Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026

    কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প162 Mins Read0
    ⤶ ⤷

    বিশেষ দ্রষ্টব্য – ৯

    ৯

    পিছন থেকে কাঁধে টোকা মারতেই লোকটি চমকে উঠল। সঙ্গের মেমসাহেবটি বলল, ‘টেক কেয়ার ডার্লিং।’

    লোকটি রেলিংয়ের ওপর বেশ কায়দায় ব্যালেন্স করে দাঁড়িয়ে ক্যামেরা বাগিয়ে ধরেছিল। দূরে এক বুড়ি শুয়ে আছে ফুটপাতে, বোঝা গেল লোকটির ক্যামেরার একচক্ষু ঐ-দিকেই। বললাম, ‘ভিখিরির ছবি তুলছ বুঝি? যাঃ– এটা কি একটা সাবজেক্ট হল? চলো, তোমায় ভালো-ভালো ভিখিরির জায়গায় নিয়ে যাচ্ছি।’

    লোকটি তাড়াতাড়ি রেলিং থেকে নেমে দাঁড়িয়ে ক্যামেরাটা বন্ধ করবার চেষ্টা করল। আমি বললাম, ‘কী, আর ছবি তুলবে না? আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব।’

    মেমসাহেবটি বলল, ‘আর য়ু সীরিয়াস?’

    একগাল হেসে বললাম, ‘তা না তো কী? তোমরা সাহেব-মেমরা এসে কী ছবি তুলতে চাও, আমি জানিনা? তোমরা নিজেরা কি সে-সব খুঁজে পাবে? চলো, আমি আসল-আসল জায়গায় নিয়ে যাব। কী একটা বুড়ির ছবি তুলছ? এ কি আর কলকাতার ভিখিরির ছবি হল? ফিরে গেলে তোমার দেশের লোক বিশ্বাস করবে? মনে করবে ফেক্, গট-আপ। সত্যিই যে ভারতবর্ষে এসেছিলে, তার প্রমাণ দিতে হবে তো! আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব—

    —তুমি প্রথমটা ভয় ধরিয়ে দিয়েছিলে। সাহেবটি বলল, ‘আমাদের এমব্যাসির লোক বলে দিয়েছে—ভিখিরি-টিখিরির ছবি তুললে অনেকসময় এখানকার লোক ক্ষেপে যায়। ক্যামেরা কেড়ে নেয়, অনেকসময়—’

    —তাহলে তো প্রাণ হাতে করে ছবি তুলছ, বলো! তা ক্যামেরা-ট্যামেরা কেড়ে নেয় অনেকসময় ঠিকই। মারধোরও করে। তাছাড়া সাধু কিংবা যোগীরা অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারে। সাপুড়ে গায়ে সাপ ছুড়ে দিতে পারে–

    –যাঃ, ওসব নিশ্চয়ই গল্প।

    — মোটেইনা। সাপুড়ে আর যোগীরা কলকাতায় ঘুরে বেড়ায় এটা গল্প? মোটেইনা—বিশ্বাস করো! আজ হয়তো এক্ষুনি দেখতে পাবনা। দু-একদিন সময় পেলে তোমায় নিশ্চয়ই ক্যামেরার ফুটো দিয়ে দেখিয়ে দিতাম প্রকাশ্য রাস্তায় সাপ খেলানো হচ্ছে। ভালুক-নাচওলা দুপুরের রোদে ভালুকের গায়ে হেলান দিয়ে ঘুমুচ্ছে গাড়িবারান্দার নিচে। বাঁদর নাচও অহরহ। গঙ্গার ঘাটে অসংখ্য সাধু আর যোগী। যাই হোক, তোমাকে এক্ষুনি যা দেখাতে পারব তাও কম নয়। আমি সঙ্গে আছি–ভয় নেই। তুমি টেলিভিশন না সিনেমার–

    ওসব কিচ্ছুনা। আমি শুধু নিজের কালেকশনের জন্যে। জানো তো ছবি তোলার বিষয় নতুন না-হলে ভালো লাগেনা। কলকাতার এইসব বাড়ি ঘর বা অন্য কিছু নতুন কী আর। বরং এইরকম রাস্তায় লোক শুয়ে থাকবার দৃশ্যই আমাদের কাছে নতুন।

    — নিশ্চয়ই। এসো আমার সঙ্গে। গাড়িতে হবেনা, হেঁটে যেতে হবে। এসো, মেম, সাহেব।

    লোকটি বৃষস্কন্ধ, শালভুজ, ফরসা দৈত্য একটি। কোন্ দেশের জিজ্ঞেস করিনি। সব সাহেবই আমার কাছে সমান। মেমটি এমন রংচঙে পোশাক পরেছে–যেন একটা হীরামন পাখি। এমন আলতোভাবে হাঁটছে যেন শরীরটা হাল্কা তুলোর মতো। স্বাস্থ্য আর রূপে ঝলমল করছে দুজন। সেই সঙ্গে ঐশ্বর্য। এমন চমৎকার সংসর্গে কিছুক্ষণ কাটালেও মনটা ভালো লাগে।

    আমি প্রথমেই ওদের নিয়ে গেলাম মৌলালির মোড়ে। সেখানে একটি কুষ্ঠরোগী বসে, জানতাম। কুষ্ঠরোগী হিসেবে একেবারে নিখুঁত, শরীরের অধিকাংশ জায়গাতেই ব্যাজে জড়ানো, শুধু একটা হাত আর মুখটুকু খোলা। সেখানে দগ্‌দ করছে ঘা। একটা কাঠের বাক্সে বসে থাকে আর একটি বাচ্চা ছেলে সেটা টানতে-টানতে ভিক্ষে চায়। মেমটি স্বামীর বাহু চেপে ধরে অস্ফুট গলায় বলল ‘ও মাই–নো, নো!’

    আমি বললাম, ‘কীরকম সাবজেক্টটা? ভালোনা? আগে এরকম আর পেয়েছ?’ লোকটি বিনা শব্দে পরপর দুটো স্ন্যাপ নিল। তারপর সিগারেট ধরিয়ে বলল, ‘ইনক্রেডিবল।’

    আমি বললাম, ‘চলো কাছেই আরেকটা জায়গায়! সেখানে পাবে, যাকে তোমাদের ইংরেজিতে বলে, ‘চোখের ভোজ’।’ শিয়ালদার দিকে এগোলাম। যাবার পথেই অবশ্য ফাউ হিসেবে আরেকটি উত্তম বিষয় পাওয়া গেল। বউবাজারের মোড়ের কাছে সেই খোঁড়া ষাঁড়টি, প্রায়ই যাকে দেখি, পিছনের পা টেনে চলে, ভারি শান্ত মুখখানি, অনেকটা—বাবুর মতো। ষণ্ড প্রভু তখন যে প্রাকৃতিক কাজটি প্রকাশ্য রাস্তায় করছিলেন, তার জন্য সবচেয়ে ভদ্র শব্দ বোধ হয়, ডিহাইড্রেটিং। ক্যামেরা গোটাবার পর সাহেবটিকে জানালাম, এটা সে সত্যিকারের একটা দুর্লভ দৃশ্য পেয়েছে। কারণ, একসময় যদিও কলকাতার পথঘাট ছিল যণ্ডদের কৃপার অধীন, কিন্তু এখন অনেক সরিয়ে ফেলা হয়েছে, পুণ্যার্থীদের এখন অনেক খুঁজতে হয় ওদের দর্শন পাবার জন্য।

    শিয়ালদাতে মনের মতো দৃশ্যই পাওয়া গেল। বাচ্চা ছেলেমেয়েগুলো কোনক্রমে দৈবাৎ প্যান্ট-জামা পরে ফেলেনি! যথারীতি উলঙ্গ হয়েই ছোটাছুটি করছিল। সাহেব-মেম দেখে সক্কলে এসে ভিক্ষের জন্য ছেঁকে ধরল। দুপুরের সময় খুপরি ঘরগুলোর সামনে উনুন জ্বালিয়ে ছাইভস্ম রান্না শুরু হয়ে গেছে, কঙ্কালসার বুড়ো-বুড়িরা গড়াগড়ি দিচ্ছে মাটিতে, যুবতী মেয়ে নেই একটিও। চতুর্দিকে একটা বিশ্রী ভাপসা গন্ধ। পাশ দিয়ে সুবেশ ভদ্রলোক-ভদ্রমহিলারা ট্রেন ধরতে বা ট্রেন থেকে নেমে সবেগে ছুটে যাচ্ছেন। সব মিলিয়ে একটা অত্যন্ত নিস্পৃহ আবহাওয়ার জন্যই দৃশ্যটি অসাধারণ। বললাম, ‘তোমার মুভি ক্যামেরা আনা উচিত ছিল!’

    —এরা কারা?

    –নাম শোননি? পূর্ব বাংলার রিফিউজি। এ আর কটা দেখছ এ যাবৎ সব মিলিয়ে এসেছে পঁচাত্তর লক্ষ অর্থাৎ সাড়ে সাত মিলিয়ান। তুলে নাও ছবি।

    —এরা জন্তুর মতো এরকমভাবে থাকে! এরাও তো আফটার অল, মানুষ! এদের থাকার ব্যবস্থা করা যায়না?

    —এই তো চমৎকার ব্যবস্থা। তুমি কি ভাবছ, এ-দেশের আদি বাসিন্দারা সবাই এর চেয়ে ভালো আছে? এখনও তো বস্তিগুলো দেখনি। তাও দেখাব!

    রাস্তায় বেরিয়ে কিছুদূর হাঁটবার পর লোকটি নিজেই আমাকে একটা দৃশ্য দেখালো। একটা বাড়ির সামনে বিরাট লাইন পড়েছে। ঠেলাঠেলি, হট্টগোল, পাশে লাঠি হাতে সেপাই। লোকটি বলল, ‘ও কিসের কিউ? বাড়িটা দেখে তো সিনেমা—থিয়েটার বলে মনে হয়না? তবে কি কোন মিউজিয়াম?’ আমি সেদিকে তাকিয়ে বললাম, ‘না, তবে ওটার ছবি তুলে লাভ নেই।’

    —কেন? লোকটি ভাবল, আমি বুঝি কোন কিছু গোপন করছি।

    বললাম, ‘ওরকম লম্বা লাইন তো তোমাদের দেশেও পড়ে শুনেছি সিনেমা—থিয়েটারে। সুতরাং লাইনের ছবি আর নতুন কী? আসল জিনিশটা তো আর বোঝাতে পারবনা! ওখানে রেশন কার্ড দেওয়া হচ্ছে।’

    —তা দিয়ে কী হবে?

    — ঐ-কার্ড দেখিয়ে খাবার পাওয়া যাবে।

    —ইউ মীন, ফ্রি? মেমসাহেব জিজ্ঞেস করলেন।

    ওদের মুর্খতা দেখে হাসি চেপে রাখা কষ্ট। অথচ মুখের ওপর হো-হো করে হেসে ওঠা ভদ্রতা নয়। তাই বললাম, ‘কেন, তোমাদের দেশে কি খাবারদাবার বিনা পয়সায় পাওয়া যায় নাকি? কী এমন দেশ থেকে এসেছ হে?’

    — না না না। তবে পয়সা দিয়ে খাবার কেনার জন্য অতখানি লম্বা লাইন? সেটা দেখেই একটু অবাক লাগছে। কোন বিশেষ খাবার-টাবার নাকি? সী ফুড, অর…

    —নাঃ! স্রেফ চাল গম। যাক, ও নিয়ে সময় নষ্ট কোরোনা। দৃশ্য হিশেবে এটাতে কোন মজা নেই।

    মেমসাহেবকে বাইরে দাঁড় করিয়ে আমি আর সাহেবটি চট করে একটা বস্তির মধ্যে একপাক ঘুরে এলাম। সে-ও খুব চটপট ছবি তুলে এনেছে, বেশ পাকা হাত। সহস্র সচকিত চোখকে প্রশ্রয় দিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াতে চাইনি। অবশ্য, খুব সহজে কাজটা মেটেনি। বস্তির মধ্যে কাঁচা নর্দমা উপছে উঠে গলিটা ছপ্‌ছপে হয়ে উঠেছিল কাদা, এঁটো-কাঁটা, আরও কয়েকটি দুরুচ্চার্য ময়লায়। আমি চটিজোড়া খুলে হাতে নিয়েছিলাম, বাইরে এসে চাপাকলে পা ধুয়ে নিলাম। কিন্তু বিদেশিটির জুতোজোড়া কাদায় মাখামাখি। আমি সেজন্য দুঃখ প্রকাশ করলাম। বললাম, ‘তুমি বলছিলে তুমি ইতিহাসের ছাত্র ছিলে। তাহলে, নিশ্চয়ই জান, ভারতবর্ষ কতবড় সভ্য দেশ—পাঁচ হাজার বছর আগেও আমাদের মহেঞ্জোদারো—হরপ্পার মানুষরা নর্দমা ব্যবহার করতে জানত। এবং মজা কী জান–পাঁচ হাজার বছর পরেও আমাদের নর্দমাগুলো মহেঞ্জোদারো-হরপ্পার মতোই আছে অবিকল। ঐ যে দেখলে গোরুর গাড়ির জন্য ট্র্যাফিক জ্যাম হয়ে গেছে। কিন্তু এ-কথা কি জান–আমাদের দেশের লোক যখন প্রথম গোরু দিয়ে গাড়ি টানতে শেখে — তখন তোমরা কোথায় ছিলে? তোমরা তখন গুহায় থাকতে কিংবা গাছের ডালে বাঁদর হয়ে ঝুলতে! কিন্তু আমরা এখনও গোরুর গাড়ি চালিয়ে যাচ্ছি। সেই ট্র্যাডিশান সমানে চলেছে!’

    বিদেশিটি বলল, ‘ওয়েল নীল, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু, আজকের পক্ষে যথেষ্ট হয়েছে। আমার স্ত্রী অসুস্থ বোধ করছেন। এবার হোটেলে ফিরব ভাবছি।’ মেমসাহেবটি একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। সত্যি এতখানি হাঁটাহাঁটি বোধহয় জীবনে করেনি। সোনার অঙ্গে ক্লান্তির ছাপ পড়েছে। টটস্ করছে চোখদুটো। আমার হাত ধরে বেশ আন্তরিকভাবে ঝাঁকুনি দিয়ে বলল, ‘সত্যি, তুমি নিজের কাজ নষ্ট করে আমাদের সঙ্গ দিলে। অনেক ধন্যবাদ। এবার যাই।’

    —সেকি! এর মধ্যেই চলে যাবে? আমি তো আরও কত জায়গায় নিয়ে যাব ভেবেছিলাম। দেখাতাম শ্মশানে মড়া পোড়ানো, সাধু-সন্ন্যাসী খাঁটি ‘ইয়োগী’, রেড ল্যাম্প ডিস্ট্রিক্ট হাজার হাজার মেয়ে যেখানে নিজেদের দেহ পণ্য করছে, আরও দেখাতাম রাত্তিরবেলা রাস্তায় সার বেঁধে কী করে লোকেরা ঘুমোয় অর্থাৎ যা তোমরা এ দেশ সম্বন্ধে শুনে আস, সত্যি-সত্যি সেই সব জিনিশ। আরও অনেক বিচিত্র জিনিশ দেখাতাম অফিস-ফেরত ট্রাম-বাস, কলকাতার পাঁচ মাইলের মধ্যে মশার ঝাঁক …। দুঃখ রয়ে গেল, তোমাদের সাপ—খেলা বা ভালুক-নাচ দেখাতে পারলামনা। কিন্তু সত্যিই ওসব এখনও আছে, বিশ্বাস করো।

    মহিলাটি খুব কোমল গলায় আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি তোমার দেশের এ-সব খারাপ জিনিশ আমাদের দেখাতে চাইছ কেন?’

    –খারাপ ভালো জানিনা। আমাদের কলকাতায় বিখ্যাত ঐতিহাসিক কোন স্মৃতিচিহ্ন নেই, সমুদ্র পাড় নেই— ঠিক দেখার জিনিশ কিছু নেই। এইসবগুলোই আসলে দেখার। এ দেশে আয়রন কার্টেন নেই —তোমরাও যা খুশি দেখতে পারো– শুধু বিদেশে যাতে বেশি ঘোরাঘুরি করতে না হয়, তাই আমি সাহায্য করছিলাম।

    —কিন্তু এ-সব ছবি দেখালে বিদেশে তোমাদের দেশের দুর্নাম হবে, মনে করনা?

    — মোটেইনা। এ দেশের যা সত্যিকারের চেহারা, তা লুকিয়ে লাভ কী? ভারতবর্ষ বলতে কি শুধু তাজমহল আর অজন্তা-ইলোরা আর কোনারক—খাজুরাহো? এ দেশে অসংখ্য ভিখিরি আর উপোসী মানুষ আছে, তা কি গোপন করার কথা? আজ পৃথিবীর প্রায় সব দেশ থেকে ভারতবর্ষ খাবার নিচ্ছে দাতব্য হিসেবে, টাকা ধার করছে এ তো জানা কথা। সুতরাং দেশের আসল চেহারা লুকিয়ে লাভ কী?

    –ওঃ আচ্ছা, মাফ করো আমাদের। এ-আলোচনায় যেতে চাইনা। আজ যাই। আমাদের বন্ধুত্বের চিহ্ন হিসেবে তোমাকে একটু কিছু উপহার দিতে পারি?

    —হ্যাঁ, তোমাদের দুজনের একটা করে ছবি পাঠিয়ে দিয়ো। আমি একটা রূপকথার বই লিখছি বাচ্চাদের জন্য। তোমাদের ছবি দুটো ছেপে দেব ওতে, রূপকথার দেশের মানুষ হিশেবে।

    ওরা দুজনেই সমস্বরে বলে উঠল, ‘নো, নো, ইউ আর কিডিং। তুমি বোধহয় গোড়া থেকেই ঠাট্টা করছ আমাদের সঙ্গে!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)
    Next Article কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক মানবী – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বাড়ির খবর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    ফুলমণি-উপাখ্যান – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026
    Our Picks

    আলথুসার – মাসরুর আরেফিন

    August 10, 2026

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026

    কুবেরের বিষয় আশয় – শ্যামল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }