Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাঙ্গালীর বীরত্ব – পাঁচকড়ি দে

    পাঁচকড়ি দে এক পাতা গল্প140 Mins Read0
    ⤶ ⤷

    ষষ্ঠ পরিচ্ছেদ – পরামর্শ

    ষষ্ঠ পরিচ্ছেদ – পরামর্শ

    বিনোদিনী পূর্ব্বোক্ত দ্বিতলগৃহে পর্য্যঙ্কোপরি স্পন্দহীনা পড়িয়া আছেন। এখনও তাঁহার চেতনা, হয় নাই এবং বিধবা বধু তাঁহার পার্শ্বে বসিয়া শুশ্রূষা করিতেছেন। দেওয়ান দরদালানে বসিয়া বৃদ্ধ শ্বশুরের ক্ষতস্থান সকল সলিল-সিক্ত-ছিন্নবস্ত্র পরম্পরায় বাঁধিয়া দিতেছেন। ভীম সর্দ্দার সিঁড়ির দরজায় দাঁড়াইয়া হস্তে কলিকা ধরিয়া তামাকু খাইতেছে। সকলেই নীরব, কেহ কোন কথা কহিতেছে না।

    বহির্বাটীতে গোয়ালঘর এখনও জ্বলিতেছে, এখনও চটাস্ পটাস্ শব্দ হইতেছে এবং গাভীটি হম্বারব করিয়া বাটীর চতুৰ্দ্দিকে দৌড়িয়া বেড়াইতেছে। কিয়ৎকাল এইভাবে গত হইলে, বিনোদিনী দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া ক্ষীণস্বরে বলিলেন, “বৌ!”

    বিধবা। কেন, দিদি? এই যে আমি।

    বিনো। বৌ, আমার বড় যাতনা হচ্ছে, আমার প্রাণের ভিতর কেমন ছট্‌ফট্ করছে, তুমি আমার বুকে হাত বুলাইয়া দাও।

    বিনোদিনীর এইকথা শুনিয়া বৃদ্ধ উঠিয়া বসিলেন।

    তাঁহাকে উঠিতে দেখিয়া দেওয়ান কুণ্ঠিতভাবে বলিলেন, “আপনি উঠিলেন কেন?”

    হলধর একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিলেন, “আঃ, এই বৃদ্ধ বয়সে আমার অদৃষ্টে এত কষ্ট ছিল। মা বিনোদ! বিনোদ! আঃ! তুইও আমায় ছেড়ে চল্লি রে?”

    “কি করেন? আপনি অস্থির হচ্ছেন কেন? মূৰ্চ্ছার পর হৃদয়ের এইরূপ যাতনা হইয়া থাকে। আপনি স্থির হউন।”

    এই বলিয়া গোবিন্দরাম তৎক্ষণাৎ বিনোদিনীর শয্যাপার্শ্বে গিয়া দাঁড়াইলেন।

    বিধবা। ঠাকুর-ঝি! চেয়ে দেখ, কে এসেছে দেখ।

    বিনোদিনী একবারমাত্র গোবিন্দরামের মুখপানে চাহিয়া লজ্জায় নয়ন নিমীলিত করিলেন। তখন দেওয়ানের হৃদয়ে যে কি অপূর্ব্ব ভাবের আবির্ভাব হইল, তাহা স্বাধীন প্রেমের পক্ষপাতী যুবকগণ কখনই বুঝিবেন না। বিবাহিত স্ত্রী পুরুষের চিরবৃদ্ধিশীল স্বর্গীয় প্রণয়ে তাঁহারা চিরদিন বঞ্চিত থাকিবেন।

    বিনোদিনীকে তদবস্থ দেখিয়া গোবিন্দরামের দাম্পত্য-স্নেহ উছলিয়া উঠিল। তিনি বিধবাকে সম্বোধন করিয়া বলিলেন, “দেখুন, ওকে এখন কদাচ উঠিতে দিবেন না। এখন উঠিলে পুনর্ব্বার মূৰ্চ্ছিতা হইবার সম্ভাবনা। ঘরে দুগ্ধ থাকে ত একটু খাইতে দিন।”

    এই বলিয়া তিনি আবার বৃদ্ধ শ্বশুর মহাশয়ের নিকটে আসিয়া বসিলেন। বৃদ্ধ বলিলেন, “বাবা! আজ তুমি যথার্থ পুত্রের কাজ করিলে, আজি তোমা হইতেই আমরা কয়জন প্রাণ পাইলাম।”

    দেওয়ান উত্তর করিলেন, “না মহাশয়! বরং আমার জন্যই আপনাদের এই বিপদ ঘটিল।”

    এই বলিয়া তিনি সেই ভয়ঙ্করী শব্বরীর সমস্ত বৃত্তান্ত শ্বশুরকে বলিতে লাগিলেন। এই সময়ে বহির্বাটীতে কাহার আর্তনাদ শুনা গেল। সকলেই উদ্বিগ্ন হইলেন। গোবিন্দরাম তরবারি গ্রহণ করিয়া দাঁড়াইয়া উঠিলেন।

    হলধর ঘোষ তাঁহার হাত ধরিয়া বলিলেন, “কি কর, বাপু? স্থির হও। তোমার যাওয়া হইবে না। কিছুতেই তোমার এখন যাওয়া হুইবে না।”

    “আপনি থাকুন, আমি যাচ্ছি,” এই বলিয়া, প্রভুর অনুমতির অপেক্ষা না করিয়া ভীম সদার নিমেষের মধ্যে বহির্বাটীতে উপস্থিত হইল। তথায় কাহাকেও দেখিতে পাইল না; দেখিল গোয়ালের চাল ভস্মীভূত হইয়া ভূমিসাৎ হইয়াছে এবং বহ্নির প্রবলতা অনেক পরিমাণে হ্রাস হইয়া আসিয়াছে। পরে চণ্ডীমণ্ডপে যাইয়া খুঁজিল, সেখানেও কাহাকে দেখিতে পাইল না। পরিশেষে বাটীর বাহিরে যাইয়া দেখিল, একব্যক্তি ধরাশায়ী হইয়া রহিয়াছে, তাহাকে দেখিবামাত্র চিনিতে পারিল। সে ব্যক্তি তাহার প্রভুর ভগ্নীপতি হরজীবন কুমার। অমনি তাঁহাকে বক্ষে করিয়া তুলিয়া অন্তঃপুরে লইয়া গেল।

    দেওয়ান ভগ্নীপতির তথাবিধ অবস্থা দেখিয়া যৎপরোনাস্তি দুঃখিত হইলেন এবং তাঁহার চেতনা সম্পাদনের চেষ্টা করিতে লাগিলেন। অনেকক্ষণ পরে হরজীবনের চৈতন্য হইল। দেওয়ান ভগ্নীপতির পরিধেয় আর্দ্র দেখিয়া গৃহমধ্য হইতে একখানি বস্ত্র আনিয়া তাঁহাকে পরিতে দিলেন। কুমারজী বস্ত্র পরিবর্তন করিয়া দেওয়ান ও তদীয় শ্বশুর মহাশয়ের সহিত একত্রে বসিলেন। ভীম সদার তামাকু সাজিয়া দিল।

    দেও। কুমারজি! ব্যাপার কি?

    হর। ভাই, তখন যদি তোমার সঙ্গে আসতেম, তা’হলে এমন বিপদে পড়তে হত না। বাপ্ রে! বাপ্ রে! আমার জীবনে আমি এমন বিপদে কখনও পড়ি নাই। বালীর ঘাটে তোমাদের নামাইয়া দিয়া আমরা নৌকা ছাড়িয়া দিলাম। গঙ্গা একটানা, নৌকা এগোয় না। মাঝীরা প্রাণপণে বেয়ে বেয়ে সবেমাত্র কোন্নগর ছাড়াইয়াছে, এমন সময়ে কোথা হইতে দুইদিক দিয়া দুইখানি সড়পি আমাদের নৌকায় আসিয়া চাপিয়া পড়িল। একজন লোক আমাদের নৌকায় উঠিয়া মাঝীকে জলে ফেলিয়া দিল, দাঁড়ীরা তাহা দেখিয়া জলে ঝাঁপ দিয়া পড়িল। তারপর আর দুই-তিন জন লোক আসিয়া আমাদের জিনিষপত্র লুঠপাট করিতে লাগিল। আমি বিপদ দেখিয়া নৌকা হইতে লাফ দিয়া পড়িলাম। স্রোতে আমাকে বহুদূর টানিয়া লইয়া গেল, অতি কষ্টে সাঁতার দিয়া কিনারায় আসিলাম। জল হইতে উঠিয়া এদিক-ওদিক দেখিলাম; কিন্তু আমাদের নৌকা দেখিতে পাইলাম না। অত্যন্ত শীতবোধ হইতে লাগিল। উপরে উঠিয়া দেখিলাম, সে স্থানটি জঙ্গলময়, সেখানে পথ- ঘাট কি লোকের বসতি নাই। নিরুপায় হইয়া চড়ার উপর দিয়া চলিলাম। বহুদূর যাইয়া একজন জেলেকে দেখিতে পাইয়া বলিলাম, ‘ভাই! আমি বড় বিপদে পড়িয়াছি, আমায় রক্ষা কর।’ আমার কাতরতা দেখিয়া সে ব্যক্তির দয়া হইল। আমি অনুরোধ করায় সে আমায় কালীপুরের পথ দেখাইয়া দিল। পথে আশ্রয় পাইবার জন্য চেষ্টা করিলাম, কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না। একাকী মাঠের উপর দিয়া চলিতে লাগিলাম, তারপর অতিকষ্টে এ পৰ্য্যন্ত আসিলাম; কিন্তু এখানে আসিয়া যাহা দেখিলাম, তাহা আর এ জীবনে ভুলিব না—কি ভয়ঙ্কর দৃশ্য! কি ভয়ানক কাণ্ড! গৃহ পুড়িতেছে, অগ্নিশিখা গগনস্পর্শ করিতেছে, আর একটা বিকটাকার রাক্ষস একটা মানুষকে ধরিয়া কড়মড় করিয়া খাইতেছে। সে ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া আমার প্রাণে আর কিছু রহিল না। আমার সর্ব্বশরীর কাঁপিতে লাগিল। আমি আর দাঁড়াইতে পারিলাম না, চীৎকার করিয়া পড়িয়া গেলাম।

    দেও। ও হো! ভীমে, দেখ ত রে সে ডাকাতটা পড়ে আছে কি না?

    ভীম সর্দ্দার তৎক্ষণাৎ নীচে নামিয়া গেল; ক্ষণপরে ফিরিয়া আসিয়া বলিল, “আজ্ঞা, দেখিতে পাইলাম না।”

    কথাটা শুনিয়া গোবিন্দরামের মুখমণ্ডল কিছু অপ্রসন্ন হইল। তিনি বলিলেন, “যাহা ভাবিয়াছি, তাহাই হইল। বেটারা লাস্টা সরাইয়াছে।” পরে গোবিন্দরাম নিজের বিপদের কথা হরজীবনকে বলিতে লাগিলেন। ক্রমে রাত্রি প্রভাত হইল—কাক কোকিল প্রভৃতি বিহঙ্গম-কোলাহলে চতুৰ্দ্দিক আকুলিত হইতে লাগিল।

    দেওয়ান, হরজীবন কুমার ও ভীম সদার বহির্বাটীতে গেলে, বৃদ্ধ হলধর ঘোষও একগাছি লাঠী ধরিয়া ধীরে ধীরে চণ্ডীমণ্ডপে যাইয়া বসিলেন। তাঁহার বদান্যতা ও পরোপকারিতাগুণে গ্রামের সকল লোকেই তাঁহাকে ভালবাসিত। তাঁহার বিপদের কথা শুনিয়া সকলেই কাতর হইয়াছিল। অনেকেই তাঁহাকে দেখিতে আসিল। তাঁহাদের মধ্যে কোন প্রাচীন ব্যক্তি দেওয়ানকে সম্বোধন করিয়া বলিলেন, “বাবুজি, আমায় চিনিতে পারেন?”

    দেও। আজ্ঞা, আপনাকে পূর্ব্বে এইস্থানেই দেখিয়াছিলাম।

    এই ব্যক্তি বৃদ্ধ হলধর ঘোষের সমবয়স্ক বন্ধু, নাম জগন্মোহন বসু। ইনি প্রায় প্রতিদিনই হলধর ঘোষের বাটীতে আসিতেন ও তাঁহার সহিত পাশা খেলিতেন।

    হল। জগন্মোহন দাদা, আমার এই জামাতা হতেই আমরা এ যাত্রা রক্ষা পেলেম। দেও। আপনাদের দেশ যে এ প্রকার ভয়ানক স্থান, তা আমি জানিতাম না।

    জগ। ভয়ের কথা বরাবরই শুনা যায়; বিশেষ ঐ পাখীর বাগানের সামনেটা বড়ই কদর্য্য স্থান।

    দেও। কলিকাতার নিকটেও এমন বদ্‌মাসের আড্ডা? এ সকল দুষ্ট লোকের দমন হয় না কেন?

    জগ। সে বাবু অনেক কথা। শুনা যায়, রাঘব সেন ডাকাত পোষে, তার দলকে গ্রেপ্তার করা বড় সহজ কাজ মনে করিবেন না।

    দেও। তথাপি এ প্রকার অরাজকতা নিবারণের চেষ্টা করা খুব কর্তব্য হয়েছে।

    জগন্মোহন, হলধর ঘোষকে বলিলেন, “তুমি যদি কলিকাতার ফৌজদার বিশ্বনাথ ঘোষকে ধরে একটু বিশেষ চেষ্টা কর, তা হলে বোধ হয়, এ অরাজকতার দমন হতে পারে।”

    দেও। এ বিষয়ে ঔদাস্য করিলে চলিবে কেন। আপনি একটু সুস্থ হইলেই আমরা উভয়ে কলিকাতায় গিয়া এই সকল অত্যাচারের কথা তাঁহাকে বলিব, আর যাহাতে শীঘ্র ইহার প্রতীকার হয়, তাহার পরামর্শ করিব।

    জগ। ভায়া, যত শীঘ্র পার,,জামাই বাবুকে সঙ্গে করে কলিকাতায় যাও;এ অত্যাচার আর সহ্য হয় না—এর একটা প্রতীকার করা খুব কৰ্ত্তব্য হয়েছে।

    নানা কথাবার্তায় বেলা অধিক হইলে সমাগত ব্যক্তিগণ স্ব স্ব গৃহে প্রস্থান করিলেন; এবং দেওয়ান শ্বশুরের নিকট বিদায় লইয়া স্বস্ত্রীক স্বদেশ যাত্রা করিলেন। হরজীবন ও ভীম সর্দ্দার তাঁহার অনুসরণ করিল। প্রান্তর পথে যাইতে যাইতে পূর্ব্বরাত্রির কথা স্মরণ হওয়ায় গোবিন্দরাম অশ্বত্থ তরুমূলে সেই সন্ন্যাসীর সহিত সাক্ষাৎ করিতে গেলেন, কিন্তু তথায় কাহাকেও দেখিতে পাইলেন না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপাঁচকড়ি দে রচনাবলী ৬ (ষষ্ঠ খণ্ড)
    Next Article মনোরমা – পাঁচকড়ি দে

    Related Articles

    পাঁচকড়ি দে

    নীলবসনা সুন্দরী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    মায়াবিনী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    হত্যাকারী কে – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    গোবিন্দরাম – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    মায়াবী – পাঁচকড়ি দে

    September 10, 2025
    পাঁচকড়ি দে

    হত্যা-রহস্য – পাঁচকড়ি দে

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }