭) ভগিনীর পুত্র; (১৮) স্বামীর ভাগিনেয়; (১৯) ভ্রাতুষ্পপুত্র; (২০) জামাতা; (২১) শ্বশুর; (২২) ভাগুর; (২৩) স্বামীর অন্যান্য সপি গুগণ; (২৪ স্বামীর সকুল্যগণ; (২৫) স্বামীর সমানোদকগণ; (২৬) পিতার সপিণ্ডগণ; (২৭) মাতৃকুলের আত্মীয়; তদভাবে গ্রামের ব্রাহ্মণগণ; ভদভাবে রাজা অর্থাৎ গভর্ণমেণ্ট।

    (খ) অন্ম প্রকার অশ্ৰেণতুক লধন সম্পত্তিতে নিম্নলিখিত ব্যক্তিগণ উত্তরাধিকারী হন :–

    (১-২) পুত্র এবং অবিবাহিত কন্যা একত্রে; পুত্র না থাকিলে অবিবাহিত কন্যা সমস্ত সম্পত্তি পাইয়া থাকে এবং অবিবাহিতা কন্যা না থাকিলে পুত্রই সমস্ত সম্পত্তি পাইয়া থাকে; উভয়েই থাকিলে তুল্যাংশে পায়; (৩ বিবাহিতা (পুত্রবর্তী বা পুত্রসম্ভাবিত) কন্যা; (৪) পৌল্ল; (৫) দৌহিত্র; (৬) বন্ধ্যা সধবা কন্যা ও বিধবা কন্যা; (৭) প্রপৌত্ৰ; (৮) ভ্রাতা; (৯) মাতা; (১০) পিতা; (১১) স্বামী; (১২) সপত্নীর পুত্র; (১৩) সপত্নীর কন্যা; (১৪) সপত্নীর পৌল; (১৫) দেবর; (১৬) স্বামীর ভ্রাতু-পুত্র; (১৭) ভগ্নীর পুত্র; (১৮) স্বামীর ভাগিনেয়, (১৯ ভ্রাতুষ্পত্র; (২) জামাতা; (২১) শ্বশুর; (২২) ভাশুর; (২৩) স্বামীর অন্যান্য সপিণ্ডগণ; (২৪) স্বামীর সকুল্যগণ; (২৫) স্বামীর সমানোদকগণ; (২৬) পিতার সপিণ্ডগণ; (২৭) মাতৃকুলের আত্মীয়; তদভাবে গ্রামের ব্রাহ্মণগণ; তদভাবে রাজা অর্থাৎ গভর্ণমেণ্ট।

    হিন্দু আইনে স্ত্রীধনের উত্তরাধিকারের ঐরূপ নিয়ম লিখিত হইয়াছে। কিন্তু নজীরের দ্বারা উক্তার স্থানে স্থানে সামান্য সামান্য পরিবর্তন ঘটয়াছে; যথা, অযৌতুক স্ত্রীধনের উত্তরাধিকার সম্বন্ধে সপত্নীপুত্র অপেক্ষা দৌহিত্র অগ্রগণ্য উত্তরাধিকারী বলিয়া গণ্য হইয়াছে (৮ কলিকাতা ল জাৰ্ণাল ৩৬৯); এবং বৈমাত্রেয় ভ্রাত। অপেক্ষী দেবর অগ্রগণ্য উত্তরাধিকরী বলিয়। স্থির হইয়াছে (৩৭ কলিকতা ৮৬৩)!

    অন্যান্য কথা

    স্ত্রীলোক যদি স্ত্রীধন সম্পত্তির উত্তরাধিকারিণী হন, তাহা হইলে তিনি আর উহা স্ত্রীধনরূপে প্রাপ্ত হন না, জীবনস্বত্বেই প্রাপ্ত হন, এবং তাহার মৃত্যুর পর মৃত মালিকেল্প পরবর্তী উত্তরাধিকারী প্রাপ্ত হন। (হরিদয়াল ব: গিরিশচন্দ্র, ১৭ কলিকুতি৷ ১১১; যোগেন্দ্র ব: ফণীভূষণ, ৪৩ কলিকাতা ৬৪ : মধুমালা বা লক্ষ্মণ, ২. কলিকাতা উইক্‌লি নোটস ৬২৭; শিউশঙ্ক ব: দেবীসহায়, ২৫ এলাহাবাদ ৪৬৮ প্রিভি কৌন্সিল, হরেন্দ্র বঃ ফণীভূষণ, ২ কলিকাতা ৬৪)। মাতার মৃত্যুর পর কন্য। যদি তাহার স্ত্রীধনসম্পত্তি প্রাপ্ত হন, তাহা হইলে ঐ কন্যার মৃত্যুর পর ঐ সম্পত্তি মাতার ওয়ারিস পাইবেন, কন্যার ওয়ারিস পাইবেন না।

    কোনও স্ত্রীলোক অসতী হইলেও তিনি স্ত্রীধন সম্পত্তির উত্তরাধিকারিণী হইতে পারেন (১ এলাহাবাদ ৪৬; নগেন্দ্রনন্দিনী ব: বিনয় কৃষ্ণ, ৩০ কলিকাতা ৫২১; ২৬ মাদ্রাজ ৫০৯)। কিন্তু তিনি বেশ্যাবৃত্তি অবলম্বন করিলে উত্তরাধিকারিণী হইতে পারিবেন না।

    ৩। বেশ্যা

    পূৰ্ব্বে সিদ্ধান্ত ছিল যে, কোনও স্ত্রীলোক বেশ্যা হইয়া গৃহ পরিত্যাগ করিলেই সে পতিত হয় বলিয়া স্বামী, পিতা, ভ্রাতা, পুত্র, কন্যা প্রভৃতির সহিত তাহার সম্বন্ধ বিচ্ছিন্ন হইয়া যায় এবং তাহার মৃত্যুর পর তাহারা তাহার স্ত্রীধনের ওয়ারিশ হইতে পারেন না (কামিনীমণি বেওয়া, ২১ কলিকাতা ৬৯৭; ত্রিপুরা বঃ হরিমতী, ৩৮ কলিকাতা ৪৯৫; ভূতনাথ ব: সেক্রেটারী অব ষ্টেট, ১০ কলিকাতা উইক্‌লি নোটস ১৯৮৫); কেবলমাত্র যে সকল আত্মীয়া তাহার ন্যায় বেখ্যাবৃত্তি অবলম্বন করিতেছে, তাহারাই তাহার স্ত্রীধনের ওয়ারিশ হইতে পরিবে, ইহাই স্থির ছিল (- ১ কলিকাতা ৬৯৭)।

    কিন্তু এখন হাইকোর্ট এক মোকৰ্দমায় (হীরালাল বঃ ত্রিপুরাচরণ, ৪০ কলিকাতা ৬৫০ ফুলবেঞ্চ) নিষ্পত্তি করিয়াছেন যে, স্ত্রীলোক বেশ্যা হইলেও আত্মীয়কুটুম্বগণের সহিত তাহার সম্বন্ধ বিছিন্ন হইয়া যায় না এবং তাহার স্বামী পুত্রাদি আত্মীয়গণ তাহার স্ত্রীধনের ওয়ারিস হইতে পারেন অতএব, যে স্থলে একজন স্ত্রীলোক ও তাহার ভগ্নীর কন্যা উভয়েই গৃহ পরিত্যাগ করিয়া বেশ্যাবৃত্তি অবলম্বন করে, এবং পরে ঐ স্ত্রীলোকের মৃত্যু হয়, সে স্থলে তাহার সম্পত্তি তাহার স্বামীর ভ্রাতুষ্পত্র পাইবেন—ঐ ভগ্নীর কন্যা পাইবেন না, কারণ স্ত্রীধন সম্পত্তিতে ভগ্নীব কন্য। অপেক্ষা স্বামীর ভ্রাতুষ্পুত্র অগ্রগণ্য উত্তরাধিকারী। (কিন্তু পূৰ্ব্বেকার নজীর অনুসারে ভগ্নীর কন্যাই ওয়ারিস হইত, কারণ সেও তাহার মাসীর ন্যায় বেশ্যাবৃত্তি অবলম্বন করিয়াছে)।

    বেশ্যাবৃত্তি অবলম্বন কবিলে কোনও স্ত্রীলোক তাহার আত্মীয়ণের ওয়ারিস হইতে পারে না, এই আইন পূর্ব্বেও ছিল, এখনও তাহাই আছে।  কিন্তু যদি কোনও স্ত্রীলোক সম্পত্তি পাইবার পূর্বের সতী থাকে এবং পবে বেশ্যাবৃত্তি অবলম্বন করে, তাহলে সে সম্পত্তি হইতে বঞ্চিত হইবে কি না তাহা বলা কঠিন। এ বিষয়ে এখনও কোনও মকদ্দমা হয় নাই।

    বেশ্যাবৃত্তি দ্বারা অর্জিত সম্পত্তি অযৌতুক স্বাধন বলিয়া গণ্য হইবে এবং তদনুসারে উত্তরাধিকারী নির্ণীত হইবে। কিন্তু যদি উত্তরাধিকারীগণের মধ্যে একজন  সতী স্ত্রীলোক হয় এবং একজন অসতী স্ত্রীলোক হয়, তাহা হইলে অসতী অপেক্ষা সতী স্ত্রীলোকই অগ্রগণ্য উত্তরাধিকারিণী; যথা, যদি বেশ্যার মাতা থাকে এবং কন্যা থাকে, কিন্তু কন্যা যদি বেশ্যাবৃত্তি অবলম্বন করিয়া থাকে তার মাতা যদি সতী হয়, তাহা হইলে কন্যা অপেক্ষা মাতাই অগ্রগণা উত্তরাধিকারিণী হবেন।  সেইরূপ অধৰ্ম্মসম্পৰ্কীয় অপেক্ষা ধৰ্ম্মসম্পৰ্কীয় ব্যক্তি অগ্রগণ্য উত্তরাধিকার হইবে, যথা, যদি তাহার স্বামীর ঔরসজাত কন্যা থাকে, এবং বেশ্যাবৃত্ত অবলম্বন করার পর এক কন্যা জন্মগ্রহণ করিয়া থাকে, তাহা হইলে প্রথমোক্ত কন্যাই উত্তরাধিকারিণী হইবে, শেষোক্ত কন্যা হইবে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগান্ধীজি : ফিরে দেখা
    Next Article বঙ্গসুন্দরী – বিহারীলাল চক্রবর্তী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }