Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাঙ্গালীর বীরত্ব – পাঁচকড়ি দে

    পাঁচকড়ি দে এক পাতা গল্প140 Mins Read0
    ⤶ ⤷

    সপ্তদশ পরিচ্ছেদ – পূজাবাটী

    সপ্তদশ পরিচ্ছেদ – পূজাবাটী

    মহা সমারোহে রাঘব সেনের বাটীতে সপ্তমীপূজা শেষ হইয়া গেল। “পুণ্যশ্লোক রাঘবসেন,’ “দাতা-ভর্তা রাঘবসেন,”

    “ক্ষণ-জন্মা রাঘবসেন” এইরূপ নানাপ্রকার গুণানুবাদ করিতে করিতে ব্রাহ্মণমণ্ডলী দলে দলে বিদায় লইয়া চলিলেন এবং অসংখ্য কাঙ্গালীর কোলাহল ও আশীর্ব্বাদে দিমণ্ডল আকুলিত হইতে লাগিল। ক্রমে কাক ও কাঙ্গালীর কলরব কমিল, উচ্ছিষ্ট-পত্র লইয়া বৃষভ ও কুকুরের কলহ থামিল এবং মাছির ভ্যাভ্যানানি ও উমেদারদের ঘ্যানঘ্যানানি নিবৃত্তি পাইল, সন্ধ্যার সহিত শান্তিদেবীর আবির্ভাব হইল।

    পুরীমধ্যে শত শত দীপপুঞ্জ প্রজ্জ্বলিত হইল, ধূপ, ধুনা ও গুগ্‌গুল গন্ধে চতুৰ্দ্দিক আমোদিত হইতে লাগিল এবং শঙ্খ, ঘণ্টা, ঝাঁজর, কাঁসর ও দগড় দামামা বাজিয়া উঠিল। দশভূজার আরতি আরম্ভ হইল। হিন্দুচূড়ামণি, বৈষ্ণব শিরোমণি রাঘবসেন গললগ্নীকৃতবাসে, যুক্তকরে বিশ্বজননীর সম্মুখে আসিয়া অতীব বিনীতভাবে দণ্ডায়মান হইলেন। তাঁহার শিরোদেশে শিখা, নাসিকায় তিলক ও গলদেশে ত্রিকণ্ঠী শোভা পাইতেছিল, বস্তুতঃ এখন তাঁহাকে দেখিয়া কে না বলিবে, রাঘব সেন পরম ধার্ম্মিক, পরম বৈষ্ণব ও পরম ভক্ত?

    কিন্তু এখন তাঁহার কার্য্য-সাধক রতন শৰ্ম্মা কোথা? আইস পাঠক, তাহাকে দেখিবেন যদি, নিভৃত পাতালপুরে আইস। সে অভাগা সমস্ত দিন কিছুই খায় নাই, এক বিন্দু জলও পান করে নাই; রাঘব তাহাকে খাওয়াইবার জন্য অনেক যত্ন ও অনুনয় করিয়াছিলেন, কিন্তু কিছুতেই কৃতকার্য্য হইতে পারেন নাই, সে অনাহারে প্রাণত্যাগ করিবার সঙ্কল্প করিয়াছিল। তাহার জীবনে আর মমতা ছিল না, জীবন তাহার ভার বোধ হইয়াছিল। নানা প্রকার ভয়ঙ্করী চিন্তায় তাহার হৃদয় ভরিয়া গিয়াছিল। অসহ্য-যন্ত্রণায় সমস্ত দিবস অতিবাহিত করিয়া সন্ধ্যার সময়ে একবারমাত্র নিদ্রিত হইয়াছিল, কিন্তু অন্তর্দাহে সুনিদ্রা হইবার সম্ভাবনা কোথায়? অচিরেই তাহার সে নিদ্রা ভঙ্গ হইল।

    “হায়, কি করিলাম!” বলিয়া সে উঠিয়া বসিল; দেখিল, চতুৰ্দ্দিক নিবিড় অন্ধকারে আচ্ছন্ন। সেই ভয়ঙ্কর স্থানে সে সময়ে গভীরতর অন্ধকার ভিন্ন আর কিছুই দৃশ্যমান ছিল না। সেই ভয়ঙ্কর স্থানে দুই দিবস পূর্ব্বে মাধা ডাকাইত মরিয়াছিল, এবং সেই স্থানেই তাহাকে পুঁতিয়া রাখা হইয়াছিল। রাঘবের পাতালপুরীরূপ কীৰ্ত্তিস্তম্ভমূলে যে কত-শত নরকঙ্কাল প্রোথিত ছিল, তাহার ইয়ত্তা নাই। রত্নার মনে হইল, যেন সেই অন্ধকাররাশিতে সেই নিবিড়তর তিমিরতরঙ্গে, নৈশাকাশে ধূমকেতুর ন্যায় শত শত নরকঙ্কাল নানা ভঙ্গিতে ক্রীড়া করিয়া বেড়াইতেছে। অপঘাতমৃত্যু হইলে ভূত হয়, রত্নার ইহা ধ্রুব ধারণা ছিল। অকস্মাৎ কি একটা শব্দ হইল, রত্না চমকিয়া উঠিল এবং যেদিক হইতে সেই শব্দ আসিল, সেইদিকে মনোযোগের সহিত কর্ণপাত করিয়া রহিল। তাহার বোধ হইল, কে যেন সাবধান পাদবিক্ষেপে তাহার দিকে চলিয়া আসিতেছে। রত্নাপাখী জিজ্ঞাসিল, “কে ও?”

    উত্তর হইল, “কে ও?”

    একি প্রতিধ্বনি হইল, না কেহ ব্যঙ্গ করিয়া বলিল ‘কে ও’?

    রত্না সন্দেহ ভঞ্জন জন্য পুনর্ব্বার জিজ্ঞাসিল, “কে তুই?’

    উত্তর হইল, “তুই কে?”

    ইহা ত প্ৰতিধ্বনি নয়, কে বলিল, ‘তুই কে??

    রত্না কহিল, “আমি রতন শর্ম্মা, কিন্তু তুমি কে, মানুষ, না প্রেতাত্মা?”

    প্রত্যুত্তর হইল, “আমি কজ্জলা।”

    কজ্জলা বলিল, “রতন—ভয় নাই, আমি তোর ঘাড় ভাঙ্গিতে আসি নাই। আমি ভূত হই নাই—আমি মরি নাই—কিন্তু বাঁচিতেও আর ইচ্ছা নাই। মরবার আগে তোকে একবার দেখে মরতে ইচ্ছা হল, তাই তোকে একবার দেখতে এলেম।”

    পরক্ষণেই কজ্জলা রত্নার ভুজপাশে আবদ্ধ হইল, রত্নার নয়নযুগল অশ্রুজলে প্লাবিত হইতে লাগিল, যৌবনারূঢ় হইয়া রত্না আর কখনও কাঁদে নাই, হতভাগ্য এইবার কাঁদিল।

    “রতন, তুই কাঁদিস কেন? তোর দোষ কি; সকলই আমার অদৃষ্টের দোষ। সকলই আমার এই পোড়া মনের দোষ, রতন!” বলিয়া কজ্জলা মৃদুমধুরস্বরে একটি গান ধরিল, —

    “এ পোড়া মনের দশা হত যদি দেখাবার,
    হিমাদ্রি গলিয়া হত লবণাম্বু পারাবার।
    কেবল নিদাঘকালে,     কাঁদে চাতকিনী,
    চক্রবাকী কাঁদে সুধু      আইলে যামিনী,
    (ওরে) আমি কাঁদি দিবানিশি, হৃদিজ্বালা অনিবার।”

    কজ্জলা বিকম্পিতকণ্ঠে এই গানটি গাইল, তাহার করুণা মিলিত স্বর-সুধায় রত্নাকে উন্মত্ত প্ৰায় করিয়া তুলিল।

    “কজ্জলা, আমার পাপের প্রায়শ্চিত্ত নাই, তুই কি আমায় ক্ষমা করবি?” বলিয়া রত্নাপাখী তাহার পদতলে পড়িয়া বালকের ন্যায় কাঁদিতে লাগিল। এইসময়ে একটি আলোকরেখা সেই অন্ধকারময়ী পুরীমধ্যে আসিয়া পড়িল।

    কজ্জলা। রতন, কে আসছে, আমি এখন যাই।

    রতন। কোথা যাবি?

    কজ্জলা। চুলোয়। তুই কি আর আমার মাথা গুঁজিবার জায়গা রেখেছিস?

    রতন। তুই বেঁচে এলি কি করে?

    কজ্জলা। দেওয়ান গোবিন্দরাম আমায় বাঁচিয়েছেন।

    রতন। কি, গোবিন্দরাম! গোবিন্দরাম তোকে বাঁচিয়েছে?

    “কেন, শিউরে উঠলি যে?” বলিয়া কজ্জলা উত্তরের প্রতীক্ষা না করিয়া প্রস্থান করিল—যে পথ দিয়া আসিয়াছিল, সেই পথ দিয়া নিষ্ক্রান্ত হইয়া গেল এবং সাবধানে সুড়ঙ্গদ্বার রুদ্ধ করিয়া দিল। এই সুড়ঙ্গ-পথটি রাঘবের দলভুক্ত প্রধান দস্যুগণ ভিন্ন আর কেহই জানিত না।

    অপরদিক হইতে একহস্তে প্রদীপ ও অপরহস্তে একখানি পাত্র লইয়া পাপাবতার রাঘব সেন তথায় আসিয়া উপস্থিত হইল; বলিল, “কি রে রতন, কিছু খাবিনি? সমস্ত দিনটা ত অনাহারে গেল, এই নে, খা। আর আমার কথা ঠেলিসনি, কিছু খা।” বলিয়া তাহার সম্মুখে মিষ্টান্নপূর্ণ পাত্রখানি রাখিয়া দিল।

    রত্না কোন কথা না কহিয়া ভোজনে বসিয়া গেল। এখন তাহার চিন্তা দূর হইয়াছে, চিত্তভার বিমোহিত হইয়াছে—এক্ষণে সহজে তাহার আহারে রুচি হইল।

    ইত্যবসরে রাঘব সেন একটা কলসী হইতে একঘটী জল গড়াইয়া রত্নার নিকট আসিয়া বসিল; বসিয়া বলিল, “কৈ রে, ফতে-উল্লার ত কোন সংবাদই নাই, সে কোন্ সকালে গেছে, এখনও ত ফিরিল না।”

    রতন। না ফিরিল, তা তোমার কি, আর আমারই বা কি?

    রাঘব। সে কি রে, সর্ব্বনাশ হবে যে! কি বিপদ ঘটবে, তা কি তুই বুঝতে পারছিসনি? গোবিন্দরাম কি সহজ লোক!

    রতন। যদি এতই ভয়, তবে তোমার ব্যবসা ছেড়ে দেওয়া উচিত।

    রাঘব। এ বিপদটি কেবল তুই ত ঘটালি, তোকে ত আমি পূৰ্ব্বেই বলেছিলাম, গোবিন্দরাম সামান্য লোক নয়।

    রতন। গোবিন্দরামকে তুমি ভয় করগে, আমি তাকে তৃণজ্ঞান করি, আমি যদি বিপদ ঘটাইয়া থাকি, আমিই সে বিপদ নিশ্চয় কাটাইয়া দিব; কিন্তু তারপর তোমার সঙ্গে আর আমার সম্পর্ক থাকবে না—দস্যুবৃত্তি আমি আর করব না।

    রাঘব। আচ্ছা, সে বিবেচনা পরে হবে, এখন এক ছিলিম বড় তামাক খাবি কি?

    রতন। গাঁজা? এ প্রাণ থাকতে গাঁজা আর আমি খাচ্ছি না। গাঁজাতেই আমার সর্বনাশ হয়েছে, আমার ইহকাল পরকাল কেবল গাঁজাতেই নষ্ট হয়েছে।

    রাঘব। কি, তুই গাঁজা খাবিনি? আচ্ছা, দেখা যাবে।

    রতন রুক্ষ্মভাবে বলিল, “সেনজা, এখন ঘরে যাও, রাত ঢের হয়েছে, একটু শয়ন করগে, তোমার মাথার উপরে শকুনি উড়ছে, শুয়ে শুয়ে একটু চিন্তা করগে। আজীবন কি কাজ করে আসছ, একবার ভেবে দেখগে। উপস্থিত বিপদের ভাবনা তোমায় ভাবতে হবে না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকগে। কিন্তু মনে রেখ, রত্নার প্রতিজ্ঞা কখনও ভঙ্গ হয় না। এখন যাও, আর জ্বালিও না।”

    রাঘব সেন রত্নাপাখীকে বিলক্ষণ চিনিত। সে আর কোন কথা না কহিয়া তথা হইতে প্রস্থান করিল। পাতালপুরী পুনর্ব্বার অন্ধকারে আচ্ছন্ন হইল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপাঁচকড়ি দে রচনাবলী ৬ (ষষ্ঠ খণ্ড)
    Next Article মনোরমা – পাঁচকড়ি দে

    Related Articles

    পাঁচকড়ি দে

    নীলবসনা সুন্দরী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    মায়াবিনী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    হত্যাকারী কে – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    গোবিন্দরাম – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    মায়াবী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    হত্যা-রহস্য – পাঁচকড়ি দে

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }