Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাঙ্গালীর বীরত্ব – পাঁচকড়ি দে

    পাঁচকড়ি দে এক পাতা গল্প140 Mins Read0
    ⤶ ⤷

    পঞ্চম পরিচ্ছেদ – ঘোষেদের বাটী

    পঞ্চম পরিচ্ছেদ – ঘোষেদের বাটী

    রাত্রি ঝাঁ ঝাঁ করিতেছে। পৃথিবী নিস্তব্ধ। রাত্রিঞ্চর ব্যতীত প্রাণীমাত্রেই নিশ্চল, নিদ্রিত। এ প্রকার প্রগাঢ় নিশীথ সময়ে কে ওই রমণী একাকিনী ঐ দ্বিতল গৃহের বাতায়নে বসিয়া আছেন? কেন ও নীলোৎপল বিনিন্দিত নয়নযুগল অসংখ্য নক্ষত্রখচিত নীলাকাশে অর্পিত হইয়াছে? যুবতী কি কাহারও আগমন প্রতীক্ষা করিতেছেন? না, কোন অসহ্য মনোবেদনায় একাল পৰ্য্যন্ত সুখশয্যা হইতে বঞ্চিত হইয়াছেন? গৃহমধ্যে একটি প্রদীপ জ্বলিতেছে এবং একখানি পর্য্যঙ্কোপরি একটি বিধবা নিদ্রিতা রহিয়াছেন। গৃহের নীচে দিয়া একটা শৃগাল খ্যাঁক খ্যাঁক্ করিয়া ছুটিয়া গেল, পরক্ষণেই কতকগুলো কুকুর কঠোর চীৎকার করিয়া উঠিল। বিধবার নিদ্রা ভাঙ্গিল, তিনি জানালার দিকে চাহিয়া বলিলেন, “ঠাকুর-ঝি, শোবে না? রাত্রি অনেক হয়েছে যে।”

    বাতায়নস্থিতা রমণী দেওয়ান গোবিন্দরামের সহধর্মিণী, নাম বিনো। বিনোদিনী ক্ষীণস্বরে উত্তর করিলেন, ‘হাঁ—যাই।”

    বিধবা পাশমোড়া দিয়া বলিলেন, “সারা রাত জাগলে অসুখ হবে যে।”

    বিনোদিনী। হাঁ—যাই।

    বিধবা। আর দেরি করছ কেন? ঠাকুর-জামাই এলে এতক্ষণ আসতেন। আজ আর তিনি আসবেন না। তুমি শোবে এস।

    বিনো। হাঁ, যাই।

    বিধবা। সে কি, তুমি কাঁদছ নাকি?

    বিনোদিনীর হৃদয়ে বড়ই যন্ত্রণা হইতেছিল। নানা দুশ্চিন্তা তাঁহার চিত্তপটে কতই অমঙ্গলের ছবি চিত্রিত করিতেছিল। বহুদিনের পর তাঁহার স্বামী আসিবেন। তিনি এতক্ষণ তাঁহার আগমন প্রতীক্ষা করিতেছিলেন। বিধবার কথা শুনিয়া আর মনের আবেগ সংবরণ করিতে পারিলেন না, কাঁদিয়া ফেলিলেন।

    বিধবা শয্যা পরিত্যাগ করিয়া বিনোদিনীর হস্ত ধরিয়া পর্য্যঙ্কে আনিয়া বসাইলেন এবং আপনি ও তাঁহার পার্শ্বে বসিলেন। সম্মুখস্থ দীপালোকে তাঁহাদের উভয়ের অনিন্দ্যবদন যার-পর-নাই মনোহর বোধ হইতে লাগিল। তাঁহারা উভয়েই যুবতী, উভয়েই সুন্দরী। পার্শ্বাপার্শ্বি উপবিষ্টা হইলে বোধ হইল যেন, একশাখায় একটি অর্দ্ধমুকুলিত ও আর একটি পূর্ণবিকশিত গোলাপ ফুল বিরাজিত রহিয়াছে। কি অপূর্ব্ব রূপলাবণ্য, কি অপূর্ব্ব শোভা! জগতে যত প্রকার সৌন্দর্য্য আছে, বোধ হয়, রমণী-সৌন্দর্য্যের নিকট সকলই পরাস্ত।

    বিধবা নিজ বসনাঞ্চলে বিনোদিনীর মুখ মুছাইয়া দিয়া বলিলেন, “ছি ভাই! তুমি কাঁদছ কেন? ঠাকুর-জামাই এলেন না বলে কাঁদছ? তুমি বড় নির্ব্বোধ মেয়ে। কেঁদে তাঁর অকল্যাণ কর কেন? নৌকা-ডিঙ্গির পথ, জোয়ার ভাঁটার সুবিধা-অসুবিধা আছে; বোধ হয়, নৌকা এসে পৌঁছায়নি, তাই তিনি এলেন না। তা আজ না আসেন, কাল সকালে আসবেন। সেজন্য এত ভাবনা কি, কান্না কেন?”

    বিনো। বৌ, আমার বড় মন কেমন করছে। আমার মনে কেবলই কু গাইছে। তিনি ভাল আছেন ত? (পুনর্ব্বার নয়ন যুগল জলে ভাসিয়া গেল।)

    বিধবা। বালাই, ভাল থাকবেন না ত কি; এমন অমঙ্গুলে কথা মুখে আনতে আছে। ঠাকুর-ঝি, কে যেন সদর দরজায় ঘা দিচ্ছে না? তাই ত, দরজা ভেঙ্গে ফেল্লে যে।

    বিনো। বাবা ত বাহিরে শুয়ে আছেন, তিনি কি এতই ঘুমিয়ে পড়েছেন?

    বিধবা। রাত্রি কি কম হয়েছে। আহা! বুড়ো মানুষ, বসে থেকে থেকে হয় ত ঘুমিয়ে পড়েছেন। তা এক কৰ্ম্ম কর, প্রদীপটা নিয়ে আমার সঙ্গে এস, আমিই গিয়ে দরজা খুলে দিচ্ছি।

    বিনোদিনীর মুখকমল প্রফুল্ল হইল। বিনোদিনী প্রফুল্ল অন্তরে বাম হস্তে প্রদীপ লইয়া আগে গিয়া ঘরের দ্বার খুলিলেন। বহির্দ্বারে শব্দের বিরাম নাই। বিধবা বিনোদিনীর পশ্চাৎ পশ্চাৎ চলিলেন ও হাসিতে হাসিতে বলিলেন, “তাই ত ঠাকুর-জামাইয়ের আর দেরি সচ্ছে না যে— দরজাটা ভেঙ্গে ফেলবে নাকি?”

    তাঁহারা যেমন বহির্বাটীতে পদার্পণ করিলেন, অমনি বহির্দ্বারের একখানি কবাট সশব্দে ভাঙ্গিয়া পড়িয়া গেল; এবং যমদূতের ন্যায় বিকটাকার দুইজন পুরুষ বাটীর ভিতরে প্রবেশ করিল। তাহাদের সর্ব্বশরীর তৈল-কালীতে অভিষিক্ত, উভয়েরই হস্তে এক-একটি জ্বলন্ত মশাল ও এক- একগাছি সুদীর্ঘ যষ্টি; বামাদ্বয় অকস্মাৎ এই ভয়ঙ্কর মূর্ত্তিদ্বয় দেখিয়া ভয়ে চীৎকার করিয়া উঠিলেন। বিনোদিনীর হস্তস্থিত প্রদীপটি স্খলিত হইল। তাঁহারা দুইজনে উর্দ্ধশ্বাসে দৌড়িয়া গিয়া পূর্ব্বোক্ত দ্বিতল গৃহে প্রবেশ করিলেন।

    বিনোদিনী স্বভাবতঃ কোমল প্রকৃতি, একে রাত্রি জাগরণে ও উৎকণ্ঠায় তাঁহার দেহ ও মন জৰ্জ্জরিত হইয়াছিল, তাহাতে আবার এরূপ ঘটনায় তিনি ভয়ে ও নৈরাশ্যে বিহ্বলা হইয়া পড়িলেন- —আর দাঁড়াইতে পারিলেন না—একেবারে জ্ঞানশূন্যা হইয়া ধরাশায়িনী হইলেন। বিধবাও হতবুদ্ধি হইয়া, ঘরের দ্বার রুদ্ধ করিয়া, গবাক্ষদ্বার দিয়া, বহির্বাটীর দিকে চাহিয়া কাষ্ঠবৎ দাঁড়াইয়া রহিলেন।

    যে দুই বিকটমূৰ্ত্তি বাটীমধ্যে প্রবেশ করিল, তাহাদের এক জন দস্যু-প্রধান রত্নাপাখী ও অপর ব্যক্তি তাহার অনুচর। রত্নাপাখী বাটীমধ্যে প্রবেশ করিয়া ভয়ঙ্কর হুঙ্কার ছাড়িল ও ঝোড়োকে ঘাটি আগলাইতে বলিয়া সেই রমণীদ্বয়ের অনুসরণ করিল; কিন্তু উপরে যাইয়া দেখিল, তাঁহারা ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়াছেন। তখন সে বাহির হইতে দ্বারের শিকল বন্ধ করিয়া পুনরায় বহির্বাটীতে আসিল। চণ্ডীমণ্ডপে একখানি খাটিয়ার উপরে দেওয়ানের শ্বশুর বৃদ্ধ হলধর ঘোষ নিদ্রা যাইতেছিলেন। ঠিক নিদ্রা নহে, রত্নাপাখীর বিকট চীৎকারের পূর্ব্বেই তাঁহার নিদ্রাভঙ্গ হইয়াছিল, কিন্তু ডাকাইত পড়িয়াছে, দেখিয়া তিনি জড়বৎ পড়িয়া রহিলেন।

    রত্নাপাখী মশালহস্তে বৃদ্ধের সম্মুখীন হইয়া বলিল, “ওরে বুড়ো, ঔ, তোর সেই জামাইয়ের চাকর বেটা কোথা?“

    বৃদ্ধ। অ্যা—জামাই—

    রত্না। তোর জামাইকে যমের বাড়ী পাঠিয়েছি, এখন তার চাকর আর বাক্স কোথা, বল্।

    বৃ। অ্যা—বাক্স—তা আমি ত—কিছুই জা-নি না—বাবা—

    র। তবে রে বেটা পাজি, জানিনে? (প্রহার করিতে করিতে) বল্ বলছি, কোথা আছে বল্। বৃ। দোহাই বাবা, আমি কিছুই জানি না, ভগবান জানেন আমি কিছুই জানি না। বাবা, এই চাবি দিচ্ছি—আমার যা কিছু আছে, তোমরা নাও, আমাকে প্রাণে মেরো না।

    র। (চাবি লইয়া) আরে বেটা, তোর কি আছে, তা নেব, সে বাক্সটা কোথা বল্।

    বৃ। বাবা, তোমার পায়ে পড়ি, আমায় আর মেরো না। বাক্স-মাক্স আমি কিছুই জানি না, বাবা। “বলবি নি,” বলিয়া রত্নাপাখী পদাঘাত করিয়া বৃদ্ধকে দূরে নিক্ষেপ করিল। বৃদ্ধ আর্তনাদ করিতে লাগিল; কিন্তু রত্নাপাখী তাহাতে কর্ণপাত না করিয়া পুনরপি একখানি বৃহৎ কাষ্ঠের দ্বারা তাহার হাত-পা ছেঁচিতে লাগিল। যখন দেখিল, তাহাতেও তাহার মনোরথ পূর্ণ হইল না, তখন সেই অসমর্থ, অসহায় বৃদ্ধকে টানিয়া লইয়া একটা গো-গৃহের ভিতরে প্রক্ষেপ করিল, বৃদ্ধ মৃতপ্রায় পড়িয়া রহিল। গোয়ালের গাভীটি সেই ভয়ঙ্কর মূর্তি, সেই জ্বলন্ত মশাল ও অরুন্তুদ ব্যাপার দেখিয়া লাফাইয়া উঠিল এবং বলপূর্ব্বক দড়ী ছিঁড়িয়া হাম্বারব করিতে করিতে পলাইয়া গেল।

    রত্নাপাখী বাহির হইতে কবাট রুদ্ধ করিয়া সেই জ্বলন্ত মশাল দ্বারা ঘরের চালে আগুন লাগাইয়া দিল। চালের খড় ক্রমে জ্বলিয়া উঠিল। রত্নাপাখী পুনরায় অন্তঃপুরে প্রবেশ করিয়া লুটপাট আরম্ভ করিল। বিধবা বাতায়ন হইতে বৃদ্ধ শ্বশুরের নিদারুণ নিপীড়ন ও যন্ত্রণা দেখিয়া চীৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন, তাঁহার ক্রন্দনে বিনোদিনীর চেতনা হইল। তিনি উঠিয়া বসিলেন, কিন্তু উন্মাদিনীর ন্যায় কেবল একদিক পানে ফ্যাল্ ফ্যাল্ করিয়া চাহিয়া রহিলেন।

    রত্নাপাখী নীচের ঘরে যাহা কিছু বহুমূল্য দ্রব্যাদি পাইল, সংগ্রহ করিয়া একখানি বস্ত্র দ্বারা আপনার কটিদেশে বন্ধন করিয়া উক্ত দ্বিতল গৃহের দ্বারে পদাঘাত করিতে লাগিল। বারংবার পদাঘাতে অর্গল ভাঙ্গিয়া গেল।

    তখন রত্নাপাখী গৃহমধ্যে প্রবেশ করিয়াই বিনোদিনীর কণ্ঠহার ছিঁড়িয়া লইল,; লইয়া বলিল, “যদি বাঁচিতে চাস্ ত বাক্স বাহির করিয়া দে।”

    কিন্তু কোন উত্তর না পাইয়া স্ত্রীলোক দুটিকে প্রহার করিতে করিতে বহির্বাটীতে লইয়া আসিয়া বলিল, “দেখ্ ঝোড়ো, সে চাকর ব্যাটা আর সেই বাক্সটা কোথা, যদি না বলে, তা হলে এ বেটীদেরও পুড়িয়ে মার্।।”

    এই কথা বলিয়া রত্না ভয়ঙ্কর হুঙ্কার করতঃ চপলাক্রীড়াবৎ- যষ্টি সঞ্চালন করিতে করিতে ইতস্ততঃ বিচরণ করিতে লাগিল। গো-গৃহের চাল তখন ধূ ধূ করিয়া জ্বলিয়া উঠিয়াছে; এবং সেই গৃহমধ্যে হতভাগ্য বৃদ্ধ প্রাণভয়ে আর্তনাদ করিতেছে। কি ভয়ঙ্কর দৃশ্য! কি লোমহর্ষণ ব্যাপার!

    বিনোদিনী পুনর্ব্বার মোহপ্রাপ্ত হইলেন। কিন্তু ধন্য বিধবার সহিষ্ণুতা, ধন্য তাঁহার সাহস! তিনি এ অবস্থাতেও বিনোদিনীর মস্তক ক্রোড়ে লইয়া বসিলেন, এবং তাঁহাকে বাঁচাইবার চেষ্টা করিতে লাগিলেন। বিনোদিনীর গাত্রে অবশিষ্ট যাহা কিছু অলঙ্কার ছিল, ঝোড়ো তাহা খুলিয়া লইল, শেষে কর্ণাভরণ শীঘ্র খুলিতে না পারিয়া বলপূর্বক ছিঁড়িয়া লইল। তাঁহার কপোল বহিয়া রুধির প্রবাহিত হইতে লাগিল। বিধবা কাঁদিতে কাঁদিতে নিজ বসনাঞ্চলে সেই রক্তধারা মুছাইয়া দিতে লাগিলেন।

    এমন সময়ে “হায় কি করিলি পিশাচ,” বলিয়া কে চীৎকার করিয়া উঠিল? কাহার হৃদয়ের অন্তস্তল হইতে এ কাতর বাণী বিনির্গত হইল? বিধবা সেই স্বরে ক্ষণেকের জন্য ফিরিয়া চাহিলেন; চাহিয়া দেখিলেন, সেই মুহূর্ত্তে দস্যুর স্কন্ধ হইতে মস্তক দ্বিধা হইয়া গেল। বিধবা চীৎকার করিয়া উঠিলেন, এ কাহার কার্য্য? এ বিপদ কালে কে আসিয়া সহায়তা করিল? বিধবা আবার দেখিলেন, রক্তাক্ত অসিহস্তে উন্মত্তের ন্যায় একব্যক্তি আসিয়া বিনোদিনীকে হৃদয়ে তুলিয়া লইয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। সেই ব্যক্তি দেওয়ান গোবিন্দরাম।

    পরক্ষণেই ভীম সর্দ্দার আসিয়া উপস্থিত হইল। রত্নাপাখী আপনাকে সহায়হীন দেখিয়া পলায়ন করিল। তখন ভীম সর্দ্দার আর্তনাদ শুনিয়া, প্রজ্জ্বলিত গো-গৃহে প্রবেশ করিয়া নিমেষের মধ্যে বৃদ্ধ হলধর ঘোষের উদ্ধার সাধন করিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপাঁচকড়ি দে রচনাবলী ৬ (ষষ্ঠ খণ্ড)
    Next Article মনোরমা – পাঁচকড়ি দে

    Related Articles

    পাঁচকড়ি দে

    নীলবসনা সুন্দরী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    মায়াবিনী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    হত্যাকারী কে – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    গোবিন্দরাম – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    মায়াবী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    হত্যা-রহস্য – পাঁচকড়ি দে

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }