Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গা-ছমছমে ভৌতিক অলৌকিক – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প169 Mins Read0
    ⤶ ⤷

    প্রকাশকের ভূত ও ভবিষ্যৎ

    রাত প্রায় ন’টা। এবারের মতো মেলা শেষের ঘণ্টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। ঘরমুখো হয়ে গেছে বইপ্রেমী মানুষের ঢল। ফাঁকা বই মেলার মাঠ। পঞ্চাননবাবু তার স্টলের এক কোণে একটা চেয়ারে বসে ছিলেন। কিছুটা তফাতে আর একটা টেবিলে বসে তার কর্মী হারু ক্যাশের হিসেব করছে। বিক্রিবাটা এমনিতে মন্দ হয়নি। প্রকাশক হিসেবে পঞ্চাননবাবুর এতে উৎফুল্ল হবারই কথা। কিন্তু যতবার সামনের দেওয়াল জোড়া  র‍্যাকের দিকে চোখ যাচ্ছে ততবারই তাঁর মুখ আরও গম্ভীর হয়ে যাচ্ছে। আশেপাশের সব র‍্যাকগুলোও মেলা শুরুর দিন বই ঠাসা ছিল, এখন সেগুলো প্রায় খালি। কিন্তু ওই র‍্যাকটা ওপর থেকে নীচ পর্যন্ত ‘বাঙালির ভূত-ভবিষ্যৎ’-এ ঠাসা। ওটাই বইয়ের নাম। সারা মেলায় মাত্র তিনজন বইটা নিয়েছিল। তার মধ্যে দুজন কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে পালটে অন্য বই নিয়ে গেছে। কেনার সময় তারা নাকি সেটাকে ভূতের বই বলে ভেবেছিল। অবশ্য তাদের খুব একটা দোষ দেওয়া যায় না। বইটার মলাটে, স্পাইনে ‘বাঙালির ভূত’-এর পর ‘ভবিষ্যৎ’ শব্দটা আবছা ভাবে ছাপা লেখক বলেছিলেন, ‘ভবিষ্যৎ’ শব্দটা আবছা ভাবে লিখলে নাকি বাঙালির ভবিষ্যৎ সম্পর্কে পাঠকের আগ্রহ বাড়বে। এটা ‘বাঙালির ভূত-ভবিষ্যৎ’-বইয়ের দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড প্রকাশ করেছিলেন অন্য এক প্রকাশক। সে বইতে আবার ‘ভূত’ শব্দটা এমনই অস্পষ্ট ভাবে ছাপানো হয়েছিল। আর তাতে নাকি অদ্ভুত ফল পাওয়া গেছিল। লেখকের কাছে তার একটা মাত্র কপি ছাড়া, প্রথম খণ্ডের কোনো কপি পড়ে নেই। পঞ্চাননবাবুও বাজারে খোঁজ নিয়ে দেখেছেন ব্যাপারটা সত্যি। কিন্তু এবার কী হল ?

    হিসাবপত্র শেষ করে হারু বলল, ‘আমি এবার মাঠের বাইরে গিয়ে দেখি, বইপত্র নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে কিনা ?”

    পঞ্চাননবাবুর চোখ বারবার চলে যেতে লাগল, ‘বাঙালির ভূত-ভবিষ্যৎ’ ঠাসা র‍্যাকগুলোর দিকে। বেশ কিছু টাকা লগ্নি হয়ে গেছে ও বইতে। ভাবতে ভাবতে পঞ্চাননবাবুর মাথা গরম হয়ে উঠতে শুরু করল। অস্পষ্ট ভাবে তিনি বলে উঠলেন শালা !”

    না। এটা গালাগাল নয়। নিজের ছোট শ্যালক বিকাশের কথা ভেবেই শব্দটা প্রয়োগ করলেন তিনি। তার জন্যেই এ বই ছাপাবার ব্যাপারে তিনি জড়িয়ে গেলেন। নইলে এতদিন ধরে নিজের বুদ্ধিতে তিনি যে বইগুলো ছাপিয়েছেন, এই যেমন, ‘বাথরুমে বাঁধাকপি চাষ’, ‘আলতার আলপনা’, ‘সরল সূচি কর্ম’, ‘সকালে হেঁটে সুস্থ থাকুন’-এসব বইগুলো ভালো ব্যবসা দিয়েছে। পঞ্চানন প্রকাশনার ‘সাতদিনে শল্য চিকিৎসা শিখুন’ বইটা তো তিন বছরে পাঁচবার ছাপতে হয়েছে।

    মাস দুই আগের ঘটনা। শ্যালিকার বিয়ে উপলক্ষে অনুষ্ঠান বাড়িতে গেছিলেন। আত্মীয় বন্ধু মিলে একটা ঘরে আড্ডা চলছিল। শ্যালক বিকাশ বেশ চালিয়াত ধরনের ছেলে। এক বিশ্ববিদ্যালয়ে সে করনিকের চাকরী করে। যদিও বিকাশ তিনবারে মাধ্যমিক পাশ, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে একটা বিরাট ব্যাপার, তাই সেখানকার কর্মী বলে বিকাশকে সবাই সম্ভ্রমের চোখে দেখে।

    সেদিন আলোচনার সময় হঠাৎ সে পঞ্চাননবাবুকে বলল, ‘জামাইবাবু, আপনি এবার হালকা বই ছাপানো ছেড়ে একটু ভালো বই ছাপাবার চেষ্টা করুন। যে বই আপনার প্রতিষ্ঠানের মর্যাদা বাড়াবে। প্রকাশক হিসেবে পুরস্কার এনে দেবে।’

    পঞ্চাননবাবু পাশ কাটাবার জন্য বলেছিলেন, ‘তেমন লেখকের তো বাজারে আকাল। নইলে আমি কি আর তাদের বই ছাপতাম না?”

    বিকাশ বলে উঠেছিল, ‘আমি থাকতে আপনার চিন্তা কী? আমাদের সোশিয়োলজি ডিপার্টমেন্টের হেড বিশ্বজীবন বাচস্পতিকে আমি রাজি করাব আপনাকে বই দেওয়ার জন্য। “বাঙালির ভূত-ভবিষ্যৎ” বলে তিনি একটা বই লিখেছেন। প্রথম খণ্ড বাজারে আসা মাত্রই শেষ। ও বইয়ের দ্বিতীয় খণ্ড লেখার কাজও শেষ। বইটা নির্ঘাত অ্যাকাডেমি পুরস্কার পাবে। ওই দ্বিতীয় খণ্ডটা ওনাকে বলে আপনাকে দেওয়ার ব্যবস্থা করব?’

    এ কথা শোনার পরও চুপ করেছিলেন পঞ্চাননবাবু। পাশে বসা গৃহিণী বলে উঠলেন, ‘আমার ভাইয়ের প্রতি কি তোমার বিশ্বাস নেই? ও যখন বলছে তখন এতবড় সুযোগ হাতছাড়া করছ কেন ?’

    ঘাড় নাড়ল ঘরের অন্যরা। এরপর আর বিকাশের কথায় না করা যায় না। ‘ঠিক আছে। ভদ্রলোককে তুমি বইপাড়ায় আমার অফিসে নিয়ে এসো।’—বলেছিলেন পঞ্চাননবাবু।

    ক’দিনের মধ্যে বিকাশ অধ্যাপক বিশ্বজীবন বাচস্পতিকে নিয়ে হাজির হয়েছিলেন তার কাছে। লম্বা-চওড়া চেহারা বাচস্পতিবাবুর। নাকের ডগায় ভারী চশমা। কাঁধে পেটমোটা শান্তিনিকেতনি ঝোলা। গম্ভীর কথাবার্তা। সত্যি কথা বলতে কী, তাঁকে দেখে, কথাবার্তা শুনে বেশ ইম্প্রেসড হয়েছিলেন পঞ্চাননবাবু। রাজি হয়ে গেছিলেন তাঁর বই ছাপতে। এরপর বিকাশের সঙ্গে বিশ্বজীবন বাচস্পতি বেশ কয়েকবার পঞ্চাননবাবুর অফিসে এসেছিলেন। কিন্তু মেলা শুরুর পর থেকে তাদের নো-পাত্তা। বিকাশ তার পরিবার নিয়ে হরিদ্বার বেড়াতে গেছে। বিশ্বজীবনবাবু নাকি সাসারামে সমাজতত্ত্ব বিষয়ক কোনো সেমিনারে বক্তৃতা করতে গেছেন। তাঁর মোবাইল সুইচড অফ।

    কী কুক্ষনেই যে রাজি হয়েছিলাম!’ শালা, শব্দটা উচ্চারণের পর মনে মনে এ কথাটাও ভাবছিলেন পঞ্চাননবাবু। এই সময় একজন স্টলের ভিতর প্রবেশ করল। এখনও কাস্টমার “মেলায় রয়ে গেছে? নাকি ডেকরেটার্সের লোক স্টল খুলতে এসে গেছে? পঞ্চাননবাবু অবাক চোখে দেখলেন লোকটাকে।

    লোকটার চেহারা একটু সিড়িঙ্গে ধরনের। তবে কাপড়জামা ধোপদুরস্ত। ফর্সা ধুতি-পাঞ্জাবির ওপর একটা কালো আলপাকার কোট। পঞ্চাননবাবুর স্টলে এখন একটাই আলো জ্বলছে, সেই আলোতে কেমন বিষণ্ণ মনে হচ্ছে লোকটার মুখ। চারপাশের র‍্যাকগুলোর দিকে তাকাচ্ছে লোকটা। তারপর গিয়ে দাঁড়াল ‘বাঙালির ভূত-ভবিষ্যৎ’ বোঝাই র‍্যাকটার সামনে। নিজের মনেই বলল ‘বাঙালির ভূত।’

    শেষ বেলায় কাউকে প্রতারিত করা ঠিক নয়, পঞ্চাননবাবু বললেন, ‘বাঙালির ভূত নয়, ভবিষ্যৎ কথাটাও আছে। ওটা ভূতের বই নয়। তবে ভালো বই। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের লেখা গবেষণালব্ধ বই।

    লোকটা মলাট খুলে উলটোতে উলটোতে বলল, ‘আমি জানি এটা ভূতের বই নয়। এর প্রথম খণ্ড পড়েছি।’

    পঞ্চাননবাবু একটু আশান্বিত হয়ে বললেন, ‘এ বইয়ের প্রথম খণ্ড একটাও বাজারে পড়ে নেই। এই দ্বিতীয় খণ্ডটা….

    আগন্তুক তাঁর কথা শেষ না করতে দিয়ে বলল, ‘প্রথম খণ্ডটার ব্যাপারে আমি জানি। সেটা যে বাজারে আর একটা কপি নেই সেটাও সত্যি। তবে এই দ্বিতীয় খণ্ড যে আপনি দু-এক কপির বেশি বিক্রি করতে পারেননি, তা-ও বুঝেছি।’

    পঞ্চাননবাবু আমতা আমতা করে বললেন, “ইয়ে মানে, এসব বইয়ের সমঝদার পাঠক তো সব সময় পাওয়া যায় না।’

    লোকটা পঞ্চাননবাবুর দিকে তাকিয়ে বললে, ‘বুঝলাম। আপনি তো বেশ পয়সা খরচ করেছেন। কিন্তু একটা এডিশন শেষ হতে যদি দশবছর সময় লাগে তবে তো আপনার ক্যাপিটাল নিয়েও টানাটানি হবে। আমিও একজন প্রকাশক। ব্যাপারটা আমি বুঝি। আমার নাম নিমাই প্ৰামাণিক।

    ভদ্রলোক প্রকাশক! পঞ্চাননবাবু বলে ফেললেন, ‘এ আশঙ্কা আমারও হচ্ছে। আসলে এ ধরনের বই আমি আগে কোনোদিন ছাপাইনি। লেখক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পণ্ডিত মানুষ। বইটা যে মার্কেট পাবে না, তা বুঝতে পারিনি। এ বইয়ের প্রথম খণ্ডটা মার্কেটে নেই দেখে দ্বিতীয় খণ্ডের বিক্রির ব্যাপারে আমার মনে একটা আশা জেগেছিল।’

    – ‘ক-কপি ছাপিয়েছেন ?’

    —‘হাজার কপি’। ‘সঙ্গোপনে সাইকেল চালনা শিক্ষা’ নামে একটা বই করার জন্য একজন এসেছিল আমার কাছে। “বাঙালির ভূত-ভবিষ্যৎ” করতে গিয়ে ফিরিয়ে দিলাম। সে বইটা করলে এত বিপদে পড়তে হত না।’

    —‘হ্যাঁ, তা হত না। তবে এখন সে-সব ভেবে লাভ নেই। আচ্ছা, সব বইগুলো নিলে, আপনি কী দামে ছাড়তে পারবেন বলুন? হাফ দামে দিলে বইগুলোর একটা গতি করার চেষ্টা করতে পারি।’

    পঞ্চাননবাবু একটু চুপ করে রইলেন। মনে মনে তিনি হিসেব কষতে লাগলেন। হ্যাঁ, ফিফটি পার্সেন্ট দামে ছাড়লেও লোকসান নেই। প্রথমে ‘হ্যাঁ’ বলে দিতে যাচ্ছিলেন। কিন্তু বইয়ের প্রথম খণ্ড নিঃশেষিত হবার ব্যাপারটা আবার মাথায় গণ্ডগোল পাকাল। এমনও তো হতে পারে যে বইমেলায় বইটা বিক্রি না হলেও, কলেজস্ট্রিট বইপাড়ায় বইটা কাটবে?

    —“নিমাইবাবু, হাফ দামে বই ছাড়াটা চাপের হয়ে যাচ্ছে। আমি এখন থার্টি ফাইভ অব্দি নামতে পারি।’

    —’না, এক কথা। ফিফটি। নইলে যারা কিনবে তাদের বাজেটে কুলোবে না।’

    —’ঠিক আছে। আমি দিন ছয় পর ব্যাপারটা আপনাকে জানাব। যদি ও সময় পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। এই যে আমার বইয়ের ক্যাটলগ। এতে, নাম ঠিকানা, ফোন নম্বর লেখা আছে।’

    —’ঠিক আছে। আজ রোববার। আমি সামনের রোববার সন্ধ্যায় আপনার অফিসে যাব। আপনি সম্মত হলে সেদিনই বইগুলো নগদে কিনে নেব। থাকবেন তো ??

    —’হ্যাঁ,থাকব। যদিও বইপাড়া রোববার বন্ধ। ব্যবসার কাজ না হলেও আড্ডা দেওয়া যাবে। চলে আসুন।’ নিমাই প্রামাণিক হাতজোড় করে নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন।

    মেলা শেষ। বই পাড়াতে আবার ফিরে এলেন পঞ্চাননবাবু। ‘বাঙালির ভূত-ভবিষ্যৎ’ বইটা ক’দিন ধরে নানা ভাবে বিক্রির চেষ্টা করলেন। কিন্তু তাতে আর মাত্র দু-কপি বিক্রি হল বইটার। পঞ্চাননবাবু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, নিমাই প্রামাণিক যদি আদৌ আসে, তবে দিয়ে দেবেন।

    সেই রবিবার চলে এল। সন্ধেবেলায় পঞ্চাননবাবু হাজির কাউন্টারে। নিঝুম বই পাড়া। শুধু বড় রাস্তাটা দিয়ে মাঝে মাঝে হুস হুস শব্দে গাড়ি যাচ্ছে। ঝাঁপ খুলে নিমাই প্রামাণিকের প্রতীক্ষা করতে লাগলেন। কে জানে লোকটা আসবে কিনা।

    নিমাই প্রামাণিক সত্যি-সত্যি এসে হাজির হলেন। প্রথমেই হেসে বললেন, ‘নিশ্চয়ই বইটা এক-দুই কপির বেশি বিক্রি হয়নি? আমাকে বইটা দেবেন তো?’

    —“হ্যাঁ দেব।’

    বইয়ের দাম দুশো টাকা। একশো টাকা করে হাজার বই কিনে নিলেন ভদ্রলোক। একটা ম্যাটাডর ডেকে বইয়ের প্যাকেটগুলো তাতে ওঠানো হল।

    —’বইগুলো যাচ্ছে কোথায় ?”

    নৈহাটির রক্ষাকালী পাঠাগার বইগুলো নিচ্ছে। সময় পেলে শনিবার সন্ধেবেলা আমাদের ওখানে আসুন না। একটা অনুষ্ঠানও সেখানে। ক্লাবের নাম বললে সবাই চেনে।’ জবাব দিলেন নিমাই বাবু

    পঞ্চাননবাবু বললেন, নৈহাটি। আরে আমার বাড়ি তো শ্যামনগর। মাত্র দুটো স্টেশন। যাবার চেষ্টা করব। তা, পাঠাগার একই বই এত কিনে কী করবে?”

    —‘একবার আসুন। দেখতেই পাবেন।’ জবাব দিয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেলেন নিমাইবাবু।

    শনিবার ঘুম থেকে উঠেই সেদিন নিমাই প্রামাণিকের আমন্ত্রণের কথা মনে পড়ে গেল পঞ্চাননবাবুর। কলকাতার বই পাড়াতে আর গেলেন না তিনি। সারাদিন বাড়িতে কাটিয়ে সন্ধে নাগাদ নৈহাটির দিকে রওনা দিলেন।

    নৈহাটিতে নেমে রক্ষাকালী পাঠাগারের কথা বলতেই লোকজন পথ বাতলে দিল। জায়গাটা গঙ্গার দিকে। কিছুটা পথ এগোতেই পঞ্চাননবাবু দেখলেন, আরও বহু লোকজন এগোচ্ছে সেদিকে। রাস্তায় আলোর তোরণ দিয়ে সাজানো হয়েছে। পথ চলতি লোকের আলোচনায় বুঝলেন, সেখানে নাকি রক্ষাকালী পুজো হচ্ছে। সেই উপলক্ষে একটা অভিনব ব্যাপার ঘটেছে। তাই দেখতে এত লোকজন।

    পায়ে পায়ে পঞ্চাননবাবু পৌঁছে গেলেন সেখানে। টুনি দিয়ে সাজানো হয়েছে পাঠাগার। তার পাশেই আলো আঁধারি পরিবেশে বানানো হয়েছে রক্ষাকালীর পুজো প্যান্ডেল। তার বিশেষত্ব বই দিয়ে তৈরি করা একটা হানাবাড়ি। অভিনব থিম।

    অবাক পঞ্চাননবাবু দেখলেন, সে বাড়ির গায়ে জেগে আছে ‘বাঙালির ভূত’ শব্দটা। বেশ কয়েকটা কঙ্কাল দাঁড় করানো আছে বাড়িটার সামনে। পঞ্চাননবাবুর বই দিয়েই প্যান্ডেলটা বানানো। কাতারে কাতারে লোক ঢুকছে সেই প্যান্ডেলে। তাঁর প্রকাশনার বই যে এমন ভৌতিক কাজে ব্যবহৃত হবে ভাবতে পারেননি পঞ্চাননবাবু। হাজার হোক বই ছাপানো হয় পড়ার জন্যে। প্যান্ডেল বানাবার জন্যে নয়।

    পঞ্চাননবাবু বিমর্ষ হয়ে ফেরার পথ ধরলেন ৷

    আনমনে হাঁটতে হাঁটতে পথ ভুল করে ফেলেছিলেন। গলিটা অন্ধকার। হঠাৎ কানে এল, ‘ও মশাই কেমন দেখলেন?’

    নিমাই প্রামাণিক।

    পঞ্চাননবাবু বললেন, ‘শেষ পর্যন্ত আমার বইগুলোর এমন গতি হল?’

    —’বইগুলো তো আপনার বিক্রি হল। সেদিন রাতে ক্লাবের ছোকরাগুলো অভিনব কিছু করবে বলে আলোচনা করছিল। বুদ্ধিটা আমিই ওদের দিলাম। রাতে আমি এদিকে মাঝেমধ্যে আসি। যাক গে, বাঁ-দিকের রাস্তা ধরে এগোলে আপনি বড় রাস্তায় পৌঁছোবেন।’ উত্তর দিলেন নিমাই বাবু

    পঞ্চাননবাবু বললেন, “বাঙালির ভূত-ভবিষ্যৎ-এর প্রথম খণ্ডরও এই দশা হয়েছিল কি না কে জানে?

    —’না। তাদের অন্য দশা হয়েছিল।’

    —’কীরকম?”

    পিছন থেকে নিমাই প্রামাণিক জবাব দিলেন, ‘প্রথম বইয়ের প্রকাশক বই বেচতে না পেরে শেষে আত্মহত্যা করে। অনেক ধার-দেনা করে তার প্রথম বই প্রকাশ করেছিলেন। এমনকী লাশ পোড়ানোর টাকাও ছিল না। শেষে কাঠের বদলে “বাঙালির ভূত-ভবিষ্যৎ”-এর প্রথম খণ্ড দিয়ে শেষ কাজ হয়েছিল।’

    পঞ্চাননবাবু অবাক হয়ে বললেন, ‘আপনি এত কথা জানলেন কী করে ?”

    ‘জানলাম, কারণ…আমি বইটার প্রকাশক ছিলাম।” পঞ্চাননবাবু ভয়ানক চমকে উঠে দেখলেন, পিছনে কেউ নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল
    Next Article কলকাতা নুয়া – রাজর্ষি দাশ ভৌমিক

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }