Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নয়নপুরের মাটি – সমরেশ বসু

    সমরেশ বসু এক পাতা গল্প204 Mins Read0
    ⤶ ⤷

    ১৬. তার পর শুরু হল কাজ

    তার পর শুরু হল কাজ। কিন্তু এ কি কাজ! একে বোধ হয় বলা চলে কাজের উন্মত্ততা। নাওয়া নেই, খাওয়া নেই, বুঝি অন্য পরিবেশ নেই, জগৎও নেই। মহিম মাথায় করে কিনে নিয়ে এল বিলাতি মাটি, তার সঙ্গে মিশাল নরম মাটি। তার এ কাজকে সে দীর্ঘদিন স্থায়ী রাখতে চায়। তাই দিনের পর দিন চলল, শুধু মাটির অবিকল ছাঁচ গড়া অখিলে আর তার মোষের সেই আলিঙ্গনের মর্মন্তুদ ছবি। সেই ছাঁচে ঢালা হবে বিলাতি মাটি, কাদা মাটির ও আরও নানান বস্তুর মিশ্রিত মশলা। তার চোখের সামনে ভেসে উঠল, কলকাতার ময়দানে বড় বড় মূর্তি, সব ফিরিঙ্গি সাহেব মেমদের। মনে হয়েছিল, বুঝি বাংলা দেশ নয়, দেশ সাহেবদের। সে সব নাকি ঢালাই ধাতুর তৈরি। কিন্তু হাঁ, কারিগর বটে! কী সুন্দর কাজ! আর মহিমের এ কালাচঁাদ আর অখিলের মূর্তি কোথায় থাকবে? কোন ময়দানে, কোন পথের ধারে?

    যাক সে ভাবনা, তার উঠোন তো কেউ কেড়ে নিতে পারবে না।

    মহিম বুঝি পাগলই হয়ে গেছে। কাজ আর কাজ। নিষ্পলক চোখ, কখনও ঘাড় বাঁকায়, আপনমনে কথা বলে, হাসে আবার গুম হয়ে বসে থাকে। প্রহর গড়ায়। কখনও মনে হয়, সে যেন নয়নপুরে নেই, অন্য কোথাও চলে গেছে! কখনও দেখে বিরাট একটা মোষ আকাশের কোল ঘেঁষে ভয়াল বেগে ছুটে চলেছে! যার দিকে চায়, তাদের সকলেই যেন অখিল বলে মনে হয়। কাজের মাঝেই এক অদ্ভুত আবেগে সে হঠাৎ কাজকর্ম ছেড়ে দিয়ে হাঁটুতে মুখ গুঁজে বসে থাকে। সেটা পলায়ন নয়, যেন মায়ের কোলে স্তন পান করতে করতে হঠাৎ শিশু আনমনা হয়ে স্তন্যের দিকে তাকিয়ে থাকে, আবার স্তন মুখে গুঁজে দেয়, তেমনি এক খেলা। কখনও কখনও আপনমনেই তীক্ষ্ণ চোখে যেন লক্ষ করে, একটা মানুষের টুকরো টুকরো হাড় পড়ে আছে তার কাছে, তার প্রতিটি গ্রন্থির সঙ্গে গ্রন্থি বাঁধতে গিয়ে সে যেন হিমসিম খেয়ে যাচ্ছে। দেহের থেকে আলাদা করে নেওয়া সমস্ত তন্ত্রী জট পাকিয়ে গেছে, কেমন করে সে সব সারা অঙ্গে ঠিক করে পরিয়ে দিতে হবে, যেন খেই হারিয়ে ফেলছে তার। তার পর আচমকা তার চোখের সামনে একটা জ্যান্ত মানুষের ভেতরটা যেন ধরা পড়ে যায়। একটা অদ্ভুত কলকল শব্দে দিকে দিকে রক্তের ওঠা-নামা, বিচিত্র ভাঁজ মাংসের, তার ভেতরে একটা অন্ধ গুহা। সেখানে কিছু বা দেখা যায়, কিছু যায় না। এমনি সব অদ্ভুত চিন্তা।

    অহল্যা তাড়া দেয়, ধরে নিয়ে যায়, ধমক দেয়। যাও নেয়ে এসো, না হইলে সব গোবর গণেশ করে দেব। খাওয়া ভুললে রেখে দেব কিন্তু রান্নাঘরে পুরে কুলুপকাটি এঁটে।’

    ভারত দূর থেকে উঁকি মারে, কোটা ডান হাত থেকে বাঁ হাতে নেয়, বাঁ হাত থেকে ডান হাতে। ভাবে ছোঁড়ার চোখে মুখে কী যেন রয়েছে। এতই আপনভোলা যে, ভরত গিয়ে তার স্বাভাবিক মর্যাদায় একটু টিটকারি দেবে, তাও প্রাণ চায় না। মনে বলে, পাগল কি আর গাছে ফলে?…কিন্তু পরমুহূর্তেই নিশ্বাসে ভারী হয়ে ওঠে তার বুক। সমস্ত ছোটখাটো মামলাগুলোতে তার গো-হারা হয়েছে। সত্য, সে পরকে ঠকিয়ে বাঁচতে চেয়েছিল। মহিম তাকে শনি বলে গাল দিয়েছে। কিন্তু আজ সরাসরি জমিদারের সঙ্গে মামলায় যদি তার পরাজয় হয়, তবে এ ভিটে যে চাটি হবে! সবই তো গেছে জমিদারের গর্ভে, বাকি খুব সামান্যই। তাকে ঠেকেজোড়া দিয়ে রাখতে কি ভরত পারবে!

    তবে এ হল তার নিতান্তই একলার ভাবনা। নিতে চাইলেও এর ভাগ সে কাউকে দেয়নি। সে একাকীত্বের কথা মনে করে নিশ্বাস সে কিছুতেই চেপে রাখতে পারে না!

    এর কিছু দুশ্চিন্তা অহল্যারও আছে, তবে তার কিছু করবার নেই। সে দেখে, মহিম এত সমস্ত কাজের মধ্যেও মাঝে মাঝে কেমন যেন উন্মনা হয়ে ওঠে, আশেপাশে কেবলি তাকায়।

    অহল্যা জিজ্ঞেস করে, কারে খোঁজো, কী চাই? বার বার এড়িয়ে গিয়ে শেষটায় মায়ের কাছে শিশুছেলের মত বলে, কুঁজো মালা তো আসল না বউদি, সে কি নয়নপুরে আসে নাই?

    ও মাগো! অহল্যা হাসিতে ফেটে পড়ে। বলে, এই কথা? তুমি কি তুমি আছ যে দেখবে? সে আসল, দেখল, হাত মাত ঝুলিয়ে কত রঙ্গ করল। তা এতক্ষণে সে বোধ হয় রাজ্য মাতিয়ে বেড়াচ্ছে।

    বটে! কুঁজো কানাই এর মধ্যে ঘুরে গেছে! কিন্তু সে তো কিছু বলল না মহিমকে। তার আবেগদীপ্ত চোখের দিকে তাকালে যে মহিম অনেক কিছুর হদিস পায়। মানুষটা পাশে থেকে বকবক করে, বিচক্ষণের মতো কখনও বা চোখ কুঁচকে ভ্রূ তুলে মহিমের কাজ দেখে, হাসে, মাথা নাড়ে। মহিমের মতো সেও যেন পুতুলে প্রাণপ্রতিষ্ঠার সাধনায় আত্মসমর্পণ করেছে। সামনে থাকলে টের পাওয়া যায় না সে কতখানি। না থাকলে বড় ফাঁকা লাগে।

    সেই রাত্রেই কুঁজো কানাই এল। রাত্রি তখন গভীর। ভরত অহল্যা শুয়ে পড়েছে। মহিমের ঘর অন্ধকার, সে বসে আছে দাওয়ায়। ঘুম নেই তার চোখে। না, কখনওই নয়। হ্যাঁ, এমনই তার কাজের দুরন্ত বেগ যে, আরেগ ও চিন্তা বলে বস্তুটা যতক্ষণ ক্লান্ত হয়ে না পড়ছে ততক্ষণ ঘুম নেই তার!

    অন্ধকারে হাত আর মাথা দুলিয়ে কানাই আসছে দেখেই মহিম চিনতে পারল। পেছনে পেছনে পাড়ার কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। পেছন ফিরে কানাই তাড়া দিতে কুকুরগুলো খেপে ওঠে আরও। কানাই তাড়া দিয়ে হাসে।

    মহিম তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে গিয়ে কুকুর তাড়িয়ে কানাইয়ের হাত ধরে। এখন আসলা যে কানাইদা?

    মহিমের কোমরে হাত দিয়ে কানাই বলল, চিনি তো তোমারে। জানি যে, ঘুম নাই তোমার চ’কে। তা, দেখো না, পাছে লাগছে পাজিগুলান। দাওয়ায় উঠে বলল, রাতে-বেরাতে তো বার হই না। কুকুর তাড়া করে, গাঁয়ের ঘরে মেইয়েমানুষরা ভয়ে ভুকরায়, মালি দেয় লোকে। কিন্তুক না আইসে পারলাম না একটুখানি। তারপর খাড়া হওয়ার আপ্রাণ চেষ্টা করে মহিমের কাঁধে হাত দিয়ে মাথাটা তার নামিয়ে নিয়ে আসে নিজের মুখের কাছে। বলে, অখলে আর তার মোষের পিতিমে গড়তে লাগছে দেখে পরান মোর কেবলি বলছে, তুমি যেন দেবতা।

    কেন কানাইদা?

    দেবতা মানুষকে কি এত ভালবাসে? সে যদি তোমার ছটাকখানেক ভালও বাসত অখলেকে তবে বুঝি এমনটা হইত না।

    এ যে কুঁজো কানাইয়ের পোড়া প্রাণের জ্বালা, তা জেনে বিস্মিত বেদনায় স্তব্ধ রইল মহিম। দেখল, কানাই নিজের মনে মাথা দোলাচ্ছে। বলল, দেবতা নয়, সে কান্না, সে ছবি যদি তুমি দেখতে কানাইদা!

    জানি জানি, মোরে বলতে হইবে না।’ বলে আরও চিন্তামগ্নভাবে মাথা নাড়ে কানাই।

    একটু চুপ থেকে মহিম বলল, মোর চোখে ঘুম নাই সে তুমি জানো তো কী বলে খবর না দিয়ে গাঁ ছাড়লে তুমি?

    কানাই হেসে তাড়াতাড়ি মহিমের হাত নিয়ে নিজের গায়ে মাথায় বোলাতে লাগল। বলল, খানিক লজ্জায়, সে মোরে সবাই বলছে তুমি নাকি পাগলাপনা হইছিলে। তার পর চোখে মৃতি ফুটিয়ে ফিসফিস করে বলল, সেও এক মস্ত কাজ। এবার যে যার ধান কেটে নিয়া আসবে, ঝাড়াই মাড়াই করবে। তা সে জমিদারই হোক আর যাই হোক। তোমার জমিতে খাটি, তোমার জমিতে বাস করি, তা বলে কি তোমার গোলাম থাকব? কাজ নাও, দাম দাও, হ্যাঁ। শুধু এই লয়, বাড়তি খাজনাও বন্ধ। অক্ষয় জোতদারের সঙ্গেও খুব একটা কিছু হবে ধানের ভাগ দখল নিয়ে। গাঁয়ে ঘরে ওরা মোরে দেখতে পারে না জানোয়ার বলে। কিন্তু যখন কাজের কথা বলল, মহী পরানটা মোর জেগে উঠল। খবরদার বলো না যেন কাউকে এ-সব কথা, মানা আছে।

    কুঁজো কানাইয়ের গোপন কথা যে মহিম জানে, তা, সে প্রকাশ করতে চাইল না। মহিম বলল, তা তুমি আসো নাই কেন এতদিন? নয়নপুরে কি ছিলে না?

    কানাই যেন মহিমকে সান্ত্বনা দেওয়ার মতো বলল, ছিলাম গো ছিলাম। গাঁয়ে ঘুরে ঘুরে ভাবটা দেখছি একটু, মনিষ জনে কী বলে। আর, সবারে বললাম তোমার নতুন কীর্তির কথা। আবার মহিমের ঘাড়ে হাত দিয়ে বলল, চোখ বড় বড় করে, কাল হইল বোধন, সবাই পিতিমে দেখবে। তোমার কালাচাঁদের পিতিমে দেখতেওযে আসবে সবাই। কাজ তোমার শেষ হইবে কবে?

    এইবার শেষ হইবে। তুমি না আসলে থাকলে মোর ভাল লাগত না।’

    বটে কথা। মাথা দুলিয়া হাসল কানাই। বলল, তুমি শুধু মোরে লয়, অখলের মোষটারেও ভালবাস। তবু তুমি কুঁজো লও। বলে, আর একদফা মহিমের গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, আসব, কাল আসব।

    তার পর ফিরে যাওয়ার উদ্যোগ করে আবার ঘুরে দাঁড়াল, কী ভেবে মাথা দুলিয়ে হাসল, নাল ঝরল খানিক হাঁ করা তার মুখের থেকে! চোখ ঠেলে উঠল কপালে। বলল, তবে বলি একটা কথা।

    মহিম বলল, কী কথা কানাইদা?

    কানাইয়ের ঠেলে ওঠা চোখের দৃষ্টি অন্তরাবদ্ধ হয়ে উইঠল। ফিসফিস করে বলল, কালু মালার সোন্দরী মেইয়ে সোয়ামীর বেড়ন খেয়ে কুরচিতলায় পা ছড়িয়ে বসে কাঁদে, সে মুর্তি কি গড়া যায় না?

    হাসতে গিয়ে হঠাৎ বুকের কাছে খচ করে কী যেন বিধে গেল মহিমের, কথা বলতে পারল না।

    পরমুহূর্তেই কানাই হো হো করে হেসে উঠল। মিছেমিছি কেমন খেপলাম তোমারে, পাগল খ্যাপা।

    বলতে বলতে অন্ধকার উঠোনে নেমে ছুটে চলে গেল সে। সে অন্ধকারেও মহিম স্পষ্ট দেখতে পেল একটা মানুষের পিঠে যেন কালো কুৎসিত অপদেবতা বোঝার মতো চেপে তার নৈশ অভিযানে বেরিয়েছে। যেন উধ্বশ্বাসে ছুটে চলেছে একটা ভারবাহী পশু।

    ওদিকে খুট করে একটা শব্দ হল। অহল্যা বেরিয়ে মহিমের কাছে এসে বলল, কে, কুঁজো মালা আসছিল বুঝি?

    হ্যাঁ।

    অহল্যা বলল, নেও, পরানটা ঠাণ্ডা হইছে?

    অন্ধকার থেকে চোখ সরল না মহিমের। বলল, পরান যে ঠাণ্ডা হয় না কভু; সেখানে মোর কেবলি আগুন আগুন। তারপর অহল্যার দিকে তাকিয়ে বলল, বউদি, এ জগতে সবার পরানেই বুঝি আগুন। কুঁজো মালারও।

    আগুন। অহল্যা দেখল অন্ধকারেও মহিমের চোখ যেন জ্বলছে। হ্যাঁ, বুঝি সবার পরানেই আগুন। সে আগুন কী, কীসের, কখন কেমন করে, কীরূপে মানুষের প্রাণের মধ্যে দপ করে জ্বলে ওঠে তার কোনও হদিস জানা না থাকলেও আগুনের আঁচ লাগে নির্বাক অহল্যার। সে তরতর করে দাওয়া থেকে উঠোনে নেমে গিয়ে মুহূর্ত থেমে বলল, রাত মেলাই, শুতে যাও। তার পর উঠোন পেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এ বিশ্ব সংসারের রন্ধ্রে রন্ধ্রে আগুন, আগুন মানুষের বুক ভরা, পেট ভরা। সে কথা কি বলে দিতে হবে অহল্যাকে? না, ওগো না! অহল্যাকে তোমরা যে যা-ই ভাবো, তার বুকভরা আগুনকে যে নজরেই দেখো, সে জ্বালা যে শুধুই তার। নিরন্তর দহন যে মাত্র একলার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীমতি কাফে – সমরেশ বসু
    Next Article অকালবৃষ্টি – সমরেশ বসু

    Related Articles

    সমরেশ বসু

    প্রজাপতি – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    গঙ্গা – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    বিবর – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    অকালবৃষ্টি – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    শ্রীমতি কাফে – সমরেশ বসু

    December 1, 2025
    সমরেশ বসু

    সওদাগর – সমরেশ বসু

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }