Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ

    July 31, 2026

    সংশপ্তক – শহীদুল্লা কায়সার

    July 31, 2026

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গোরা – শৈবাল মিত্ৰ

    শৈবাল মিত্ৰ এক পাতা গল্প1220 Mins Read0
    ⤶ ⤷

    গোরা – ৯

    ৯

    মায়াপুর থেকে গাড়িতে গঙ্গা পেরিয়ে মূল নবদ্বীপে ‘মেগাসিরিয়াল’ তৈরির জন্যে ভাড়া নেওয়া দপ্তরে পরের দিন সকালে যাওয়ার পথে ‘কৃষ্ণচেতনা’ মন্দিরের আশপাশে আরও কয়েকটা ঘণ্টা ছোট-বড় পুরনো মন্দির গোরাকে দেখাল তার সেজকাকা, ত্রিদিবনাথ। প্রত্যেক মন্দিরের সদর দরজার পাশে পাথরের ফলকে লেখা, ‘এখানে মহাপ্রভু শ্রীচৈতন্য, ১৪০৭ শকে ২৩ ফাল্গুন, ইং ১৪৮৬ সনে ২৭ ফেব্রুয়ারি ভূমিষ্ঠ হয়েছিলেন।’ পাঁচটা মন্দিরে, পাথরের ফলকে সন, তারিখে কিছু তফাত থাকলেও প্রায় একই তথ্য নজর করে সেজকাকাকে গোরা জিজ্ঞেস করল, কোন মন্দিরটা আসল জন্মস্থান?

    মুচকি হেসে ত্রিদিবনাথ বলল, বলা মুশকিল। সব মন্দির চত্বরে একরকম বিশাল নিমগাছ, গাছের নিচে খড়ের ছাউনি, আঁতুড়ঘর রয়েছে, মন্দিরের চাতালে প্রণামীর বাক্স পেতে যারা গৌর-নিতাই পুজো করছেন, তোর প্রশ্নের উত্তর তাঁরা দিতে পারেন। আমি যতটা জানি, নবদ্বীপের উত্তরে রামচন্দ্রপুর গ্রামে ছিল গোরার জন্মভিটে। গ্রামটা সম্ভবত গঙ্গার জলোচ্ছ্বাসে ভেসে গেছে।

    ইতিাসে কি সেরকম লেখা আছে?

    গোরার প্রশ্নে ত্রিদিবনাথ বলল, আছে। ইতিহাসে মতান্তরও আছে। ইতিহাসে এমনও রয়েছে যে তখন মায়াপুর নামে কোনও গ্রাম ছিল না। মায়াপুরের প্রকৃত নাম ছিল—মিঞাপুর। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অভয়চরণ দে, পরে পৃথিবীর বৈষ্ণবসম্প্রদায়ের কাছে যিনি এ.সি.ভক্তিবেদান্তস্বামী নামে পরিচিত হলেন, তিনি-ই ঘটিয়েছিলেন মায়াপুরের পুনর্জন্ম। তার আগে, ১৯১৮ সালে অবশ্য অভয়চরণের গুরু, বৈষ্ণবাচার্য ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, মায়াপুরে ‘শ্রীচৈতন্য মঠ’, প্রতিষ্ঠা করেছিলেন। তাঁরই উদ্যোগে এগারো বছর পরে, সরকারি পোস্ট অফিস শ্রীমায়াপুর ডাকঘর’ স্থাপনার সুবাদে ‘মায়াপুর’ নাম আইনি সিলমোহর পায়।

    মন্দির দেখা শেষ করে, চলন্ত গাড়িতে বসে, নবদ্বীপের ভূ-মানচিত্র নিয়ে সেজকাকার দেওয়া বিবরণের পুরোটা গোরার কানে ঢুকছে না। কানে ঢুকলেও মাথায় পৌঁছোচ্ছে না। ‘গোরা’ মেগাসিরিয়ালের কাহিনী সম্পূর্ণ শোনার জন্যে মনের মতো তীব্র আকুলতার সঙ্গে গোরার ভূমিকায় অভিনয় করার গুরুদায়িত্ব তার মাথার ওপর পাহাড়ের মতো চেপে বসেছে। মেগাসিরিয়ালের টুকরো টুকরো কাহিনীর চেয়ে গোরার জীবনকথা, আগাপাশতলা, প্রথমে সে শুনে নিতে চায়।

    দুপুরে আগে ত্রিদিবনাথের সঙ্গে তার দপ্তর, বাংলো ধাঁচের একটা বাড়িতে গোরা পৌঁছে গেল। বাইরে থেকে একতলা বাড়িটা জরাজীর্ণ মনে না হলেও বাড়িটা নতুন নয়, এক নজরে বোঝা যায়। নীল উর্দিধারী দুই নিরাপত্তারক্ষীর একজন লোহার গেট খুলে ‘স্যালুট’ করল ত্রিদিবনাথকে। অন্যজন একই ভঙ্গিতে হাতের পাতা কপালে ঠেকাল। মোরাম বিছানো রাস্তা, বাংলোর সামনে শেষ না হয়ে বাগানের দিকে চলে গেছে। রাস্তার দু’পাশে অগোছালো বাগান। বাড়ির সামনে গাড়ি গিয়ে দাঁড়াতে বাগানের ভেতর থেকে একজন, সম্ভবত মালি, গাড়ির দরজা খুলতে দৌড়ে এলেও সে সুযোগ তার জুটল না। নিজেই দরজা খুলে, গাড়ি থেকে ত্রিদিবনাথ নেমে পড়তে গোরাও অন্য দরজা খুলে মোরাম বিছানো পথের ওপর দাঁড়িয়ে গেল। বাড়ির ভেজানো দরজা খুলে দিয়ে মালি সরে দাঁড়াতে সেজকাকার সঙ্গে গোরা ভেতরে ঢুকল। বাইরে থেকে দেখে বাড়িটা যত পুরনো মনে হয়েছিল, ভেতরটা তা নয়। লাল সিমেন্টের মেঝে, দেওয়াল নতুনের মতো। বিশাল পুঁজির দুরন্ত ‘সিরিয়াল’-এর দপ্তর সাজাতে যা দরকার, সব রয়েছে। বাইরের দিকে ছড়ানো লাল সিমেন্টের চাতালের ডানদিকে নব্বই ডিগ্রি কোণাকুণি দুটো ঘর নিয়ে ত্রিদিবনাথের মেগাসিরিয়ালের দপ্তর। চাতালের বাঁদিকের অংশটা ডানদিকের চেয়ে অনেক বড়, এক নজরে বোঝা যায়। প্রথমে গোরাকে নিজের দপ্তরে নিয়ে গেল ত্রিদিবনাথ। হাল আমলের দপ্তর বলতে যা বোঝায়, ‘দু’ কামরার দপ্তরটা তাই। কী নেই সেখানে? চারটে টেবিলে চার পিস আধুনিকতম মডেলের কম্প্যুটার, একাধিক ফ্যাক্স মেশিন, টেলিফোন, জেরক্স মেশিন, তিন দেওয়াল জুড়ে কাচ লাগানো র‍্যাক ভর্তি ইংরেজি, বাংলা বই, অসংখ্য সিডি, পাশের ঘরে ‘কনফারেন্স রুম,’ বৈঠকখানা ‘কাম’ গ্রন্থাগার। কাচের চারটে ঢাউস আলমারি বোঝাই বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, ওড়িয়া এবং নানা ভাষার বই। আলমারির দিকে আঙুল তুলে ত্রিদিবনাথ বলল, চৈতন্যকে নিয়ে যত বই গত সাড়ে চারশো বছরে লেখা হয়েছে, এখনও হচ্ছে, তার সংখ্যা রবীন্দ্রনাথ সম্পর্কে আজ পর্যন্ত প্রকাশিত কেতাবের চেয়ে বেশি।

    ঘরের দেওয়ালে ঝুলছে, হলুদ মখমলের ঢাকা জড়ানো পাখোয়াজ, মৃদঙ্গ, ঢোল, মেঝেতে পাতা গালিচাতে হারমোনিয়াম, দু’জোড়া তবলা, চারপায়া কাচের বাক্সে মিউজিক সিস্টেম, বাক্সের আলাদা খোপে কয়েক জোড়া নানা মাপের পেতলের খঞ্জনি, পায়ের ঘুঙুর। মিউজিক বক্সের বাইরে রাখা কয়েকটা সিডি নেড়েচেড়ে গোরা দেখল, বেশিরভাগ পদাবলী কীর্তনের সংগ্রহ। গোরা টের পেল নবদ্বীপের এই বাড়িতে বড়রকম এক কর্মযজ্ঞ চলছে। অফিসঘর দেখিয়ে, চারটে বিশাল শোওয়ার ঘর ছুঁয়ে গোরাকে নিয়ে বাংলোর ছাতে এসে দাঁড়াল ত্রিদিবনাথ। অভিনেতা, কলাকুশলীদের কেউ না থাকাতে বাড়ি এখন ফাঁকা। ছাতে উঠে গোরা দেখল, পুব-দক্ষিণে গঙ্গা বয়ে চলছে। কলকাতার গঙ্গার মতো চওড়া না হলেও তিরতির স্রোত আছে। জল কত গভীর, সে আন্দাজ করতে পারল না। মায়াপুর থেকে যে গাড়িতে গঙ্গা পার হয়ে নবদ্বীপে এসেছে, সেই জলস্রোতের উল্টোদিকের কিনারা ঘেঁষে সেজকাকা ডেরা গেড়েছে গোরা বুঝতে পারল। ত্রিদিবনাথ বলল, এখন যে গঙ্গাকে নবদ্বীপের পুবে দেখছিস, পাঁচশো বছর আগে তা পশ্চিম দিক দিয়ে বইত। গঙ্গা আর পদ্মাকে জুড়ে রেখেছিল, খড়ে নদী, যার আর এক নাম জলঙ্গী। পাঁচশো বছর আগের সেই দামাল নদীগুলো এখন অনেক শান্ত হয়ে গেলেও এই লম্বা সময় ধরে তারা যে কত চর ভেঙেছে, কত নতুন জনপদ গড়ে নতুন খাতে দৌড় লাগিয়েছে, নদী বিশেষজ্ঞরা সে ফর্দ দিতে পারলেও, নির্ভুল, সম্পূর্ণ ফদ এখনও মেলেনি।

    কথার মধ্যে গোরার মুখের দিকে এক সেকেণ্ড তাকিয়ে ত্রিদিবনাথ বলল, চল্, খেয়েনি। ভরত, মানে এখানকার মালি রান্নাবান্না করে রেখেছে। দারুণ রাঁধে ভরত। খাওয়ার পরে তোর মা, বাবাকে ফোন করে, তোকে দিয়ে যে কাজটা করাতে চাই, তাদের বলব। তাদের জানিয়ে, অনুমতি নেব। মনে হয়, তারা গররাজি হবে না। তারপর ফের তোকে শোনাব বাকি ‘এপিসোড’গুলোর কাহিনী। কম্প্যুটারে সি.ডি. লোড করে এপিসোডগুলো দেখে নিতে পারিস।

    এক মুহূর্ত থেমে গোরাকে ত্রিদিবনাথ জিজ্ঞেস করল, তুই ফোন করবি না কাউকে?

    গোরা বলল, করেছি।

    ‘মোবাইল’ ফোন থেকে?

    হ্যাঁ।

    কার সঙ্গে কথা বললি?

    ঐশীর সঙ্গে, মায়ের সঙ্গে।

    ঐশীর পরিচয় ত্রিদিবনাথ জানতে চাইলে গোরা বলল, আমার বন্ধু।

    মোলায়েম হাসি ছড়িয়ে পড়ল ত্রিদিবনাথের মুখে, বলল, ঐশী আর তোর অন্য বন্ধুরা যদি এখানে আসতে চায়, তাদের ডেকে নে একদিন। জমিয়ে চড়ুইভাতি করা যাবে। আমি কিন্তু পাকা রাঁধুনি!

    গোরা মুচকি হাসতে ত্রিদিবনাথ জিজ্ঞেস করল, মায়ের সঙ্গে কী কথা হল?

    তোমার ‘প্ল্যান’ শুনে মা একচোট হেসে বলল, তুই আবার যেন ‘সন্নেসি’ হয়ে যাসনি?

    হাসিতে ফেটে পড়ে সেজকাকা বলল, খাওয়ার পরে বৌদি আর মেজদার সঙ্গে আমি কথা বলব।

    গোরাকে নিয়ে ছাত থেকে ত্রিদিবনাথ একতলায় এসে খাবার ঘরে ঢুকে ‘ডাইনিং টেবিল’-এ বসতে ঘরের পাখা চালিয়ে দিল ভরত। কাচের প্লেটে গরম ভাত, তরকারি, আলুভাজা, এক বাটিতে ডাল আর এক বাটিতে মুরগির মাংস, পরিপাটি করে সাজিয়ে দু’জনের সামনে রাখল ভরত। নিজের প্লেটে ধোঁয়া ওঠা গরম ভাতের মধ্যে দু আঙুল ডুবিয়ে ঈষৎ ভাঙতে গাওয়া ঘি-এর গন্ধ পেল গোরা। কাল দুপুরে মায়াপুরে ভাত খাওয়ার শুরুতে, শিউলি ফুলের মতো ধবধবে সাদা গরম ভাতে হাত দিয়ে এই সুবাস পেয়েছিল। খাওয়ার মধ্যে খুচরো কথা চালাচালির ফাঁকে গোরা নজর করল, সেজকাকার প্লেটের পাশে মাংসের বাটি নেই। অবাক হল সে। টেবিল থেকে সামান্য দূরে তটস্থ হয়ে দাঁড়ানো ভরতকে বলল, সেজকাকাকে মাংস দিতে ভুলে গেছ কেন?

    ভরতকে মুখ খোলার সুযোগ না দিয়ে সেজকাকা বলল, মাংসের বদলে আমার জন্যে অন্য জিনিস আছে। শেষপাতে খাব। ইচ্ছে করলে তুই-ও খেতে পারিস।

    সেটা কি?

    লাউ-এর পায়েস।

    কথাটা আবছা হেসে সেজকাকা জানাতে, অবাক হয়ে গোরা জিজ্ঞেস করল, তুমি মাংস খাওয়া ছেড়ে দিলে?

    মোটেই না, বন্ধ রেখেছি।

    কাল-তো আমাদের বাড়িতে খেলে?

    তা খেয়েছি। নিজের সংসার ছেড়ে আর কোথাও গেলে, সেখানে তারা যা দেয়, খাই।

    তুমি কি ‘ভেজিটেরিয়ান’?

    নিজের সংসারে নিরামিষাশী, মাংস, মাছ, ডিম খাই না।

    কতদিন নিরামিষ খাচ্ছো?

    এই ‘মেগাসিরিয়াল’ পরিকল্পনা করার পর থেকে।

    মাংসের বদলে কি লাউয়ের পায়েস খাওয়া ধরলে?

    গোরার প্রশ্নে থালা থেকে মুখ তুলে একগাল হেসে ত্রিদিবনাথ বলল, আরও কিছু জিনিস, চর্চা করছি, তার একটা হল ধ্যান।

    কার ধ্যান করো, কে তোমার ইষ্টদেবতা?

    কাচের বাটি ভর্তি লাউ-এর পায়েস প্লেটের ওপর নিয়ে, তার মধ্যে চামচ ডুবিয়ে ত্রিদিবনাথ বলল, বিশেষ কোনও ইষ্টদেবতা বা দেবী আমার নেই। মেঝেতে আসন পিঁড়ি হয়ে বসে দু’চোখ বুজে আমার দেখা নীল মহাসমুদ্রের ছবি ভাবতে ভাবতে, সমুদ্রের জলে গলা পর্যন্ত ডুবে থাকতে চেষ্টা করি, কখনও ভোরের আকাশ, শেষ বেলার আলো, অনেক সময় ধরে চোখ বুজে মগজের মধ্যে খুঁজে বেড়াই, বরফে ঢাকা পাহাড়চুড়োর ছবি, সাতকন্যা জলপ্রপাত, আমাজন অববাহিকার অন্ধকার ঘন জঙ্গল, প্রিয় ফুল, আধফোটা বেলকুঁড়ি, মহাকাশের ওপাশে মহাকাশের যে সব গ্রহ, তারা, ছায়াপথে প্রবল গতিসম্পন্ন ছবি, উড়ন্ত মহাকাশযান থেকে হাউস্টনের নভোবিজ্ঞান কেন্দ্রে, আমার ল্যাবোরেটরির কম্প্যুটারের পর্দায় পাঠানো হয়, প্রায়ই দেখি, সেই মুহূর্তগুলো, বুঁদ হয়ে মনের মধ্যে সাজাতে সাজাতে যে অনুভব হয়, সেটাই আমার ধ্যান। সকালের শিশির জমে থাকা একটা সবুজ দুব্বোঘাস এমন কি, বাতাসে উড়তে থাকা এককণা ধুলো পর্যন্ত, দু’চোখ বুজে মনের ভেতরে, মনের অংশ করে নিয়ে রোজ এক ঘণ্টা যে কসরৎ চালাই তাই ধ্যান। ধ্যানে বসতে আমার কোনও দেবদেবীর দরকার হয় না।

    পায়েসের বাটিতে চামচ ডুবিয়ে, কথার ঝোঁকে ত্রিদিবনাথ খেতে ভুলে গেছে। গোরার মনে হল, ধ্যানের মুহূর্তগুলো যেন সেজকাকাকে ঘিরে ফেলছে। প্লেটের ওপর গোরা মাংসের বাটি উপুড় করতে ত্রিদিবনাথের ঘোর কেটে গেল। মুহূর্তে স্বাভাবিক হল তার গলার আওয়াজ। মুখে এক চামচ লাউ-এর পায়েস নিয়ে বলল, আহা, দারুণ, খুব ভালো পায়েস বানিয়েছিস রে ভরত। কর্পূর আর ছোট এলাচের গন্ধ চমৎকার মিশে গেছে।

    আমেরিকাবাসী মনিবকে তুষ্ট করে ভরতের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। গোরাকে ত্রিদিবনাথ বলল, ‘টেস্ট’ করে দেখ, এক চামচ। তারপর নিজে চেয়ে খাবি।

    মাংস খাওয়ার পাট শেষ করে সেজকাকাকে খুশি করতে কয়েক চামচ পায়েস খেয়ে গোরার মনে হল, মায়ের তৈরি গোবিন্দভোগ চালের ঘন পায়েসের চেয়ে ভরতের হাতের লাউ-এর পায়েস কম মুখরোচক নয়। ভরতকে সেজকাকার প্রশংসা নিছক কথার কথা নয়। গোবিন্দভোগ চালের পায়েসকে টক্কর দিতে পারে এই অচেনা অদ্ভুত পায়েসের স্বাদ। আরও কয়েক চামচ খেতে ইচ্ছে করলেও তখনই চাইতে সঙ্কোচ বোধ করল। সেজকাকাও তাকে পায়েস খাওয়াতে চাপাচাপি করল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআড়িয়াল খাঁ – মাসরুর আরেফিন
    Next Article সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ

    July 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ

    July 31, 2026
    Our Picks

    চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ

    July 31, 2026

    সংশপ্তক – শহীদুল্লা কায়সার

    July 31, 2026

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }