Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প139 Mins Read0
    ⤶ ⤷

    কড়িখেলা – ৭

    ॥ ৭ ॥

    বছরের এই সময়টায় শর্মিলাদের অফিসে নিশ্বাস নেওয়ার ফুরসত থাকে না। এমনিতেই গত কয়েক বছর ধরে সে দেখছে, সামার টাইমে তুলনামূলক ঠান্ডার জায়গায় যাওয়াটা কলকাতার উচ্চবিত্তদের মধ্যে একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সে স্বদেশ হোক বা বিদেশ। গরম পড়লে লোকে হুড়মুড় করে বেরিয়ে পড়ছে। মে-জুন মাসে চাপ সবচেয়ে বেশি। আগে যেমন অবাঙালি ব্যাবসাদাররাই অধিক সংখ্যায় বিদেশভ্রমণ করত, পছন্দের জায়গা ছিল ইউরোপ। এখন বাঙালি চাকুরিজীবীরাও দিব্যি তিন-চার লক্ষ টাকা খরচ করে ঘুরতে চলে যাচ্ছে এসব জায়গায়। আজই যেমন, সে গুনে দেখল, বাইশটা ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাদের, যারা বাঙালি এবং চাকরি করে। লাঞ্চ ব্রেক নেওয়ার আগেই শর্মিলা নবারুণকে বুঝিয়ে দিল কাল ভোর ভোর ওকে ইউ কে-র ভিসা অফিসে পৌঁছে যেতে হবে। জনা সাতের তো কালই ভিসা ইন্টারভিউ। নবারুণ ছেলেটা নতুন জয়েন করেছে, কিন্তু বেশ করিতকর্মা। রেবাদি প্লেট টেট ধুয়ে রেখে গেছে। শর্মিলা ওয়াশরুম থেকে মুখ টুখ ধুয়ে এসে সবে লাঞ্চ বক্স খুলবে, আদিত্যর ফোন।

    “শর্মিলা, কথা বলা যাবে?”

    সে বলল, “হ্যাঁ বলো।”

    “আজ মিমির বাড়ি থেকে সবাই সল্টলেকে আসছে।”

    “মিমি কে?”

    “সিউড়ির ওই মেয়েটি, ওর ডাকনাম মিমি।”

    মেয়েটার ভাল নাম লিচ্ছবী। কী নামের ঘটা! কিন্তু শর্মিলা অবাক হল এই ভেবে যে, আদিত্য হবু ছেলের বউকে ডাকনামে ডাকতে শুরু করে দিয়েছে? শর্মিলা যতদূর জানে, এই লিচ্ছবী মেয়েটা কলকাতায় থেকে পড়াশোনো করে এবং মেয়েটি যথেষ্ট স্বাধীনচেতা! সিউড়িতে পরিবারের বিরাট ব্যাবসা। ওখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও খুব ভাল। একটা-দুটো নয়, কলকাতায় অনেকগুলো বাড়ি টাড়ি আছে মেয়ের বাবার, তারই একটায় মেয়েটি একা একা থাকে। ও লেডি ব্রেবোর্নে পড়ে। আদিত্যর এইরকম মেয়েই পছন্দ ছেলের জন্য। যতই লন্ডনে পড়াশোনা করে আসুক না কেন, মহুল বেশ ইন্ট্রোভার্ট। বেশি কথা বলে না, খুব একটা বন্ধুবান্ধব নেই, আদিত্য তো রাজারহাটে একটা বড় ফ্ল্যাট এই জন্যই কিনে দিল ছেলেকে যে মহুল বন্ধুবান্ধব নিয়ে পার্টি করবে, গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করবে। কিন্তু মহুলের দুটো-একটা ছাড়া বন্ধু নেই, লন্ডনে ওর সঙ্গে একটা চাইনিজ় মেয়ের প্রেম হয়েছিল, ইন্ডিয়াতে ফিরে আসার পর সেটা কেটে যায়। এখন মহুলের কোনও বান্ধবী আছে কি না সন্দেহ আদিত্যর। সে বলেছিল, “এ কী ছেলে হল রে বাবা! পঁচিশ বছর বয়স অথচ একটা মেয়েবন্ধু নেই?” শর্মিলা শুনে বলেছিল, “আচ্ছা, তুমি ওকে পুশ করছ কেন? যখন হওয়ার হবে, ছোট থেকে লন্ডনে থেকেছে। এখানকার মেয়েদের ওর অতটা ভাল না-ও লাগতে পারে।” আদিত্য বলেছিল, “ওর বয়সে আমার বাইশটা গার্লফ্রেন্ড ছিল! আর তারা সব কী জিনিস ছিল! এক সে বড় কর এক! অন্নপূর্ণা বলে একটা পঞ্জাবি মেয়ে ছিল, তাকে সামলাতে দশটা মিলিটারি কম পড়বে, সেই মেয়ে আমার পিছনে ঘুরত! সেই আমার ছেলের এই অবস্থা? রাত আটটায় অফিস থেকে বাড়ি ফিরে বাংলা নিউজ শুনছে? ছোঃ! এ জিনিসকে ঠিক করতে হবে। যে বয়সের যা, সেটা যদি না করে, পরে উলটোপালটা করে বেড়াবে! লাইফ নষ্ট করবে। মেয়েফেয়ে এখনই এন্তার ঘেঁটে নেওয়া উচিত। নইলে পরে কাজের মেয়ে ঘর মুছলেও তার পাছার দিকে তাকিয়ে থাকবে, বুঝেছ?” শর্মিলা হেসে ফেলত। তার রাগও হত এসব শুনে। অন্নপূর্ণার গল্প শুনে শুনে তো কান পচে গেছে। কে যে কার পিছনে ঘুরত! তারপরই সে সিরিয়াস হয়ে যায়, “এত মেয়েদের সঙ্গে মিশে, এত লীলাখেলা করে তারপর তুমি পরমাদিকে বিয়ে করেছিলে। আর সেই বিয়েটা ওয়র্ক করল না?” এসব কথা হাজার বার হয়ে গেছে। তবু বারবার হতে থাকে। আদিত্যর সঙ্গে প্রেম পর্বেও সে এই প্রশ্ন করত। আগে এই প্রশ্নের জবাবে আদিত্য খুব উদার ভাবে বলত, “দোষও তো তোমার! তুমি আমার মাথা ঘোরানোর জন্য এলে কেন?” এখন আদিত্য এই প্রশ্নের জবাবে চুপ করে থাকে কিংবা বলে, “ছাড়ো তো, তোমাদের মেয়েদের শুধু পুরনো কাসুন্দি ঘাঁটা!” তা ছাড়া এই সময়ের মধ্যে আদিত্যর সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখা দিয়েছে সেটা হল, ছেলে ছেলে করে চিন্তা করা। আর শর্মিলার মনে হয়, ছেলে ছেলে করেই আদিত্য তার কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছে পরিবারের মধ্যে, যেখানে পরমাও আছে!

    ফোনে আদিত্যর কথা শুনে শর্মিলা হেসে ফেলে বলল, “বাবা, হবু পুত্রবধূকে একদম ‘মিমি’ বলে ডাকতে শুরু করে দিলেন?” সে ‘আপনি’তে ফিরে গেল। চেতনার মধ্যে সামান্য দ্বিধা এলেই সে ‘আপনি’তে সরে যায়।

    “তোমার ভ্যানতারা রাখো তো। যেটা বলছি সেটা শোনো, আজ মিমির বাড়ির লোকেরা আসবে, আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব সল্টলেক। আমার ফিরতে রাত হবে, কত রাত জানি না। তুমি খেয়ে নিয়ো। আমি খেয়ে আসব। হল?”

    “ব্যস, আর কী?” বলল সে, “তা আজই কি আশীর্বাদ?”

    “এত তাড়াতাড়ি আশীর্বাদ? আমার ছেলের আশীর্বাদ হলে সারা শহর জানতে পারবে। সেটা একটা বড় প্রিপারেশন, আমার সঙ্গে এত বছর থেকেও তুমি কিছুই বুঝলে না। মনটা সেই অনাদি ঘোষাল স্ট্রিটের মতোই রেখে দিয়েছ!” করুণার সঙ্গে হাসল আদিত্য।

    তার রাগ চরমে উঠছিল। আজ তার মানে পরমা আর আদিত্য মহুলের দায়িত্বশীল বাবা-মা’র ভূমিকা পালন করবে কতগুলো লোকের সামনে। আর তারা নিশ্চয়ই ওদের স্বামী- স্ত্রীর মতোই ট্রিট করবে। এই সামাজিকতার নামে ওরা বেশ গ্রহণযোগ্য স্বামী-স্ত্রীই হয়ে উঠতে চাইবে নিশ্চয়ই। ভাঙন, বিচ্ছেদ, টেনশন, এসব কিছুই উঠে আসবে না! বাবা, কী ভাল নাটক! সমাজ আর সামাজিকতার খাতিরে, ছেলের ভালর জন্য যদি এসবই চলবে, ডিভোর্সড হাজব্যান্ড-ওয়াইফ এত সময় পরস্পরের সঙ্গই করবে যদি, তা হলে কী দরকার ছিল বিয়েটা ভাঙার এবং তাকে বিয়ে করার? শর্মিলা তো ওখানে আনওয়ান্টেড। আজকের সন্ধ্যায় যদি শর্মিলা উপস্থিত হয়, তা হলেই তো চিত্তির! সব স্বাভাবিকতা মার খেয়ে যাবে। এভাবে চলতে থাকলে তো অচিরেই আদিত্যর জীবনে সে অপ্রয়োজনীয় হয়ে যাবে। সে কী এমন ট্রয়ের হেলেন যে, এত ঝকমারি করে শুধু রাতটুকু একসঙ্গে ঘুমোনোর জন্য আদিত্য বাইপাসের ফ্ল্যাটে ফিরবে? একসঙ্গে ছ’ বছর থাকার পর শরীরের উন্মাদনা তো অনেকটাই কেটে গেছে আদিত্যর। শর্মিলা আজকাল ভীষণভাবে ফিল করে ধর্মসম্মত স্ত্রী সে নয়, আজও পরমাই রয়ে গেছে। যখন সে ভাবে, আদিত্য পরমাকে ডিভোর্সের কাগজে সই করতে বলেছিল আর পরমা সই করে দিয়েছিল নির্বিকারভাবে, তখন তার আরও রাগ হয়! পরমা যেন করুণাই করেছিল তাকে! তখন তার মনে হয়। ওদের স্বামী-স্ত্রীর মধ্যে কী ভাল আন্ডারস্ট্যান্ডিং! হায়, সে নিজেই ওদের স্বামী-স্ত্রী ভাবে। আজও রাগটা উঠে এলেও সে গিলে ফেলল। বলল, “ঠিক আছে, খেয়ে নেব!”

    “দরকার পড়লে ফোন কোরো!” বলল আদিত্য।

    তার মানে অদরকারে ফোন কোরো না! ফোন ছেড়ে দু’- একবার বড় বড় করে নিশ্বাস নিল সে। আদিত্য এটা ঠিক করছে না। আদিত্য নিজের সুবিধেমতো জীবনটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে বাঁচছে! এই দুটো জীবন আলাদা, এই দুটো জীবনে আদিত্যর দুটো মুখ, দুটো পার্সোনালিটি। আর সে এখানে প্রায়…শর্মিলা চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিল চেয়ারে, প্রায়…তার চোখ থেকে জল বেরিয়ে এল, উলটো মুখো শুষে গেল না। নিজেকে প্রায় ‘রক্ষিতা’র মতো ভেবে ফেলে ছিন্নভিন্ন হয়ে গেল সে!

    তারপর সে হঠাৎ আবিষ্কার করল, সে ভাবতে পারছে! ক্রমশ সে আবার নিজের মতো করে অনেক কিছু ভাবতে পারছে। বোধহয় আদিত্যর ছায়া থেকে একটু সরে দাঁড়িয়েছে বলেই। আর খুব দ্রুত ভেবেও ফেলল শর্মিলা, আজ সে কিছু না হোক রাত আটটা-ন’টা অবধি ফ্রি। চাইলে রাত দশটা অবধি বাইরে থাকতে পারে। তখনই সে ঠিক করল, আজ একবার অনাদি ঘোষাল স্ট্রিটে গেলে হয় না? সেদিন গায়ত্রী-ডালিয়া, দু’জনেই বলছিল, জ্যোতিষ্মানদার ক্যান্সার ধরা পড়েছে গলায়। একটা সময় সে রোজ স্কুল থেকে ফিরে লাইব্রেরিতে যেত, গিয়ে একটা টেবিল দখল করে বসে বই পড়ত। আর জ্যোতিষ্মানদা, আধ-খেপাটে জ্যোতিষ্মান দত্ত একমাত্র তার সঙ্গেই বসে বসে গল্প করত। কত গল্প যে হত তাদের!

    তার বই পড়ার অভ্যেসটা একদম চলে গেল কী করে? মনটা ভীষণ আর্দ্র হয়ে উঠল তার। তাড়াতাড়ি যদি বেরোতে পারে, তা হলে পৌঁছে দেখবে লাইব্রেরির ঘরে নীল নীল টিউব জ্বলছে। বিরাট বিরাট সব স্টিলের বুক র‍্যাক। অলিভ গ্রিন রং করা। তার কাচের ভিতর থরে থরে বই। বইগুলো ভীষণ পুরনো। অধিকাংশই খুব ঝুরঝুরে হয়ে গেছে। ওই বইগুলো এখন আর কেউ-ই খুব একটা পড়ে না। কিন্তু ওই বইগুলোর গায়ে গায়ে তাদের ওই পাড়া, আশেপাশের পাড়ার কত মানুষের হাতের স্পর্শ। যদি কোনওদিন কোনও ফরেনসিক অনুসন্ধান হয়, হাজার হাজার মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যাবে বইগুলোতে। আর জ্যোতিষ্মানদাই ওই বইগুলোর প্রহরী! জ্যোতিষ্মানদাই ওই বইগুলো সকলের হাতে হাতে তুলে দেয়। দুটো মুখোমুখি র‍্যাকের মাঝখানে দেড় ফুটের চওড়া সুড়ঙ্গ। রংচটা পাঞ্জাবি পরা লোকটা ওই সুড়ঙ্গের মধ্যে থেকে চোখ বন্ধ করেও যে- কোনও বই এনে দিতে পারে। আজ সে জ্যোতিষ্মানদাকে গিয়ে বলবে, ‘আমাকে নতুন করে মেম্বারশিপ দাও।’

    ডালিয়া সেদিন বলছিল, ক্যান্সার তো কী? ঠিক সাড়ে চারটের সময় লাইব্রেরির দরজা খোলে জ্যোতিষ্মানদা। ঝাঁট দেয়, জল ছেটায়। রাত দশটা অবধি বসে থাকে। ফাঁকা লাইব্রেরি, এখন তো কেউই সেভাবে বই পড়ে না। আর সবচেয়ে বড় কথা মকাইদারা বাড়িটা বিক্রি করে দিতে চায় প্রোমোটারকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026

    নীললোহিতের অন্তরঙ্গ – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }