Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026

    কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প162 Mins Read0
    ⤶ ⤷

    বিশেষ দ্রষ্টব্য – ৪

    ৪

    হার্মাদ! হার্মাদ! দূর সমুদ্রে হয়তো দেখা গেছে কয়েকটি জাহাজের পাল, দূরদৃষ্টিসম্পন্ন কারুর চোখে পড়েছে কঙ্কালচিহ্ন আঁকা পতাকা, অমনি বাঙলা দেশের উপকূলবর্তী গ্রামে-গ্রামে রব ওঠে, হার্মাদ! হার্মাদ! পর্তুগীজ জলদস্যু আসছে বাঙলা দেশের গ্রাম জ্বালিয়ে দিতে! লুঠতরাজ করতে, ক্রীতদাস—ক্রীতদাসী নিয়ে যেতে। চোখের নিমেষে গ্রামের নারী-পুরুষ-শিশুরা হাতের সামনে যা-কিছু সম্বল টপাটপ তুলে নিয়েই ছুট, উধাও। সহস্র কণ্ঠে ভয়ের চিৎকার, হার্মাদ! হার্মাদ!

    অথবা,

    নর্দমায় ভনভন করছে অযুত সংখ্যক মশা। কালো জলের ওপর সরের মতো ভাসছে মশাদের শিশুসমাজ। বেশ শান্তিপূর্ণ পরিবেশ, হঠাৎ কোন দুরন্ত বালকের হাত নর্দমায় একটা ঢিল ছুঁড়ল। অমনি পিন্‌পিন্ শব্দে ছত্রভঙ্গ হয়ে উড়ে উঠল কয়েক নিযুত মশা। পিন্‌পিন্ শব্দে ওরা কী বলে তা অবশ্য এখন জানিনা।

    অথবা,

    আরেকটা দৃশ্য মনে পড়ল। চাইবাসার অসমতল মাঠে দেখেছিলাম একটা মরা কুক্কুরীর শরীর ছিঁড়ে খাচ্ছে বিশ-পঞ্চাশটা শকুন। অতগুলি বৃহৎ ও বিকট পক্ষী-জানোয়ারকে মাটির ওপর কাছাকাছি আগে দেখিনি কখনও। একটা টিলার আড়ালে দাঁড়িয়ে আমরা কয়েকজন দেখছিলাম, শকুন মানুষের চোখ ঠুকরে খায়—এরকম একটা ভয়ও ছিল। এমনসময় দেখলাম, আরেকটা অমিততেজা কুকুর। কুকুরটা খুব বড় নয়। ভয়ংকরও না, কিন্তু ওর ঐ দুঃসাহসী ভঙ্গিতে তীব্র গতিতে ছুটে আসা দেখে মনে হচ্ছিল কোন দীপ্ত অশ্বারোহী ছুটে আসছে পাহাড় থেকে, নারীকে উদ্ধার করার জন্য কোন মধ্যযুগের নাইট। প্রত্যেকটা শকুনের চেহারাই কুকুরটার চেয়ে বড়, কিন্তু তবু ওকে অমনভাবে ছুটে আসতে দেখে একসঙ্গে অতগুলো শকুন ক-র-র-র, ক-র-র-র শব্দ করতে-করতে উড়ে গেল। ঢালু জায়গা থেকে নেমে আসার জন্যেই বোধহয় কুকুরটার ছোটায় একটা মোমেন্টাম এসে গিয়েছিল, সহজে থামতে পারলনা, থামল বহু দূরে গিয়ে। ততক্ষণে শকুনগুলো আবার নেমে আসছে। দূরে দাঁড়িয়ে কুকুরটা একটা চাপা গর্জন করে পিছনের দু-পা দিয়ে মাটি আঁচড়াল, তারপর সেইরকম ভীমবেগে আবার ছুটে এল, আবার উড়িয়ে দিল শকুনগুলোকে!

    অসংলগ্ন এই দৃশ্যতিনটি মনে পড়ল কলকাতার সন্ধেবেলা খুব একটা পরিচিত দৃশ্য দেখে। সন্ধেবেলার আলোঝলমল নগরী, পথে-পথে অসংখ্য মনোহারী দ্রব্যের মেলা। ফিরিওয়ালাদের প্রত্যেকের কী সুন্দর সুরেলা গলা, প্রত্যেকের আলাদা ভঙ্গি, সেফটিপিন, বোতাম, কলম, রেডিমেড জামা, কাগজের কুমীর, চটিজুতো, ন্যাপথালিন, অদৃশ্যকালি হঠাৎ রব উঠল, হাল্লা! হাল্লা! একনিমেষে লেগে গেল হুটোপুটি, যুদ্ধক্ষেত্রের মতো ব্যস্ততা সেসব জিনিশ গুটিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল রাস্তা ফর্সা করে দিয়ে। কোথায় দেখা গেছে জাহাজের পালের মতো লাল পাগড়ির ঝিলিক, কিংবা নাকে এসেছে কালো গাড়ির পেট্রলের গন্ধ—অমনি চাপা গলায় চালাচালি হয়ে যাবে, হাল্লা! হাল্লা! কেউ-কেউ ছুটে যাবে পাশের অলিগলিতে, দু-একজন আবার উঠে দাঁড়াবে সামনের কোন বাড়ির রকে। রকে উঠে দাঁড়ালেও নিরাপদ, ফুটপাতটুকু ছাড়তে হবে শুধু। অর্থাৎ, সেই যে গল্প শুনেছিলাম এক মাতালকে রাত্তিরবেলা পুলিশে তাড়া করেছে, ছুটতে ছুটতে মাতাল হঠাৎ রাস্তায় একটা চাপাকল দেখতে পেয়ে—সেখানেই সাষ্টাঙ্গে শুয়ে পড়ে জলে হাত রেখে বলেছিল, এখন আর তুমি আমাকে ধরতে পারছনা বাওয়া, এখন আমি জল-পুলিশের আন্দ্ররে। সেইরকম কোন ফুটপাতের ফেরিওলা একবার কোনক্রমে কোন বাড়ি বা দোকানের সিঁড়ির এক ধাপে বা রকে উঠে দাঁড়াতে পারলেই আর হাল্লা-জুজুকে ভয় নেই।

    সাত দুগুণে চোদ্দর চার নামল, হাতে রইল পেন্সিল। আমার হাতে পেন্সিল রয়ে গেল। এক বান্ধবীর দুটি ছোট ভাইবোনকে খুশি করার জন্য দুটি ডপেন্সিল কিনছিলাম। দাম চেয়েছিল একটাকা, অনেক কষাকষি করে চোদ্দ আনায় নামিয়েছি—এমনসময় হঠাৎ লোকটা ফুটপাতে বিছানো চাদরের চারটে খুঁট একসঙ্গে ধরে দৌড়ে পালিয়ে গেল। চোদ্দর চারও আমাকে নামাতে হলনা, দুটো পেন্সিল হাতে আমি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে কী করব বুঝতে পারলামনা। দাম না-দিয়ে চলে যাব? কিন্তু বিবেকে পিঁপড়ের কামড় অনুভব করলাম। আজকাল ধর্মবোধের সঙ্গে আমাদের বেশ ভালোরকম একটা কম্প্রোমাইজ হয়ে গেছে। এই পেন্সিলদুটোর দাম যদি একশো টাকা হত, তবে দাম না-দেবার সুযোগ পেলে বিনাদ্বিধায় তদ্দণ্ডেই টুক্ করে পাশের গলিতে সটকাতাম নিশ্চিত। কিন্তু মাত্র চোদ্দ আনা বলেই বিবেকবোধ পাদ্রীর মতো জেগে উঠেছে। তাছাড়া একটি মেয়েকে খুশি করার মতো শুভকাজের শুরুতেই অধর্ম করা উচিত নয় ভেবে আমি দাম দেবার মহৎ বাসনায় দোকানদারটির উদ্দেশে এদিক-ওদিক দৃষ্টি সঞ্চালন করলাম। দেখলাম, আমার মহাজনটি সেপাইয়ের হাতে ধরা পড়েছেন। আইনের প্রবল হাত তার কলার শক্ত করে চেপে ধরে আছে।

    আমি আস্তে-আস্তে ওর কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। ওকে পেন্সিলদুটি ফেরত দেওয়া কিংবা দাম মিটিয়ে দেওয়া সেই অবস্থায় ওর কেসের আরও বিপক্ষে যাবে কিনা বুঝতে না-পেরে একটু ইতস্তত করতে হল। সেইসময় বেশ চিত্তাকর্ষক সংলাপ-বিনিময় শুনতে পাওয়া গেল।

    —এ সেপাইজি, কী হচ্ছে মাইরি। তুমি কাল আমাকে ধরেছিলে, আবার আজ ধরছ কেন?

    —চল্-না, তোর সঙ্গে একটু গপ্‌প্ হবে

    –-না, ওসব ইয়ার্কি ভালো লাগেনা! পরপর দুদিন ধরবে, চালাকি নাকি? আজ তো জগাকে ধরার কথা!

    —তা, আমি অত আস্তে-আস্তে আসছিলাম, তুই পালালিনা কেন? আমি তো বহুৎ টাইম দিয়েছি।

    —আমাকে তো আজ ধরার কথাই ছিলনা!

    —জগাকে তো দেখতে পেলামনা!

    —তা বলে জগার পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাবে?

    —তোকে একবার ধরে ফেলেছি, আর ছাড়ি কী করে?

    —কাঁধ থেকে হাতটা তুলে নিলেই হয়!

    —গাড়িতে ইন্সপেক্টার সাহেব বসে আছে।

    —চলো তোমার ইন্সপেক্টারের কাছে, আমি মুকাবিলা করিয়ে দিচ্ছি। সেপাই সমেত আমার ফিরিওলা গেল অদূরে প্রতীক্ষমাণ কালো গাড়ির সামনে। ড্রাইভারের পাশে বসে ইন্সপেক্টার সাহেব হাঁটু দোলাচ্ছিলেন। সকৌতুকে জিজ্ঞেস করলেন, এটা আবার এসেছে!

    ফিরিওলাটি বেশ চড়াগলায় ধমকের সুরে বলল, স্যার, এ কী অবিচার, আমাকে পরপর দুদিন ধরবে?

    ইন্সপেক্টার মুচকি হেসে বললেন, তুমি ধরা পড়তে গেলে কেন?

    —অন্যমনস্ক ছিলাম। তাছাড়া, আজ তো আমাকে ধরার কথাই ছিলনা!

    —ধরা পড়েছই যখন, উঠে পড়ো, আর কী করবে!

    —আমার মাসে পনেরো টাকা ফাইন দেবার কথা, এ মাসে আমার পনেরো টাকা হয়ে গেছে। আবার এ কী অন্যায়?

    —আচ্ছা মুশকিল, তুই ধরা পড়লি তো আমি তার কী করব? এখন তো উঠে পড়, পরে দেখা যাবে।

    —না স্যার, তা হয়না, এ মাসে আমার পনেরো টাকা পুরিয়ে দিয়েছি। আর বেশি হলে অবিচার করা হরে, স্যার। আজ জগাকে ধরার কথা।

    —জগা কোথায়?

    —ঐ ঘড়ির দোকানের রকে উঠেছে।

    —হুঁ, জগা আজ ধরা দিলনা কেন? ওর খুব বাড় বেড়েছে দেখছি। বড্ড বেশি চালাক হয়ে গেছে, না। আচ্ছা পরে ওকে মজা দেখাব। আজকে তুই-ই চল্। আজ আমার দশটা কেস্ নিয়ে যাবার কথা।

    —তা দশটা নেবেন, কলকাতায় কি ফিরিওলার অভাব? পরপর দুদিন একজনকে কেন! আপনারও তো স্যার দয়ামায়া আছে, পুলিশ হলেও তো স্যার, আপনিও তো মানুষ

    —আচ্ছা ঝঞ্ঝাট তোদের নিয়ে। আচ্ছা, ওর কাঁধটা ছেড়ে দে। শোন, তুই সেপাইয়ের হাত ছাড়িয়ে চো-চা ছুট দিবি পাশের গলিতে। নিধিলাল তোর পেছুনে—পেছুনে ছুটবে তাড়া করে। তুই জোরে ছুটবি কিন্তু। ওর থেকে জোরে ছোটা চাই। নিধিলাল যদি তোকে আবার ধরে ফেলে তা হলে কিন্তু তোর আজ আর ছাড়া নেই। যা দৌড়ো!

    তারপর দৃশ্যটা বেশ সুন্দরভাবে অভিনীত হল। পোঁটলাটা কাঁধে নিয়েই ফেরিওলাটি বেশ জোরে সেপাইয়ের হাত ঝট্‌কা দিয়ে ছাড়িয়ে ছুটল এঁকেবেঁকে। সেপাইটি পিছন-পিছন খানিকটা তাড়া করে গেল, তারপর অবিকল ভগ্নোৎসাহের ছাপ মুখে নিয়ে ফিরে এল। কালো গাড়িটা হুস্ করে ছেড়ে চলে গেল অন্য কোথাও হাল্লা করতে। দৃশ্যটি একটু আড়ালে দাঁড়িয়ে দেখে আমি যৎপরোনাস্তি সুখী হলাম। গত পনেরো বছর ধরেই দেখে আসছি বিকেলের দিকে ফুটপাতের হকার ফেরিওলাদের মধ্যে অকস্মাৎ পুলিশের আবির্ভাব। তক্ষুনি ছুটোছুটি, বেড়াল ইঁদুরছানা ধরার দু-একটি ছবি। কিন্তু এসব সত্ত্বেও পথের দোকানদারি একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। রং-বেরং-এর সওদায় রাস্তার শোভা বৃদ্ধি পেয়েই চলেছে ক্রমশ। এখন কলকাতায় এমন শিকড়হীন দোকানীর সংখ্যা অন্তত পাঁচ হাজার এবং সস্তায় এদের কাছে থেকে ছোঁক-ছাঁক জিনিশপত্রের ক্রেতার সংখ্যা প্রতিদিন পঞ্চাশ হাজারের কম নয়। অর্থাৎ ফুটপাতের ফেরি কলকাতার অন্যতম একটি প্রতিষ্ঠান এখন। সুতরাং মাঝে-মাঝে আমার ভয় হত, ফুটপাত থেকে এদের যখন তোলাই যাচ্ছেনা, তখন পুলিশ হয়তো নিরুৎসাহ হয়ে এদের বিরক্ত করার আইনটাই তুলে নেবে। এরা সুরেলা গলায় নিজেদের জিনিশের গুণগান গাইবে নিঃশঙ্কভাবে। আমরা আর হল্লার অমন চমৎকার দৃশ্য মাঝে-মাঝে দেখতে পাবনা।

    আজ বুঝতে পারলাম, সে ভয় নেই। আইন তোলা হবেনা। ও আইনটা রাখা উচিত পুলিশের রিক্রিয়েশনের জন্য। পুলিশের নীরস জীবনেও তো মাঝে—মাঝে খেলাধুলো, আমোদ-আহ্লাদের দরকার। হাল্লা গাড়ি নিয়ে এসে সেই আনন্দটুকু ওঁরা পান। পুলিশেরও তো মাঝে-মাঝে চোর-পুলিশ খেলতে ইচ্ছে হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক মানবী – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বাড়ির খবর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ফুলমণি-উপাখ্যান – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026
    Our Picks

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026

    কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }