Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    April 27, 2026

    অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য

    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য এক পাতা গল্প67 Mins Read0
    ⤶ ⤷

    অয়দিপাউসের প্রস্থান

    স্লেটরঙের আকাশ উথালপাথাল করে ঝড় আসছে। উদ্দাম হাওয়ায় শরীর মেলে লুটিয়ে পড়ছে বাগানের আম তেঁতুল নারকোল গাছ। পুরনো দিনের বিশাল বড় বাড়িটার ছাদে শুকোতে দেওয়া একরাশ দানাশস্য, সম্ভবত সর্ষে বা তিল, গায়ে ঢেউ খেলিয়ে এদিক ওদিক ছড়িয়ে গেল। একটা সাইকেল দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা ছিল। হাওয়ায় টলতে টলতে পড়ব পড়ব করছে। যাহ, পড়েই গেল! আর ঠিক তখনই সেই খোলা হাওয়ায় নিজেকে লুটিয়ে দেবার জন্য বাড়ির এক তরুণী মেয়ে বেরিয়ে আসল। কোমরে আঁচল বেঁধে ছাদের দিকে দৌড় লাগাল তার শিশুপুত্রের হাত ধরে। দুহাত আকাশের দিকে বাড়িয়ে উন্মুখ প্রত্যাশায় শুষে নিল জলবিন্দুগুলি। সেই পাগলা হাওয়ার অদম্য আকর্ষণে চরাচর ভেসে গেল। আর সেই নারীমূর্তি তার সন্তানকে নিয়ে মেতে মেতে উঠল অদ্ভুত ছেলেমানুষী নাচে।

    বিজ্ঞাপনটা এখানেই শেষ। টেনেটুনে কুড়ি সেকেন্ডের অ্যাড। সংগে প্ৰতীক চৌধুরীর গলায় গান ‘পাগলা হাওয়া, আয় রে আয়/ বৃষ্টির দমক ভয় দেখায়’। সম্ভবত ওয়াটারবেরিজ কমপাউন্ডের অ্যাড ছিল। আজ নব্বই দশকের বাংলা টিভি প্রোগ্রাম আর অ্যাড নিয়ে ভাবতে বসে কিছুতেই এটার থেকে বেশি প্রতীকী কোনও বিজ্ঞাপন খুঁজে পাচ্ছি না। আমাদের নব্বইয়ের জনপ্রিয় সাংস্কৃতিক উপাদানগুলো তখন আস্তে আস্তে মনমোহিনী অর্থনীতির খোলা হাওয়ায় নিজেদের নতুন করে আবিষ্কার করছিল। সেই একটি দশক নিজেকে চুপিচুপি প্রস্তুত করে গেছে পালটানো যুগের দাবিতে। আর তারপর দু’হাজার সালে এসে নিজেকে সটান ঝোড়ো গ্লাসনস্তে ভাসিয়ে দিয়েছে। নব্বই ছিল এক সন্ধিক্ষণ, যেখানে দাঁড়িয়ে দূরগামী এক ঝড়ের দিকে পথ চেয়ে ছিলাম আমরা।

    সেই ঝড়ের প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছিল শেষ আশি এবং শুরুর নব্বইয়ের ওই নস্টালজিয়া মাখানো বাংলা দূরদর্শনের অনুষ্ঠানগুলোর থেকেই। ‘তেরো পার্বণ’, ‘উড়নচণ্ডী’, ‘সিদ্ধার্থ সেন অন্তর্ধান রহস্য’, ‘সেই সময়’, ‘কানামাছি’, ‘বকুলবাসর’, রাজা সেনের সাহিত্যনির্ভর কাজগুলো -কত কত সিরিয়াল আমাদের মধ্যবিত্ত বাঙালি জীবনের জানালাগুলো একটু একটু করে হাট করে দিচ্ছিল! আমাদের সেই মলিন হাক্লান্ত ভাড়াটে বাড়ির একচিলতে উঠোনে কখনও চাঁদ এসে ধরা দেয়নি। তার মনে হয় এক ম্লান ক্ষয়ে যাওয়া নিম্নমধ্যবিত্ত জীবনে হালকা আলোর আঙুল বুলিয়ে দিতে বয়েই গিয়েছিল। কিন্তু নরম ব্যথার আদর হয়ে নেমে এসেছিল বাংলা সিরিয়াল। যাদের ঘরে টিভি থাকত, প্রতি সন্ধ্যেবেলা তাদের সেই একচিলতে ঘরটুকু ভেঙে পড়ত আশেপাশের কাকিমা জেঠিমাদের ভিড়ে। গোরা আর সোরার ভ্রাতৃদ্বন্দ্ব হোক অথবা বকুলবাসরে মাসিমার (কাজল গুপ্ত) অদ্ভুত আচরণের রহস্য – তুমুল আলোচনা হতে দেখেছি মায়েদের মধ্যে। সমরেশ মজুমদারের ‘কালপুরুষ’ অবলম্বনে নির্মিত ধারাবাহিকটির কল্যাণে কৌশিক সেন অর্ক নামে ঘরে ঘরে পরিচিত হয়েছিলেন। অনসূয়া রায়চৌধুরীর মাধবীলতা জীবনযুদ্ধে বিপর্যস্ত, রুক্ষ ঊষর এক নারী। সব্যসাচী চক্রবর্তী এবং লাবণি সরকারের জুটি তখন ছোটপর্দার হার্টথ্রব। ‘সুন্দর’ বলে একটি টেলিফিল্ম করেছিলেন তাঁরা, যেখানে সব্যসাচী লাবণিকে শিখিয়েছিলেন কোনও অসুন্দর মানুষকে সুন্দর বলে তাঁর কাছ থেকে যে কোনও কাজ আদায় করে নেওয়া যায়। লাবণি সেই বিদ্যা যখন উলটে প্রয়োগ করলেন সব্যসাচীরই উপর আলতো মুখ তুলে বললেন “আপনি খুব সুন্দর”, ব্যাস! লজ্জার লাল আভা এসে লেগেছিল সব্যসাচীর বুদ্ধিদীপ্ত রুক্ষ মুখে। আর সংগে সংগে ম্যাজিকের মত ভোল বদলে গিয়েছিল চারপাশের বিবর্ণ প্রকৃতির। সবকিছু যেন এক লহমায় রঙিন হয়ে উঠেছিল। ঝলমলিয়ে হেসে ওঠেনি কি আমাদের দারিদ্রপীড়িত ভাড়াবাড়ির বারো ঘর এক উঠোনটাও?

    অনেকে হারিয়ে গিয়েছেন। তেরো পার্বণে সব্যসাচী চক্রবর্তীর যিনি প্রেমিকা হয়েছিলেন, খুশি মুখার্জি, তিনি তুমুল জনপ্রিয় রোলটির পরেও ছুটকোছাটকা কয়েকটা সিরিয়াল কি সিনেমার বাইরে আর নিজেকে বিশেষ মেলে ধরতে পারেননি। উত্তীয় রাউত বা শিলাদিত্য পত্রনবীশের মত কেউ কেউ মারাও গিয়েছেন অসময়ে। দীপন তফাদার, রঞ্জন ভট্টাচার্য্যরা ( এঁরা দুজনেই বিবাহ বিভ্রাট সিরিয়ালটিতে অভিনয় করেছিলেন) একটা ধারাবাহিক করেই ফুরিয়ে গিয়েছেন। কিন্তু অল্পচেনা হোক কি বিখ্যাত, একটা নির্দিষ্ট সময়সীমা জুড়ে আমাদের দমচাপা জীবনে এঁরা সেই খোলা হাওয়ার প্রথম প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন। এঁদের ভোলা যায়? কী করে উপেক্ষা করব ত্রমিলা ভট্টাচার্য্যের মত ভুলে যাওয়া এক অভিনেত্রীকে, যিনি শীর্ষেন্দুর ‘দূরবীন’ উপন্যাসটির সিরিয়ালীকৃত ভার্সনটিকে অনেকটা সময় পর্যন্ত প্রায় একা টেনে নিয়ে গিয়েছিলেন? সৌমিত্র চট্টোপাধ্যায় (হেমকান্ত) এবং পীযূষ গঙ্গোপাধ্যায়ের (ধ্রুব) মত শক্তিশালী অভিনেতারাও কখনও কখনও রেমি চরিত্রটির কাছে ম্লান হয়ে যাচ্ছিলেন। অনেকেই দূরবীন দেখতেন শুধু ত্রমিলার জন্য। পরে উল্লেখযোগ্য আর কোনও অভিনয় না করলেও কী এসে যায়!

    শুধু সিরিয়াল? তাহলে কে বলবে দর্শকের দরবারে, সাপ্তাহিকী, চিচিং ফাঁক, চিত্রহার অথবা চিত্রমালার কথা? শাশ্বতী গুহঠাকুরতা আর চৈতালী দাশগুপ্ত, যাঁদের অমোঘ আবেদন আমূল ছুরির মত বিদ্ধ হয়ে যেত আমাদের আটপৌরে যাপনে। আবার পংকজ সাহার একটা অভিনব কায়দা ছিল। মাঠেঘাটে ঘুরে ঘুরে র‍্যান্ডম লোকজনের মুখের কাছে মাইক ধরে স্বাধীনতা, বিশ্বকাপ, রবীন্দ্রনাথ ঠাকুর এসব ব্যাপারে মতামত চাওয়া ৷ পুরোটা একটা মন্তাজ হিসেবে দেখানো হত। আর ছিলেন সেই প্রথমযুগের সংবাদপাঠক-পাঠিকারা। দাড়িওয়ালা তরুণ চক্রবর্তী, সতীনাথ মুখোপাধ্যায় (ইনি নানা সিরিয়ালে এবং রেডিওনাটিকাতেও অভিনয় করেছেন), দেবরাজ রায়।ছন্দা সেন ছিলেন। চশমাপরা বয়স্ক, ছোটখাট চেহারা। তুমুল জনপ্রিয় ছিলেন ইনি। বাড়িওয়ালা-ভাড়াটে মামলায় জড়িয়ে সাসপেন্ডেড হন। কিন্তু দর্শকদের দাবিতে ওনাকে ফিরিয়ে আনা হয়েছিল। এঁদের হাঁ করে গিলতাম। ট্যাগলাইনগুলো এখনও হন্ট করে। ‘আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা’। ‘পরবর্তী সংবাদ রাত দশটায়’। ‘নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা’।

    এবং অবধারিত ভাবে উঠে আসবে বাংলা অ্যাডগুলো। ওয়াটার বেরিজ কমপাউন্ডের কথা তো আগেই বলেছি। উডওয়ার্ডস গ্রাইপওয়াটারের ক্যাচলাইন ছিল, ‘তুমি যখন ছোট ছিলে তোমাকেও খাইয়েছিলাম’। ধারা ধারা বিশুদ্ধ ধারা’, যেখানে লোলুপ গৃহকর্তার সম্মুখে ইলিশমাছ ভাজা তুলে ধরে গিন্নি জিজ্ঞাসা করছেন, “কোন তেল? হ্যাঁ গো?” শালিমারের অ্যাডগুলো। কুইন্টেশেন্সিয়াল শিক্ষিত বাঙালি ভদ্রলোক ভদ্রমহিলাদের হৃদয়ের সন্ধান এই অ্যাডগুলো পেয়ে গিয়েছিল কোনও এক জাদুবলে। ঋতুপর্ণ ঘোষের সেই বিখ্যাত ট্যাগলাইন ‘বঙ্গজীবনের অঙ্গ’ তো আর শুধু বোরোলিনেই আটকে ছিল না। এমনকি শেষ নব্বইতে এক লিটল ম্যাগে এই প্রবাদপ্রতিম ট্যাগলাইনটির নামে একটা কবিতাও দেখেছিলাম। লিরিলের বিজ্ঞাপনে প্রীতি জিনতার উচ্ছ্বল অনাবৃত যৌবন আমাদের নাড়িয়েছিল ঠিকই। কিন্তু কম ঝাঁকুনি দেয়নি এইসব তুলনামূলকভাবে নিষ্পাপ অ্যাডগুলো, যাদের আস্তিনের লুকনো মারণ তাস কখনও কখনও আচমকাই বেরিয়ে আসত। সম্ভবত অজন্তা হাওয়াইয়েরর একটা অ্যাড ছিল যেখানে একটি তরুণী একটা শর্ট ড্রেস পরে হাওয়াই চটি পায়ে হাঁটত। কুড়ি কি পঁচিশ সেকেন্ডের বিজ্ঞাপনটিতে প্রায় পাঁচ সেকেন্ড ধরে দেখানো হত তার নগ্ন পা। মেয়েটি হাঁটছে, পায়ের পেশি কাঁপছে, জংঘা আন্দোলিত হচ্ছে, হাঁটুর কাছটায় লালচে – আর কিছু দেখার আগেই স্যাট করে ছবি পালটে যেত। যেই সময়ের কথা বলছি তখনও স্প্যাগেটি টপ, লো রাইজ জিন্স, হল্টার নেক এসব শব্দগুলো আমাদের মধ্যবিত্ত বাঙালি জীবনে দূরগ্রহের জিনিস। ড্রেস জিনিসটাই অনেকে জানতাম না। সেইসময়ে ওই সুঠাম পায়ের আবেদন, এবং দেখানো-না-দেখানোর আবছা রহস্যময় নো ম্যানস ল্যান্ড থেকে দুম করে ক্যামেরা ঘুরে যাওয়া সম্ভবত ওই সময়ের অনেক টিনেজ ছেলের বুকেই রক্তচলাচল বাড়িয়ে দিত। আমি হাঁ করে দেখতাম সেই বিজ্ঞাপন। অথবা ক্যাডবেরির সেই তুমুল জনপ্রিয় ছবিটি, যেখানে বয়ফ্রেন্ড ছয় মেরে সেঞ্চুরি করার পর নিরাপত্তারক্ষীর বাধা ডিঙিয়ে মেয়েটি মাঠের মধ্যে ঢুকে নাচতে শুরু করে। ওই উচ্ছ্বলতা, ওই সবকিছুতে ডোন্ট কেয়ার ভাব, খোলা হাওয়ায় সমস্ত ইনহিবিশন ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া, এগুলো থেকে বড্ড বঞ্চিত ছিল আমাদের বাস্তবের নিম্নমধ্যবিত্ত কিশোরবেলা। তাই এগুলো দেখে নিজের অজান্তেই কান লাল হয়ে যেত। কেন তখন বুঝতাম না।

    তখন বুঝতাম না। কিন্তু এখন বুঝি। আসলে সেই কাল ছিল আমাদের প্রস্তুতিপর্ব। ভাল হোক খারাপ হোক, খোলা হাওয়ার ঝাপটা যখন আছড়ে পড়েছিল আমাদের মধ্যবিত্তের আঙিনায়, আমরা বানভাসি হয়ে গিয়েছিলাম। আর তার আগের মুহূর্তগুলোয় আমাদের বেচমক আঘাতে নিয়ত শানিয়ে নিয়েছিল সময়। দূরদর্শন তার একটা হাতিয়ার ছিল। আজ পেছন ফিরে তাকালে মনকেমনের পাশাপাশি সেই ঋণটুকুও অনিবার্য অবশ্যম্ভাবিতায় তার প্রাপ্য দাবি করে বসে। নস্টালজিয়া? অনস্বীকার্য। কিন্তু তার বিরাজনীতিকরণটুকু করি কী করে? প্রতি সন্ধ্যেবেলা রান্নাবান্না শেষ করে টিভির পাট চুকিয়ে ভাড়াবাড়ির উঠোনটিতে মা কাকিমারা বসে থাকতেন। লোডশেডিং আঁচানো রাত্রি হলে তো কথাই নেই। সারা সন্ধ্যেটুকু ওই জায়গাতেই নরক গুলজার।পাশের কারেন্ট থাকা সৌভাগ্যবান বাড়ির ঘুরতে থাকা ফ্যানের ঝাপটে উড়ন্ত পর্দা লুটোপুটি খেত আর তার ফাঁক দিয়ে ছিটকে আসত কয়েক টুকরো ‘তেরো পার্বণ’ বা ‘আদর্শ হিন্দু হোটেল’।সেদিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে মা দীর্ঘশ্বাস ছেড়ে বলত, “আজ আর পদ্ম ঝিয়ের ঝগড়া দেখা হোল না”। ওইটুকু সময়ে যেন সকলে নিজের নিজের অভাব, মালিন্য আর পারস্পরিক বিদ্বেষ ভুলে যেতেন। গল্পের সিংহভাগ জুড়ে থাকতেন খেয়ালি দস্তিদারদের চরিত্ররা, তাঁদের সংকট, তাঁদের অভিনয়। ওই যে মুক্ত আকাশ, সমস্ত সীমাবদ্ধতাটুকু নিয়েই – তার রাজনীতি ছিল না? তার ইতিহাস কে লিখবে তাহলে?

    হ্যাঁ তারপরে যুগান্ত এসেছিল। মেগা সিরিয়ালগুলো, ‘জননী’, ‘সীমারেখা’, ‘তৃষ্ণা’, ‘মোহিনী’, এগুলো এসে কোণঠাসা করে দিচ্ছিল সাপ্তাহিকদের। আস্তে আস্তে অন্যান্য চ্যানেল চলে আসছিল। আমাদের গতিময় ঝিনচ্যাক জীবন কেনই বা আর মরসুমি চাষের ওপর বিশেষ প্রোগ্রাম দেখবে! চিত্রমালা চিত্রহারই বা কেন অত পাত্তা পাবে, যেখানে ততদিনে এমটিভি চলে এসেছে? দূরদর্শন তার জৌলুস হারিয়ে ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছিল। বিব্রত, সময়ের সংগে খাপ খাওয়াতে না পারা, এবং নন কনফর্মিস্ট এক বৃদ্ধ ব্যক্তির মত ধীরে ধীরে চলে যাচ্ছিল পর্দার আড়ালে। অন্ধ রাজা অয়দিপাউস যেমনভাবে আস্তে আস্তে মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতেন।

    তবুও, আমরা যারা নব্বইয়ের কাছে অনেকখানি গচ্ছিত রেখে এসেছি নিজেদের, যারা ওই দর্শকের দরবারে অথবা চিচিং ফাঁকের অমোঘ জাদু আকর্ষণের কাছে বারবার নিজেদের লয়ালটিকে লুটিয়ে দিয়েছি, তাদের অনেকেই এখনও চোখ বুজলে আচমকা হয়ত শুনতে পাই কেয়োকার্পিন বিজ্ঞাপনের জিংগল। মাথার মধ্যে অব্যর্থ ঢং করে বাজে ‘আকাশ অংশত মেঘলা থাকবে’। কোনও এক কর্মব্যাস্ত দুপুরের কাজের ফাঁকে শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল অফিসের কাঁচ ভেদ করে যখন অনেক দূরে চোখ মেলে দিই, ভিক্টোরিয়ার পরির মাথা, বিষণ্ণ ময়দান এবং ফোর্ট উইলিয়ামের একলা গম্ভীর মিনারের ওপর দিয়ে যখন দেখতে পাই ছাইরঙা মেঘ ঝাঁপিয়ে পড়তে আসছে এই পচা শহরটার বুকে, আমাদের অনেকেরই তখন সেই পুরনো বাড়ির ঝোড়ো বিকেলটার কথা মনে পড়ে যায়৷ উদ্দাম হাওয়ায় শরীর মেলে লুটিয়ে পড়ছে বাগানের আম তেঁতুল নারকোল গাছ। ছাদে মেলে দেওয়া সর্ষেরা খেলতে চলে গেল এদিক ওদিক। মেয়েটি তার শিশুপুত্রের হাত ধরে ছুট লাগাল। দেওয়ালে হেলান দিয়ে রাখা সাইকেলটা পড়ছে, পড়ছে, পড়ছে…

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ১ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    Next Article বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Our Picks

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    April 27, 2026

    অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }