Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026

    এক ডজন রহস্য গল্প – রজতশুভ্র মজুমদার

    September 5, 2026

    চাঁদের তাঁবু – অমরেন্দ্র চক্রবর্তী

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এক ডজন রহস্য গল্প – রজতশুভ্র মজুমদার

    রজতশুভ্র মজুমদার এক পাতা গল্প173 Mins Read0
    ⤶ ⤷

    বাঘ – রজতশুভ্র মজুমদার

    বাঘ

    ঢাউস পার্সেল বক্সটা ডেলিভারি বয় মিমির হাতে তুলে দিতেই বাড়িসুদ্ধ লোক বিস্ময়ে চিৎকার করে উঠলেন, ‘এটা কী রে? কে পাঠিয়েছে?’ ডেট আর টাইম সমেত সাইন করে মিমির মা কাগজটা কুরিয়ারের ছেলেটাকে ফেরত দিয়েই আমাদের দিকে হাসিমুখে তাকালেন, ‘লেখা আছে ”ফ্রম বুবুন”, মানে আমাদের রিখিয়ার ছেলে। রিখিয়া ঘোষ… মানে রিখিয়াআন্টি… তোর মনে পড়ে, মিমু? আমরা যখন বর্ধমানে থাকতাম… খুব ভালোবাসত মিমুকে…’

    ‘সারপ্রাইজ গিফট?’

    ‘একদম।’

    ‘কী আছে রে?’ আরেকজন বললেন।

    ড্রয়িং কাম ডাইনিংয়ের এককোণে নিয়ে গিয়ে তখন থেকে বাক্সটা খোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মিমি। তার সাহায্যে এগিয়ে গিয়েছেন ন্যাতপেতে পিসিমণি। তিনিও বিশেষ সুবিধে করতে পারছেন না দেখে পাশের বাংলোর সুদক্ষিণাআন্টি, মিমির মা, আমি এবং বাড়ির পরিচারিকা সেদিকে এগোতে উদ্যত হব, এমন সময়ে ঝোলা থেকে উঁকি দিতে শুরু করল বিড়াল। ‘এ মা, বিড়াল কোথায়? এ তো বাঘ মনে হচ্ছে।’ মিমির মা অস্ফুটে উচ্চারণ করতেই বিশাল বাঘটা বেরিয়ে পড়ল বাক্স থেকে। আর দেখামাত্র আমার বুকে ‘ধক’ করে একটা অপ্রত্যাশিত ধাক্কা! মাথাটাও ঘুরে গেল চকিতে। কপালে বিন্দু বিন্দু ঘাম। উঁহু, লক্ষণ তো ভালো ঠেকছে না। ধীরে ধীরে বসে পড়লাম সোফায়। মনটা বিষণ্ণ হয়ে গেল। মাইল্ড স্ট্রোক নাকি ? নিজেই নিজের নাড়ি দেখতে শুরু করলাম। ততক্ষণে ছুটে এসেছেন বুকু, ‘কী হল, কী হল?’

    ‘না, কিছু না…’ লুকোবার ব্যর্থ চেষ্টা করলাম।

    ‘কিছু না মানে?’

    ‘মাথাটা একটু ঘুরে গেল মনে হল…’

    ‘সে কী, কেন? শরীর খারাপ লাগছে?’

    ‘না, এখন ঠিক আছি।’

    ‘জল খাও জিজু।’ ছিপিটা খুলতে খুলতে জলের বোতল নিয়ে এগিয়ে এলেন মিমির মা। সবাই মিলে আমাকে জোর করে শুইয়ে দিলেন সোফায়।

    শুতে শুতেই আগের রাতের ভয়ংকর স্বপ্নটার কথা মনে পড়ে গেল। এই বাঘটাই তো যত নষ্টের গোড়া! স্বপ্নটা তো এই বাঘটাকে নিয়েই। এই বাঘটা না হোক, ঠিক এরই মতন অন্য একটা বাঘ। বিকেলবেলায় মল থেকে ঠিক এরকমই একটা বাঘ কিনে এনেছিলাম মিমিটার জন্য। বুকু মানা করেছিলেন, ‘আর বাঘ আনতে হবে না, তুমি বরং ওখানে গিয়ে ওর পছন্দমতো একটা খেলনা কিনে দিয়ো কাল।’

    ‘ওখানে গিয়ে যদি সময়-সুযোগ না পাই? তখন মেয়েটা রাগ করবে!’ আমি বিড়বিড় করে বললাম।

    ‘ওর অনেক খেলনা আছে।’

    ‘তা থাক। একটা মেয়ের পাঁচ বছরের জন্মদিনে খেলনা ছাড়া আর কী-ই বা দেব, বিশেষ করে তুমি যখন সোনার জিনিস দিচ্ছই।’

    ‘তুমি তো কথা শুনবে না।’

    ‘আরে, এই যাব আর আসব।’

    ঘণ্টাখানেকের মধ্যেই বাঘটা নিয়ে ফিরে এসেছিলাম। ঠিক এই বাঘটার মতোই। টকটকে হলুদ রং যেন ঠিকরে বেরোচ্ছে গা থেকে। তার উপর মিশমিশে কালো ডোরাকাটা দাগ। আর ওই চোখ! যেন খাঁটি আগুন দিয়ে তৈরি! কোন কামারের কোন কামারশালায় বানানো? ব্লেকের সেই সুবিখ্যাত লাইন মনে পড়ে গিয়েছিল, ‘ডিড হি হু মেড দ্য ল্যাম্ব, মেক দি?’

    কিন্তু রাতের বেলায় অমন স্বপ্ন কেন দেখলাম? খেলনা বাঘটা সত্যিকারের বাঘ হয়ে গেল কী করে? বাঘটার বীভৎস রুদ্ররূপ দেখে আমি ঘুমের মধ্যেই ছটফট করছিলাম। দেখলাম, একটা ফাঁকা জায়গায় বাঘটা প্রচণ্ড গতিতে দৌড়োচ্ছে। সঙ্গে সুতীব্র গর্জন। তার চোখ থেকে আগুন চলকে পড়ছে। কোনোভাবেই সে শান্ত হচ্ছে না। তার কোনো ক্লান্তি নেই। সে শুধু রক্ত চায়—মানুষের রক্ত। একটুখানি মাংসের জন্য সে উন্মাদ হয়ে ছুটছে। দুর্দমনীয় ক্ষিপ্রতায় সে ছিন্নভিন্ন করে দিতে চাইছে কোনো মানব-শরীর। এবং কী আশ্চর্য, হলও তা-ই! মানুষের গন্ধ পেয়েই সে ছুটতে লাগল তার পিছনে। মানুষও ঊর্ধ্বশ্বাসে ছুটছে। সে এক রোমহর্ষক দৌড়। শেষ পর্যন্ত বাঘ ঝাঁপিয়ে পড়ল মানুষের উপর। তারপর পৈশাচিক উল্লাসে সে ছিঁড়ে ফেলল তার নাড়িভুঁড়ি। আমি স্পষ্ট দেখতে পেলাম, তার অবর্ণনীয় শক্তির কাছে সম্পূর্ণ নিরস্ত্র প্রতিরোধহীন মানুষ মুহূর্তে ভেসে গেল রক্তস্রোতে। আক্রান্তের বুক-পেট খুবলে, ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ ছিঁড়ে বের করে আনল রাস্তায়। তারপর নাক ডুবিয়ে আস্বাদন নিতে শুরু করল পরমানন্দে। তার ঠোঁটে, গোঁফে, মুখের চার পাশে লেগে থাকল গরম তাজা রক্ত, নাড়ির টুকরো। বুকু আমাকে জাগিয়ে দিয়েছিলেন, ‘জল খাও।’ ভয়ে আমি নিস্তেজ হয়ে গিয়েছিলাম ক্ষণিকের জন্য। আমার জিভ শুকিয়ে গিয়েছিল। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। অনেকক্ষণ চুপ করে বসে তারপর ওয়াশরুমে গিয়েছিলাম ধীরপায়ে। সেখানে চোখ-মুখ-ঘাড়-গলা ভালো করে ধুয়ে, আবার এসে শুয়েছিলাম বিছানায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক তিনটে পাঁচ। আর দু-চোখের পাতা এক করতে পারিনি একবারও।

    ভোরের আলো ফোটার আগেই বাঘটাকে দুমড়ে-মুচড়ে নোংরা ফেলার বাস্কেটে রেখে এসেছিলাম, যাতে সকালে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে সৎকারের জন্য নিয়ে যেতে পারে বুকুর জেগে ওঠার আগেই। তারপর ব্রেকফাস্ট সেরে যথাসময়ে যখন বেরোচ্ছি আমরা, বুকু ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, ‘বাঘটা নিলে না?’

    ‘না মানে… ওটা থাক… আমার ঠিক পছন্দ হয়নি…’ আমি আমতা আমতা করতে লাগলাম।

    ‘উফ, তুমি না!’ সহ্যের সীমা ছাড়ালে বুকু অদ্ভুত একটা হাসি হেসে ব্যঙ্গোক্তি করেন, ‘ওটা নিয়ে তুমি খেলবে?’ এই হাসিটা স্বাভাবিক হাসি নয়, এর মধ্যে লঙ্কার ঝাঁজ লুকোনো থাকে। আমি কথা না বাড়িয়ে স্টিয়ারিং ধরলাম।

    সোফা থেকে উঠে বসলাম আমি। এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছি। মিমি ও ঘর থেকে প্রেশার-মাপা যন্ত্রটা নিয়ে এসেছে অনেকক্ষণ, ‘তখন থেকে বলছি প্রেশারটা দেখো। কথা কি কানে যাচ্ছে না, পিসাই?’

    ‘আমার প্রেশার ঠিক আছে বাবা।’ মিমির পাকামি দেখে একচোট হেসে নিলাম।

    ‘তুমি প্রেশারের বড়ি খাও নাকি জিজু?’ মিমির মা জানতে চাইলেন।

    ‘না না।’ বাড়িসুদ্ধ লোকের চিন্তায় খানিক লজ্জাই পেলাম, ‘আসলে কী হয়েছে বলো তো, কাল রাতে একদম ঘুম হয়নি। তার উপর এতটা ড্রাইভ করেছি তো, তাই মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল। এখন আর কোনো সমস্যা নেই।’ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, ‘কালকের সব আয়োজন কমপ্লিট তো?’

    ‘প্রায়।’ মিমির মা মোটা দাঁড়ার চিরুনি দিয়ে বাদামি চুলের জট ছাড়াতে ছাড়াতে বললেন, ‘তাও বিকেলে একবার বেরোব সবাই মিলে। যাবে তো?’

    ‘নিশ্চয়ই।’ আমি দেখলাম এই মওকা, মিমিটাকে ভালো একটা কিছু কিনে দিতেই হবে।

    ‘আমি যাব না।’ মিমি স্পষ্টভাবে তার নিজস্ব মত প্রকাশ করল।

    ‘কেন যাবি না? আমরা সবাই যাব, আর তুই বাড়িতে একা একা বসে থাকবি নাকি?’ পিসিমণির বকা খেয়ে মিমি তখনকার মতো চুপ করে গেল।

    এসে থেকে শালাবাবুকে দেখিনি। তিনি কখন ফিরবেন? মিমির মা-কে প্রশ্ন করতেই বিরক্তিপূর্ণ জবাব এল, ‘তেনার আজ মিটিং আছে গুরুত্বপূর্ণ। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে।’

    ‘হুম, জরুরি পদে থাকলে যা হয়!’

    ‘আমি জিজ্ঞেস করেছিলাম, কাল মানে জন্মদিনেও কি তোমায় অফিস করতে হবে?’ মিমির মা কয়েক সেকেন্ড পজ দিয়ে রাগতস্বরে বললেন, ‘আমার খুব সৌভাগ্য যে, জন্মদিনে উনি একটা ছুটি নিয়ে আমাদের সকলকে কৃতার্থ করবেন বলে এখনও পর্যন্ত সিদ্ধান্তে অবিচল আছেন।’ এই ”এখনও পর্যন্ত” কথাটা বেশ স্ট্রেস দিয়ে বললেন মিমির মা। আমি তাঁকে বোঝাতে চেষ্টা করলাম, ‘দেখো, পুলিশের বড়োকর্তারা এত সহজে যখন-তখন ছুটি নিতে পারেন না। তাঁদের অনেক দায়বদ্ধতা থাকে।’

    ‘তাদের সংসার করতে কে বলে? দেশ শাসন করলেই হয়!’ রাগ আর পড়ে না মিমির মায়ের, ‘এই যে কালকের এত আয়োজন, তুমি ভাবতে পারো, তার বিন্দুবিসর্গও ও জানে না! সমস্তটাই একা হাতে সামলাতে হচ্ছে আমাকে!’

    ‘বুঝতে পারছি।’

    ‘কী বুঝতে পারছ, কিছুই বুঝতে পারছ না।’ মিমির মা চিরুনিটা টেবিলের উপর রেখে চুলটা খোঁপা করতে করতে অসহিষু� হয়ে পড়লেন, ‘সমস্তটাই যদি নেগেটিভ হয়, তাহলে অমন চাকরির দরকার কী?’

    ‘সমস্তটাই নেগেটিভ মানে?’ বুকু অনেকক্ষণ পর মুখ খুললেন।

    ‘আরে দিদি, তুমি ভাবতে পারবে না দিনরাত শুধু উড়ো চিঠি, হুমকি ফোন—মেরে ফেলব তোমাকে, পুঁতে ফেলব মেয়েকে… পারা যায় বলো, এইভাবে পারা যায়?’

    ‘ইস, সত্যি মাইরি, মানুষ পারেও।’ বুকু উদবেগের সঙ্গে বললেন, ‘আসলে তুমি তো জানোই, ভাই খুব অনেস্টলি কাজটা করে, আপোশ করে না অন্যায়ের সঙ্গে, যার জন্য তোমাদের…’

    ‘যদি কোনো বিপদ হয়ে যায়, কী করব বলো তো?’

    ‘আরে না না, চিন্তা কোরো না,’ আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম।

    আগামীকালের বার্থডে পার্টির লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য সকাল সকাল লাঞ্চ সেরে আমরা সবাই মিলে বেরোতে উদ্যত হলাম। কিন্তু মিমি কিছুতেই রাজি হয় না যেতে, ওর সর্বক্ষণের সঙ্গী চামেলিমাসির সঙ্গে ও থেকে যেতে চায় ঘরে। ওর মা কিংবা পিসিমণি, এমনকী চামেলিমাসিও, অনিচ্ছাসত্ত্বেও ওর জেদের কাছে আত্মসমর্পণ করে ফেলল শেষ মুহূর্তে; কিন্তু আমার যে কী হল, হয়তো আমার নিজের কাছেও এর কোনো ব্যাখ্যা নেই, ওকে না নিয়ে কিছুতেই বেরোব না বলে দৃঢ়প্রতিজ্ঞ হলাম। জীবনে প্রথম আমি কোনো শিশুর গায়ে হাত তুললাম। ওর মা এবং পিসিমণি বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। ওদের ভাষাহীন দৃষ্টিতে নিজেকে কেমন বিশ্বাসঘাতকের মতো মনে হল। আমি নিজের হাতকেও বিশ্বাস করতে পারিনি, এই হাত দিয়ে আমি আঘাত করলাম ওইটুকু মেয়েকে? তাও তার জন্মদিনের মতো এত বড়ো একটা উৎসবের প্রাক মুহূর্তে? গাড়িতে উঠেও অনেকক্ষণ ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল মিমি, কিন্তু কোনো কথা বলল না।

    বলা বাহুল্য, আমার কাছে কোনো গিফট নিল না মিমি। পরিবেশটাও ভারী হয়ে রইল সারাক্ষণ। কয়েক ঘণ্টার মধ্যেই আর্জেন্ট কিছু কেনাকাটা সেরে আমরা যখন বাড়ির কাছাকাছি পৌঁছোলাম, দেখি কী, পুরো এলাকাটা ঘিরে একটা বিরাট জটলা। বাগানের পাশে গাড়িটা ঘুরিয়ে গ্যারেজে ঢোকাব, এমন সময়ে একদল লোক দেখি, আমাদের দিকেই ছুটে আসছেন। চোখে-মুখে অপার বিস্ময় তাঁদের। ‘কী হয়েছে গো নীপাবউদি?’ চামেলিমাসির গলায় চাপা সন্ত্রাস।

    ‘সর্বনাশ হয়ে গিয়েছে গো।’ মৃদু গুঞ্জন উঠল।

    ‘সাহেব ফিরেছে নাকি?’ অদূরে পুলিশের গাড়িটা দেখে আতঙ্কিত গলায় প্রশ্নটা ছুড়ে দিলেন মিমির মা। ততক্ষণে ভিতর থেকে শালাবাবু বেরিয়ে এলেন। আমার হাত ধরে বললেন, ‘মিনিট পনেরো হল ফিরেছি। ভাগ্য ভালো যে তোমরা কেউ ছিলে না।’

    ‘কী হয়েছে?’ আমার গলাও খাদে।

    ‘আমি ঢোকার মোটামুটি মিনিট দশেক আগে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে বাড়ি। ওই দেখো, কেমন ভেঙে পড়েছে দরজা, দেয়ালের অংশ, জানালার কাচ।’ সাহেবের গলা তখনও কাঁপছে, ‘এসো, ভিতরে দেখে যাও, কী হয়েছে।’

     দেখলাম, ভিতর থেকে প্রচুর লোক বেরিয়ে আসছেন পিলপিল করে, প্রত্যেকের চোখে-মুখে ভয়, উৎকণ্ঠা, বিস্ময়। ভিতরে ঢুকে দেখি, হরপ্পার মতো পড়ে আছে ধ্বংসাবশেষ! কোথাও কিছুই আর আস্ত নেই। উত্তেজিত শালাবাবু মিমির মায়ের হাত দুটো ধরে চিৎকার করে বলছেন, ‘কোথা থেকে এসেছে ওই বাঘ? জানো, ওই বাঘের মধ্যেই ছিল বোমা? কেন না দেখে অ্যাকসেপ্ট করেছ পার্সেল?’ ততক্ষণে মিমি আমাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছে। ওর সব অভিমান জল হয়ে ভিজিয়ে দিচ্ছে আমার শার্টের হাতা, হাতঘড়ি, দম-বন্ধ-করা অনুতাপ।

     জনৈকা রিখিয়া ঘোষের ছদ্মবেশে কে এবং কেন ওই মৃত্যুবাণ বাঘের পেটে পুরে পাঠিয়েছিল এ বাড়িতে, সে তদন্ত প্রশাসন করবে, সে বিচার আদালত করবে; কিন্তু আজন্ম নাস্তিক আমি, এই সামান্য কলমচি, কিছুতেই মেলাতে পারি না কে এবং কেন আমাকে স্বপ্নে এসে অনিবার্য নিয়তির কথা ওইভাবে বলে গিয়েছিল এবং কীভাবেই বা আমি ছোট্ট মেয়েটাকে অপ্রতিরোধ্য মৃত্যু থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছিলাম সেদিন। হয়তো এগুলোও নিয়তি-নির্ধারিত। জীবনে সত্যিই কিছু কিছু হিসেব মেলে না বোধহয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleচাঁদের তাঁবু – অমরেন্দ্র চক্রবর্তী
    Next Article উন্মাদ আশ্রম – ওবায়েদ হক
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026
    Our Picks

    উন্মাদ আশ্রম – ওবায়েদ হক

    September 5, 2026

    এক ডজন রহস্য গল্প – রজতশুভ্র মজুমদার

    September 5, 2026

    চাঁদের তাঁবু – অমরেন্দ্র চক্রবর্তী

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }